Upazila Post Master of Postal Directorate of Ministry of Posts and Telecommunication MCQs
Showing 50 questions (Total: 84)
"রোহিণী" চরিত্রটি কোন উপন্যাসের?
Correct Answer:
ঘ: কৃষ্ণকান্তের উইল
Explanation:
"রোহিণী" চরিত্রটি কোন উপন্যাসের? সঠিক উত্তর কৃষ্ণকান্তের উইল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পল্লীসমাজ’ উপন্যাসের প্রধান চরিত্র রমা ও রমেশ। কাজী নজরুল ইসলামের ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাসের চরিত্র রুবি, আনসার, মোয়াজ্জেম।শহীদুল্লাহ কায়সারের ‘সংশপ্তক’ উপন্যাসের চরিত্র লেকু, হুরমুতি, রমজান। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের প্রধান চরিত্র ভ্রমর, রোহিণী হরলাল, গোবিন্দলাল।
খেয়া পার করে যে, তাকে বলা হয়-
Correct Answer:
গ: পাটনী
Explanation:
খেয়া পার করে যে, তাকে বলা হয়- সঠিক উত্তর পাটনী পাটনী, পাটুনি /বিশেষ্য পদ/ খেয়াঘাটের মাঝি; পারঘাটার ঠিকাদার।পাটনী , পাটুনী /Noun/ Ferryman; boat - man
বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি?
Correct Answer:
ঘ: চর্যাপদ
Explanation:
বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি? সঠিক উত্তর চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন ‘চর্যাপদ’। সে হিসেবে এটি বাংলা সাহিত্যর ইতিহাসে প্রথম গ্রন্থ। ‘চর্যাপদ’ হলো গানের সংকলন, যা রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ । মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজগ্রন্থশালা থেকে ১৯০৭ খ্রিস্টাব্দে ‘চর্যাপদ’ আর্বিষ্কার করেন । ‘বেদ’ হলো ‘ঋ্ক’ সাম, যজুঃ, অথর্ব - এ চারটি ভাগে বিভক্ত হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ। ‘শূন্যপূরাণ’ রামাইপন্ডিত রচিত মধ্যযুগের প্রথম দিককার বৌদ্ধ ধর্মীয় গ্রন্থ । মধ্যযুগে বাংলা সাহিত্যে দেবদেবীর লীলামাহাত্ম্য বর্ণনা করে যে কাব্য রচনা করা হতো তাকে মঙ্গলকাব্য বলা হয়।
হেমিংওয়ের 'দি ওল্ডম্যান এন্ড দি সি'- গ্রন্থের বঙ্গানুবাদ করেছেন-
Correct Answer:
গ: ফতেহ লোহানী
Explanation:
হেমিংওয়ের 'দি ওল্ডম্যান এন্ড দি সি'- গ্রন্থের বঙ্গানুবাদ করেছেন- সঠিক উত্তর ফতেহ লোহানী হেমিংওয়ের 'দি ওল্ডম্যান এন্ড দি সি' - গ্রন্থের বঙ্গানুবাদ করেছেন - ফতেহ লোহানী দ্যা ওল্ড ম্যান এন্ড দ্যা সি দ্যা ওল্ড ম্যান এন্ড দ্যা সি প্রখ্যাত মার্কিন লেখক আর্নেস্ট হেমিংওয়ে কর্তৃক ১৯৫১ সালে কিউবায় অবস্থাকালীন সময়ে লিখিত এবং ১৯৫২ সালে প্রকাশিত উপন্যাস। এটি লেখকের জীবন কালে প্রকাশিত সর্বশেষ ফিকশানধর্মী রচনা। এটা তার সেরা লেখাগুলোর একটি। উপন্যাসের প্রধান কাহিনী বর্ণিত হয়েছে উপসাগরীয় স্রোতে বিশাল এক মারলিন মাছের সাথে সান্তিয়াগোর এক বৃদ্ধ জেলের সংগ্রামের কাহিনী। ১৯৫৩ সালে দ্যা ওল্ড ম্যান এন্ড দ্যা সি সাহিত্যে পুলিৎজার পুরস্কার এবং ১৯৫৪ সালে নোবেল পুরস্কার লাভ করে।সমুদ্র এমন এক বই যাকে পাঠ করলেও ফুরায় না। যে কারণে যুগের পর যুগ সমুদ্রের প্রতি মানুষের আগ্রহ ফুরায়নি। ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’ ~ The Old Man And The Sea আর্নেস্ট হেমিংওয়ের বিখ্যাত একটি উপন্যাস। তিনি উপন্যাসটি লিখেছিলেন জীবনের শেষের দিকে। প্রথমে নাকি উপন্যাসটি ছাপা হয়েছিল প্রায় পঞ্চাশ হাজারের মতো কপি। পৃথিবীর অধিকাংশ ভাষাতেই অনূদিত হয়েছে উপন্যাসটি। আর সে কারণেই উপন্যাসের বিভিন্ন বর্ণনা আর ঘটনা নিয়ে পাঠকদের মধ্যে আলোচনার অন্ত নেই। অনেকে বলেছেন বুড়ো সান্তিয়াগো এই গল্পের নায়ক। অনেকে বলেছেন সমুদ্রই এই গল্পের নায়ক। এই সমুদ্র সম্ভবত সকল প্রাণীর শিক্ষক। বুড়ো সান্তিয়াগো তার ছাত্র।সে সমুদ্রকে বলে দয়ালু। যেমন স্পেনের লোকেরা ভালোবেসে বলে। যারা সমুদ্রকে ভালবাসে তারাই আবার গালমন্দ করে। ছোকরা - জেলে, যারা মোটর - বোট আর বয়া নিয়ে হাঙর ধরে, বাজারে হাঙর মাছের তেল বেচে দু’পয়সা কামায় - তাদের ধারণা সমুদ্রটা পুরুষ। ওরা সমুদ্রকে বলে প্রতিদ্বন্দ্বী নয়তো শত্রু। কিন্তু বুড়ো মানুষেরা সমুদ্রকে নারীর সঙ্গেই তুলনা দেয়। সমুদ্র থেকে পায় সোহাগ আর সাহায্য। সমুদ্র আসলে কি। কি তার চরিত্র। সে নারী নাকি পুরুষ তা নিয়ে অনেকেই অনেকভাবে ব্যাখ্যা দিয়েছেন।পাবলো নেরুদা তার আত্মজীবনীতে লিখেছেন সমুদ্র তার কাছে ভরযৌবনা নারীর মতো। কারণ সমুদ্রে নেমে তিনি প্রথম যৌনতা অনুভব করেছিলেন। ঢেউ ধীরে ধীরে তার যৌনাঙ্গ নিয়ে নাড়াচাড়া করে তাকে উত্তেজিত করেছিল। এক বাঙালি কবি যিনি লিখেছিলেন, ‘সমুদ্র হচ্ছে পুরুষ। কারণ সমুদ্রের ঢেউ তাকে চিৎ করে ফেলে দিয়েছিল। আর তারপর সারাদেহে ছড়িয়ে দিয়েছিল ফেনা আর বালি।