Directorate of Military Lands & Cantonment (Junior Teacher) MCQs
Showing 35 questions (Total: 35)
দুটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুটির ল.সা.গু, ৯৬ হলে, গ.সা.গু, কত?
Correct Answer:
ক: 16
Explanation:
দুটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুটির ল.সা.গু, ৯৬ হলে, গ.সা.গু, কত? সঠিক উত্তর 16 সংখ্যা দুটির গ.সা.গু = সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির ল.সা.গু = ১৫৩৬৯৬ = ১৬
0.1×0.01×0.0010.2×0.02×0.002 এর মান কত?
Correct Answer:
A: 18
দুটি সংখ্যার অর্ধেকের যোগফল 51। তাদের পার্থক্যের | এক চতুর্থাংশ সমান 13। বৃহত্তম সংখ্যাটি কত?
Correct Answer:
ক: 77
SDG এর লক্ষ্যমাত্রা কয়টি?
Correct Answer:
গ: ১৭টি
Explanation:
SDG এর লক্ষ্যমাত্রা কয়টি? সঠিক উত্তর ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বা বৈশ্বিক লক্ষ্যগুলি হলো ১৭টি আন্তঃসংযুক্ত বৈশ্বিক লক্ষ্যগুলির একটি সংগ্রহ যা "সকলের জন্য একটি ভালো এবং আরও টেকসই ভবিষ্যৎ অর্জনের পরিকল্পনা হিসাবে তৈরি করা হয়েছে। জাতিসংঘ লক্ষ্যগুলো প্রণয়ন করেছে এবং “টেকসই উন্নয়নের জন্য বৈশ্বিক লক্ষ্যমাত্রা” হিসেবে লক্ষ্যগুলোকে প্রচার করেছে।টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) এর লক্ষ্যগুলো হলোঃ ১. দারিদ্র্য নির্মূল; ২. ক্ষুধামুক্তি; ৩. সুস্বাস্থ্য; ৪. মানসম্পন্ন শিক্ষা; ৫. লিঙ্গ সমতা; ৬. বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন; ৭. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি; ৮. উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি; ৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো; ১০. বৈষম্য হ্রাস; ১১. টেকসই শহর ও জনগণ; ১২. পরিমিত ভোগ; ১৩. জলবায়ুবিষয়ক পদক্ষেপ; ১৪. পানির নিচে প্রাণ; ১৫. স্থলভাগের জীবন; ১৬. শান্তি ও ন্যায়বিচার এবং ১৭. লক্ষ্য অর্জনে অংশীদারত্ব।
কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়?
Correct Answer:
গ: ৫ জুন
Explanation:
কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? সঠিক উত্তর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত দিবস। এই দিনটিতেই জাতিসংঘের মানবিক পরিবেশ কনফারেন্স (United Nations Conference on the Human Environment) শুরু হয়েছিল। এই কনফারেন্স হয়েছিল ১৯৭২ সালের ৫ থেকে ১৬ জুন অবধি। এই কনফারেন্স ঐ বছরই চালু করেছিল জাতিসংঘের সাধারণ সভা। তখন থেকেই প্রতি বছর এই দিবস পালিত হয়ে আসছে। দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৪ সালে।
গ্রিন হাউজ কি?
