27th BCS Preliminary Test MCQs
Showing 50 questions (Total: 94)
Explain the meaning of 'Bring to pass'.
Correct Answer:
B: Cause to happen
Explanation:
Explain the meaning of 'Bring to pass'. Correct Answer Cause to happen 'Bring to pass ' - অর্থ হচ্ছে কোনো কিছু ঘটা। ' cause to destroy ' দ্বারা 'ধ্বংস হওয়া ' cause to carry out' বলতে কোনো কিছু সম্পাদন করা এবং 'cause to carry out' বলতে কোনো কিছু সম্পাদন করা এবং cause to carry convince' দ্বারা কোনো কিছু স্বমতে নিয়ে আসা এবং 'cause to happen' দ্বারা কোনো কিছু ঘটানোকে বোঝায়। সুতরাং সঠিক উত্তর হবে। (খ)।
Which of the following sentences is the correct one ?
Correct Answer:
B: Paper is made from wood
Explanation:
Which of the following sentences is the correct one ? Correct Answer Paper is made from wood উপরিউক্ত Sentence - এর সম্ভব্য দুটি উত্তর হচ্ছে (ক) এবং (খ) ।কারণ 'make of ' এবং ' make from' উভয় group verbs - এর দ্বারা গঠন হওয়া বা তৈরি হওয়াকে বোঝায়। তবে উভয়ের মধ্যে পার্থক্য হচ্ছে 'make of' দ্বারা কোনো কিছু দিয়ে তৈরি হওয়াকে বোঝায়' যেমন - The table is made of wood. অর্থাৎ কাঠ দ্বারা সরাসরি টেবিল তৈরি করা হয় এবং ' make from ' দ্বারা কোনো কিছু থেকে তৈরি হওয়াকে বোঝায়; যেমন - Sweets sear made from milk. অর্থাৎ Milk - কে processing করে Sweets তৈরি করা হয়। উপরের Sentence - এর 'paper is made from wood' দ্বারা সরাসরি কাঠ থেকে paper তৈরিকে বোঝায়নি , বরং কাঠ থেকে processing - এর মাধ্যমে paper তৈরিকে বুঝিয়েছে সুতরাং সঠিক উত্তর হবে (খ)।
What would have happened if -----?
Correct Answer:
C: The bridge had broken
Explanation:
What would have happened if -----? Correct Answer The bridge had broken সাধারণত অতীতের কোনো action অথবা event যদি পরস্পর সম্পর্কিতভাবে ঘটে সেক্ষেত্রে model verb হিসেবে ' would have' ব্যবহৃত হয় এক্ষেত্রে would have..... if ...... structure নিম্নরুপে - sub + would have + past participle form of verb + .... যেমন - - - what would have hipped if the bridge had broken ' দ্বারা বোঝানো হয়েছে তারা ব্রিজটা সহজেই পেরিয়ে এসেছে। কিন্তু যদি ভেঙ্গে পড়ত তাহলে কি ঘটত? হয়তো তারা অনেকেই আহত হতো। কিন্তু কিছুই ঘটেনি। সুতরাং সঠিক উত্তর হবে (গ)।
Give the correct passive form of 'My teacher embodies all the good qualities'.
Correct Answer:
B: All the good qualities are embodied in my teacher.
Explanation:
Give the correct passive form of 'My teacher embodies all the good qualities'. Correct Answer All the good qualities are embodied in my teacher. এ Sentence দ্বারা বুঝানো হয়েছে যে তার teacher সকল প্রকার ভালো গুণাবলী বাস্তব রুপদান করে বা নিজের মধ্যে ধারণ করে স্পষ্টভাবে প্রকাশ করে। তাই passive করার সময় 'embodied in ' ব্যবহার করা হয়েছে।
Which is the noun of the word 'beautiful'
Correct Answer:
A: Beauty
Explanation:
Which is the noun of the word 'beautiful' Correct Answer Beauty 'Beauty' word টি noun, 'Beautify' word টি verb ; 'Beauteous ' হচ্ছে adjective এব 'Beautifully ' হচ্ছে adverb'.
Choose the correct indirect speech--- She asked me, 'Are you happy in your new job?'
Correct Answer:
A: She asked me if I was happy in my new job
Explanation:
Choose the correct indirect speech--- She asked me, 'Are you happy in your new job?' Correct Answer She asked me if I was happy in my new job Direct Narration - এ Reported Speech যদি Interrogative sentence হয় তাহলে - Reporting verb - কে ask, demand , enquire wonder ইত্যাদিতে পরিবর্তন করে নিতে হয় ; - Question - এর উত্তর যদি ' yes' 'No' দিয়ে দেয়া সম্ভব হয় তাহলে Reported Speech - এর আগে conjunction if এবং ক্ষেত্র বিশেষে ' whether' বসে। - Reported Speech কে Indirect করার সময় Assertive করে নিতে হবে। খ ও গ - এর option দুটিতে Reported Speech - কে present form - এ রাখা হয়েছে। কিন্তু, যেহেতু Reporting speech past form - এ রয়েছে সেহেতু অবশ্যই Reported Speech কেও past form করতে হবে। আবার (ঘ) নং option - এ অনর্থক 'had been' ব্যবহার করা হয়েছে , যা দ্বারা বোঝাচ্ছে অতীতে চাকরিটি পেয়ে আমি খুশি হয়েছিলাম কিনা সুতরাং এটিও সঠিক নয়। অতএব সঠিক হচ্ছে (ক) ।
What will be the correct preposition to complete the sentence? 'I am not good-----translation'
Correct Answer:
D: at
Explanation:
What will be the correct preposition to complete the sentence? 'I am not good-----translation' Correct Answer at 'Good' - এর পরে সাধারণত 'at' preposition ব্যবহৃত হলে বোঝায় ' able to do something well. ' যেমন - she is good at mathematics; good ' - এর সাথে with preposition বসলে বোঝায়' capable when using dealing with etc. যেমন - She is very good with children. সুতরাং উপরিউক্ত sentence এর জন্য 'at ' appropriate preposition.