এমনভাবে, সমুদ্র নিয়ে উপন্যাসের বুড়ো সান্তিয়াগোর একরকম মানসিকতা তৈরি হয়। আমাদের সেই বুড়ো মানুষটি যে কিনা নিজে জেলে হয়ে ওঠার আগে একটা কচ্ছপ ধরার বোটে কাজ করতো। তার নিজের কাছে মনে হতো ওর হৃৎপিন্ড আর পাগুলো যেন কচ্ছপের। সে কচ্ছপের সাদা সাদা ডিম খেয়েছে। গায়ে জোর হবে সে আশায়। সে রোজ এক গেলাস হাঙরের তেলও খেত। বুকে ঠাণ্ডা ও সর্দি বসার হাত থেকে এই তেল বাঁচায়, চোখ ভাল করে বলে।’ এভাবেই সমুদ্রের জন্য নিজেকে প্রস্তুত করেছিলো বুড়ো সান্তিয়াগো ।এই উপন্যাসের সিংহভাগ জুড়ে সমুদ্র। উপন্যাসে সমুদ্রে মাছ ধরতে যাওয়া বুড়ো সান্তিয়াগোর যে সংগ্রাম কাহিনীর সাথে সাথে সমুদ্রের সূক্ষ্ম বর্ণনা পাঠককে আকৃষ্ট করে দারুণভাবে। সমুদ্রের পানি কেটে বেরিয়ে যাওয়া উডুক্কু মাছ। তলা থেকে বেরিয়ে আসা নানা জাতের হাঙর। হাঙরের বিভিন্ন শারীরিক কসরত। পড়তে গেলে বিভিন্ন ঘটনা এতই বিশ্বাসযোগ্য হয়ে ওঠে যে, লেখক হেমিংওয়ে নিজেই বইটি সম্পর্কে বলেছেন, আনকোরা পাঠকের জন্য এটি অন্যরকম ব্যাপার।উপন্যাসের প্রধান চরিত্র কে, সে সম্পর্কে বলতে গেলে বলতে হবে, যেহেতু পাঠক নিজেও মানুষ, সুতরাং স্বভাবগতভাবেই গল্পের ‘মানুষ’ চরিত্রকেই পাদপ্রদীপের আলোয় নিয়ে এসে নাড়াচাড়া করবে এবং তাকেই প্রধান চরিত্র হিসেবে গন্য করবে। কিন্তু যদি দেখাটা হয় অন্যভাবে? সমুদ্র ও মাছের দিক থেকে দেখতে গেলে আমাদের বুড়ো সান্তিয়াগোকে পাওয়া যায় একটা খলনায়ক। উপন্যাসে দেখা যায়, সান্তিয়াগো সমুদ্রের এক বিরাট মাছকে হত্যা করে। দিনের পর দিন তাকে বড়শি বিধিয়ে রাখে। এক ভয়াবহ যন্ত্রণা পেয়েছে মাছটি।প্রথমে মাছটি যখন সহজে ধরা দেয়নি, তখন বুড়ো হুংকার ছেড়ে বলেছে ‘যত বড়ই হোক, ওটাকে আমি মারবই। ওর বিরাটত্ব আর বড়াই আমি শেষ করবই।... ওকে আমি দেখাবো মানুষ কি করতে পারে আর মানুষের লেগে থাকার শক্তি কত ভয়ংকর।’উপন্যাসে লেখক দেখিয়েছেন, যে মানুষ সম্প্রদায় মনে করে তারা বাদে দুনিয়ার বাকীসব জীবজন্তু উদ্ভিদ সবই মানুষের ভোগ্য। এবং মানুষই হচ্ছে প্রাণিজগতের রাজা, এই বুড়ো তাদেরই প্রতিনিধি।মাছটি নৌকায় বেধে আনার সময় সমুদ্রের হাঙরগুলো ওঠে আসতে থাকে। আর একটি হাঙর মৃত মাছটির গায়ে কামড় দিয়ে অনেকখানি খুবলে নেয়। এরপর বুড়ো আর মাছটির দিকে তাকায় না। ভাবতেই পারে না মাছটির অঙ্গহানি হয়েছে। তবে মাছটিকে কেউ খাচ্ছে তার জন্য যে খারাপ লাগছে তা নয়, তার খারাপ লাগছে এই জন্য যে, এতে সে দাম কম পাবে।যদি ঠিক একই ব্যাপার ঘটতো মানুষের সাথে? মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে এইভাবে তার বাহনের সাথে বেধে নিয়ে যেত তাহলে দৃশ্যটি কেমন দেখাতো? মাছেদের ভেতর কোনো কবি থাকলে হয়ত তারাও এই কাহিনি লিখত এইভাবে যে, মানুষের এক প্রতিনিধি একবার আমাদের এক বিরাট মাছকে হত্যা করে তার বাহনের সাথে নিয়ে যাচ্ছিল কিন্তু সমুদ্রের অন্যান্য সৈনিকেরা সেটা হতে দেয় নি। তারা মাছটাকে আস্ত নিয়ে যেতে দেয় নি। সমুদ্রের হাতে শেষ পর্যন্ত মানুষের প্রতিনিধি বুড়ো সান্তিয়াগোর পরাজয় হয়েছিল।Quotes from The Old Man And The Sea“Every day is a new day. It is better to be lucky. But I would rather be exact. Then when luck comes you are ready.”“But man is not made for defeat," he said. "A man can be destroyed but not defeated.”নোবেল পুরস্কারদ্যা ওল্ড ম্যান এন্ড দ্যা সির জন্য ১৯৫৪ সালে হেমিংওয়ে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি নোবেল পুরস্কারের সমুদয় অর্থ কিউবার দাতব্য সংস্থায় দান করে দেন। ১৯৮৬ সালে পদকটি হারিয়ে যায় কিন্তু কিউবার অষ্টাদশ রাষ্ট্রপতি রাউল কাস্ত্রোর তীব্র অসন্তোষের পরে পদকটি ফিরিয়ে দেয়া হয়। ফতেহ লোহানীআবু নজীর মোহাম্মদ ফতেহ আলী খান (১১ মার্চ ১৯২৩ - ১২ এপ্রিল ১৯৭৫) যিনি ফতেহ লোহানী নামেই অধিক পরিচিত একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার, গীতিকার, অনুবাদক, লেখক ও সাংবাদিক ছিলেন। দক্ষ আবৃত্তিকার হিসেবেও প্রশংসিত ছিলেন। তিনি ৪৪ টি চলচ্চিত্রে ও অসংখ্য নাটকে অভিনয় করেন। ফতেহ লোহানী জন্ম ১১ মার্চ ১৯২৩ সিরাজগঞ্জ, বেঙ্গল প্রেসিডেন্সি (বর্তমান বাংলাদেশ) মৃত্যু ১২ এপ্রিল ১৯৭৫ (বয়স ৫২) কাপ্তাই, চট্টগ্রাম, বাংলাদেশ জাতীয়তা বাংলাদেশী অন্যান্য নাম কিরণ কুমার, লেবু পেশা অভিনেতা, চলচ্চিত্র পরিচালক দাম্পত্য সঙ্গী রিজিয়া লোহানী সন্তান সুমনা লোহানী পিতা - মাতা আবু লোহানী ফাতেমা লোহানী আত্মীয় ফজলে লোহানী (ভাই) হুসনা বানু খানম হেনা (বোন) পুরস্কার পাকিস্তান প্রেসিডেন্ট পুরস্কার (১৯৬০) নিগার পুরস্কার (১৯৬০) মজিদ আলমাক্কী পুরস্কার (১৯৬৮) বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) পুরস্কার (১৯৭৫) এফডিসি - র রজত জয়ন্তী ট্রফি (১৯৮৩) সুত্রঃ ইউকিপিডিয়া
কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
Correct Answer:
ক: পাল
Explanation:
কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? সঠিক উত্তর পাল চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সিদ্ধাচার্যগণ । বাংলার পাল বংশের রাজারা ছিলেন বৌদ্ধ । আর তাই তাদের আমলেই চর্যাগীতিকাগুলোর বিকাশ ঘটে।
"শ্রীকৃষ্ণকীর্তন" কাব্য কে রচনা করেন?
Correct Answer:
গ: বড়ু চণ্ডীদাস
Explanation:
"শ্রীকৃষ্ণকীর্তন" কাব্য কে রচনা করেন? সঠিক উত্তর বড়ু চণ্ডীদাস মধ্যযুগের আদি কবি বডু চন্ডীদাস লোকসমাজে প্রচলিত রাধাকৃষ্ণ প্রেম - সম্পর্কিত গ্রাম্য গল্প অবলম্বনে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য রচনা করেন। কাব্যটি মোট তের খন্ডে বিভক্ত। রাধা, কৃষ্ণ ও বড়াই এ তিনটি চরিত্র অবলম্বনে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ –এর কাহিনী রূপায়িত হয়েছে।
কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়?
Correct Answer:
ক: ১২০১-১৩৫০ খ্রিষ্টাব্দ
Explanation:
কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? সঠিক উত্তর ১২০১-১৩৫০ খ্রিষ্টাব্দ বাংলা সাহিতে্যর যুগবিভাগে আমরা তিনটি যুগ লক্ষ্য করি । ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন যুগ, ১২০১ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্যযুগ এবং ১৮০১ খ্রিস্টাব্দ থেকে বর্তমান পর্যন্ত আধুনিক যুগ। কিন্তু এ যুগবিভাগের মধ্যে ১২০১ খ্রিস্টাব্দ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে অনেক সমালোচক মধ্যযুগের অন্তর্ভুক্ত বলে স্বীকার করতে চান না। তারা এ সময়কে ‘অন্ধকার যুগ’বলে মনে করেন। তাদের মতে, এই ১৫০ বছর বাংলা সাহিত্যে কোনো সাহিত্যকর্ম সৃষ্টি হয়নি।
কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম কোনটি?
Correct Answer:
ঘ: হুতোম প্যাঁচা
Explanation:
কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম কোনটি? সঠিক উত্তর হুতোম প্যাঁচা বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম যাযাবর । কালিকানন্দের ছদ্মনাম অবধূত। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ। কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হুতোম পেঁচা ।
"অর্বাচীন" এর বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
খ: প্রাচীন
Explanation:
"অর্বাচীন" এর বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর প্রাচীন অর্বাচীন শব্দের অর্থ নবীন, আধুনিক, অপ্রবীণ। সুতরাং অর্বাচীন - এর বিপরীত শব্দ প্রাচীন।
As this is his first job he will have to "put up with" the inconvenience. (Meaning of the quotations word/phrase)
Correct Answer:
A: endure
Explanation:
As this is his first job he will have to "put up with" the inconvenience. (Meaning of the quotations word/phrase) Correct Answer endure Put up with অর্থ সহ্য করা । (a) endure অর্থ - সহ্য করা; (b) adapt অর্থ - খাপ খাওয়ানো; (c) Overcome অর্থ - দমন করা; (d) avoid অর্থ - পরিহার করা। তাই এখানে (a) – ই সঠিক উত্তর।
Will you mind _____ the accounts one more time? (Fill in the blank with appropriate word or phrase)
Correct Answer:
A: checking
Explanation:
Will you mind _____ the accounts one more time? (Fill in the blank with appropriate word or phrase) Correct Answer checking Will you mind বা would you mind – এর ক্ষেত্রে verb + ing বসে। তাই (a) – ই এখানে সঠিক উত্তর।
Those "antiquated" machineries have huge impact on the current productivity of the firm. (Meaning of the quotations word/phrase)
Correct Answer:
A: outdated
Explanation:
Those "antiquated" machineries have huge impact on the current productivity of the firm. (Meaning of the quotations word/phrase) Correct Answer outdated antiquated অর্থ – প্রচলিত, সেকেলে (a) outdated অর্থ – সেকেলে; (b) modern অর্থ – আধুনিক; (c) simple to run অর্থ – পরিচালনা করা সহজ; (d) complex অর্থ – জটিল। তাই এখানে (a) – ই সঠিক উত্তর।
None of the students in the class left any doubt _____ enjoyed this class. (Fill in the blank with appropriate word or phrase)
Correct Answer:
A: as to whether or not he/she
Explanation:
None of the students in the class left any doubt _____ enjoyed this class. (Fill in the blank with appropriate word or phrase) Correct Answer as to whether or not he/she none of - এর পরে verb ও pronoun singular হয়। তাই এখানে he/she হবে এবং সম্বন্ধে বা বিষয়ে বোঝাতে as to হবে। ফলে (a) – ই সঠিক উত্তর।
I stretched for tissue but the box of tissues _____ nearly empty. (Fill in the blank with appropriate word or phrase)
Correct Answer:
A: was
Explanation:
I stretched for tissue but the box of tissues _____ nearly empty. (Fill in the blank with appropriate word or phrase) Correct Answer was দুটি noun preposition দ্বারা যুক্ত হলে, verb preposition – এর পূর্বের noun অনুযায়ী হয়। Preposition of – এর পূর্বের noun হচ্ছে ′box′, যেটি singular তাই verb - ও singular হবে আর বাক্যের প্রথম অংশের verb টি past tense – এ থাকায় শেষ অংশের verb টিও past tense –এর হবে অর্থাৎ ′was′ হবে। বাক্যের শেষে empty (adj.) থাকায় has বসালে ভুল হবে। তাই (a) – ই সঠিক উত্তর ।
Susan's sell-confidence was _____ as she had scored poorly in the exam. (Fill in the blank with appropriate word or phrase)
Correct Answer:
C: demoralized
Explanation:
Susan's sell-confidence was _____ as she had scored poorly in the exam. (Fill in the blank with appropriate word or phrase) Correct Answer demoralized আত্মবিশ্বাস বা মনোবল ভেঙে দেয়া অর্থে demoralize ব্যবহৃত হয়। যেহেতু সে পরীক্ষায় (exam) খারাপ করেছে, তাই তার self - confidence বা আত্মবিশ্বাস ভেঙে গেছে। তাই (c) – ই এখানে সঠিক উত্তর ।
The students have submitted the report today which they _____ to bring yesterday. (Fill in the blank with appropriate word or phrase)
Correct Answer:
D: were supposed
Explanation:
The students have submitted the report today which they _____ to bring yesterday. (Fill in the blank with appropriate word or phrase) Correct Answer were supposed They – এর পর plural verb বসে। (b) – তে were থাকলেও suppose – এর Past participle না থাকায় বাক্যটি ভুল । তাই (d) – ই এখানে সঠিক ।
কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য নিচের কোন সফটওয়্যারটি সর্বাধিক উপযোগী?
Correct Answer:
ঘ: এমএস এক্সেল
Explanation:
কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য নিচের কোন সফটওয়্যারটি সর্বাধিক উপযোগী? সঠিক উত্তর এমএস এক্সেল উল্লিখিত সবগুলো সফটওয়্যারই বিশ্ববিখ্যাত সফটওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক প্রবর্তিত। এগুলোর মধ্যে এএস এক্সেল কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে এমএস ওয়ার্ড লেখালেখি কাজের জন্য; পাওয়ার পয়েন্ট বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন (Presentation) করার কাজের জন্য এবং নোটপ্যাড মাইক্রোসফট উইন্ডোজ - এর টেক্সট এডিটর হিসাবে কাজ করে যাতে যে কেউ টেক্সট ফাইল খুলতে ও পড়তে পারে।
কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে নিচের কোন মাধ্যমটি সর্বাপেক্ষা দ্রুত তথ্য পরিবহনে সক্ষম?
Correct Answer:
খ: ফাইবার অপটিক কেবল
Explanation:
কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে নিচের কোন মাধ্যমটি সর্বাপেক্ষা দ্রুত তথ্য পরিবহনে সক্ষম? সঠিক উত্তর ফাইবার অপটিক কেবল সাধারণত স্বল্প ও বৃহত্তর পরিসরে ডেটা বা তথ্য পরিবহনে কো - এক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক কেবল ইত্যাদি বেল ব্যবহৃত হয়। এর মধ্যে ফাইবার অপটিক কেবলই সবচেয়ে দ্রুত তথ্য পরিবহন করতে পারে। কো - এক্সিয়াল কেবলের সর্বোচ্চ ডেটা ট্রান্সফার রেট সর্বোচ্চ 10 Mbps (Megabits per second) । একইভাবে, টুইস্টেড পেয়ারকেবলের রেট সর্বোচ্চ 1000 Mbps এবং ফাইবার অপটিক কেবলের রেট সর্বোচ্চ 2 Gbps (Gegabits per second) ।
Rana decided to pursue his career in developmental field "in lieu of" sitting in his father's business. (Meaning of the quotations word/phrase)
Correct Answer:
C: in stead of
Explanation:
Rana decided to pursue his career in developmental field "in lieu of" sitting in his father's business. (Meaning of the quotations word/phrase) Correct Answer in stead of in lieu of – পরিবর্তে এবং in stead of অর্থও পরিবর্তে । তাই (c) – ই সঠিক উত্তর।
কম্পিউটারে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি কি নামে পরিচিত?
Correct Answer:
ক: বাইনারী
Explanation:
কম্পিউটারে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি কি নামে পরিচিত? সঠিক উত্তর বাইনারী সাধারণত ০ এবং ১ এ দুই সংখ্যার পদ্ধতিকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি । বাইনারির সবচেয়ে সহজ একটি পদ্ধতি এটা, যার ভিত্তি হচ্ছে ২। এ পদ্ধতি বোঝার জন্য সবচেয়ে ভালো একটি উদাহরণ হচ্ছে অডোমিটার।
নিচের কোনটি ডাটা(data) সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয়?
