36th BCS Preliminary Test MCQs
Showing 50 questions (Total: 186)
'David Copperfield' is a/an----novel.
Correct Answer:
A: Victorian
Explanation:
'David Copperfield' is a/an----novel. Correct Answer Victorian Charles Dickens (১৮১২ - ১৮৭০) - এর বিখ্যাত কিছু উপন্যাসের মধ্যেDavid Copperfield , A Tale of Two Cities, Great Expectations , The Pickwick Papers ইত্যাদি উল্লেখযোগ্য । তিনি Victorian (1832 - 1901) যুগের একজন বিখ্যাত Novelist ছিলেন।
Professor Razzak was a scholar---- repute. (Fill in the gap)
Correct Answer:
B: of
Explanation:
Professor Razzak was a scholar---- repute. (Fill in the gap) Correct Answer of Refute (v) - মতামত বা বিকৃতি খণ্ডন করা । শব্দটি verb বলে এবং এর পূর্বে preposition বসে তা বাক্যটিকে অর্থবোধক করছে না। তবে শব্দটি যদি refute না হয়ে repute হতো , তাহলে শূন্যস্থানে 'of' ব্যবহার করলে বাক্যটি অর্থপূর্ণ হয়। সেক্ষেত্রে বাক্যটির অর্থ হয় - অধ্যাপক রাজ্জাক ছিলেন একজন খ্যাতিসম্পন্ন পণ্ডিত বা বিদ্বান লোক।
'Elegy Written in a Country Churchyard' is written by -----
Correct Answer:
B: Thomas Gray
Explanation:
'Elegy Written in a Country Churchyard' is written by ----- Correct Answer Thomas Gray "Elegy Written in a Country Churchyard" কবিতাটি Thomas Gray রচিত একটি বিখ্যাত elegy বা শোকগাধা।
John Smith is good------Mathematics. (Fill in the gap)
Correct Answer:
A: at
Explanation:
John Smith is good------Mathematics. (Fill in the gap) Correct Answer at Good at - দক্ষ । কেউ কোনো কিছুতে বা কোনো বিষয়ে দক্ষ বুঝাতে good এর পর 'at' preposition ব্যবহৃত হয়।
The romantic age in English literature began with the publication of ------.
Correct Answer:
B: Preface to Lyrical Ballads
Explanation:
The romantic age in English literature began with the publication of ------. Correct Answer Preface to Lyrical Ballads 'Preface to Lyrical Ballads ' এর প্রকাশনার মধ্যে দিয়ে Romantic Age শুরু হয়। S.T. Coleridge এবং W. Wordsworth সম্মিলিতভাবে ১৭৯৮ সালে এটি প্রকাশ করেন।
Teacher said, 'The earth--round the sun'.
Correct Answer:
A: moves
Explanation:
Teacher said, 'The earth--round the sun'. Correct Answer moves Universal truth বা চিরন্তন সত্য সর্বদা Present Indefinite Tense দ্বারা প্রকাশ করা হয় বলে শূণ্যস্থানে verb - টি হবে ' moves'
He insisted-----there. (Fill in the gap)
Correct Answer:
A: on my going
Explanation:
He insisted-----there. (Fill in the gap) Correct Answer on my going insist on sth/sb doing sth - হচ্ছে একটি appropriate use যা কোনো কিছুর উপর বা কারও কোনো কিছু করার উপর জোর প্রদান করার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
The idiom 'A stitch in time saves nine'------ refers to the importance of-----
Correct Answer:
B: timely action
Explanation:
The idiom 'A stitch in time saves nine'------ refers to the importance of----- Correct Answer timely action এটি একটি প্রবাদ বাক্য যার অর্থ 'সময়ের এক ফোড়, অসময়ের দশ ফোড়" এর দ্বারা সময়মতো কার করা বা timely action - কে বুঝানো হয়।
'Frailty the name is woman'--is a famous dialogue from.