Fill in the blank with appropriate perposition. 'Hurry up! we have to go -- five minutes.'
Correct Answer:
C: by
Explanation:
Fill in the blank with appropriate perposition. 'Hurry up! we have to go -- five minutes.' Correct Answer by Sentence টিতে বলা হয়েছে ৫ মিনিট সময় আছে , এর মধ্যে বা ৫ মিনিটের পূর্বে অবশ্য পৌঁছতে হবে। এক্ষেত্রে 'in' appropriate হবে না , কেননা নির্দিষ্ট কোনো সময় বা কোনো সময়ের মধ্যে বোঝাতে সাধারণত ' in' হয়। যেমন - I will come in an hour. তারিখ বা সময় বোঝাতে ' on' ব্যবহৃত হয়। যেমন - I will come by 5 pm. এ Sentence দ্বারা বোঝাচ্ছে আমি বিকেল ৫টার আগেই আসব। সুতরাং appropriate preposition হবে ' by' দ্বারা নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝায়, যেমন - I will come by 5 pm. এ Sentence দ্বারা সাধারণত সময়ের ব্যাপ্তি বোঝায়, যেমন - Chameli has been reading for an hour. সুতরাং 'for' ও উপরিউক্ত Sentence - এ হবে না।
Choose the correct alternative and mark its letter on your answer sheet. The rich should not look down---the poor .
Correct Answer:
D: upon
Explanation:
Choose the correct alternative and mark its letter on your answer sheet. The rich should not look down---the poor . Correct Answer upon 'look at ' অর্থাৎ তাকানো, প্রত্যাখ্যান করা , উপেক্ষা করা ইত্যাদি। যেমন - She is looking at me'. look for' অর্থ - খোঁজ সন্ধান করা ,প্রত্যাশা করা ইত্যাদি। যেমন - She is looking for me; look towards the sea. 'look down upon' অর্থ ঘৃণা করা , যেমন - The rich should not look down upon the poor. সুতরাং সঠিক উত্তর (ঘ)।
Identify the imperative sentence.
Correct Answer:
C: Stand up
Explanation:
Identify the imperative sentence. Correct Answer Stand up যে Sentence দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায় তাকে Imprerative Sentence বলে। উপরিউক্ত ৪ টি Sentence - এ (ক) - তে ' I shall go to college. অর্থ্যাৎ 'আমি কলেজে যাব' - এর মাধ্যমে আদেশ, উপদেশ, অনুরোধ বা নিষেধ কোনো কিছু বোঝাচ্ছে না, বরং এখানে অনুজ্ঞা বা ইচ্ছা বোঝাচ্ছে। (খ) - তে 'Matin is singing a song ' অর্থাৎ 'মতিন গান গাচ্ছে' - এ Sentence - এর মাধ্যমেও আদেশ , উপদেশ অনুরোধ কোনো কিছুুই বোঝাচ্ছে না এবং এটি দ্বারা কোনো কিছুর বর্ণনা বোঝাচ্ছে। সুতরাং এটি ' Imperative sentence নয়। (গ) - তে ' Stand up' অর্থাৎ উঠে দাঁড়াও বা দাঁড়ান দ্বারা পরিষ্কারভাবে আদেশ বোঝাচ্ছে। সুতরাং নিঃসন্দেহে এটি Imperative sentence . (ঘ) - তে it has been raining since morning ' অর্থাৎ সকাল থেকে সৃষ্টি হচ্ছে - Sentence টিও Assertive বা বর্ণনামূলক।
I took a map with me, as I didn't want to ----- my way on the journey.
Correct Answer:
B: lose
Explanation:
I took a map with me, as I didn't want to ----- my way on the journey. Correct Answer lose উপরিউক্ত sentence টি infinitive হওয়ার এর structure হবে to + base form of verb অর্থাৎ verb - এর present form - এর পূর্বে to infinitive গঠিত হয়। Infinitive কোনো subject - এর সাথে সম্পৃক্ত নয়। এটি শুধু verb - এর ভাব বোঝায় । Number, Person ও tense ভেদে এর কোনো পরিবর্তন হয় না। এ ক্ষেত্রে ' loose' হচ্ছে adjective 'lost' হচ্ছে past form of 'loose' হচ্ছে adjective , 'lost' হচ্ছে verb - এর present form. সুতরাং সঠিক উত্তর (খ).
