Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
কোন শাসনামলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয়?
Correct Answer:
গ: পাঠান আমলে
বাক্য সংকোচন করুন : 'মৃত্তিকা দিয়ে তৈরি'।
Correct Answer:
ক: মৃন্ময়
'অরণ্য' এর লিঙ্গান্তর হলো:
Correct Answer:
গ: অরণ্যাণী
Explanation:
'অরণ্য' এর লিঙ্গান্তর হলো: সঠিক উত্তর অরণ্যাণী অরণ্য - এর সাথে "আনী" প্রত্যয়যুক্ত হয়ে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়েছে। যেমন : অরন্য - অরণ্যানী ( বৃহৎ অরন্য)।
একাধিক বাক্যকে একটি বাক্যে স্থান দিলে সেগুলোর মধ্যে যে বিরামচিহ্ন ব্যবহার করা হয়, তাকে বলে---
Correct Answer:
ক: ড্যাশ
Explanation:
একাধিক বাক্যকে একটি বাক্যে স্থান দিলে সেগুলোর মধ্যে যে বিরামচিহ্ন ব্যবহার করা হয়, তাকে বলে--- সঠিক উত্তর ড্যাশ যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে ড্যাস চিহ্ন ব্যবহৃত হয়। যেমন - দরিদ্রকে সম্মান কর - এতে তোমার সম্মান যাবে না - বাড়বে।
'ঊর্ণাজাল' অর্থ ---
Correct Answer:
ঘ: মাকড়সার জাল
সন্ধি সহযোগে গঠিত শুদ্ধ শব্দ কোনটি ?
Correct Answer:
ঘ: প্রীত্যান্তে
'সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত' - কোন ধরনের বাক্য?
Correct Answer:
ক: সরল
Explanation:
'সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত' - কোন ধরনের বাক্য? সঠিক উত্তর সরল যে বাক্যে একটিমাত্র কর্তা ( উদ্দেশ্য) এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া ( বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে। যথা - সুশিক্ষিত ( উদ্দেশ্য) লোক মাত্রই স্বশিক্ষিত ( বিধেয়) ।
বাক্য এর মৌলিক উপাদান কি?
Correct Answer:
খ: শব্দ
Explanation:
বাক্য এর মৌলিক উপাদান কি? সঠিক উত্তর শব্দ ভাষার মূল উপকরণ বাক্য এবং বাক্যের মৌলিক উপাদান শব্দ। তাই সঠিক উত্তর : শব্দ
ভাব সম্প্রসারণে কোনটি না ঘটাই ভালো?
Correct Answer:
গ: পুনরাবৃত্তি
Explanation:
ভাব সম্প্রসারণে কোনটি না ঘটাই ভালো? সঠিক উত্তর পুনরাবৃত্তি ভাব সম্প্রসারণের সময় অপ্রয়োজনীয় কথা কিংবা একই কথার পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে বিশেষ ভাবে লক্ষ রাখতে হবে। তাই ভাব সম্প্রসারণে একই কথা বার বার ব্যবহার করা যাবে না।
নিচের কোনটি একটি আরবি উপসর্গ?
Correct Answer:
গ: আম
নিচের কোন বিপরীতার্থক শব্দজোড়া অশুদ্ধ?
Correct Answer:
গ: আকাশ-বাতাস
Explanation:
নিচের কোন বিপরীতার্থক শব্দজোড়া অশুদ্ধ? সঠিক উত্তর আকাশ-বাতাস আকাশ শব্দের সঠিক বিপরীতার্থক শব্দ পাতাল।
চশমা শব্দটি বাংলা কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
খ: ফার্সি
Explanation:
চশমা শব্দটি বাংলা কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর ফার্সি চশমা শব্দটি ফারসি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। এ ভাষা থেকে আগত শব্দ : আইন, আজাদ, আমদানি, গোলাপ, সরকার ইত্যাদি।
'যেই তার দর্শন পেলাম, সেই আমরা প্রস্থান করলাম'--এটি কোন জাতীয় বাক্য?
Correct Answer:
ঘ: মিশ্র বাক্য
আগুনের সমার্থক শব্দ নয় কোনটি
Correct Answer:
ঘ: অংশু
Explanation:
আগুনের সমার্থক শব্দ নয় কোনটি সঠিক উত্তর অংশু আগুন এর সমার্থক শব্দগুলো হচ্ছে ঃ হুতাশন, বৈশ্বানর, পাবক, প্রভৃতি। কিরণ এর সমার্থক শব্দ : অংশু।
বিপদে মোরে রক্ষা কর- 'বিপদে' কোন কারক ?
Correct Answer:
খ: অপাদান
Explanation:
বিপদে মোরে রক্ষা কর- 'বিপদে' কোন কারক ? সঠিক উত্তর অপাদান যা থেকে বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, এবং যা দেখে কেউ ভীত হয় তাকেই অপদান কারক বলে। যেমন: বিপদে মোরে রক্ষা কর। - এই বাক্যে " বিপদে" আপদান কারক।
বাংলা সাহিত্যের কোন যুগে কবিরা অনুবাদ সাহিত্যে হাত দেন?
Correct Answer:
খ: মধ্য যুগে
বাঁশি বাজে ঐ মধুর লগনে-এটি কোন বাচ্যের উদাহরণ ?
Correct Answer:
ক: কর্তৃকর্মবাচ্যের
Explanation:
বাঁশি বাজে ঐ মধুর লগনে-এটি কোন বাচ্যের উদাহরণ ? সঠিক উত্তর কর্তৃকর্মবাচ্যের যে বাক্যে কর্মপদই কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে তাকে কর্মকর্তৃবাচ্য বাক্য বলে। যেমন: বাঁশি বাজে ঐ মধুর লগনে, সুঁতি কাপড় অনেকদিন টেকে।
ভাগ্য এর সন্ধি বিচ্ছেদ কি?
Correct Answer:
ক: ভজ + য
Explanation:
ভাগ্য এর সন্ধি বিচ্ছেদ কি? সঠিক উত্তর ভজ + য এটি একটি বিশেষ নিয়মে সাধিত সন্ধি ভজ + য = ভাগ্যে ভজ + ত = ভক্ত গণ + য = গণ্য
সারাংশ রচনায় কোনটি থাকবে না?
Correct Answer:
গ: প্রত্যক্ষ উক্তি
Explanation:
সারাংশ রচনায় কোনটি থাকবে না? সঠিক উত্তর প্রত্যক্ষ উক্তি মূল অংশে প্রত্যক্ষ উক্তি থাকলে সারাংশ রচনায় তা পরোক্ষ উক্তিতে সংক্ষেপে প্রকাশ করতে হবে।
বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি?
Correct Answer:
গ: প্রাকৃত
শেষের কবিতা রবীন্দ্রনাথের একটি-
Correct Answer:
ঘ: উপন্যাস
Explanation:
শেষের কবিতা রবীন্দ্রনাথের একটি- সঠিক উত্তর উপন্যাস শেষের কবিতা রবীন্দ্রনাথের একটি কাব্যধর্মী উপন্যাস। তার রচিত উল্লেখযোগ্য উপন্যাস : চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে - বাইরে, চার অধ্যায় ।
বাংলা বর্ণমালায় মাত্রাহীন বিশিষ্ট বর্ণের সংখ্যা কত?
Correct Answer:
গ: ১০ টি
Explanation:
বাংলা বর্ণমালায় মাত্রাহীন বিশিষ্ট বর্ণের সংখ্যা কত? সঠিক উত্তর ১০ টি বাংলা বর্ণমালায় স্বরবর্ণ ১১ টি। মাত্রাহীন বর্ণের সংখ্যা ১০ টি এবং অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণের সংখ্যা ৮ টি।
কোনটি জোড়া শব্দ গঠনে সহায়তা করে?
Correct Answer:
ক: উপসর্গ ও অনুসর্গ
Explanation:
কোনটি জোড়া শব্দ গঠনে সহায়তা করে? সঠিক উত্তর উপসর্গ ও অনুসর্গ বাংলা ভাষায় নানা প্রক্রিয়ায় শব্দ গঠন হয়ে থাকে। প্রধান কয়েকটি প্রক্রিয়া হলো : ১। সন্ধির সাহায্যে, ২। উপসর্গযোগে, ৩। সমাসের সাহায্যে, ৪। প্রত্যয়যোগে. ৫। পদ পরিবর্তনের মাধ্যমে ও ৬। দিরুক্তর সাহায্যে।
প্রমথ চৌধুরীর মতে, সাহিত্যের উদ্দেশ্য হলো ----
Correct Answer:
ক: আনন্দদান
Explanation:
প্রমথ চৌধুরীর মতে, সাহিত্যের উদ্দেশ্য হলো ---- সঠিক উত্তর আনন্দদান বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক, সবুজপত্র পত্রিকার সম্পাদক প্রমথ চৌধুরী তার ‘সাহিত্যে খেলা' প্রবন্ধে বলেছেন, সাহিত্যের উদ্দেশ্য মানুষের মনকে জাগানো; আনন্দদান করা, শিক্ষাদান করা নয়।
'মুখর' এর বিপরীত শব্দ ----
Correct Answer:
ঘ: মৌনী
Explanation:
'মুখর' এর বিপরীত শব্দ ---- সঠিক উত্তর মৌনী মুখর - এর বিপরীত শব্দ মৌনী। অন্যদিকে মুখরতা – মৌন, সবাক - নির্বাক।
'বঙ্গভাষা' শীর্ষক সনেট রচনায় মাইকেল মধুসূদন দত্ত অবলম্বন করেছেন কোন রীতি?
Correct Answer:
খ: শেক্সপীয়রীয় ও পেত্রার্কীয়
Explanation:
'বঙ্গভাষা' শীর্ষক সনেট রচনায় মাইকেল মধুসূদন দত্ত অবলম্বন করেছেন কোন রীতি? সঠিক উত্তর শেক্সপীয়রীয় ও পেত্রার্কীয় ‘বঙ্গভাষা’ সনেটটি রীতি বা মিলের দিক থেকে অনিয়মিত ধরনের। কবিতার প্রমথ চারটি চরণ ও শেষ দুটি চরণ শেক্সপীয়রীয় রীতিতে রচিত। পঞ্চম থেকে অষ্টম— এই চারটি চরণ অনিয়মিত শেক্সপীয়রীয় ঢঙের, নবম থেকে দ্বাদশ - এই চারটি চরণে পেত্রার্কীয় ঢঙ দেখা যায়। সুতরাং শেক্সপীয়রীয় ও পেত্রার্কীয় দুটি রীতিই ব্যবহৃত হয়েছে।
কোনটি অশুদ্ধ?
Correct Answer:
ক: নিষ্পন্দ
আলাওলের রচনা নয় কোনটি?
Correct Answer:
খ: ইউসুফ-জোলেখা
Explanation:
আলাওলের রচনা নয় কোনটি? সঠিক উত্তর ইউসুফ-জোলেখা হপ্তপয়কর, তোহফা, সিকান্দরনামা হলো আলাওল রচিত মধ্যযুগীয় গ্রন্থ। ‘ইউসুফ - জোলেখা’ শাহ মুহম্মদ সগীর রচিত একটি কাহিনি কাব্যগ্রন্থ। এছাড়াও আবদুল হাকিম, ফকির গরীবুল্লাহ প্রমুখ এই নামে কাব্য রচনা করেছেন।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন ডিগ্রি প্রদান করে?
Correct Answer:
ক: সম্মানসূচক ডি. লিট
Explanation:
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন ডিগ্রি প্রদান করে? সঠিক উত্তর সম্মানসূচক ডি. লিট ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৩৬ সালে সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডি - লিট ডিগ্রি প্রদান করে।
সূর্য এর প্রতিশব্দ কোনটি?
Correct Answer:
ঘ: আদিত্য
Explanation:
সূর্য এর প্রতিশব্দ কোনটি? সঠিক উত্তর আদিত্য সূর্য এর প্রতিশব্দ : আদিত্য চন্দ্র এর প্রতিশব্দ : সুধাংশু, বিধু, শশাংক।
'সংশয়' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
গ: প্রত্যয়
কবি সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোন জেলা?
Correct Answer:
ক: কুমিল্লা
Explanation:
কবি সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোন জেলা? সঠিক উত্তর কুমিল্লা সুফিয়া কামাল বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তার জন্ম ১৯১১ খ্রিস্টাব্দে বরিশাল জেলার শায়েস্তাবাদে। তার পৈতৃক নিবাস কুমিল্লায়। তার উল্লেখযোগ্য গ্রন্থ— সাঁঝের মায়া, মায়া কাজল, কেয়ার কাঁটা, উদাত্ত পৃথিবী।
এক কথায় প্রকাশ করুন : 'যে শুনেই মনে রাখতে পারে'।
Correct Answer:
গ: শ্রুতিধর
Explanation:
এক কথায় প্রকাশ করুন : 'যে শুনেই মনে রাখতে পারে'। সঠিক উত্তর শ্রুতিধর মেধা আছে যার - মেধাবী। যে শুনেই মনে রাখতে পারে - শ্রুতিধর। যা পূর্বে শোনা যায় নি - অশ্রুতপূর্ব। তাই সঠিক উত্তর: শ্রুতিধর।
'যে নারীর সন্তান হয় না' তাকে এককথায় বলে ----
Correct Answer:
গ: বন্ধ্যা
Explanation:
'যে নারীর সন্তান হয় না' তাকে এককথায় বলে ---- সঠিক উত্তর বন্ধ্যা যে নারীর সন্তান হয় না— বন্ধ্যা। যে নারীর সন্তান বাঁচে না— মৃতবৎত্স। যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে— কাকবন্ধ্যা। যে স্ত্রীর বশীভূত – স্ত্রৈণ।
বাগধারার অর্থ নির্ণয় করুন : 'বাঘের চোখ'।
Correct Answer:
ক: দুঃসাধ্য বস্তু
সন্ধি বিচ্ছেদ করুন : 'তদবধি'।
Correct Answer:
ঘ: তৎ + অবধি
Explanation:
সন্ধি বিচ্ছেদ করুন : 'তদবধি'। সঠিক উত্তর তৎ + অবধি Hints: তদবদি এর সন্ধিবিচ্ছেদ তৎ + অবদি।
'কাকভূশণ্ডি' বাগধারার অর্থ -----
Correct Answer:
গ: দীর্ঘায়ু ব্যক্তি
Explanation:
'কাকভূশণ্ডি' বাগধারার অর্থ ----- সঠিক উত্তর দীর্ঘায়ু ব্যক্তি কাকভূশণ্ডি অর্থ পুরাণে কল্পিত ত্রিকালদর্শী কাক। আলংকারিক বাগর্থ বয়োবৃদ্ধ অভিজ্ঞ ব্যক্তি। অর্থাৎ ভূশণ্ডি কাকের মতো দীর্ঘজীবী। কূপমণ্ডুক বাগর্থ ঘরকুনো, সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন।
'কবর' কবিতাটি প্রথম যখন স্কুলপাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত হয় তখন জসীমউদ্দীন ছিলেন ---
Correct Answer:
খ: বিশ্ববিদ্যালয়ের ছাত্র
Explanation:
'কবর' কবিতাটি প্রথম যখন স্কুলপাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত হয় তখন জসীমউদ্দীন ছিলেন --- সঠিক উত্তর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জসীমউদ্দীনের কবিপ্রতিভার উন্মেষ ঘটেছিল ছাত্রজীবনে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালেই তার ‘কবর’ কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয়েছিল। ফলে ঐ সময়েই তিনি দেশব্যাপী কবি খ্যাতি অর্জন করেছিলেন। কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয়েছিল। ফলে ঐ সময়েই তিনি দেশব্যাপী কবি খ্যাতি অর্জন করেছিলেন।
'ফেলো কড়ি, মাখো তেল' বলতে বোঝায় ----
Correct Answer:
গ: আবদারহীন নগদ কারবার
বাংলা সাহিত্যে 'অন্ধকার যুগ' সম্পর্কিত ধারণাকে খণ্ডন করেছেন ---
Correct Answer:
খ: আহমদ শরীফ
Explanation:
বাংলা সাহিত্যে 'অন্ধকার যুগ' সম্পর্কিত ধারণাকে খণ্ডন করেছেন --- সঠিক উত্তর আহমদ শরীফ ড. আহমদ শরীফের মতে ১৩ - ১৪ শতক অর্থাৎ ১২০১ - ১৪০০ সাল পর্যন্ত (তথাকথিত অন্ধকার যুগ ১২০১ - ১৩৫০) সময়টা ছিল সৃজ্যমান লোকায়ত সাহিত্যের কথকতার যুগ। সুতরাং তিনি অন্ধকার - যুগ মানতে রাজি নন।
নিচের কোনটিতে আভিধানিক অর্থ প্রযোজ্য?
Correct Answer:
ঘ: সব গুলোই
Explanation:
নিচের কোনটিতে আভিধানিক অর্থ প্রযোজ্য? সঠিক উত্তর সব গুলোই মোটা শরীর, মোটা কাপড় ও মোটা বুদ্ধি এই তিনটিই অভিধান সিদ্ধশব্দ বা আভিধানিক অর্থ প্রযোজ্য। অন্যদিকে মোটা টাকা আভিধানিক অর্থ প্রজোজ্য নয়।
'সমভিব্যাহার' শব্দের অর্থ কী?
Correct Answer:
খ: একত্রে গমন
Explanation:
'সমভিব্যাহার' শব্দের অর্থ কী? সঠিক উত্তর একত্রে গমন সমভিব্যাহার অর্থ সাহচর্য, একত্রে গমন।
বাংলা ভাষায় ব্যবহৃত যতিচিহ্ন গুলির কতটি বাক্যের শেষে বসে?
Correct Answer:
ঘ: ৪
Explanation:
বাংলা ভাষায় ব্যবহৃত যতিচিহ্ন গুলির কতটি বাক্যের শেষে বসে? সঠিক উত্তর ৪ ব্যাখাঃ বাংলা ভাষায় ব্যবহৃত যতিচিহ্ন এর মধ্যে চারটি চিহ্ন বাক্যের শেষে বসে দাড়ি, জিজ্ঞাসা চিহ্ন, বিস্ময় সূচক, জোড় দাড়ি
কোনটি পর্তুগিজ শব্দ নয়?
Correct Answer:
গ: আলবোলা
Explanation:
কোনটি পর্তুগিজ শব্দ নয়? সঠিক উত্তর আলবোলা আলবোলা ফারসি বিশেষ্য পদ, যার অর্থ হুঁকো ।
'দিন রাতের সন্ধিক্ষণ' এর এক কথায় প্রকাশ কর ?
Correct Answer:
ঘ: গোধূলি
'টঙ্কার' বলতে বোঝায় ---
Correct Answer:
গ: ধনুকের ধ্বনি
Explanation:
'টঙ্কার' বলতে বোঝায় --- সঠিক উত্তর ধনুকের ধ্বনি টঙ্কার অর্থ ধনুকের ধ্বনি। বিহঙ্গের (পাখির) ডাক/ধ্বনি— কূজন/কাকলি। বীরের গর্জন— হুঙ্কার ।
'এক থেকে শুরু করে ক্রমাগত' এর এক কথায় প্রকাশ কর ?
Correct Answer:
গ: একাদিক্রমে
দুরারোগ্য ব্যাধির শিকার হয়ে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়ে ফেলেন কত বছর বয়সে?
Correct Answer:
ক: তেতাল্লিশ
Explanation:
দুরারোগ্য ব্যাধির শিকার হয়ে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়ে ফেলেন কত বছর বয়সে? সঠিক উত্তর তেতাল্লিশ কাজী নজরুল ইসলাম ১৮৯৯ খ্রিস্টাব্দের ২৫ মে (১৩০৬ সনের ১১ জ্যৈষ্ঠ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯১৭ সালে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান। মাত্র তেতাল্লিশ বছর বয়সে কবি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন। ১৯৭৬ সালের ২৯ আগস্ট কবি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে তাকে পরিপূর্ণ সামরিক মর্যাদায় সমাহিত করা হয়।
'কোনভাবেই যা নিবারণ করা যায় না' এর এক কথায় প্রকাশ কর ?
Correct Answer:
খ: অনিবার্য
'গৃহ' এর কোনটি প্রতিশব্দ নয় ?
Correct Answer:
গ: নিবিড়
Explanation:
'গৃহ' এর কোনটি প্রতিশব্দ নয় ? সঠিক উত্তর নিবিড় গৃহ এর সমার্থক শব্দ হলো - আলয়,ঘর,ভবন,নিলয়,নিকেতন,সদন,আগার,বাড়ি,আবাস,বাটি,বাটিকা, গেহ, বাড়িঘর। নিবিড় অর্থ - বাগান।