BJS (Assistant Judge) Preliminary Examination MCQs
Showing 50 questions (Total: 795)
The penal code , ১৮৬০ এর ৩০০ ধারায় উল্লিখিত খুনের সংজ্ঞায় কয়টি ব্যতিক্রম আছে?
Correct Answer:
ঘ: ৫ টি
Explanation:
The penal code , ১৮৬০ এর ৩০০ ধারায় উল্লিখিত খুনের সংজ্ঞায় কয়টি ব্যতিক্রম আছে? সঠিক উত্তর ৫ টি The Penal Code, 1860 - এর ৩০০ ধারায় উল্লিখিত খুনের সংজ্ঞায় ৫ টি ব্যতিক্রম আছে। যথা - ১. মারাত্মক বা আকস্মিক প্ররোচনায় সংযম হারাইয়া প্ররোচনাকারীকে বা ভুলক্রমে বা দূর্ঘটনাক্রমে অন্য ব্যক্তির মৃত্যু ঘটায়। ২. অপরাধী সরলমনে আত্মরক্ষার বা সম্পত্তি রক্ষায় কোনোরূপ পরিকল্পনা ব্যতীত মৃত্যু ঘটায়। ৩. অপরাধকারী সরকারি কর্মচারী হিসেবে বা কর্মচারীর সাহায্যকারী হিসেবে দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে আইনানুগ বলিয়া সরল মনে কর্তব্য পালন করতে যেয়ে মৃত্যু ঘটালে। ৪. পরিকল্পনা ব্যতীত আকস্মিক বিবাদের সময় উত্তেজনায় মৃত্যু ঘটলে। ৫. ১৮ বছরের ঊর্ধ্বে স্বীয় সম্মতিতে মৃত্যুবরণ করে।
The penal code, 1860 অনুযায়ী দণ্ড কত প্রকার?
Correct Answer:
গ: ৫
Explanation:
The penal code, 1860 অনুযায়ী দণ্ড কত প্রকার? সঠিক উত্তর ৫ The Penal Code, 1860 - এর ধারা মতে শাস্তি ৫ প্রকার। যথা - ১. মৃত্যুদন্ড ২. যাবজ্জীবন কারাদণ্ড ৩. কারাদণ্ড ( সশ্রম, বিনাশ্রম) ৪. সম্পত্তি বাজেয়াপ্তকরণ ৫. অর্থদন্ড
The Negotiable Instruments Act, 1881 এর ১৩৮ (১) ধারা মতে চেক ডিসঅনারের মামালায় আদালত চেকে বর্ণিত টাকার তিনগুণ অর্থদন্ড প্রদান করলে তার কী পরিমাণ অভিযোগকরী পাবেন?
Correct Answer:
খ: চেকের সমপরিমাণ টাকা
আইন -শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন , ২০০২ -এর কোন ধারা অনুযায়ী ক্যামেরা গৃহীত ছবি, রেকর্ডকৃত কথাবার্তা উক্ত আইনের অধীনে অপরধের বিচারে সাক্ষ্য হিসেবে গৃহীত হবে?
Correct Answer:
গ: ১৪ ধারা
Explanation:
আইন -শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন , ২০০২ -এর কোন ধারা অনুযায়ী ক্যামেরা গৃহীত ছবি, রেকর্ডকৃত কথাবার্তা উক্ত আইনের অধীনে অপরধের বিচারে সাক্ষ্য হিসেবে গৃহীত হবে? সঠিক উত্তর ১৪ ধারা আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ ( দ্রুত বিচার) আইন, ২০০২ - এর ১৪ ধারায় বলা হয়েছে ক্যামেরায় গৃহীত ছবি, রেকর্ডকৃত কথাবার্তা উক্ত আইনের অধীনে অপরাধের বিচারে সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। এই ধারার অপরাধে সর্বনিম্ন ২ বছর এবং সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড অর্থদণ্ডে দন্ডিত হবে।
The Code of criminal Procedure , 1898 এর Section 161 অনুযায়ী সাক্ষীদের পরীক্ষা করতে পারেন_
Correct Answer:
ক: অভিযোগ তদন্তকারী পুলিশ কর্মকর্তা
Explanation:
The Code of criminal Procedure , 1898 এর Section 161 অনুযায়ী সাক্ষীদের পরীক্ষা করতে পারেন_ সঠিক উত্তর অভিযোগ তদন্তকারী পুলিশ কর্মকর্তা ফৌজদারি কার্যবিধি ১৯৯৮ এর ১৬১ ধারায় যেই ব্যক্তি সংশ্লিষ্ট ঘটনা এবং অবস্থা সম্পর্কে অবগত আছেন তদন্তকারী পুলিশ কর্মকর্তা তাহাকে মৌখিকভাবে জিজ্ঞাসা করিবেন। প্রদত্ত বিবৃতি অনুযায়ী সাক্ষীদের পরীক্ষা ( Examine) করে সাক্ষীর লিখিয়া লইবেন।
Complainant তার Complaint প্রত্যাহার করলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রে _
Correct Answer:
ক: অভিযুক্ত ব্যক্তিকে খালাস দিবেন
Explanation:
Complainant তার Complaint প্রত্যাহার করলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রে _ সঠিক উত্তর অভিযুক্ত ব্যক্তিকে খালাস দিবেন Complainant বা অভিযোগকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট দায়েরকৃত অভিযোগ বা colplaint প্রত্যাহার করলে এবং তা যদি অনুসন্ধান করার আদেশ প্রদান করার পূর্বে হয় তবে অভিযুক্ত ব্যক্তিকে খালাস ( acquit) দিবেন।
ভূমি জরিপের সময় কোন আইনের বিধি ৩০ এর আলোকে আপত্তি দেয়া যায়?
Correct Answer:
ঘ: The Tenancy Rules, 1954
Explanation:
ভূমি জরিপের সময় কোন আইনের বিধি ৩০ এর আলোকে আপত্তি দেয়া যায়? সঠিক উত্তর The Tenancy Rules, 1954 The Tenancy Rules, 1954 - এর ৩০ বিধি অনুসারে ভূমি জরিপের সময় আপত্তি দেয়া যায়। এই বিধির মাধ্যমে ভূমির মালিক ৩০(১) (g) অনুসারে আবেদন করতে পারে এবং যে কোনো সময় তার আপত্তিগুলো তুলে ধরতে পারে। Security of tenure under section 5 মতে দেশের আদালত তার সিদ্ধান্ত প্রদান করবে।
'গ' রাজপথে 'চ' কে পেয়ে পিস্তল দেখিয়ে 'চ' এর নিকট অর্থ দাবী করায় 'চ' তার নিকট থাকা অর্থ 'গ' এর নিকট সমর্পণ করে। এখানে 'গ' কর্তৃক সংঘটিত অপরাধ _
Correct Answer:
খ: Extortion
Explanation:
'গ' রাজপথে 'চ' কে পেয়ে পিস্তল দেখিয়ে 'চ' এর নিকট অর্থ দাবী করায় 'চ' তার নিকট থাকা অর্থ 'গ' এর নিকট সমর্পণ করে। এখানে 'গ' কর্তৃক সংঘটিত অপরাধ _ সঠিক উত্তর Extortion দন্ডবিধির ৩৮৩ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তির ইচ্ছাকৃতভাবে তাহার বা অন্য কারও ক্ষতির ভয় দেখিয়ে সম্পত্তি বা মূল্যবান জামানত বা সাক্ষরিত বা সীলমোহরকৃত যা মূল্যবান জামানতে রূপান্তরিত হয় তাহা হস্তান্তরে বাধ্য করে, সেই ব্যক্তি ছিনতাই বা বলপূর্বক গ্রহণ বা আদায় ( Exortion) করে। এখানে 'গ' ছিনতাই করে। কারণ সে 'চ' কে পিস্তলের ভয় দেখিয়ে অর্থ সমর্পণে বাধ্য করেছে।
The Non-Agricultural Tenancy Act, 1949 - এ বর্ণিত অগ্রক্রয় কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে?