The meaning of the word 'obese' is -----
Correct Answer:
A: very fat
Explanation:
The meaning of the word 'obese' is ----- Correct Answer very fat 'Obese' বলতে বোঝায় ' very fat' বা, abnormally fat' ugly' - শব্দটির অর্থ হচ্ছে - unpleasant to look at ' or other senses, ill - natured ইত্যাদি এবং 'obnoxious' - এর অর্থ হচ্ছে objectionable, offensive ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর হবে (ক) ।
A person who writes about his own life writes-----
Correct Answer:
C: an autobiography
Explanation:
A person who writes about his own life writes----- Correct Answer an autobiography daary বলতে বোঝায় a book in which one writes about one's daily experiences, records one's private thoughts etc; 'biography' বলতে বোঝায় the story of a person's life written by somebody else; autobiography, বলতে বোঝায় the story of a person's life written by that person; এবং 'chronicle' বলতে বোঝায় a record of historical events in the order in which they happended. সুতরাং উপরের ৪ টি word - এর অর্থ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, biography' এবং 'autobigraphy' দ্বারা জীবনকাহিনী লেখাকে বোঝায়। তবে 'biography' দ্বারা বোঝায় অন্য লোকের দ্বারা জীবনকাহিনী লেখানো এবং 'autobiography' দ্বারা নিজেই নিজের জীবনকাহিনী লেখাকে বোঝায়। সুতরাং সঠিক উত্তর হবে (গ)।
'Prior to' means
Correct Answer:
B: before
Explanation:
'Prior to' means Correct Answer before 'Prior to' - এর অর্থ হচ্ছে পূর্ববর্তী ,পূর্বতন, পূর্বে ,আগে ইত্যাদি। এবার দেখা যাক, নিম্নােক্ত option - গুলোর কোনটির সাথে মিল রয়েছে - 'after' এর অর্থ 'পরে' পরবর্তীকালে' , পশ্চাতে' ইত্যাদি। 'before' এর অর্থ অগ্রবর্তী' সম্মুখে, ইত্যাদি। immediately' বলতে বোঝায় - 'অবিলম্বে' তাৎক্ষণিক এবং 'during the period ' বলতে বোঝায় নির্দিষ্ট সমেয়ের মধ্যে। সুতরাং মূল 'prior to' শব্দের সাথে সবচেয়ে বেশি মিল রয়েছে (খ) তে।
Fill in the gap with the suitable word : To stay healthy, we must plan to have a balanced----
Correct Answer:
A: diet
Explanation:
Fill in the gap with the suitable word : To stay healthy, we must plan to have a balanced---- Correct Answer diet উপরিউক্ত Sentence - এ balanced adjective টির সাথে diet হওয়াই সম্ভব;কারণ স্বাস্থ্য ঠিক রাখার জন্য শুধু খাদ্য (food) , পানীয় (drink), বা পরিবেশ (environment) নয়, প্রয়োজন সুষম খাদ্য।
The word "bounty" is closest in meaning to
Correct Answer:
A: generosity
Explanation:
The word "bounty" is closest in meaning to Correct Answer generosity 'generous' word টির অর্থ হচ্ছে liberate. bountiful, Nobel ইত্যাদি ; 'familiar' word - টির অর্থ হচ্ছে well known, intimate, domestic common ইত্যাদি এবং sympathy শব্দটির অর্থ হচ্ছে community of feeling, compassion, pity ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর হবে generosity.
Every driver must be held---his own actions.
Correct Answer:
A: responsible for
Explanation:
Every driver must be held---his own actions. Correct Answer responsible for অধস্তন ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের নিকট কাজের জন্য দায়ী বা কোনো লোক অন্য কোনো লোকের কাছে কাজের জন্য দায়ী থাকলে সাধারণত ' responsible to' ব্যবহার করা হয়। যেমন - The Director is directly responsible to the president . অপরপক্ষে কোনো কাজের দায়ভার যখন যে কাজ করে তার ওপরই বর্তায়, তখন 'be held responsible for' ব্যবহৃত হয়। যেমন - Sumi is mentally ill and can't be held responsible for her actions. 'liable to' দ্বারা কোনো দায় - দায়িত্বকে বোঝায়। যেমন - We are all liable to make mistakes when we are tired . সুতরাং সঠিক উত্তর হচ্ছে (ক)।
Through thick and thin' means
Correct Answer:
A: under all conditions
Explanation:
Through thick and thin' means Correct Answer under all conditions 'Through thick and thin' - এর অর্থ in spite of all the difficulties বা যা কিছুই ঘটুক না কেন। এবার নিম্নোক্ত option গুলো লক্ষ্য করি - (ক) under all conditions বলতে যে, কোনো অবস্থার মধ্যে ও বোঝায় সুতরাং সঠিক উত্তর হবে (ক)।
Nobody knocked him down; it was an-----
Correct Answer:
C: accident
Explanation:
Nobody knocked him down; it was an----- Correct Answer accident কেউ তাকে 'knock down' করতে পারেনি। এটি আসলেই একটি অপ্রত্যশিত বা অভাবিত ঘটনা (accident) তাই গ - ই সঠিক সাধারণ কোনো ঘটনা (event) বা আনুষঙ্গিক (occurrence ) বিষয় নয়। এটি কোনো অনু ঘটনা, উপঘটনা বা কাহিনী (incident ) নয়। কারণ একজন মুষ্টিযোদ্ধার জীবনের কোনো না কোনো ক্ষেত্রে ' knock down' হওয়ার স্বাভাবিক ঘটনা (accident) হিসেবে পরিগণিত হয়। অতএব সঠিক উত্তর (গ)।
লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে?
