Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য কত জনকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয় ?
Correct Answer:
ঘ: ৭ জন
Explanation:
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য কত জনকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয় ? সঠিক উত্তর ৭ জন বাংলাদেশের মুক্তিযুদ্ধে অকৃত্রিম অবদান রাখার জন্য সাতজনকে বীরশ্রেষ্ঠ খেতাব দেয়া হয়। এরা হলেন নায়েক মুন্সী আব্দুর রউফম সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান, ইঞ্জিনরুম আরটিফিসার মোহাম্মদ রুহুল আমিন এবং ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর।
নিচের কোনটি এইডস রোগের ভাইরাস?
Correct Answer:
ক: HIV
Explanation:
নিচের কোনটি এইডস রোগের ভাইরাস? সঠিক উত্তর HIV এইডস রোগের বাহক হলো অতি ক্ষুদ্র এক বিশেষ ধরনের ভাইরাস। এইডস রোগের এই ভাইরাসের পুরো নাম হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস সংক্ষেপে HIV বলা হয়। এ ভাইরাস মানুষের দেহে রক্তে প্রবেশ করে রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে ফেলে। এইডস রোগীর মৃত্যু অনিবার্য কারণ। আজ পর্যন্ত এ রোগের কোনো ওষুধ আবিস্কৃত হয়নি।
বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি ?
Correct Answer:
গ: টাংস্টেন
Explanation:
বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি ? সঠিক উত্তর টাংস্টেন বৈদ্যুতিক বাল্বের ভিতরের ফিলামেন্ট নামক বিশেষ এক ধরনের তারের কুণ্ডলী থাকে, যার মধ্যদিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে তাপ ও আলো উৎপন্ন হয়। এ ফিলামেন্টটি একটি টাংস্টেন নামক এক প্রকার ধাতুর তৈরী।
নিচের কোনটি গ্রীন হাউস গ্যাস?
Correct Answer:
গ: কার্বন ডাই অক্সাইড
Explanation:
নিচের কোনটি গ্রীন হাউস গ্যাস? সঠিক উত্তর কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই - অক্সাইড গ্রীন হাউজ গ্যাস। বায়ুমন্ডলে CFC, CO2, CH4 ও N2O প্রভৃতি গ্যাস দ্বারা স্তর সৃষ্টি হওয়ার কারণে বায়ুমণ্ডলের নিম্নস্তর তাপ আটকে পড়ে এবং সার্বিক তাপমাত্রা বৃদ্ধি পায়।
কোন প্রাণীকে প্রাকৃতিক লাঙ্গল বলা হয়?
Correct Answer:
ঘ: কেঁচো
Explanation:
কোন প্রাণীকে প্রাকৃতিক লাঙ্গল বলা হয়? সঠিক উত্তর কেঁচো কেঁচোকে প্রাকৃতিক লাঙ্গল বলা হয়। ব্যাঙ শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। ষাঁড় ও মহিষ গৃহপালিত প্রাণী।
রাম সাগর কার কীর্তি
Correct Answer:
খ: রামনাথ
Explanation:
রাম সাগর কার কীর্তি সঠিক উত্তর রামনাথ রাম সাগর কার কীর্তি রামনাথ। দিনাজপুরের বিখ্যাত রাজা রামনাথ (রাজত্বকাল: ১৭২২ - ১৭৬০ খ্রিষ্টাব্দ) পলাশীর যুদ্ধের আগে (১৭৫০ - ১৭৫৫ খ্রিষ্টাব্দের মধ্যে) এই রামসাগর দিঘি খনন করেছিলেন। তারই নামানুসারে এর নামকরণ করা হয় রামসাগর। রামসাগর দিনাজপুর জেলার তাজপুর গ্রামে অবস্থিত মানবসৃষ্ট দিঘি। এটি বাংলাদেশের মধ্যে মানুষের তৈরি সবচেয়ে বড় দিঘি। তটভূমিসহ রামসাগরের আয়তন ৪, ৩৭, ৪৯২ বর্গমিটার, দৈর্ঘ্য ১, ০৩১ মিটার ও প্রস্থ ৩৬৪ মিটার। গভীরতা গড়ে প্রায় ১০ মিটার। পাড়ের উচ্চতা ১৩.৫ মিটার। দীঘিটির পশ্চিম পাড়ের মধ্যখানে একটি ঘাট ছিল যার কিছু অবশিষ্ট এখনও রয়েছে। বিভিন্ন আকৃতির বেলেপাথর স্ল্যাব দ্বারা নির্মিত ঘাটটির দৈর্ঘ্য ও প্রস্থ ছিল যথাক্রমে ৪৫.৮ মিটার এবং ১৮.৩ মিটার। দীঘিটির পাড়গুলো প্রতিটি ১০.৭৫ মিটার উঁচু।
বৈদ্যুতিক মটর এমন একটি যন্ত্র কৌশল যা-
Correct Answer:
ঘ: তড়িৎ শক্তি কে যান্ত্রিক শক্তিতে রূপান্তিরিত করে
Explanation:
বৈদ্যুতিক মটর এমন একটি যন্ত্র কৌশল যা- সঠিক উত্তর তড়িৎ শক্তি কে যান্ত্রিক শক্তিতে রূপান্তিরিত করে বৈদ্যুতিক মোটর তড়িৎ শক্তিতে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। জেনারেটর যান্ত্রিক শক্তিতে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। তাপীয় ইঞ্জিন তাপ শক্তিতে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে।
বাংলাদেশের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কি?