Correct Answer:
খ: কাঁচ নির্মিত সবুজ ঘর
Explanation:
গ্রিন হাউজ কি? সঠিক উত্তর কাঁচ নির্মিত সবুজ ঘর গ্রীন হাউজ হলো কাঁচের তৈরি ঘর যার ভেতর গাছপালা লাগানো হয়। শীতপ্রধান দেশে তীব্র ঠাণ্ডার হাত থেকে গাছপালাকে রক্ষার জন্য গ্রীন হাউজ তৈরি করা হয়। গ্রীন হাউজ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন সুইডিস রসায়নবিদ সোভনটে আরহেনিয়াস ১৮৯৬ সালে। পৃথিবীর বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বৃদ্ধির মাধ্যমে পরিবর্তনশীল আবহাওয়ার প্রতিক্রিয়াকে গ্রীন হাউস ইফেক্ট বলে। গ্রীন হাউজ ইফেক্ট বলতে মূলত তাপ আটকে রেখে পৃথিবীর সার্বিক তাপমাত্রা বৃদ্ধিকে বুঝায়। এর ফলে উত্তাপ অনেক বেড়ে যাবে যাতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যেতে পারে।
UNESCO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: প্যারিস
Explanation:
UNESCO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর প্যারিস ইউনেস্কোর প্রধান কার্যালয় ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত। UNESCO এর পূর্ণরূপ হলো United Nations Educations Scientific and Cultural Organization. ইউনেস্কো জাতিসংঘের একটি বিশেষ সংস্থা। বিশ্বে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির প্রসার এবং উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন ঘটানো এই সংস্থার কার্যক্রম। ১৯৪৫ সালের নভেম্বরে লন্ডন সম্মেলনে ইউনেস্কো প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। ১৯৪৬ সালে এই সংস্থা জাতিসংঘের সহায়ক সংস্থা হিসাবে স্বীকৃতি লাভ করে।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে Electoral College ভোটের সংখ্যা কতটি?
Correct Answer:
গ: 538
Explanation:
যুক্তরাষ্ট্রের নির্বাচনে Electoral College ভোটের সংখ্যা কতটি? সঠিক উত্তর 538 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নির্ভর করে মোট ৫৩৮. জন ইলেক্টর বা নির্বাচকের ভোটের উপর। প্রতিটি রাজ্যের জনসংখ্যার ভিত্তিতে এসব নির্বাচকের সংখ্যা নির্ধারিত থাকে । নির্বাচনে জিততে হলে প্রয়োজন ন্যূনতম ২৭০ ইলেক্ট্রোরাল ভোট।
মুজিব নগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
Correct Answer:
ক: ক্যাপ্টেন এম. মনসুর আলী
Explanation:
মুজিব নগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর ক্যাপ্টেন এম. মনসুর আলী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি (রাষ্ট্রপতি পাকিস্তানে অন্তরীণ থাকার কারণে রাষ্ট্রপতির ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্য পালনের দায়িত্বপ্রাপ্ত) তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রীএবং প্রতিরক্ষা, তথ্য, সম্প্রচার ও যোগাযোগ, অর্থনৈতিক বিষয়াবলি, পরিকল্পনা বিভাগ, শিক্ষা, স্থানীয় সরকার, স্বাস্থ্য, শ্রম, সমাজকল্যাণ, সংস্থাপন এবং অন্যান্য যেসব বিষয় কারও ওপর ন্যস্ত হয়নি তার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার মোশতাক আহমদ মন্ত্রী, পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এম মনসুর আলী মন্ত্রী, অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এ এইচ এম কামরুজ্জামান মন্ত্রী, স্বরাষ্ট্র, সরবরাহ, ত্রাণ ও পুনর্বাসন এবং কৃষি মন্ত্রণালয়
'বার ভূঁইয়া’ বলা হত কোন আমলের জমিদারদেরকে?
Correct Answer:
খ: মুঘল আমল
Explanation:
'বার ভূঁইয়া’ বলা হত কোন আমলের জমিদারদেরকে? সঠিক উত্তর মুঘল আমল বাংলার ইতিহাসে বার ভূঁইয়াদের আবির্ভাব ষোল শতকের মাঝামাঝি হতে সতের শতকের মধ্যবর্তী সময়ে। এই সময়ে মুঘলদের বিরুদ্ধে যাঁরা নিজেদের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, ঐতিহাসিক দৃষ্টিতে তাঁরাই ‘বার ভূঁইয়া'। উল্লেখ্য, সম্রাট আকবর সমগ্র বাংলার উপর তাঁর অধিকার প্রতিষ্ঠা করতে পারেন নি। বাংলার বড় বড় জমিদার মুঘলদের অধীনতা মেনে নেননি। জমিদারগণ তাঁদের নিজ নিজ জমিদারিতে স্বাধীন ছিলেন। এদের শক্তিশালী সৈন্য ও নৌ - বহর ছিল। স্বাধীনতা রক্ষার জন্য এঁরা একজোট হয়ে মুঘল সেনাপতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। বাংলার ইতিহাসে এ জমিদারগণ 'বার ভূঁইয়া' নামে পরিচিত। এ 'বার' বলতে বারজনের সংখ্যা বুঝায় না। ধারণা করা হয় অনির্দিষ্ট সংখ্যক জমিদারদের বোঝাতেই 'বার' শব্দটি ব্যবহার করা হয়েছে।
‘আমার কিছু কথা' গ্রন্থটির লেখক কে?