Correct Answer:
গ: দৌলত কাজী
Explanation:
লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে? সঠিক উত্তর দৌলত কাজী পুরুষানুক্রমে মুখে মুখে প্রচলিত বর্ণনামূলক গল্পকে লোক কাহিনী বা লৌকিক কাহিনী বলা হয়। এর মূল ভিত্তি কল্পনা। স্বর্গ - মর্ত্য পাতাল পর্যন্ত গল্পের আখ্যানের সীমানা বিস্তৃত। দেব - দৈত্য, জীন - পরী, রাক্ষস - খোক্ষস ,রাজা প্রজা, সাধু - সন্ন্যাসী, পীর - ফকির কৃষক - তাঁতি , কামার - কুমার ইত্যাদি বিষয় নিয়ে লৌকিক কাহিনী রচিত হয়। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা হিসেবে দৌলত কাজীই অগ্রগণ্য। দৌলত কাজী 'সতীময়না ও লোর চন্দ্রানী' কাব্য রচনা করে মানবীয় আখ্যায়িকার ধারা প্রবর্তন করেন।
সাপ্তাহিক 'সুধাকর' --এর সম্পাদক কে?
Correct Answer:
গ: শেখ আব্দুর রহিম
Explanation:
সাপ্তাহিক 'সুধাকর' --এর সম্পাদক কে? সঠিক উত্তর শেখ আব্দুর রহিম সাপ্তাহিক 'সুধাকর' (১৮৯৪) , মাসিক 'মিহির (১৮৯২), মাসিক হাফেজ' 'মোসলেম ভারত' প্রভৃতি পত্রিকা সম্পাদনা করেন শেখ আবদুর রহিম। 'মুললামন' (১৮৮৪), সাপ্তাহিক 'নব সুধাকর' (১৯৮৫), 'ইসলাম ' (১৮৮৫) ইত্যাদি পত্রিকার সম্পাদক ছিলেন মুন্সী মোহাম্মদ রেয়াজুদ্দীন আহমদ। মাসিক 'নূর' (১৯১৯) ও সাপ্তাহিক 'সুলতান' (১৯২৩) পত্রিকা সম্পাদনা করেন ইসমাইল হোসেন সিরাজী এবং মুন্সী মেহেরুল্লাহ ছিলেন ধর্মপ্রচারক । তিনি কোনো পত্রিকা সম্পাদনা করেননি। তিনি 'খ্রিষ্টান ধর্মের অসারতা' নামে একটি প্রচার পুস্তিকা প্রকাশ করেন।
কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়?
Correct Answer:
গ: কল্লোল
Explanation:
কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়? সঠিক উত্তর কল্লোল দীনেশরঞ্জন দাসের সম্পাদনায় ১৯২৩ সালে প্রকাশিত হয় মাসিক 'কল্লোল' পত্রিকাটি। শৈলজানন্দের সম্পাদনায় সচিত্র মাসিক 'কালিকলম' ১৯২৬ সালে, বুদ্ধদেব বসু ও অজিত দত্তের সম্পাদনায় সচিত্র মাসিক 'প্রগতি' ১৯২৭ সালে এবং প্রথম চৌধুরীর সম্পাদনায় 'সবুজপত্র' ১৯১৪ সালে প্রকাশিত হয়।
ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি?
Correct Answer:
ঘ: ক্রান্তি
Explanation:
ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি? সঠিক উত্তর ক্রান্তি 'সম্বাদ কৌমুদী' সাময়িক পত্রিকাটি কোন পত্রিকার জবাব স্বরূপ প্রকাশিত হয় - সমাচার দর্পণ। হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম - গ্রামবার্তা প্রকাশিকা। ঢাকা থেকে প্রকাশিত বাংলা সাহিত্য পত্রিকা - - 'শিখা', 'প্রগতি', 'ক্রান্তি', 'লোকায়াত'। কলকাতা থেকে প্রকাশিত বাংলা সাহিত্য পত্রিকা - - 'কালি - কলম', 'কল্লোল'।
গ্রিক শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: দাম
Explanation:
গ্রিক শব্দ কোনটি? সঠিক উত্তর দাম 'দাম' হচ্ছে গ্রিক শব্দ। 'তুফান' 'লুঙ্গী' ও 'কুশন' যথাক্রমে আরবি, বর্মি ও ইংরেজি শব্দ।
' শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়।' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ?
Correct Answer:
গ: সমাপ্তি
Explanation:
' শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়।' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ? সঠিক উত্তর সমাপ্তি সংলাপটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'সমাপ্তি ' ছোটগল্পের নায়িকা 'মৃন্ময়ী' সম্পর্কে লেখকের উক্তি।
বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে?
Correct Answer:
গ: একুশ
Explanation:
বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে? সঠিক উত্তর একুশ বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ রয়েছে ২১ টি। এগুলো হচ্ছে - অ, অঘা, অজ, অনা, আ, আড়, আব, আন, ইতি, উন, কদ, কু,নি, পাতি, বি,ভর, রাম, স, সা, সু,হা। এবং সংস্কৃত উপসর্গের সংখ্যা ২০ টি।
বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?
Correct Answer:
খ: বঙ্গভাষা ও সাহিত্য
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? সঠিক উত্তর বঙ্গভাষা ও সাহিত্য দীনেশচন্দ্র সেনগুপ্তের 'বঙ্গভাষা ও সাহিত্য' বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম প্রবন্ধগ্রন্থ। ১৮৯৬ সালে এটি প্রকাশিত হয়।
মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয়?
