Secondary Education Sector Investment Program Assistant Police Station Secondary Education Officer MCQs
Showing 40 questions (Total: 40)
রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন?
Correct Answer:
গ: ১৮৬১
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর ১৮৬১ রবীন্দ্রনাথ ঠাকুর ৭ মে ১৮৬১(২৫ বৈশাখ ১২৬৮) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের জন্ম গ্রহণ করেন। তিনি গীতাঞ্জলি কাব্যের জন্য ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্ভুক্ত?
Correct Answer:
ক: অগ্নিবীণা
Explanation:
নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর অগ্নিবীণা অগ্নিবীণা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। এতে বারোটি কবিতা আছে, তার মধ্যে বিদ্রোহী একটি। এ কাব্যগ্রন্থটি ১৯২২ সালের অক্টোবর মাসে প্রকাশিত হয়।
'বন্ধুর' বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
ক: মসৃণ
Explanation:
'বন্ধুর' বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর মসৃণ 'বন্ধুর' বিশেষণ শব্দটির অর্থ : অসমতল; উঁচুনিচু; এবড়োথেবড়ো। যার বিপরীত শব্দ মসৃণ।
জ্যোৎস্নারাত কোন সমাস?
Correct Answer:
খ: কর্মধারয়
Explanation:
জ্যোৎস্নারাত কোন সমাস? সঠিক উত্তর কর্মধারয় জ্যোৎস্নারাত সমাসের ব্যাসবাক্য - জ্যোৎস্না শোভিত রাত। এটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যে কর্মধারয় সমাসের ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। এখানেও তাই হয়েছে।
হাতভারি শব্দের অর্থ-
Correct Answer:
গ: কৃপণ
Explanation:
হাতভারি শব্দের অর্থ- সঠিক উত্তর কৃপণ 'হাত ভারি' শব্দটির অর্থ: কৃপণ; ব্যয়কুন্ঠ।
'বিরাগী' শব্দের অর্থ হলো-
Correct Answer:
ক: উদাসীন
Explanation:
'বিরাগী' শব্দের অর্থ হলো- সঠিক উত্তর উদাসীন 'বরাগী' বিশেষণবাচক শব্দটির অর্থ : উদাসীন; আসক্তিহীন; নিস্পৃহ।
'ঘাটের মড়া' বলতে বুঝায়-
Correct Answer:
ক: অতিবৃদ্ধ
Explanation:
'ঘাটের মড়া' বলতে বুঝায়- সঠিক উত্তর অতিবৃদ্ধ ঘাটের মরা - একটি বাগধারা যার অর্থ অতি বৃদ্ধ, নির্জীব, শুষ্ক।
বাংলা ভাষায় বর্ণমালা কয়টি?
Correct Answer:
গ: ৫০
Explanation:
বাংলা ভাষায় বর্ণমালা কয়টি? সঠিক উত্তর ৫০ বাংলা ভাষায় স্বরবর্ণ 11 টি এবং ব্যঞ্জনবর্ণ 39 টি। তাই, বাংলা ভাষায় বর্ণমালা 50 টি
ইচ্ছা- এর সমার্থক শব্দ-
Correct Answer:
ক: অভিলাষ
Explanation:
ইচ্ছা- এর সমার্থক শব্দ- সঠিক উত্তর অভিলাষ 'ইচ্ছা' বিশেষ্য শব্দটির অর্থ অভিলাষ; স্পৃহা; বাসনা।
Which one is noun?
Correct Answer:
B: song
Explanation:
Which one is noun? Correct Answer song Sing - গান গাওয়া(verb) Song - গান(noun) Feed - খাওয়ানো(verb) Tell - বলা(verb) সুতরাং option গুলোর মধ্যে noun হচ্ছে song।
Antonym of the word 'urbane'
Correct Answer:
A: rural
Explanation:
Antonym of the word 'urbane' Correct Answer rural Urbane অর্থ পরিশীলিত বা মার্জিত রুচি বা শিষ্টাচার।
Choose the correct spelling-
Correct Answer:
A: renaissance
Explanation:
Choose the correct spelling- Correct Answer renaissance Correct spelling হচ্ছে Renaissance যার অর্থ নবজাগরণ ।
The -- of the office will be sold.
Correct Answer:
A: furniture
Explanation:
The -- of the office will be sold. Correct Answer furniture Furniture এমন একটি word যার কোন plural রূপ নেই। এটা সর্বদা singular হিসেবে ব্যবহৃত হয়।
Mina is absent---the class.
Correct Answer:
C: from
Explanation:
Mina is absent---the class. Correct Answer from Absent - এরপর সর্বদা 'from' preposition ব্যবহৃত হয়।
The 'Tempest' is written by-
Correct Answer:
D: Shakespeare
Explanation:
The 'Tempest' is written by- Correct Answer Shakespeare 'Tempest' নাটকটি Shakespeare রচনা করেন।
There is no alternative - training.
Correct Answer:
A: to
Explanation:
There is no alternative - training. Correct Answer to Alternative - এরপর 'to' preposition ব্যবহৃত হয় এবং এরপর verb আসলে verb + ing হয়।
Which is the verb of 'short'?
