Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
২১ ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস কোন সনে গৃহীত হয় ?
Correct Answer:
খ: ১৯৯৯
Explanation:
২১ ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস কোন সনে গৃহীত হয় ? সঠিক উত্তর ১৯৯৯ বাঙালি জাতির ১৯৫২ সালের আত্মত্যাগের দীর্ঘ ৪৭ বছর পর ১৯৯৯ সালের ১৭ নভেম্বর UNESCO ২১ ফেব্রুয়ারীকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসাবে স্বীকৃতি প্রদান করে । ১৯৯৯ সালের ২৬ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ইউনেস্কোর নির্বাহী বোর্ডের ১৫৭ তম অধিবেশন ও ৩০তম দ্বি - বার্ষিক সাধারন সম্মেলনে বাংলাদেশের তৎকালীন শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেক একুশে ফেব্রুয়ারীকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসাবে ঘোষণার প্রস্তাব আনুষ্ঠানিকভাবে পেশ করেন। বাংলাদেশের এই প্রস্তাবটি ২৮ তি দেশ লিখিত ভাভে সমর্থন করেন । ফলে ১৭ নভেম্বর বিনা আপত্তিতে প্রস্তাবটি গৃহীত হয় । উল্লেখ, প্রথম পর্যায়ে কানাডাভিত্তিক Mother language lovers of the world নামের সংগঠনটি এক্ষেত্রে ভূমিকা পালন করে। ২০০০ সালের ফেব্রুয়ারী UNESCO - র ১৮৮ টি সদস্য রাষ্ট্রে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ প্রথমবারের মতো পালিত হয় ।
সনেটের কটি অংশ?
Correct Answer:
খ: দুইটি
Explanation:
সনেটের কটি অংশ? সঠিক উত্তর দুইটি সনেটের দুটি অংশ থাকে। যথাঃ অষ্টক ও সষ্টক।
নোয়াখালী জেলার পূর্ব নাম কি?
Correct Answer:
খ: সুধারাম
Explanation:
নোয়াখালী জেলার পূর্ব নাম কি? সঠিক উত্তর সুধারাম নোয়াখালী পূর্বনাম ২টি পাওয়া যায় – ১. সুধারাম, ২. ভুলুয়া । লাকসাম কুমিল্লার একটি উপজেলা এবং পাটগ্রাম লালমনিরহাটএর একটি উপজেলা ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অস্থায়ী সরকারের কে পাঠ করেন?
Correct Answer:
খ: অধ্যাপক ইউসুফ আলী
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অস্থায়ী সরকারের কে পাঠ করেন? সঠিক উত্তর অধ্যাপক ইউসুফ আলী ১০ এপ্রিল ১৯৭১ মেহেরপুরের মুজিবনগরে বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় যা ‘মুজিবনগর সরকার’ নামে পরিচিত। ১৭ এপ্রিল ১৯৭১ এই সরকার শপথ গ্রহন করে। এই সকার স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে ১০ এপ্রিল ১৯৭১ এবং ১৭ এপ্রিল ১৯৭১ অধ্যাপক এম ইউসুফ আলী কর্তৃক তা পঠিত হয়।
জসীমউদ্দিনের প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থের নাম কি?
Correct Answer:
ক: রাখালী
Explanation:
জসীমউদ্দিনের প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থের নাম কি? সঠিক উত্তর রাখালী পল্লীকবি জসীম উদ্দীন এর প্রথম প্রকাশিত কাব্য 'রাখালী'। এটি ১৯২৭ সালে প্রকাশিত হয়।
'The Trumpet of prophecy! O wind. If winter comes, can spring be far behind?' Who is the poet of these lines?
Correct Answer:
A: P.B. Shelley
Explanation:
'The Trumpet of prophecy! O wind. If winter comes, can spring be far behind?' Who is the poet of these lines? Correct Answer P.B. Shelley Percy Bysshe Shelley (1792 - 1822) ছিলেন ইংল্যান্ডের বিখ্যাত কবি। তার বিখ্যাত উক্তি If winter cames, can spring be far behind? নেয়া হয়েছে ' Ode to The West Wind ' কবিতা থেকে। উল্লেখ্য, লাইনটি কবিতার শেষ লাইন।
কোন কবির উপাধি “কবি কন্ঠহার”
Correct Answer:
খ: বিদ্যাপতি
Explanation:
কোন কবির উপাধি “কবি কন্ঠহার” সঠিক উত্তর বিদ্যাপতি বিদ্যাপদির উপাধি কবি কণ্ঠহার
কম্পিউটারের ভাষা কি বলা হয়?
