Secondary Education Sector Investment Program (SESIP) MCQs
Showing 50 questions (Total: 70)
Your comment was not Compatible ___ your work.
Correct Answer:
A: With
Explanation:
Your comment was not Compatible ___ your work. Correct Answer With Compatible with অর্থ - সামঞ্জস্যপূর্ণ। প্রদত্ত বাক্য - Your comment was not compatible with your work. অর্থ - আপনার মন্তব্য আপনার কর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না।
Luminous means __
Correct Answer:
A: Shining
Identify of the word 'Repudiate' is __
Correct Answer:
A: Admit
Explanation:
Identify of the word 'Repudiate' is __ Correct Answer Admit Ancient period’s silk route connected China with the western part of asia through kajakastan, Tajikistan and India as well as its length was 4000 miles.
Identify the synonyms of 'Cogent ' is __
Correct Answer:
A: Powerful
Explanation:
Identify the synonyms of 'Cogent ' is __ Correct Answer Powerful Cogent - জোরালো, অকাট্য । এর সমার্থক শব্দ হচ্ছে Powerful যার অর্থ ক্ষমতাশালী।
Identify the synonyms of "Adroit' is __
Correct Answer:
A: Expert
Explanation:
Identify the synonyms of "Adroit' is __ Correct Answer Expert Adroit - দক্ষ, নিপুন এর সমার্থক শব্দ হচ্ছে Expert যার অর্থ সুনিপুণ ব্যক্তি, পারদর্শী।
Correct the verb 'friend'
Correct Answer:
A: Befriend
Explanation:
Correct the verb 'friend' Correct Answer Befriend Friend হচ্ছে Noun. Friendship অর্থ - বন্ধুত্ব বা মিত্রতা, এটিও Noun. Friendly হচ্ছে Adjective. যার অর্থ বন্ধুসুলভ। Friend এর verb form হচ্ছে Befriend. যার অর্থ কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করা/বন্ধুত্ব স্থাপন করা।
যদি a + b =2 , ab =1 , হয়, তবে a এবং b এর মান যথাক্রমে __
Correct Answer:
ক: 1,1
Explanation:
যদি a + b =2 , ab =1 , হয়, তবে a এবং b এর মান যথাক্রমে __ সঠিক উত্তর 1,1 দেয়া আছে, a + b = 2..... (1) ab = 1......(2) আমরা জানি, (a - b)² = (a + b)² - 4ab (a - b)² = > 2² - 4.1 (a - b)² = 4 - 4 ∴a - b = 0 ..... (3) (1) + (3) করে পাই, 2a = 2 = > a = 1 (1) - (3) করে পাই, 2b = 2 = > b = 1
There was guard ___ danger .
Correct Answer:
A: against
Explanation:
There was guard ___ danger . Correct Answer against Guard against অর্থ - সতর্ক থাকা। এটি Prepositional verb. There was guard against danger অর্থাৎ বিপদের জন্য সতর্ক ছিল।
পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে, তাদের যোগফল হবে_
Correct Answer:
ক: ১৫
Explanation:
পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে, তাদের যোগফল হবে_ সঠিক উত্তর ১৫ ১২০ এর উৎপাদকসূহ ১, ২, ৩, ৪, ৫, ৬, ৮, ১০, ১২, ১৩, ১৫, ২০, ২৪, ৪০, ৬০ ও ১২০। ৪×৫×৬ = ১২০ ∴ সংখ্যাটি তিনটির যোগফল = ৪ + ৫ + ৬ = ১৫ ।
There is no alternative ___ training .
Correct Answer:
A: to
Explanation:
There is no alternative ___ training . Correct Answer to Alternative to - অর্থ বিকল্প। There is no alternative to training. অর্থাৎ প্রশিক্ষণের বিকল্প নেই।
একটি ৪৮ মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০° কোণ উৎপন্ন করে । খুঁটিটি কত উচুতে ভেঙেছিল?