Correct Answer:
খ: ১৯২৭
Explanation:
মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয়? সঠিক উত্তর ১৯২৭ এ পত্রিকাটি দৈনিক ,সাপ্তাহিক ,মাসিক, এমনকি বার্ষিক হিসেবেও প্রকাশিত হয়েছে এবং পরে আবার মাসিক রুপে প্রকাশিত হয়ে অবশেষে লুপ্ত হয়েছে। দৈনিক আজাদের প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ আকরম খাঁর সম্পাদনায় 'মোহাম্মদী' ১৯০৩ সালের ১৮ আগস্ট কলকাতায় আত্মপ্রকাশ করে। তখন এটি ছিল মাসিক পত্রিকা। এরপর ১৯১০ সালে এটি 'সাপ্তাহিক মোহাম্মদী' নামে মোহাম্মদ আকরম খাঁ সম্পাদনায় প্রকাশিত হয়। ১৯২২ সালে এটি দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে। ১৯২৭ সালের ৬ নভেম্বর 'মাসিক মোহাম্মদী ' আবার নতুনভাবে প্রকাশিত হয়।
কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ' জগত্তারিণী' পদক লাভ করেন?
Correct Answer:
খ: ১৯২৩
Explanation:
কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ' জগত্তারিণী' পদক লাভ করেন? সঠিক উত্তর ১৯২৩ অপরাজেয় কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্রোপাধ্যায় তার সামগ্রিক সাহিত্যকর্মের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৩ সালে ' জগত্তারিণী ' স্বর্ণপদক এবং ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 'ডি লিট' উপাধি লাভ করেন।
বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে?
Correct Answer:
ঘ: রামনারায়ণ তর্করত্ন
Explanation:
বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে? সঠিক উত্তর রামনারায়ণ তর্করত্ন উনিশ শতকের গোড়ার দিকে সংস্কৃত নাটকের অনুবাদ শুরু হলেও তারাচরণ শিকদারের 'ভদ্রার্জুন' (১৮৫২) ও রামনারায়ণ তর্করত্নের 'কুলীনকুল সর্বস্ব' (১৮৫৪) নাটক থেকে প্রকৃত পক্ষে বাংলা মৌলিক নাট্যসাহিত্যের সূত্রপাত হয়।
' মেছো' শব্দের প্রকৃতি-প্রত্যয় কি?
Correct Answer:
ঘ: মাছ + উয়া> ও
Explanation:
' মেছো' শব্দের প্রকৃতি-প্রত্যয় কি? সঠিক উত্তর মাছ + উয়া> ও প্রকৃতি : শব্দমূল বা শব্দের যে অংশকে আর ভাঙা যায় না, তাকে প্রকৃতি বলে। প্রত্যয় যুক্ত প্রতিটি মৌলিক শব্দ তথা প্রত্যয় যুক্ত প্রতিটি প্রাতিপদিক ও ধাতুই একেকটি প্রকৃতি। কিন্তু মৌলিক শব্দকে প্রকৃতি বলা যায় না। যখনই সেই শব্দের সঙ্গে বা অতিরিক্ত শব্দাংশ বা প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তখনই কেবল নতুন সৃষ্ট শব্দটির মূল শব্দটিকে প্রকৃতি বলা যায়। অর্থাৎ, প্রত্যয় সাধিত শব্দের মূলশব্দকে বলা হয় প্রকৃতি। কিন্তু শব্দটি থেকে প্রত্যয় সরিয়ে ফেললে, মূলশব্দটিকে তখন আর প্রকৃতি বলা যাবে না। যেমন - লাজুক, বড়াই, ঘরামি, পড়ুয়া, নাচুনে, জিতা শব্দগুলোর মূলশব্দ যথাক্রমে লাজ, বড়, ঘর, পড়, নাচ, জিত। এখানে, লাজুক, বড়াই, ঘরামি, পড়ুয়া, নাচুনে, জিতা শব্দগুলো প্রত্যয়সাধিত (মূলশব্দের সঙ্গে অতিরিক্ত শব্দাংশ বা প্রত্যয় যুক্ত হয়েছে। ) আর এই শব্দগুলোর মূলশব্দ লাজ, বড়, ঘর, পড়, নাচ, জিত। অর্থাৎ লাজ, বড়, ঘর, পড়, নাচ, জিত - এগুলো লাজুক, বড়াই, ঘরামি, পড়ুয়া, নাচুনে, জিতা শব্দগুলোর প্রকৃতি। কিন্তু আলাদাভাবে উল্লেখ করলে এগুলো আর প্রকৃতি নয়, এগুলো তখন স্রেফ কতোগুলো মৌলিক শব্দ। প্রত্যয় : মূলশব্দ বা মৌলিক শব্দের সঙ্গে যে অতিরিক্ত শব্দাংশ যুক্ত হয়ে নতুন নামপদ গঠন করে, তাকে প্রত্যয় বলে। অর্থাৎ, প্রাতিপদিক ও ধাতুর সঙ্গে যেই শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাদেরকেই প্রত্যয় বলে। উপরের উদাহরণে, লাজুক শব্দের প্রকৃতি ‘লাজ’ - এর সঙ্গে প্রত্যয় ‘উক’ যুক্ত হয়ে গঠিত হয়েছে ‘লাজুক’ শব্দটি।
কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
Correct Answer:
গ: পর + পর = পরস্পর
Explanation:
কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? সঠিক উত্তর পর + পর = পরস্পর কোনো নিয়ম অনুসরণ না করে যখন সন্ধি সাধিত হয় তখন তাকে নিপাতনে সিদ্ধ বলে। উপরিউক্ত সন্ধিগুলোর মধ্যে 'পর + পর = পরস্পর 'ছাড়া অন্য সন্ধিগুলো ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম মেনে সম্পন্ন হয়েছে।
' পাখি সব করে রব রাত্রি পহাইল' পঙ্ক্তির রচয়িতা -----।
Correct Answer:
ঘ: মদনমোহন তর্কালংকার
Explanation:
' পাখি সব করে রব রাত্রি পহাইল' পঙ্ক্তির রচয়িতা -----। সঠিক উত্তর মদনমোহন তর্কালংকার পংক্তিটির রচিয়িতা মদনমোহন তর্কালঙ্কার (১৮১৭ - ১৮৫৮) ।'শিুশু শিক্ষা' (১ম ও ২য় ভাগ - ১৮৪৯ এবং ৩য় ভাগ - ১৮৫০) নামক শিশুতোষ গ্রন্থ রচনা করে বিশেষ খ্যাতি অর্জন করেন। 'পাখি সব করে রব, রাতি পোহাইল, পংক্তিটি এ গ্রন্থের প্রথমভাগের একটি সুপরিচিত ও জনপ্রিয় শিশুতোষ কবিতা।
' আমি কিংবদন্তীর কথা বলছি' ---এর রচয়িতা কে?
