Assistant Director of PSC under Ministry of Public Administration MCQs
Showing 50 questions (Total: 67)
Which one of the following is an adverb?
Correct Answer:
D: sometime
Explanation:
Which one of the following is an adverb? Correct Answer sometime Sometime হল adverb of time
What is the meaning of 'diehard' ?
Correct Answer:
C: A strong supporter
Explanation:
What is the meaning of 'diehard' ? Correct Answer A strong supporter Diehard meaning strongly or fanatically determined or devoted. For tis reason, the answer is - A strong supporter.
'রূপাসী বাংলা' র কবি কে?
Correct Answer:
ঘ: জীবনানন্দ দাশ
Explanation:
'রূপাসী বাংলা' র কবি কে? সঠিক উত্তর জীবনানন্দ দাশ গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা - পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন। বুদ্ধদেব বসু তাঁকে 'নির্জনতম কবি' বলে আখ্যায়িত করেছেন। অন্যদিকে, অন্নদাশঙ্কর রায় তাঁকে ‘শুদ্ধতম কবি’ অভিধায় আখ্যায়িত করেছেন। সমালোচকদের অনেকে তাঁকে রবীন্দ্রনাথ ও নজরুল - পরবর্তী বাংলা সাহিত্যের প্রধান কবি বলে মনে করেন। জীবনানন্দের বনলতা সেন কাব্যগ্রন্থ নিখিলবঙ্গ রবীন্দ্রসাহিত্য সম্মেলনে পুরস্কৃত (১৯৫৩) হয়। ১৯৫৫ সালে শ্রেষ্ঠ কবিতা গ্রন্থটি ভারত সরকারের সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করে। জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মাঝে রয়েছে রূপসী বাংলাা বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা, শ্রেষ্ঠ কবিতা ইত্যাদি।
'ভানুসিংহ ঠাকুরের পদাবলি'-এর রচয়িতা কে?
Correct Answer:
গ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'ভানুসিংহ ঠাকুরের পদাবলি'-এর রচয়িতা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ ঠাকুরের পদাবলী রবীন্দ্রনাথ ঠাকুর এর ব্রজবুলি ভাষায় রচিত একটি কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ কৈশোর ও প্রথম যৌবনে "ভানুসিংহ" ছদ্মনামে বৈষ্ণব কবিদের অনুকরণে কিছু পদ রচনা করেছিলেন। ১৮৮৪ সালে সেই কবিতাগুলিই ভানুসিংহ ঠাকুরের পদাবলী নামে প্রকাশিত হয়। কবিতাগুলি গ্রন্থাকারে প্রকাশের পূর্বে বিভিন্ন সময়ে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। কবিতাগুলি রচনার ইতিহাস পরবর্তীকালে জীবনস্মৃতি গ্রন্থের ভানুসিংহের কবিতা অধ্যায় বিবৃত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
নেমেসিস কোন জাতীয় রচনা?
Correct Answer:
খ: নাটক
Explanation:
নেমেসিস কোন জাতীয় রচনা? সঠিক উত্তর নাটক দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে বাংলা (১৩৪৯ - ৫০ সাল) সংঘটিত মন্বন্তরের প্রেক্ষাপটে রচিত একটি বিখ্যাত নাটক "নেমেসিস" । ১৯৪৪ সালে নাটকটি "শনিবারের চিঠি" পত্রিকায় প্রকাশিত হয় । ১৯৪৮ সালে এটি গ্রন্হাকারে প্রকাশিত হয় । নাটকটি চোরাকারবারীর শিকার সুরজিত নন্দীর অনুশোচনা, যন্ত্রণা, দ্বন্দ্ব এবং এর থেকে আত্মমুক্তির বিষয়বস্তু ।
'চতুরঙ্গ'গ্রন্থটি কার রচিত?
Correct Answer:
ঘ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'চতুরঙ্গ'গ্রন্থটি কার রচিত? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসিদ্ধ উপন্যাস চতুরঙ্গ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটির মুক্তির তারিখ ২১ নভেম্বর ২০০৮। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ধৃতিমান চট্টোপাধ্যায়, কবীর সুমন, সুব্রত দত্ত ও জয় সেনগুপ্ত। সঙ্গীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র। প্রযোজক ক্যাম্পফায়ার ফিল্ম প্রোডাকশন।
বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে ?
Correct Answer:
ঘ: রামনারায়ণ তর্করত্ন
Explanation:
বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে ? সঠিক উত্তর রামনারায়ণ তর্করত্ন রামনারায়ণের পিতা রামধন শিরোমনি সেকালের একজন নামকরা পন্ডিত ছিলেন। তার দাদা প্রাণকৃষ্ণ বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যাপক ছিলেন। রামনারায়ণ সংস্কৃত কলেজে ১৮৪৩ থেকে ১৮৫৩ সাল পর্যন্ত অধ্যয়ন করেন। তিনি প্রথমে হিন্দু মেট্রোপলিটন কলেজে প্রধান পন্ডিত হিসেবে এবং পরে সংস্কৃত কলেজে অধ্যাপক হিসেবে কাজ করেন। প্রায় ২৭ বছর তিনি সংস্কৃত কলেজে অধ্যাপনা করেন। ১৮৮২ সালে এই কলেজ থেকে অবসর গ্রহণ করে তিনি নিজগ্রাম হরিনাভিতে চতুষ্পাঠী খুলে অধ্যাপনার দ্বারা বাকি জীবন অতিবাহিত করেন।
বাংলা ভাষায় খাটিঁ উপসর্গ কয়টি?
Correct Answer:
গ: একুশ
Explanation:
বাংলা ভাষায় খাটিঁ উপসর্গ কয়টি? সঠিক উত্তর একুশ খাঁটি বাংলা উপসর্গ মনে রাখার সহজ উপায়:খাঁটি বাংলা উপসর্গ(২১টি) >>মনে রেখো, বাঙালিরা বেশি খায় তাই ২১ টি। কেননা তত্সম উপসর্গ ২০টি। বাংলা উপসর্গ সবসময় খাঁটি বাংলা শব্দ বা তদ্ভব শব্দের পূর্বে ব্যবহৃত হয়। "আড়"চোখে "রাম", "অজ"মূর্খ "অঘা"রাম|"হা"ভাতে "পাতি"হাঁস, "নি"খুত "ইতি"হাস|"কদা"কারে "ঊ"নিশ, "স"ঠিকে "বি"শ|"অনা"চারে "কু"নজর, "অ"পয়াকে "সু"নজর|"আব"ছায়ায় "আন"চান, "ভর"পেটে "সা"বধান|"আ"গাছাকে "বি"নাশ, "কু"শাসনে "স"র্বনাশ|.বাংলা উপসর্গঃপাতি, অজ, অঘা, রাম, সা, হা, অনা, স, কু, উন, আ, কদ, আড়, আন, আব, ভর, ইতি, আ, সু, নি, বি = ২১ টি"আ, সু, নি, বি" খাটি বাংলা এবং তৎসম দুই ধরণের উপসর্গেই আছে। তাই এরা কমন। বাকী যা থাকে সেগুলো সবই (বিদেশী ছাড়া) তৎসম উপসর্গ (২০টি)।
'নবান্ন' শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
Correct Answer:
ক: সমাস
Explanation:
'নবান্ন' শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত? সঠিক উত্তর সমাস নবান্ন শব্দটি সমাসের মাধ্যমে গঠিত হয়েছে। নতুন(নব) ধানের অন্ন = নবান্ন। এখানে নবান্ন শব্দটি দ্বারা 'নব' বা 'অন্ন' কাউকে না বুঝিয়ে একটি উৎসব কে বুঝাচ্ছে।
'সারমেয়' শব্দের অর্থ-
Correct Answer:
গ: কুকুর
Explanation:
'সারমেয়' শব্দের অর্থ- সঠিক উত্তর কুকুর সারমেয় এর বাংলা অর্থ হলো - বি. কুকুর। [সং. সরমা + এয়]। স্ত্রী. সারমেয়ী।
'অগ্নিবীণা' কাব্যের কবিতা সংখ্যা-
Correct Answer:
ক: ১২
Explanation:
'অগ্নিবীণা' কাব্যের কবিতা সংখ্যা- সঠিক উত্তর ১২ অগ্নিবীণা বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। এটি ১৩২৯ বঙ্গাব্দের কার্তিক মাসে (অক্টোবর, ১৯২২ খ্রিষ্টাব্দ) প্রকাশিত হয়। এই গ্রন্থে মোট বারোটি কবিতা আছে। কবিতাগুলি হচ্ছে - ‘প্রলয়োল্লাস (কবিতা)’, ‘বিদ্রোহী’, ‘রক্তাম্বর - ধারিণী মা’, ‘আগমণী’, ‘ধূমকেতু’, কামাল পাশা’, ‘আনোয়ার ‘রণভেরী’, ‘শাত - ইল - আরব’, খেয়াপারের তরণী’, কোরবানী’ ও মোহররম’।
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম লেখা ছোটগল্প কোনটি?
Correct Answer:
খ: ভিখারিণী
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম লেখা ছোটগল্প কোনটি? সঠিক উত্তর ভিখারিণী "ভিখারিণী" রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা লেখা তার প্রথম ছোট গল্প। গল্পটি ১৮৭৭ সালে ভারতী পত্রিকায় সর্বপ্রথম প্রকাশিত হয় তথা এটি বাংলা ভাষায়লেখা প্রথম ছোটগল্প। ভিখারিণী রবি ঠাকুরের লেখা প্রথম ছোটগল্প, যেটির প্রকাশনার সময় তার বয়স ছিল মাত্র ১৬ বছর।
'বড়ায়ি' কোন কাব্যের চারিত্র ?
Correct Answer:
গ: শ্রীকৃষ্ণকীতর্ন
Explanation:
'বড়ায়ি' কোন কাব্যের চারিত্র ? সঠিক উত্তর শ্রীকৃষ্ণকীতর্ন শ্রীকৃষ্ণকীর্তন বড়ুচণ্ডীদাস নামক জনৈক মধ্যযুগীয় কবি রচিত রাধাকৃষ্ণের প্রণয়কথা বিষয়ক একটি আখ্যানকাব্য। ১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিম বঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের নিকটবর্তী কাঁকিল্যা গ্রাম থেকে অযত্নরক্ষিত অবস্থায় এই কাব্যের একটি পুথি আবিষ্কার করেন। ১৯১৬ সালে তারই সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ নামে পুথিটি প্রকাশিত হয়; যদিও কারও কারও মতে মূল গ্রন্থটির নাম ছিল ‘শ্রীকৃষ্ণসন্দর্ভ’। বৌদ্ধ - সহজীয়া গ্রন্থ চর্যাপদের পর এটিই আদি - মধ্য বাংলা ভাষার প্রাচীনতম আবিষ্কৃত নিদর্শন।
কোনটি'যোগরূঢ়' শব্দের উদাহরণ?
Correct Answer:
ক: জলদ
Explanation:
কোনটি'যোগরূঢ়' শব্দের উদাহরণ? সঠিক উত্তর জলদ যোগরুঢ় শব্দ: সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণ ভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোন বিশিষ্ট অর্থ গ্রহণ করে। রাজপুত বলতে রাজার পুত্র না বুঝিয়ে 'জাতি বিশেষ'(ভারতের সুশান্ত সি রাজপুত) বোঝায়। রাজপুত্র, পঙ্কজ, সরোজ, জলধি, মহাযাত্রা। মনে রাখার সহজ টেকনিক:রাজপুত্র পঙ্কজ ও সরোজ তোলার উদ্দেশ্যেজলধিতে যাবার জন্য মহাযাত্রার আয়োজন করল। তাই দেখে সুহৃদ মন্দিরের বলদের অন্ন দিল।
'নাজ্জামাই' শব্দের যথার্থ সান্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: নাত+ জামাই
Explanation:
'নাজ্জামাই' শব্দের যথার্থ সান্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর নাত+ জামাই ‘ত/দ’ এরপরে ‘জ/ঝ’ থাকলে উভয়ে মিলে ‘জ্জ/জ্ঝ’ হয়। যেমন - ত + জ = জ্জ সৎ + জন = সজ্জন উৎ + জ্বল = উজ্জ্বল তৎ + জন্য = তজ্জন্য যাবৎ + জীবন = যাবজ্জীবন জগৎ + জীবন = জগজ্জীবন দ + জ = জ্জ বিপদ + জাল = বিপজ্জাল ত + ঝ = জ্ঝ কুৎ + ঝটিকা = কুজ্ঝটিকা
'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে- কোন কবির রচনা ?
Correct Answer:
গ: ভারতচন্দ্র রায় গুণাকর
Explanation:
'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে- কোন কবির রচনা ? সঠিক উত্তর ভারতচন্দ্র রায় গুণাকর রায়গুণাকর ভারতচন্দ্র রায় (১৭১২ – ১৭৬০) অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি ও মঙ্গলকাব্যের সর্বশেষ শক্তিমান কবি। হাওড়া জেলার পোড়ো - বসন্তপুরে জন্ম হলেও পরবর্তী জীবনে তিনি নদিয়ার কৃষ্ণনগর রাজপরিবারের আশ্রয় গ্রহণ করেন। নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায় অন্নদামঙ্গল কাব্যের স্বীকৃতিতে তাকে 'রায়গুণাকর' উপাধিতে ভূষিত করেন।
বেতাল পঞ্চবিংশতি' কার রচিত গ্রন্থ?
Correct Answer:
ঘ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Explanation:
বেতাল পঞ্চবিংশতি' কার রচিত গ্রন্থ? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেতাল পঁচিশি বা বেতাল পঞ্চবিংশতি (বেতালের পঁচিশটি কাহিনী), হচ্ছে একগুচ্ছ গল্প এবং কিংবদন্তীর সমষ্টি যা রাজা বিক্রমাদিত্য (বিক্রম) এবং বেতাল নামক এক বিশেষ অলৌকিক ক্ষমতাসম্পন্ন প্রাণীর মধ্যে গল্প এবং যুক্তির খেলা চলে। কাহিনীগুলো সংস্কৃত ভাষায় রচিত হয়েছিলো।
লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা--
Correct Answer:
গ: দৌলত কাজী
Explanation:
লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা-- সঠিক উত্তর দৌলত কাজী দৌলত কাজী - ই একমাত্র বাংলা ভাষার কবি, যিনি তাঁর রচনা দিয়ে প্রমান করেছেন দেব - দেবীকেন্দ্রিক কাহিনী উপজীব্য না করেও ব্রজবুলি ভাষার সার্থক ব্যবহার করা সম্ভব। দেব - দেবীদের স্তুতি, ও অলৌকিক কাহিনির বৃত্ত থেকে বেড়িয়ে বাংলা সাহিত্যে প্রথম তিনিই লৌকিক কাহিনি রচনা করেন।
কাজী নজরুল ইসলাম রচিত কোনটি?
Correct Answer:
খ: পদ্মগোখরা
Explanation:
কাজী নজরুল ইসলাম রচিত কোনটি? সঠিক উত্তর পদ্মগোখরা বিংশ শতাব্দীর বাংলা মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। একাধারে কবি, সাহিত্যিক, সংগীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ এবং সৈনিক হিসেবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নজরুল সর্বদাই ছিলেন সোচ্চার। তার কবিতা ও গানে এই মনোভাবই প্রতিফলিত হয়েছে। অগ্নিবীণা হাতে তার প্রবেশ, ধূমকেতুর মতো তার প্রকাশ। যেমন লেখাতে বিদ্রোহী, তেমনই জীবনে – কাজেই "বিদ্রোহী কবি", তার জন্ম ও মৃত্যুবার্ষিকী বিশেষ মর্যাদার সঙ্গে উভয় বাংলাতে প্রতি বৎসর উদযাপিত হয়ে থাকে।
টি ,টা,খানা ,খানি ইত্যাদি-
Correct Answer:
ক: পদাশ্রিত নির্দেশক
Explanation:
টি ,টা,খানা ,খানি ইত্যাদি- সঠিক উত্তর পদাশ্রিত নির্দেশক পদাশ্রিত নির্দেশক : বাংলা ভাষায় কিছু কিছু প্রত্যয় বা শব্দাংশ শব্দের শেষে যুক্ত হয়ে পদটির নির্দিষ্টতা কিংবা অনির্দিষ্টতা জ্ঞাপন করে। এগুলোকে পদাশ্রিত নির্দেশক বলে। অর্থাৎ, যে সব প্রত্যয় বা শব্দাংশ পদের নির্দিষ্টতা কিংবা অনির্দিষ্টতা নির্দেশ বা প্রকাশ করে, তাদেরকেই পদাশ্রিত নির্দেশক বলে। এরা সাধারণত পদের শেষে যুক্তভাবে বসে। তবে অনেক পদাশ্রিত নির্দেশক পদের আগেও বসে। [পদাশ্রিত নির্দেশক ইংরেজি Article (a(n), the) এর মতো কাজ করে। ] বচনভেদে বিভিন্ন পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয়। যেমন - একবচনে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক : টি, টা, খানা, খানি, গাছা, গাছি, ইত্যাদি। যেমন - টাকাটা, ছেলেটি, কাপড়খানা, বইখানা, লাঠিগাছা, চুড়িগাছি, ইত্যাদি। বহুবচনে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক : গুলি, গুলা, গুলো, গুলিন, ইত্যাদি। যেমন - মানুষগুলি, লোকগুলো, আমগুলো, পটলগুলিন, ইত্যাদি। বিশেষ প্রয়োগ ; পরিমাণের স্বল্পতা বোঝাতে : কোনো সংখ্যা বা পরিমাণের স্বল্পতা বোঝাতে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক - টে, টুক, টুকু, টুকুন, টো, গোটা, ইত্যাদি। যেমন - চারটে ভাত, দুধটুকু, দুধটুকুন, দুটো ভাত, গোটা চারেক আম, ইত্যাদি।
৬ দফা দাবি কোথায় উত্থাপিত হয়?
Correct Answer:
খ: লাহোর
Explanation:
৬ দফা দাবি কোথায় উত্থাপিত হয়? সঠিক উত্তর লাহোর ছয় দফা আন্দোলন বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে “৬ দফা দাবি” পেশ করেন।
প্রবাসী বাংলাদেশ সরকারের দপ্তর ছিল-
Correct Answer:
ক: ৮ নং থিয়েটার রোড,কলকাতা
Explanation:
প্রবাসী বাংলাদেশ সরকারের দপ্তর ছিল- সঠিক উত্তর ৮ নং থিয়েটার রোড,কলকাতা প্রবাসী বাংলাদেশ সরকার নামে মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠন করা হয়। ১৯৭১ সালের ১৭ই এপ্রিল এই সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা বৈদ্যনাথতলায় (বর্তমান মুজিবনগর) শপথ গ্রহণ করেন। প্রবাসী বাংলাদেশ সরকারের দপ্তর ছিল ৮ নং থিয়েটার রোড,কলকাতা।
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি- গানটি প্রথম রেকর্ড করেন-
Correct Answer:
খ: আপেল মাহমুদ
Explanation:
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি- গানটি প্রথম রেকর্ড করেন- সঠিক উত্তর আপেল মাহমুদ বিবিসি বাংলা জরিপে সেরা ২০টি বাংলা গানের মধ্যে 'মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি' গানটির অবস্থান ৭ম। এর গীতিকার গোবিন্দ হালদার এবং শিল্পী ও সুরকার হলেন আপেল মাহমুদ। প্রশ্নে মূলত সুরকার সম্পর্কে জানতে চাওয়া হয়েছে।
রোপা আমন কাটা হয়-
Correct Answer:
ঘ: অগ্রাহায়ণ-পৌষ
Explanation:
রোপা আমন কাটা হয়- সঠিক উত্তর অগ্রাহায়ণ-পৌষ আমন ধান মূলত দুই প্রকার; রোপা আমন ও বোনা আমন। রোপা আমন অন্য জমিতে চারা প্রস্তুত করে, সেই চারা ক্ষেতে রোপণ করে ধান উৎপন্ন হয় বলে এর এরূপ নাম। রোপা আমন আষাঢ় মাসে বীজতলায় বীজ বোনা হয়, শ্রাবণ - ভাদ্র মাসে মূল জমিতে রোপণ করা হয় এবং কার্তিক - অগ্রহায়ণ - পৌষ (এলাকাভেদে) মাসে ধান কাটা হয়। বোনা আমন ছিটিয়ে বোনা হয়। চৈত্র - বৈশাখ মাসে মাঠে বোনা আমনের বীজ বপন করা হয় এবং অগ্রহায়ণ মাসে পাকা ধান কাটা হয়।
মধ্যপ্রাচ্যের কোন মুসলমান দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় ?
Correct Answer:
খ: ইরাক
Explanation:
মধ্যপ্রাচ্যের কোন মুসলমান দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় ? সঠিক উত্তর ইরাক বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভুটান ৬ ডিসেম্বর ১৯৭১ সালে। এর কয়েক ঘন্টা পরেই ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়। মধ্যপ্রাচ্যের মধ্যে প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় হলো ইরাক।
সোনালী দেশ-
Correct Answer:
ঘ: বাংলাদেশ
Explanation:
সোনালী দেশ- সঠিক উত্তর বাংলাদেশ সোনালী দেশ - বাংলাদেশ। পাট উৎপাদনের ইতিহাস আমাদের সেই গত তিনশ বছরের। বাংলার গর্বের ইতিহাস ‘সোনালী আঁশ’। প্রচুর পরিমাণে পাট উৎপাদনের জন্য , বাংলাদেশকে "সোনালী আঁশের দেশ" বলা হয় ।
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার-
Correct Answer:
খ: কামরুল হাসান
Explanation:
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার- সঠিক উত্তর কামরুল হাসান কামরুল হাসান ১৯৭২ সালের ১২ ই জানুয়ারি লাল বৃত্তের মাঝ থেকে বাংলাদেশের মানচিত্র বাদ দিয়ে বর্তমান রূপ দেন। কারণ, মানচিত্র উভয় দিক থেকে সোজা ভাবে দেখা যায় না ও যাতে করে সহজে তৈরি করা যায়। এবং এর পর থেকেই কামরুল হাসান জাতীয় পতাকার ডিজাইনার হিসেবে পরিচিত পেয়ে যায়।
গ্রিনিচ মান সময়ের সঙ্গে আমাদের সময়ের পার্থক্য-
Correct Answer:
ক: ৬ ঘন্টা
Explanation:
গ্রিনিচ মান সময়ের সঙ্গে আমাদের সময়ের পার্থক্য- সঠিক উত্তর ৬ ঘন্টা বাংলাদেশ মান সময় (BST) হচ্ছে বাংলাদেশের সময় স্থান যেটি সারা দেশে একই এবং ইউটিসির সাথে ৬ ঘণ্টা যোগ করে পাওয়া যায় । বাংলাদেশে ২০০৯ সালে স্বল্প সময়ের জন্য দিবালোক সংরক্ষণ সময় ব্যবহার শুরু হয়েছিল। বাংলাদেশের মান সময় ৯০° পূর্ব দ্রাঘিমাংশের উপর নির্ধারন করা হয়েছে, যে রেখাটি ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলার হারুকান্দি ইউনিয়নের উপর দিয়ে গেছে ।
কোন ক্ষেত্রে অবদানের জন্য অমর্ত্য সেন নোবেল পুরস্কার পান?
Correct Answer:
খ: কল্যাণ অথনীতি
Explanation:
কোন ক্ষেত্রে অবদানের জন্য অমর্ত্য সেন নোবেল পুরস্কার পান? সঠিক উত্তর কল্যাণ অথনীতি অমর্ত্য সেন (জন্ম: ৩রা নভেম্বর, ১৯৩৩) একজন অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার বিজয়ী ভারতীয় বাঙালী অর্থনীতিবিদ ও দার্শনিক। দুর্ভিক্ষ, মানব উন্নয়ন তত্ত্ব, জনকল্যাণ অর্থনীতি ও গণদারিদ্রের অন্তর্নিহিত কার্যকারণ বিষয়ে গবেষণা এবং উদারনৈতিক রাজনীতিতে অবদান রাখার জন্য ১৯৯৮ সালে তিনি অর্থনৈতিক বিজ্ঞানে ব্যাংক অফ সুইডেন পুরস্কার (যা অর্থনীতির নোবেল পুরস্কার হিসেবে পরিচিত) লাভ করেন।
শ্বেত হস্তীর দেশ-
Correct Answer:
ক: থাইল্যান্ড
Explanation:
শ্বেত হস্তীর দেশ- সঠিক উত্তর থাইল্যান্ড থাইল্যান্ডকে শ্বেতহস্তীর দেশ বলা হয়। থাইল্যান্ড বা তাইল্যান্ড দক্ষিণ - পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। এর সরকারি নাম তাইরাজ্য । এর বৃহত্তম শহর ও রাজধানীর নাম ব্যাংকক। থাইল্যান্ড একমাত্র দক্ষিণ - পূর্ব এশীয় রাষ্ট্র যা যুদ্ধকালীন সময় ব্যতীত কখনও কোন ইউরোপীয় বা বিদেশী শক্তির নিয়ন্ত্রণে ছিল না।
চন্দ্রে অবতরণকারী ১ম মানুষ -
Correct Answer:
ঘ: নেল আর্মিস্টং
Explanation:
চন্দ্রে অবতরণকারী ১ম মানুষ - সঠিক উত্তর নেল আর্মিস্টং ১৯৬৯ সালের ২০ জুলাই ১০:৫৬ পিএম EDT (স্থানাংকিত আন্তর্জাতিক সময় বা ইউটিসি (UTC) সময় অনুযায়ী ১৯৬৯ সালের ২১ জুলাই ০২:৫৬) মার্কিন মহাকাশচারী নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে প্রথম মানুষ হিসেবে পা রাখেন। ১৯৬৯ থেকে ১৯৭২ এর মধ্যে চাঁদের বুকে ছয়বার মানুষের অবতরণ ঘটে এবং অসংখ্যবার মনুষ্যবিহীন অবতরণ ঘটে।
Who is an essayist?
Correct Answer:
C: Francis Bacon
Explanation:
Who is an essayist? Correct Answer Francis Bacon Francis Bacon, also known as Lord Verulam, was an English philosopher and statesman who served as Attorney General and as Lord Chancellor of England. His works are seen as developing the scientific method and remained influential through the scientific revolution. Bacon has been called the father of empiricism. He argued for the possibility of scientific knowledge based only upon inductive reasoning and careful observation of events in nature.
What is the sound made by a goat?
Correct Answer:
D: Bleating
Explanation:
What is the sound made by a goat? Correct Answer Bleating Cooing = ঘুঘুর ডাক। Hooting = পেঁচা ডাক। Squeaking = ইঁদুরের ডাক। bleating = ছাগলের ডাক।
What is the verb of' peace'?
Correct Answer:
C: pacify
Explanation:
What is the verb of' peace'? Correct Answer pacify Noun Verb Adjective Adverb Peace pacify Peaceful Peacefully
Fill in the gap: Early rising is conductive___health.
Correct Answer:
B: to
Explanation:
Fill in the gap: Early rising is conductive___health. Correct Answer to সাধারণত পর্যন্ত, পরিণতি, অনুযায়ী, উদ্দেশ্যে ইত্যাদি বুঝাতে To বসে। Early Rising is conductive to health - সকাল করে উঠা সাস্থ্যের জন্য ভালো।
When one is pragmatic, he is being-
Correct Answer:
C: practical
Explanation:
When one is pragmatic, he is being- Correct Answer practical Pragmatic - ব্যবহারিক। Spendthrift - অমিতব্যয়ী লোক। Productive - উৎপাদনশীল। Wasteful - অপব্যয়ী। Practical - ব্যবহারিক, বাস্তববাদী।
A person who reads and think a lot is called-
Correct Answer:
B: Intellectual
Explanation:
A person who reads and think a lot is called- Correct Answer Intellectual Intellectual (adjective of the intellect) : having good intellect; enlightened;[ বুদ্ধিবৃত্তিক; বুদ্ধিগত; বুদ্ধিবৃত্তিসংক্রান্ত; জ্ঞানালোকপ্রাপ্ত](noun) an enlightened person[বুদ্ধিজীবী; জ্ঞানালোকপ্রাপ্ত ব্যক্তি; মনীষী ব্যক্তি]
Which one is the plural number?
Correct Answer:
B: Oxen
Explanation:
Which one is the plural number? Correct Answer Oxen An ox (plural oxen), also known as a bullock in Australia and India, is a bovine trained as a draft animal. Oxen are commonly castrated adult male cattle; castration makes the animals easier to control.
A water the garden. the underlined word is-
Correct Answer:
B: Verb
Explanation:
A water the garden. the underlined word is- Correct Answer Verb Sub + verb + ext. সুতরাং A(sub) water(verb) + ext.
Fill in the gap : John is as cunning as-
Correct Answer:
B: fox
Explanation:
Fill in the gap : John is as cunning as- Correct Answer fox To be as cunning as a fox: One who is clever, cunning, wily, tricky, artful (like a fox). Foxs are very clever animals. When someone says, You are cunning as a fox, he is really saying that you are a very clever person and that you can avoid the problems.
Fill in the gap : 'He is good____fishing.'
Correct Answer:
C: at
Explanation:
Fill in the gap : 'He is good____fishing.' Correct Answer at Good at something অর্থ কোনো কিছুতে দক্ষ। শূন্যস্থানে at বসিয়ে বাক্যটির বাংলা; সে মাছ ধরায় দক্ষ।
The word 'genocide 'means-
Correct Answer:
C: mass killing
Explanation:
The word 'genocide 'means- Correct Answer mass killing Genocide শব্দটির অর্থ গণহত্যা। mass grave অর্থ গণকবর, mass gathering অর্থ গণ জমায়েত, mass killing হলো গণহত্যা এবং mass attendance হলো গণ উপস্থিতি। সুতরাং সঠিক উত্তর (গ)।
NEC stands for-
Correct Answer:
B: National Economic council
Explanation:
NEC stands for- Correct Answer National Economic council জাতীয় অর্থনৈতিক কাউন্সিল বা National Economic Council এর abbreviation হচ্ছে NEC. তাই খ - ই সঠিক উত্তর ।
A poem of fourteen line is called-
Correct Answer:
C: Sonnet
Explanation:
A poem of fourteen line is called- Correct Answer Sonnet চতুর্দশপদী চৌদ্দ লাইনের কবিতাকে sonnet অর্থাৎ sonnet এর চৌদ্দটি (fourteen) লাইন থাকে । প্রথম ৮ চরণকে অষ্টক এবং শেষ ৬ চরণকে ষষ্টক বলে।
The Merchant of Venice 'is written by
Correct Answer:
A: Shakespeare
Explanation:
The Merchant of Venice 'is written by Correct Answer Shakespeare Shylock নামে একজন Jewish (ইহুদি) merchant (money lender ) - এর উপর ভিত্তি করে Shakespeare 'The Merchant of Venice ' comedy - টি লেখেন।
Identify the adjective of the word 'tax'.
Correct Answer:
A: Taxabale
Explanation:
Identify the adjective of the word 'tax'. Correct Answer Taxabale Tax শব্দটি verb. Noun taxation আর adjective from taxable.
প্রথম দশটি বিজোড় সংখ্যার যোগফল কত?
Correct Answer:
ক: ১০০
Explanation:
প্রথম দশটি বিজোড় সংখ্যার যোগফল কত? সঠিক উত্তর ১০০ আমরা জানি, ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল = ক২ সুতরাং ১০টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল = ১০২ = ১০০ উত্তরঃ ১০০
একটি সেটের উপাদান সংখ্যা 4 হলে তার পাওয়ার সেটের উপাদান সংখ্যা কত হবে?
Correct Answer:
গ: 16
Explanation:
একটি সেটের উপাদান সংখ্যা 4 হলে তার পাওয়ার সেটের উপাদান সংখ্যা কত হবে? সঠিক উত্তর 16 কোন সেটের উপাদানসংখ্যা n হলে তার শক্তি সেটের উপাদানসংখ্যা ২n. সুতরাং, কোন সেটের উপাদানসংখ্যা ৪ হলে তার শক্তি সেটের উপাদানসংখ্যা = ২৪ = ১৬
128, 64, 32, .......... ধারাটির ৮ম পদ কোনটি?
Correct Answer:
ক: 1
Explanation:
128, 64, 32, .......... ধারাটির ৮ম পদ কোনটি? সঠিক উত্তর 1 128, 64, 32, ……….. এটি একটি গুণোত্তর ধারা যেখানে ১ম পদ,a = 128 সাধারণ অনুপাত ,r = ১/২ অতএব ৮ম পদ = ar n - 1 = 128* (1/2)7 = 128 * 1/128 = 1 (ans)
উপাত্তসমূহের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের পার্থক্য কোনটি?
Correct Answer:
গ: পরিসর
Explanation:
উপাত্তসমূহের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের পার্থক্য কোনটি? সঠিক উত্তর পরিসর আমরা জানি, পরিসর = উপাত্তসমূহের ( সর্বোচ্চ মান - সর্বনিন্ম মান) সুতরাং, সঠিক উত্তর (গ)