Correct Answer:
ক: ১৬ মিটার
Explanation:
একটি ৪৮ মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০° কোণ উৎপন্ন করে । খুঁটিটি কত উচুতে ভেঙেছিল? সঠিক উত্তর ১৬ মিটার মনে করি, AB একটি খুঁটি যার দৈর্ঘ্য 48 মি.। খুঁটিটির D বিন্দুতে ভেঙে ভূমির সাথে 30° কোণ উৎপন্ন করে। BD = x মি. এবং AD = CD = (48 - x) মি. এখন, Sin 30° = (BD/CD) = (x/48 - x) বা, 1/2 = (x/48 - x) বা, 2x = 48 - x বা, 3x = 48 ∴x = 16
Don't make a noise while your father _____.
Correct Answer:
A: is sleeping
Explanation:
Don't make a noise while your father _____. Correct Answer is sleeping দুটি ঘটনার মধ্যে একটি ঘটার সময় যখন আরেকটি ঘটতে থাকে তখন ঘটমান বিষয়টির সাথে while বসে। এক্ষেত্রে while এর আগে Present tense হলে while এর পরে present continuous এবং while এর আগে Past tense হলে while এর পরে Past continuous বসে। যেমন: Don't make a noise while your father is sleeping.
ক ও খ একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। খ একা ১৪ দিনে কাজটি শেষ করতে পারলে ক একা কত দিনে কাজটি শেষ করতে পারবে?
Correct Answer:
ক: ৩৫ দিন
I have read the book ___ you lend her .
Correct Answer:
A: that
Explanation:
I have read the book ___ you lend her . Correct Answer that উল্লিখিত বাক্যে দুটি Clause - কে যুক্ত করতে Relative pronoun হিসেবে that বসবে। তখন বাক্যটির অর্থ দাঁড়াবে - আপনি যে বইটি আমাকে ধার দিয়েছিলেন সেটি আমি পড়েছি।
x2+bx +10= 0 এর একটি সমাধান ২ হয়, তবে B এর মান কত?
Correct Answer:
ক: -9
Explanation:
x2+bx +10= 0 এর একটি সমাধান ২ হয়, তবে B এর মান কত? সঠিক উত্তর -9 x³ + Bx + 10 = 0 বা, 2³ + B2 + 10 = 0 বা, 8 + 2B + 10 = 0 বা, 2B = - 18 ∴ B = - 9
মীরার বয়স অপুর বয়সের চারগুণ, অপুর বর্তমান বয়স ৪ বছর। যখন মীরার বয়স অপুর বয়সের দ্বিগুণ হবে তখন মীরার বয়স কত হবে?
Correct Answer:
ক: ২৪ বছর
Explanation:
মীরার বয়স অপুর বয়সের চারগুণ, অপুর বর্তমান বয়স ৪ বছর। যখন মীরার বয়স অপুর বয়সের দ্বিগুণ হবে তখন মীরার বয়স কত হবে? সঠিক উত্তর ২৪ বছর দেওয়া আছে, অপুর বয়স ৪ বছর ∴ মিরার বয়স = ৪×৪ বা ১৬ বছর । অর্থাৎ মিরার বয়স = ১৬ - ৪ = ১২ বছর বেশি অপুর বয়স ১২ বছর হলে, মিরার বয়স ১২ + ১২ = ২৪ বছর [অর্থাৎ অপুর বয়সের দ্বিগুণ]
'সুন্দর মাত্রই একটি আকর্ষণ শক্তি আছে' এ বাক্যে 'সুন্দর' শব্দটি কোন পদ?
Correct Answer:
ক: বিশেষ্য
Explanation:
'সুন্দর মাত্রই একটি আকর্ষণ শক্তি আছে' এ বাক্যে 'সুন্দর' শব্দটি কোন পদ? সঠিক উত্তর বিশেষ্য যে সমস্ত পদ দ্বারা ব্যক্তি, জাতি, সমষ্টি, স্থান, কাল, কর্মের বা গুণের নাম বুঝায় তাকে বিশেষ্য পদ বলে। প্রদত্ত বাক্যে ‘সুন্দর' দ্বারা গুণের নাম বুঝানাে হয়েছে। তাই এটি বিশেষ্য পদ।
'দেয়াল' রচনাটি কার ?