Correct Answer:
ঘ: যান্ত্রিক ভাষা
Explanation:
কম্পিউটারের ভাষা কি বলা হয়? সঠিক উত্তর যান্ত্রিক ভাষা কম্পিউটারের ভাষা বাইনারি, অর্থাৎ ০ (শূন্য) এবং ১ (এক)। যাকে ম্যাশিন ল্যাংগুয়েজ বলা হয়। কম্পিউটার ০ এবং ১ ছাড়া কোন কিছু বোঝে না। আমরা যখন প্রোগাম রচনা করি বা যে কাজই করি, তা কম্পাইলার নামক একটি অনুবাদক প্রোগাম বাইনারিতে রুপান্তর করে কম্পিউটারকে জানায়। আবার কম্পিউটার যখন আমাদেরকে কোন কিছু জানায়, তখনও এই কম্পাইলার বাইনারি থেকে আমাদের ভাষায় রুপান্তর করে দেয়।
প্রোগ্রাম কি ?
Correct Answer:
ঘ: গণনা কাজের সকল নির্দেশনামা
Explanation:
প্রোগ্রাম কি ? সঠিক উত্তর গণনা কাজের সকল নির্দেশনামা কম্পিউটার প্রোগ্রাম (বা সফটওয়্যার প্রোগ্রাম বা শুধু প্রোগ্রাম) হচ্ছে কম্পিউটারের জন্য তৈরীকৃত নির্দেশমালা। কম্পিউটার এই নির্দেশগুলোই নির্বাহ বা সম্পাদনা করে। কম্পিউটার প্রোগ্রামারগণ প্রোগ্রাম লিখে থাকেন। প্রোগ্রাম লেখা হয় প্রোগ্রামিং ভাষায়। কার্যকরণের ভিত্তিতে কম্পিউটার প্রোগ্রামকে দুই ভাগে ভাগ করা হয়। ১. আপ্লিকেশন সফটওয়ার( application software)২. সিস্টেম সফটওয়ার(system software)
”শ্রীকৃষ্ণকীর্তন” আবিষ্কার করেন কে?
Correct Answer:
খ: বসন্ত রঞ্জন রায়
Explanation:
”শ্রীকৃষ্ণকীর্তন” আবিষ্কার করেন কে? সঠিক উত্তর বসন্ত রঞ্জন রায় শ্রীকৃষ্ণকীর্তন আবিষ্কার করেন বসন্ত রঞ্জন বিদ্বদ্বল্লভ ১৯০৯ সালে
মাইকেল মধুসূদন দত্তের জীবন কাল
Correct Answer:
খ: ১৮২৪-১৮৭৩
Explanation:
মাইকেল মধুসূদন দত্তের জীবন কাল সঠিক উত্তর ১৮২৪-১৮৭৩ মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল (১৮২৪ - ১৮৭৩) সাল
”কম্পিউটার” শব্দের অর্থ কি?
Correct Answer:
গ: গণক যন্ত্র
Explanation:
”কম্পিউটার” শব্দের অর্থ কি? সঠিক উত্তর গণক যন্ত্র গ্রীক শব্দ “Compute” থেকে অধুনা Computer শব্দের উৎপত্তি। আবার ল্যাটিন শব্দ Computare ও থেকে Computer শব্দের উৎপত্তি। যার আর্থ গণনা করা, সেই দিক খেকে চিন্তাকরলে এর অর্থ গণনা কারী যন্ত্র বিশেষ। যেমন : - Calculator, Counter, Conductor.
ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস
Correct Answer:
গ: আরেক ফালগুন
Explanation:
ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস সঠিক উত্তর আরেক ফালগুন জহির রায়হানের একটি উপন্যাস 'আরেক ফাল্গুন'। এটি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস।
ক্রিয়ার মূলকে বলে
Correct Answer:
খ: ধাতু
Explanation:
ক্রিয়ার মূলকে বলে সঠিক উত্তর ধাতু ক্রিয়ার মূলকে ধাতু বলে
বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত কোন ভাষা থেকে?
