Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
বাংলাদেশের কোন জেলায় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয়?
Correct Answer:
ক: নরসিংদী
Explanation:
বাংলাদেশের কোন জেলায় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয়? সঠিক উত্তর নরসিংদী বাংলাদেশের নরসিংদী জেলায় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয়। বাংলাদেশে প্রথম বিদ্যুৎ শক্তি ব্যবহার শুরু হয় বিংশ শতকের শুরু দিক থেকে। তৎকালীন ঢাকার নবাব অর্থায়নে ঢাকার রাস্তায় বিদ্যুতের বাতি জ্বলতে শুরু করে ১৯০১ সাল থেকে। বিদ্যুৎ ব্যবহারের ইতিহাস পুরানো হলেও নবায়নযোগ্য জ্বালানী নীতিমালা কার্যকর করা হয় বিদ্যুৎ ব্যবহার শুরুর ১০০ বছর পরে একবিংশ শতকে। যদিও বা বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি উৎপাদনক্ষম নবায়নযোগ্য শক্তির উৎস কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ শুরু হয় বিংশ শতকের ষাঠের দশকে। যা পূর্ণ কর্মক্ষমতা অর্জন করে বিংশ শতকের নব্বইয়ের দশকে।
”কার্টাগেনা” প্রটোকল হচ্ছে-
Correct Answer:
ক: জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
Explanation:
”কার্টাগেনা” প্রটোকল হচ্ছে- সঠিক উত্তর জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি ২০০০ সালের ২৯ জানুয়ারি কানাডার মন্ট্রিলে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তিটি গৃহীত হয়। এটি কার্যকর হয় ২০০৩ সালের ১১ সেপ্টেম্বর । এর পুরো নাম - Cartagena Protocol on Biosafety to the Conversation on Biological Diversity.
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরকে কোন জেলায় সমাহিত করা হয়?
Correct Answer:
খ: চাঁপাইনবাবগঞ্জ
Explanation:
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরকে কোন জেলায় সমাহিত করা হয়? সঠিক উত্তর চাঁপাইনবাবগঞ্জ ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ক্যাপ্টেন জাহাঙ্গীরকে চাপাইনবাবগঞ্জ জেলার ঐতিহাসিক সোনা মসজিদ আঙিনায় সমাহিত করা হয়।
‘আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান! না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ।’ - এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
‘আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান! না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ।’ - এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাত সংগীত কাব্য গ্রন্থের নির্ঝরের স্বপ্নভংগ নামক কবিতার অংশ বিশেষ
বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে ?
Correct Answer:
গ: পদ
Explanation:
বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে ? সঠিক উত্তর পদ পদ : বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে পদ বলে। বাক্যে যখন শব্দ ব্যবহৃত হয়, তখন শব্দগুলোর মধ্যে সম্পর্ক সৃষ্টির জন্য প্রতিটি শব্দের সঙ্গে কিছু অতিরিক্ত শব্দাংশ যুক্ত হয়। এগুলোকে বলে বিভক্তি। যে সব শব্দে আপাত দৃষ্টিতে মনে হয় কোন বিভক্তি যুক্ত হয়নি, সে সব শব্দেও একটি বিভক্তি যুক্ত হয়। একে প্রথমা বিভক্তি বা শূণ্য বিভক্তি বলে। ব্যাকরণ অনুযায়ী কোন শব্দ বাক্যে ব্যবহৃত হলে তাতে বিভক্তি যুক্ত হতে হয়। আর তাই কোন শব্দ বাক্যে বিভক্তি না নিয়ে ব্যবহৃত হলেও তার সঙ্গে একটি বিভক্তি যুক্ত হয়েছে বলে ধরে নিয়ে তাকে শূণ্য বিভক্তি বলা হয়। অর্থাৎ, বিভক্তিযুক্ত শব্দকেই পদ বলে। পদের প্রকারভেদ : পদ প্রধানত ২ প্রকার - সব্যয় পদ ও অব্যয় পদ।
কচু খেলে গলা চুলকায়, কারণ কচুতে আছে-
Correct Answer:
ক: ক্যালসিয়াম অক্সালেট
Explanation:
কচু খেলে গলা চুলকায়, কারণ কচুতে আছে- সঠিক উত্তর ক্যালসিয়াম অক্সালেট কচুতে যে ক্যালসিয়াম থাকে, সেটি ক্যালসিয়াম অক্সালেট নামক একটি লবনের আকারে থাকে। যার রাসায়নিক সংকেত CaC2O4 এবং এটি ক্ষুদ্র ক্ষুদ্র কেলাস (Crystal) আকরে থাকে। কেলাসগুলো খুবই ক্ষুদ্র এবং বেশ ধারালো(Sharp) থাকে। এই লবনটি পানিতে খুব সামান্য পরিমাণ দ্রবীভূত হয়। ফলে কচু যখন রান্না করা হয়, তখন ক্যালসিয়াম অক্সালেটের কিছু কেলাস অদ্রবীভূত (সম্ভবত) অবস্থায় থেকে যায়। ধারণা করা হয়, এই ক্রিস্টালগুলোর কারণেই আমাদের গলা চুলকায়।
বিদ্যে বোঝাই বাবুমশাই চড়ি শখের বোটে মাঝিরে কন, বলতে পারিস সূর্যি কেন ওঠে? এই উদ্ধৃতাংশটুকু কোনো কবির রচনা?