Correct Answer:
খ: ভূমি হস্তান্তর
Explanation:
The Non-Agricultural Tenancy Act, 1949 - এ বর্ণিত অগ্রক্রয় কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে? সঠিক উত্তর ভূমি হস্তান্তর ১৯৪৯ সালের অকৃষি প্রজাস্বত্ব আইনটি ভূমি ( Non Agricultural Land) এবং অকৃষি প্রজার ( Non - Agricultural Tenant) ক্ষেত্রে প্রযোজ্য। The Non - Agricultural Tenancy, 1949 এর ২৪ ধারার অধীনে অগ্রক্রয়ের ভিত্তিতে ভূমি হস্তান্তর ( Transfer of Land) করা হয়। ২৩ ধারার ভূমি বিক্রয়ের নোটিশের ৪ মাসের মধ্যে এবং নোটিশ প্রদত্ত না হলে অবগত হওয়ার ৪ মাসের মধ্যে অগ্রক্রয় এর আবেদন করতে হয়। অগ্রক্রয়ের তামাদির মেয়াদ ১ বছর।
রেজিস্ট্রেশন বাধ্যতামূলক এরুপ কোনো দলিল রেজিষ্ট্রি করা না হলে তা কোনো স্থাবর সম্পত্তির উপর কোনো অধিকার, স্বত্ব, স্বার্থ সৃষ্টি করে না মর্মে বিধানটি The Registration Act, 1908 -এর কোন ধারায় বর্ণিত হয়েছে?
Correct Answer:
খ: ৪৯
Explanation:
রেজিস্ট্রেশন বাধ্যতামূলক এরুপ কোনো দলিল রেজিষ্ট্রি করা না হলে তা কোনো স্থাবর সম্পত্তির উপর কোনো অধিকার, স্বত্ব, স্বার্থ সৃষ্টি করে না মর্মে বিধানটি The Registration Act, 1908 -এর কোন ধারায় বর্ণিত হয়েছে? সঠিক উত্তর ৪৯ ২০০৪ সালে স্থাবর সম্পত্তি বিক্রয় রেজিষ্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। রেজিষ্ট্রেশন বাধ্যতামূলক এরূপ কোনো দলিল রেজিষ্ট্রেশন করা না হলে তা কোনো স্হাবর সম্পত্তির উপর কোনো অধিকার স্বত্ব, স্বার্থ সৃষ্টি করবে না। The Resistration Act, 1908 - এর ৪৯ ধারায় রেজিষ্ট্রেশন ছাড়া দলিল গ্রহণযোগ্য নয় বলা হয়েছে।
একজন বাড়িওয়ালাকে তার পাওনা ভাড়া আদায়ে The Small Cause Courts Act, 1887 এর 27A ধারার বিধানমতে কত দিনের মধ্যে Small Causes Court এর আবেদন করতে হবে?
Correct Answer:
খ: ১২ মাস
Explanation:
একজন বাড়িওয়ালাকে তার পাওনা ভাড়া আদায়ে The Small Cause Courts Act, 1887 এর 27A ধারার বিধানমতে কত দিনের মধ্যে Small Causes Court এর আবেদন করতে হবে? সঠিক উত্তর ১২ মাস Small Causes Courts Act, 1887 এর ২৭ ধারার অধীনে যেকোনো ব্যক্তি সম্পত্তি বাজেয়াপ্ত ( Distress warrant) - এর জন্য আবেদন করতে পারে। ২৭(A) ধারায় বলা হয়েছে একজন বাড়িওয়ালা তার পাওনা ভাড়া আদায়ের জন্য ১২ মাসের বা ১ বছরের মধ্যে Small Causes Court - আবেদন করতে হবে।
Presumption as to correctness of record of rights সংক্রান্ত বিধানটি The State Acquisition and Tenancy Act , 1950 এর কত ধারায় বর্ণিত হয়েছে?
Correct Answer:
খ: ১৪৪ এ
Explanation:
Presumption as to correctness of record of rights সংক্রান্ত বিধানটি The State Acquisition and Tenancy Act , 1950 এর কত ধারায় বর্ণিত হয়েছে? সঠিক উত্তর ১৪৪ এ The State Acquisition and Tenancy Act, 1950 এর ১৪৪(ক) ধারার খতিয়ানের বিশুদ্ধতা অনুমান সম্পর্কে বলা হয়েছে। ১৪৪ ধারায় রাজস্ব কর্মকর্তা আদেশ এবং আদেশ দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তি আপীল করে। ১৪৪(খ) ধারায় জেলায় বা জেলায় বা জেলার অংশ বা স্হানীয় এলাকায় খাজনা নির্ধারণ বিষয়ে বলা হয়েছে। ১৪৫(খ) ধারায় সরকার কর্তৃক Land Appeallate Tribunal গঠন করতে পারার কথা বলা হয়েছে।
কোন প্রকার বন্ধকের ক্ষেত্রে বন্ধকদাতার ঋণ পরিশোধের কোনো বাধ্যবাধকতা থাকে না _
Correct Answer:
ক: Usufructuary Mortgage
Explanation:
কোন প্রকার বন্ধকের ক্ষেত্রে বন্ধকদাতার ঋণ পরিশোধের কোনো বাধ্যবাধকতা থাকে না _ সঠিক উত্তর Usufructuary Mortgage সম্পত্তি হস্তান্তর আইনের ৫৮ ধারায় ৬ ধরনের বন্ধকের মধ্যে 'খাইখালাসি বন্ধক' ( Unufructuary Mortgage) - এর ক্ষেত্রে বন্ধকদাতার ঋণ পরিশোধের কোনো বাধ্যবাধকতা থাকেনা। এই বন্ধকে বন্ধক গ্রহীতা বন্ধককৃত সম্পদ একটি নির্দিষ্ট মেয়াদে ভোগ করে এবং মেয়াদ শেষে বন্ধকদাতাকে ফেরত দেয়।
উত্তরকালীন অসম্ভবতা এর ক্ষেত্রে নিচের কোন শর্তটি প্রযোজ্য নয়?
Correct Answer:
গ: অসম্ভবতা অঙ্গিকারকারীর অবহেলার কারণে হয়
Explanation:
উত্তরকালীন অসম্ভবতা এর ক্ষেত্রে নিচের কোন শর্তটি প্রযোজ্য নয়? সঠিক উত্তর অসম্ভবতা অঙ্গিকারকারীর অবহেলার কারণে হয় ১৮৭২ সালের চুক্তি আইন অনুসারে উত্তরাকালীন অসম্ভবতা ( Supervening impossibility) হচ্ছে কোনো চুক্তি গঠনের সময় যা সম্ভব বলে প্রতীয়মান হয় কিন্তু পরবর্তীতে কোনো কোনো অপ্রত্যাশিত ঘটনার ফলে চুক্তি পালন অসম্ভব হয়ে পড়ে এবং চুক্তিটি বাতিল ও বিলুপ্ত হয়ে যায়। তাই অসম্ভবতা অঙ্গীকারবদ্ধকারীর অবহেলার কারণে হয় এই শর্তটি Supervening impossibility এর ক্ষেত্রে প্রযোজ্য নয়।
The Transfer of Property Act, 1882 এর বিধান মতে নিন্মের কোনটি নালিশযোগ্য দাবী নয়
Correct Answer:
ক: জামানত বিহীন ঋণ
Explanation:
The Transfer of Property Act, 1882 এর বিধান মতে নিন্মের কোনটি নালিশযোগ্য দাবী নয় সঠিক উত্তর জামানত বিহীন ঋণ 'জামানত বিহীন ঋণ' The Transfer of Poperty Act, 1882 - এর বিধান মতে নালিশযোগ্য দাবি হতে হলে জামানতের মাধ্যমে চুক্তি করতে হয় এবং চুক্তিতে বিনিময়, লাভ ইত্যাদি উল্লেখ করতে হয়।
লিখিত নোটিশ ছাড়া সরকারের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলে লিখিত জবাব দাখিলের জন্য আদালত সরকারকে কমপক্ষে -- সময় দিবেন?
Correct Answer:
গ: ৩ মাস
Explanation:
লিখিত নোটিশ ছাড়া সরকারের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলে লিখিত জবাব দাখিলের জন্য আদালত সরকারকে কমপক্ষে -- সময় দিবেন? সঠিক উত্তর ৩ মাস The Code of Civil Procedure, 1908 এর ৯ ধারায় মামলা দায়ের করার ক্ষেত্রে লিখিত নোটিশ ছাড়া সরকারের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলে লিখিত জবাব দাখিলের জন্য আদালত সরকারকে কমপক্ষে ৩ মাস সময় দিবে। জবাব প্রদানের ক্ষেত্রে দেওয়ানী কার্যবিধির ৬ আদেশের ১ বিধি অনুসরণ করতে হবে।
রিসিভার নিয়োগ দেয়া হয় The code of Civil Procedure , 1908 এর __ অনুযায়ী ।
Correct Answer:
ক: Order XL, rule 1
Explanation:
রিসিভার নিয়োগ দেয়া হয় The code of Civil Procedure , 1908 এর __ অনুযায়ী । সঠিক উত্তর Order XL, rule 1 দেওয়ানী কার্যবিধির ৪০ আদেশের বিধিতে রিসিভার নিয়োগ দেয়া সম্পর্কে বলা হয়েছে। ৪০ আদেশের ১(১)(ক) বিধিতে বলা হয়েছে, ডিক্রির পূর্বে বা পরে ১(১)(খ) সম্পত্তির দখল বা জিম্মাদারী হইতে কোনো ব্যক্তিকে অপসারণ, ১(১)(গ) রিসিভারের দখলে, জিম্মাদারি বা ব্যবস্হাপনায় অর্পণ করিতে এবং ১(১)(ঘ) বিধিতে মালিকের ক্ষমতার অনুরূপ রিসিভারের ক্ষমতা প্রদান করা হয়েছে।
Tho Code of Civil Procedure, 1908 এর Order VIII, rule (1) অনুযায়ী বিবাদী প্রতম শুনানীর দিন জবাব দাখিল না করলে কত দিনের মধ্যে তা দাখিল করতে হবে?