Correct Answer:
গ: প্রাকৃত
Explanation:
বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত কোন ভাষা থেকে? সঠিক উত্তর প্রাকৃত প্রাকৃত ভাষা বলতে প্রাচীন ভারতীয় উপমহাদেশে লোকমুখে প্রচলিত স্বাভাবিক ভাষাগুলিকে বোঝায়। প্রাকৃত ভাষাগুলি ইন্দো - ইউরোপীয় ভাষাপরিবারের ইন্দো - ইরানীয় শাখার ইন্দো - আর্য শাখার প্রাচীন নিদর্শন। এগুলি সংস্কৃতের মত মার্জিত সাহিত্যিক ভাষা ছিল না। তবে পরবর্তীকালে সংস্কৃতের মত এগুলিও মৃত ভাষায় পরিণত হয়। প্রাকৃত ভাষাগুলির মধ্যে পালি ভাষা বৌদ্ধ সাহিত্যের ভাষা হিসেবে ব্যবহৃত হত। প্রাকৃত ভাষাগুলি থেকেই নানা বিবর্তনের মাধ্যমে আধুনিক ইন্দো - আর্য ভাষাগুলির উদ্ভব হয়েছে। মাগধী প্রাকৃত ভাষা থেকে বাংলা, অসমীয়া, বিহারী, ও ওড়িয়া ভাষা; শৌরসেনী প্রাকৃত ভাষা থেকে পশ্চিমী হিন্দি ও পাঞ্জাবি ভাষা; অর্ধমাগধী প্রাকৃত ভাষা থেকে পূর্বী হিন্দি; এবং মহারাষ্ট্রী প্রাকৃত থেকে মারাঠি ভাষার উদ্ভব হয়েছে বলে মনে করা হয়।
মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (MDG) আর্জনের জন্য কোন সন নির্ধারিত ?
Correct Answer:
খ: ২০১৫
Explanation:
মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (MDG) আর্জনের জন্য কোন সন নির্ধারিত ? সঠিক উত্তর ২০১৫ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (MDG) ২০০০ সালে অনুষ্ঠিত সহস্রাব্দ উন্নয়ন সম্মেলনে গৃহীত ঐতিহাসিক ‘সহস্রাব্দ উন্নয়ন ঘোষণা’। যাতে বিশ্ববাসির জন্য ২০১৫ সালের মধ্যে অর্জনযোগ্য আটটি লক্ষ্য নির্ধারণ করা হয়। এ লক্ষ্যগুলো হলো ১. চরম দারিদ্র্য ও ক্ষুধা নির্মূলকরণ, ২. সর্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন, ৩. নারী - পুরুষ সমতা অর্জন ও নারীর ক্ষমতায়নে উৎসাহ দান, ৪. শিশু মৃত্যুর হার হ্রাসকরণ, ৫. মাতৃস্বাস্থের উন্নয়ন, ৬. এইচাইভি/এইডস, ম্যালেরিয়া ও অন্যান্য রোগ নির্মূল, ৭. পরিবেশগত স্থিতিশীলতা নিশ্চিতকরণ, ৮. সার্বিক উন্নয়নের জন্য বিশ্বব্যাপী অংশীদারিত্ব গড়ে তোলা।
তিব্বতের মানস সরবর হতে উৎপন্ন
Correct Answer:
গ: ব্রহ্মপুত্র
Explanation:
তিব্বতের মানস সরবর হতে উৎপন্ন সঠিক উত্তর ব্রহ্মপুত্র ব্রক্ষপুত্র ও যমুনা নদীর উৎপত্তি হয়েছে তিব্বতের কৈলাসশৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে। সুরমা নদীর উৎপত্তি হয়েছে নাগামনিপুর পাহাড়ের দক্ষিনাংশ থেকে। পদ্মা নদীর উৎপত্তি হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে।
ইংলিশ চ্যানেল কোন ২টি মহাসাগরকে যুক্ত করেছে?
Correct Answer:
ক: আটলান্টিক মহাসাগর ও উত্তর মহাসাগর
Explanation:
ইংলিশ চ্যানেল কোন ২টি মহাসাগরকে যুক্ত করেছে? সঠিক উত্তর আটলান্টিক মহাসাগর ও উত্তর মহাসাগর ইংলিশ চ্যানেল ব্রিটেনকে ফ্রান্স থেকে পৃথক করেছে এবং আটলান্টিক ও উত্তর মহাসাগরকে সংযুক্ত করেছে।
বাংলাদেশ কমনওয়েলথের
Correct Answer:
গ: ৩২তম সদস্য
Explanation:
বাংলাদেশ কমনওয়েলথের সঠিক উত্তর ৩২তম সদস্য বাংলাদেশ ১৯৭২ সালের ১৮ এপ্রিল প্রথম আন্তর্জাতিক সংস্থা হিসেবে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে। বাংলাদেশ কমনওয়েলথের ৩২ তম সদস্য। ১৯৭২ সালে আরো সদস্য পদ লাভ করে তা হলো - WHO, FAO, ILO, IDA, IBRD.