Correct Answer:
খ: সুকুমার রায়
Explanation:
বিদ্যে বোঝাই বাবুমশাই চড়ি শখের বোটে মাঝিরে কন, বলতে পারিস সূর্যি কেন ওঠে? এই উদ্ধৃতাংশটুকু কোনো কবির রচনা? সঠিক উত্তর সুকুমার রায় ষোল আনাই মিছে - সুকুমার রায় - - - সংকলিত (সুকুমার রায়) বিদ্যে বোঝাই বাবুমশাই চড়ি সখের বোটে, মাঝিরে কন, ''বলতে পারিস সূর্যি কেন ওঠে? চাঁদটা কেন বাড়ে কমে? জোয়ার কেন আসে?'' বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যালফ্যালিয়ে হাসে। বাবু বলেন, ''সারা জীবন মরলিরে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। '' খানিক বাদে কহেন বাবু, ''বলতো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় থেকে নেবে? বলতো কেন লবণ পোরা সাগর ভরা পানি?'' মাঝি সে কয়, ''আরে মশাই অত কি আর জানি?'' বাবু বলেন, ''এই বয়সে জানিসনেও তা কি জীবনটা তোর নেহাৎ খেলো, অষ্ট আনাই ফাঁকি!'' আবার ভেবে কহেন বাবু, '' বলতো ওরে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ঐ চুড়ো? বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন?'' বৃদ্ধ বলে, ''আমায় কেন লজ্জা দেছেন হেন?'' বাবু বলেন, ''বলব কি আর বলব তোরে কি তা, - দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা। '' খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন, নৌকাখানি ডুবলো বুঝি দুলে! মাঝিরে কন, '' একি আপদ! ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকা এবার? মরব নাকি আজি?'' মাঝি শুধায়, ''সাঁতার জানো?'' - মাথা নাড়েন বাবু, মূর্খ মাঝি বলে, ''মশাই, এখন কেন কাবু? বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবন খানা ষোল আনাই মিছে!''
কাগজের প্রধান রাসায়নিক উপাদান কোনটি?
Correct Answer:
খ: সেলুলোজ
Explanation:
কাগজের প্রধান রাসায়নিক উপাদান কোনটি? সঠিক উত্তর সেলুলোজ সেলুলোজ কাগজ ও বস্ত্রশিল্পের প্রধান উপাদান। এটি নাইট্রেট বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়। এটি অ্যাসিটেট ফটোগ্রাফিক ফিল্মে ব্যবহার করা হয়। নির্মাণ সামগ্রী ও আসবাবপত্র নির্মাণে সেলুলোজ প্রধান উপাদান হিসেবে যান্ত্রিক সাহায্য প্রদান করে। কাঠখেকো কীটপতঙ্গ এর পুষ্টিনালীতে বসবাসকারী এক ধরনের পরজীবী সেলুলোজ নামক উৎসেচক নিঃসৃত করে কাঠ হজমে সাহায্য করে।
জলজ শামুক ও ঝিনুকের খোলস কি দিয়ে গঠিত?
Correct Answer:
খ: কার্বনেট
Explanation:
জলজ শামুক ও ঝিনুকের খোলস কি দিয়ে গঠিত? সঠিক উত্তর কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট হল একটি রাসায়নিক যৌগ যার সংকেত হচ্ছে CaCO3। এটা প্রধানত তিনটি উপাদান কার্বন, অক্সিজেন এবং ক্যালসিয়াম দ্বারা গঠিত। পাথর বা শিলার মধ্যে এটা একটা সাধারণ উপাদান এবং মুক্তা, সামুদ্রিক প্রাণীর খোলস, শামুক, ডিমের খোসা ইত্যাদির প্রধান উপাদান। কৃষিজ চুনায় এটা একটি সক্রিয় উপাদান, যা ক্যালসিয়াম আয়ন ও জলের সাথে বিক্রিয়া করে সৃস্টি হয়। এটা চিকিৎসা ক্ষেত্রে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বা অ্যান্টাসিড হিসেবে ব্যবহৃত হয়। তবে অত্যধিক ব্যবহার বিপজ্জনক।
ফলের মিষ্টি গন্ধের জন্য নিচের কোনটি দায়ী?
Correct Answer:
ক: এস্টার
Explanation:
ফলের মিষ্টি গন্ধের জন্য নিচের কোনটি দায়ী? সঠিক উত্তর এস্টার অ্যালকোহল ও জৈব এসিডের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তাকে এস্টার বলা হয়। এটি সুগন্ধযুক্ত হয়।
কোন ধাতু গুলো মূলত এক ?
Correct Answer:
খ: প্রযোজক ধাতু ও কর্মবাচ্যের ধাতু
Explanation:
কোন ধাতু গুলো মূলত এক ? সঠিক উত্তর প্রযোজক ধাতু ও কর্মবাচ্যের ধাতু সাধিত ধাতু: মৌলিক ধাতু বা নাম শব্দের পরে ‘আ’ প্রত্যয়যোগে সাধিত ধাতু গঠিত হয়ে থাকে। সাধিত ধাতু তিন প্রকার। যথা:১. প্রযোজক ধাতু ২. নাম ধাতু ৩. কর্মবাচ্যের ধাতু১. প্রযোজক ধাতু: মৌলিক ধাতুর পরে (অপরকে নিয়োজিত করা অর্থে) ‘আ’ প্রত্যয়যোগে যে ধাতু গঠিত হয়, তাকে প্রযোজক ধাতু বা ণিজন্ত ধাতু বলে। যেমন: পড়্ + আ = শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন। কর্ + আ = করা। সে নিজে করে না, অন্যকে দিয়ে করায়। ২. নাম ধাতু: বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে ‘আ’ প্রত্যয়যোগে গঠিত ধাতুকে নাম ধাতু বলে। যেমন: ঘুম্ + আ = ঘুমা। বাবা ঘুমাচ্ছেন। হাত্ + আ = হাতা। অন্যের পকেট হাতানো আমার স্বভাব নয়। ৩. কর্মবাচ্যের ধাতু: বাক্যে কর্তার চেয়ে কর্মের সঙ্গে যখন ক্রিয়ার সম্পর্ক প্রধান হয়ে ওঠে, তখন সে ক্রিয়াকে কর্মবাচ্যের ক্রিয়া বলে। কর্মবাচ্যের ক্রিয়ার মূলকে কর্মবাচ্যের ধাতু বলে। মৌলিক ধাতুর সঙ্গে ‘আ’ প্রত্যয়যোগে কর্মবাচ্যের ধাতু গঠিত হয়। যেমন: কর্ + আ = করা। আমি তোমাকে অঙ্কটি করতে বলেছি। হার্ + আ = হারা। বইটি হারিয়ে ফেলেছি।
SPARRSO কোন মন্ত্রণালয়ের অধীনে
Correct Answer:
ঘ: প্রতিরক্ষা মন্ত্রণালয়
Explanation:
SPARRSO কোন মন্ত্রণালয়ের অধীনে সঠিক উত্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় SPARRSO প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (সংক্ষেপে স্পারসো SPARRSO) বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি স্বায়ত্তশাসিত গবেষণা প্রতিষ্ঠান। এটি ঢাকা শহরের আগারগাঁও - এ অবস্থিত। ১৯৮০ সালে এটি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের ঘূর্ণিঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস প্রদানে এ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংস্থাটি LANDSAT ও NOA নামক কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে ভূমি জরিপে নিয়োজিত। বাংলাদেশের স্যটেলাইট ইমেজারি গুলো স্পারসোর তত্ত্বাবধানে থাকে।
ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি পরিমাণে আছে ?