Correct Answer:
ক: হুমায়ন আহমেদ
Explanation:
'দেয়াল' রচনাটি কার ? সঠিক উত্তর হুমায়ন আহমেদ হুমায়ুন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট ভিত্তিক উপন্যাস ‘দেয়াল' (২০১২)। এটি তাঁর রচিত সর্বশেষ উপন্যাস যা তার মৃত্যুর পরে প্রকাশিত হয়। গ্রন্থাকারে প্রকাশের পূর্বেই এটি নিয়ে বিতর্ক শুরু হয় এবং তা আদালত পর্যন্ত গড়ায়। পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে এর কিছু অংশ পরিমার্জন করে প্রকাশ করা হয়। এ উপন্যাসে লেখক মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক চরিত্র ও ঘটনাবলি নিজ ভাষা ও কল্পনাপ্রসূত ঢঙে চিত্রায়িত করেছেন। এখানে লেখক বিভিন্ন চরিত্রের মাধ্যমে সমসাময়িকভাবে নিজেকেও উপস্থাপন করেছেন। দেয়াল নামে আরেকটি উপন্যাস আছে আবু জাফর শামসুদ্দীনের।
'নীলদর্পণ' নাটকটির বিষয়বস্তু কী?
Correct Answer:
ক: নীলকরদের অত্যাচার
Explanation:
'নীলদর্পণ' নাটকটির বিষয়বস্তু কী? সঠিক উত্তর নীলকরদের অত্যাচার দীনবন্ধু মিত্র রচিত 'নীলদর্পণ' (১৮৬০) ঢাকার বাংলা প্রেস থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ। নাটকটি প্রথম মঞ্চায়ন হয় ঢাকায়। নাটকটির ঘটনা, রচনা, মুদ্রণ, প্রকাশ ও প্রথম মঞ্চায়ন সব কিছুই বাংলাদেশে বলে, একে 'বাংলাদেশের নাটক' বলা হয়। এতে মেহেরপুরের কৃষকদের ওপর নীলকরদের নির্মম নির্যাতনের চিত্র ফুটে উঠেছে।
বাংলা সাহিত্যে অন্ধকার যুগ _
Correct Answer:
ক: ১২০১-১৩৫০
Explanation:
বাংলা সাহিত্যে অন্ধকার যুগ _ সঠিক উত্তর ১২০১-১৩৫০ বাংলা সাহিত্যের ইতিহাসে ১২০১ - ১৩৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে অন্ধকার যুগ বলে। ১২০৪ সালে বখতিয়ার খলজির বাংলা বিজয়ের ফলে বাংলার প্রচলিত ধর্মীয় সংস্কৃতিতে বড় পরিবর্তন ঘটে। ব্রাহ্মণ ও বৌদ্ধশক্তির নেতৃত্ব চলে যায় মুসলমানদের হাতে। নেতৃত্ব পরিবর্তনে সাময়িকভাবে সৃষ্ট এই বিমূঢ় অবস্থার প্রেক্ষিতে তেমন কোনাে সাহিত্যের সন্ধান পাওয়া যায়নি, তাই ঐতিহাসিকদের মতে, এ সময়কে অন্ধকার যুগ বলে। এ যুগের প্রধান সাহিত্যকর্ম সমূহ প্রাকৃতপৈঙ্গল, শূন্যপুরাণ ও সেক শুভােদয়া।
'অসমাপ্ত আত্মজীবনী' সর্বশেষ কোন ভাষায় অনুবাদ করা হয়?