Correct Answer:
ক: শেখ মুজিবুর রহমান
Explanation:
‘আমার কিছু কথা' গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তর শেখ মুজিবুর রহমান 'আমার কিছু কথা' গ্রন্থটির লেখক শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরো তিনটি গ্রন্থ হলোঃ ‘অসমাপ্ত আত্মজীবনী', 'কারাগারের রোজনামচা’, ‘আমার দেখা নয়াচীন'।
ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ যাদুঘরের নাম কি?
Correct Answer:
গ: বিজয় কেতন
Explanation:
ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ যাদুঘরের নাম কি? সঠিক উত্তর বিজয় কেতন ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ যাদুঘরের নাম বিজয় কেতন। বিজয় উল্লাস অবস্থিত কুষ্টিয়ায়। বিজয় ৭১ অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (স্থপতিঃ শ্যামল চৌধুরী)।
‘মেস্তা’ একজাতীয়
Correct Answer:
ক: পাট
Explanation:
‘মেস্তা’ একজাতীয় সঠিক উত্তর পাট পাটকে ৩ শ্রেণিতে ভাগ করা যায়ঃ সাদা, তোষ এবং মেস্তা। মেস্তা পাটের কিছু উন্নত জাতের নামঃ এইচএস - ২৪, বিজেআরআই মেস্তা - ২ (ভিএম - ১) এবং বিজেআরআই মেস্তা ৩(সামু'৯৩)।
‘আপনা মাংসে হরিণা বৈরী’ কোন সাহিত্যের অন্তর্ভুক্ত?
Correct Answer:
ঘ: চর্যাপদ
Explanation:
‘আপনা মাংসে হরিণা বৈরী’ কোন সাহিত্যের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর চর্যাপদ মূল পদটি হলো 'আপনা মাংসে হরিণা বৈরী'। পদটি ভুসুকুপা রচনা করেছেন। এটি তাঁর ৬নং পদ। তিনি চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ লেখক (৮টি)। উল্লেখ্য, উক্ত পদটির অর্থ হলো নিজের মাংসের জন্যই হরিণ নিজের শত্রু'।
‘তামূল’ শব্দের অর্থ কি?
Correct Answer:
খ: পান
‘ধনপতি সওদাগর’ কোন নগরের অধিবাসী ছিলেন?
Correct Answer:
খ: উজানী নগর
Explanation:
‘ধনপতি সওদাগর’ কোন নগরের অধিবাসী ছিলেন? সঠিক উত্তর উজানী নগর 'উজানী' একটি প্রাচীন গ্রাম। এই গ্রামের নামটি পাওয়া যায় মধ্যযুগের 'মনসামঙ্গল' কাব্যে ‘উজানী নগর' হিসেবে।
‘এ যে আমাদের চেনা লোক' বাক্যে ‘চেনা’ কোন পদ?
Correct Answer:
ঘ: বিশেষণ
Explanation:
‘এ যে আমাদের চেনা লোক' বাক্যে ‘চেনা’ কোন পদ? সঠিক উত্তর বিশেষণ 'চেনা' হলো বিশেষণ পদ। উল্লেখ্য, যে পদ দ্বারা বিশেষ্য, সর্বনাম এবং ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে। এই বাক্যটিতে ‘চেনা' শব্দটি দ্বারা লোকটির পরিচিতি বা অবস্থা প্রকাশ করছে, তাই এটি বিশেষণ পদ।
‘শিখা পত্রিকা' কোন সংগঠনের সঙ্গে যুক্ত?