Correct Answer:
গ: অ্যালুমিনিয়াম
Explanation:
ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি পরিমাণে আছে ? সঠিক উত্তর অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম একটি মৌলিক পদার্থ যার প্রতীক Al এবং পারমাণবিক সংখ্যা ১৩। এটি বোরন গ্রুপের সদস্য যার রং ধূসর সাদা; গঠনে কোমল, অচৌম্বকীয় এবং যথেষ্ট সংকোচন - প্রসারণক্ষম। ভর অনুপাতে ভূ - পৃষ্ঠের ৮ শতাংশ অ্যালুমিনিয়াম। অক্সিজেন ও সিলিকনের পর ভূ - পৃষ্ঠের মৌল হিসেবে এর অবস্থান ৩য়
সংক্ষিপ্ত পথে চলতে হলে জাহাজ চালককে কি অনুসরণ করতে হবে ?
Correct Answer:
ক: সমুদ্র স্রোত
Explanation:
সংক্ষিপ্ত পথে চলতে হলে জাহাজ চালককে কি অনুসরণ করতে হবে ? সঠিক উত্তর সমুদ্র স্রোত পৃথিবীর আবর্তন, নিয়ত বায়ুপ্রবাহ, সমুদ্র জলের লবণত্ব, ঘনত্ব ও উষ্ণতার পার্থক্যের জন্য সমুদ্রের জল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়মিতভাবে সারাবছর নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় । সমুদ্র জলের এই গতির নাম সমুদ্রস্রোত
কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম?
Correct Answer:
খ: লেজার প্রিন্টার
Explanation:
কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম? সঠিক উত্তর লেজার প্রিন্টার লেজার প্রিন্টারে লেজার (Laser) রশ্মির সাহায্যে কাগজে লেখা ফুটিয়ে তোলা হয়। লেজার প্রিন্টারে মুদ্রণের জন্য লেজার রশ্মি বা আলোক রশ্মি একটি আলোক সংবেদনশীল ড্রামের উপর মুদ্রণযোগ্য বিষয়ের ছাপা তৈরি করে। তখন লেজার রশ্মির প্রক্ষেপিত অংশ টোনার (গুঁড়ো কালি) আকর্ষণ করে। এরপর ড্রাম সেই টোনারকে কাগজে স্থানান্তরিত করে। কাগজের উপর পতিত টোনার উচ্চ তাপে গলে গিয়ে স্থায়ীভাবে বসে যায়। এভাবেই লেজার প্রিন্টারে মুদ্রণের কাজ সম্পন্ন হয়।
নিচের কোনটি একটি উন্মুক্ত অপারেটিং সিস্টেম(Open Source Operating System)
Correct Answer:
ক: Redhat linux
Explanation:
নিচের কোনটি একটি উন্মুক্ত অপারেটিং সিস্টেম(Open Source Operating System) সঠিক উত্তর Redhat linux যখন একটি সফটওয়্যার প্রোগামকে ওপেন সোর্স বলা হয় তার মানে হল সফটওয়্যার প্রোগামটির সোর্স কোডটি সবার কাছে উপলভ্য। এর মানে হল এর সোর্স কোড যে কেউ এক্সেস করতে পারবে এবং যে কেউ এই প্রোগামটিকে ডেভেলপ করতে পারবে। ওপেন সোর্চ সফটওয়্যার প্রোগাম যে কেউ আদান প্রদান করতে পারে এবং নিজের ইচ্ছা মত পরিবর্তন করতে পারে। ওপেন সোর্স সফটওয়্যার প্রোগাম যে কেউ ডেপলপ করতে পারে এবং যে কেউ বন্টন করতে পারে তাই বোঝাই যাচ্ছে যে এটি আপনি ফ্রীতে ডাউনলোড এবং ব্যবহার করতে পারবেন। যেহেতু ওপেন সোর্চ ফ্রীতে ব্যবহার করতে পারবেন তাই আপনি এটি ব্যবহারের সময় এর নির্মাতার কাছ থেকে কোন টেকনিক্যাল সাহায্য পাবেন না কিন্তু অনলাইনে অনেক ওপেন সোর্চ প্রোগামের জন্য আপনি টেকনিক্যাল সাহায্য পেতে পারেন কিন্তু এগুলো আবার কতখানি ভরসাযোগ্য তা নিয়েও প্রশ্ন থেকে যায়। কয়েকটি জনপ্রিয় ওপেন সোর্স প্রোগাম হল মজিলা ফায়ারফক্স, লিনাক্স অপারেটিং সিস্টেম ইত্যাদি ।
বিজয় লে-আউটে বাংলা লেখার সময় “দ” বর্ণটি লিখতে কিবোর্ডে ইংরেজি কোন বর্ণটি চাপতে হয়?