Correct Answer:
ক: অসমীয়া
Explanation:
'অসমাপ্ত আত্মজীবনী' সর্বশেষ কোন ভাষায় অনুবাদ করা হয়? সঠিক উত্তর অসমীয়া অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সংকলন। ২০১২ সালের জুনে এ বইটি প্রকাশিত হয়। এ পর্যন্ত ক্রমান্বয়ে ইংরেজি, উর্দু, জাপানি, চিনা, আরবি, ফরাসি, হিন্দি, তুর্কি, নেপালি, স্পেনীয়, অসমীয়া ও রুশ ভাষায় বইটির অনুবাদ প্রকাশিত হয়েছে
'জজ সাহেব' কোন সমাসের উদাহরণ ?
Correct Answer:
ক: কর্মধারয়
Explanation:
'জজ সাহেব' কোন সমাসের উদাহরণ ? সঠিক উত্তর কর্মধারয় বিশেষ্য ও বিশেষণ পদ মিলে যে সমাস হয় এবং বিশেষ্য বা পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলে। যেমন: যিনি জজ তিনি সাহেব = জজ সাহেব।
একটি বাগানের পরিসীমা ৪২ ফুট, ক্ষেত্রফল ১২০ বর্গফুট, বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ কত?
Correct Answer:
ক: ১২, -১০
১২ টি পেনসিলের ক্রয়মূল্য ৮ টি পেনসিলের বিক্রয়মূল্যের সমান, লাভের হার কত?
Correct Answer:
ক: ৫০%
Explanation:
১২ টি পেনসিলের ক্রয়মূল্য ৮ টি পেনসিলের বিক্রয়মূল্যের সমান, লাভের হার কত? সঠিক উত্তর ৫০% Binary Digit এর প্রথম দুটি অক্ষর Bi ও শেষের t নিয়েই Bit শব্দটি গঠিত। Bit দিয়ে আসলে সংক্ষেপে Binary Digit ই বুঝানো হয়।
PBM means __
Correct Answer:
A: Performance Based Management
Explanation:
PBM means __ Correct Answer Performance Based Management CPU এবং RAM এর মাঝামাঝি পর্যায়েই Cache memory কাজ করে।
'Gift of the gab' means __
Correct Answer:
A: Fluency in speak .
Explanation:
'Gift of the gab' means __ Correct Answer Fluency in speak . Gift of the gab - বাগধারাটির অর্থ বাগ্মীতা তথা Fluency of Speech.
Identify the synonym of 'prolific'is __
Correct Answer:
A: Productive
Explanation:
Identify the synonym of 'prolific'is __ Correct Answer Productive Prolific - উর্বর । এর সমার্থক শব্দ productive যার অর্থ উৎপাদনক্ষম।
১৯৭১ সালে কত তারিখ মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়?
Correct Answer:
ক: ১০ এপ্রিল, ১৯৭১
Explanation:
১৯৭১ সালে কত তারিখ মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়? সঠিক উত্তর ১০ এপ্রিল, ১৯৭১ ১০ এপ্রিল, ১৯৭১ সালে বর্তমান মেহেরপুর জেলার ভবের পাড়া গ্রামের বৈদ্যনাথতলায় (আম্রকানন) মুজিবনগর সরকার বা বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়। অস্থায়ী সরকার শপথ নেয় ১৭ এপ্রিল, ১৯৭১ এবং শপথ পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান।
নিচের কোন সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে?
Correct Answer:
ক: UNESCO
Explanation:
নিচের কোন সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে? সঠিক উত্তর UNESCO ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে UNESCO এর ৩০তম অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। ২০০০ সালে বিশ্বের ১৮৮টি দেশ প্রথম ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে।
'আইনের চোখে সব নাগরিক সমান ' বাংলাদেশের সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে?
Correct Answer:
ক: ২৭
Explanation:
'আইনের চোখে সব নাগরিক সমান ' বাংলাদেশের সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে? সঠিক উত্তর ২৭ বাংলাদেশের সংবিধান গৃহীত হয় ৪ নভেম্বর, ১৯৭২ এবং কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২। এর প্রস্তাবনা ১টি, মূলনীতি ৪টি, তফসিল ৭টি, ভাগ ১১টি এবং অনুচ্ছেদ ১৫৩টি। সংবিধানের ২৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে "সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।"
সামাজিক মূল্যবোধের ভিত্তি কী?