Correct Answer:
খ: মুসলিম সাহিত্য পরিষদ
Explanation:
‘শিখা পত্রিকা' কোন সংগঠনের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর মুসলিম সাহিত্য পরিষদ 'সাহিত্য সমাজ' ১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে সংগঠনটির নামকরণ হয় 'মুসলিম সাহিত্য সমাজ'। এই সংগঠনটির শ্লোগান ছিল 'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’। সংগঠনটি ১৯২৭ সালে 'শিখা' নামে একটি বার্ষিক মুখপত্র প্রকাশ করে।
‘শ্বশ্রূ’ অর্থ কি?
Correct Answer:
ঘ: শ্বাশুড়ী
‘বাবা বাড়ি নেই’ এ বাক্যে ‘নেই’ কোন পদ?
Correct Answer:
ঘ: ক্রিয়া
Which is in masculine form?
Correct Answer:
C: Drake
Rahim is the third child of his family. Here ‘third' is
Correct Answer:
D: Ordinal numeral
Explanation:
Rahim is the third child of his family. Here ‘third' is Correct Answer Ordinal numeral One, two, three ... এগুলোকে বলা হয় Cardinal numeral কিন্তু, First, second, third..... এগুলোকে বলা হয় Ordinal numeral. বাক্যের অর্থঃ রহিম তার পরিবারের তৃতীয় সন্তান।
It costs relatively — and you can save more.
Correct Answer:
B: little
Explanation:
It costs relatively — and you can save more. Correct Answer little এখানে Relatively এরপরে Adjective এর Positive degree বসবে। অর্থাৎ কোনো বাক্যে Relatively little / easy / small এভাবে বসে। এছাড়া Action verb হিসেবে Cost এর Modifier বা Adverb দরকার। এজন্য Little বসাতে হবে। বাক্যের অর্থঃ তুলনামূলকভাবে এর দাম কম, এজন্য এটা কিনে তুমি বেশি টাকা বাঁচাতে পারবে।
It was ——— expensive than I thought.
Correct Answer:
C: more
Explanation:
It was ——— expensive than I thought. Correct Answer more বাক্যে ‘than' থাকায় Expensiveএর Comparative রূপ হিসেবে More expensive বসবে। বাক্যের অর্থঃ আমি যত ভেবেছিলাম এটা তার চেয়ে দামি।
He said nothing ——— a long time.
Correct Answer:
D: for
Explanation:
He said nothing ——— a long time. Correct Answer for Period of time এর পূর্বে ‘for' বসে। Period of time হলো এমন সময় যা গণনা করা যায়। আবার দীর্ঘ বা অনেকসময় বুঝাতেও ‘for’ বসে। যেমনঃ For a long time. বাক্যের অর্থঃ অনেক সময়/ক্ষণ ধরে তিনি কিছু বলেননি।
They ——— to a concert tomorrow.
Correct Answer:
D: are going
Explanation:
They ——— to a concert tomorrow. Correct Answer are going খুব নিকট ভবিষ্যতে ঘটতে যাচ্ছে এমন কাজ নির্দেশ করতে Verb এর Present continuous tense বসে। এক্ষেত্রে নিকট ভবিষ্যৎ বুঝাতে Next week. next month, any near future time. tomorrow বাক্যের অর্থঃ তারা আগামীকাল কনসার্টে ব্যবহৃত হয়। যাচ্ছে।
My aunt (to be) ill for nearly a week.