Correct Answer:
B: shorten
Explanation:
Which is the verb of 'short'? Correct Answer shorten কিছু কিছু Adjective - এর শেষে 'en' suffix যুক্ত করে verb গঠন করতে হয়। যেমন - shorten, brighten, blacken ইত্যাদি।
The adjective of 'rigidity' is-
Correct Answer:
B: rigid
Explanation:
The adjective of 'rigidity' is- Correct Answer rigid Rigidity শব্দটি Noun । এর Adjective হচ্ছে rigid যার অর্থ - দৃঢ়, শব্দ।
Verb of the world 'justification' is-
Correct Answer:
B: justify
Explanation:
Verb of the world 'justification' is- Correct Answer justify Justification শব্দটি Noun। এর verb from হচ্ছে justify যার অর্থ - সমর্থন করা; ন্যায় প্রমাণ করা।
সার্ক এর সদস্য সংখ্যা-
Correct Answer:
খ: ৮
Explanation:
সার্ক এর সদস্য সংখ্যা- সঠিক উত্তর ৮ ৮ ডিসেম্বর ১৯৮৫ প্রতিষ্ঠাকালীন সময় থেকে সার্কের সদস্য সংখ্যা ছিল ৭ টি। ৩ এপ্রিল ২০০৭ আফগানিস্তানকে সদস্য করার বর্তমানে সংস্থাটির সদস্য দেশের সংখ্যা ৮টি।
মূল্য সংযোজন কর একটি - কর
Correct Answer:
খ: পরোক্ষ
Explanation:
মূল্য সংযোজন কর একটি - কর সঠিক উত্তর পরোক্ষ মূল্য সংযোজন কর, রপ্তানি কর, আমদানি শুল্ক ও সম্পূরক শুল্কগুলো পরোক্ষ কর আর আয়কর হলো প্রত্যক্ষ কর।
বাংলাদেশের বৃহত্তম নদী-
Correct Answer:
খ: মেঘনা
Explanation:
বাংলাদেশের বৃহত্তম নদী- সঠিক উত্তর মেঘনা পদ্মা হল গঙ্গা নদীর বাংলাদেশের অংশের নাম । একে কীর্তিনাশাও বলা হয়। এদেশের দীর্ঘতম, প্রশস্ততম, নব্য ও চিরযৌবনা নদী হলো মেঘনা। যমুনা নদী ব্রহ্মপুত্র নদ হতে উৎপন্ন হয় গোয়ালন্দে পদ্মার মিলিত হয়। বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা যমুনা নদীর শাখা নদী। গোমতী নদীকে কুমিল্লার দুঃখ বলা হয়।
১ কোন ধরনের সংখ্যা--
Correct Answer:
ঘ: কোনোটিই নয়
Explanation:
১ কোন ধরনের সংখ্যা-- সঠিক উত্তর কোনোটিই নয় ১ একটি পূর্ণসংখ্যা যার আগের সংখ্যা ০ এবং পরের সংখ্যা ২। এটি প্রথম অশূন্য স্বাভাবিক সংখ্যা।
বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়-
Correct Answer:
গ: নালন্দা
Explanation:
বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়- সঠিক উত্তর নালন্দা বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় - নালন্দা বিশ্ববিদ্যালয়। এটি ভারতের বিহারে অবস্থিত প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়। এটি পাটনা থেকে ৮৮ কি.মি. দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত।
'মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি' গানটির রচয়িতাঃ
Correct Answer:
গ: গোবিন্দ হালদার
Explanation:
'মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি' গানটির রচয়িতাঃ সঠিক উত্তর গোবিন্দ হালদার 'মােরা একটি ফুলকে বাঁচাবাে বলে যুদ্ধ করি' গানটির রচয়িতা গােবিন্দ হালদার এবং সুরকার আপেল মাহমুদ । ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনুপ্রেরণা যােগাতে এ গানটি রচিত হয় । ২০০৬ সালে এটি বিবিসি কর্তৃক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান হিসেবে শ্রোতা মনােনীত ২০ সেরা গানের মধ্যে ৭ম অবস্থানে অন্তর্ভুক্ত হয়েছিল ।
বাংলাদেশের জাতীয়তাঃ
Correct Answer:
খ: বাংলাদেশী
Explanation:
বাংলাদেশের জাতীয়তাঃ সঠিক উত্তর বাংলাদেশী বাংলাদেশের জাতীয়তা আইন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাগরিকত্ব এবং জাতীয়তার বিষয় পরিচালনা করে। এই আইনটি বাংলাদেশের বাসিন্দা এবং বাংলাদেশী বংশোদ্ভূত সমস্ত লোকের জাতীয়তা এবং নাগরিকত্বের স্থিতি নিয়ন্ত্রণ করে।
আসাদ গেটের পটভূমির সাথে জড়িত সনঃ
Correct Answer:
গ: ১৯৬৯
Explanation:
আসাদ গেটের পটভূমির সাথে জড়িত সনঃ সঠিক উত্তর ১৯৬৯ মুজিবনগর সরকার বাংলাদেশের প্রথম গঠিত সরকার। ১৯৭১ সালের ২৬ শে মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এই সরকার গঠিত হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
মুজিবনগর সরকার ১৯৭১ সালের কোন তারিখে গঠিত হয়?