বাংলাদেশে মন্ত্রিপরিষদকে শপথ পাঠ করান--
Correct Answer:
খ: রাষ্ট্রপতি
Explanation:
বাংলাদেশে মন্ত্রিপরিষদকে শপথ পাঠ করান-- সঠিক উত্তর রাষ্ট্রপতি প্রধান বিচারপতির শপথ বাক্য পাঠ করান - রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান - প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি। স্পিকার শপথ বাক্য পাঠ করান - সংসদ সদস্যদের।
বাংলাপিডিয়া প্রকাশ করেছে
Correct Answer:
গ: এশিয়াটিক সোসাইটি
Explanation:
বাংলাপিডিয়া প্রকাশ করেছে সঠিক উত্তর এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি হচ্ছে ১৮৬০ সালের সোসাইটিজ অ্যাক্ট - এর অধীনে নিবন্ধিত একটি অরাজনৈতিক, বেসরকারি ও লাভজনক সংস্থা। ১৯৫২ সালে এশিয়ার মানুষ ও প্রকৃতি বিষয়ে গবেষণার লক্ষ্যে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশের জাতীয় খেলা-
Correct Answer:
গ: কাবাডি
Explanation:
বাংলাদেশের জাতীয় খেলা- সঠিক উত্তর কাবাডি 1972 সালে হাডুডুকে 'কাবাডি' নামকরণ করা হয় এবং বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে স্বীকৃতি দেয়া হয়। কাবাডি খেলা প্রথম শুরু হয় জাপানে ।
থাইল্যান্ডের মুদ্রা নাম
Correct Answer:
খ: বাথ
Explanation:
থাইল্যান্ডের মুদ্রা নাম সঠিক উত্তর বাথ থাইল্যান্ডের মুদ্রার নাম - বাথ। ফিলিপাইনের মুদ্রার নাম - পেসো। চীনের মুদ্রার নাম - ইউয়ান। মালয়েশিয়ার মুদ্রার নাম - রিংগিট।
শাপলা চত্তরের স্থপতি কে?
Correct Answer:
ঘ: আজিজুল জলিল পাশা
Explanation:
শাপলা চত্তরের স্থপতি কে? সঠিক উত্তর আজিজুল জলিল পাশা শাপলা চত্বরের স্থপতি হলে আজিজুল জলিল পাশা পাশা, যা ঢাকার মতিঝিলে অবস্থিত । বলাকা, দুর্জয়, গোল্ডেন জুবীলী টাওয়ার ইত্যাদি ভাস্কর্যের স্থপতি হলেন মৃণাল হক ।
বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের কত তম প্রেসিডেন্ট?
Correct Answer:
গ: ৪৪
Explanation:
বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের কত তম প্রেসিডেন্ট? সঠিক উত্তর ৪৪ বারাক ওবামা ( মেয়াদ : ২০০৯ - ২০১৭ খ্রি. ) মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪ তম প্রেসিডেন্ট । কেনীয় বংশোদ্ভূত ওবামা ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। ২০০৯ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ।
কিউবার রাজধানী
Correct Answer:
ক: হাভানা
Explanation:
কিউবার রাজধানী সঠিক উত্তর হাভানা কিউবার রাজধানী - হাভানা। অস্ট্রিয়ার রাজধানী - ভিয়েনা। উত্তর কোরিয়ার রাজধানী - পিয়ংইয়ং। সঠিক উত্তর - হাভানা।
কোন জেলা তুলা চাষের জন্য বেশি উপযোগী?
Correct Answer:
ঘ: যশোর
Explanation:
কোন জেলা তুলা চাষের জন্য বেশি উপযোগী? সঠিক উত্তর যশোর তুলাগাছ জমিতে দাঁড়ানো পানি সহ্য করতে পারে না। বর্তমানে ৪টি অঞ্চলে তুলার চাষ হচ্ছে। এ অঞ্চলগুলো হলো-যশোর, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম। যশোর ও রংপুর অঞ্চলের অধীনস্থ যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, রংপুর ও রাজশাহী এলাকায সবচেয়ে বেশি তুলাহয়।
দুধের ঘনত্ব নির্ণায়ক যন্ত্র-
Correct Answer:
ঘ: ল্যাক্টোমিটার
Explanation:
দুধের ঘনত্ব নির্ণায়ক যন্ত্র- সঠিক উত্তর ল্যাক্টোমিটার দুধে পানি মেশানো আছে কিনা তা প্রমান করে যে যন্ত্র তার নাম ল্যাকটোমিটার। দেখতে অনেকটা থার্মোমিটারের মত। এর মাঝামাঝি একটা জায়গায় '' মিল্ক'' কথাটা লেখা থাকে। যন্ত্রটা দুধে সোজাসুজি নামিয়ে দিয়ে ওপর থেকে হালকা ভাবে ছেড়ে দিলে, যদি দেখা যায় ল্যাকটোমিটার কিছুটা নামার পর আর নামে না, তবে সেই দুধে নিশ্চিতভাবে পানি মেশানো আছে। কিন্তু দুধে পানি মেশানো না থাকলে ঐ '' মিল্ক '' লেখা পর্যন্ত গিয়ে দুধটা যে খাঁটি তা নির্দেশ করবে।
ইউনেস্কো সুন্দরবন কে বিশ্ব ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দেয়
Correct Answer:
ঘ: ৬ ডিসেম্বর ১৯৯৭
Explanation:
ইউনেস্কো সুন্দরবন কে বিশ্ব ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দেয় সঠিক উত্তর ৬ ডিসেম্বর ১৯৯৭ জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (UNESC)) ১৯৯৭ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশের সুন্দরবনকে ৭৯৮ তম বিশ্ব ঐতিহ্য ঘোষণা করা হয়।
প্রেসিডেন্ট সুকর্ন অন্য যে নামে পরিচিত ছিলেন
Correct Answer:
খ: বাংকর্ন
Explanation:
প্রেসিডেন্ট সুকর্ন অন্য যে নামে পরিচিত ছিলেন সঠিক উত্তর বাংকর্ন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি এবং নেদারল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা লাভের জন্য সংগঠিত সফল সংগ্রামের নেতৃত্বদানকারী। তিনি ইন্দোনেশিয়ার জাতির জনক হিসেবে স্বীকৃত। তিনি ১৯৪৫ সাল থেকে ১৯৬৭ সাল পর্যন্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ছিলেন। এই সুকর্ন পরিচিত ছিলেন বাংকর্ন নামে
সমুদ্র বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়-
Correct Answer:
ঘ: অপরাহ্নে
Explanation:
সমুদ্র বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়- সঠিক উত্তর অপরাহ্নে সমুদ্র বায়ু সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয়। সূর্য কিরণে দিনের বেলা স্থলভাগ সমুদ্রের পানি অপেক্ষা শীঘ্র ও অধিক উত্তপ্ত হয় এবং সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। এই সময় বায়ুর চাপের সমতা রক্ষার জন্য সমুদ্র থেকে শীতল ও উচ্চচাপ বিশিষ্ট বায়ু স্থলভাগের দিকে প্রবাহিত হয়। যাকে সমুদ্র বায়ু বলা হয়ে থাকে। অপরাহ্নে সমুদ্র বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়।
দেওয়ানী আদলতের ডিক্রি বা আদেশ প্রদানের কত সময়ের মধ্যে ডিক্রীজারী মামলা দায়ের করতে হবে?
Correct Answer:
খ: বার বছর
Explanation:
দেওয়ানী আদলতের ডিক্রি বা আদেশ প্রদানের কত সময়ের মধ্যে ডিক্রীজারী মামলা দায়ের করতে হবে? সঠিক উত্তর বার বছর বার বছর দেওয়ানি কার্যবিধির ৪৮ ধারায় ডিক্রি জারির সময়সীমা আলোচনা করা হয়েছে। ডিক্রি জারির সময়সীমা অর্থাৎ কত দিনের মধ্যে ডিক্রি জারির আবেদন করতে হবে তা দেওয়ানি ধারা এবং তামাদি আইনের ১৮২ এবং ১৮৩ অনুচ্ছেদ একসাথে পড়ে নির্ধারণ করতে হয়। দেওয়ানী কার্যবিধি ৪৮ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা ডিক্রি ছাড়া অন্যান্য ডিক্রি প্রদানে তারিখ থেকে সর্বোচ্চ ১২ বছরের মধ্যে ডিক্রি জারির আবেদন করতে হবে।
মোডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে-
Correct Answer:
খ: ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়
Explanation:
মোডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে- সঠিক উত্তর ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয় মোডেম এক সাথে মডুলেশন এবং ডিমডুলেশন করে থাকে। অর্থাৎ কম্পিউটার এর যান্ত্রিক সিগনাল কে প্রেরক টাওয়ার এ প্রেরন করে আবার প্রেরক টাওয়ার হতে সিগনাল কম্পিউটার এর ভাষায় রুপান্তর করে। এভাবে ইন্টারনেট এর সাথে যোগাযোগ সম্পন্ন করে।
সাবমেরিন থেকে সমুদ্রের উপরের জাহাজ দেখার জন্য ব্যবহৃত হয়-
Correct Answer:
গ: পেরিস্কোপ
Explanation:
সাবমেরিন থেকে সমুদ্রের উপরের জাহাজ দেখার জন্য ব্যবহৃত হয়- সঠিক উত্তর পেরিস্কোপ পেরিস্কোপ এক ধরনের দৃষ্টিগোচরীভূত যন্ত্র যা কোন গুপ্তস্থানে অবস্থান করে ব্যক্তি কর্তৃক কোন নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে পর্যবেক্ষণ করা যায়। সাধারণতঃ এ যন্ত্রের প্রধান উপকরণ হচ্ছে - আয়না, চোখ দিয়ে দেখার উপযোগী ল্যান্স, আলো পৌঁছানোর প্রয়োজনীয় রাস্তাসহ বাহ্যিক বা ভৌত অবকাঠামো। আলো পৌঁছানোর জন্যে কমপক্ষে দুইটি সরল ৪৫০ কৌণিক অবস্থান নির্ধারণ করা প্রয়োজন। শীর্ষভাগে রক্ষিত আয়না আলো গ্রহণ করে নিম্নের আয়নায় প্রেরণ করে। পেরিস্কোপের সাহায্যে একজন পর্যবেক্ষণকারী প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়ে থাকেন।
ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসাবে ঘোষণা করেন ?
Correct Answer:
খ: ৬ ডিসেম্বর ১৯৯৭
Explanation:
ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসাবে ঘোষণা করেন ? সঠিক উত্তর ৬ ডিসেম্বর ১৯৯৭ সুন্দরবন হচ্ছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। ইউনেস্কো 6 ডিসেম্বর 1997 সালে 798 তম বিশ্ব ঐতিহ্য হিসেবে সুন্দরবন কে নির্বাচিত করে। এর আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হিরনপয়েন্ট, দুবলার চর ও নীল কমল।
নিচের কোনটি চোখের একমাত্র আলোক সংবেদী অংশ?
Correct Answer:
গ: রেটিনা
Explanation:
নিচের কোনটি চোখের একমাত্র আলোক সংবেদী অংশ? সঠিক উত্তর রেটিনা রেটিনা হচ্ছে চোখের একমাত্র আলো - সংবেদী অংশ । এতে দুই ধরনের আলো - সংবেদী কোষ আছে । রড কোষগুলো লম্বাটে ও রোডপনিস নামক প্রোটিনযুক্ত এবং অনুজ্জ্বল আলোতে দর্শনের উপযোগী। কোন কোষগুলো কোণাকৃতি ও আয়োডপসিন নামক প্রোটিন যুক্ত এবং উজ্জ্বল আলোতে দর্শনের উপযোগী ।
গ্রিনপিস (Green Peace) কোন দেশের পরিবেশবাদী সংস্থা?
Correct Answer:
ঘ: নেদারল্যান্ড
Explanation:
গ্রিনপিস (Green Peace) কোন দেশের পরিবেশবাদী সংস্থা? সঠিক উত্তর নেদারল্যান্ড গ্রিনপিস (Green Peace) নেদারল্যান্ডের একটি পরিবেশবাদী সংস্থা। গ্রিনপিস প্রতিষ্ঠিত হয় 1971 সালে। এর সদরদপ্তর নেদারল্যান্ডের আমর্স্টারডাম শহরে।
নিচের কোন দেশটি “হর্ণ অব আফ্রিকা” নামে পরিচিত?
Correct Answer:
গ: সোমালিয়া
Explanation:
নিচের কোন দেশটি “হর্ণ অব আফ্রিকা” নামে পরিচিত? সঠিক উত্তর সোমালিয়া আফ্রিকার মানচিত্র লক্ষ্য করলে দেখা যায় এর উত্তর পূর্ব অংশ আরব সাগরে শিং - এর মতো বর্ধিত হয়েছে । এই উত্তর পূর্ব অংশের চারটি দেশ ( সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া ও জিবুতি ) হর্ন আফ্রিকা হিসেবে পরিচিত ।
জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশী সভাপতি-
Correct Answer:
খ: হুমায়ুন রশীদ চৌধুরী
Explanation:
জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশী সভাপতি- সঠিক উত্তর হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশী সভাপতি - হুমায়ুন রশীদ চৌধুরী। হুমায়ূন রশীদ চৌধুরী (১১ নভেম্বর ১৯২৮ - ১০ জুলাই ২০০১) বাংলাদেশের একজন কূটনীতিবিদ ও রাজনীতিবিদ ছিলেন। বাংলাদেশের জাতীয় সংসদে ১৯৯৬ - ২০০১ পর্যন্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন। বাংলা, ইংরেজি, উর্দু, ফরাসি এবং ইতালীয় ভাষায় কথা বলতে পারতেন। এছাড়াও আরবি, স্পেনীয়, পর্তুগিজ, জার্মান এবং ইন্দোনেশীয় ভাষায়ও তার সম্যক দখল ছিল। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে তাকে স্বাধীনতা পদক প্রদান করা হয়।
বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়-
Correct Answer:
ক: ২ মার্চ, ১৯৭১
Explanation:
বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়- সঠিক উত্তর ২ মার্চ, ১৯৭১ বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় - ২ মার্চ, ১৯৭১। ১৯৭১ সালের ২রা মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বাংলাদেশের ইতিহাসে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ছাত্র নেতা আ.স.ম. আব্দুর রব। তিনি সেই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। পূর্ব পাকিস্তানের চিহ্ন চাঁদ তারা ব্যবহার না করার জন্য নতুন এই প্রতীক তৈরী করা হয়েছিল। সিআইএ ওয়ার্ল্ড ফ্যক্টবুক অনুযায়ী বাংলাদেশের সবুজ প্রকৃতি বুঝাতে পতাকায় সবুজ রং ব্যবহার করা হয়েছিল।
”টিয়ার্স অব ফায়ার” কি?
Correct Answer:
গ: মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র
Explanation:
”টিয়ার্স অব ফায়ার” কি? সঠিক উত্তর মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র ”টিয়ার্স অব ফায়ার” মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র। অনেক প্রামাণ্যচিত্র নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্যগুলো হলো : ‘স্মৃতি ৭১’ (১৯৯১), ‘একটি গলির আত্মকাহিনী’ (১৯৯৩), ‘হৃদয়গাথা’ (২০০২), ‘ডায়েরিজ অব বাংলাদেশ’ (১৯৭২), ‘লংমার্চ টুওয়ার্ডস গোল্ডেন বাংলা’ (১৯৭৪), ‘মুক্তিযোদ্ধা’ (১৯৭৬), ‘এক সাগর রক্তের বিনিময়ে’ (১৯৮৫), ‘চারুকলায় মুক্তিযুদ্ধ’ (১৯৯৭), ‘কামালপুরের যুদ্ধ’ (২০০১), ‘মৃত্যুঞ্জয়ী’ (২০০১), ‘প্রতিকূলের যাত্রী’ (২০০১), ‘স্বাধীনতা’ (২০০২), ‘মুক্তিযোদ্ধা আমরাও’ (২০০৩), ‘তখন’ (২০০৪), ‘আমি স্বাধীনতা এনেছি’ (২০০৭), ‘অন্য মুক্তিযোদ্ধা’ (২০০৭), ‘কালরাত্রি’ (২০০৭), ‘টিয়ার্স অব ফায়ার’ (২০০৭), ‘পলাশী থেকে ধানমন্ডি’ (২০০৮) ও ‘আলবদর’ (২০১১) । এ ছাড়াও আশির দশকে সাতজন বীরশ্রেষ্ঠকে নিয়ে সাতটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিলেন সৈয়দ শামসুল হক।
ডিম্বাণু সৃষ্টি হয় স্ত্রী স্ববকের-
Correct Answer:
গ: ডিম্বাশয়ে
Explanation:
ডিম্বাণু সৃষ্টি হয় স্ত্রী স্ববকের- সঠিক উত্তর ডিম্বাশয়ে কার্বন ডাই - অক্সাইড গ্রীন হাউজ গ্যাস। বায়ুমন্ডলে CFC, CO2, CH4 ও N2O প্রভৃতি গ্যাস দ্বারা স্তর সৃষ্টি হওয়ার কারণে বায়ুমণ্ডলের নিম্নস্তর তাপ আটকে পড়ে এবং সার্বিক তাপমাত্রা বৃদ্ধি পায়।
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয়?
Correct Answer:
খ: ১৯৯৭ সালে
Explanation:
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯৭ সালে। পার্বত্য শান্তি চুক্তি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের উপজাতি পাহাড়ীদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সম্পাদিত একটি শান্তি চুক্তি। পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের প্রতিনিধি জনসংহতি সমিতির সঙ্গে বাংলাদেশ সরকার ১৯৯৭ খ্রিষ্টাব্দের ২ ডিসেম্বর এই চুক্তি স্বাক্ষর করেছিল। এতে স্বাক্ষর করেন বাংলাদেশ সরকারের পক্ষে আবুল হাসনাত আব্দুল্লাহ এবং শান্তি বাহিনীর পক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা সন্তু লারমা।
নিচের কোনটি একটি ছিদ্রায়ত রাষ্ট্র?