Correct Answer:
ক: উপরের সবগুলো (আইনের শাসন, নৈতিকতা, সাম্য)
Explanation:
সামাজিক মূল্যবোধের ভিত্তি কী? সঠিক উত্তর উপরের সবগুলো (আইনের শাসন, নৈতিকতা, সাম্য) সামাজিক মূল্যবােধ হলাে সে সকল চিন্তাভাবনা লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প যা মানুষের সামাজিক আচার - ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে আইনের শাসন ও সাম্য প্রতিষ্ঠা করে।
জাতীয় সংসদ ভবনের স্থাপতি কে?
Correct Answer:
ক: লুই আই কান
Explanation:
জাতীয় সংসদ ভবনের স্থাপতি কে? সঠিক উত্তর লুই আই কান বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি এস্তোনীয় বংশােদ্ভুত যুক্তরাষ্ট্রের নাগরিক লুই আই কান। জাতীয় সংসদ (House of the Nation) ২১৫ একর জমির উপর ৯ তলা বিশিষ্ট ভবন যা 'ক্রিসেন্ট লেক' নামে পরিচিত।
একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কত তারিখ অনুষ্ঠিত হয়?
Correct Answer:
ক: ৩০ জানুয়ারি , ২০১৯
Explanation:
একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কত তারিখ অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর ৩০ জানুয়ারি , ২০১৯ একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ৩০ ডিসেম্বর, ২০১৮। সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন ৩ জানুয়ারি, ২০১৯। মন্ত্রিপরিষদ শপথ গ্রহণ করেন ৭ জানুয়ারি এবং প্রথম অধিবেশন শুরু হয় ৩০ জানুয়ারি, ২০১৯ ।
'বর্ণালী ও 'শুভ্র' কী?
Correct Answer:
ক: উন্নত জাতের ভুট্রা
Explanation:
'বর্ণালী ও 'শুভ্র' কী? সঠিক উত্তর উন্নত জাতের ভুট্রা বর্ণালী, শুভ্রা ও উত্তরণ উন্নত জাতের ভুট্টা। মহানন্দা, ল্যাংড়া ও মােহনভােগ উন্নত জাতের আম । বলাকা, দোয়েল, আকবর ও অগ্রণী উন্নত জাতের গম । ইরাটম, প্রগতি, আশা ও চান্দিনাম উন্নত জাতের ধান।
১৯ মে, ২০১২ তারিখে কোন বাংলাদেশি এভারেষ্ট জয় করেন?
Correct Answer:
ক: নিশাত মজুমদার
Explanation:
১৯ মে, ২০১২ তারিখে কোন বাংলাদেশি এভারেষ্ট জয় করেন? সঠিক উত্তর নিশাত মজুমদার বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ (হিমালয় পর্বতমালা) 'মাউন্ট এভারেস্ট' নেপাল ও ভারতের মধ্যে অবস্থিত। এর উচ্চতা ৮,৮৫০ মিটার বা ২৯,০৩৫ ফুট। প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম ২০১০ সালের ২৩ মে এভারেস্ট জয় করেন। নিশাত মজুমদার ১ম বাংলাদেশি নারী যিনি ২০১২ সালের ১৯ মে এভারেস্ট জয় করেন।
TI - এর সদর দপ্তর কোথায়?
Correct Answer:
ক: বার্লিন
Explanation:
TI - এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর বার্লিন ১৯৯৩ সালে TI বা Transparency International প্রতিষ্ঠা করেন পিটার এজেন। এর সদর দপ্তর জার্মানির বার্লিন শহরে। সারাবিশ্বে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করাই এ সংস্থার মূল কাজ।
AIIB কোন , আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বিকল্প হিসেবে ভূমিকা রাখতে পারে?