Correct Answer:
ক: পেন ড্রাইভ
Explanation:
নিচের কোনটি ডাটা(data) সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয়? সঠিক উত্তর পেন ড্রাইভ পেন ড্রাইভ বা ফ্ল্যাশ ড্রাইভ হলো ইউএসবি (Universal serial Bus) সংযোগ সমন্বিত একটি উপাত্ত সংরক্ষণ মাধ্যম। এটি এক ধরনের ন্যান্ড - টাইপ ফ্ল্যাশ স্মৃতি (NAND - Type flash memory) যা ক্ষুদ্র, হালকা, স্থানান্তরযোগ্য ও পুনর্লিখনযোগ্য। অন্যদিকে, প্রসেসর (মাইক্রোপ্রসেসর) হলো কম্পিউটারের মস্তিষ্ক যা কম্পিউটারের যাবতীয় কাজ পরিচালনা ও নিয়ন্ত্রণ করে। ভিজিএ (Video Graphics Adaptor) মনিটরের পর্দায় লেখা বা অন্যান্য আউটপুট প্রদর্শন করে। পাওয়ার সাপ্লাই থেকে বিদ্যুৎ গ্রহণের মাধ্যমে কম্পিউটার তার কার্য পরিচালনার শক্তি লাভ করে।
Every relation is measured and evaluated on the basis of "reciprocity" at one point of time. (Meaning of the quotations word/phrase)
Correct Answer:
D: sacrifice
Explanation:
Every relation is measured and evaluated on the basis of "reciprocity" at one point of time. (Meaning of the quotations word/phrase) Correct Answer sacrifice Reciprocity অর্থ – পারস্পরিক সাহায্য এবং sacrifice অর্থ ত্যাগ স্বীকার বা বিসর্জন। তাই (d) – ই সঠিক উত্তর।
নিচের কোনটি কম্পিউটারের একটি ইনপুট যন্ত্র?
Correct Answer:
ঘ: মাউস
Explanation:
নিচের কোনটি কম্পিউটারের একটি ইনপুট যন্ত্র? সঠিক উত্তর মাউস মাউস হলো এক ধরনের ইনপুট ডিভাইস। এটি দেখতে অনেকটা ইঁদুরের মতো। সাধারণত GUI (Graphical User Interface) সিস্টেমে এটি ব্যবহৃত হয়। এর সাহায্যে সহজেই কোনো অংশ সিলেক্ট করা যায়।এর সাহায্যে কম্পিউটারে কমান্ড দেওয়া হয়। অপশনে উল্লিখিত বাকিগুলো সব আউটপুট ডিভাইস।মডেম, টাচ স্কিন ইনপুট - আউটপুট ডিভাইসের উদাহরণ।কীবোর্ড, স্ক্যানার, মাউস, জয়স্টিক এবং ডিজিটাল ক্যামেরা হল ইনপুট ডিভাইসের উদাহরণ।
The supervisor showed great enthusiasm and appreciation "country to" what the labors had expected. (Meaning of the quotations word/phrase)
Correct Answer:
C: opposition
Explanation:
The supervisor showed great enthusiasm and appreciation "country to" what the labors had expected. (Meaning of the quotations word/phrase) Correct Answer opposition Contrary to অর্থ – বিপরীত (a) in support of অর্থ – সমর্থনে; (b) objection অর্থ - আপত্তি, প্রতিবাদ; (c) opposition অর্থ – আপত্তি, প্রতিবাদ; (d) complement অর্থ – পূরক। তাই এখানে (c) –ই সঠিক উত্তর।
নিচের কোনটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ?
Correct Answer:
গ: সি
Explanation:
নিচের কোনটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ? সঠিক উত্তর সি কম্পিউটারের বিভিন্ন সমস্যার সমাধানে একে ‘১’ ও ‘০’ দ্বারা গঠিত ডিজিটাল সংকেতের সাহায্যে বুঝিয়ে তা সমাধান করা হয় । এই ডিজিটাল সংকেত দ্বারা গঠিত কৃত্রিম ভাষাই হলো কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেমন – BASIC, PASCAL, C + + , FORTRAN ইত্যাদি। অন্যদিকে পাওয়ার পয়েন্ট ও এমএসে এক্সেল দুইটি প্যাকেজ প্রোগ্রাম এবং উইন্ডোজ একটি সিস্টেম নিয়ন্ত্রণ প্রোগ্রাম। জেনে রাখা ভালো - বর্তমানে PYTHON হোলো সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা ।
নিচের কোনটি মাইক্রোসফটের নতুন সার্চ ইঞ্জিন?
Correct Answer:
ঘ: বিং
Explanation:
নিচের কোনটি মাইক্রোসফটের নতুন সার্চ ইঞ্জিন? সঠিক উত্তর বিং সার্চ ইঞ্জিনের মাধ্যমে ইন্টারনেটের বিশাল জ্ঞানভান্ডার হতে কাঙ্ক্ষিত যে কোনো বিষয় খুঁজে বের করা হয়। যেমন – গুগল, ইয়াহু, স্কাইপ, আস্ক ইত্যাদি। ২০০৯ সালের জুনে মাইক্রোসফট কর্পোরেশনের ‘বিং’ (Bing) নামক সার্চ ইঞ্জিনটি যাত্রা শুরু করে।
নিচের কোন মাধ্যমটির ডাটা ধারণক্ষমতা সবচেয়ে বেশি?
Correct Answer:
গ: ডিজিটাল ভিডিও ডিস্ক
Explanation:
নিচের কোন মাধ্যমটির ডাটা ধারণক্ষমতা সবচেয়ে বেশি? সঠিক উত্তর ডিজিটাল ভিডিও ডিস্ক DVD – এর পূর্ণরূপ হচ্ছে Digital Versatile Disk বা Digital Video Disk, সিডি - রম প্রযুক্তিকে স্থলাভিষিক্ত করার জন্য ডিভিডি নামক নতুন প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে। ডিভিডি সিডি রম - এর চাইতে বহুগুণ বেশি ডেটা ধারণ করতে পারে। সিডিতে এক পার্শে্ব ডেটা সংরক্ষণ করা হয় কিন্তু ডিভিডিতে এক পার্শে্ব কিংবা উভয় পার্শে্ব ই ডেটা সংরক্ষণ করা যায়। আবার ডিভিডিতে সিঙ্গেল লেয়ার কিংবা ডবল লেয়ার ডেটা সংরক্ষণ করা যায়। এসব কারণে সিডি রমের উন্নততর ডেটা সংরক্ষণ ব্যবস্থা হচ্ছে ডিভিডি। একটি ডিভিডিতে ৪.৭ গিগাবাইট থেকে ১৭ গিগাবাই্ট পর্যন্ত ডেটা সংরক্ষণ করা যায়।
নিচের কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?
Correct Answer:
খ: ওয়াই ম্যাক্স
Explanation:
নিচের কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী? সঠিক উত্তর ওয়াই ম্যাক্স উচ্চ ক্ষমতার তারবিহীন ইন্টারনেট প্রযুক্তি হলো ওয়াইম্যাক্স (Worldwide Interoperability for Microwave) । ব্রড ব্যান্ড হলো এমন ধরনের ডেটা স্থানান্তর ব্যান্ড উইড্থ, যার গতি 1 Mbps – এর কিছু বেশি। আর ব্লু টুথ প্রযুক্তির মাধ্যমে খুব সংক্ষিপ্ত দূরত্বের মধ্যে ডেটা স্থানান্তর সম্ভব।
কোন ওয়েবসাইটের নামের শুরুতে "www" এর অর্থ কি?
Correct Answer:
খ: world wide web
Explanation:
কোন ওয়েবসাইটের নামের শুরুতে "www" এর অর্থ কি? সঠিক উত্তর world wide web WWW – এর পূর্ণ অর্থ হচ্ছে World Wide Web। ইন্টারনেটের অনেকগুলো জনপ্রিয় সার্ভিসের মধ্যে World Wide Web অন্যতম। এটি একটি হাইপারটেক্সটভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম। এর মাধ্যমে হাইপার টেক্সটভিত্তিক ডকুমেন্ট তৈরি ও সম্পাদনা করা যায়।
কোন ধরনের প্রিন্টার সবচেয়ে বেশি দ্রুতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম?
Correct Answer:
ক: লেজার প্রিন্টার
Explanation:
কোন ধরনের প্রিন্টার সবচেয়ে বেশি দ্রুতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম? সঠিক উত্তর লেজার প্রিন্টার লেজার প্রিন্টার হলো উচ্চ ঘনত্বের মুদ্রণ যন্ত্র। এই প্রিন্টরের প্রিন্ট কোয়ালিটি খুবই উন্নত। এ প্রিন্টারে লেজার রশ্মি দ্বারা কাগজে লেখা ফুটিয়ে তোলা যায়। লেজার প্রিন্টারে ব্যবহৃত কার্টিজকে টোনার বলে।
নিচের কোনটি আউটপুট যন্ত্র?
Correct Answer:
ঘ: প্রিন্টার
Explanation:
নিচের কোনটি আউটপুট যন্ত্র? সঠিক উত্তর প্রিন্টার কম্পিউটারে প্রদত্ত উপাত্তসমূহ প্রক্রিয়াকরণ অংশে প্রক্রিয়াজাত হয়ে তার ফলাফল যে সকল যন্ত্রের সাহায্যে প্রদর্শিত হয় ও পাওয়া যায় তাকে বলে নির্গমনমুখ যন্ত্রাংশ বা আউটপুট ডিভাইস। যেমন - মনিটর, প্রিন্টার, প্লটার, স্পিকার, ডিস্ক ইত্যাদি। অন্যদিকে যে সমস্ত যন্ত্রাংশের মাধ্যমে কম্পিউটার যাবতীয় তথ্য ও নির্দেশ গ্রহণ করে থাকে তাকে বলে গ্রহণমুখ যন্ত্রাংশ বা ইনপুট ডিভাইস। যেমন – কী - বোড, মাউস, স্ক্যানার, টাচ স্ক্রীন, মাইক্রোফোন, ট্র্যাকার বল ইত্যাদি।
নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার?
Correct Answer:
ক: উইন্ডোজ ভিস্তা
Explanation:
নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার? সঠিক উত্তর উইন্ডোজ ভিস্তা যেসব সফটওয়্যার কম্পিউটারের বিভিন্ন অংশ নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন করে নিজেকে স্বচালিত করে তোলে ও বিভিন্ন ব্যবহারিক প্রোগ্রামকে (Application Software) বলতে সাহায্য করে তাকে বলে পদ্ধতিগত সফটওয়্যার (System Softwere) । যেমন – MS Windows 98/2000/XP/Vista; Ms Windows NT, Mac OS, MS Dos, Linux, Unix ইত্যাদি। অন্যদিকে, এমএস এক্সেল ওরাকল ও নোটপ্যাড বিভিন্ন কাজের ব্যবহারিক প্রোগ্রাম।
নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার?
Correct Answer:
ক: বিজয়
Explanation:
নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার? সঠিক উত্তর বিজয় ‘বিজয়’ কম্পিউটারে বাংলা লেখার বহুল ব্যবহৃত একটি সফটওয়্যার। এটির প্রোগ্রামার বাংলাদেশের প্রখ্যাত কম্পিউটার প্রকৌশলী মোস্তফা জব্বার। অন্যদিকে ‘সুলেখা’, ‘সুতনী’ ও ‘রূপসা’ বাংলা লেখার বিভিন্ন ফন্ট। মোস্তফা জব্বার বিজিয় ডেভেলপ করেন ১৯৮৮ সালে।
আধুনিক কম্পিউটারের জনক কে?
Correct Answer:
খ: চার্লস ব্যাবেজ
Explanation:
আধুনিক কম্পিউটারের জনক কে? সঠিক উত্তর চার্লস ব্যাবেজ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক চার্লস ব্যাবেজ (Charles Babbage) ১৮২২ সালে গণিত বিষয়ক হিসাবের জন্য উন্নতমানের ডিফারেন্স ইঞ্জিন তৈরির কিছু কাজ করেন। কিন্তু বিপুল পরিমাণ যান্ত্রিক সরঞ্জাম সূক্ষ্মভাবে তৈরি করা সম্ভব না হওয়ায় ডিফারেন্স ইঞ্জিনের চেষ্টা সফল হয় না। এরপর তিনি ১৮৩৩ সালে অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে যান্ত্রিক কম্পিউটার তৈরির পরিকল্পনা গ্রহণ করেন এবং ইঞ্জিনের নকশা তৈরি পরিকল্পনা গ্রহণ করেন এবং ইঞ্জিনের নকশা তৈরি করেন। তিনি তাঁর যন্ত্র তৈরি করতে বিলম্ব হওয়ায় সরকার ১৭০০০ পাউন্ড ব্যয় করার পর অনুদান বন্ধ করে দেয়। চার্লস ব্যাবেজের বাবা স্বচ্ছল ব্যবসায়ী ছিলেন। উত্তরাধিকার সূত্রে তিনি বাবার সম্পত্তির মালিক হন। তিনি ১৮৭১ সালে মৃত্যুর আগ পর্যন্ত নিজ করচে গবেষণা চালিয়ে যান। ব্যাবেজের অ্যাালিটিক্যাল ইঞ্জিনের পরিকল্পনায় আধুনিক কম্পিউটারের ধারণা ছিল। এ জন্য ব্যাবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়।
নিচের কোনটি কম্পিউটারের মস্তিস্ক রূপে কাজ করে?