Correct Answer:
C: W. Shakespeare
Explanation:
'Frailty the name is woman'--is a famous dialogue from. Correct Answer W. Shakespeare প্রশ্নোক্ত dialogue - টি Shakespeare - এর বিখ্যাত tragedy 'Hamlet ' থেকে নেওয়া হয়েছে। এটি Hamlet এর প্রথম Soliloquy - এর অংশবিশেষ ।
Which of the following books is written by Thomas Hardy ?
Correct Answer:
B: The Return of the Native
Explanation:
Which of the following books is written by Thomas Hardy ? Correct Answer The Return of the Native vanity fair=william makepeace theakary, pride and prejadice= jane austen, oliver twist=charles dickens.
The play 'Candida' is by-----
Correct Answer:
C: G. B. Shaw
Explanation:
The play 'Candida' is by----- Correct Answer G. B. Shaw 'Candiada' হচ্ছে একটি comdy বা G.B. Shaw ১৮৯৪ সালে রচনা করেন।
The poem 'The Solitary Reaper' is written by -----
Correct Answer:
B: W. Wordsworth
Explanation:
The poem 'The Solitary Reaper' is written by ----- Correct Answer W. Wordsworth 'The poem 'The Solitary Reaper' হচ্ছে William Wordsworth - এর লেখা একটি বিখ্যাত Ballad ।
'The Merchant of Venice' is a Shakespearean play about----
Correct Answer:
A: a Jew
Explanation:
'The Merchant of Venice' is a Shakespearean play about---- Correct Answer a Jew Shylock নামে একজন Jewish (ইহুদি) merchant (money lender ) - এর উপর ভিত্তি করে Shakespeare 'The Merchant of Venice ' comedy - টি লেখেন।
Which of the following writers belongs to the romantic period in English literature?
Correct Answer:
D: S. T. Coleridge
Explanation:
Which of the following writers belongs to the romantic period in English literature? Correct Answer S. T. Coleridge Romantic Period - এর সময়সীমা হচ্ছে ১৭৯৮ - ১৮৩২ । এ সময়ের একজন writer হচ্ছেন S.T. Coleridge (১৭৭২ - ১৮৩৪) । Alfred Lord Tennyson (১৮০৯ - ১৮৯২) । হচ্ছেন Victorian কবি. Alexander Pope (১৬৮৮ - ১৭৪৪) এবং John Dryden (১৬৩১ - ১৭০০) হচ্ছেন Neo - Classical poets.
In English grammar,-------- deals with formation of sentences.
Correct Answer:
C: Syntax
Explanation:
In English grammar,-------- deals with formation of sentences. Correct Answer Syntax Linguistics বা ভাষাবিজ্ঞানে Morphology - শব্দের গঠন নিয়ে, Etymology - শব্দের উৎপত্তি ও ইতিহাস নিয়ে, Syntax - বাক্যের গঠন নিয়ে এবং Semantics - শব্দ এবং বাক্যের অর্থ নিয়ে আলোচনা করে।
Verb of 'Number' is-----
Correct Answer:
B: enumerate
Explanation:
Verb of 'Number' is----- Correct Answer enumerate Oxford Dictionary অনযায়ী number শব্দটি একাধারে noun এবং verb বলে সঠিক উত্তর number হবে। আবার, enumerate শব্দটি ও verb যার পৃথক noun form রয়েছে। যেমন : enumeration । সুতরাং number (n) - এর শব্দজাত verb হচ্ছে number (v) আর enumerate, number - এর শব্দজাত verb নয় বরং এটি number - এর synonym যার অর্থ গণনা করা ।
The Climax of a plot is what happens-----
Correct Answer:
B: at the height
Explanation:
The Climax of a plot is what happens----- Correct Answer at the height Climax হচ্ছে কোনো নাটক বা গল্পের সর্বোচ্চ অবস্থা বা turning point যেখানে ঘটনার বৃদ্ধি শেষ হয় আর ঘটনার পতন শুরু হয়। সুতরাং Climax happens at the height of a plot ।
'Child is the father of man' is taken from the poem of-----
Correct Answer:
A: W. Wordsworth
Explanation:
'Child is the father of man' is taken from the poem of----- Correct Answer W. Wordsworth 'Child is the father of man ' হচ্ছে, William Wordsworth - এর লেখা ' My Heart Leaps up When Behold ' নামক কবিতার একটি আইন।
What would be the right antonym for 'initiative'?
Correct Answer:
A: apathy
Explanation:
What would be the right antonym for 'initiative'? Correct Answer apathy intiative - অর্থ পরিকল্পনা , উদ্যোগ , প্রারম্ভ। Option গুলোর মধ্যে apathy - অর্থ অনীহা, অনাগ্রহ; indolence - অলসত; enterprise - প্রারম্ভ, উদ্যোগ এবং activity - অর্থ কার্যকারিতা , সক্রিয়তা । Initiative - এর antonym হিসেবে apathy ও indolence হতে পারে। তবে , apathy' antonym হিসাবে most appropriate ।
London town is found a living being in the works of----
Correct Answer:
B: Charles Dickens
Explanation:
London town is found a living being in the works of---- Correct Answer Charles Dickens charles Dickens তার প্রায় সব উপন্যাসেই London - কে ঘিরে কাহিনী রচনা করেছেন। যেমন : A Tale of Two Cities - এ তিনি London ও Paris নিয়ে ব্যাপক আলোচনা করেছেন । এছাড়া তার ' The Pickwick Papers, 'Oliver Twist ' 'David Copperfield' , Great Expectations ' প্রভৃতি novel - এ তিনি কোনো না কোনো ভাবে London - এর একটি setting তৈরি করেছেন।
This could have worked if I ----been more cautious.
Correct Answer:
A: had
Explanation:
This could have worked if I ----been more cautious. Correct Answer had 3rd conditionl - এর নিয়মানুসারে Principal Clause - এ could have / would have /might have থাকলে if clause টি Past Perfect হবে। সুতরাং শূন্যস্থানে Past Perfect - এর auxiliary verb 'had' হবে।
Slow and steady----- the race. (Fill in the gap)
Correct Answer:
B: wins
Explanation:
Slow and steady----- the race. (Fill in the gap) Correct Answer wins দুটি noun, and দ্বারা যুক্ত হয়ে যদি একই ভাব অর্থ প্রকাশ করে ,তবে verb টি singular হয়। এজন্য শূন্যস্থানে 'wins' হবে।
Identify the correct sentence?
Correct Answer:
D: Yesterday, he went home
Explanation:
Identify the correct sentence? Correct Answer Yesterday, he went home 'Yesterday' শব্দটি থাকায় Sentence - টি Past Indefinite Tense হবে। অর্থাৎ ' Yesterday, he went home' সঠিক।
'Man is a political animal'---who said this?
Correct Answer:
C: Aristotle
Explanation:
'Man is a political animal'---who said this? Correct Answer Aristotle 'Man is a political animal ' quotation টি Aristotle - এর 'Politics' নামক গ্রন্থ থেকে নেয়া হয়েছে।
"A Passage to India" is written by------
Correct Answer:
A: E. M. Forster
Explanation:
"A Passage to India" is written by------ Correct Answer E. M. Forster A passage to India (1924) হলো ১৯২০ এর দশকে ব্রিটিশ রাজ ও ভারতের স্বাধীনতা আন্দোলনের পটভূমিতে E. M. Forster রচিত একটি বিখ্যাত উপন্যাস। এছাড়াও A Passage to India নামে Walt Whitman এর একটি কবিতা রয়েছে।
Give the antonym of the word 'transitory'.
Correct Answer:
B: permanent
Explanation:
Give the antonym of the word 'transitory'. Correct Answer permanent Transitory - অর্থ - ক্ষণস্থায়ী । Option - গুলোর মধ্যে temporary, transparent ও short - lived - এর অর্থ ক্ষণস্থায়ী, স্বল্পকালীন এবং Permanent অর্থ - স্থায়ী ।সুতরাং transitory - এর antonym হচ্ছে permanent।
I have been living in Dhaka----2000.
Correct Answer:
A: since
Explanation:
I have been living in Dhaka----2000. Correct Answer since Perfect Continuous Tense - এ point of time অর্থাৎ নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকলে তার পূর্বে since বসে। যেমন : since 2004 , since morning ইত্যাদি।
'Gitanjali' of Rabindranath Tagore was translated by-----
Correct Answer:
A: W. B. Yeats
Explanation:
'Gitanjali' of Rabindranath Tagore was translated by----- Correct Answer W. B. Yeats রবীন্দ্রনাথ ঠাকুরের 'গীতাঞ্জলি' নামক কাব্যগ্রন্থটি ইংরেজিতে অনুবাদ মূলত রবীন্দ্রনাথ নিজেই করেছেন। তবে, W.B. Yeats এ ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখেন এবং অনূদিত কাব্যগ্রন্থটির অর্থাৎ ' Song Offerings' এর Introduction টিও তিনি লিখেন। এ কারণে তার নামটি বিশেষভাবে উল্লেখ্যযোগ্য ।
Who is known as 'the poet of nature ' in English literature?
Correct Answer:
C: William Wordsworth
Explanation:
Who is known as 'the poet of nature ' in English literature? Correct Answer William Wordsworth ইংরেজি সাহিত্যে Poet of nature বলা হয় William Wordsworth - কে। প্রকৃতির উপজীব্য করেই তিনি তার কবিতা রচনা করেছেন।
Who of the following writers was not a novelist?
Correct Answer:
B: W. B. Yeats
Explanation:
Who of the following writers was not a novelist? Correct Answer W. B. Yeats William Butler Yeasts ছিলেন একজন Irish poet, dramatist এবং ritic । তার বিখ্যাত কিছু কবিতার মধ্যে রয়েছে - The Second Coming, Wild Swans at Coole, A prayer for My Daughter এবং The Lake Isle of Innisfree ইত্যাদি। Charles Dickens - Victorian Age - এর James Joyce - Modern Age - এর এবং Jane Austen - Romantic Age - এর Novelist বা ঔপন্যাসিক ছিলেন।
Credit tk 5000---- my account.
Correct Answer:
D: to
Explanation:
Credit tk 5000---- my account. Correct Answer to কারও ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখা অর্থে ' credit ' verb - টির সাথে 'to' Preposition ব্যবহৃত হয়। I have credited 5000 tk to your account। কিন্তু টাকার পরিমাণটি যদি বাক্যের শেষে উল্লেখিত হয় , তাহলে preposition 'with' ব্যবহৃত হবে। যেমন - Your account has been credited with 5000th।
'To do away with' means----
Correct Answer:
C: to get rid of
Explanation:
'To do away with' means---- Correct Answer to get rid of To do away with অর্থ কোনো কিছু বন্ধ করা , ত্যাগ করা, ধ্বংস করা। Option গুলোর মধ্যে to repeat - পুনরাবৃত্তি করা; to start - শুরু করা , to get rid of - মুক্ত করা বা হওয়া, ত্যাগ করা, ধ্বংস করা এবং to drive off - তাড়িয়ে দেওয়া, শুরু করা (গল্ফ খেলা) । সুতরাং to do away with - এর meaning হচ্ছে to get rid of ।
'Venerate' Means----
Correct Answer:
C: respect
Explanation:
'Venerate' Means---- Correct Answer respect Venerate - অর্থ শ্রদ্ধা করা , সম্মান করা। Option গুলোর মধ্যে defame - নিন্দা করা ; abuse - গালি দেয়া ; respect - সম্মান করা এবং accuse - দোষারোপ করা । সুতরাং venerate - এর অর্থ হচ্ছে respect ।
Which one is a correct sentences ?