Correct Answer:
D: has been
Explanation:
My aunt (to be) ill for nearly a week. Correct Answer has been বাক্যে For nearly a week থাকায় বাক্যটি • Present perfect continuous tense হবে। তাই ‘has been' হবে। বাক্যের অর্থঃ প্রায় এক সপ্তাহ ধরে আমার চাচী অসুস্থ।
If you lent me some money
Correct Answer:
D: I would be grateful to you
Explanation:
If you lent me some money Correct Answer I would be grateful to you দ্বিতীয় Conditional বাক্যের নিয়মানুযায়ীঃ If + subject + verb এর Past রূপ + ...... + subject + would/could/might + মূল verb + ..... বাক্যের অর্থঃ তুমি আমাকে কিছু টাকা দিলে তোমার কাছে কৃতজ্ঞ থাকতাম ।
The people in the room stood up to greet him. 'in the room' is
Correct Answer:
D: An adjective phrase
Explanation:
The people in the room stood up to greet him. 'in the room' is Correct Answer An adjective phrase Adjective phrase Adjective মতোই অন্য কোনো Noun, pronoun বা Noun phrase এর দোষ, গুণ, অবস্থা, বৈশিষ্ট্য ইত্যাদি প্রকাশ করে। যেমনঃ The fox without a tail called a meeting. এখানে, 'without a tail' অর্থ হলো লেজবিহীন যা মূলত একটি Adjective phrase. কারণ ‘fox’ এর একটি অবস্থা প্রকাশ করছে। বাক্যের অর্থঃ ঘরের ভেতরের লোকজন তাকে সম্ভাষণ জানাতে উঠে দাঁড়ালো।
একটি বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা গেলে দুটি বিন্দু দিয়ে কয়টি আঁকা যাবে?
Correct Answer:
খ: অসংখ্য
পনির ও তপনের আয়ের অনুপাত ৪ : ৩। তপন ও শম অনুপাত ৫ : ৪। পনিরের আয় ১২০ টাকা হলে রবিনের আয় কত?
Correct Answer:
খ: ৭২ টাকা
Explanation:
পনির ও তপনের আয়ের অনুপাত ৪ : ৩। তপন ও শম অনুপাত ৫ : ৪। পনিরের আয় ১২০ টাকা হলে রবিনের আয় কত? সঠিক উত্তর ৭২ টাকা দেয়া আছে, পনিরঃ তপন = ৪৪৩ = ২০ঃ ১৫ আবার, তপনঃ রবিন = ৫ঃ ৪ = ১৫ঃ ১২ :. পনিরঃ তপনঃ রবিন = ২০ঃ ১৫ঃ ১২ প্রশ্নমতে, পনিরঃ রবিন = ২০ঃ ১২ > পনির রবিন = ২০১২ >রবিন = ১২×পনির২০ > রবিন = ১২×১২০২০ = ৭২ .:. রবিনের আয় = ৭২ টাকা ।
19, 33, 51, 73 ........। পরবর্তী সংখ্যাটি কত?
Correct Answer:
খ: 99
Explanation:
19, 33, 51, 73 ........। পরবর্তী সংখ্যাটি কত? সঠিক উত্তর 99 ১ম সংখ্যা = 19 ২য় সংখ্যা = 19 + 14 = 33 ৩য় সংখ্যা = 33 + 18 = 51 ৪র্থ সংখ্যা = 51 + 22 = 73 ৫ম সংখ্যা = 73 + 26 = 99
১ একরের ৫% সমান কত বর্গগজ?
Correct Answer:
খ: 242
Explanation:
১ একরের ৫% সমান কত বর্গগজ? সঠিক উত্তর 242 আমরা জানি, ১ একর = ৪৮৪০ বর্গগজ .:. ৪৮৪০ বর্গগজের ৫% = ৪৮৪০×৫১০০ = ২৪২
কোন চতুর্ভুজের চারটি কোণের অনুপাত ১ : ২ : ২ : ৩ হলে, বৃহত্তম কোণের পরিমাণ কত?
Correct Answer:
ক: ১৩৫°
Explanation:
কোন চতুর্ভুজের চারটি কোণের অনুপাত ১ : ২ : ২ : ৩ হলে, বৃহত্তম কোণের পরিমাণ কত? সঠিক উত্তর ১৩৫° কোণের অনুপাতগুলোর যোগফল ১ + ২ + ২ + ৩ = ৮ আমরা জানি, চতুর্ভুজের চার কোণের সমষ্টি ৩৬০° .:. বৃহত্তর কোণের মান = ৩৬০×৩৮ = ১৩৫°
x4 - x2 + 1 = 0 হলে, x3+1x3 = ?
Correct Answer:
Correct Answer: