Upazila Rural Development Officer of BRDB MCQs
Showing 28 questions (Total: 28)
”দ্বিপ” অর্থ কি?
Correct Answer:
খ: হাতি
Explanation:
”দ্বিপ” অর্থ কি? সঠিক উত্তর হাতি দীপ্তি অর্থ আলো; দ্বিপ অর্থ হাতি; দ্বীপ অর্থ জলবেষ্টিত স্থান এবং দীপ অর্থ বাতি।
”চন্দ্র” কোন শব্দের উদাহরণ?
Correct Answer:
ক: তৎসম
Explanation:
”চন্দ্র” কোন শব্দের উদাহরণ? সঠিক উত্তর তৎসম চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশ, পারি, হস্ত, মস্তক, চক্ষু, কর্ণ ইত্যাদি তৎসম শব্দ। অর্থাৎ যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রুপ অপরিবর্তিত রয়েছে, সে সব শব্দকে বলা হয় তৎসম শব্দ।
”নেমেসিস” নাটকটি কার লেখা ?
Correct Answer:
ক: নুরুল মোমেন
Explanation:
”নেমেসিস” নাটকটি কার লেখা ? সঠিক উত্তর নুরুল মোমেন নুরুল মোমেনের শ্রেষ্ঠ নাটক ‘নেমেসিস’। ১৯৩৯ - ৪৩ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নূরুল মোমেন ১৯৪৪ সালে নাটকটি লেখেন এবং ‘শনিবার চিঠি’ পত্রিকায় তা প্রকাশিত হয়। নূরুল মোমেন যশোর জেলার বুড়োইচ গ্রামে ২৫ নভেম্বর ১৯০৬ জন্মগ্রহণ করেন। তিনি মূলত নাট্যকার ছিলেন।
”দোলনা” শব্দটির সঠিক প্রকৃতি- প্রত্যয় কোনটি?
Correct Answer:
ক: দুল+অনা
Explanation:
”দোলনা” শব্দটির সঠিক প্রকৃতি- প্রত্যয় কোনটি? সঠিক উত্তর দুল+অনা বাংলা কৃৎ প্রত্যয়: প্রত্যয় শব্দ গঠন বিশেষ নিয়ম শূণ্য প্রত্যয় (প্রত্যয় ছাড়া কোনো ক্রিয়া প্রকৃতি বিশেষ্য বা বিশেষণ পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হলে সেখানে শূণ্য প্রত্যয় যুক্ত হয়েছে বলে ধরা হয়। ) জিত্ হার্ ধরপাকড় (ধর ও পাকড় একত্রে ব্যবহৃত হয়েছে) অ √ধর + অ = ধর √মার + অ = মার বি:দ্র: আধুনিক বাংলায় সর্বত্র অ - প্রত্যয় উচ্চারিত হয় না। যেমন - √হার + অ = হার্ দ্বিত্ব প্রয়োগ (আসন্ন সম্ভাব্যতা অর্থে) : √কাঁদ + অ = কাঁদকাঁদ √মর + অ = মরমর অন (ক্রিয়াবাচক বিশেষ্য গঠনে ব্যবহৃত হয়) √কাঁদ + অন = কাঁদন √নাচ + অন = নাচন √বাড় + অন = বাড়ন √ঝুল + অন = ঝুলন √দুল + অন = দোলন ধাতুর শেষে ‘আ - কার’ থাকলে ‘ওন’ হয়। যেমন - √খা + অন = খাওন √ছা + অন = ছাওন √দে + অন = দেওন অনা √দুল + অনা = দোলনা √খেল + অনা = খেলনা অনি/উনি √চির + অনি = চিরনি ˃ চিরুনি √বাঁধ + অনি = বাঁধুনি √আঁট + অনি = আঁটুনি
”নিজস্ব কোন অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে”- কোনটির
Correct Answer:
গ: উপসর্গের
Explanation:
”নিজস্ব কোন অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে”- কোনটির সঠিক উত্তর উপসর্গের অর্থহীন অথচ অর্থ - দ্যোতক যেসব অব্যয় শব্দ কৃদন্ত বা নাম শব্দের আগে বসে শব্দগুলোর অর্থের সংকোচন, প্রসারণ কিংবা অন্য কোনো পরিবর্তন সাধন করে, তাদেরকে উপসর্গ বলে। যেমনঃ ‘মান’ একটি শব্দ। এর আগে ‘অপ’ অব্যয়টি যুক্ত হলে হয় ‘অপমান’। যদি ‘পরি’ যুক্ত হয় তাহলে ‘পরিমাণ’ হবে ইত্যাদি। মূল ‘মান’ শব্দের অর্থ পরিবর্তিত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ সৃষ্টি হয়েছে।
বিশুদ্ধ বানান কোনটি?
Correct Answer:
খ: কৃষিজীবী
Explanation:
বিশুদ্ধ বানান কোনটি? সঠিক উত্তর কৃষিজীবী কৃষিজীবী - [বিশেষণ পদ] কৃষিকর্ম দ্বারা জীবিকানির্বাহকারী, কৃষক।
”তিনি বললেন যে, বইটা তার দরকার” বাক্যটি কিসের উদাহরণ?
Correct Answer:
ঘ: পরোক্ষ উক্তির
Explanation:
”তিনি বললেন যে, বইটা তার দরকার” বাক্যটি কিসের উদাহরণ? সঠিক উত্তর পরোক্ষ উক্তির পরোক্ষ উক্তি : যে বাক্যে বক্তার কথা অন্যের জবানীতে পরিবর্তিত/রূপান্তরিত ভাবে প্রকাশিত হয়, তাকে পরোক্ষ উক্তি বলে। পরোক্ষ উক্তিতে কোনো উদ্ধরণ চিহ্ন থাকে না, এবং প্রধম উদ্ধরণ চিহ্নে জায়গায় ‘যে’ শব্দটি ব্যবহৃত হয়। বেশিরভাগ পরোক্ষ উক্তিতেই ‘যে’ সংযোজক অব্যয়টি থাকে বলে একে দেখে পরোক্ষ উক্তি চেনা যেতে পারে। তবে ‘যে’ ছাড়াও অনেক পরোক্ষ উক্তি গঠিত হতে পারে।
চর্যাপদ একপ্রকার-
Correct Answer:
গ: গান
Explanation:
চর্যাপদ একপ্রকার- সঠিক উত্তর গান চর্যাপদের শব্দগুলো অপরিচিত, শব্দ ব্যবহারের রীতি বর্তমানের রীতি থেকে ভিন্ন। এর কবিতাগুলো পড়ে বুঝতে কষ্ট হয়। এজন্য চর্যাপদের ভাষাকে ‘আলো - আধারি ভাষা’ বা ‘সন্ধ্যা ভাষা’ বলে। চর্যাপদের কবিতাগুলো গানের মতো গাওয়া হতো। তাই এগুলো একই সাথে গান ও কবিতা।
”পথের পাঁচালী” উপন্যাসের রচয়িতা-
Correct Answer:
ঘ: বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
Explanation:
”পথের পাঁচালী” উপন্যাসের রচয়িতা- সঠিক উত্তর বিভূতিভূষণ বন্দোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১২ সেপ্টেম্বর ১৮৯৪ সালে চব্বিশ পরগণার মুরারিপুর গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মূলত ঔপন্যাসিক। ‘পথের পাঁচালী’ (১৯২৯) তার প্রথম উপন্যাস এবং অনেকের মতে শ্রেষ্ঠ উপন্যাস। এটি প্রথম প্রকাশিত হয় ‘বিচিত্রা’ পত্রিকায়।
কোন নিস্ক্রয় গ্যাসে আটটি ইলেকট্রন নেই?
Correct Answer:
ক: হিলিয়াম
Explanation:
কোন নিস্ক্রয় গ্যাসে আটটি ইলেকট্রন নেই? সঠিক উত্তর হিলিয়াম হিলিয়াম পর্যায় সারণির ২য় মৌল। এর প্রতীক He। এটি পর্যায় সারণি ১ম পর্যায়ের শূন্য গ্রুপ - ২ এ অবস্থিত। ভরের দিক দিয়ে এটি দ্বিতীয়; মৌলিক পদার্থের মধ্যে একমাত্র হাইড্রোজেনের চেয়ে হালকা। হিলিয়াম একটি বর্ণহীন, গন্ধহীন এবং স্বাদহীন নিষ্ক্রিয় গ্যাস। এই মৌলিক পদার্থের পারমাণবিক সংখ্যা ২।
নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়-
Correct Answer:
খ: ধমনীর ভেতর দিয়ে
Explanation:
নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়- সঠিক উত্তর ধমনীর ভেতর দিয়ে ধমনী হৃদপিণ্ড থেকে উৎপন্ন হয়ে দেহের সকল অঙ্গে সাধারনত অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। এরা দেহের ভেতরের দিকে অবস্থিত। ধমনীর প্রাচীর পুরু এবং ধমনী গহ্ববরে কপাটিকা থাকে না। ধমনীর ভেতর দিয়ে নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়।
স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত
Correct Answer:
ঘ: লন্ডন
Explanation:
স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত সঠিক উত্তর লন্ডন স্কটল্যান্ড ইয়ার্ড লন্ডন অবস্থিত। স্কটল্যান্ড ইয়ার্ড ব্রিটিশ নিরাপত্তা সংস্থার নাম । বিশ্বখ্যাত এ পুলিশ সংস্থার সদর দপ্তর লন্ডনে অবস্থিত । এটি লন্ডনের একটি নামকরা পুলিশ বাহিনী। স্যার আর্থার কোনান ডয়েলের অমর রচনা শার্লক হোমসের ফলে এখন ছোট থেকে বুড়ো সবাই স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ বাহিনীকে একনামে চেনেন। খাতা - কলমে নিউ স্কটল্যান্ড ইয়ার্ড নামে পরিচিত এ স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশ বাহিনীর অবস্থান ওয়েস্টমিনস্টারে। এটি নির্মিত হয় ১৮২৯ সালে। কেবল একটি পুলিশ বাহিনীই নয়, মেট্রোপলিটন পুলিশের প্রধান কার্যালয়ও এ স্কটল্যান্ড ইয়ার্ড।
”সাবাস বাংলাদেশ” ভাস্কর্যটির শিল্পী কে?
Correct Answer:
খ: নিতুন কুন্ড
Explanation:
”সাবাস বাংলাদেশ” ভাস্কর্যটির শিল্পী কে? সঠিক উত্তর নিতুন কুন্ড রাজশাহী বিশ্ববিদ্যালয় মতিহার সবুজ চত্বরে প্রধান ফটকের বাঁয়ে মুক্তাঙ্গনে উত্তর পাশে ‘শাবাশ বাংলাদেশ’ ভাস্কর্যটি অবস্থিত। এটি উদ্বোধন করেন শহীদ জননী জাহানারা ইমাম ১০ ফেব্রুয়ারি ১৯৯২। এর ভাস্কর নিতুন কুন্ডু।
২০১১ সালে ৬ষ্ঠ মহিলা বিশ্ব কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
Correct Answer:
গ: জাপান
Explanation:
২০১১ সালে ৬ষ্ঠ মহিলা বিশ্ব কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? সঠিক উত্তর জাপান ২০১১ সালে ষষ্ঠ মহিলা বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় জাপান। ১৯৯১ সালে প্রথম মহিলা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় এবং চ্যাম্পিয়ন হয় যুক্তরাষ্ট্রে। সপ্তম মহিলা বিশ্বকাপ ফুটবল কানাডায় অনুষ্ঠিত হয় ২০১৫ সালের ৬ জুন – ৫ জুলাই পর্যন্ত। এতে চ্যাম্পিয়ন হয় যুক্তরাষ্ট্র এবং রানার্সআপ হয় জাপান।
দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলা প্রথম সফটওয়্যারের নাম কি ?
Correct Answer:
খ: আই সাইট
Explanation:
দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলা প্রথম সফটওয়্যারের নাম কি ? সঠিক উত্তর আই সাইট দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলা প্রথম সফটওয়্যারের নাম আই সাইট। দৃষ্টি প্রতিবন্ধীদের দৃষ্টি চিকিৎসার মাধ্যমে ফিরিয়ে দেওয়া সবক্ষেত্রে সম্ভব না হলেও গবেষক ও প্রযুক্তিবিদেরা তাদের জীবনযাত্রাকে সহজ করে দিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যুগান্তকারী ‘ব্রেইল’ আবিষ্কৃত হওয়ার পর আরও অনেক বিকল্প গ্যাজেট তৈরি করা হয়েছে দৃষ্টি প্রতিবন্ধীদের সহায়তা করার জন্য। এছাড়া বর্তমানে তথ্য ও প্রযুক্তিগত ক্ষেত্রে তাদের প্রবেশ সুগম করার লক্ষ্যে তৈরি করা হচ্ছে বেশ উপকারি কিছু অ্যাপ্লিক্যাশন সফটওয়্যার। আজ আমরা তেমনই কিছু প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন সম্পর্কে জানাবো, যা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য খুবই সহায়ক। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তৈরি করা সফটওয়্যারগুলো বিভিন্ন ডিভাইস ও কাজের ধরন অনুসারে বিভিন্ন প্রকারের হয়ে থাকে। সেগুলোর মধ্যে রয়েছে অপারেটিং সিস্টেম, অডিও বুক, স্ক্রিন রিডার, অ্যাক্সেসিবিলিটি অ্যাপ্লিকেশন, অনলাইন ভিত্তিক অ্যাপ ও জব অ্যাসিস্ট্যান্ট অ্যাপ। সফটওয়্যারগুলোর কাজের ধরনে পার্থক্য থাকলেও তাদের মূল কার্যনীতি প্রায় একই। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য তৈরি করা এসব সফটওয়্যারগুলো সাধারণত দুটি ভাগে কাজ করে। প্রথমত, এরা স্ক্রিনের লেখাকে উচ্চারণের ধরন অনুসারে শব্দে রূপান্তরযোগ্য ডিজিটাল সিগন্যালে পরিণত করে এবং পরবর্তীতে সেটি ব্যবহার করে দৃষ্টিহীন ব্যক্তিকে লেখাটি পড়ে শোনায়।
Let's have a cup of tea, -----? Add a question tag to this sentence.
Correct Answer:
C: shall we ?
Explanation:
Let's have a cup of tea, -----? Add a question tag to this sentence. Correct Answer shall we ? Tag Question এর নিয়মানুসারে Let’s থাকলে Shall we দ্বারা প্রশ্ন করতে হয়। এ নিয়মানুসারে (গ) - ই সঠিক উত্তর।
What is the synonym of "adjourn"?
Correct Answer:
B: to stop
Explanation:
What is the synonym of "adjourn"? Correct Answer to stop প্রদত্ত option গুলোর মধ্যে to run = চালানো, to stop = থামানো, to cry = কাদানো, to laugh = হাসানো। Adjourn অর্থ থামানো বা রহিত করা। সুতরাং সঠিক উত্তর (খ)।
The adjective form of the Noun "Night" is ____
Correct Answer:
C: Nocturnal
Explanation:
The adjective form of the Noun "Night" is ____ Correct Answer Nocturnal Night শব্দটির ajdective জানতে চাওয়া হয়েছে। এক্ষেত্রে (ক) Nasal - নাক সংক্রান্ত (খ) তে প্রদত্ত Nominal - নাম সংক্রান্ত (গ) তে প্রদত্ত Nocturnal - নিশাচর এবং (ঘ) তে প্রদত্ত Naval - নৌ সংক্রান্ত। সুতরাং (গ) সঠিক উত্তর।
"The Himalayas is ______ the north of India". Put appropriate preposition in the blank.
Correct Answer:
D: to
Explanation:
"The Himalayas is ______ the north of India". Put appropriate preposition in the blank. Correct Answer to সীমানার ভিতরে অবস্থান গ্রহণ করে উত্তর বা দক্ষিণে বুঝালে to ব্যবহৃত হয়। সুতরাং (ঘ) সঠিক উত্তর।
He took shelter under a tree. Here the verb "took" is ______
Correct Answer:
A: transitive
Explanation:
He took shelter under a tree. Here the verb "took" is ______ Correct Answer transitive যে verb - এর object থাকে তা transitive. এখানে He took অর্থাৎ সে নিল। যদি প্রশ্ন হয় সে ‘কি নিল?’ এখন আমরা বলব Shelter. সুতরাং (ক) সঠিক উত্তর।
The word "dilly dally" Means ____
Correct Answer:
D: waste time
Explanation:
The word "dilly dally" Means ____ Correct Answer waste time এখানে Phrase ব্যবহার করা হয়েছে যার অর্থ waste time.
Which one is the correct statement?
Correct Answer:
B: Man is mortal
Explanation:
Which one is the correct statement? Correct Answer Man is mortal প্রদত্ত Option - গুলোর মধ্যে Man is mortal ই সঠিক বাক্য। সুতরাং সঠিক উত্তর (খ)।
The correct spelling is _____
Correct Answer:
C: humorous
Explanation:
The correct spelling is _____ Correct Answer humorous Correct spelling Humorous: [হিউমরস] /adj/ কৌতুকপূর্ণ ; হাস্যোদ্রেককর ; রসাত্মকSYNONYM playful ; funny ; tricksy ; tricky ; laughing ; mirthful ; sappy ; witty.
"Ecological" is related to ________
Correct Answer:
D: Environment
Explanation:
"Ecological" is related to ________ Correct Answer Environment Ecological শব্দটির অর্থ হলো পরিবেশ সংক্রান্ত। সুতরাং Option (ঘ) বা Environment - ই সঠিক উত্তর।
১, ৩, ৬, ১০, ১৫, ২১, .......... ধারাটির দশম পদ কত?
Correct Answer:
খ: ৫৫
Explanation:
১, ৩, ৬, ১০, ১৫, ২১, .......... ধারাটির দশম পদ কত? সঠিক উত্তর ৫৫ এখানে, ৬ষ্ঠ পদ = (৫ম পদ) + ৬ = ২১৭ম পদ = (৬ষ্ঠ পদ) + ৭ = ২৮৮ম পদ = (৭ম পদ) + ৮ = ৩৬৯ম পদ = (৮ম পদ) + ৯ = ৪৫এবং ১০ম পদ = (৯ম পদ) + ১০ = ৫৫
একটি গ্রামের মোট জনসংখ্যার ৫৯ ভাগ লোক পুরুষ। যদি পুরুষের ৩০% বিবাহিত হয়, তাহলে মোট জনসংখ্যার শতকরা কতজন মহিলা অবিবাহিত?
Correct Answer:
গ: ২৭৭৯%
Explanation:
একটি গ্রামের মোট জনসংখ্যার ৫৯ ভাগ লোক পুরুষ। যদি পুরুষের ৩০% বিবাহিত হয়, তাহলে মোট জনসংখ্যার শতকরা কতজন মহিলা অবিবাহিত? সঠিক উত্তর &#x9E8;&#x9ED;&#x9ED;&#x9EF;% মনে করি,মোট জনসংখ্যা = ক জনসুতরাং পুরুষের সংখ্যা = <math xmlns = "http://www.w3.org/1998/Math/MathML"><mfrac><mrow><mi>&#x9EB;</mi><mi>&#x995;</mi></mrow><mi>&#x9EF;</mi></mfrac></math>জনসুতরাং মহিলার সংখ্যা = <math xmlns = "http://www.w3.org/1998/Math/MathML"><mo>(</mo><mi>&#x995;</mi><mo> - </mo><mfrac><mrow><mi>&#x9EB;</mi><mi>&#x995;</mi></mrow><mi>&#x9EF;</mi></mfrac><mo>)</mo></math> = <math xmlns = "http://www.w3.org/1998/Math/MathML"><mfrac><mrow><mi>&#x9EF;</mi><mi>&#x995;</mi><mo> - </mo><mi>&#x9EB;</mi><mi>&#x995;</mi></mrow><mi>&#x9EF;</mi></mfrac></math> = <math xmlns = "http://www.w3.org/1998/Math/MathML"><mfrac><mrow><mi>&#x9EA;</mi><mi>&#x995;</mi></mrow><mi>&#x9EF;</mi></mfrac></math> জনবিবাহিত পুরুষের সংখ্যা = <math xmlns = "http://www.w3.org/1998/Math/MathML"><mfrac><mrow><mi>&#x9EB;</mi><mi>&#x995;</mi></mrow><mi>&#x9EF;</mi></mfrac><mo>&#xD7;</mo><mi>&#x9E9;</mi><mi>&#x9E6;</mi><mo>%</mo></math> জন = <math xmlns = "http://www.w3.org/1998/Math/MathML"><mfrac><mrow><mi>&#x9EB;</mi><mi>&#x995;</mi><mo>&#xD7;</mo><mi>&#x9E9;</mi><mi>&#x9E6;</mi></mrow><mrow><mi>&#x9EF;</mi><mo>&#xD7;</mo><mi>&#x9E7;</mi><mi>&#x9E6;</mi><mi>&#x9E6;</mi></mrow></mfrac></math> = <math xmlns = "http://www.w3.org/1998/Math/MathML"><mfrac><mi>&#x995;</mi><mi>&#x9EC;</mi></mfrac></math> জনঅবিবাহিত মহিলার সংখ্য্যা = <math xmlns = "http://www.w3.org/1998/Math/MathML"><mo>(</mo><mfrac><mrow><mi>&#x9EA;</mi><mi>&#x995;</mi></mrow><mi>&#x9EF;</mi></mfrac><mo> - </mo><mfrac><mi>&#x995;</mi><mi>&#x9EC;</mi></mfrac><mo>)</mo></math> = <math xmlns = "http://www.w3.org/1998/Math/MathML"><mfrac><mrow><mi>&#x9EE;</mi><mi>&#x995;</mi><mo> - </mo><mi>&#x9E9;</mi><mi>&#x995;</mi></mrow><mrow><mi>&#x9E7;</mi><mi>&#x9EE;</mi></mrow></mfrac><mo> = </mo><mfrac><mrow><mi>&#x9EB;</mi><mi>&#x995;</mi></mrow><mrow><mi>&#x9E7;</mi><mi>&#x9EE;</mi></mrow></mfrac></math>সুত্ররনাগ ক জনের মধ্যে অবিবাহিত মহিলা = <math xmlns = "http://www.w3.org/1998/Math/MathML"><mfrac><mstyle displaystyle = "true"><mi>&#x9EB;</mi><mi>&#x995;</mi></mstyle><mstyle displaystyle = "true"><mi>&#x9E7;</mi><mi>&#x9EE;</mi></mstyle></mfrac></math>সুতরাং ১ জনের মধ্যে অবিবাহিত মহিলা = <math xmlns = "http://www.w3.org/1998/Math/MathML"><mfrac><mrow><mi>&#x9EB;</mi><mo>&#xD7;</mo><mi>&#x995;</mi></mrow><mrow><mi>&#x9E7;</mi><mi>&#x9EE;</mi><mo>&#xD7;</mo><mi>&#x995;</mi></mrow></mfrac></math>সুতরাং ১০০ জনের মধ্যে অবিবাহিত মহিলা = <math xmlns = "http://www.w3.org/1998/Math/MathML"><mfrac><mrow><mi>&#x9EB;</mi><mo>&#xD7;</mo><mi>&#x995;</mi><mo>&#xD7;</mo><mi>&#x9E7;</mi><mi>&#x9E6;</mi><mi>&#x9E6;</mi></mrow><mrow><mi>&#x9E7;</mi><mi>&#x9EE;</mi><mo>&#xD7;</mo><mi>&#x995;</mi></mrow></mfrac></math> = <math xmlns = "http://www.w3.org/1998/Math/MathML"><mfrac><mrow><mi>&#x9E8;</mi><mi>&#x9EB;</mi><mi>&#x9E6;</mi></mrow><mi>&#x9EF;</mi></mfrac></math> = <math xmlns = "http://www.w3.org/1998/Math/MathML"><mi>&#x9E8;</mi><mi>&#x9ED;</mi><mfrac><mi>&#x9ED;</mi><mi>&#x9EF;</mi></mfrac><mo>%</mo></math>
log10x=3 হলে, x এর মান কত?
Correct Answer:
ঘ: 1000
Explanation:
log10x=3 হলে, x এর মান কত? সঠিক উত্তর 1000 দেয়া আছে, <math xmlns = "http://www.w3.org/1998/Math/MathML"><msub><mi>log</mi><mn>10</mn></msub><mi>x</mi><mo> = </mo><mo>&#xA0;</mo><mn>3</mn></math>প্রশ্নমতে, <math xmlns = "http://www.w3.org/1998/Math/MathML"><msup><mn>10</mn><mn>3</mn></msup><mo> = </mo><mi>x</mi></math>x = 1000
x+1x=2 হলে, x2+1x2=?
Correct Answer:
Correct Answer:
Explanation:
x+1x=2 হলে, x2+1x2=? Correct Answer প্রদত্ত রাশি = x2 + 1x2 = (x + 1x)2 - 2.x.1x = (2)2 - 2 = 2 - 2 = 0