Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
'Killing two birds with one stone' - এই ইংরেজি প্রবচনের কাছাকাছি বাংলা প্রবচন -
Correct Answer:
ঘ: রথ দেখা ও কলা বেচা
নিচের কোন বহুবচনজ্ঞাপক শব্দ কেবল প্রাণীবাচক শব্দের সঙ্গে যুক্ত হতে পারে ?
Correct Answer:
খ: সভা
Explanation:
নিচের কোন বহুবচনজ্ঞাপক শব্দ কেবল প্রাণীবাচক শব্দের সঙ্গে যুক্ত হতে পারে ? সঠিক উত্তর সভা প্রানীবাচক শব্দের বহুবচনজ্ঞাপক শব্দ হিসেবে ব্যবহৃত হয় সভা। অপ্রাণিবাচক শব্দের বহুবচনজ্ঞাপক শব্দ হলো আবলি, মালা । শ্রেণি উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন : পাদপশ্রেণি, দ্বিজশ্রেণি।
নিচের কোন বিশেষণ পদকে পুনরায় বিশেষণে করার কারণে অশুদ্ধি ঘটেছে ?
Correct Answer:
খ: সলজ্জিত
নিচের কোন শব্দটি ‘চন্দ্রবিন্দু‘ যোগ করলে শুদ্ধ হবে ?
Correct Answer:
খ: পচানব্বই
Explanation:
নিচের কোন শব্দটি ‘চন্দ্রবিন্দু‘ যোগ করলে শুদ্ধ হবে ? সঠিক উত্তর পচানব্বই প্রশ্নে উল্লেখিত পচানব্বই শব্দের সঙ্গে চন্দ্রবিন্দু যোগ করে শুদ্ধ করা যায়। শুদ্ধ রূপ পঁচানব্বই , আরো কয়েকটি শব্দ : পঁচাত্তর, পঁচাশি, পঁচিশ, পাঁচ। অন্যদিকে কাচ, পচা, পুকুর বানান শুদ্ধ।
‘লাবণ্য’ শব্দ এসেছে যে শব্দ থেকে -
Correct Answer:
ক: লাবণি
নিচের কোনটি ‘ক্রিয়াপদ‘ ?
Correct Answer:
গ: ধরুন
Explanation:
নিচের কোনটি ‘ক্রিয়াপদ‘ ? সঠিক উত্তর ধরুন করুণ বিশেষন পদ অর্থ কাতর , বেদনা - পূর্ন , স্নেহ বা সহানুভূতিপূর্ণ, বেদনা - উদ্দীপক । বরুণ বিশেষ্য পদ অর্থ সমুদ্রের অধিপতি, জলদেবতা, প্রচেতা। অরুণ বিশেষ্য পদ যার অর্থ সূর্য।
নিচের কোন শব্দ বাংলা ভাষায় সবশেষে প্রবেশ করেছে ?
Correct Answer:
গ: সেলফি
নিচের কোনটি প্রয়োগ বাহুল্য দোষে দুষ্ট নয় ?
Correct Answer:
গ: বাংলাভাষী
Explanation:
নিচের কোনটি প্রয়োগ বাহুল্য দোষে দুষ্ট নয় ? সঠিক উত্তর বাংলাভাষী ইদানিংকালে, সকলশিক্ষকবৃন্দ ও একত্রিত এদের শুদ্ধরুপ যথাক্রমে ইদানীং , সকল শিক্ষক বা শিক্ষকবৃন্দ ও একত্র।
‘স্বচ্ছন্দ’ বিশেষণ পদের বিশেষ্য রূপ -
Correct Answer:
খ: স্বাচ্ছন্দ্য
'depreciation' - এর গ্রহণযোগ্য বাংলা পরিভাষা -
Correct Answer:
গ: অবচয়
নিচের কোনটি পুরুষবাচক শব্দ ?
Correct Answer:
গ: শঙ্খী
Explanation:
নিচের কোনটি পুরুষবাচক শব্দ ? সঠিক উত্তর শঙ্খী শঙ্খী - শব্দটি হলো পুরুষবাচক শব্দ। এছাড়াও আরো কয়েকটি পুরুষ বাচক শব্দ হলো - - ঢাকী, কৃতদার, মাঝি, পুরোহিত ইত্যাদি। নিত্য,নারীবাচক শব্দ হলো - সৎমা, এয়ো, দাই, সধবা ইত্যাদি।
'retrospective' - এর বাংলা পরিভাষা -
Correct Answer:
খ: ভূতাপেক্ষ
‘শিতকর’ শব্দের অর্থ -
Correct Answer:
গ: চাঁদ
Explanation:
‘শিতকর’ শব্দের অর্থ - সঠিক উত্তর চাঁদ শিতকর এর সঠিক বানান হলো সিতকর। সিতকরের প্রতিশব্দ হলো : চাঁদ, চন্দ্র, নিশাকর, বিধু, শশধর, শশাঙ্ক, সুধাংশু, হিমাংশু।
নিচের কোনটিতে ‘উপ’ - উপসর্গ ‘সহকারী’ অর্থে প্রযুক্ত হয়েছে ?
Correct Answer:
ক: উপাচার্য
নিচের কোনটি ‘নিত্য নারীবাচক’ শব্দ ?
Correct Answer:
গ: সপত্নী
Explanation:
নিচের কোনটি ‘নিত্য নারীবাচক’ শব্দ ? সঠিক উত্তর সপত্নী সপত্নী - নিত্য নারী বাচক শব্দ। এছাড়া আরো কিছু নারীবাচক শব্দ হলো - এয়ো, দাই, সধবা, বিধবা, সৎমা, ডাইনী ইত্যাদি।
দুটি সমার্থক বা প্রায়-সমার্থক শব্দ সহযোগে গঠিত শব্দকে বলা হয় -
Correct Answer:
খ: শব্দদ্বৈত
‘যত বড় মুখ নয় তত বড় কথা‘ - এখানে ‘মুখ‘ বলতে কী বোঝাচ্ছে ?
Correct Answer:
গ: শক্তি
‘পর্বতের মুষিক প্রসব‘ প্রবচনটির অর্থ কী ?
Correct Answer:
ক: বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন
বাগধারা নির্ণয় করুন : ব্যাঙের সর্দি
Correct Answer:
ক: অসম্ভব ঘটনা
বাগধারা নির্ণয় করুন : গোঁফ-খেজুরে
Correct Answer:
খ: নিতান্ত অলস
বাগধারা নির্ণয় করুন : পটোল তোলা
Correct Answer:
গ: মারা যাওয়া
বিপরীত শব্দ নির্ণয় করুন : নিমগ্ন
Correct Answer:
ক: উদাসীন
বাগধারা নির্ণয় করুন : চোখের বালি
Correct Answer:
খ: শত্রু
বিপরীত শব্দ নির্ণয় করুন : ক্ষতি
Correct Answer:
গ: ফায়দা
বিপরীত শব্দ নির্ণয় করুন : ঔদ্ধত্য
Correct Answer:
খ: বিনয়
সমার্থক শব্দ নির্ণয় করুন : বৃক্ষ
Correct Answer:
গ: বিটপী
সমার্থক শব্দ নির্ণয় করুন : অপলাপ
Correct Answer:
খ: অস্বীকার
বিপরীত শব্দ নির্ণয় করুন : চিরন্তন
Correct Answer:
খ: ক্ষণকালীন
সমার্থক শব্দ নির্ণয় করুন : নারী
Correct Answer:
ক: মহিলা
সমার্থক শব্দ নির্ণয় করুন : উপরোধ
Correct Answer:
গ: অনুরোধ
নিচের কোনটি নিত্য পুংলিঙ্গবাচক শব্দ?
Correct Answer:
গ: স্ত্রৈণ
Explanation:
নিচের কোনটি নিত্য পুংলিঙ্গবাচক শব্দ? সঠিক উত্তর স্ত্রৈণ ‘স্ত্রৈণ’ বিশেষণ শব্দটির অর্থ : স্ত্রীবশ, পত্নীর অতিশয় বাধ্য। এ শব্দটির বিশেষ্য ‘স্ত্রৈণতা’ যার অর্থ : স্ত্রীবাধ্যতা, স্ত্রীর প্রতি অশোভন আনুগত্য।
'Birds of a feather flock together'--এই ইংরেজি প্রবচনের সঙ্গে সঙ্গে মিল রয়েছে কোন বাংলা প্রচবনের?
Correct Answer:
খ: ঝাঁকের কই ঝাঁকে মেশে
নিচের কোনটি অপপ্রয়োগ দোষে দুষ্ট নয়?
Correct Answer:
ঘ: প্রতিযোগ
Explanation:
নিচের কোনটি অপপ্রয়োগ দোষে দুষ্ট নয়? সঠিক উত্তর প্রতিযোগ ‘স্বস্ত্রীক’ শব্দের সঠিক রূপ হবে ‘সস্ত্রীক’। অশ্রুজল শব্দের সঠিক রূপ অশ্রু অথবা জল অথবা চোখের জল হবে। আর অধীনস্থ শব্দের সঠিক রূপ হবে অধীন।
নদীর সমার্থক নয় কোনটি?
Correct Answer:
গ: জলধি
Explanation:
নদীর সমার্থক নয় কোনটি? সঠিক উত্তর জলধি ‘জলধি’ শব্দের অর্থ : সাগর, সমুদ্র ইত্যাদি। এ শব্দের আরো প্রতিশব্দ হলো - সিন্ধু, বারিধি, অর্ণব, রত্নাকর, জলনিধি, পাথার, তোয়ধি, বারিনিধি, বারীন্দ্র।
'depreciation'--এর গ্রহণযোগ্য বাংলা পরিভাষা--
Correct Answer:
গ: অবচয়
নিচের কোনটি বহুবচনজ্ঞাপক শব্দ নয়?
Correct Answer:
ঘ: ফল
Explanation:
নিচের কোনটি বহুবচনজ্ঞাপক শব্দ নয়? সঠিক উত্তর ফল জাতিবাচক শব্দ একবচনেই প্রকাশ পায় বহুবচনসূচক পদ, যেমন - মাছ (সবমাছ) পানিতে বড় হয়। বাঘ (সব বাঘ) বনে বাস করে। ফল (সব ফল) পুষ্টিকর।
নিচের কোনটি সংশয় বাচক অব্যয়ের দৃষ্টান্ত ---
Correct Answer:
খ: বুঝি
Explanation:
নিচের কোনটি সংশয় বাচক অব্যয়ের দৃষ্টান্ত --- সঠিক উত্তর বুঝি বাংলা ভাষায় তিন প্রকার অব্যয় শব্দ রয়েছে। যেমন – (i) খাঁটি বাংলা অব্যয় শব্দ আর, আবার, ও, হ্যাঁ, না। (ii) তৎসম অব্যয় শব্দ যদি, তথা, সদা, বরং, এবং, সুতরাং, পুনশ্চ, আপাতত, বস্তুত। (iii) বিদেশি অব্যয় শব্দ আলবত, বহুত, খুব, শাবাশ, খাসা, মাইরি, মারহাবা।
নিচের কোনটিতে 'উপ' উপসর্গ 'অপ্রধান' অর্থে প্রযুক্ত হয়েছে?
Correct Answer:
ক: উপভাষা
Explanation:
নিচের কোনটিতে 'উপ' উপসর্গ 'অপ্রধান' অর্থে প্রযুক্ত হয়েছে? সঠিক উত্তর উপভাষা উপনেতা শব্দে ‘উপ’ উপসর্গটি ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে। উপকূল শব্দে ‘উপ’ উপসর্গটি সামীপ্য অর্থে ব্যবহৃত হয়েছে।
নিচের কোন শব্দজোড়টি স্থানভেদে বিপরীত ও সমার্থক উভয় অর্থে ব্যবহৃত হয়?
Correct Answer:
ঘ: সাধু-সন্যাসী
Explanation:
নিচের কোন শব্দজোড়টি স্থানভেদে বিপরীত ও সমার্থক উভয় অর্থে ব্যবহৃত হয়? সঠিক উত্তর সাধু-সন্যাসী ‘সাধু’ শব্দের অর্থ : ধার্মিক, ধর্মপরায়ণ, শিষ্ট, উত্তম, ফকির, সন্ন্যাসী ইত্যাদি।
শুদ্ধ বানানের শব্দজোড়া কোনটি?
Correct Answer:
ক: স্বত্ব, পিপীলিকা
Explanation:
শুদ্ধ বানানের শব্দজোড়া কোনটি? সঠিক উত্তর স্বত্ব, পিপীলিকা শুদ্ধ বানানের শব্দজোড় স্বত্ব, পিপীলিকা। স্বত্ব শব্দের অর্থ মালিকানা আর পিপীলিকা শব্দের অর্থ পিপড়া।
'বিষয় বহির্ভূত অথচ প্রচলিত'--ব্যাকরণে একে বলা হয় ----
Correct Answer:
ঘ: নিপাতনে সিদ্ধ
Explanation:
'বিষয় বহির্ভূত অথচ প্রচলিত'--ব্যাকরণে একে বলা হয় ---- সঠিক উত্তর নিপাতনে সিদ্ধ ব্যাকরণের সাধারণ বা বিশেষ কোনো নিয়মানুসারে যখন কোনো কর্ম ব্যাখ্যা করা যায় না, অথচ তা সংঘটিত হয়, তখন সেই ব্যতিক্রমকে বৈধতা দেয়ার নাম নিপাতনে সিদ্ধ।
'লাবণ্য' শব্দের মূল শব্দ ---
Correct Answer:
ক: লাবণী
Explanation:
'লাবণ্য' শব্দের মূল শব্দ --- সঠিক উত্তর লাবণী ‘লাবণ্য’ বিশেষ্য শব্দটির অর্থ কান্তি, সৌন্দর্য শোভা, লাবণি । সংস্কৃত লবণ + য (ভা) হতে শব্দটির উৎপত্তি।
'ডেঙ্গু' শব্দটি বাংলা ভাষায় এসেছে---
Correct Answer:
গ: স্পেনীয় ভাষা থেকে
Explanation:
'ডেঙ্গু' শব্দটি বাংলা ভাষায় এসেছে--- সঠিক উত্তর স্পেনীয় ভাষা থেকে বিভিন্ন দেশ থেকে যেসব ভাষা বাংলা ভাষায় প্রবেশ করেছে তাকে বিদেশি শব্দ বলে। যেমন - চকোলেট, মেক্সিকান শব্দ: জেব্রা দক্ষিণ আফ্রিকান শব্দ; কুইনাইন পেরুর শব্দ, লুঙ্গি বর্মি শব্দ, গোলাপ পর্তুগিজ শব্দ, ডেঙ্গু স্পেনীয় শব্দ।
'মন্দা' শব্দের প্রচলিত বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
গ: তেজি
Explanation:
'মন্দা' শব্দের প্রচলিত বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর তেজি ‘মন্দা’ বিশেষ্য শব্দটির অর্থ মন্দ, অবনতি, হ্রাস ইত্যাদি। ‘মন্দা’ শব্দের প্রচলিত বিপরীত শব্দ ‘তেজি’।
'পয়জার' শব্দের অর্থ ------
Correct Answer:
গ: জুতো
Explanation:
'পয়জার' শব্দের অর্থ ------ সঠিক উত্তর জুতো ‘পয়জার’ শব্দের অর্থ জুতো, পাদুকা। এটি ফারসি ভাষা থেকে এসেছে।
নিচের কোনটির গ্রহণযোগ্য বাংলা পরিভাষা তৈরি হয়নি?
Correct Answer:
ঘ: parcel
Explanation:
নিচের কোনটির গ্রহণযোগ্য বাংলা পরিভাষা তৈরি হয়নি? সঠিক উত্তর parcel Green room শব্দের অর্থ সাজঘর, pass - word শব্দের অর্থ গোপন নম্বর, municipality শব্দের অর্থ পৌরসভা বা পৌরসংঘ, parcel শব্দের অর্থ সঙ্গে বহনের বা ডাকযোগে প্রেরণের মোড়ক বলা যায়।
নিচের কোনটির অর্থ 'চুরি করা'র সঙ্গে সংশ্লিষ্ট নয়?
Correct Answer:
ঘ: বদান্যতা
Explanation:
নিচের কোনটির অর্থ 'চুরি করা'র সঙ্গে সংশ্লিষ্ট নয়? সঠিক উত্তর বদান্যতা বদান্যতা শব্দটি বিশেষ্য। এর বিশেষণ বদান্য, যার অর্থ দানশীল, দাতা, উদার, মধুরভাষী, প্রিয়ভাষী, সুবক্তা ইত্যাদি।
'parasite' শব্দের বাংলা পরিভাষা ---
Correct Answer:
গ: পরগাছা
'ইস্কাপন' কোন দেশি শব্দ?
Correct Answer:
ঘ: ওলান্দাজ
'অনাচার-অপকর্ম শেষ পর্যন্ত গোপন থাকে না।' --এই কথাটি নিচের কোন প্রবাদ-প্রবচন ধারণ করে আছে?
Correct Answer:
গ: ধর্মের কল বাতাসে নড়ে
Explanation:
'অনাচার-অপকর্ম শেষ পর্যন্ত গোপন থাকে না।' --এই কথাটি নিচের কোন প্রবাদ-প্রবচন ধারণ করে আছে? সঠিক উত্তর ধর্মের কল বাতাসে নড়ে ধর্মের কল বাতাসে নড়ে বা ধর্মের ঢাক আপনি বাজে এর অর্থ পাপ কখনও চাপা থাকে না।