Correct Answer:
গ: ইতালি
Explanation:
নিচের কোনটি একটি ছিদ্রায়ত রাষ্ট্র? সঠিক উত্তর ইতালি একটি স্বাধীন দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যদি অন্য কোন স্বাধীন দেশ অবস্থান করে তবে তাকে ছিদ্রায়িত রাষ্ট্র বলে । পৃথিবীতে ছিদ্রায়িত রাষ্ট্র 2 টি যথাঃ ইতালি ও দক্ষিণ আফ্রিকা। স্যানমেরিনো এবং ভ্যাটিকান সিটি নামক দুটি স্বাধীন রাষ্ট্র ইতালির অধিভুক্ত। লেসোথো সম্পূর্ণভাবে দক্ষিণ আফ্রিকা দ্বারা পরিবেষ্টিত।
বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা কোনটি?
Correct Answer:
ক: যমুনা সার কারখানা
Explanation:
বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা কোনটি? সঠিক উত্তর যমুনা সার কারখানা বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা হলো যমুনা সার কারখানায়, যা জামালপুরের তারাকান্দিতে নদীতে অবস্থিত। এটি দেশের একমাত্র দানাদার ইউরিয়া সার উৎপাদন কারখানা।
'ক্ষ'- এর বিশ্লিষ্ট রূপ-
Correct Answer:
গ: ক+ষ
Explanation:
'ক্ষ'- এর বিশ্লিষ্ট রূপ- সঠিক উত্তর ক+ষ কিছু গুরুত্বপূর্ণ যুক্তবর্ণ: ক্ক = ক + ক; যেমন - আক্কেল, টেক্কা ক্ট = ক + ট; যেমন - ডক্টর (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত) ক্ট্র = ক + ট + র; যেমন - অক্ট্রয় ক্ত = ক + ত; যেমন - রক্ত ক্ত্র = ক + ত + র; যেমন - বক্ত্র ক্ব = ক + ব; যেমন - পক্ব, ক্বণ ক্ম = ক + ম; যেমন - রুক্মিণী ক্য = ক + য; যেমন - বাক্য ক্র = ক + র; যেমন - চক্র ক্ল = ক + ল; যেমন - ক্লান্তি ক্ষ = ক + ষ; যেমন - পক্ষ ক্ষ্ণ = ক + ষ + ণ; যেমন - তীক্ষ্ণ ক্ষ্ব = ক + ষ + ব; যেমন - ইক্ষ্বাকু
ফল পাকানোর হরমোন হল
Correct Answer:
ঘ: ইথিলিন
Explanation:
ফল পাকানোর হরমোন হল সঠিক উত্তর ইথিলিন ফল পরিপক্বতা একটি গতিশীল ও স্বাভাবিক পদ্ধতি । বিভিন্ন প্রকার রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে ফলমূল ক্রমশ খাদ্যোপযোগী হয়ে ওঠে । এসব রাসায়নিক পরিবর্তনের চালিকা শক্তি হলো ইথিলিন ।
উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত?
Correct Answer:
গ: ২০০ নটিক্যাল মাইল
Explanation:
উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? সঠিক উত্তর ২০০ নটিক্যাল মাইল উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা হলো 200 নটিক্যাল মাইল। রাজনৈতিক সমুদ্রসীমা হলো 12 নটিক্যাল মাইল।
জয়পুর হাটের জামালগঞ্জে নিচের কোন খনিজটি পাওয়া যায়?
Correct Answer:
খ: কয়লা
Explanation:
জয়পুর হাটের জামালগঞ্জে নিচের কোন খনিজটি পাওয়া যায়? সঠিক উত্তর কয়লা জয়পুরহাটের জামালগঞ্জে এ পাওয়া যায় কয়লা । খনিজ তেল পাওয়া যায় সিলেট ও মৌলভীবাজার জেলায় । চীনামাটি পাওয়া যায় নেত্রকোনার বিজয়পুর, নওগাঁর পত্নীতলা এবং দিনাজপুরের পার্বতীপুরে । প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, গাজীপুরে ।
মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার স্থল সীমান্ত আছে?
Correct Answer:
খ: ৩টি
Explanation:
মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার স্থল সীমান্ত আছে? সঠিক উত্তর ৩টি বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা 32 টি ভারতের সাথে 30 টি জেলার সীমান্ত রয়েছে। আর মিয়ানমারের সাথে 3 জেলার সীমান্ত রয়েছে । একমাত্র রাঙ্গামাটি জেলার সাথে ভারত ও মিয়ানমারের সাথে সীমান্ত সংযোগ রয়েছে ।