Correct Answer:
ক: ষাট দিন
Explanation:
Tho Code of Civil Procedure, 1908 এর Order VIII, rule (1) অনুযায়ী বিবাদী প্রতম শুনানীর দিন জবাব দাখিল না করলে কত দিনের মধ্যে তা দাখিল করতে হবে? সঠিক উত্তর ষাট দিন দেওয়ানী কার্যবিধির ৮ আদেশ ১ বিধি অনুসারে (১) ৮০(২) ধারার শর্তাংশের বিধান ব্যতীত বিবাদীকে জারীকৃত সমনের তারিখ হতে ৩০ কার্যদিবসের মধ্যে আত্মপক্ষ সমর্থন করে লিখিত জবাব দিতে হবে। যুক্তি সঙ্গত কারণ থাকলে ৬০ কার্যদিবসের বেশি নয় এমন সময় আদালত দিতে পারে।
"Any person entitled to any legal character, or to any right as to any property, may institute a suit___' বিধানটি The Specific Relief Act, 1877 এর কোন ধারায় বর্ণিত হয়েছে?
Correct Answer:
গ: ৪২
Explanation:
"Any person entitled to any legal character, or to any right as to any property, may institute a suit___' বিধানটি The Specific Relief Act, 1877 এর কোন ধারায় বর্ণিত হয়েছে? সঠিক উত্তর ৪২ সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭২ এর ৪২ ধারার বাদী তার দাবীকৃত সম্পত্তির স্বত্ব ঘোষণার আবেদন করতে পারে। এই মোকদ্দমায় বাদীকে নালিশী বিষয়ে আইনগত অধিকার এবং বিবাদী কর্তৃক তা অস্বীকার করায় প্রতিকার প্রার্থনা করা হয়।
দেওয়ানী আদালত গঠিত হয় নিচের কোন আইন অনযায়ী?
Correct Answer:
গ: The Civil Courts Act, 1887
Explanation:
দেওয়ানী আদালত গঠিত হয় নিচের কোন আইন অনযায়ী? সঠিক উত্তর The Civil Courts Act, 1887 দেওয়ানী আদালতসমূহের গঠন সম্পর্কে সিভিল কোর্ট অ্যাক্ট, ১৮৮৭ সালের ৩ ধারায় বর্ণনা করা হয়েছে। এ ধারা অনুসারে দেওয়ানী আদালতকে ৫ শ্রেনিতে ভাগ করা হয়েছে।
কোনো দেওয়ানী মামলার যুক্তিতর্ক শুনানি সমাপ্তির পর আদালতকে কত দিনের মধ্যে রায় প্রচার করতে হয়?
Correct Answer:
খ: ৭
Explanation:
কোনো দেওয়ানী মামলার যুক্তিতর্ক শুনানি সমাপ্তির পর আদালতকে কত দিনের মধ্যে রায় প্রচার করতে হয়? সঠিক উত্তর ৭ দেওয়ানী মামলায় যুক্তিতর্ক শুনানি সমাপ্তির পর আদেশ ২০ অনুসারে আদালত তৎক্ষনাৎ বা অনধিক ৭ দিনের মধ্যে যে কোনো দিন রায় ঘোষণা করবে। রায় ঘোষণার ৭ দিনের মধ্যে বিধি - ৫(ক) অনুসারে ডিক্রি প্রনয়ণ করবে।
'কর্ম কর, অনুরুপ ফল পাবে।' __ গঠন অনুসারে এটি কোন ধরনের বাক্য?
