Assistant Director of National Savings Department of Ministry of Finance MCQs
Showing 50 questions (Total: 135)
"আক্কেল সেলামী" - এ বাগধারার অর্থ কি?
Correct Answer:
খ: বোকামির দণ্ড
Explanation:
"আক্কেল সেলামী" - এ বাগধারার অর্থ কি? সঠিক উত্তর বোকামির দণ্ড আক্কেল সেলামি একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - নির্বুদ্ধিতার দণ্ড। যেমন: বিনা টিকেটে রেলগাড়িতে চড়ে আক্কেল সেলামি দিতে হলো।
কাজী নজরুল ইসলামের জন্মস্থান-
Correct Answer:
গ: বর্ধমান
Explanation:
কাজী নজরুল ইসলামের জন্মস্থান- সঠিক উত্তর বর্ধমান কাজী নজরুল ইসলাম ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে ২৫ মে, ১৮৯৯ সালে জন্মগ্রহণ করেন। তিনি একজন বিদ্রোহী কবি। তিনি বাংলাদেশের জাতীয় কবি। ১৯৭৬ সালের ২৯ আগস্ট পিক্স ডিজিজে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়।
শওকত ওসমানের আসল নাম-
Correct Answer:
ক: শেখ আজিজুর রহমান
Explanation:
শওকত ওসমানের আসল নাম- সঠিক উত্তর শেখ আজিজুর রহমান শওকত ওসমানের আসল নাম শেখ আজিজুর রহমান। শওকত ওসমান তার কলমি নাম। তিনি একাধারে কথাসাহিত্যিক, চিন্তক ও লেখক। মুক্তিযুদ্ধ ও ধর্মনিরপেক্ষতার পক্ষে তিনি ছিলেন একজন উচ্চকিত কণ্ঠের অধিকারী। "ক্রীতদাসের হাসি " তার বিখ্যাত উপন্যাস।
বাক্য সংকোচন কি?
Correct Answer:
গ: একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা
Explanation:
বাক্য সংকোচন কি? সঠিক উত্তর একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা বাক্য সংকোচন শব্দের অর্থ - একটি মাত্র শব্দে বাক্যের ভাব প্রকাশ করা। একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে, তাকে বাক্য সংক্ষেপণ বলে। এটি বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশেরই নামান্তর। যেমন: অনেকের মধ্যে একজন - অন্যতম। আকাশে বেড়ায় যে - খেচর।
বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন-
Correct Answer:
ক: ম্যানুয়েল দ্য আসসুস্পাসাও
Explanation:
বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন- সঠিক উত্তর ম্যানুয়েল দ্য আসসুস্পাসাও মানোএল দা আস্সুম্পসাঁউ একজন পর্তুগিজ যিনি অষ্টাদশ শতাব্দীতে ভারতবর্ষে আগমন করেছিলেন। বলা হয়ে থাকে তিনিই প্রথম ইউরোপিয় যিনি ভালোবেসে বাংলা ভাষার আসক্ত হয়েছিলেন। তিনি একজন ক্যাথলিক পাদ্রী যিনি ধর্ম প্রচারের উদ্দেশ্য নিয়ে প্রধানতঃ অবিভক্ত বঙ্গ এলাকায় আস্তানা গেড়ে বসবাস শুরু করেন। বাংলাভাষী জনগণের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচারের সুবিধার্তে তিনি একটি গ্রন্থ রচনা করেন। এ গ্রন্থের নাম কৃপার শাস্ত্রের অর্থ ভেদ। মূল গ্রন্থটি পর্তুগিজ ভাষায় রচিত। তবে একই সঙ্গে বঙ্গানুবাদ প্রদান করা হয়েছে। অর্থ্যাৎ কার্যত এটি একটি দ্বিভাষিক গ্রন্থ। তবে উল্লেখ্য যে, বঙ্গানুবাদ মুদ্রিত হয়েছে রোমান হরফে, বাংলা বা দেবনাগরী হরফে নয়। অধিকন্তু আস্সুম্পসাঁউ বাংলা ভাষার একটি ব্যাকরণ রচনা করার প্রয়াস নেন। এ গ্রন্থটিও রোমান হরফে রচিত। সংক্ষেপে এর নাম ভোকাবুলারি। এ গ্রন্থে ব্যাকরণ ছাড়াও বাংলা - পর্তুগিজ ও পর্তুগিজ - বাংলা অভিধান সংকলিত ছিল। গ্রন্থটি দুটি রচনার সময় তিনি ঢাকার অদূরে হালের গাজীপুর জেলার অন্তর্গত ভাওয়াল গড়ে অবস্থান করছিলেন।
"লাঠালাঠি" কোন সমাস?
Correct Answer:
খ: ব্যতিহার বহুব্রীহি সমাস
Explanation:
"লাঠালাঠি" কোন সমাস? সঠিক উত্তর ব্যতিহার বহুব্রীহি সমাস ব্যতিহার বহুব্রীহি সমাস: ক্রিয়ার পারস্পারিক অর্থে ব্যতিহার বহুব্রীহি সমাস হয়। এ সমাসে পূর্বপদে "আ" এবং পরপদে "ই" যুক্ত হয়। যেমন: হাতে হাতে যে যুদ্ধ - হাতাহাতি লাঠিতে লাঠিতে যে লড়াই - লাঠালাঠি তাই সঠিক উত্তর: লাঠালাঠি।
"সবুজপত্র" সম্পাদনা করেন-
Correct Answer:
খ: প্রমথ চৌধুরী
Explanation:
"সবুজপত্র" সম্পাদনা করেন- সঠিক উত্তর প্রমথ চৌধুরী বিংশ শতাব্দির প্রথম ভাগে বাংলা ভাষায় অন্যতম প্রধান সাময়িক পত্রিকা ছিলো সবুজ পত্র। প্রমথ চৌধুরীর সম্পাদনায় এটি প্রকাশিত হতো। এর প্রথম প্রকাশ বাংলা ১৩২১ সালে (ইংরেজি: ১৯১৪ খ্রি.)। সবুজ পত্রে কখনো কোনো বিজ্ঞাপন এবং ছবি প্রকাশিত হয় নি। প্রমথ চৌধুরী সাময়িকীটিকে বাণিজ্যিকভাবে আকর্ষনীয় রূপ প্রদানের জন্যে কোনো চেষ্টা করেননি বরং তিনি এর মান এবং আদর্শ সমুন্নত রাখার প্রতি অত্যন্ত সতর্ক ছিলেন। তাই সবুজ পত্র সাধারণ পাঠক ও লেখকদের কাছে জনপ্রিয় হতে পারেনি। প্রথম পর্যায়ে এটি ১৩২৯ বঙ্গাব্দ(১৯২২ সাল)পর্যন্ত প্রকাশিত হয়। দ্বিতীয় পর্যায়ে সবুজ পত্রের প্রকাশনা শুরু হয় ১৩৩২ বঙ্গাব্দ থেকে। সাময়িকীটি শেষ পর্যন্ত ১৩৩৪ বঙ্গাব্দে (১৯২৭ সালে) বন্ধ হয়ে যায়
কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা-
Correct Answer:
গ: ধূমকেতু
Explanation:
কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা- সঠিক উত্তর ধূমকেতু সওগাত পত্রিকার সম্পাদক - মোহাম্মদ নাসিরুদ্দীন। ধূমকেতু পত্রিকার সম্পাদক - কাজী নজরুল ইসলাম। কালি ও কলম পত্রিকার সম্পাদক - আবুল হাসনাত। তাই সঠিক উত্তর :ধূমকেতু।
বাংলাভাষায় প্রথম আর্থ-সামাজিক রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন-
Correct Answer:
গ: দীনবন্ধু মিত্র
Explanation:
বাংলাভাষায় প্রথম আর্থ-সামাজিক রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন- সঠিক উত্তর দীনবন্ধু মিত্র বাংলা ভাষায় প্রথম আর্থ সামাজিক রাজনৈতিক বিষয়ে নাটক লিখেন - দীনবন্ধু মিত্র। তিনি উনবিংশ শতাব্দীর বাংলা নাটকের অন্যতম শ্রেষ্ঠ রূপকার। তার প্রথম প্রকাশিত নাটক "নীলদর্পণ" প্রকাশিত হয় ১৮৬০ সালে। এটি ছিল মূলত ইংরেজ নীলকরদের বিরুদ্ধে প্রতিবাদের ভাবমূর্তি।
সঠিক উচ্চারণ কোনটি-
Correct Answer:
গ: তিতিক্খা
Explanation:
সঠিক উচ্চারণ কোনটি- সঠিক উত্তর তিতিক্খা সঠিক বানান - তিতিক্ষা। তিতিক্ষা শব্দের অর্থ - ধৈর্য, সহিষ্ণুতা, ক্ষমা ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
Shakespeare was born in the year ______. (Fill in the blank)
Correct Answer:
B: 1564
Explanation:
Shakespeare was born in the year ______. (Fill in the blank) Correct Answer 1564 William Shakespeare ইংল্যান্ডের সর্বশ্রেষ্ঠ কবি ও নাট্যকার। তার জন্ম England এর Worwickshire এর startford - upon - avon এ। তিনি 1564 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।
If winter comes, can _____ be far behind. (Fill in the blank)
Correct Answer:
B: Spring
Explanation:
If winter comes, can _____ be far behind. (Fill in the blank) Correct Answer Spring If winter comes, can spring be far behind. এটি P.B. SHELLY এর একটি বিখ্যাত কবিতার লাইন। লাইনটি P.B SHELLY এর Ode to the west wind " কবিতা থেকে নেওয়া হয়েছে। তার উল্লেখযোগ্য গ্রন্থ হলো - Ozymandias.
Which is not a play?
Correct Answer:
D: Pride and Prejudice
Explanation:
Which is not a play? Correct Answer Pride and Prejudice The Tempest - William Shakespeare এর Romantic নাটক। Othello ও King Lear William Shakespeare এর ট্রাজেডি নাটক। Pride and prejudice Jane Austen এর বিখ্যাত উপন্যাস।
We find the utterance "Frailty thy name is woman!" in-
Correct Answer:
A: Shakespeare
Explanation:
We find the utterance "Frailty thy name is woman!" in- Correct Answer Shakespeare প্রদত্ত উদ্ধৃতিটি William Shakespeare এর ট্রাজেডিমূলক নাটক Hamlet থেকে নেওয়া হয়েছে। Hamlet নাটকের আরো কতিপয় বিখ্যাত উক্তি হলো - To be or not to be, that is the question...... সঠিক উত্তর - Shakespeare.
"Lyrical Ballads" was published in the year-
Correct Answer:
A: 1798
Explanation:
"Lyrical Ballads" was published in the year- Correct Answer 1798 William Wordsworth এবং samuel Taylor Coleridge - এর যৌথ প্রচেষ্টার ফল "Lyrical Ballads " 1798 সালে প্রকাশিত হয়। Ballad হলো এক প্রকার প্রেমের ছোট গীতি কবিতা বিশেষ। বিশেষত প্রাচীন কোনো প্রেম কাহিনী সম্বলিত গান বা কবিতা।
A "herd" of cattle is passing. The quotation word herd is-
Correct Answer:
C: collective noun
Explanation:
A "herd" of cattle is passing. The quotation word herd is- Correct Answer collective noun Herd অর্থ বিশেষত গবাদিপশুর পাল বা দল। Herd, cattle, jury, committee এগুলো হলো collective noun. কোন কিছুর দোষ, গুন বুঝালে abstract noun হয়। যেমন - honesty, kindness etc.
"Waiting for Godot" is-
Correct Answer:
C: an Absurd drama
Explanation:
"Waiting for Godot" is- Correct Answer an Absurd drama Waiting for Godot হচ্ছে আইরিশ লেখক Samuel Beckett এর একটি absurd drama. এটি ফ্রেঞ্চ ভাষায় ১৯৫২ সালে প্রথম প্রকাশিত হয়। পরবর্তীতে ১৯৫৪ সালে ইংরেজিতে অনুদিত হয়ে প্রকাশিত হয়।
"Pediatrics" relates to the treatment of _____. (Fill in the blank)
Correct Answer:
C: children
Explanation:
"Pediatrics" relates to the treatment of _____. (Fill in the blank) Correct Answer children pediatrics এর অর্থ শিশু চিকিৎসা। কাজেই এটি Children এর সাথে সম্পর্কিত। adults - বয়স্ক। Women - মহিলা। Old people - বয়স্ক লোকজন।
I know "better. The quotations word is-
Correct Answer:
B: adverb
Explanation:
I know "better. The quotations word is- Correct Answer adverb Good এর Comparative degree "better ". Know হলো verb of intransitive. Know অর্থ জানা বা বুঝতে পারা। better সাধারণত adjective হয়। তবে better এখানে know verb transitive কে বিশেষায়িত করে। সুতরাং verb কে বিশেষায়িত করায় Adverb সঠিক উত্তর।
"Lingua france" means-
Correct Answer:
A: the common language
Explanation:
"Lingua france" means- Correct Answer the common language Lingua Franca হচ্ছে এমন একটি ভাষা যা একটি দেশের বিভিন্ন ভাষাভাষী মানুষ তাদের মধ্যে যোগাযোগের জন্য সাধারণ ভাষা হিসেবে ব্যবহার করে। যেমন - বাংলাদেশের Lingua Franca হচ্ছে বাংলা। সঠিক উত্তর - the common language.
He gave up _____ football when he got married. (Fill in the blank)
Correct Answer:
A: playing
Explanation:
He gave up _____ football when he got married. (Fill in the blank) Correct Answer playing He gave up playing football when he got married. প্রদত্ত বাক্য অনুযায়ী verb এর সাথে ing যোগ করলে বাক্যটি সঠিক হবে। Give up - verb এর পর Gerund অর্থাৎ Verb + ing বসে।
বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
Correct Answer:
গ: একই হয়
Explanation:
বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ- সঠিক উত্তর একই হয় প্রশ্ন বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ উত্তরঃ একই হয় বর্ণনা : রেগুলেটর এর মাধ্যমে বৈদ্যুতিক পাখা বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করা হয় । যখন বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরানোর জন্য বিদ্যুৎপ্রবাহ কমানো হয় তখন অতিরিক্ত বিদ্যুৎ রেগুলেটরের তাপ সৃষ্টি করে । যার ফলে বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ একই হয় । কারণ সব সময় বিদ্যুৎ প্রবাহ একই থাকে।
নোবেল বিজয়ী প্রথম মুসলীম মহিলা কে?
Correct Answer:
ক: শিরিন এবাদী
Explanation:
নোবেল বিজয়ী প্রথম মুসলীম মহিলা কে? সঠিক উত্তর শিরিন এবাদী ইরানের নাগরিক শিরিন এবাদী ২০০৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। শান্তিতে নোবেল বিজয়ী মহিলা হিসেবে তিনি ১১ তম মহিলা। নোবেল বিজয়ী হিসেবে তিনি ৮ম মুসলমান এবং ১ম মুসলিম মহিলা।
তৃতীয় বিশ্ব বলতে বোঝায়-
Correct Answer:
ক: উন্নয়নশীল দেশসমূহ
Explanation:
তৃতীয় বিশ্ব বলতে বোঝায়- সঠিক উত্তর উন্নয়নশীল দেশসমূহ ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ার বান্দুং সম্মেলনে গণচীনের মহান নেতা মাও সেতুং তার বক্তৃতায় বিশ্বকে তিনটি ভাগে ভাগ করেন। এ বিভক্তির মধ্যে প্রথম বিশ্ব বলতে উন্নত বিশ্বকে বোঝায় যা বর্তমানে G - 8 রাষ্ট্রসমূহকে বোঝায়। তৃতীয় বিশ্ব বলতে সদ্য স্বাধীনতা প্রাপ্ত উন্নয়নশীল দেশসমূহকে বোঝায়।
বাসস একটি-
Correct Answer:
গ: সংবাদ সংস্থার নাম
Explanation:
বাসস একটি- সঠিক উত্তর সংবাদ সংস্থার নাম বাসস হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রয়াত্ত সংবাদ সংস্থার নাম। এর পূর্ণ রূপ হচ্ছে বাংলাদেশ সংবাদ সংস্থা। এর যাত্রা শুরু হয় ১৯৭২ সালের ১ জানুয়ারি। রাজধানী ঢাকার পুরানা পল্টনে এর প্রধান দপ্তর অবস্থিত।
বাংলাদেশের বৃহত্তম হাওর-
Correct Answer:
ক: হাকালুকি
Explanation:
বাংলাদেশের বৃহত্তম হাওর- সঠিক উত্তর হাকালুকি বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি হাওর। এটির আয়তন ২০, ৪০০ হেক্টর। এটি শুধু দেশের নয়, দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম হাওর। পাবনা, সিরাজগঞ্জ ও নাটোর জেলায় অবস্থিত চলনবিল বাংলাদেশের বৃহত্তম বিল। হাইল হাওর সিলেটে অবস্থিত বাংলাদেশের অন্যতম হাওর।
টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়েসে সেঞ্চুরি করেন কে?
Correct Answer:
ক: আশরাফুল
Explanation:
টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়েসে সেঞ্চুরি করেন কে? সঠিক উত্তর আশরাফুল টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করেন বাংলাদেশের একমাত্র ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। মাত্র ১৭ বছর ৬১ দিন বয়সে তিনি এ বিশ্ব রেকর্ড গড়েন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয়?
Correct Answer:
ঘ: ২০০১
Explanation:
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয়? সঠিক উত্তর ২০০১ মুক্তিযুদ্ধ ভিত্তিক মন্ত্রণালয় গঠিত হয় ২৩ অক্টোবর ২০০১ সালে। সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ২০০১ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নামে এ মন্ত্রণালটি গঠন করেন।
উপ-মহাদেশীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চেন্সেলর-
Correct Answer:
গ: স্যার এ. এফ. রহমান
Explanation:
উপ-মহাদেশীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চেন্সেলর- সঠিক উত্তর স্যার এ. এফ. রহমান উপমহাদেশের মধ্যে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার আহমদ ফজলুর রহমান বা স্যার এ এফ রহমান। ১৯৩৪ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
জাতীয় সংসদের কোরাম হয়-
Correct Answer:
গ: ৬০ জন
Explanation:
জাতীয় সংসদের কোরাম হয়- সঠিক উত্তর ৬০ জন সংবিধানের ৭৫(২) অনুচ্ছেদে বলা হয়েছে, সংসদের বৈঠক চলাকালে কোন সময়ে উপস্থিত সদস্য সংখ্যা ষাটের কম বলিয়া যদি সভাপতির দৃষ্টি আকর্ষণ করা হয়, তাহা না হইলে বৈঠক স্থগিত করিবেন। সুতরাং বাংলাদেশে জাতীয় সংসদে কোরাম হয় ন্যূনতম ৬০ জন সংসদ সদস্যের উপস্থিতিতে।
পৃথিবীর সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয়-
Correct Answer:
গ: ব্রাজিল
Explanation:
পৃথিবীর সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয়- সঠিক উত্তর ব্রাজিল পৃথিবীতে সবচেয়ে বেশি ধান ও চা উৎপাদন করে চীন। পৃথিবীতে সবচেয়ে কফি উৎপাদন করে ব্রাজিল। পাট উৎপাদন ভারত প্রথম।
ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ কোনটি? (২০০৯)
Correct Answer:
ক: চীন
Explanation:
ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ কোনটি? (২০০৯) সঠিক উত্তর চীন ২০১৫ সাল পর্যন্ত ইন্টারনেট ব্যবহারকারী শীর্ষ দেশ চীন। দ্বিতীয় অবস্থানে ভারত এবং তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সুতরাং সঠিক উত্তর হবে - চীন।
গণসাহিত্য শব্দে গণ কথাটি ব্যবহৃত হয়-
Correct Answer:
ক: সাধারণ মানুষ অর্থে
Explanation:
গণসাহিত্য শব্দে গণ কথাটি ব্যবহৃত হয়- সঠিক উত্তর সাধারণ মানুষ অর্থে গণসাহিত্য শব্দে গণ কথাটির অর্থ - সাধারণ মানুষ। গণ শব্দের সাধারণ অর্থ - সমূহ, সমষ্টি। তবে উন্নত প্রাণীবাচক মনুষ্য শব্দের বহুবচনে গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ ব্যবহার হয়। এই জন্য গণসাহিত্য।
সতীদাহ প্রথা রোধ করেন-
Correct Answer:
গ: রাজা রামমোহন রায়
Explanation:
সতীদাহ প্রথা রোধ করেন- সঠিক উত্তর রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রোধ করেন - রাজা রামমোহন রায়। হিন্দু ধর্মাবলম্বী বিধবা নারীদের স্বামীর চিতায় সহমরণে বা আত্মহুতি দেবার ঐতিহাসিক প্রথা রাজা রামমোহন রায় রোধ করার জন্য ঐকান্তিক প্রচেষ্টা করেন। তার প্রচেষ্টায় ১৮২৯ সালে লর্ড বেন্টিঙ্ক সতীদাহ প্রথা বিলোপ করেন।
প্রহসন বলতে কি বোঝায়?
Correct Answer:
ঘ: সমাজের ত্রুটি নির্দেশক ব্যাঙ্গাত্মক নাটক
Explanation:
প্রহসন বলতে কি বোঝায়? সঠিক উত্তর সমাজের ত্রুটি নির্দেশক ব্যাঙ্গাত্মক নাটক প্রহসন বলতে বোঝায় সমাজের ত্রুটি নির্দেশক ব্যঙ্গাত্মক নাটক। এটি মূলত এক ধরনের হাস্য রসাত্মক নাটক। এর উদ্দেশ্য হলো - হাস্যরস ও ব্যঙ্গবিদ্রূপের আড়ালে অতিরঞ্জিত, অভাবনীয় ও অসংযত অবস্থা সৃষ্টির মাধ্যমে দর্শকদের বিনোদন প্রদান করা।
"মৃগয়া" শব্দের অর্থ-
Correct Answer:
ঘ: বন্য পশুপাখি শিকার
Explanation:
"মৃগয়া" শব্দের অর্থ- সঠিক উত্তর বন্য পশুপাখি শিকার মৃগয়া শব্দের অর্থ - বন্য পশুপাখি শিকার/শিকার/ বন্য পশুপাখি হনন। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
"পড়া শেষে খেলতে যাবো"- এই বাক্যে কোন লক্ষণ প্রকাশিত?
Correct Answer:
ঘ: অভিপ্রায়
Explanation:
"পড়া শেষে খেলতে যাবো"- এই বাক্যে কোন লক্ষণ প্রকাশিত? সঠিক উত্তর অভিপ্রায় "পড়া শেষে খেলতে যাবো" - বাক্যটি দ্বারা অভিপ্রায় লক্ষণ প্রকাশ পেয়েছে। অভিপ্রায় বলতে মূলত ইচ্ছা বা আকাঙ্ক্ষা কে বোঝায়। বাক্যে একটি পদের পর আরেকটি পদ শোনার যে ইচ্ছা তাকে আকাঙ্ক্ষা বলে।
Which word is not related to literature?
Correct Answer:
A: Demagogue
Explanation:
Which word is not related to literature? Correct Answer Demagogue Demagogue - বক্তৃতাবাগীশ নেতা। Epilogue - নাটকের শেষে বক্তৃতা। Monologue - স্বগতোক্তি। Prologue - কোনো নাটকের শুরুতে প্রদত্ত বক্তব্য। কাজেই Demagogue শব্দটি সাহিত্যের সাথে সম্পর্কিত নয়।
N.B. stands for-
Correct Answer:
C: Nota Bene
Explanation:
N.B. stands for- Correct Answer Nota Bene N.B abbreviation এর Latin elaboration হলো Nota bene. Nota bene অর্থ take special notice that অর্থ বিশেষ দ্রষ্টব্য। সাধারণত লেখার সময় কোনো বিশেষ বা গুরুত্বপূর্ণ অংশ বাদ গেলে কোনো বিশেষ চিহ্ন বা প্রতীক বোঝাতে তা নিচে N.B দিয়ে বিশ্লেষণ করে দেয়া হয়।
Which one gives the meaning "outbreak"?
Correct Answer:
A: Breakout
Explanation:
Which one gives the meaning "outbreak"? Correct Answer Breakout Outbreak হচ্ছে কোনো কিছুর বিশেষ করে রোগ বা সংঘর্ষের হঠাৎ বৃদ্ধি। an outbreak of influenza / typhoid /violence. অন্য দিকে break out হচ্ছে কোন রোগের হঠাৎ বৃদ্ধি বা প্রকাশ। সঠিক উত্তর - Breakout.
Which sentence is not correct?
Correct Answer:
C: Open page 30
Explanation:
Which sentence is not correct? Correct Answer Open page 30 Open page 30 বাক্যটি ভুল। কারণ কোনো গ্রন্থ খোলা অর্থে open at ব্যবহৃত হয়। কাজেই বাক্যটির সঠিক রূপ হবে - Open at page 30.
What is the single word for "A hater of mankind"?
Correct Answer:
C: Misanthrope
Explanation:
What is the single word for "A hater of mankind"? Correct Answer Misanthrope A hater of mankind - মনুষ্য বিদ্বেষী। Misanthrope - মনুষ্য বিদ্বেষী। Enemy - শত্রু। A hater of mankind মনুষ্য বিদ্বেষী একে এককথায় Misanthrope বলা হয়। সঠিক উত্তর হবে - Misanthrope.
Which is not a reptile?
Correct Answer:
B: Leopard
Explanation:
Which is not a reptile? Correct Answer Leopard Reptile অর্থ সরীসৃপ। অর্থাৎ যেসব প্রাণী পেট মাটি ঘেষে চলে। সরীসৃপ জাতীয় প্রাণী হলো কুমির Crocodile. অ্যানাকোন্ডা, বিষধর সাপ viper - টিকটিকি, গিরগিটি, কচ্ছপ প্রভৃতি। Leopard এর বাংলা হচ্ছে চিতাবাঘ। সঠিক উত্তর - leopard.
What is the synonym of "magnificent"?
Correct Answer:
A: Splendid
Explanation:
What is the synonym of "magnificent"? Correct Answer Splendid Magnificent - মহৎ, জাঁকালো। Splendid - উজ্জ্বল, জমকালো। Beautiful - সুন্দর। Interesting - চিত্তাকর্ষক। Impressive - চিত্তাকর্ষক। সুতরাং সঠিক উত্তর - Splendid.
A synonym for "celebrity" is-
Correct Answer:
A: superstar
Explanation:
A synonym for "celebrity" is- Correct Answer superstar Celebrity - খ্যাতি, যশ। Superstar - খ্যাতিমান গায়ক, অভিনেতা। Politician - রাজনীতিবিদ। Gentleman - ভদ্রলোক। Officer - উর্ধ্বতন কর্মকর্তা। সুতরাং বোঝা যাচ্ছে সঠিক উত্তর - Superstar.
What a contrast _____ his brother? (Fill in the blank)
Correct Answer:
C: to
Explanation:
What a contrast _____ his brother? (Fill in the blank) Correct Answer to কোনো ব্যক্তি বা বস্তুর সাথে অন্য কোনো ব্যক্তি বা বস্তুর পরিষ্কার রূপে পার্থক্য বোঝাতে contrast to ব্যবহৃত হয়। যেমন - The work you did today is quite a contrast to what you did yesterday. প্রদত্ত বাক্যে একজন ব্যক্তির সাথে তার ভাইয়ের আচরণ, আদব কায়দায় পার্থক্য বোঝানো হয়েছে।
কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয়?
Correct Answer:
খ: বেতাল পঞ্চবিংশতি
Explanation:
কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয়? সঠিক উত্তর বেতাল পঞ্চবিংশতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর গদ্যগ্রন্থ হলো - বেতাল পঞ্চবিংশতি "। হিন্দি বৈতালপচ্চিসির বঙ্গানুবাদ " বেতাল পঞ্চবিংশতি " ১৮৪৭ সালে এটা প্রকাশিত হয়। এ গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সৃষ্টি হয়।
'রক্তাক্ত প্রান্তর' ও 'রক্তকরবী' লিখেছেন যথাক্রমে -
Correct Answer:
ক: মুনীর চৌধুরী ও রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'রক্তাক্ত প্রান্তর' ও 'রক্তকরবী' লিখেছেন যথাক্রমে - সঠিক উত্তর মুনীর চৌধুরী ও রবীন্দ্রনাথ ঠাকুর রক্তাক্ত প্রান্তর - মুনীর চৌধুরীর নাটক। এটি প্রকাশিত হয় ১৯৬২ সালে। রক্তকরবী - রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। এটি প্রকাশিত হয় ১৯২৪ সালে।
বিদ্রোহী বালিকা বধূ জমিলা কোন উপন্যাসের চরিত্র ?
Correct Answer:
গ: লাল সালু
Explanation:
বিদ্রোহী বালিকা বধূ জমিলা কোন উপন্যাসের চরিত্র ? সঠিক উত্তর লাল সালু "লালসালু " উপন্যাসের স্রষ্টা সৈয়দ ওয়ালীউল্লাহ। এ উপন্যাসের মাধ্যমে ফুটে উঠেছে ধর্মীয় গোড়ামি ও কুসংস্কার। এ উপন্যাসের মূল চরিত্র হলো - মজিদ। কেন্দ্রীয় চরিত্র মজিদের দুই স্ত্রী রহিমা ও জমিলা।
দ্বারা, দিয়া হইতে, থেকে- এগুলিকে বলে-
Correct Answer:
গ: অনুসর্গ অব্যয়
Explanation:
দ্বারা, দিয়া হইতে, থেকে- এগুলিকে বলে- সঠিক উত্তর অনুসর্গ অব্যয় যে সকল অব্যয় শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে কারকবাচকতা প্রকাশ করে, তাদের অনুসর্গ অব্যয় বলে। যেমন - ওকে দিয়ে এ কাজ হবে না ( দিয়ে অনুসর্গ অব্যয়।