Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
'কপালকুণ্ডলা' উপন্যাসটি কার রচনা?
Correct Answer:
গ: বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
Explanation:
'কপালকুণ্ডলা' উপন্যাসটি কার রচনা? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় কপালকুণ্ডলা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দ্বিতীয় উপন্যাস। সম্ভবত এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস। ১৮৬৬ খ্রিষ্টাব্দে এটি প্রথম প্রকাশিত হয়। এটি বাংলা সাহিত্যের একটি কাব্যধর্মী উপন্যাস।
'একাত্তরের বর্ণমালা' কার লেখা ?
Correct Answer:
ঘ: এম আর আখতার মুকুল
Explanation:
'একাত্তরের বর্ণমালা' কার লেখা ? সঠিক উত্তর এম আর আখতার মুকুল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় প্রচারিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরমপত্রের পরিচালক , লেখক ও কথক এম.আর আখতার মুকুল।তাঁর এ 'চরমপত্র' অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযোদ্ধাদেব ব্যাপক সাহস, উৎসাহ - উদ্দীপনা ও অনুপ্রেরণা যুগিয়েছিল। তিনি মুক্তিযুদ্ধকালীন বাংলার ইতিহাস ১৯৮৯ সালে প্রকাশিত ' একাত্তরের বর্ণমালা'য় গ্রোথিত করেছেন।
বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?
Correct Answer:
গ: ১১টি
Explanation:
বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? সঠিক উত্তর ১১টি মাত্রাহীন বর্ণ = ৪টি স্বরবর্ণ : যথা এ, ঐ, ও, ঐ ব্যঞ্জণ বর্ণ: ৬টি ঙ, ঞ, ৎ,ং, ঃ মোট ১০টি অর্ধমাত্রার বর্ণ = ১টি ঋ, ব্যঞ্জণ বর্ণ ৭টি যথাঃ খ,গ,ণ, ধ,প,শ মোট সংখ্যা = ৮টি
'সীমান্তের চিঠি' কার লেখা?
Correct Answer:
ক: ইব্রাহিম খলিল
Explanation:
'সীমান্তের চিঠি' কার লেখা? সঠিক উত্তর ইব্রাহিম খলিল 'সীমান্তের চিঠি' ইব্রাহিম খলিলের লেখা। 'সীমান্তের চিঠি' নামক ভ্রমণ কাহিনীটি লিখেছেন ইব্রাহিম খলিল।
‘বিদ্রোহী’ কবিতা কোন কাব্যের অন্তর্গত?
Correct Answer:
ঘ: অগ্নিবীণা
কোনটি সূর্যের প্রতিশব্দ?
Correct Answer:
ক: সবিতা
Explanation:
কোনটি সূর্যের প্রতিশব্দ? সঠিক উত্তর সবিতা সূর্যের কয়েকটি সমার্থক শব্দঃ রবি, আদিত্য, অর্ক, ভানু, প্রভাকর,মিহির, তপন, সবিতা, ভাস্কর, দিবাকর, দিনমনি, দিননাথ, কিরণমালী, বিভাবসু, বিভাকর, দিনেশ ইত্যাদি। আর পৃথিবী এর প্রতিশব্দ অবনী। চন্দ্র এর প্রতিশব্দ কলানিধি । চাঁদিএর প্রতিশব্দ সুধাকর।
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি । আমি কি.... । গানটির রচয়িতা কে?
Correct Answer:
গ: আবদুল গাফ্ফার চৌধুরী
Explanation:
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি । আমি কি.... । গানটির রচয়িতা কে? সঠিক উত্তর আবদুল গাফ্ফার চৌধুরী একুশের গান একটি বাংলা গান যাআমার ভাইয়ের রক্তে রাঙানো হিসেবে সুপরিচিত (প্রথম চরণ দ্বারা)। এই গানের কথায় ১৯৫২ সালের ফেব্রুয়ারি ২১ তারিখে সংঘটিত বাংলা ভাষা আন্দোলনের ইতিহাস ফুটে উঠেছে। সাংবাদিক ও লেখক আবদুল গাফফার চৌধুরী ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে গানটি রচনা করেন। প্রথমে আবদুল লতিফ গানটি সুরারোপ করেন। তবে পরবর্তীতে আলতাফ মাহমুদের করা সুরটিই অধিক জনপ্রিয়তা লাভ করে, ১৯৫৪ সালের প্রভাত ফেরীতে প্রথম গাওয়া হয় আলতাফ মাহমুদের সুরে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি এবং এটিই এখন গানটির প্রাতিষ্ঠানিক সুর। ১৯৬৯ সালে জহির রায়হান তার 'জীবন থেকে নেওয়া' চলচ্চিত্রে গানটি ব্যবহার করেন। বর্তমানে এই গানটি হিন্দি, মালয়, ইংরেজি, ফরাসি, সুইডিশ, জাপানিসহ ১২টি ভাষায় গাওয়া হয়।
'আমার পূর্ববাংলা ' কবিতার রচয়িতা কে?
Correct Answer:
খ: সৈয়দ আলী আহসান
Explanation:
'আমার পূর্ববাংলা ' কবিতার রচয়িতা কে? সঠিক উত্তর সৈয়দ আলী আহসান সৈয়দ আলী আহসান (২৬ মার্চ ১৯২২ - ২৫ জুলাই ২০০২) বাংলাদেশের একজন খ্যাতনামা সাহিত্যিক, কবি, সাহিত্য সমালোচক, অনুবাদক, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ। ১৯৮৯ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সরকার তাঁকে জাতীয় অধ্যাপক হিসেবে স্বীকৃতি প্রদান করে। তিনি তাঁর পাণ্ডিত্যের জন্য প্রসিদ্ধ ছিলেন। সৈয়দ আলী আহসানকৃত বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদ সরকারি ভাষান্তর হিসাবে স্বীকৃত। আমার পূর্ব বাংলা তার একটি বিখ্যাত কবিতা।
'শেষ রাত্রির তারা' উপন্যাসটির রচয়িতা কে?
Correct Answer:
ক: আবু জাফর শামসুদ্দিন
Explanation:
'শেষ রাত্রির তারা' উপন্যাসটির রচয়িতা কে? সঠিক উত্তর আবু জাফর শামসুদ্দিন আবু জাফর শামসুদ্দীন ১২ মার্চ, ১৯১১ - ২৪ আগস্ট, ১৯৮৮) ছিলেন ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল লেখক। তিনি ছিলেন একজন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক। উপন্যাস, ছোট গল্প ও মননশীল প্রবন্ধ লিখে তিনি খ্যাতি অর্জন করেন। তিনি একুশে পদক লাভ করেছেন। তার রচিত পদ্মা মেঘনা যমুনা বাংলার সাহিত্যের একটি অনন্য গ্রন্থ। এছাড়াও তার রচিত বেশ কিছু গ্রন্থ ইংরেজি, হিন্দি, উর্দু, মারাঠি, জাপানি ভাষায় অনুবাদ ও প্রকাশ করা হয়েছে। তার রচিত উল্লেখযোগ্য উপন্যাস হলো - দেয়াল, পদ্মা মেঘনা যমুনা।
'তালাশ' উপন্যাসের রচয়িতা কে?
Correct Answer:
গ: শাহীন আখতার
Explanation:
'তালাশ' উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর শাহীন আখতার শাহীন আখতার বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে নির্যাতিত এক নারীর যুদ্ধকালীন এবং যুদ্ধোত্তর জীবনের করুণ চিত্র তুলে ধরেছেন 'তালাশ' (২০০৪) উপন্যাসে।প্রকাশের বছরই এটি 'প্রথম আলো বর্ষসেরা বই ' এর পুরস্কার লাভ করে।
‘রাত্রি’ এর সমার্থক শব্দ কী?
Correct Answer:
ক: শর্বরী
Explanation:
‘রাত্রি’ এর সমার্থক শব্দ কী? সঠিক উত্তর শর্বরী ’রাত্রি’ শব্দের সমার্থক শব্দগুলো হলোঃ নিশি রাত, রজনী, শর্বরী, যামনী, বিভাবরী, ক্ষণদা, নিশীথিনী, ত্রিযামা।
‘কৃতজ্ঞ’ এর বিপরীত শব্দ কী?
Correct Answer:
খ: কৃতঘ্ন
‘সাথী’ শব্দটি কোন লিঙ্গ?
Correct Answer:
ঘ: উভয় লিঙ্গ
Explanation:
‘সাথী’ শব্দটি কোন লিঙ্গ? সঠিক উত্তর উভয় লিঙ্গ যে শব্দ দ্বারা পুরুষ ও স্ত্রী উভয় বুঝায় তাই উভয়লিঙ্গ। যেমনঃ জন, পাখি, শিশু, সন্তান, শিক্ষিত, গুরু ইত্যাদি।
'ছন্দের জাদুকর ' কাকে বলা হয় ?
Correct Answer:
গ: সত্যেন্দ্রনাথ দত্ত
Explanation:
'ছন্দের জাদুকর ' কাকে বলা হয় ? সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত সত্যেন্দ্রনাথ দত্ত (জন্ম: ফেব্রুয়ারি ১১, ১৮৮২ - মৃত্যু: ফেব্রুয়ারি ২৫, ১৯২২) একজন বাঙালি কবি ও ছড়াকার। তার কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য তাকে ছন্দের যাদুকর নামে আখ্যায়িত করা হয়। মধ্যযুগে ভারতের ইতিহাস, সংস্কৃতি, পৌরাণিক প্রভৃতি বুদ্ধি - বৃত্তিবিষয়ক বিভিন্ন বিষয়ে তিনি ছিলেন সিদ্ধহস্তের অধিকারী।
'বাংলাদেশ স্বপ্ন দ্যাখে" গ্রন্থটির লেখক কে?
Correct Answer:
ঘ: শামসুর রাহমান
Explanation:
'বাংলাদেশ স্বপ্ন দ্যাখে" গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তর শামসুর রাহমান ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিপথগামী কিছু সৈনিকের হাতে নির্মমভাবে নিহত হলে, শামসুর রাহমান অত্যন্ত ব্যথিত হন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের প্রত্যাশায় দেশিয় রুপকথা ও পুরাণকাহিনীর মিথের সংমিশ্রণে এবং চিত্রকল্পের ঔজ্জ্বল্যে তিনি রচনা করেন 'বাংলাদেশ স্বপ্ন দ্যাখে' (১৯৭৭) কাব্যের কবিতাগুলো ।
বেগম রোকেয়ার উপন্যাস কোনটি?
Correct Answer:
ক: অবরোধবাসিনী
ত্রয়োদশ শতকের সাহিত্যকর্ম কোনটি?
Correct Answer:
খ: শুন্যপুরাণ
অন্যের রচনা থেকে চুরি করাকে কি বলা হয়?
Correct Answer:
ঘ: কুম্ভিলকবৃত্তি
Explanation:
অন্যের রচনা থেকে চুরি করাকে কি বলা হয়? সঠিক উত্তর কুম্ভিলকবৃত্তি ব্যক্তিত্বসম্পন্ন লোকের সামনে নত হয়ে থাকা স্বভাব = বেতসবৃত্তি। মনোরম বস্তু দেখে অর্থ জোঁক। আর সেই হিসেবে জলৌকাবৃিত্তি হলো জোঁক ধরে যে জীবিকা নির্বাহ করে।
নিচের কোন বাগধারাটির অর্থ ভিন্ন?
Correct Answer:
গ: তাসের ঘর
Explanation:
নিচের কোন বাগধারাটির অর্থ ভিন্ন? সঠিক উত্তর তাসের ঘর 'তাসের ঘর' অর্থ - ক্ষণস্থায়ী বাকি ৩টির অর্থ - চির শত্রু, ভীষণ বৈরীভাব।
ভাষার মৌলিক রীতি কোনটি?
Correct Answer:
ক: কথা বলার রীতি
Explanation:
ভাষার মৌলিক রীতি কোনটি? সঠিক উত্তর কথা বলার রীতি লেখা ও বলার রীতি
'ত্বরা' এর বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
ক: বিলম্ব
''অনুকরণ করার ইচ্ছ'-কে এককথায় কী বলে?
Correct Answer:
গ: অনুচিকীর্ষা
Explanation:
''অনুকরণ করার ইচ্ছ'-কে এককথায় কী বলে? সঠিক উত্তর অনুচিকীর্ষা অপচিকীর্ষা - [বিশেষ্য পদ] অপকার করিবার ইচ্ছা। [অপ + কৃ + সন্ + আ]।, অনুচিন্তা (Anucintā). afterthought noun. পশ্চাত্চিন্তা, অনুচিন্তন · recapitulation জিঘাংসা - [বিশেষ্য পদ] হননের ইচ্ছা,বধেচ্ছা। [হন্ + সন্ + আ]।
'অশ্রু' শব্দের প্রতিশব্দ হবে-
Correct Answer:
গ: লোর
Explanation:
'অশ্রু' শব্দের প্রতিশব্দ হবে- সঠিক উত্তর লোর লোর - [বিশেষ্য পদ] (প্রাঃ কাব্যে) চোখের জল, অশ্রু।
'মেছো' শব্দের প্রকৃতি কি?
Correct Answer:
গ: মাছ+উয়া>ও
'দিতে হবে ' -কে এক কথায় কী বলে?
Correct Answer:
খ: দেয়
Explanation:
'দিতে হবে ' -কে এক কথায় কী বলে? সঠিক উত্তর দেয় দিতে হবে ' - কে এক কথায় বলে - দেয়।
বিদেশি শব্দ নয় কোনটি?
Correct Answer:
ঘ: গঞ্জ
চর্যাপদ রচনার উদ্দেশ্য কি ছিল?
Correct Answer:
খ: ধর্ম চর্চা
'সংযম ' শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
Correct Answer:
গ: সম্ + যম
Explanation:
'সংযম ' শব্দের সন্ধি বিচ্ছেদ কী? সঠিক উত্তর সম্ + যম সংযম ' শব্দের সন্ধি বিচ্ছেদ - সম্ + যম.
'চাপে পড়ে কাবু হওয়া ' এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি?
Correct Answer:
গ: ঠেলার নাম বাবাজি
Explanation:
'চাপে পড়ে কাবু হওয়া ' এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি? সঠিক উত্তর ঠেলার নাম বাবাজি চাপে পড়ে কাবু হওয়া ' এর অর্থ প্রকাশক বাগধারা - ঠেলার নাম বাবাজি.
'শূন্যপুরাণ' গ্রন্থটি মোট কয়টি অধ্যায়ে বিভক্ত?
Correct Answer:
ঘ: ৫১টি
Explanation:
'শূন্যপুরাণ' গ্রন্থটি মোট কয়টি অধ্যায়ে বিভক্ত? সঠিক উত্তর ৫১টি শূন্যপুরাণ রচনা করেছেন রামাই পণ্ডিত, এটি অন্ধকার যুগের সাহিত্যকর্ম, অন্ধকার যুগ বলতে ১২০১-১৩৫০ শালকে বুঝায়।
'মালা' শব্দের স্ত্রীলঙ্গ কোনটি?
Correct Answer:
ক: মালিকা
Explanation:
'মালা' শব্দের স্ত্রীলঙ্গ কোনটি? সঠিক উত্তর মালিকা 'মালা' শব্দের স্ত্রীলিঙ্গ - মালিকা
'ণত্ব' বিধান কোন শ্রেণির শব্দের জন্য প্রযোজ্য ?
Correct Answer:
ক: তৎসম
Explanation:
'ণত্ব' বিধান কোন শ্রেণির শব্দের জন্য প্রযোজ্য ? সঠিক উত্তর তৎসম ণত্ব বিধান ও ষত্ব বিধান হলো বাংলা ব্যাকরণের একটি বিশেষ নিয়ম। বাংলা ভাষার তৎসম শব্দে দন্ত্য - ন এর মূর্ধন্য - ণ তে পরিবর্তনের নিয়মসমূহকে ণত্ব বিধান এবং দন্ত্য - স এর মূর্ধন্য - ষ তে পরিবর্তনের নিয়মসমূহকে ষত্ব বিধান বলা হয়।
নিচের কোনটির বানান সঠিক ?
Correct Answer:
খ: পুনরুজ্জীবন
Explanation:
নিচের কোনটির বানান সঠিক ? সঠিক উত্তর পুনরুজ্জীবন সঠিক বানান - পুনরুজ্জীবন.
কোনটি বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ নয়?
Correct Answer:
গ: জমিদারি
'গালিচা' কোন ভাষার শব্দ?
Correct Answer:
খ: ফারসি
'অবনত' শব্দটির বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: উন্নত
Explanation:
'অবনত' শব্দটির বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর উন্নত অবনত শব্দটির বিপরীত শব্দ - উন্নত. সংসয় - প্রত্যয়।
'ফেরারী ডায়েরী' কোন পটভূমিকায় রচিত?
Correct Answer:
ক: মুক্তিযুদ্ধের
নিচের কোনটি সঠিক বানান?
Correct Answer:
খ: বাষ্পীয়
Explanation:
নিচের কোনটি সঠিক বানান? সঠিক উত্তর বাষ্পীয় সঠিক বানান - বাষ্পীয়
'অক্ষির সমীপে'র সংক্ষেপ হলো -
Correct Answer:
ঘ: সমক্ষ
Explanation:
'অক্ষির সমীপে'র সংক্ষেপ হলো - সঠিক উত্তর সমক্ষ সমক্ষ - [বিশেষণ পদ] প্রত্যক্ষ, স্পষ্ট, দৃষ্টিগোচর, চক্ষুর সমীপ, প্রতীয়মান।
'ঝুনা' শব্দটির বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
ক: কচি
Explanation:
'ঝুনা' শব্দটির বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর কচি ’ঝুনা' শব্দটির বিপরীত শব্দ - কচি. করী অর্থ হাতি। নাগ অর্থ সাপ।
'ঝিনুক' এর সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
খ: শুক্তি
‘আগামীকাল' এর পরোক্ষ উক্তি কি?
Correct Answer:
খ: পরদিন
'চায়ের বাগান' কোন সমাস?
Correct Answer:
গ: ষষ্ঠী তৎপুরুষ সমাস
Explanation:
'চায়ের বাগান' কোন সমাস? সঠিক উত্তর ষষ্ঠী তৎপুরুষ সমাস যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকেই তৎপুরুষ সমাস বলে।তৎপুরুষ সমাসের পূর্বপদ দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তি থাকতে পারে, আর পূর্বপদের বিভক্তি অনুসারে এদের নামকরণ হয়। যেমন - হলুদকে বাটা = হলুদবাটা (এখানে কে' লোপ পেয়েছে বলে এটি দ্বিতীয়া তৎপুরুষ সমাস। পূর্বপদে ষষ্ঠী বিভক্তি (র, এর ) লোপ পেয়ে যে সমাস হয়, তাই ষষ্ঠী তৎপুরুষ সমাস। যেমন : বিশ্বের কবি = বিশ্বকবি চায়ের বাগান = চা বাগান ।
'লায়লী মজনু' কাব্যের উপাখ্যান কোন দেশের?
Correct Answer:
ক: ইরান
'দ্বেষ' এর বিশেষণ রূপ কী?
Correct Answer:
ক: দ্বিষ্ট
'ওখানে যাস না' - কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
Correct Answer:
খ: উপদেশ
Explanation:
'ওখানে যাস না' - কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? সঠিক উত্তর উপদেশ ক্রিয়ার যে অবস্থা দ্বারা কার্য ঘটনের ধরন, প্রকার বা রীতি প্রকাশ পায় , তাকে ক্রিয়ার ভাব বলে। আদেশ , নিষেধ, উপদেশ , অনুরোধ , আশীবার্দ ইত্যাদি সূচিত হলে, ক্রিয়াপদের অনুজ্ঞা ভাব হয়।
রবীন্দ্রনাথের 'পুনশ্চ' কোন ধরনের গ্রন্থ?
Correct Answer:
ঘ: কাব্যগ্রন্থ
Like priest , Like pupil এর বাংলা প্রবচন কোনটি?
Correct Answer:
গ: যেমন শুরু তেমন চলা
Explanation:
Like priest , Like pupil এর বাংলা প্রবচন কোনটি? সঠিক উত্তর যেমন শুরু তেমন চলা Like priest, like pupil - যেমন গুরু তেমন চেলা, Desperate disease requires desperate remedies - যেমন কুকুর তেম মুগুর । As you sow, so you reap - যেমন কর্ম তেমন ফল।
নিচের কোন শব্দটির কোনো পুরুষবাচক শব্দ নেই?
Correct Answer:
খ: সতীন
Explanation:
নিচের কোন শব্দটির কোনো পুরুষবাচক শব্দ নেই? সঠিক উত্তর সতীন 'সতীন' এর কোনো পুরুষবাচক শব্দ নেই। নিত্য স্ত্রীবাচক শব্দ : সতীন, সপত্নী, সধবা, সৎমাডাইনি , অর্ধাঙ্গিনী , বাইজী , কুলটা, এয়ো, দাই, বিধবা, অসূর্যস্পর্শা , অরক্ষণীয়া , কলঙ্কিনী , পেত্নী , শাকচুন্নি , অপ্সরা, পরী ইত্যাদি ।