Correct Answer:
ঘ: প্রসেসর
Explanation:
নিচের কোনটি কম্পিউটারের মস্তিস্ক রূপে কাজ করে? সঠিক উত্তর প্রসেসর সাধারণত CPU – কে কম্পিউটারের মস্তিষ্কের সাথে তুলনা করা হয়। তবে উল্লিখিত চারটির মধ্যে প্রসেসর কম্পিউটারের মস্তিষ্করূপে কাজ করে। হার্ডডিস্ক হচ্ছে অপেক্ষাকৃত অধিক ধারণ ক্ষমতাসম্পন্ন চৌম্বকীয় পদার্থেরপাতলা ধাতব পাতের সমন্বয়ে গঠিত শক্ত ম্যাগনেটিক ডিস্ক। এটি কম্পিউটারের সহায়ক স্মৃতি। এর ধারণ ক্ষমতা সাদারণত কয়েক মেগাবাইট থেকে কয়েক গিগাবাইট পর্যন্ত হয়।
CPU এর পূর্ণরূপ কোনটি?
Correct Answer:
খ: Central Processing Unit
Explanation:
CPU এর পূর্ণরূপ কোনটি? সঠিক উত্তর Central Processing Unit CPU - এর পূর্ণ অর্থ হলো Central Processing Unit । সিপিইউকে কম্পিউটারের মস্তিষ্কের সাথে তুলনা করা হয়। কম্পিউটারের যাবতীয় কাজ সিপিইউ (CPU) দ্বারা নিয়ন্ত্রিত হয়। কম্পিউটার তার ইনপুট ডিভাইসের মাধ্যমে তথ্য মেমোরিতে রক্ষিত নির্দেশের ভিত্তিতে সিপিইউ সমস্যাটির সমাধান আউ্টপুটের মাধ্যমে দিয়ে থাকে।
কম্পিউটারকে ইন্টারনেটে সংযুক্ত করার জন্য কোন যন্ত্রাংশটি আবশ্যক?
Correct Answer:
খ: মডেম
Explanation:
কম্পিউটারকে ইন্টারনেটে সংযুক্ত করার জন্য কোন যন্ত্রাংশটি আবশ্যক? সঠিক উত্তর মডেম মডেম হলো এক ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস যা একই সাথে মডুলেশন ও ডিমডুলেশন - এর কাজ করতে পারে। মডুলেশন হলো ডিজিটাল সিগন্যালকে সুবিধাজনক এনালগ সিগন্যালে পরিণত করা। ডিমডুলেশন হলো মডুলেটেড এনালগ সিগন্যালকে আবার ডিজিট্যাল সিগন্যালে পরিণত করা। মডেম একটি ইনপুট আউটপুট ডিভাইস।
কোনো ই-মেইলে "CC" এর অর্থ কি?
Correct Answer:
খ: Carbon Copy
Explanation:
কোনো ই-মেইলে "CC" এর অর্থ কি? সঠিক উত্তর Carbon Copy ই – মেইলে ব্যবহৃত ′CC′ এর অর্থ Carbon Copy । ই – মেইলে প্রাপকের ই – মেইল অ্যাড্রেস লেখার স্থানের (বক্স) ঠিক নিচের লাইনে আর একটি ঠিকানা (address) লেখার বক্স থাকে, যা হচ্ছে এই CC। এখানে অন্য একটি ঠিকানা লিখে দিলে একই মেইল ঐ ঠিকানাতেও চলে যাবে।
কম্পিউটার ভাইরাস কি?
Correct Answer:
খ: একটি ক্ষতিকারক প্রোগ্রাম
Explanation:
কম্পিউটার ভাইরাস কি? সঠিক উত্তর একটি ক্ষতিকারক প্রোগ্রাম কম্পিউটার ভাইরাস এক ধরনের প্রোগ্রাম যা ইন্টারনেট, ডিস্ক বা অন্য যে কোনো মাধ্যমে কম্পিউটারের প্রবেশ করে পুরো কম্পিউটার সফˎটওয়ারে বিভিন্ন সমস্যা সৃষ্টি করে কম্পিউটারকে বিকল করে দেয় কিংবা ডকুমেন্টস নষ্ট করে ফেলে।
দ্বিতীয় দারিদ্র্য নিরসন কৌশলপত্রের মেয়াদকাল কোনটি?
Correct Answer:
ক: জুন '১০-জুন '১২
Explanation:
দ্বিতীয় দারিদ্র্য নিরসন কৌশলপত্রের মেয়াদকাল কোনটি? সঠিক উত্তর জুন '১০-জুন '১২ ২০১৪ - ১৫ সালে জিডিপি ৮ শতাংশে উন্নীত করা এবং দারিদ্র্যের হার ৩০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি)সভায় ২৯ ডিসেম্বর ২০০৯ সংশোধিত দ্বিতীয় দারিদ্র্য নিরসন কৌশলপত্র (পিআরিএসপি - ২) (জুলাই ’১০ - জুন’ ১২) অনুমোদিত হয়। পিআরএসপি – ২ বাস্তবায়নে ২১টি খাতে মোট ৩ লাখ ৭৫ হাজার ০৮৬ কোটি টাকা ব্যয় হয়। সবচেয়ে বেশি অর্থ ব্যয় হয় প্রাথমিক ও গণশিক্ষা, কারিগরিসহ সার্বিক শিক্ষায় ৪৯ হাজার কোটি টাকা এবং অবকাঠামো উন্নয়নে ৪৭ হাজার কোটি টাকা ব্যয় হবে।
কবে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?
Correct Answer:
ক: ২ মার্চ ১৯৭১
Explanation:
কবে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? সঠিক উত্তর ২ মার্চ ১৯৭১ আ, স. ম. আব্দুর রব ২ মার্চ ১৯৭১ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সমাবেশে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন।
বর্তমান গ্রামীণ ব্যাংক "গ্রামীণ ব্যাংক প্রকল্প" রূপে কবে কাজ শুরু করে?
Correct Answer:
ঘ: ১৯৭৬ সালে
Explanation:
বর্তমান গ্রামীণ ব্যাংক "গ্রামীণ ব্যাংক প্রকল্প" রূপে কবে কাজ শুরু করে? সঠিক উত্তর ১৯৭৬ সালে ১৯৭৬ সালের আগস্ট মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে চট্টড়্রামের হাটহাজারি উপজেলায় বুড়িশ্চর ইউনিয়নের জোবরা গ্রামে পরীক্ষামূলকভাবে চালুকৃত একটি প্রকল্পের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের সূচনা। প্রকল্পটির আশাব্যঞ্জক সাফল্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ বাংলাদেশ কৃষি ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক এ প্রকল্পকে ১৯৭৯ সালে আনুষ্ঠানিকভাবে তাদের নিজস্ব প্রকল্প হিসেবে গ্রহণ করে। ১৯৮১ সালে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) এ প্রকল্পে ঋণদানের জন্যে এগিয়ে আসে। ১৯৮৩ সালে রাষ্ট্রপতির এক অধ্যাদেশ বলে প্রকল্পের অবয়ব ছেড়ে গ্রামীণ ব্যাংক একটি বিশেষ ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করে।
ঐতিহাসিক ৬ দফা কবে ঘোষণা করা হয়?
Correct Answer:
খ: ৫ ফেব্রুয়ারি
Explanation:
ঐতিহাসিক ৬ দফা কবে ঘোষণা করা হয়? সঠিক উত্তর ৫ ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তানের স্বাধিকার প্রশ্নে ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থতিক ও প্রতিরক্ষার দাবি সম্মিলিত ৬ দফাভিত্তিক ঘোষণা উত্থাপন বা পেশ করেন। এটাই ইতিহাসে ‘ছয় দফা কর্মসূচি’ নামে পরিচিত।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সংবিধান দিবস কত তারিখ?
Correct Answer:
ঘ: ৪ নভেম্বর
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সংবিধান দিবস কত তারিখ? সঠিক উত্তর ৪ নভেম্বর ১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। এ অদিবেশনে ৩৪ সদস্যবিশিষ্ট একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। এ কমিটির সভাপতি ছিলেন তৎকালীন আইন ও সংসদীয় মন্ত্রী ড. কামাল হোসেন। এ কমিটির দায়িত্ব ছিল সংবিধানের খসড়া প্রণয়ন করা। কমিটি ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদে সংবিধানের খসড়া পেশ করে, যা ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। তাই ৪ নভেম্বর হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সংবিধান দিবস। এ সংবিধান ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয়।
বাংলাদেশের জাতীয় সংসদে আসন সংখ্যা কত?
Correct Answer:
ঘ: ৩৫০
Explanation:
বাংলাদেশের জাতীয় সংসদে আসন সংখ্যা কত? সঠিক উত্তর ৩৫০ ৩০ জুন ২০১১ জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনীয় মাধ্যমে নারীদের জন্য সংরক্ষিত আসন ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়। তাই বর্তমানে বাংলাদেশের জাতীয় সংসদে মোট আসন সংখ্যা ৩৫০ টি । এর মধ্যে ৩০০টি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত আসন, নারীদের জন্য সংরক্ষিত ৫০টি আসন সরাসরি ভোটে নির্বাচিত প্রাপ্ত আসন অনুপাতে বন্টন করা হয়।
কোন বিদেশী রাষ্ট্রপধান প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন?
Correct Answer:
খ: মার্শাল জোসেফ টিটো
Explanation:
কোন বিদেশী রাষ্ট্রপধান প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন? সঠিক উত্তর মার্শাল জোসেফ টিটো যুগোস্লাভিয়ার তৎকালীন প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো ৩১ জানুয়ারি ১৯৭৪ কোনো বিদেশী রাষ্ট্রপ্রধান হিসেবে প্রথম জাতীয় সংসদে ভাষণ দেন। বাংলাদেশের জাতীয় সংসদে এ পর্যন্ত দুটি দেশের রাষ্ট্রপ্রধান ভাষণ দেন। অপর জন হলেন ভারতের প্রেসিডেন্ট ভিভি গিরি (১৮ জুন ১৯৭৪)।
অক্সফাম(Oxfam) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: লন্ডন
Explanation:
অক্সফাম(Oxfam) এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর লন্ডন অক্সফাম (Oxfam) ব্রিটেনের বিখ্যাত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা। সদর দপ্তর লন্ডনে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর যেসব যোগাযোগা ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল তার পুনর্গঠনে এ সংস্থাটি বিশেষভাবে সাহায্য সহযোগিতা করে।
বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2022 অনুসারে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম দেশ?
Correct Answer:
গ: ৮ম
Explanation:
বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2022 অনুসারে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম দেশ? সঠিক উত্তর ৮ম বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৪ মতে, জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। রিপোর্ট অনুযায়ী জনসংখ্যায় শীর্ষ ১০ দেশ হলো : ১. চীন, ২. ভারত, ৩. যুক্তরাষ্ট্র, ৪. ইন্দোনেশিয়া, ৫. ব্রাজিল, ৬. পাকিস্তান, ৭. নাইজেরিয়া, ৮. বাংলাদেশ, ৯. রাশিয়া ও ১০. জাপান। উল্লেখ্য, জনসংখ্যা রিপোর্ট ২০০৯ অনুসারে বাংলাদেশের অবস্থান ছিল সপ্তম।
বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি?
Correct Answer:
খ: নাইট্রোজেন
Explanation:
বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? সঠিক উত্তর নাইট্রোজেন বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ ৭৮.০২%, অক্সিজেনের পরিমাণ ২০.৭১, হাইড্রোজেন ০.০০০০৫%, কার্বন ডাই – অক্সাইড ০.০৩%।
বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দ্বারা তৈরি করা হয়?
Correct Answer:
ঘ: টাংস্টেন
Explanation:
বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দ্বারা তৈরি করা হয়? সঠিক উত্তর টাংস্টেন বৈদ্যুতিক বাল্বের (Electric bulb) ভিতরে ফিলামেন্ট নামক বিশেষ এক ধরনের তারের কুণ্ডলী থাকে, যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে তাপ ও আলো উৎপন্ন হয়। এ ফিলামেন্টটি টাংস্টেন নামক এক প্রকার ধাতুর তৈরি। তবে কখনো কখনো শুধূ টাংস্টেনের পরিবর্তে টাংস্টেন ও ট্যানটালাম ধাতুদ্বয়ের মিশ্রণ ব্যবহৃত হয়। তামা দিয়ে বিদ্যুৎবাহী তার, বৈদ্যুতিক কয়েল, বিভিন্ন সংকর ধাতু ইত্যাদি তৈরি করা হয়।