Correct Answer:
B: paper is made from wood
Explanation:
Which one is a correct sentences ? Correct Answer paper is made from wood যখন কোন উৎপাদিত বস্তুর উপাদান চোখে দেখে শনাক্ত করা যায়, তখন সেক্ষেত্রে made - এর পর of ব্যবহৃত হয়, আর যদি চোখে দেখে তার উপাদান শনাক্ত করা না যায়, তাহলে made - এর পর ' from' ব্যবহৃত হয়।
মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি?
Correct Answer:
ঘ: মুখরা রমণী বশীকরণ
Explanation:
মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি? সঠিক উত্তর মুখরা রমণী বশীকরণ শেক্সপিয়ারের 'টেমিং অব দ্য শ্রু' নাটকের অনুবাদ করে মুনীর চৌধুরী রচনা করেন 'মুখরা রমণী বশীকরণ' এছাড়া তার রচিত 'কবর' ভাষা আন্দোলনভিত্তিক, রক্তাক্ত ' নাটকটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বিশেষ সময়কে ভিত্তি করে রচিত হয়েছে।
কোনটি উপন্যাস নয়?
Correct Answer:
গ: কবিতার কথা
Explanation:
কোনটি উপন্যাস নয়? সঠিক উত্তর কবিতার কথা 'কবিতার কথা' জীবনানন্দ দাশ রচিত একটি প্রবন্ধ গ্রন্থ। 'দিবারাত্রির কাব্য' মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস । 'হাঁসুলী বাঁকের উপকথা ; তারশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস ; 'পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত শ্রেষ্ঠ উপন্যাস ।
মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক -এর প্রভাব অপরিসীম?
Correct Answer:
ক: শ্রীচৈতন্যদেব
Explanation:
মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক -এর প্রভাব অপরিসীম? সঠিক উত্তর শ্রীচৈতন্যদেব মধ্যযুগের বাংলা সাহিত্যে শ্রীচৈতন্যদেবের প্রভাব অপরিসীম। চৈতন্যদেব বাল্যকাল থেকেই কবিতা ও সঙ্গীতপ্রিয় ছিলেন। এসব ভাবগত গানের দ্বারা তার মনে ভক্তি ভাবের উন্মেষ ঘটে। তিনি প্রচার করলেন “জীবে দয়া ঈশ্বরে ভক্তি বিশেষ করে নামধর্ম, নাম সংকীর্তন”। তাঁর কল্যাণেই বাঙালির স্বজাত্যবোধ ও নিজস্ব সংস্কৃতি রক্ষিত হয়। চৈতন্যদেবের আবির্ভাব কেবল ধর্ম ও সামাজিক ক্ষেত্রে নয়, বাংলা সাহিত্যের অঙ্গনেও এক বৈপ্লবিক ঘটনা। চৈতন্যদেবের বৈষ্ণবতত্ত্বকে অবলম্বন করে বৈষ্ণব কবিরা রচনা করে পদাবলী গান।
' বিষাদ সিন্ধু' একটি ----
Correct Answer:
গ: ইতিহাস আশ্রয়ী উপন্যাস
Explanation:
' বিষাদ সিন্ধু' একটি ---- সঠিক উত্তর ইতিহাস আশ্রয়ী উপন্যাস 'বিষাদ সিন্ধু' মীর মশাররফ হোসেন রচিত ইতিহাস আশ্রয়ী উপন্যাস । এটি তার অমর সৃষ্টি । মহানবী হযরত মুহাম্মদ (সা) এর দৌহিত্র ইমাম হোসেনের সঙ্গে দামেঙ্ক অধিপতি মাবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালা প্রান্তরে রক্তক্ষয়ী যুদ্ধ এবং হাসান - হোসেনের করুণ মৃত্যু 'বিষাদ সিন্ধু' গ্রন্থের মূল বিষয়।
এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা?
Correct Answer:
ক: কবিগান
Explanation:
এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা? সঠিক উত্তর কবিগান এন্টনি ফিরিঙ্গি কবিগান রচয়িতা হিসেবে খ্যাতি অর্জন করেন। মধ্যযুগের বাংলা সাহিত্যের সুবিশাল পরিসরের শেষ পর্যায়ে কবিগানের উদ্ভব ঘটেছিল। তখন মুসলমানরা পুঁথি সাহিত্য এবং হিন্দুরা কবিগান রচনায় মনোনিবেশ করেছিল। পুঁথি সাহিত্যের মধ্যে উল্লেখ্যযোগ্য ছিলেন - ফকির গরীবুল্লাহ, সৈয়দ হামজা, মোহাম্মদ দানেশ। আর কিবওয়ালাদের মধ্যে উল্লেখ্যযোগ্য ছিলেন গোঁজলা গুই , হরু ঠাকুর , নিতাই বৈরাগী ও এন্টনি ফিরিঙ্গি। লৌলিক - অলৌলিক কাহিনি নিয়ে বাংলা ভাষায় যেসব সাহিত্য রচিত হয়েছে তাকে নাথ সাহিত্য বলে। শ্রীরাধা ও শ্রীকৃষ্ণের প্রেমলীলা নিয়ে বাংলা ভাষায় (এবং ব্রজবুলিতে ) এক বিপুলকায় সাহিত্য রচিত হয়েছে, রাধা - কৃষ্ণের সেই প্রণয়লীলার কাহিনি নিয়ে রচিত পদসমূহকে সংক্ষেপে বৈষ্ণব পদসাহিত্য বলে।
' রাজা প্রতাপাদিত্য চরিত্র' গ্রন্থটির প্রণেতা -----
Correct Answer:
গ: রামরাম বসু
Explanation:
' রাজা প্রতাপাদিত্য চরিত্র' গ্রন্থটির প্রণেতা ----- সঠিক উত্তর রামরাম বসু রামরাম বসু রচিত 'রাজা প্রতাপাদিত্য চরিত্র' গ্রন্থে রাজা প্রতাপাদিত্য সম্পর্কে জ্ঞাত কাহিনিগুলোর বর্ণনা প্রদান করা হয়েছে। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যক্ষ উইলিয়াম কেরি রচিত বিখ্যাত গ্রন্থ 'কথোপকথন' । গোলকনাথ শর্মার 'হিতোপদেশ' ফোর্ট উইলিয়াম কলেজের পাঠ্যপুস্তক হিসেবে মুদ্রিত ও প্রকাশিত হয় । হরপ্রসাদ রায়ের অনূদিত গ্রন্থ ' পুরুষপরীক্ষা'।
মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন?
Correct Answer:
গ: ১৭৬০
Explanation:
মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন? সঠিক উত্তর ১৭৬০ মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর ১৭৬০ সালে মৃত্যুবরণ করেন। তিনি ১৭১২ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার পাণ্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার কবি প্রতিভার শ্রেষ্ঠ নিদর্শন 'অন্নদামঙ্গল' কাব্য। বাংলা সাহিত্যের অমর চরিত্র ঈশ্বরী পাটনীর করা 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' উক্তিটি দ্বারা তার কবি প্রতিভার প্রমাণ পাওয়া যায়।
' তোহফা' কাব্যটি কে রচনা করেন?
Correct Answer:
ঘ: আলাওল
Explanation:
' তোহফা' কাব্যটি কে রচনা করেন? সঠিক উত্তর আলাওল 'তোহফা কাব্যটি ম্যধযুগের শ্রেষ্ঠ কবি সৈয়দ আলাওল রচনা করেন। তার প্রথম ও শ্রেষ্ঠ রচনা 'পদ্মাবতী' তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ: সিকান্দারনামা , সয়ফুলমুলুক - বদিউজ্জামাল । মধ্যযুগে বাংলা রোমান্টিক কাব্যধারার পথিকৃৎ দৌলত কাজীর শ্রেষ্ঠ রচনা 'সতীময়না ও লোরচন্দ্রানী'। মাগন ঠাকুরের রচনা হিসেবে 'চন্দ্রাবতী' কাব্যের উল্লেখ পাওয়া যায়। মধ্যযুগের রোমান্টিক প্রণয়কাব্যের কবি হিসেবে সাবিরিদ খান কালিকামঙ্গল কাব্যধারার 'বিদ্যাসুন্দর ' কাহিনির অন্যতম কবি রুপে স্বীয় কৃতিত্ব প্রদর্শন করেছেন।
'ইয়ং বেঙ্গল' গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয়?
Correct Answer:
খ: জ্ঞানান্বেষণ
Explanation:
'ইয়ং বেঙ্গল' গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয়? সঠিক উত্তর জ্ঞানান্বেষণ ইয়ং বেঙ্গল বলতে ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবকদের বোঝাত। মিশনারিদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ইয়ং বেঙ্গল গোষ্ঠী মুক্ত চিন্তা দ্বারা উজ্জীবিত হয়েছিল। 'ইয়ংবেঙ্গল' গোষ্ঠীর মুখপত্ররুপে 'জ্ঞানন্বেষণ' পত্রিকাটি প্রকাশিত হয় ১৮৩১ সাল থেকে ১৮৪৪ সাল পর্যন্ত । 'বঙ্গদূত' নীলমণি হালদারের সম্পাদনায় ১৮২৯ সালে প্রকাশিত হয় ১৮৩১ সাল থেকে ১৮৪৪ সাল পর্যন্ত। 'বঙ্গদূত' নীলমণি হালদারের সম্পাদনায় ১৮২৯ সালে প্রকাশিত হয়। 'সংবাদ প্রভাকর ' ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় ১৮৩১ সালে প্রকাশিত হয়। এটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা। 'জ্ঞানাঙ্কুর' ১৮০২ সালে শ্রীকৃষ্ণ দাসের সম্পাদনায় প্রকশিত হয়।
নিচের কোনটি ভ্রমণসাহিত্য বিষয়ক গ্রন্থ নয়?
Correct Answer:
ক: চার ইয়ারী কথা
Explanation:
নিচের কোনটি ভ্রমণসাহিত্য বিষয়ক গ্রন্থ নয়? সঠিক উত্তর চার ইয়ারী কথা 'চার ইয়ারী কথা' প্রমথ চৌধুরী রচিত গল্পগ্রন্থ। 'পালামৌ ' সঞ্জীবচন্দ্র চট্রোপাধ্যায় রচিত বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণ কাহিনিমূলক গ্রন্থ। 'দেশে বিদেশে' সৈয়দ মুজতবা আলী রচিত ভ্রমণকাহিন। 'দৃষ্টিপাত' যাযাবর রচিত ভ্রমণকাহিনি। সুতরাং সঠিক উত্তর (ক)
নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি ----
Correct Answer:
গ: সীতারাম
Explanation:
নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি ---- সঠিক উত্তর সীতারাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেছে। | মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসে গ্রামীণ জেলেদের জীবনচিত্র প্রাধান্য পেয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেছে। সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেছে। | সীতারাম বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের একটি রাজনৈতিক উপন্যাস ক্ষুদ্র সামন্ত রাজ্যের উত্থানপতনের ইতিহাস, পারিবারিক জীবনের সমস্যা প্রভৃতি বিষয়গুলাে এ উপন্যাসে স্থান পেয়েছে।
নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ' ঘরে বাইরে' উপন্যাসের?
Correct Answer:
খ: নিখিলেস-বিমলা
Explanation:
নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ' ঘরে বাইরে' উপন্যাসের? সঠিক উত্তর নিখিলেস-বিমলা বিহারী - বিনােদিনী চরিত্র দুটি রবীন্দ্রনাথের 'চোখের বালি উপন্যাসের। নিখিলেস - বিমলা চরিত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে - বাইৱে" উপন্যাসের। মধুসূদন - কুমুদিনী চরিত্র দুটি রবীন্দ্রনাথের যােগাযােগ উপন্যাসের। অমিত - লাবণ্য চরিত্র দুটি রবীন্দ্রনাথের শেষের কবিতা উপন্যাসের।
কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য?
Correct Answer:
গ: বীরাঙ্গনা
Explanation:
কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য? সঠিক উত্তর বীরাঙ্গনা মাইকেল মধুসূদন দত্তের 'বীরাঙ্গনা' বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য। এ কাব্যে মোট এগারটি পত্র আছে। এ কাব্যে মধুসূদন দত্ত পৌরাণিক নারীদের আধুনিক মানুষ হিসেবে পুনর্জাগরিত করেছেন। 'ব্রজাঙ্গনা' মধুসূদন দত্ত রচিত রাধা - কৃ্ষ্ণ বিষয়ক গীতিকাব্য। 'হিমালয়' জলধর সেন রচিত ভ্রমণকাহিনি। আর 'বিলাতের পত্র' ভ্রমণ কাহিনীর রচয়িতা গিরিশচন্দ্র বসু।
' একখানি ছোট ক্ষেত আমি একেলা' ---রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ?
Correct Answer:
ক: সোনার তরী
Explanation:
' একখানি ছোট ক্ষেত আমি একেলা' ---রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ? সঠিক উত্তর সোনার তরী 'একখানি ছোট ক্ষেত আমি একেলা ' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'সোনার তরী' কবিতার চরণ। 'সোনার তরী' কাব্যগ্রন্থের নামকবিতা হচ্ছে 'সোনার তরী' । অন্যদিকে মানসী, চিত্রা ও বলাকা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ।
কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস?
Correct Answer:
ঘ: কুহেলিকা
Explanation:
কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? সঠিক উত্তর কুহেলিকা 'রিক্তের বেদন' কাজী নজরুল ইসলামেরগল্পগ্রন্থ। 'সর্বহারা' কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ। 'আলেয়া' কাজী নজরুল ইসলাম রচিত নাটক। 'কুহেলিকা' কাজী নজরুল ইসলামের উপন্যাস।
' আমি কিংবদন্তীর কথা বলছি' ----কবিতাটি কার লেখা?
Correct Answer:
ঘ: আবু জাফর ওবায়দুল্লাহ
Explanation:
' আমি কিংবদন্তীর কথা বলছি' ----কবিতাটি কার লেখা? সঠিক উত্তর আবু জাফর ওবায়দুল্লাহ 'আমি কিংবদন্তীর কথা বলছি' কবিতাটি আবু জাফর ওবায়দুল্লাহ রচিত 'আমি কিংবদন্তীর কথা বলছি কাব্যগ্রন্থের নামকবিতা। এ কবিতায় কবির ইতিহাস ও ঐতিহ্যবোধ, কবিতা, দেশ মাটি মানুষ এবং স্বজাতিপ্রেম আর মানবধারার ধারাবাহিকতার প্রতি, সুন্দরের প্রতি, শুভ ও কল্যাণের প্রতি, সংগ্রাম ও সাধনার প্রতি সর্বোপরি জীবনে প্রতি গভীর আকর্ষণ প্রকাশ পেয়েছে। শামসুর রাহমান রচিত বিখ্যাত কবিতা 'স্বাধীনতা তুমি' তুমি আসবে বলে হে স্বাধীনতা' । আল মাহমুদ রচিত বিখ্যাত কবিতা ও কাব্যগ্রন্থ 'সোনালী কাবিন।' আবুল ফজল কথাশিল্পী হিসেবে প্রসিদ্ধি লাভ করেন। তার রচিত উল্লেখযোগ্য উপন্যাস : চৌচির , গল্প, মাটির পৃথিবী।