Correct Answer:
ক: সরল
Explanation:
'কর্ম কর, অনুরুপ ফল পাবে।' __ গঠন অনুসারে এটি কোন ধরনের বাক্য? সঠিক উত্তর সরল একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকায় এটি একটি সরল বাক্য।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ অনুযায়ী হ্যাকিং এর অপরাধের শাস্তি কী?
Correct Answer:
গ: অনধিক চৌদ্দ বছর এবং অন্যূন সাত বছর কারাদণ্ড, বা অনধিক এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড
মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ অনুযায়ী মানব পাচার অপরাধের অর্থদণ্ডসহ সর্বনিম্ন কারাদণ্ড কত বছর ?
Correct Answer:
খ: ৫
Explanation:
মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ অনুযায়ী মানব পাচার অপরাধের অর্থদণ্ডসহ সর্বনিম্ন কারাদণ্ড কত বছর ? সঠিক উত্তর ৫ মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর ৬ ধারা অনুযায়ী মানব পাচার অপরাধের শাস্তি অনধিক যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্যূন ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং অন্যূন ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডত হবে।
'বাংলাদেশ যেন জয়লাভ করে।' -এটি কোন ধরনের বাক্য?
Correct Answer:
খ: প্রার্থনাসূচক
Explanation:
'বাংলাদেশ যেন জয়লাভ করে।' -এটি কোন ধরনের বাক্য? সঠিক উত্তর প্রার্থনাসূচক 'বাংলাদেশ যেন জয়লাভ করে' - বাক্যটিতে বাংলাদেশের জয়ের জন্য প্রার্থনা সূচক অনুজ্ঞার প্রকাশ পেয়েছে। এখানে বাংলাদেশের জয়ের জন্য প্রার্থনা করা হয়েছে।
'গুনাহ' কোন ভাষার শব্দ ?
Correct Answer:
খ: ফারসি
Explanation:
'গুনাহ' কোন ভাষার শব্দ ? সঠিক উত্তর ফারসি বাংলায় ব্যবহৃত ফারসি শব্দগুলোকে তিন ভাগে ভাগ করা যায়:— (১) ধর্মসংক্রান্ত শব্দ: খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা ইত্যাদি। (২) প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ: কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তোশক, দফতর, দরবার, দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশাহ, বান্দা, বেগম, মেথর, রসদ ইত্যাদি। (৩) বিবিধ শব্দ: আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাস, রফতানি, হাঙ্গামা ইত্যাদি।
ফররুখ আহমদের কাব্যগ্রন্থ কোনটি?
Correct Answer:
ঘ: মুহূর্তের কবিতা
Explanation:
ফররুখ আহমদের কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর মুহূর্তের কবিতা সাত সাগরের মাঝি (ডিসেম্বর, ১৯৪৪) সিরাজাম মুনীরা (সেপ্টেম্বর, ১৯৫২) নৌফেল ও হাতেম (জুন, ১৯৬১) - কাব্যনাট্য মুহূর্তের কবিতা (সেপ্টেম্বর, ১৯৬৩) ধোলাই কাব্য (জানুয়ারি, ১৯৬৩) হাতেম তায়ী (মে, ১৯৬৬) - কাহিনীকাব্য নতুন লেখা (১৯৬৯) কাফেলা (অগাস্ট, ১৯৮০) হাবিদা মরুর কাহিনী (সেপ্টেম্বর, ১৯৮১) সিন্দাবাদ (অক্টোবর, ১৯৮৩) দিলরুবা (ফেব্রুয়ারি, ১৯৯৪)
শিশু আইন, ২০১৩ অনুযায়ী 'শিশু'র বয়স অনূর্ধ্ব -বৎসর_
Correct Answer:
গ: ১৮
Explanation:
শিশু আইন, ২০১৩ অনুযায়ী 'শিশু'র বয়স অনূর্ধ্ব -বৎসর_ সঠিক উত্তর ১৮ জাতিসংঘের শিশু অধিকার সনদ বাস্তবায়নের নিমিত্তে গঠিত শিশু আইন, ২০১৩ - এর ৪ ধারা অনুযায়ী অনুর্ধ্ব ১৮ বছর বয়স পর্যন্ত সকল ব্যক্তি শিশু হিসেবে গণ্য হবে।
নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য ?
Correct Answer:
ক: বাল্মীকি প্রতিভা
Explanation:
নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য ? সঠিক উত্তর বাল্মীকি প্রতিভা রবীন্দ্রনাথের প্রথম গীতিনাট্য এটি।
মিমাংসার ক্ষেত্রে জেলা লিগ্যাল এইড অফিসার পারেন না __
Correct Answer:
গ: স্ব-উদ্যোগে আইনগত প্রশ্নে মতামত প্রদান করতে
Explanation:
মিমাংসার ক্ষেত্রে জেলা লিগ্যাল এইড অফিসার পারেন না __ সঠিক উত্তর স্ব-উদ্যোগে আইনগত প্রশ্নে মতামত প্রদান করতে বিরোধ মীমাংসা বোর্ড আইন, ২০০৪ - এর ৭ ধারা অনুযায়ী পৌরসভার চেয়ারম্যান এবং মামলার বাদীপক্ষ কর্তৃক মনোনীত ২ জন নিয়ে বোর্ড গঠিত হয়। তফসিলভুক্ত অপরাধের যাবতীয় মামলার বিচারের মীমাংসা এখানে হয়। তাই জেলা লিগ্যাল এইড অফিসার স্ব - উদ্যেগে আইনগত প্রশ্নে মতামত প্রদান করতে পারে না।
'ধর্ম ও ন্যায়ের পথে চলাে'। কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
Correct Answer:
খ: উপদেশ
Explanation:
'ধর্ম ও ন্যায়ের পথে চলাে'। কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? সঠিক উত্তর উপদেশ ভালো কোনো কাজের নির্দেশ দেয়াকে উপদেশ বলা হয়।এটি একটি উপদেশ।
একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে বসে_
Correct Answer:
গ: সেমিকোলন
Explanation:
একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে বসে_ সঠিক উত্তর সেমিকোলন একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে সেমিকোলন ব্যবহৃত হয়। যেমন - তিনি শুধু তামাশা দেখিতে ছিলেন ; কোথাকার জল কোথায় গিয়ে পড়ে।
'চিত্তনামা' কাব্যগ্রন্থের রচয়িতা __
Correct Answer:
গ: কাজী নজরুল ইসলাম
Explanation:
'চিত্তনামা' কাব্যগ্রন্থের রচয়িতা __ সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম নজরুলের কাব্যগ্রন্থ - চিত্তনামা, বিষের বাঁশি, ভাঙ্গার গান, দোলন চাঁপা, প্রলয় শিখা, সাম্যবাদী, পুবের হাওয়া, সর্বহারা, সিন্দু হিন্দোল, জিঞ্জির, ছায়ানট, শেষ সওগাত।
কোনো এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করতে পারে কে?
Correct Answer:
গ: পরিবেশ আপীল আদালত
Explanation:
কোনো এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করতে পারে কে? সঠিক উত্তর পরিবেশ আপীল আদালত পরিবেশ আদালত আইন, ২০১০ - ধারা ৪ অনুযায়ী পরিবেশ আদালতের বিচারক হবে যুগ্ম জেলা জজ পর্যায়ের একজন বিচার বিভাগীয় কর্মকর্তা। সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে সরকার পরিবেশ আদালতের বিচারক নিয়োগ দিবে গেজেটর মাধ্যমে।
মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে একজন নারীকে আটক করলে অর্থদণ্ডসহ সাজা কী হবে?
Correct Answer:
ঘ: মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড
Explanation:
মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে একজন নারীকে আটক করলে অর্থদণ্ডসহ সাজা কী হবে? সঠিক উত্তর মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড নারী ও শিশু নির্যাতন আইন, ২০০০ - এর ৮ ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি মুক্তিপণ আদায়ের উদ্দেশ্য কোনো নারী বা শিশুকে আটক করে, তাহলে উক্ত ব্যক্তি মৃত্যুদন্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে এবং এর অতিরিক্ত অর্থদন্ডেও দন্ডিত হবে।
We want to take legal action against the hoodlum. Here in this sentence 'to' is a/an__
Correct Answer:
B: Infinitive maker
who is the speaker of this quote? 'No man is above the law and no man is below it___ '
Correct Answer:
D: Roosevelt
Explanation:
who is the speaker of this quote? 'No man is above the law and no man is below it___ ' Correct Answer Roosevelt President Theodore Roosevelt Said "No man is above the law and no man is below it: nor do we ask any man's permission when we ask him to obey it."