Correct Answer:
গ: Capsychus saularis
Explanation:
বাংলাদেশের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কি? সঠিক উত্তর Capsychus saularis বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল - এর বৈজ্ঞানিক নাম Capsychus saularis. পক্ষান্তরে, Tanualosa ilisha হচ্ছে জাতীয় মাছ ইলিশের বৈজ্ঞানিক নাম এবং Panthera tigris হচ্ছে রয়েল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম।
নিচের কোনটি একটি এন্টিভাইরাস সফটওয়্যার?
Correct Answer:
ঘ: ক্যাসপারস্কি
Explanation:
নিচের কোনটি একটি এন্টিভাইরাস সফটওয়্যার? সঠিক উত্তর ক্যাসপারস্কি ক্যাস্পারস্কি একটি এন্টি - ভাইরাস সফটওয়্যার। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল (Google) ও ইয়াহু (yahoo) । বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক ফেসবুক (Facebook).
”বীরবল” কার ছদ্ম নাম?
Correct Answer:
গ: প্রমথ চৌধুরী
Explanation:
”বীরবল” কার ছদ্ম নাম? সঠিক উত্তর প্রমথ চৌধুরী প্রমথ চৌধুরী বাংলা সাহিত্যে 'বীরবল' নামে পরিচিত । তিনি 'সবুজপত্র' (১৯১৪) পত্রিকার সম্পাদক বাংলা গদ্যে নব্য রীতির প্রবর্তন করেন। প্রমথ চৌধুরী বাংলা গদ্যে চালিত রীতির প্রবর্তন। তিনি নিজস্ব ধারায় সনেট লিখেছেন । ৭ আগস্ট ১৮৬৮ যশোরে তার জনা তিনি বাংলা কাব্যসাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তক হিসেবে খ্যাত । কাব্যগ্রস্থ : সনেট পঞ্চাশৎ (১৯১৩), পদচারণ (১৯১৯) । গল্পগ্রস্থ : চার ইয়ারি কথা (১৯১৬), আহুতি (১৯১৯), নীললোহিত ও গল্পসংগহ (১৯৪১)। স্বশিক্ষিত' এবং 'ব্যাধিই সংক্রামক স্বাস্থ্য নয়’। ২ সেপ্টেছর ১৯৪৬ (১৬ ভাদ্র ১৩৫৩) শান্তিনিকেতনে তিনি মৃত্যুবরণ করেন।
থিয়ামিনের অবাব জনিত রোগ হল-
Correct Answer:
ঘ: বেরিবেরি
Explanation:
থিয়ামিনের অবাব জনিত রোগ হল- সঠিক উত্তর বেরিবেরি ভিটামিন বি১ বা থিয়ামিনের অভাব তথা অল্প ঘাটতি হলে শারীরিক ও মানসিক অবসান, আবেগ প্রবণতা হ্রাস, খিটখিটে মেজাজ, ওজন, হ্রাস ইত্যাদি উপসর্গ দেখা দেয়। তবে থিয়ামিনের বেশি ঘাটতি হলে বেরিবেরি (Beriberi) রোগ হয়। পক্ষান্তরে, ভিটামিন বি৬ (পাইরিডক্সিন) ও বি১২ (সায়ানো কোবালামিন) - এর অভাবে পারনিসিয়াস অ্যানিমিয়া (Pernicious anaemia) রোগ হয়।
কোন ওয়েব পেইজ ব্রাউজ করার জন্য নিচের কোন সফটওয়্যারটি প্রয়োজন?
Correct Answer:
গ: অপেরা
Explanation:
কোন ওয়েব পেইজ ব্রাউজ করার জন্য নিচের কোন সফটওয়্যারটি প্রয়োজন? সঠিক উত্তর অপেরা কোনো ওয়েব পেইজ ব্রাউজ করার সময় ‘অপেরা’ সফটওয়্যারটি প্রয়োজন। এমএস ওয়ার্ড ব্যবহৃত হয় লেখার জন্য। পাওয়ার পয়েন্ট কোনো তথ্য প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়।
কৃষ্ণগহবর হতে এমনকি আলোও বের হতে পারে না। কারণ-
Correct Answer:
গ: এর মহাকর্ষ শক্তি খুবই বেশি
Explanation:
কৃষ্ণগহবর হতে এমনকি আলোও বের হতে পারে না। কারণ- সঠিক উত্তর এর মহাকর্ষ শক্তি খুবই বেশি মহাকাশের যে অঞ্চল থেকে আলোকে শষ্কু (light cones) নির্গত হয়ে দূরস্থিত কোনো পর্যবেক্ষকের নিকট পৗঁছে না, সে অঞ্চলকেই বলা হয় কৃষ্ণগহ্বর ( Black hole) এ কৃষ্ণগহ্বরের পৃষ্ঠের মহাকর্ষীয় ক্ষেত্র এমন শক্তিশালী যে, আলোক শস্কুগুলো ভিতর দিকে বেকে যায়। সে বক্রতা এতো বেশি যে, আলোক আর সেখান থেকে নির্গত হতে পারে না।
কোন ই-মেইল ঠিকানায় নিচের কোন চিহ্নটি অবশ্যই থাকে?
Correct Answer:
ঘ: @
Explanation:
কোন ই-মেইল ঠিকানায় নিচের কোন চিহ্নটি অবশ্যই থাকে? সঠিক উত্তর @ কোনো ই - মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকে। যেমন - Email: [email protected]
কল মানি রেট-
Correct Answer:
ক: আন্তঃব্যাংক সুদের হার
Explanation:
কল মানি রেট- সঠিক উত্তর আন্তঃব্যাংক সুদের হার ব্যাংকের সাময়িক তারল্য সংকট নিরসনে অন্য ব্যাংক হতে সুদে টাকা ধার করা হয়। এই টাকার প্রদত্ত সুদই হলো কলমানি রেট।
বাংলা ব্যঞ্জনবর্ণ কতটি বর্গে ভাগ করা হয়েছে?
Correct Answer:
গ: পাঁচ
Explanation:
বাংলা ব্যঞ্জনবর্ণ কতটি বর্গে ভাগ করা হয়েছে? সঠিক উত্তর পাঁচ উচ্চারণ স্থান অনুসারে বাংলা ভাষার ব্যঞ্জনবর্ণগুলোকে ৫টি শ্রেণীতে ভাগ করা হয়েছে । যথা: ক. কণ্ঠ বা জিহবামূলীয়: খ. তালব্য বা অগ্রতালুজাত; গ মূর্ধন্য বা পশ্চাৎ দন্ডমূলীয়; ঘ. দত্ত বা অগ্রদন্তমূলীয়; ঙ, ওষ্ঠ্য বর্ণ ।
আনারস কোন জাতীয় ফল?
Correct Answer:
ক: যৌগিক ফল
Explanation:
আনারস কোন জাতীয় ফল? সঠিক উত্তর যৌগিক ফল যখন একটি পুষ্পমঞ্জরীর সব ফুলগুলো মিলে একটি ফলে পরিণত হয় তখন তাকে যৌগিক ফল বলে। যেমন - আনারস, কাঁঠাল, ডুমুর ইত্যাদি। পক্ষান্তরে, গুচ্ছ ফল একটি ফুলের একাধিক মুক্ত গর্ভপত্র বিশিষ্টি ডিম্বাশয় থেকে উৎপন্ন হয়। যেমন - আতা, পদ্ম ইত্যাদি। সরল ফল একটি ফুলের একটিমাত্র গর্ভপত্র বা একাধিক যুক্ত গর্ভপত্র বিশিষ্টি ডিম্বাশয় থেকে সৃষ্টি হয়। যেমন - আম, জাম, মটর ইত্যাদি। রসালো ফলের ফলত্বক পুরু এবং রসালো থাকে। যেমন - কলা, আপেল, শসা ইত্যাদি।
নিচের কোন দেশটির দ্বিতীয় রাষ্ট্র ভাষা বাংলা?
Correct Answer:
ক: সিয়েরা লিওন
Explanation:
নিচের কোন দেশটির দ্বিতীয় রাষ্ট্র ভাষা বাংলা? সঠিক উত্তর সিয়েরা লিওন বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিয়েছে সিয়েরা লিওন। এর মূলে রয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সিয়েরা লিওনে বাংলাদেশী শান্তিরক্ষীদের অন্যন্য অবদান।
আবু ইসহাকের জন্মস্থান কোন জেলায়?
Correct Answer:
খ: শরীয়তপুর
Explanation:
আবু ইসহাকের জন্মস্থান কোন জেলায়? সঠিক উত্তর শরীয়তপুর আবু ইসহাক(ইংরেজি: Abu Ishak) (জন্ম: ১ নভেম্বর, ১৯২৬ (১৫ কার্তিক, ১৩৩৩ বাংলা) তৎকালীন মাদারিপুর (বর্তমান শরিয়তপুর জেলা) নড়িয়া থানাধীন শিরঙ্গল গ্রামে, মৃত্যু: ১৬ ফেব্রুয়ারি, ২০০৩, ঢাকায়); তিনি একজন বাংলাদেশী গ্রন্থকার। তিনি ১৯৪৬ সালে, মাত্র বিশ বছর বয়সে রচনা করেন বিখ্যাত উপন্যাস 'সূর্য দীঘল বাড়ী' এবং এটি প্রকাশ করা হয় ১৯৫৫ সালে কলকাতা থেকে, এটি একটি সামাজিক উপন্যাস।
নিচের কোনট তৎসম শব্দ নয়?
Correct Answer:
ক: হারাম
Explanation:
নিচের কোনট তৎসম শব্দ নয়? সঠিক উত্তর হারাম যেসব শষ সংস্কৃত ভাষা থেকে কোনোরূপ পরিবর্তন ছাড়াই সরাসারি বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। এখানে চন্দ্র, সূর্য, নক্ষত্র প্রতেকে তৎসম শব্দ । অন্যাদিকে ‘হারামৎ আরবি শব্দ ।
কোনটি ব্যবস্থাপনার পরিকল্পনা নিয়ন্ত্রনের মধ্যে সংযোগ স্থাপন করে?
Correct Answer:
ঘ: নির্দেশনা
Explanation:
কোনটি ব্যবস্থাপনার পরিকল্পনা নিয়ন্ত্রনের মধ্যে সংযোগ স্থাপন করে? সঠিক উত্তর নির্দেশনা ব্যবস্থাপনা প্রক্রিয়ায় পরিকল্পনা ও নিয়ন্ত্রণের মধ্যে সংযোগ স্থাপন করতে পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা ও নিয়ন্ত্রণ ধারাবাহিকভাবে পরিলক্ষিত হয়। সঠিক উত্তর - সংগঠন ও নির্দেশনা।
পটাসিয়াম মৌলটির প্রতীক হল-
Correct Answer:
গ: K
Explanation:
পটাসিয়াম মৌলটির প্রতীক হল- সঠিক উত্তর K মৌলের ইংরেজি নামের আদ্যক্ষর অথবা ল্যাটিন নামের (কোনো কোনো ক্ষেত্রে) আদ্যক্ষর দিয়ে প্রতীক লেখা হয়। যেমন - অক্সিজেন (Oxygen) O, হাইড্রোজেন (Hydrogen) H, সোডিয়াম ( Natrium, ল্যাটিন নাম) Na, পটাসিয়াম (Kalium, ল্যাটিন নাম) K ইত্যাদি।
বাংলা ভাষায় তৎসম উপসর্গ কতটি?
Correct Answer:
গ: বিশ
Explanation:
বাংলা ভাষায় তৎসম উপসর্গ কতটি? সঠিক উত্তর বিশ যেসব উপসর্গ সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে সেসব উপসর্গকে বলা হয় তৎসম বা সংস্কৃত অপ, সম্, নি, অনু, অব, নির, দূর, বি, অধি, সু, উৎ পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ।
২০১৩-১৪ অর্থ বছরের জাতীয় বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে
Correct Answer:
ক: ৭২,২৭৫ কোটি টাকা
Explanation:
২০১৩-১৪ অর্থ বছরের জাতীয় বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে সঠিক উত্তর ৭২,২৭৫ কোটি টাকা ২০১৩ - ১৪ অর্থ বছরে জাতীয় বাজেটে মোট রাজস্ব প্রাপ্তির লক্ষ্যমাত্রা ছিল ৭২, ২৭৫ কোটি টাকা। ২০১৬ - ১৭ অর্থবছরে মোট বাজেটে রাজস্ব প্রাপ্তির লক্ষ্যমাত্রা ১, ১৭, ০২৭ নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশের কোন জেলায় অর্গানিক চা উৎপন্ন হয়?
Correct Answer:
খ: পঞ্চগড়
Explanation:
বাংলাদেশের কোন জেলায় অর্গানিক চা উৎপন্ন হয়? সঠিক উত্তর পঞ্চগড় বাংলাদেশের পঞ্চগড় জেলায় "অর্গানিক চা" উৎপন্ন হয়। ২০০০ সালে পঞ্চগড়ে "কাজী অ্যান্ড কাজী টি এস্টেট" নামে একটি অর্গানিক চা বাগান স্থাপিত হয়। দেশে মোট চা বাগান ১৬৬ টি।
”নায়াগ্রা” জলপ্রপাত অবস্থিত নিচের কোন দেশে?
Correct Answer:
গ: কানাডা
Explanation:
”নায়াগ্রা” জলপ্রপাত অবস্থিত নিচের কোন দেশে? সঠিক উত্তর কানাডা ‘নায়াগ্রা’ জলপ্রপাত যুক্তরাষ্ট্র - কানাডা সীমান্তে অবস্থিত। এর উচ্চতা ১৬৭ মিটার । এছাড়া দক্ষিণ আফ্রিকায় তুগেলা জলপ্রপাত; ব্রাজিল গুয়ারিয়া জলপ্রপাত অবস্থিত, যা পানি পতনের দিক থেকে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত।
BARD কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
ক: কুমিল্লা
Explanation:
BARD কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর কুমিল্লা বার্ড (BARD) - এর পূর্ণ অভিব্যাক্তি Bangladesh Academy for Rural Development । ১৯৫৯ সালে কুমিল্লার কোটবাড়িতে প্রখ্যাত সমাজকর্মী আখতার হামিদ খান ব্যক্তিগত উদ্যোগে এ প্রতিষ্ঠান স্থাপন করেন। এ একাডেমীর প্রধান উদ্দেশ্য পল্লী তথা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন। BARD - এর বহুমুখী অবদান ও কার্যকলাপের জন্য একে ‘কুমিল্লা মডেল’ নামেও অভিহিত করা হয়।
সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ?
Correct Answer:
ঘ: ইন্দোনেশিয়া
Explanation:
সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ? সঠিক উত্তর ইন্দোনেশিয়া বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দ্বীপ ‘সুমাত্রা’ ( আয়তনে ৪,২৭,৩০০ বর্গকিমি) ইন্দোনেশিয়ায় অবস্থিত। ইন্দোনেশিয়ার অন্য দ্বীপগুলো হলো বোর্নিও, জাভা, কালিমান্তান সুলাভেসি ও ইরিয়ান জায়া। পক্ষান্তরে, ফিলিপাইনের দ্বীপগুলোর মধ্যে মিন্দানাও অন্যতম। মালয়েশিয়া ও থাইল্যান্ডে উল্লেখযোগ্য কোন দ্বীপ নেই।
কোন সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
গ: ১৯৫৫ সালে
Explanation:
কোন সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৯৫৫ সালে ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। ১৯৫৭ সালের ৩ এপ্রিল পূর্ব পাকিস্তান আইন পরিষদে ‘The Bengali Academy Act 1957’ গ্রহণের মাধ্যমে এটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে। বাংলা একাডেমির প্রথম পরিচালক ড. মুহম্মদ এনামুল হল এবং প্রথম মহাপরিচালক ড. মাযহারুল ইসলাম।
বাংলাদেশের কোথায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাংলাদেশ - রাশিয়া চুক্তি স্বাক্ষরিত হয়?
Correct Answer:
খ: রূপপুর, পাবনা
Explanation:
বাংলাদেশের কোথায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাংলাদেশ - রাশিয়া চুক্তি স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর রূপপুর, পাবনা বাংলাদেশের পাবনা জেলার রুপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাংলাদেশ - রাশিয়া চুক্তি স্বাক্ষরিত হয়। দিনাজপুর জেলার ‘হিলি’ বাংলাদেশের অন্যতম স্থলবন্দর।
”ওয়াল স্ট্রীট” কোথায় অবস্থিত ?
Correct Answer:
ক: নিউইর্য়ক
Explanation:
”ওয়াল স্ট্রীট” কোথায় অবস্থিত ? সঠিক উত্তর নিউইর্য়ক বিশ্বে শেয়ার মার্কেটের জন্য খ্যাত ‘ওয়াল স্ট্রীট’ নিউইয়র্ক শহরের লোয়ার ম্যানহাটনের পূর্ব নদীর পাশে অবস্থিত একটি রাস্তা। নিউইয়র্কের আর্থিক জেলা বা অঞ্চল (ফিন্যানশিয়াল ডিস্ট্রিক্ট) হিসেবে অভিহিত করা হয় এ এলাকাকে। বিশ্বের বৃহত্তম স্টক এক্সচেঞ্জ ‘নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ’ যা NASDAQ নামে বিখ্যাত - এখানেই অবস্থিত।
পেন্সিলের শিশে প্রধানত থাকে-
Correct Answer:
ঘ: গ্রাফাইট
Explanation:
পেন্সিলের শিশে প্রধানত থাকে- সঠিক উত্তর গ্রাফাইট গ্রাফাইট গাঢ় ধূসর রঙের কঠিন পদার্থ। এটি নরম ও পিচ্ছিল। কাগজের উপর ঘষলে কালো দাগ পড়ে। এজন্য কাঠ পেন্সিলের উপাদান হিসেবে গ্রাফাইটের শিষ ব্যবহার করা হয়। গ্রাফাইট কার্বনের একটি রূপভেদ মাত্র। এছাড়া বিদ্যুৎ পরিবাহী বলে অনেক বৈদ্যুতিক যন্ত্রে ইলেকট্রোডরূপে এবং পারমাণবিক চুল্লীতে মন্থরক হিসেবেও গ্রাফাইট ব্যবহৃত হয়।
নিচের কোনটি কম্পিউটারের ইনপুট এবং আউটপুট উভয় যন্ত্র রূপে ব্যবহৃত হয়?
Correct Answer:
ক: টাচস্ক্রীন
Explanation:
নিচের কোনটি কম্পিউটারের ইনপুট এবং আউটপুট উভয় যন্ত্র রূপে ব্যবহৃত হয়? সঠিক উত্তর টাচস্ক্রীন ‘টাচস্ক্রীন’ কম্পিউটার ইনপুট এবং আউটপুট উভয় যন্ত্ররুপে ব্যবহৃত হয়। স্পিকার, প্রিণ্টার কম্পিউটারের আউটপুট যন্ত্র। ‘স্ক্যানার’ কম্পিউটার ইনপুট যন্ত্র।
কোন দেশটি এশিয়া মহাদেশে অবস্থিত?
Correct Answer:
খ: জাপান
Explanation:
কোন দেশটি এশিয়া মহাদেশে অবস্থিত? সঠিক উত্তর জাপান ‘জাপান’ এশিয়া মহাদেশে অবস্থিত। ‘বেলজিয়াম’ ইউরোপ মহাদেশের মধ্য ও পশ্চিম ইউরোপে অবস্থিত। ‘ইথিওপিয়া’ আফ্রিকা মহাদেশের পূর্ব আফ্রিকায় অবস্থিত। ‘আর্জেন্টিনা’ দক্ষিণ আমেরিকায় অবস্থিত।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় দিবস কত তারিখে পালিত হয়?
Correct Answer:
ঘ: ২৬ মার্চ
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় দিবস কত তারিখে পালিত হয়? সঠিক উত্তর ২৬ মার্চ বাংলাদেশের জাতীয় দিবস ২৬ মার্চ। বিজয় দিবস ১৬ ডিসেম্বর, শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি এবং রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণ দিবস ৭মার্চ।
http এর পূর্ণরুপ কী বোঝায়?
Correct Answer:
ক: Hypertext Transfer Protocol
Explanation:
http এর পূর্ণরুপ কী বোঝায়? সঠিক উত্তর Hypertext Transfer Protocol কম্পিউটার - ইন্টারনেটে ব্যবহৃত শব্দ সংক্ষেপ http - এর পূর্ণ অভিব্যক্তি হচ্ছে Hyper Text Transfer Protocol. এটি www - এর জন্য একটি আদর্শ প্রটোকল। এর কারণেই ওয়েবপেজগুলো পৃথিবীর যে কোন প্রান্ত থেকে ভিজিট করা যার।
কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ?
Correct Answer:
গ: রাশিয়া
Explanation:
কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ? সঠিক উত্তর রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেহস ৫টি। যথাঃ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ফ্রান্স।
কয়টি BIT মিলে এক BYTE হয়?
Correct Answer:
A: ০-৮
Explanation:
কয়টি BIT মিলে এক BYTE হয়? Correct Answer ০-৮ ৮ বিটে (BIT) এক বাইট (BYRE) অর্থাৎ১ বাইট = ৮বাইট১ কিলোবাইট = ১০২৪ বাইট১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট
What is the superlative degree of "Bad"?
Correct Answer:
D: Worst
Explanation:
What is the superlative degree of "Bad"? Correct Answer Worst Bad অর্থাৎ মন্দ শব্দটির superlative degree জানতে চাওয়া হয়েছে। প্রদত্ত অপশনগুলোর মধ্যে (ঘ) অর্থাৎ worst সঠিক। Bad - worse = worst এটা হলো Degree - এর ক্রম।
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: কক্সবাজার
Explanation:
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? সঠিক উত্তর কক্সবাজার বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার (বাংলাদেশে)। এর দৈর্ঘ্য ১২০ কিমি। এটি বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র।
বাংলাদেশের শীতলতম জেলা কোনটি?
Correct Answer:
গ: সিলেট
Explanation:
বাংলাদেশের শীতলতম জেলা কোনটি? সঠিক উত্তর সিলেট বাংলাদেশের সবচেয়ে শীতলতম স্থান হলো শ্রীমঙ্গল উপজেলা। যা মৌলভি বাজার, সিলেটে অবস্থিত। কিন্তু বাংলাদেশের সবচেয়ে শীতলতম জেলা ধরা হয় সিলেট কে।
বাংলাদেশের কোন শহর কে বাণিজ্যিক রাজধানী বলা হয়?
Correct Answer:
ঘ: চট্টগ্রাম
Explanation:
বাংলাদেশের কোন শহর কে বাণিজ্যিক রাজধানী বলা হয়? সঠিক উত্তর চট্টগ্রাম বাংলাদেশের প্রবেশদ্বার, বাণিজ্যিক রাজধানী ও বার আউলিয়ার শহর চট্টগ্রাম। শস্য ভাণ্ডার ও বাংলার ভেনিস - বরিশাল। প্রাচ্যের ডান্ডি - নারায়নগঞ্জ। ৩৬০ আউলিয়ার আবাসভূমি - সিলেট।
বাংলাদেশে মোট কতটি বিভাগ আছে?
Correct Answer:
গ: ৮ টি
Explanation:
বাংলাদেশে মোট কতটি বিভাগ আছে? সঠিক উত্তর ৮ টি বাংলাদেশ মোট বিভাগ ৮টি। যথা - (১) ঢাকা, (২) চট্টগ্রাম, (৩) খুলনা, (৪) সিলেট, (৫) রাজশাহী, (৬) বরিশাল, (৭) রংপুর ও (৮) ময়নসিংহ।
What is the past participle form of the verb "come"?
Correct Answer:
B: come
Explanation:
What is the past participle form of the verb "come"? Correct Answer come Come verb টির past participle জানতে চাওয়া হয়েছে। এক্ষেত্রে (খ) অর্থাৎ come সঠিক উত্তর। come - came - come হলো এর ক্রম।
বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
ক: বাগেরহাট
Explanation:
বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর বাগেরহাট সুলতানী আমলে নির্মিত ষাটগম্বুজ মসজিদটি বাগেরহাট জেলায় অবস্থিত। ষাট গম্বুজ মসজিদটির গম্বুজ সংখ্যা ৮১টি। পঞ্চদশ শতকে নির্মিত এ মসজিদটি নির্মাণ করেন খান জাহান আলী।
নিচের কোনটি বাংলাদেশের জাতীয় বৃক্ষ?
Correct Answer:
ক: আম বৃক্ষ
Explanation:
নিচের কোনটি বাংলাদেশের জাতীয় বৃক্ষ? সঠিক উত্তর আম বৃক্ষ আম গাছ দ্বিবীজপত্রী গুপ্তবীজী উদ্ভিদ। ২০১০ সালের ১৫ নভেম্বর আম গাছকে জাতীয় বৃক্ষ হিসেবে ঘোষণা করা হয়। আম গাছের বৈজ্ঞানিক নাম - Mangifera indica। ভারতীয় উপমহাদেশে ও ব্রহ্মাদেশকে আমের উতপত্তিস্থল বলে ধারণা করা হয়।
কবে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় ?
Correct Answer:
ক: ২ মার্চ, ১৯৭১
Explanation:
কবে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় ? সঠিক উত্তর ২ মার্চ, ১৯৭১ আ. স. ম। আব্দুর রব ২ মার্চ ১৯৭১ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সমাবেশে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন। শেখ মুজিবর রহমান ২৩ মার্চ তার বাসভবনে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন।
Choose the right answer: Chaucer is the representative poet of-
Correct Answer:
B: 14th century
Explanation:
Choose the right answer: Chaucer is the representative poet of- Correct Answer 14th century Geoffrey Chaucer was an English poet and author. Widely considered the greatest English poet of the Middle Ages, he is best known for The Canterbury Tales. He has been called the "father of English literature", or, alternatively, the "father of English poetry" He was the first writer to be buried in what has since come to be called Poets' Corner, in Westminster Abbey. Chaucer also gained fame as a philosopher and astronomer, composing the scientific A Treatise on the Astrolabe for his 10 - year - old son Lewis. He maintained a career in the civil service as a bureaucrat, courtier, diplomat, and member of parliament.
"Gulliver's travel" is a famous story by-
Correct Answer:
D: Jonathan Swift
Explanation:
"Gulliver's travel" is a famous story by- Correct Answer Jonathan Swift Gulliver’s Travels, original title Travels into Several Remote Nations of the World, four - part satirical work by Anglo - Irish author Jonathan Swift, published anonymously in 1726 as Travels into Several Remote Nations of the World. A keystone of English literature, it was one of the books that gave birth to the novel form, though it did not yet have the rules of the genre as an organizing tool. A parody of the then popular travel narrative, Gulliver’s Travels combines adventure with savage satire, mocking English customs and the politics of the day.
বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগলিক গুরুত্বপূর্ণ রেখা অতিক্রম করেছে?
Correct Answer:
গ: কর্কটক্রান্তি রেখা
Explanation:
বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগলিক গুরুত্বপূর্ণ রেখা অতিক্রম করেছে? সঠিক উত্তর কর্কটক্রান্তি রেখা নিরক্ষরেখার ২৩.৫ উত্তর অক্ষাংশকে কর্কটক্রান্তি এবং ২৩.৫ দক্ষিণ অক্ষাংশকে মকরক্রান্তি রেখা বলে। বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। লন্ডনের গ্রিনিচ মানমন্দিরের ওপর দিয়ে উত্তর মেরু ও দক্ষিণ মেরু পর্যন্ত যে মধ্যরেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলা হয়। ১৮০ দ্রাঘিমাংশ বরাবর এক কাল্পনিক রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়। এ রেখা অতিক্রম করলে একদিন পিছিয়ে বা বাড়িয়ে সংশ্লিষ্ট স্থানের তারিখ মিলিয়ে নিতে হয়।