Correct Answer:
গ: ১০ এপ্রিল
Explanation:
মুজিবনগর সরকার ১৯৭১ সালের কোন তারিখে গঠিত হয়? সঠিক উত্তর ১০ এপ্রিল ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত হয় প্রথম বাংলাদেশের অস্থায়ী সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা (বর্তমান উপজেলা মুজিবনগর) গ্রামের আমবাগানে এই অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন।
একটি পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টিঃ
Correct Answer:
ঘ: ৬ সমকোণ
দুটি সংখ্যার অনুপাত ২ এবং পার্থক্য ১৫, ছোট সংখ্যাটি;
Correct Answer:
ক: ১৫
Explanation:
দুটি সংখ্যার অনুপাত ২ এবং পার্থক্য ১৫, ছোট সংখ্যাটি; সঠিক উত্তর ১৫ x ও y দুটি সংখ্যা যেখানে x>y ∴ x/y = 2 = >x = 2y আবার, x - y = 15 = > 2y - y = 15 = >y = 15 ∴ ছোট সংখ্যা 15
x/0 এর মান :
Correct Answer:
গ: অসীম
Explanation:
x/0 এর মান : সঠিক উত্তর অসীম X/0 = ∞ অর্থাৎ অসীম।
পিতা-পুত্রের বয়সের সমষ্টি ৮০ বছর, পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ হলে পুত্রে বয়স :
Correct Answer:
গ: ২০
Explanation:
পিতা-পুত্রের বয়সের সমষ্টি ৮০ বছর, পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ হলে পুত্রে বয়স : সঠিক উত্তর ২০ পুত্রের বয়স x বছর ∴ পিতার বয়স ৩x বছর ∴ ৩x + x = ৮০ = > ৪x = ৮০ = > x = ৮০/৪ ∴x = ২০ ∴পুত্রের বয়স ২০ বছর।
তিনটি ক্রমিক সংখ্যা যোগফল ৩০, বড়টি ও ছোটটির বিয়োগফল ২ হলে ছোট সংখ্যাটি :
Correct Answer:
খ: ৯
Explanation:
তিনটি ক্রমিক সংখ্যা যোগফল ৩০, বড়টি ও ছোটটির বিয়োগফল ২ হলে ছোট সংখ্যাটি : সঠিক উত্তর ৯ ক্রমিক সংখ্যা তিনটি x - 1, x ও x + 1 হলে, x - 1 + x + x + 1 = 30 = > 3x = 10 ∴x = 10 ∴ ছোট সংখ্যা হচ্ছে(10 - 1) = 9
০.০০৯ X ০.১০০০ X ৫ সংখ্যাটি :
Correct Answer:
খ: ০.০০৪৫
Explanation:
০.০০৯ X ০.১০০০ X ৫ সংখ্যাটি : সঠিক উত্তর ০.০০৪৫ ০.০০৯×০.১০০০×৫ = (৯/১০০০) × (১০০০/১০০০০) × ৫ = ০.০০৪৫
আলোর গতিবেগ সেকেন্ডে :
Correct Answer:
ক: ১,৮৬,০০০ মাইল
Explanation:
আলোর গতিবেগ সেকেন্ডে : সঠিক উত্তর ১,৮৬,০০০ মাইল আলোর গতিবেগ সেকেন্ডে ১, ৮৬, ০০০ মাইল বা ৩×১০৮ মিটার।
১ হতে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা :
Correct Answer:
ক: ২৫টি
Explanation:
১ হতে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা : সঠিক উত্তর ২৫টি ১ থেকে ১০০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা ২৫ টি। ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯ এবং ৯৭।
স্থুলকোণী ত্রিভুজের স্থুলকোণের সংখ্যা :
Correct Answer:
ক: ১টি
Explanation:
স্থুলকোণী ত্রিভুজের স্থুলকোণের সংখ্যা : সঠিক উত্তর ১টি যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ সেই ত্রিভুজটিকে স্থূলকোণী ত্রিভুজ বলা হয়।
a5=x4 হলে a এর মান ?
Correct Answer:
ক: ২
একটি সমবাহু ত্রিভুজের তিনটি কোণের মান :
Correct Answer:
খ: ৬০০,৬০০,৬০০
Explanation:
একটি সমবাহু ত্রিভুজের তিনটি কোণের মান : সঠিক উত্তর ৬০০,৬০০,৬০০ সমবাহু ত্রিভুজের তিনটি কোণ সমান অর্থাৎ তিনটি কোণের মানই ৬০° করে।
Seeing is-
Correct Answer:
C: believing
Explanation:
Seeing is- Correct Answer believing Seeing is believing (দেখাতেই বিশ্বাস).Here seeing and believing is used as gerund.