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এ মিথ্যা মামলা দায়ের বা অভিযোগ দায়েরের শাস্তি অনধিক__ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড
Correct Answer:
ঘ: ৭
Explanation:
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এ মিথ্যা মামলা দায়ের বা অভিযোগ দায়েরের শাস্তি অনধিক__ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড সঠিক উত্তর ৭ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ১৭ ধারার অধীনে মিথ্যা মামলা দায়ের বা অভিযোগ দায়েরের শাস্তি অনধিক ৭ বছর সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদন্ড।
A cock crews but a crow _
Correct Answer:
B: caws
Explanation:
A cock crews but a crow _ Correct Answer caws Crew হলাে মােরগের ডাক ঠিক তেমনি crow (কাক) - এর ডাক হলাে caw (কা - কা ধ্বনি)। অন্যদিকে ঘুঘু বা কবুতরের ডাক coo, গরুর ডাক হলাে low বা moo আর ভেড়া বা ছাগলের ডাক হলাে bleat ।
The saying ' Enough is enough ' is used to mean _
Correct Answer:
A: something to stop
Explanation:
The saying ' Enough is enough ' is used to mean _ Correct Answer something to stop 'Enough is enough' প্রবাদটি বোঝায় আর কোনো কিছু সহ্য করা হবে না অর্থাৎ কোনাে কিছু থামানাে যা। something to stop দ্বারা প্রকাশ পায়।
Identify the correct passive form of 'fortune favours the brave'
Correct Answer:
D: The brave are favoured by fortune.
Explanation:
Identify the correct passive form of 'fortune favours the brave' Correct Answer The brave are favoured by fortune. Present indifinite tense টির passive voice - এর structure: obj কে sub + am/is/are + verb - - এর p.p + by + sub কে obj। সুতরাং প্রদত্ত বাক্যটির সঠিক passive voice : The brave are favoured by fortune । Adjective - এর পূর্বে the বসিয়ে plural common noun গঠিত হয় এবং এর পর plural verb ব্যবহৃত হয়।
একজন হিন্দু ০১ পুত্র , ০১ কন্যা , ০১ মৃত পুত্রের পুত্র এবং ০১ মৃত কন্যার পুত্র রেখে মারা যান। পুত্রের অংশ _
Correct Answer:
খ: ১/২
আইনগত সহায়তা প্রদানের উদ্দেশ্যে কোন আদালতে মামলা পরিচালনা করার জন্য একজন আইনজীবীর মামলা পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে কত বছরের?
Correct Answer:
ঘ: ৫
‘Frailty, thy name is woman’. Here 'thy' is a/an-
Correct Answer:
C: possessive adjective
Explanation:
‘Frailty, thy name is woman’. Here 'thy' is a/an- Correct Answer possessive adjective Thy" is an archaic second-person singular possessive pronoun in English. It is used to indicate possession by the person being addressed, similar to "your" in modern English.
Let justice (to do) though the heavens fall. Choose the correct word/words for the bracket in the sentence.
Correct Answer:
C: be done
‘The child is father of the Man’ is written by ----
Correct Answer:
D: William Wordsworth
Explanation:
‘The child is father of the Man’ is written by ---- Correct Answer William Wordsworth "Child is father of the man" is an idiom originating from the poem "My Heart Leaps Up" by William Wordsworth.
Who is the principal antagonist of Shakespeare's play ‘The Merchant of Venice’?
Correct Answer:
A: Shylock
Explanation:
Who is the principal antagonist of Shakespeare's play ‘The Merchant of Venice’? Correct Answer Shylock Shylock is a fictional character in William Shakespeare's play The Merchant of Venice ( c. 1600). A Venetian Jewish moneylender, Shylock is the play's principal antagonist.
In Shakespeare's play "Hamlet", Hamlet was the prince of ____
Correct Answer:
B: Denmark
Explanation:
In Shakespeare's play "Hamlet", Hamlet was the prince of ____ Correct Answer Denmark The Tragedy of Hamlet, Prince of Denmark, often shortened to Hamlet is a tragedy written by William Shakespeare sometime between 1599 and 1601.
Fill in the blank by identifying the correct option: “How did you get ___ at the interview?”
Correct Answer:
A: over
Explanation:
Fill in the blank by identifying the correct option: “How did you get ___ at the interview?” Correct Answer over Get over= উত্তীর্ণ হহওয়া, পার হয়ে যাওয়া।
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ অনুযায়ী নারী অর্থ _ বয়সের নারী।
Correct Answer:
ক: যে-কোনো