Correct Answer:
খ: আবু জাফর ওবায়দুল্লাহ
Explanation:
' আমি কিংবদন্তীর কথা বলছি' ---এর রচয়িতা কে? সঠিক উত্তর আবু জাফর ওবায়দুল্লাহ 'আমি কিংবদন্তীর কথা বলছি' - আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থ, প্রকাশিত হয় ১৯৮১ সালে। এ লেখকের অন্যান্য কাব্যগ্রন্থ হচ্ছে 'সাতনরী হার' কখনও রং কখনও সুর' কমলের চোখ' সহিষ্ণু প্রতিক্ষা' 'প্রেমের কবিতা' নির্বাচিত কবিতা' ইত্যাদি।
' এ মাটি সোনার বাড়া' ---- এ উদ্ধৃতিতে 'সোনা' কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
Correct Answer:
ক: বিশেষণের অতিশায়ন
Explanation:
' এ মাটি সোনার বাড়া' ---- এ উদ্ধৃতিতে 'সোনা' কোন অর্থে ব্যবহার করা হয়েছে? সঠিক উত্তর বিশেষণের অতিশায়ন বিশেষণ পদ যখন দুই বা ততোধিক বিশেষ্য পদের মধ্যে গুণ, অবস্থা , পরিমাণ প্রভৃতি বিষয়ে তুলনায় একের উৎকর্ষ বা অপকর্ষ বুঝিয়ে থাকে তাকে 'বিশেষণের অতিশায়ন' বলে। এ মাটি সোনার বাড়া' শব্দটি খাঁটি বাংলা শব্দের অতিশায়ন। এখানে মাটিকে সোনার চেয়ে বড় বা মূল্যবান মনে করা হয়েছে।
সংবিধানের কোন অনুচ্ছেদে ' রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন' বলা আছে?
Correct Answer:
ঘ: ২৮ (২) নং অনুচ্ছেদে
Explanation:
সংবিধানের কোন অনুচ্ছেদে ' রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন' বলা আছে? সঠিক উত্তর ২৮ (২) নং অনুচ্ছেদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকার অংশের ২৮ (২) নং অনুচ্ছেদে বলা হয়েছে 'রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে সর্বস্তরে নারী পুরুষের সমঅধিকার লাভ করিবেন।সংবিধানের ২৭ অনুচ্ছেদে বলা আছে, ‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী
প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়-----।
Correct Answer:
গ: উপমেয়
Explanation:
প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়-----। সঠিক উত্তর উপমেয় 'উপমান' শব্দের অর্থ 'তুলনীয় বস্তু'। অর্থাৎ প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে অন্য কোনো পরোক্ষ বস্তুর তুলনা করা হলে ঐ প্রত্যক্ষ বস্তুটিকে 'উপমেয়' বলা হয়। পক্ষান্তরে , যার সাথে উপমা দেয়া হয় বা তুলনা করা হয় তাকে 'উপমান' বেল। যেমন - 'পদ্মআঁখি' শব্দটিতে পদ্মের সাথে আখিঁর উপমা দেয়া হয়েছে। সুতরাং 'পদ্ম' উপমান এবং আঁখি' উপমেয়। 'উপমান' ও 'উপমেয়' পদের সমাস হলে যদি উপমেয়ের অর্থ প্রধান রুপে প্রতীয়মান হয় তাকে উপমিত সমাস হলে। যেমন - পুরুষ সিংহের ন্যায় = পুরুষসিংহ এবং যে স্থলে উপমান ও উপমেয় সমাস হয়েছে এবং উভয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয়েছে তাকে রুপক সমাস বলে। যেমন - ফুল রুপ কুমারী = ফুলকুমারী।
স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ' বীরপ্রতীক' উপাধি লাভ করে কতজন ?