Correct Answer:
ক: WB
Explanation:
AIIB কোন , আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বিকল্প হিসেবে ভূমিকা রাখতে পারে? সঠিক উত্তর WB চীনের উদ্যোগে ২০১৬ সালে AIIB তথা Asian Infrastructure Investment Bank কার্যক্রম শুরু করে। এর সদর দপ্তর বেইজিং - এ। বর্তমান এর সদস্য সংখ্যা ৯৩টি। এটি বিশ্বব্যাংকের বিকল্প/সহায়ক সংস্থা হিসেবে কাজ করতে চায়।
ইউনেস্কাের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: প্যারিস
Explanation:
ইউনেস্কাের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর প্যারিস ইউনেস্কো জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যা শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির প্রসার ও উন্নয়নে কাজ করে। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে। এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
কোন দেশ প্রথম আণবিক বোমা ফেলা হয়?
Correct Answer:
ক: জাপান
Explanation:
কোন দেশ প্রথম আণবিক বোমা ফেলা হয়? সঠিক উত্তর জাপান ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরােশিমায়। বিশ্বের প্রথম আণবিক বােমা (লিটলবয়) ফেলা হয়। সেই বছরই ৯ আগস্ট জাপানের নাগাসাকি শহরে ফ্যাটম্যান নামে আরেকটি আণবিক বােমা ফেলা হয়।
বহুল আলোচিত 'মুহুরীর চর' কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: ফেনী
Explanation:
বহুল আলোচিত 'মুহুরীর চর' কোথায় অবস্থিত? সঠিক উত্তর ফেনী ফেনী জেলার বিলােনিয়া সীমান্তবর্তী স্থান 'মুহুরীর চর'। এ চরের মােট আয়তন ৯২.১৪ একর। বাংলাদেশের অংশ ৭১.৯৪ একর এবং ভারতের অংশ ২০.২০ একর। বাংলাদেশ - ভারত সীমান্ত বিরােধের ২ কি.মি. জায়গা এ চরেই অবস্থিত।
'সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান' সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?
Correct Answer:
খ: ২৭
Explanation:
'সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান' সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? সঠিক উত্তর ২৭ বাংলাদেশের সংবিধান গৃহীত হয় ৪ নভেম্বর, ১৯৭২ এবং কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২। এর প্রস্তাবনা ১টি, মূলনীতি ৪টি, তফসিল ৭টি, ভাগ ১১টি এবং অনুচ্ছেদ ১৫৩টি। সংবিধানের ২৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে "সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।"
বর্ণালী ও শুভ্রা কী?
Correct Answer:
ক: উন্নতজাতের ভুট্রা
Explanation:
বর্ণালী ও শুভ্রা কী? সঠিক উত্তর উন্নতজাতের ভুট্রা বর্ণালী, শুভ্রা ও উত্তরণ উন্নত জাতের ভুট্টা। মহানন্দা, ল্যাংড়া ও মােহনভােগ উন্নত জাতের আম । বলাকা, দোয়েল, আকবর ও অগ্রণী উন্নত জাতের গম । ইরাটম, প্রগতি, আশা ও চান্দিনাম উন্নত জাতের ধান।
গ্রীনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময়ের পার্থক্য কত ঘণ্টা ?
Correct Answer:
ক: ৬ ঘণ্টা
Explanation:
গ্রীনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময়ের পার্থক্য কত ঘণ্টা ? সঠিক উত্তর ৬ ঘণ্টা গ্রীনিচ মান সময় হলাে লন্ডন শহরের গ্রীনিচ এলাকার স্থানীয় সময়। এটি ০° দ্রাঘিমায় অবস্থিত। এটিকে মূলমধ্যরেখা বলা হয়। এর পূর্বে গেলে প্রতি ১° দ্রাঘিমার জন্য ৪ মিনিট যােগ হয় এবং পশ্চিমে গেলে ১° দ্রাঘিমার জন্য ৪ মিনিট বিয়ােগ হয়। সে হিসেবে বাংলাদেশ ৯০° পূর্ব দ্রাঘিমায় অবস্থিত হওয়ায় মােট সময়ের পার্থক্য (৯০×৪) মিনিট বা ৩৬০ মি. বা ৬ ঘন্টা ।
TI - এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: বার্লিন
Explanation:
TI - এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর বার্লিন ১৯৯৩ সালে TI বা Transparency International প্রতিষ্ঠা করেন পিটার এজেন। এর সদর দপ্তর জার্মানির বার্লিন শহরে। সারাবিশ্বে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করাই এ সংস্থার মূল কাজ।
সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে?
Correct Answer:
ক: লোহিত সাগর ও ভূমধ্যসাগর
Explanation:
সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে? সঠিক উত্তর লোহিত সাগর ও ভূমধ্যসাগর সুয়েজ খাল মিশরের সিনাই উপদ্বীপে অবস্থিত। এ পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খাল (দীর্ঘতম কৃত্রিম খাল: গ্রান্ড খাল চীন)। সুয়েজ খালের দৈর্ঘ্য ১৯২ কি.মি.। এটি ভূমধ্যসাগরকে লােহিত সাগরের সাথে যুক্ত করেছে।
AIIB কোন আন্তর্জাতিক সংস্থার সহায়ক হিসেবে ভূমিকা রাখতে চায়?
Correct Answer:
ক: WB
Explanation:
AIIB কোন আন্তর্জাতিক সংস্থার সহায়ক হিসেবে ভূমিকা রাখতে চায়? সঠিক উত্তর WB চীনের উদ্যোগে ২০১৬ সালে AIIB তথা Asian Infrastructure Investment Bank কার্যক্রম শুরু করে। এর সদর দপ্তর বেইজিং - এ। বর্তমান এর সদস্য সংখ্যা ১০ টি। এটি বিশ্বব্যাংকের বিকল্প/সহায়ক সংস্থা হিসেবে কাজ করতে চায়।
বাংলাদেশ ও মানায়মার কোন নদী দ্বারা বিভক্ত?
Correct Answer:
ক: নাফ
Explanation:
বাংলাদেশ ও মানায়মার কোন নদী দ্বারা বিভক্ত? সঠিক উত্তর নাফ নাফ নদী দ্বারা বাংলাদেশ ও মিয়ানমার বিভক্ত এটি আরাকান পাহাড় থেকে উৎসারিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
Luminous meaning?
Correct Answer:
B: shinging
Explanation:
Luminous meaning? Correct Answer shinging Luminous - উজ্জ্বল, দীপ্তিমান, Dark - অন্ধকার, আঁধার, Shining - জাজ্বল্যমান, Dim - অস্পষ্ট, Sink - অস্ত যাওয়া, ডুবা। সুতরাং Lunninous এর সমার্থক শব্দ - Shining, Glaring, Blazing.
The synonym of the word 'Adroit'?
Correct Answer:
B: expert
Explanation:
The synonym of the word 'Adroit'? Correct Answer expert Adroit - দক্ষ, নিপুণ; Clumsy - কদাকার, Expert - সুনিপুণ ব্যক্তি, পারদর্শী; Unskilled - অনভিজ্ঞ, Weak - পটকা বা দুর্বল। অতএব, Adroit এর সমার্থক শব্দ হচ্ছে - Expert, Adept, Dexterous.
The synonym of the word ' Cogent'?
Correct Answer:
B: powerful
Explanation:
The synonym of the word ' Cogent'? Correct Answer powerful Cogent - জোরালাে, অকাট্য; Weak - দুর্বল, Powerful - ক্ষমতাশালী, Feeble - নিস্তেজ, Small - ক্ষুদ্র। তাই, Cogent এর প্রতিশব্দ - Powerful, Hefty, Inevitable.