Correct Answer:
ঘ: L
Explanation:
বিজয় লে-আউটে বাংলা লেখার সময় “দ” বর্ণটি লিখতে কিবোর্ডে ইংরেজি কোন বর্ণটি চাপতে হয়? সঠিক উত্তর L বিজয় লে - আউটে বাংলা লেখার সময় “দ” বর্ণটি লিখতে কিবোর্ডে ইংরেজি “L" বর্ণটি চাপতে হয়। R - দিয়ে “প” লেখা হয়। K - দিয়ে “ত” লেখা হয়। G - দিয়ে “। (দাঁড়ি)” লেখা হয়।
কিবোর্ড ব্যবহার করে এমএস ওয়ার্ডে কোন ফাইল সেভ করতে হলে নিচের কমান্ড ব্যবহৃত হয়?
Correct Answer:
খ: Ctrl+S
Explanation:
কিবোর্ড ব্যবহার করে এমএস ওয়ার্ডে কোন ফাইল সেভ করতে হলে নিচের কমান্ড ব্যবহৃত হয়? সঠিক উত্তর Ctrl+S MS Word Keyboard - এর শটকার্ট ব্যবহারঃ = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = 1. Ctrl + A = সিলেক্ট অল। (All Select)2. Ctrl + B = টেক্সট বোল্ড। (Bold)3. Ctrl + C = কোন কিছু কপি করা। (Copy)4. Ctrl + D = ফন্ট পরিবর্তনের ডায়ালগ বক্স প্রদর্শন করা। 5. Ctrl + E = সেন্টার এলাইনমেন্ট করা। 6. Ctrl + F = কোন শব্দ খোঁজা বা প্রতিস্থাপন করা। (Find World)7. Ctrl + G = গো টু কমান্ড। 8. Ctrl + H = রিপ্লেস কমান্ড। (Replace)9. Ctrl + I = টেক্সট ইটালিক। (Italic)10. Ctrl + J = টেক্সট জাস্টিফাইড এলাইনমেন্ট করা। (Justify)11. Ctrl + K = হাইপারলিংক তৈরী করা। (Hyperlink)12. Ctrl + L = টেক্সট লেফট এলাইনমেন্ট করা। (Left Align)13. Ctrl + M = ইনভেন্ট দেয়ার জন্য। 14. Ctrl + N = নতুন কোন ডকুমেন্ট খোলার জন্য। (New File)15. Ctrl + O = পূর্বে তৈরী করা কোন ফাইল খোলার জন্য। (File Open)16. Ctrl + P = ডকুমেন্ট প্রিন্ট। (Print)17. Ctrl + Q = প্যারাগ্রাফের মাঝে স্পেসিং করার জন্য। 18. Ctrl + R = টেক্সটকে রাইট এলাইনমেন্ট করা। (Right Align)19. Ctrl + S = ফাইল সেভ। (Save)
এক কিলোবিট (Kb) = কত বিট?
Correct Answer:
ঘ: ১০২৪ বিট
Explanation:
এক কিলোবিট (Kb) = কত বিট? সঠিক উত্তর ১০২৪ বিট ☆এক বিট (Bit) = বাইনারি ডিজিট (Binary Digit). ☆আট বিট (Bit) = এক বাইট (Byte). ☆১০২৪ বাইট (B) = এক কিলোবাইট (Kilobyte). ☆১০২৪ কিলোবাইট (KB) = এক মেগাবাইট (Megabyte). ☆১০২৪ মেগাবাইট (MB) = এক গিগাবাইট (Gigabyte). ☆১০২৪ গিগাবাইট (GB) = এক টেরাবাইট (Terabyte). ☆১০২৪ টেরাবাইট (TB) = এক পেটাবাইট (Petabyte).
”ওয়াল স্ট্রিট” কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: নিউইয়র্ক
Explanation:
”ওয়াল স্ট্রিট” কোথায় অবস্থিত? সঠিক উত্তর নিউইয়র্ক ”ওয়াল স্ট্রিট” নিউইয়র্ক অবস্থিত। ওয়াল স্ট্রিট নিউ ইয়র্ক শহরের একটি প্রখ্যাত সড়ক। পৃথিবীর অন্যতম গুরুত্ববহ বিনিয়োগ বাজার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এই সড়কে অবস্থিত বলে এর প্রসিদ্ধি জগৎজোড়া। অর্থনীতি বিষয়ক আন্তর্জাতিক দৈনিক পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নালের সদর দপ্তর এ সড়কেই অবস্থিত। কার্যত বিংশ শতাব্দীতে "ওয়াল স্ট্রিট" বিশ্ব অর্থনীতির তাপমান যন্ত্রে পরিণত হয়েছে। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ছাড়াও বহু গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান এই সড়ক অবস্থিত। এর মধ্যে রয়েছে আমেরিকান স্টক এক্সচেঞ্জ এবং ফেডারেল রিজার্ভ ব্যাংক। মার্কিন যুক্ত রাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের বাণিজ্য কেন্দ্র ম্যানহ্যাটানের দক্ষিণাংশে, হাডসন নদীর অদূরে, ওয়াল স্ট্রিট অবস্থিত।
”বার্লিনের দেওয়াল” কত সালে নির্মিত হয়েছিল?
Correct Answer:
গ: ১৯৬১ সালে
Explanation:
”বার্লিনের দেওয়াল” কত সালে নির্মিত হয়েছিল? সঠিক উত্তর ১৯৬১ সালে ”বার্লিনের দেওয়াল” নির্মিত হয়েছিল ১৯৬১ সালে। বার্লিন প্রাচীর ছিলো একটি সুরক্ষিত কংক্রিটের অন্তরায়, যা ১৯৬১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত আক্ষরিক ও মতাদর্শগতভাবে বার্লিন শহরকে বিভক্ত করেছিল। জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র (জিডিআর, পূর্ব জার্মানি) কর্তৃক এই প্রাচীরটি নির্মাণ করা হয়।
নিচের কোনটি একটি অপটিক্যাল স্টোরজ ডিভাইস?
Correct Answer:
ক: সিডি রম
Explanation:
নিচের কোনটি একটি অপটিক্যাল স্টোরজ ডিভাইস? সঠিক উত্তর সিডি রম সেকেন্ডারি মেমরির মধ্যেও বিভিন্ন ধরন আছে, যেমন—মেগনেটিক, অপটিক্যাল ও ফ্ল্যাশ। হার্ড ড্রাইভ, ফ্লপি ডিস্ক, টেপ ক্যাসেট—এগুলো মেগনেটিক স্টোরেজ ডিভাইস। অপটিক্যাল স্টোরেজ ডিভাইসের মধ্যে আছে সিডি ও ডিভিডি ডিস্ক। মেমরি কার্ড, মেমরি স্টিক, পেন ড্রাইভ, সলিড স্টেট ড্রাইভ (এসএসডি)—এগুলো ফ্ল্যাশ মেমরি ডিভাইসের মধ্যে পড়ে।
নিচের কোনটি দ্বারা সর্বাপেক্ষা দ্রুত ডাটা পরিবহন করা যায়?
Correct Answer:
ঘ: ফাইবার অপটিক কেবল
Explanation:
নিচের কোনটি দ্বারা সর্বাপেক্ষা দ্রুত ডাটা পরিবহন করা যায়? সঠিক উত্তর ফাইবার অপটিক কেবল অপটিক্যাল ফাইবার (Optical Fibre) খুবই সূক্ষ্ম, স্বচ্ছ কাচতন্তু যার মধ্য দিয়ে আলোর প্রতিফলনের মাধ্যমে কোনো একটি প্রতিবিম্ব অথবা তথ্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রেরিত হতে পারে। সহজভাবে বলা যায়, অপটিক্যাল ফাইবার হলো আলোর এক ধরনের পরিবাহক। অপটিক্যাল ফাইবারে স্বচ্ছ পদার্থের একটি পাতলা মজ্জা (core) অপেক্ষাকৃত নিচু প্রতিসরাঙ্কের পদার্থ দ্বারা আবৃত থাকে যা আচ্ছাদন হিসেবে পরিচিত। আলোক তরঙ্গসমূহ ফাইবারের পাতলা মজ্জা বরাবর মজ্জা - আচ্ছাদনে কতকগুলি সম্পূর্ণ অভ্যন্তরীণ ধারাবাহিক প্রতিফলন হিসেবে পরিচালিত ও পরিবাহিত হয়। মজ্জা - মধ্যস্থ অপদ্রব্যসমূহের কারণে প্রতি কিলোমিটারে প্রায় সাত শতাংশের মতো আলো ক্ষতিগ্রস্ত হয়। সিলিকা - ভিত্তিক ফাইবার ব্যবহার করে এটিকে বহুলাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। অপটিক্যাল ফাইবার - এর বহুবিধ ব্যবহারিক প্রয়োগ রয়েছে, যেমন: যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা ক্ষেত্রে মেডিক্যাল ইমেজিং ব্যবস্থা এবং শিল্পকারখানা ও শল্যচিকিৎসায় পথনির্দেশক হিসেবে ব্যবহারের জন্য উচ্চ ক্ষমতার লেজার থেকে উৎসারিত আলোককে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পাঠানো হয়। টেলিফোনের তামার তারকে প্রতিস্থাপন করতে অপটিক্যাল ফাইবার বহুল ব্যবহূত হচ্ছে। এ ক্ষেত্রে তামার তারের ভিতর দিয়ে বৈদ্যুতিক প্রবাহ প্রেরণের পরিবর্তে সাংকেতিক বার্তাগুলি আলোক তরঙ্গ আকারে পাঠানো হয়। অপটিক্যাল ফাইবার পদ্ধতিটির স্থাপনা ব্যয় যথেষ্ট বেশি হলেও প্রচলিত ক্যাবল অপেক্ষা দ্রুত, অধিক পরিমাণে তথ্য বহন করতে সক্ষম এবং এতে তথ্য বিকৃতিও অত্যন্ত কম। অপটিক্যাল ফাইবার যোগাযোগ ব্যবস্থাই সম্ভবত অপটিক্যাল ফাইবারের সবচেয়ে বহুল প্রচলিত প্রয়োগ।
নিচের কোনটি একটি ভিডিও ফাইল ফরম্যাটের এক্সটেনশন?
Correct Answer:
গ: .mpg
Explanation:
নিচের কোনটি একটি ভিডিও ফাইল ফরম্যাটের এক্সটেনশন? সঠিক উত্তর .mpg Below is a list of the most commonly found video file extensions..3g2 – 3GPP2 multimedia file.3gp – 3GPP multimedia file.avi – AVI file.flv – Adobe Flash file.h264 – H.264 video file.m4v – Apple MP4 video file.mkv – Matroska Multimedia Container.mov – Apple QuickTime movie file.mp4 – MPEG4 video file.mpg or .mpeg – MPEG video file.rm – RealMedia file
পৃথিবী তথা আফ্রিকার দীর্ঘতম নদী কোনটি?
Correct Answer:
গ: নীলনদ
Explanation:
পৃথিবী তথা আফ্রিকার দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর নীলনদ পৃথিবী তথা আফ্রিকার দীর্ঘতম নদী নীলনদ। এটি আফ্রিকার ১১টি দেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে। এটির দৈঘ্য ৬৮২৫ কিমি।
কোনো কম্পিউটারকে অন্য কোনো কম্পিউটারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করতে হলে নিচের কোনটি প্রয়োজন?
Correct Answer:
খ: নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
Explanation:
কোনো কম্পিউটারকে অন্য কোনো কম্পিউটারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করতে হলে নিচের কোনটি প্রয়োজন? সঠিক উত্তর নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা নিক: এটিকে নিক বাদেও আরো অনেক নামে ডাকা হয় সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নেটওয়ার্ক কার্ড ও নেটওয়ার্ক এডাপ্টার । এটি এমন একটি হার্ড ওয়্যার যা প্রতিটি কম্পিউটারে ইন্সটল থাকতে হবে। এটি একটি কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের ফিজিক্যালি সংযোগ স্থাপন করে । এটি ডিজিটাল আকারে ডেটা একটি লেন্দেন করে থাকে । নেটওয়ার্ক কার্ডের একটি পোর্ট নেটওয়ার্ক ক্যাবলের সাথে যুক্ত থাকে । এটিকে সক্রিয় করার জন্য একটি সফটওয়্যার ব্যবহার করতে হয় সেটিকে বলা হয় নিক ড্রাইভার । নিক যথাযথ ভাবে স্লটে স্থাপন করার পর পরেই নিক ড্রাইভার ইন্সটল দিতে হয় । অবশ্যই বর্তমানে সকল অপারেটিং সিস্টেম নিজ থেকে নিক কে চিনে নেয় । এজন্য আলাদা করে সফটওয়্যার ইন্সটল দিতে হয় না।
বিশ্বের প্রথম নারী প্রধাম মন্ত্রী
Correct Answer:
ক: শ্রীমাভো বন্দর নায়েকে
Explanation:
বিশ্বের প্রথম নারী প্রধাম মন্ত্রী সঠিক উত্তর শ্রীমাভো বন্দর নায়েকে বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমাভো বন্দরনায়েকে। শ্রীমাভো বন্দরনায়েকে শ্রীলঙ্কার প্রথম মহিলা নারী প্রধানমন্ত্রী। বেনজীর ভুট্টো ভারতের নারী প্রধানমন্ত্রী
”দি লিবারেশন অব বাংলাদেশ” গ্রন্থের রচয়িতা
Correct Answer:
খ: মেজর জেনারেল সুখাওয়ান্ত সিং
Explanation:
”দি লিবারেশন অব বাংলাদেশ” গ্রন্থের রচয়িতা সঠিক উত্তর মেজর জেনারেল সুখাওয়ান্ত সিং ১৯৭৮ সালে প্রকাশিত ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল সুখওয়ান্ত সিং ইংরেজি ভাষায় "The Liberation of Bangladesh " গ্রন্থটি রচনা করেন। মুক্তিযুদ্ধে তিনি যেসব ঘটনা প্রত্যক্ষ করেন তার উপর ভিত্তি করে গ্রন্থটি রচিত হয়।
বাখরাবাদ গ্যাস ক্ষেত্র
Correct Answer:
ক: কুমিল্লায়
Explanation:
বাখরাবাদ গ্যাস ক্ষেত্র সঠিক উত্তর কুমিল্লায় বাখরাবাদ গ্যাসক্ষেত্রটি কুমিল্লায় অবস্থিত। এটি ১৯৬৯ সালে আবিষ্কৃত হয় পাকিস্তান শেলওয়েল কোম্পানি কতৃক। এ গ্যাসক্ষেত্রটি বর্তমান পরিচালনা কারী প্রতিষ্ঠান বিজিএফসিএল।
'মা শিশুকে খাওয়াচ্ছেন'- বাক্যটিতে 'খাওয়াচ্ছেন' কোন ক্রিয়াপদের উদাহরণ?
Correct Answer:
ক: ণিজন্ত
Explanation:
'মা শিশুকে খাওয়াচ্ছেন'- বাক্যটিতে 'খাওয়াচ্ছেন' কোন ক্রিয়াপদের উদাহরণ? সঠিক উত্তর ণিজন্ত প্রযোজক ক্রিয়া বা ণিজন্ত ক্রিয়া: যে ক্রিয়া একজনের প্রযোজনা বা উদ্যোগে অপরজন কর্তৃক সম্পাদিত হয়, তাকে প্রযোজক ক্রিয়া বা ণিজন্ত ক্রিয়া বলে। যেমন: শিক্ষক ছাত্রকে পড়ান। বাক্যে ব্যবহারের সময় ক্রিয়ার কর্ম থাকা না - থাকার দিক থেকে ক্রিয়াপদকে তিন ভাগে ভাগ করা যায়:১. সকর্মক ক্রিয়া: যে ক্রিয়ার কর্ম থাকে, তাকে সকর্মক ক্রিয়া বলে। যেমন: ছাত্ররা বই পড়ে। এখানে ‘পড়ে’ ক্রিয়ার কর্ম ‘বই’। সে জন্য ‘পড়ে’ সকর্মক ক্রিয়া। ২. অকর্মক ক্রিয়া: যে ক্রিয়ার কর্ম থাকে না, তাকে অকর্মক ক্রিয়া বলে। যেমন: সে বাড়ি যায়। এখানে ‘যায়’ ক্রিয়ার কোনো কর্ম নেই বলে তা অকর্মক ক্রিয়া। (‘বাড়ি’ কর্ম নয়, অধিকরণ)৩. দ্বিকর্মক ক্রিয়া: যে ক্রিয়ার দুটি কর্ম থাকে, তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। যেমন: শিক্ষক ছাত্রকে অঙ্ক করান। এখানে ‘ছাত্রকে’ ও ‘অঙ্ক’—এই দুটি কর্ম আছে বলে ‘করান’ ক্রিয়াটি দ্বিকর্মক ক্রিয়া।
দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট
Correct Answer:
ক: ডি ক্লার্ক
Explanation:
দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট সঠিক উত্তর ডি ক্লার্ক দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট ডি ক্লার্ক। ফ্রেদেরিক উইলেম ডি ক্লার্ক (ইংরেজি: Frederik Willem de Klerk; জন্ম: ১৮ মার্চ, ১৯৩৬) দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট রাজনীতিবিদ হিসেবে পরিচিত ব্যক্তিত্ব। ১৯৮৯ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তিনি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি ছিলেন। ১৯৯৩ সালে অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার সাথে তিনিও শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। দক্ষিণ আফ্রিকায় গণতন্ত্রের নতুন যুগের সূচনা করেন ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রেক্ষাপটে তারা এ পুরস্কারে মনোনীত হন। ১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি উপ - রাষ্ট্রপতিরও দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালে তিনি রাজনীতি থেকে অবসর নেন।
দাবা খেলার উৎপত্তি
Correct Answer:
ক: ভারতে
Explanation:
দাবা খেলার উৎপত্তি সঠিক উত্তর ভারতে বিশ্ব দাবার সর্বোচ্চ সংস্থার নাম হলো ফিদে ( FIDE). এটি ২০ জুলাই ১৯২৪ প্রতিষ্ঠিত হয়। দাবা খেলার উৎপত্তি হয় ভারতে। এটির আদি নাম চতুরঙ্গ।
নিম্নের কোনটি G-8 এর সদস্য নয়?
Correct Answer:
ঘ: সুইডেন
Explanation:
নিম্নের কোনটি G-8 এর সদস্য নয়? সঠিক উত্তর সুইডেন G - 8 (Group of 8) এর বর্তমান সদস্য সংখ্যা ৮টি; কানাডা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, ইতালি ও রাশিয়া।
'বঙ্গ দর্শন' পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে?
Correct Answer:
ঘ: ১৮৭২
Explanation:
'বঙ্গ দর্শন' পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে? সঠিক উত্তর ১৮৭২ ১২৭৯ বঙ্গাব্দের ১লা বৈশাখ (১৮৭২ খ্রিষ্টাব্দ, বারো এপ্রিল) তারিখে মাসিক বঙ্গদর্শন পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়। সে সময়ে অবিভক্ত বাংলায় কোনো উন্নত মানের সাময়িকপত্র ছিল না। ১২৭৯ বঙ্গাব্দের বৈশাখ থেকে ১২৮২ বঙ্গাব্দের চৈত্র মাস অবধি এর সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ১২৮৩ বঙ্গাব্দে এর প্রকাশ স্থগিত থাকে। ১২৮৪ বঙ্গাব্দ থেকে পত্রিকাটি পুনঃপ্রকাশিত হয় সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায়। শ্রীশচন্দ্র মজুমদার ১২৯০ বঙ্গাব্দের কার্তিক থেকে মাঘ পর্যন্ত ৪টি সংখ্যার সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৩০৮ বঙ্গাব্দ থেকে ১৩১২ বঙ্গাব্দ পর্যন্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় বঙ্গদর্শন নবপর্যায়ে ৫ বৎসর প্রকাশিত হয়।
কেপলার-৪৫২ বি কি?
Correct Answer:
ক: পৃথিবীর মতো একটি গ্রহ
Explanation:
কেপলার-৪৫২ বি কি? সঠিক উত্তর পৃথিবীর মতো একটি গ্রহ ২৩ জুলাই ২০১৫ নাসার মহাকাশযান কেপলার মিশন নতুন একটি গ্রহের সন্ধান দেয়। যেটির নাম কেপলার ৪৫২ বি। এটি দেখতে পৃথিবীর মতো।
বায়ুমন্ডলের ওজনস্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্ব্বোচ্চ?
Correct Answer:
ঘ: ক্লোরোফ্লোরো কার্বন
Explanation:
বায়ুমন্ডলের ওজনস্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্ব্বোচ্চ? সঠিক উত্তর ক্লোরোফ্লোরো কার্বন বায়ুমণ্ডের ওজনস্তর অবক্ষয়ে মধ্যে ক্লোরোফ্লোরো কার্বন সবচেয়ে বেশি ক্ষতিকর। আর এর উৎস হচ্ছে রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার, স্প্রে জাতীয় কৌটা, জেট ইঞ্জিল, মোটর যান ইত্যাদি।
বাংলাদেশে অন্যতম দুর্যোগ কি?
Correct Answer:
ক: বন্যা
Explanation:
বাংলাদেশে অন্যতম দুর্যোগ কি? সঠিক উত্তর বন্যা বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যা অন্যতম।
স্বাধীনতা লাভের পূর্বে পাপুয়ানিউগিনি অধীনে ছিল
Correct Answer:
ঘ: অস্ট্রেলিয়ার
Explanation:
স্বাধীনতা লাভের পূর্বে পাপুয়ানিউগিনি অধীনে ছিল সঠিক উত্তর অস্ট্রেলিয়ার ওশেনিয়া মহাদেশের অন্তর্ভুক্ত দেশ পাপুয়া নিউগিনি। ১৯৭৫ সালের ১৬ সেপ্টেম্বর দেশটি অস্ট্রেলিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
'May he not suffer' is an-
Correct Answer:
B: Optative sentence
Explanation:
'May he not suffer' is an- Correct Answer Optative sentence May he not suffer' is an - Optative sentence - কারন এই বাক্যে May আছে। May থাকলে তাকে আমরা বলতে পারি Optative sentence । দোয়া, প্রার্থনা এগুলা বোঝালে সেটি optative sentence ।
দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি ব্য়য়বহুল ?
Correct Answer:
ঘ: দীর্ঘস্থায়ী দুর্যোগ প্রশমন
Explanation:
দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি ব্য়য়বহুল ? সঠিক উত্তর দীর্ঘস্থায়ী দুর্যোগ প্রশমন প্রাকৃতিক দূর্যোগের দীর্ঘস্হায়ী হ্রাস এবং দূর্যোগ পূর্বে প্রস্তুতিই দূর্যোগ প্রশমন। দীর্ঘস্হায়ী দূর্যোগ প্রশমন স্তরটি ব্যয়বহুল হলেও সরকার সীমিত সম্পদের মধ্যে বিভিন্ন স্হানে বেড়িবাঁধ নির্মাণ, নদী খনন, আশ্রয়কেন্দ্র নির্মাণ, বনায়ন ইত্যাদি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
একটি বড় মাপের ভূমিকম্পের পর কি ঘটার আশঙ্কা থাকে?
Correct Answer:
গ: সুনামি
Explanation:
একটি বড় মাপের ভূমিকম্পের পর কি ঘটার আশঙ্কা থাকে? সঠিক উত্তর সুনামি ভূমিকম্পের ভূকম্পন সমুদ্র তলদেশে হলে তা পানিতে বিশাল ঢেউয়ের সৃষ্টি করে। ভূকম্পলে সৃষ্ট এ সমুদ্র ঢেউ সুনামি নামে পরিচিত।
ভূ-পৃষ্ঠের উপরিভাগে জীবমন্ডলের ব্যাপ্তি কত?
Correct Answer:
গ: প্রায় ১০ কি.মি.
Explanation:
ভূ-পৃষ্ঠের উপরিভাগে জীবমন্ডলের ব্যাপ্তি কত? সঠিক উত্তর প্রায় ১০ কি.মি. জীবমণ্ডল দ্বারা জল, স্হল ও বায়ুমন্ডলে বসবাসকারী জীবকুল পৃথিবী নামক এ গ্রহকে বুঝায়। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৬ কিমি উচ্চতা এবং ৭ কিমি গভীরতা পর্যন্ত জীবের সন্ধান পাওয়া যায়। এই (৬ + ৭) ১৩ কিমি পুরু প্রায় গোলাকার সজীব স্তরই জীবমন্ডলের অন্তর্ভুক্ত।
আত্মরক্ষার জন্য আক্রমণকারীকে হত্যা/ গুরুতর জখম করার জন্য নিন্মের কোন কারণটি গ্রহণযোগ্য হবে না?
Correct Answer:
ঘ: আক্রমণকারীকে হত্যা না করলে তার মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক নিয়ে যেত
Explanation:
আত্মরক্ষার জন্য আক্রমণকারীকে হত্যা/ গুরুতর জখম করার জন্য নিন্মের কোন কারণটি গ্রহণযোগ্য হবে না? সঠিক উত্তর আক্রমণকারীকে হত্যা না করলে তার মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক নিয়ে যেত আত্মরক্ষার জন্য আক্রমণকারীকে হত্যা/ গুরুতর জখম করার জন্য নিন্মের কারণটি গ্রহণযোগ্য হবে না তা হলো - আক্রমণকারীকে হত্যা না করলে তার মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক নিয়ে যেত।
বায়ুমন্ডলে কোন গ্যাস সর্বাধিক পাওয়া যায়?
Correct Answer:
খ: নাইট্রোজেন
Explanation:
বায়ুমন্ডলে কোন গ্যাস সর্বাধিক পাওয়া যায়? সঠিক উত্তর নাইট্রোজেন বায়ুমণ্ডের বিভিন্ন উপাদানসমূহের মধ্যে নাইট্রোজেন ৭৮.০২%, অক্সিজেন ২০.৭১%, আর্গন ০.৮০%, কার্বন ডাই অক্সাইড ০.০৩%, ওজোন ০.০০০১%, এবং অন্যান্য ০.৪৩৯৯%
নিচের কোনটি একটি অব্যয় পদ?
Correct Answer:
ক: উঃ
Explanation:
নিচের কোনটি একটি অব্যয় পদ? সঠিক উত্তর উঃ অনন্বয়ী অব্যয়ঃ যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো অন্বয় বা সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে ভাব প্রকাশ করে তাদেরকে অনন্বয়ী অব্যয় বলে। যেমন : মরি মরি, উঃ, বটে, ছিঃ, প্রভৃতি।
সমুদ্র স্রোতের অন্যতম কারণ ?
Correct Answer:
ক: বায়ু প্রবাহের প্রভাব
Explanation:
সমুদ্র স্রোতের অন্যতম কারণ ? সঠিক উত্তর বায়ু প্রবাহের প্রভাব সমুদ্রস্রোত সৃষ্টি হয় বায়ুপ্রবাহ, গভীরতার তারতম্য, উষ্ণতার তারতম্য, লবণাক্ততার তারতম্য, বাষ্পীভবনের তারতম্য, পৃথিবীর আবর্তন ও স্থলভাগের অবস্থানের জন্য। এর মধ্যে বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে।
পাহাড়ি এলাকায় কোন ধরনের বন্যা হয়?
Correct Answer:
গ: আকস্মিক বন্যা
Explanation:
পাহাড়ি এলাকায় কোন ধরনের বন্যা হয়? সঠিক উত্তর আকস্মিক বন্যা বাংলাদেশের উত্তর - পূর্বাঞ্চর ও দক্ষিণ - পূর্বাঞ্চলের উচু পাহাড়ের পার্শ্ববতী নিম্নাঞ্চলে পাহাড়সমূহ থেকে নেমে আসা জলে আকষ্মিক বন্যার সৃষ্টি হয়।
মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু হয়?
Correct Answer:
ক: ১ জুলাই ১৯৯১
Explanation:
মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু হয়? সঠিক উত্তর ১ জুলাই ১৯৯১ মূল্য সংযোজন কর বাংলাদেশে চালু হয় ১ জুলাই ১৯৯১। (১) এই আইন মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ নামে অভিহিত হইবে৷ (২) এই আইনের - ক) ধারা ১৫, ১৬, ১৭, ১৮, ২০, ২১, ২২ এবং ৭২ ২রা জুন, ১৯৯১ ইং মোতাবেক ১৮ই জ্যৈষ্ঠ, ১৩৯৮ বাং তারিখে বলবৎ হইয়াছে বলিয়া গণ্য হইবে; এবং খ) উপরে উল্লিখিত ধারাসমূহ ব্যতীত অন্যান্য ধারাসমূহ ১লা জুলাই, ১৯৯১ ইং মোতাবেক ১৬ই আষাঢ়, ১৩৯৮ বাং তারিখে বলবৎ হইবে৷
”ছড়ালে” এর সাধু রূপ-
Correct Answer:
ক: ছড়াইলে
Explanation:
”ছড়ালে” এর সাধু রূপ- সঠিক উত্তর ছড়াইলে ছড়ালে এর সাধুরুপ ছড়াইলে
Della was too poor to buy a gift for Jim. (Negative )
Correct Answer:
C: Della was so poor that she could not buy a gift for Jim.
Explanation:
Della was too poor to buy a gift for Jim. (Negative ) Correct Answer Della was so poor that she could not buy a gift for Jim. Too....to যুক্ত হ্যাঁ বোধক বাক্যকে Negative বা complex করতে হলে So... that ব্যবহৃত হয়। এবং that conjunction যুক্ত clause টি can not/could not দিয়ে গঠন করতে হয়।