Correct Answer:
ঘ: ৪২৬ জন
Explanation:
স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ' বীরপ্রতীক' উপাধি লাভ করে কতজন ? সঠিক উত্তর ৪২৬ জন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য মোট ৬৭৬ জনকে বীরত্বসূচক উপাধি প্রদান করা হয়। এর মধ্যে ৭ জনকে বীরশ্রেষ্ঠ, ৬৮ জনকে বীর উত্তম, ১৭৫ জনকে বীর বিক্রম এবং ৪২৬ জনকে বীর প্রতীক উপাধি প্রদান বেগম (সেনাবাহিনী) এবং মোসাম্মৎ তারামন বেগম (গণবাহিনী ১১ নং সেক্টর) এ দুজন হলেন নারী বীর প্রতীক।
' জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি' সহ্য করতে পারতেন না -----
Correct Answer:
গ: প্রমথ চৌধুরী
Explanation:
' জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি' সহ্য করতে পারতেন না ----- সঠিক উত্তর প্রমথ চৌধুরী 'জ্যাঠামি ' শব্দের অর্থ বাচালতা, পাকামি, অকালপক্বতা ইত্যাদি আর 'ন্যাকামি শব্দের অর্থ - সারল্য বা সাধুলতা ভানকারী , অজ্ঞতার ভবন ইত্যাদি । বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক প্রমথ চৌধুরী ছিলেন মার্জিত নাগরিক রুচি, প্রখর বুদ্ধিদীপ্ত ও অপূর্ব বাক - চাতুর্যের অধিকারী। সাহিত্যের উদ্দেশ্য সম্পর্কে তার মত হলো - 'সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে সকলকে আনন্দ দান করা , কারও মনোরঞ্জন নয়। সাহিত্য ছেলের হাতের খেলনাও নয়, গুরুর হাতের বেতও নয়।
মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করার কথা কোন সময়ে?
Correct Answer:
খ: ২০১৫ সাল
Explanation:
মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করার কথা কোন সময়ে? সঠিক উত্তর ২০১৫ সাল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (MDG) ২০০০ সালে অনুষ্ঠিত সহস্রাব্দ উন্নয়ন সম্মেলনে গৃহীত ঐতিহাসিক 'সহস্রাব্দ উন্নয়ন ঘোষণা' । যাতে বিশ্ববাসীর জন্য ২০১৫ সালের মধ্যে অর্জন যোগ্য আটটি লক্ষ্য নির্ধারণ করা হয়। এ লক্ষ্যগুলো হলো ১. চরম দারিদ্র্য ও ক্ষুধা নির্মূলকরণ , ২. সর্বজনীন প্রাথমিক শিক্ষা - অর্জন ৩. নারী - পুরুষ সমতা অর্জন ও নারীর ক্ষমতায়নে উৎসাহ দান, ৪. শিশু মৃত্যুর হার হ্রাসকরণ ৫. মাতৃস্বাস্থ্যের উন্নয়ন , ৬. এইচআইভি/ এইডস, ম্যালেরিয়া ও অন্যান্য রোগ নির্মূল ৭. পরিবেশগত স্থিতিশীলতা নিশ্চিতকরণ, ৮. সার্বিক উন্নয়নের জন্য বিশ্বব্যাপী অংশীদারিত্ব গড়ে তোলা।
চট্টগ্রাম-কক্সবাজার সাবমেরিন কেবলস অপটিক্যাল ফাইবার স্থাপন করার জন্য বাংলাদেশ সরকারকে কত দূরত্বের ব্যয় বহন করতে হবে?
Correct Answer:
ঘ: ১৭০ কিমি
Explanation:
চট্টগ্রাম-কক্সবাজার সাবমেরিন কেবলস অপটিক্যাল ফাইবার স্থাপন করার জন্য বাংলাদেশ সরকারকে কত দূরত্বের ব্যয় বহন করতে হবে? সঠিক উত্তর ১৭০ কিমি ২৭ মার্চ ২০০৪ দুবাইয়ে বাংলাদেশ সরকার সাবমেরিন ক্যাবলের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ চুক্তিতে স্বাক্ষর করে। ১৪ টি দেশের ১৬ টি টেলিকম প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত কনসোর্টিয়াম দক্ষিণ - পূর্ব - এশিয়া - মধ্যপাচ্য - পশ্চিম ইউরোপ - ৪ (SEA - ME - WE - 4) এর সাথে এ চুক্তির মাধ্যমে বাংলাদেশ প্রবেশ করে তথ্যপ্রযুক্তির সুপার হাইওয়েতে । ফ্রান্সের মার্সাই থেকে সিঙ্গাপুর পর্যন্ত ২২ হাজার কিলোমিটার দীর্ঘ এ সংযোগ লাইনে বাংলাদেশ অংশের দৈর্ঘ্য ১ হাজার ২৪০ কিলোমিটার । বাংলাদেশ কক্সবাজারে এ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়। ঢাকা ও চট্রগ্রামের থেকে কক্সবাজার পর্যন্ত অপটিক্যাল ফাইবার স্থাপনের জন্য ১৭০ কিমি দূরত্বের ব্যয় সরকারকে বহন করতে হয়। ২১ মে ২০০৬ সাবমেরিন ক্যাবল উদ্ধোধনের মাধ্যমে বাংলাদেশ তথ্যপ্রযুক্তির এ মহাসরণিতে যুক্ত হয়।
রাজারবাগ পুলিশ লাইনে ' দুর্জয়' ভাস্কর্যটির শিল্পী কে?
Correct Answer:
খ: মৃণাল হক
Explanation:
রাজারবাগ পুলিশ লাইনে ' দুর্জয়' ভাস্কর্যটির শিল্পী কে? সঠিক উত্তর মৃণাল হক 'দুর্জয়' ভাস্কর্যটির শিল্পী মৃণাল হক। তার অন্যান্য গরুত্বপূর্ণ শিল্পকর্ম হচ্ছে মতিঝিল বিমান অফিসের সামনের 'বলাকা' এবং রাজশাহী বিদ্যালয়ের 'গোল্ডেন জুবিলি টাওয়ার'।
রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি?
Correct Answer:
ঘ: রক্ত সোপান
Explanation:
রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি? সঠিক উত্তর রক্ত সোপান রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম রক্ত সোপান। রাজেন্দ্রপুর সেনানিবাস বাংলাদেশের গাজীপুর জেলার রাজেন্দ্রপুরে অবস্থিত বাংলাদেশ সেনা বাহিনীর একটি আবাসিক ঘাটি। রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম রক্ত সোপান।
বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: রাজশাহী
Explanation:
বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? সঠিক উত্তর রাজশাহী ডাক বিভাগের কর্মকর্তা - কর্মচারীদের প্রশিক্ষণ দানের লক্ষ্যে ১৯৮৬ সালে রাজশাহীতে একটি পোস্টাল একাডেমি স্থাপন করা হয়েছে। ডাক বিভাগের পুরনো ঐতিহ্য এবং নিদর্শনসমূহ সংরক্ষণের লক্ষ্যে ৯ সেপ্টেম্বর ১৯৬৬ ঢাকা জিপিওতে একটি পোস্টাল মিউজিয়াম চালু হয়, যা ১৯৮০ সালের ৩০ জানুয়ারি পূর্ণাঙ্গ পোস্টাল মিউজিয়াম হিসেবে আত্মপ্রকাশ করে।
UNDP রিপোর্ট সেপ্টেম্বর ২০০৫ সাল মোতাবেক বাংলাদেশের মাথাপিছু আয় কত?
Correct Answer:
ঘ: ১৭৭০ ডলার
Explanation:
UNDP রিপোর্ট সেপ্টেম্বর ২০০৫ সাল মোতাবেক বাংলাদেশের মাথাপিছু আয় কত? সঠিক উত্তর ১৭৭০ ডলার ৭ সেপ্টেম্বর , ২০০৫ UNDP প্রকাশিত মানব উন্নয়ন রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় ১৭৭০ মার্কিন ডলার। UNDP প্রকাশিত ২০১৪ সালের রিপোর্টে বাংলাদেশের মাথাপিছু আয় ২,৭১৩ মার্কিন ডলার।
বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্টটিউব শিশুর মা হন?
Correct Answer:
খ: ফিরোজা বেগম
Explanation:
বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্টটিউব শিশুর মা হন? সঠিক উত্তর ফিরোজা বেগম ৩০ মে ২০০১ ধানমন্ডির সেন্ট্রাল হসপিটালে জন্মলাভ করে হীরা , মণি ও মুক্তা নামে ৩টি টেস্ট টিউব শিশু। এদের বাবা - মা ছিলেন আবু হানিফ ও ফিরোজা বেগম এবং এ প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. পারভীন ফাতেমা ।
NIPORT কি?
Correct Answer:
A: জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান
Explanation:
NIPORT কি? Correct Answer জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান NIPORT জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান। ১৯৭৭ সালে মধ্যম পর্যায়ে প্রোগ্রাম ম্যানেজার বা কর্মসূচি ব্যবস্থাপকদের প্রশিক্ষণদানের জন্য 'ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন পেট্রিং (NIPOT) স্থাপন করা হয়। পরে এ সংস্থাটিকে আর ও সম্প্রসারণ করা হয় এবং এর নতুন নামকরা হয়' ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NIPORT) ।
কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সনে?
Correct Answer:
গ: ১৯৯৮
Explanation:
কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সনে? সঠিক উত্তর ১৯৯৮ শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে ১৯৯৮ সালের ৩০ জুন প্রতিষ্ঠিত হয় কর্মসংস্থান ব্যাংক। এর সদর দপ্তর ঢাকার মতিঝিলে অবস্থিত। এটি রাষ্ট্র পরিচালিত একটি প্রতিষ্ঠান। এতে রয়েছে ১৫ সদস্যবিশিষ্ট একটি পরিচালনা পরিষদ। এতে রয়েছে ১৫ সদস্যবিশিষ্ট একটি পরিচালনা পরিষদ। চেয়ারম্যান সরকার কর্তৃক নিয়ন্ত্রিত থাকবেন। শেয়ার মালিকরা ৫ জন পরিচালক নির্বাচন করতে পারবেন। ৪০০ কোটি টাকা মূলধন নিয়ে এ ব্যাংক যাত্রা শুরু করে।
স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়?
Correct Answer:
গ: ২ জন
Explanation:
স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়? সঠিক উত্তর ২ জন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বসূচক অবদানের জন্য বাংলাদেশ সরকার দু'জন মহিলাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করে। তারা হচ্ছেন ক্যাাপ্টেন সেতারা বেগম (সেনাবাহিনী) এবং মোসাম্মৎ তারামন বেগম (গণবাহিনী ১১ নং সেক্টর)। ক্যাপ্টেন সেতারা বেগমকে ঐ সময় চিহ্নত করা হলেও তারামন বেগমকে দীর্ঘ ২৪ বছর পর ডিসেম্বর ১৯৯৫ - এ চিহ্নিত করা হয়। ১৯ ডিসম্বের ১৯৯৫ তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে তারামন বেগমকে বীর প্রতীক খেতাব প্রদান করেন।
বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: ঈশ্বরদী
Explanation:
বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সঠিক উত্তর ঈশ্বরদী পাবনা জেলার ঈশ্বরদীতে 'বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট' অবস্থিত। ১৯৩১ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল 'ইক্ষু চারা পরীক্ষা কেন্দ্র' নামে একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি বর্তমানে একটি জাতীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত হয়ে নাম ধারণ করেছে 'বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট।