Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
সূর্য-রশ্মিতে কোন ভিটামিন পাওয়া যায়?
Correct Answer:
ঘ: D
Explanation:
সূর্য-রশ্মিতে কোন ভিটামিন পাওয়া যায়? সঠিক উত্তর D সূর্যরশ্মিতে ভিটামিন ডি পাওয়া যায় ।
VHF ও UHF তরঙ্গ ব্যবহৃত হয়
Correct Answer:
ঘ: বেতার যন্ত্রে
Explanation:
VHF ও UHF তরঙ্গ ব্যবহৃত হয় সঠিক উত্তর বেতার যন্ত্রে বেতার বর্ণালী৩ কিলোহার্জ থেকে ৩০০ গিগাহার্জ পর্যন্ত ইলেক্ট্রোম্যাগনেটিক বা বিদ্যুত - চৌম্বকীয় বর্ণালীকে রেডিও বর্ণালী বা বেতার বর্ণালী বলে। এই সীমার মধ্যবর্তী তড়িৎ চুম্বকীয় তরঙ্গকে রেডিও ওয়েভ (বেতার তরঙ্গ) বলা হয় যার প্রচুর ব্যবহার রয়েছে আধুনিক প্রযুক্তি বিশেষ করে টেলিযোগাযোগ ব্যবস্থায়। একাধিক ব্যবহারকারীর মধ্যে অনধিকার প্রবেশ ঠেকাতে বেতার তরঙ্গ উৎপন্ন এবং বিকিরণে আইনগত বিধিনিষেধ রয়েছে যা একটি বিশ্বজনীন সংগঠন দ্বারা সমন্বিত হয় যার নাম আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন বা আইটিইউ। বেতার বর্ণালীর বিভিন্ন অংশ আইটিইউ থেকে বিভিন্ন সীমায় ভিন্ন ভিন্ন বেতার নির্গমন পদ্ধতিতে একাধিক কারণে ও প্রয়োজন মেটাতে ব্যবহৃত হয়। আইটিইউ এর রেডিও রেগুলেশনে বেতার যোগাযোগ ব্যবস্থার ৪০ রকম ব্যবহারের কথা বলা আছে। ক্ষেত্রবিশেষে বেতার বর্ণালীর একটি নির্দিষ্ট অংশ ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া বা বিক্রি করা যেতে পারে (যেমন: মোবাইল ফোন অপারেটর কিংবা ব্রডকাস্ট টেলিভিশন স্টেশন)। যার যার নামে সংরক্ষিত বেতার বর্ণালী প্রায়ই তার তার প্রদেয় সেবার নামে ডাকা হয়ে থাকে (যেমন: সেলুলার স্পেকট্রাম কিংবা টেলিভিশন স্পেকট্রাম)।
তাপমাত্রার যে স্কেলে '০' ডিগ্রি সবচেয়ে বেশি তা হোল-
Correct Answer:
ঘ: সেলসিয়াস
Explanation:
তাপমাত্রার যে স্কেলে '০' ডিগ্রি সবচেয়ে বেশি তা হোল- সঠিক উত্তর সেলসিয়াস সেলসিয়াসসেলসিয়াস (ইংরেজি: Celsius) তাপমাত্রা পরিমাপে বহুল ব্যবহৃত এসআই একক পদ্ধতির একটি একক। প্রমাণ চাপে বিশুদ্ধ পানির হিমাঙ্ককে ০ ডিগ্রি ও স্ফুটনাঙ্ককে ১০০ ডিগ্রি সেলসিয়াস ধরা হয়। সেলসিয়াসকে সেন্টিগ্রেড নামেও অভিহিত করা হয়। ১৯৪৮ সালের পূর্ব পর্যন্ত এটি সেন্টিগ্রেড নামে পরিচিত ছিল। ১৭৪২ সালে তিনিই প্রথম অ্যান্ডার্স সেলসিয়াস এ তাপমান যন্ত্রের ধারণা সম্বন্ধে আলোকপাত করেছেন; যা পরবর্তীকালে তার নামে নামাঙ্কিত করা হয় সেলসিয়াস থার্মোমিটাররূপে। এ থার্মোমিটারে ১০০ ডিগ্রী তাপমাত্রায় পানির স্ফুটনাঙ্ক এবং হিমাঙ্কের পৃথক নির্দেশনামা তুলে ধরা হয়েছে। যক্ষা রোগে আক্রান্ত হয়ে অ্যান্ডার্স সেলসিয়াস মারা যাবার পর কার্ল লিনিয়াস এ তাপমান যন্ত্রটি উদ্ভাবন করেন।
১ মেট্রিক টন সমান কত কিলোগ্রাম?
Correct Answer:
গ: ১০০০
Explanation:
১ মেট্রিক টন সমান কত কিলোগ্রাম? সঠিক উত্তর ১০০০ পরিমাপপ্রাত্যহিক জীবনে ব্যবহৃত বিভিন্ন প্রকার ভােগ্যপণ্য ও অন্যান্য দ্রব্যের আকার, আকৃতি ও ধরনের ওপর এ পরিমাপ পদ্ধতি নির্ভর করে। দৈর্ঘ্য মাপার জন্য, ওজন পরিমাপ করার জন্য ও তরল পদার্থের আয়তন বের করার জন্য ভিন্ন ভিন্ন পরিমাপ পদ্ধতি রয়েছে। ক্ষেত্রফল ও ঘনফল নির্ণয়ের জন্য দৈর্ঘ্য পরিমাপ দ্বারা তৈরি পরিমাপ পদ্ধতি ব্যবহৃত হয়। আবার জনসংখ্যা, পশুপাখি, গাছপালা, নদীনালা, ঘরবাড়ি, যানবাহন ইত্যাদির সংখ্যাও আমাদের জানার প্রয়ােজন হয়। গণনা করে এগুলাে পরিমাপ করা হয়। পরিমাপ ও এককের পূর্ণতার ধারণা যেকোনাে গণনায় বা পরিমাপে একক প্রয়ােজন। গণনার জন্য একক হচ্ছে প্রথম স্বাভাবিক সংখ্যা ১। দৈর্ঘ্য পরিমাপের জন্য একটি নির্দিষ্ট দৈর্ঘ্যকে ১ একক ধরা হয়। অনুরূপভাবে, ওজন পরিমাপের জন্য নির্দিষ্ট কোনাে ওজনকে একক ধরা হয়, যাকে ওজনের একক বলে । আবার তরল পদার্থের আয়তন পরিমাপের এককও অনুরূপভাবে বের করা যায়। ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে ১ একক দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্রকে একক ধরা হয়। একে ১ বর্গ একক বলে । জ্রপ ১ একক দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি ঘনকের ঘনফলকে ১ ঘন একক বলে। সকলক্ষেত্রেই এককের মাধ্যমে গণনায় বা পরিমাপে সম্পূর্ণ পরিমাপের ধারণা লাভ করা যায় । কিন্তু পরিমাপের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন একক রয়েছে।মেট্রিক পদ্ধতিতে পরিমাপবিভিন্ন দেশে পরিমাপের জন্য বিভিন্ন পরিমাপ পদ্ধতি প্রচলিত থাকায় আন্তর্জাতিক ব্যবসাবাণিজ্যে ও আদানপ্রদানে অসুবিধা হয়। তাই ব্যবসাবাণিজ্যে ও আদানপ্রদানের ক্ষেত্রে পরিমাপ করার জন্য আন্তর্জাতিক রীতি তথা মেট্রিক পদ্ধতি ব্যবহৃত হয়। এ পরিমাপের বৈশিষ্ট্য হলাে এটা দশগুণােত্তর । দশমিক ভগ্নাংশের দ্বারা এ পদ্ধতিতে পরিমাপ সহজে প্রকাশ করা যায়। অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে প্রথম এ পদ্ধতির প্রবর্তন করা হয় । বাংলাদেশে ১লা জুলাই, ১৯৮২ সাল থেকে এ মেট্রিক পদ্ধতি চালু করা হয়। এখন দৈর্ঘ্য, ক্ষেত্রফল, ওজন ও তরল পদার্থের আয়তন প্রতিটি পরিমাপেই এ পদ্ধতি পুরােপুরি প্রচলিত রয়েছে ।দৈর্ঘ্য পরিমাপের একক মিটার। পৃথিবীর উত্তর মেরু থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের দ্রাঘিমা রেখা বরাবর বিষুবরেখা পর্যন্ত দৈর্ঘ্যের কোটি ভাগের এক ভাগকে এক মিটার হিসেবে গণ্য করা হয় । পরবর্তীতে প্যারিস মিউজিয়ামে রক্ষিত এক খণ্ড ‘প্লাটিনামের রড’ - এর দৈর্ঘ্য এক মিটার হিসেবে স্বীকৃত হয়েছে। এ দৈর্ঘ্যকেই একক হিসেবে ধরে রৈখিক পরিমাপ করা হয়। দৈর্ঘ্যের পরিমাপ ছােট হলে সেন্টিমিটারে এবং বড় হলে কিলােমিটারে প্রকাশ করা হয়। দৈর্ঘ্যের একক মিটার থেকে মেট্রিক পদ্ধতি নামকরণ করা হয়েছে।ওজন পরিমাপের একক গ্রাম। এটি মেট্রিক পদ্ধতির একক। কম ওজনের বস্তুকে গ্রামে এবং বেশি ওজনের বস্তুকে কিলােগ্রাম (কে.জি.) - এ প্রকাশ করা হয়।তরল পদার্থের আয়তন পরিমাপের একক লিটার। এটি মেট্রিক পদ্ধতির একক। অল্প আয়তনের তরল পদার্থের পরিমাপে লিটার ও বেশি পরিমাপের জন্য কিলােলিটার ব্যবহার করা হয়।মেট্রিক পদ্ধতিতে কোনাে দৈর্ঘ্যকে নিম্নতর থেকে উচ্চতর অথবা উচ্চতর থেকে নিম্নতর এককে পরিবর্তিত করতে হলে, অঙ্কগুলাে পাশাপাশি লিখে দশমিক বিন্দুটি প্রয়ােজনমতাে বামে বা ডানে সরাতে হবে।যেমন - ৫ কি. মি. ৪ হে. মি. ৭ ডেকা.মি. ৬ মি. ৯ ডেসি.মি. ২ সে. মি. ৩ মি. মি. = (৫০০০০০০ + ৪০০০০০ + ৭০০০০ + ৬০০০ + ৯০০ + ২০ + ৩) মি.মি. = ৫৪৭৬৯২৩ মি. মি. = ৫৪৭৬৯২.৩ সে. মি. = ৫৪৭৬৯.২৩ ডেসি.মি. = ৫৪৭৬.৯২৩ মি. = ৫৪৭.৬৯২৩ ডেকা.মি. = ৫৪.৭৬৯২৩ হে. মি. = ৫.৪৭৬৯২৩ কি. মি. । আমরা জানি, কোনাে দশমিক সংখ্যার কোনাে অঙ্কের স্থানীয় মান এর অব্যবহিত ডান অঙ্কের স্থানীয় মানের দশ গুণ এবং এর অব্যবহিত বাম অঙ্কের স্থানীয় মানের দশ ভাগের এক ভাগ। মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য, ওজন বা আয়তন মাপার ক্রমিক এককগুলাের মধ্যেও এরূপ সম্পর্ক বিদ্যমান আছে। সুতরাং, মেট্রিক পদ্ধতিতে নিরূপিত কোনাে দৈর্ঘ্য, ওজন বা আয়তনের মাপকে দশমিকের সাহায্যে সহজেই যেকোনাে এককে প্রকাশ করা যায়। নিচে গ্রিক ও ল্যাটিন ভাষা হতে গৃহীত স্থানীয় মানের একটি ছক দেওয়া হলাে:মনে রাখার সূত্রঃ কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে।গ্রিক ভাষা থেকে গুণিতকবােধক এবং ল্যাটিন ভাষা থেকে অংশবোধক শব্দ এককের নামের পূর্বে উপসর্গ হিসেবে যুক্ত করা হয়েছে।গ্রিক ভাষায় ডেকা অর্থ ১০ গুণ, হেক্টো অর্থ ১০০ গুণ এবং কিলাে অর্থ ১০০০ গুণ। ল্যাটিন ভাষায় ডেসি অর্থ দশমাংশ, সেন্টি অর্থ শতাংশ এবং মিলি অর্থ সহস্রাংশ ।দৈর্ঘ্য পরিমাপের এককাবলিদৈর্ঘ্য পরিমাপের একক : মিটার মেট্রিক ও ব্রিটিশ পরিমাপের সম্পর্ক ১ ইঞ্চি = ২.৫৪ সে. মি. (প্রায়)১ গজ = ০.৯১৪৪ মি.(প্রায়)১ মাইল = ১.৬১ কি. মি. (প্রায়)১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি (প্রায়) ১ কি. মি. = ০.৬২ মাইল (প্রায়)মেট্রিক ও ব্রিটিশ পরিমাপের সম্পর্ক সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়। তাই এ সম্পর্ক আসন্নমান হিসেবে কয়েক দশমিক স্থান পর্যন্ত মান নিয়ে প্রকাশ করা হয়। ছােট দৈর্ঘ্য পরিমাপের জন্য স্কেল ব্যবহৃত হয়। বড় দৈর্ঘ্য পরিমাপের জন্য ফিতা ব্যবহার করা হয়। ফিতা ৩০ মিটার বা ১০০ ফুট লম্বা হয়ে থাকে।উদাহরণ - ১। একজন দৌড়বিদ ৪০০ মিটারবিশিষ্ট গােলাকার ট্র্যাকে ২৪ চক্কর দৌড়ালে, সে কত দূরত্ব। দৌড়াল ?সমাধান:১ চক্কর দৌড়ালে ৪০০ মিটার হয়।সুতরাং ২৪ চক্কর দৌড়ালে দূরত্ব হবে (৪০০ x ২৪) মিটার বা ৯৬০০ মিটার বা ৯ কিলােমিটার ৬০০ মিটার । অতএব, দৌড়বিদ ৯ কিলােমিটার ৬০০ মিটার দৌড়াল।|ওজন পরিমাপপ্রত্যেক বস্তুর ওজন আছে। বিভিন্ন দেশে বিভিন্ন এককের সাহায্যে বস্তু ওজন করা হয়।ওজন পরিমাপের মেট্রিক এককাবলি১০ মিলিগ্রাম (মি. গ্রা.) = ১০ সেন্টিগ্রাম১০ সেন্টিগ্রাম = ১ ডেসিগ্রাম (সে. গ্রা.)১০ ডেসিগ্রাম = ১ গ্রাম (গ্রা.)১০ গ্রাম = ১ ডেকাগ্রাম (ডেকা গ্রা.)১০ ডেকাগ্রাম = ১ হেক্টোগ্রাম (হে. গ্রা.)১ হেক্টোগ্রাম = ১০ কিলােগ্রাম (কে. জি.) ওজন পরিমাপের একক : গ্রাম ১ কিলােগ্রাম বা ১ কে.জি. = ১০০০ গ্রামমেট্রিক পদ্ধতিতে ওজন পরিমাপের জন্য ব্যবহৃত আরও দুইটি একক আছে। অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য কুইন্টাল ও মেট্রিক টন একক দুইটি ব্যবহার করা হয়।১০০ কিলােগ্রাম = ১ কুইন্টাল১০০০ কিলােগ্রাম = = ১ মেট্রিক টনউদাহরণ - ২। ১ মেট্রিক টন চাল ৬৪ জন শ্রমিকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কী পরিমাণ চাল পাবে ?সমাধান: ১ মেট্রিক টন = ১০০০ কেজি৬৪ জন শ্রমিক পায় ১০০০ কেজি চালঅতএব ১ জন শ্রমিক পায় ১০০০/৬৪ কেজি চাল। = ১৫.৬২৫ কেজি চাল = ১৫ কেজি ৬২৫ গ্রাম চাল:. প্রত্যেক শ্রমিক ১৫ কেজি ৬২৫ গ্রাম চাল পাবে। তরল পদার্থের আয়তন পরিমাপ কোনাে তরল পদার্থ যতটুকু জায়গা জুড়ে থাকে তা এর আয়তন। একটি ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে। কিন্তু কোনাে তরল পদার্থের নির্দিষ্টভাবে তা নেই। যে পাত্রে তরল পদার্থ রাখা হয় তা সেই পাত্রের আকার ধারণ করে। এ জন্য নির্দিষ্ট আয়তনের কোনাে ঘনবস্তুর আকৃতির মাপনি দ্বারা তরল পদার্থ মাপা হয়। এক্ষেত্রে আমরা সাধারণত লিটার মাপনি ব্যবহার করি। এ মাপনিগুলাে ,১/৪, ১/২, ১, ২, ৩, ৪ ইত্যাদি লিটারবিশিষ্ট এলুমিনিয়াম বা টিনের শিট দ্বারা তৈরি এক প্রকারের কোনক আকৃতির পাত্র বা সিলিন্ডার আকৃতির মগ। আবার স্বচ্ছ কাচের তৈরি ২৫, ৫০, ১০০, ২০০, ৩০০, ৫০০, ১০০০ মিলিলিটার দাগকাটা খাড়া পাত্রও ব্যবহার করা হয়। সাধারণত দুধ ও তেল মাপার ক্ষেত্রে উল্লিখিত পাত্রগুলাে ব্যবহার করা হয়। ক্রেতা - বিক্রেতার সুবিধার্থে বর্তমানে ভােজ্যতেল বােতলজাত করে বিক্রি হচ্ছে। এ ক্ষেত্রে ১, ২, ৫ ও ৮ লিটারের বােতল বেশি ব্যবহৃত হয়। বিভিন্ন প্রকারের পানীয় সাধারণত ২৫০, ৫০০, ১০০০, ২০০০ মিলিলিটারে বােতলজাত করে বিক্রি করা হয়।তরল পদার্থের আয়তন পরিমাপের মেট্রিক এককাবলি১০ মিলিলিটার (মি. লি.) = ১ সেন্টিলিটার (সে. লি.)১০ সেন্টিলিটার (সে. লি.) = ১ ডেসিলিটার (ডেসিলি.)১০ ডেসিলিটার = ১ লিটার (লি.)১০ লিটার = ১ ডেকালিটার (ডেকালি.)১০ ডেকালিটার = ১ হেক্টোলিটার (হে. লি.)১০ হেক্টোলিটার = ১ কিলােলিটার (কি. লি.) তরল পদার্থের আয়তন পরিমাপের একক : লিটার মন্তব্য : ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১ ঘনসেন্টিমিটার (Cubic Centimetre) বিশুদ্ধ পানির ওজন ১ গ্রাম। Cubic Centimetre কে সংক্ষেপে ইংরেজিতে c. c. (সি.সি.) লেখা হয়।১ লিটার বিশুদ্ধ পানির ওজন ১ কিলােগ্রামমেট্রিক এককাবলিতে যেকোনাে একটি পরিমাপের এককাবলি জানা থাকলে অপরগুলাে সহজে মনে রাখা যায় । দৈর্ঘ্যের এককাবলি জানা থাকলে ওজন ও তরল পদার্থের আয়তন পরিমাপের এককগুলাে শুধু মিটারের জায়গায় গ্রাম’ বা ‘লিটার’ বসালেই পাওয়া যায়।উদাহরণ - ৩। একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার ও উচ্চতা ৪ মিটার। এতে কত লিটার এবং কত কিলােগ্রাম বিশুদ্ধ পানি ধরবে ?সমাধান: চৌবাচ্চাটির দৈর্ঘ্য = ৩ মিটার,প্রস্থ = ২ মিটারএবং উচ্চতা = ৪ মিটার.: চৌবাচ্চাটির আয়তন = (৩ x২x ৪) ঘন মি. = ২৪ ঘন মি. = ২৪০০০০০০ ঘন সে. মি = ২৪০০০ লিটার [১০০০ ঘন সে. মি. = ১ লিটার]১ লিটার বিশুদ্ধ পানির ওজন ১ কিলােগ্রাম।.: ২৪০০০ লিটার বিশুদ্ধ পানির ওজন ২৪০০০ কিলােগ্রাম। অতএব, চৌবাচ্চাটিতে ২৪০০০ লিটার বিশুদ্ধ পানি ধরবে এবং এর ওজন ২৪০০০ কিলােগ্রাম।ক্ষেত্রফল পরিমাপআয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের পরিমাপ = দৈর্ঘ্যের পরিমাপ X প্রস্থের পরিমাপবর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের পরিমাপ = (বাহুর পরিমাপ)^২ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের পরিমাপ = ১/২x ভূমির পরিমাপ x উচ্চতার পরিমাপ ক্ষেত্রফল পরিমাপের একক : বর্গমিটার ক্ষেত্রফল পরিমাপের মেট্রিক এককাবলি ১০০ বর্গসেন্টিমিটার (ব. সে. মি.) = = ১ বর্গডেসিমিটার (ব. ডেসিমি.)১০০ বর্গডেসিমিটার = ১ বর্গমিটার (ব. মি.)১০০ বর্গমিটার = ১ এয়র (বর্গডেকামিটার)১০০ এয়র (বর্গডেকামিটার) = ১ হেক্টর বা ১ বর্গহেক্টোমিটার১০০ বর্গহেক্টোমিটার = ১ বর্গকিলােমিটার ক্ষেত্রফল পরিমাপের ব্রিটিশ এককাবলি১৪৪ বর্গইঞ্চি = ১ বর্গফুট।৯ বর্গফুট = ১ বর্গগজ৪৮৪০ বর্গগজ = ১ একর১০০ শতক (ডেসিমূল) = ১ একর।ক্ষেত্রফল পরিমাপের দেশীয় এককাবলি১ বর্গহাত = ১ গণ্ডা২০ গণ্ডা = ১ ছটাক১৬ ছটাক = ১ কাঠা২০ কাঠা = ১ বিঘা ক্ষেত্রফল পরিমাপে মেট্রিক ও ব্রিটিশ পদ্ধতির সম্পর্ক১ বর্গসেন্টিমিটার = ০.১৬ বর্গইঞ্চি (প্রায়)১ বর্গমিটার = ১০.৭৬ বর্গফুট (প্রায়)১ হেক্টর = ২.৪৭ একর (প্রায়)১ বর্গইঞ্চি = ৬.৪৫ বর্গসেন্টিমিটার (প্রায়)১ বর্গফুট = ৯২৯ বর্গসেন্টিমিটার (প্রায়)১ বর্গগজ = ০.৮৪ বর্গমিটার (প্রায়)১ বর্গমাইল = ৬৪০ একর ক্ষেত্রফল পরিমাপে মেট্রিক, ব্রিটিশ ও দেশীয় এককাবলির সম্পর্ক১ বর্গহাত = ৩২৪ বর্গইঞ্চি১ বর্গগজ বা ৪ গণ্ডা = ৯ বর্গফুট = ০.৮৩৬ বর্গমিটার (প্রায়)১ কাঠা = ৭২০ বর্গফুট = ৮০ বর্গগজ = ৬৬.৮৯ বর্গমিটার (প্রায়)১ বিঘা = ১৬০০ বর্গগজ = ১৩৩৭.৮ বর্গমিটার (প্রায়)১ একর = ৩ বিঘা ৮ ছটাক = ৪০৪৬.৮৬ বর্গমিটার (প্রায়)১ শতক = ৪৩৫.৬ বর্গফুট = ১০০০ বর্গকড়ি (১০০ কড়ি = ৬৬ ফুট)১ বর্গমাইল = ১৯৩৬ বিঘা১ বর্গমিটার = ৪.৭৮ গণ্ডা (প্রায়) = ০.২৩৯ ছটাক (প্রায়)১ এয়র = ২৩.৯ ছটাক (প্রায়)|
কোন প্রকার মাটি চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী?
Correct Answer:
খ: দোঁআশ
Explanation:
কোন প্রকার মাটি চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী? সঠিক উত্তর দোঁআশ দোআঁশ মাটিতে বালি, পলি ও কাদা সম পরিমানে থাকে। এ মাটির পানি ধারন ক্ষমতামাঝারী। চাষাবাদের জন্য দোআঁশ মাটি উপযুক্ত। এ মাটিতে ধান, পাট, গম, পিয়াজ, মরিচ, ভূট্টা, আলু, শাকসবজি ইত্যাদি ভাল জন্মে।
ইউরেনাসকে বলা হয় -
Correct Answer:
খ: সবুজগ্রহ
Explanation:
ইউরেনাসকে বলা হয় - সঠিক উত্তর সবুজগ্রহ ইউরেনাস (দ্ব্যর্থতা নিরসন)ইউরেনাস সূর্যের দিক থেকে অবস্থিত সপ্তম গ্রহ। ইউরেনাস দ্বারা আরোও বোঝানো যেতে পারেঃইউরেনাস (পৌরাণিক চরিত্র), গ্রিক পুরাণে বর্ণিত আকাশ ও স্বর্গের আদি দেবতাইউরেনাস (জ্যোতিষশাস্ত্র), ইউরেনাসের জ্যোতিষশাস্ত্র - এর সংশ্লিষ্ট বিষয়গুলোঅপারেশন ইউরেনাস, স্ট্যালিনগ্রাডের যুদ্ধ জয়ের সফল সোভিয়েত আক্রমণ
সবচেয়ে মুল্যবান ধাতু কোনটি ?
Correct Answer:
গ: প্লাটিনাম
Explanation:
সবচেয়ে মুল্যবান ধাতু কোনটি ? সঠিক উত্তর প্লাটিনাম প্লাটিনামপ্লাটিনাম পর্যায় সারণীর ৭৮ নম্বর মৌল, প্রতিক Pt। এটি সোনা এর থেকেও দামি মৌল বা রাসায়নিক পদার্থ । এটি একটি অবস্থান্তর ধাতু । প্লাটিনাম পর্যায় সারণির ষষ্ঠ পর্যায়ের দশম গ্রুপে অবস্থান করছে। পৃথিবীতে এটি অনেক দুঃপ্রাপ্য ধাতু । প্রায় ইউরেনিয়াম, সিলভার, ইরিডিয়াম এর সাথে একে তুলনা করা হয়।
বিভক্তিহীন নাম শব্দ কে বলা হয় ?
Correct Answer:
ঘ: প্রাতিপদিক
Explanation:
বিভক্তিহীন নাম শব্দ কে বলা হয় ? সঠিক উত্তর প্রাতিপদিক প্রকৃতি : নাম ও ক্রিয়া শব্দের মূলকে প্রকৃতি বলে। যেমন: চলা, ঢাকা। নামপ্রকৃতি বা প্রাতিপদিক : নামের মূল অথবা বিভক্তিহীন নামকে নামপ্রকৃতি বা প্রাতিপদিক পদ বলে। যেমন: ঢাকা। ক্রিয়াপ্রকৃতি বা ধাতুপ্রকৃতি : ক্রিয়া বা ধাতুর মূলকে ক্রিয়া বা ধাতু প্রকৃতি বলে। যেমন: চল।
পদ্মা ও যমুনা নদীর মিলনস্থল কোথায় ?
Correct Answer:
খ: গোয়ালন্দ
Explanation:
পদ্মা ও যমুনা নদীর মিলনস্থল কোথায় ? সঠিক উত্তর গোয়ালন্দ পদ্মা ও যমুনা নদীর মিলনস্থল গোয়ালন্দ। পদ্মা বাংলাদেশের প্রধান নদী। হিমালয়ে উৎপন্ন গঙ্গানদীর প্রধান শাখা এবং বাংলাদেশের তৃতীয় দীর্ঘতম নদী। বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহর রাজশাহী এই পদ্মার উত্তর তীরে অবস্থিত। পদ্মার সর্বোচ্চ গভীরতা ১, ৫৭১ ফুট (৪৭৯ মিটার) এবং গড় গভীরতা ৯৬৮ফুট (২৯৫ মিটার)। উৎপত্তিস্থল হতে ২২০০ কিলোমিটার দূরে গোয়ালন্দে যমুনা নদীর সাথে মিলিত হয়ে মিলিত প্রবাহ পদ্মা নামে আরো পূর্ব দিকে চাঁদপুর জেলায় মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে। সবশেষে পদ্মা - মেঘনার মিলিত প্রবাহ মেঘনা নাম ধারণ করে দক্ষিণে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়।
পঞ্চম আদমশুমারীর চুড়ান্ত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত ?
Correct Answer:
খ: ১৪,৯৭,৭২,৩৬৪ জন
Explanation:
পঞ্চম আদমশুমারীর চুড়ান্ত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত ? সঠিক উত্তর ১৪,৯৭,৭২,৩৬৪ জন পঞ্চম আদমশুমারীর চুড়ান্ত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা ১৪, ৯৭, ৭২, ৩৬৪ জন। বাংলাদেশে অনুষ্ঠিত ৫ম জনশুমারি, যা ১৫ মার্চ থেকে ১৯ মার্চ ২০১১ সালে ৫দিন ব্যাপি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ১০ বছর পর পর জনশুমারি পরিচালনা করে থাকে। ২০১১ জনশুমারি তিন পর্যায়ে সম্পন্ন হয়েছে— এক. মূল গণনা, দুই. পোস্ট এনুমারেশন চেক তিন. সাধারণ গণনা: একটি নির্দিষ্ট এলাকা যাচাই। ১৬ জুলাই ২০১১ সালে জনশুমারির প্রাথমিক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন অনুসারে বাংলাদেশের জনসংখ্যা ছিল ১৪২, ৩১৯, ০০০ জন, জনসংখ্যা বৃদ্ধির হার ১৪.৪% এবং বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৪%। ১৫ বছরের উর্ধ্ব নারী - পুরুষের স্বাক্ষরতা হার ছিল ৫৩.০%।
আমেরিকাকে ;স্ট্যাচু অব লিবার্টি' কে দেয়?
Correct Answer:
খ: ফ্রান্স
Explanation:
আমেরিকাকে ;স্ট্যাচু অব লিবার্টি' কে দেয়? সঠিক উত্তর ফ্রান্স আমেরিকাকে ;স্ট্যাচু অব লিবার্টি' ফ্রান্স দেয়। স্ট্যাচু অফ লিবার্টি একটি বিশাল মূর্তি যা ফ্রান্স ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দিয়েছিল, যা দাঁড়িয়ে আছে নিউয়র্কের লিবার্টি আইল্যান্ডে হাডসন নদীর মুখে যেখানে জাহাজ নোঙর করে, যা যুক্তরাষ্ট্রে অভিবাসনকারী এবং অন্য দেশ থেকে ফিরে আসা আমেরিকান সহ সকল পর্যটকদের স্বাগতম জানায়। এই তামার মূর্তিটি যুক্তরাষ্ট্রের শতবর্ষপূর্তিতে এবং যুক্তরাষ্ট্রের প্রতি ফ্রান্সের বন্ধুত্বের নিদর্শন হিসেবে উৎসর্গ করা হয়েছিল অক্টোবর ২৮ ১৮৮৬ সালে। ভাস্কর্যটির ভিতরের কাঠামোটির নকশা ও তৈরি করেছিলেন ফেড্রিক বারথোল্ডি এবং গুস্তাব আইফেল, যিনি আইফেল টাওয়ার নকশা করেছিলেন।
বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোনটি ?
Correct Answer:
ক: হাকালুকি
Explanation:
বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোনটি ? সঠিক উত্তর হাকালুকি বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি। হাকালুকি হাওর বাংলাদেশের সর্ববৃহৎ হাওর। এটি এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠাপানির জলাভূমি। এর আয়তন ১৮, ১১৫ হেক্টর, তন্মধ্যে শুধুমাত্র বিলের আয়তন ৪, ৪০০ হেক্টর। এটি মৌলভীবাজার জেলার় বড়লেখা (৪০%), কুলাউড়া (৩০%), এবং সিলেট জেলার় ফেঞ্চুগঞ্জ (১৫%), গোলাপগঞ্জ (১০%) এবং বিয়ানীবাজার (৫%) জুড়ে বিস্তৃত। ভূতাত্ত্বিকভাবে এর অবস্থান, উত্তরে ভারতের মেঘালয় পাহাড় এবং পূর্বে ত্রিপুরা পাহাড়ের পাদদেশে।
মাথাপিছু আয়ার দিক হতে বাংলাদেশ কী ধরনের দেশ?
Correct Answer:
গ: নিম্নমধ্যম আয়ের
Explanation:
মাথাপিছু আয়ার দিক হতে বাংলাদেশ কী ধরনের দেশ? সঠিক উত্তর নিম্নমধ্যম আয়ের মাথাপিছু আয়ার দিক হতে বাংলাদেশ নিম্নমধ্যম আয়ের দেশ। নিম্ন আয়ের দেশ থেকে বাংলাদেশ নিম্ন - মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে তিন বছর আগেই। ২০১৫ সালের ১ জুলাই এ ঘোষণা দিয়েছিল বিশ্বব্যাংক। আর চলতি মাসে বাংলাদেশ অর্জন করেছে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশের কাতারে যাওয়ার প্রাথমিক যোগ্যতা। এই ঘোষণা জাতিসংঘের। কিন্তু নিম্ন - মধ্যম আয়ের দেশ কী, আর উন্নয়নশীল দেশইবা আসলে কী? বাংলাদেশ যে নিম্ন আয় থেকে নিম্ন - মধ্যম আয়ের দেশ হয়েছে, তা শতভাগ নিশ্চিত। কিন্তু উন্নয়নশীল দেশ এখনই হয়ে যায়নি। ‘বাংলাদেশ উন্নয়নশীল দেশ’—এ ঘোষণা আসার জন্য অপেক্ষা করতে হবে ২০২৪ সাল পর্যন্ত। ঘোষণাটি দেবে জাতিসংঘ। তার পরের তিন বছর, অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত উন্নয়নশীল দেশ হিসেবে একটি কৌশলপত্র তৈরি করে বাংলাদেশ তা বাস্তবায়ন করবে।
কোনটির কারনে মরিচ ঝাল লাগে?
Correct Answer:
খ: ক্যাপসিসিন
Explanation:
কোনটির কারনে মরিচ ঝাল লাগে? সঠিক উত্তর ক্যাপসিসিন মরিচে capsaicin নামক উপাদান থাকে, যা জিভের স্বাদ গ্রন্থিতে উদ্দীপনা জাগায়। এই পদার্থটির কারনেই মরিচে ঝালের পার্থক্য হয়ে থাকে। অর্থাৎ যে মরিচে ঐ পদার্থের পরিমান বেশি, সে মরিচে ঝালের পরিমানও বেশি হয়ে থাকে। আবার যে মরিচে ঐ পদার্থের পরিমান কম, সে মরিচে ঝালের পরিমানও কম হয়ে থাকে। এক্ষেত্রে বড় মরিচও ছোট মরিচের মাঝে কোন তারতম্য নেই।
'চিলে কোঠার সেপাই' উপন্যাসের লেখক কে?
Correct Answer:
ঘ: আখতারুজ্জামান ইলিয়াস
Explanation:
'চিলে কোঠার সেপাই' উপন্যাসের লেখক কে? সঠিক উত্তর আখতারুজ্জামান ইলিয়াস চিলেকোঠার সেপাই বাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের লেখা একটি উপন্যাস। এটি ছিলো তার প্রথম উপন্যাস। আশির দশকের শুরুতে রোববার নামীয় সাপ্তাহিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। ১৯৮৬ সালের অক্টোবর মাসে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড থেকে এটি প্রকাশিত হয়।
কোন সংস্থা ২১ ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ?
Correct Answer:
ক: UNESCO
Explanation:
কোন সংস্থা ২১ ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ? সঠিক উত্তর UNESCO ২১ ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে UNESCO. ১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয় ও এতে ১৮৮টি দেশ সমর্থন জানালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসঙ্ঘের সদস্যদেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।
প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি?
Correct Answer:
ক: বীরবল
Explanation:
প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি? সঠিক উত্তর বীরবল সাহিত্যাঙ্গনে প্রমথ চৌধুরীর ছদ্মনাম ছিল 'বীরবল'। এ ছদ্মনামে পত্রিকার পাতায় লেখালেখি করে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। তাই তাঁকে বলা হতো বাংলা সাহিত্যের বীরবল। সম্রাট আকবরের দরবারে নবরেত্নর একজন ছিলেন বীরবল। বাংলা সাহিত্যে প্রথম চৌধুরীও তেমনি এক রত্ন।
নবায়নযোগ্য জ্বালানি কি?
Correct Answer:
খ: পরমানু শক্তি
Explanation:
নবায়নযোগ্য জ্বালানি কি? সঠিক উত্তর পরমানু শক্তি অচিরাচিত শক্তি বা নবায়নযোগ্য জ্বালানি বা রিনিউয়েবল এনার্জি হলো এমন শক্তির উৎস যা স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় এবং এর ফলে শক্তির উৎসটি নিঃশেষ হয়ে যায় না। ১নবায়নযোগ্য শক্তির প্রকারভেদ ১.১সৌর শক্তি ১.২বায়ু শক্তি ১.৩জৈব শক্তি ১.৪সমুদ্র শক্তি ১.৪.১সমুদ্র তরঙ্গ শক্তি ১.৪.২সমুদ্র তাপ শক্তি ১.৪.৩জোয়ার ভাটা শক্তি ১.৫ভূতাপ শক্তি ১.৬জলবিদ্যুৎ ১.৭শহুরে আবর্জনা ১.৮হাইড্রোজেন ফুয়েল সেল ১.৯হাইড্রোজেন ফিউশন নিউক্লিয়ার পাওয়ার
কোনটি অনুসর্গ নয়?
Correct Answer:
খ: অন্য
Explanation:
কোনটি অনুসর্গ নয়? সঠিক উত্তর অন্য ‘অনু’ কথাটির অর্থ পরে বা পশ্চাতে, আর ‘সর্গ’ মানে সৃষ্টি বা ব্যবহার। সুতরাং সাধারণভাবে অনুসর্গ বলতে বোঝায় যা পরে ব্যবহূত হয়। উপসর্গ যেমন ধাতুর আগে বসে, অনুসর্গ তেমন পদের পরে বসে। যেসব অব্যয় বিশেষ্য বা সর্বনাম পদের পরে পৃথকভাবে বসে শব্দ বিভক্তির মতো তাদের কারক - সম্বন্ধ নির্ধারণ করে, তাদের অনুসর্গ বলা হয়। কেবল বিভক্তির মতো কারক - সম্বন্ধ নির্দেশ করলে তবেই তাদের অনুসর্গ বলে। অনুসর্গের বৈশিষ্ট্য:অনুসর্গের কতগুলো নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। নিচে বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হলো—১. অনুসর্গ অব্যয় পদ। এগুলোর অর্থ আছে। ২. অনুসর্গ শব্দের পরে বসে ওই শব্দের সঙ্গে পরবর্তী শব্দের সম্পর্ক সৃষ্টি করে। ৩. বিভক্তি দিয়ে যেমন কারক চেনা যায়, তেমনি অনুসর্গ দিয়েও কারক চেনা যায়। ৪. অব্যয়গুলোর নিজস্ব অর্থ থাকায় সেগুলো পৃথকভাবে ব্যবহূত হলে অনুসর্গ হয় না। ৫. অনুসর্গর পূর্ব পদটি বিশেষ্য হলে সেটি বিভক্তিযুক্ত হতে পারে, আবার না - ও হতে পারে। কিন্তু সর্বনাম হলে বিভক্তিযুক্ত হবেই। ৬. অনুসর্গ বিভক্তির মতো কাজ করে। ৭. কতগুলো অনুসর্গ শব্দ - বিভক্তির মতো ব্যবহূত হয়ে কারক নির্ণয়ে সাহায্য করে। এগুলো হচ্ছে: হইতে, হতে, চেয়ে, দ্বারা, দিয়া, দিয়ে, কর্তৃক ইত্যাদি। ৮. অনুসর্গের ব্যবহার কোনো কোনো সাধু ও চলিত ভাষারীতির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রূপ হতে পারে
খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে?
Correct Answer:
গ: সিলেট
Explanation:
খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে? সঠিক উত্তর সিলেট খাসিয়া উপজাতি বাংলাদেশের সিলেট জেলায় বাস করে। বাংলাদেশের সিলেট জেলা ও ভারতের আসামে এই জনগোষ্ঠী বাস করে। সিলেটের খাসিয়ারা সিনতেং (Synteng) গোত্রভুক্ত জাতি। তারা কৃষিজীবী। ভাত ও মাছ তাদের প্রধান খাদ্য। তারা মাতৃপ্রধান পরিবারে বসবাস করে। তাদের মধ্যে কাচা সুপারি ও পান খাওয়ার প্রচলন খুব বেশি। খাসিয়াদের উৎপাদিত পান বাংলাদেশে খুব জনপ্রিয়।
অমিত ও লাবণ্য চরিত্র দুটির রচয়িতা কে?
Correct Answer:
গ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
অমিত ও লাবণ্য চরিত্র দুটির রচয়িতা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর অমিত ও লাবণ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস শেষের কবিতার দুটি চরিত্র। উপন্যাসের প্রধান বিষয়বস্তু হলো পুরুষ বা নারীর পক্ষে একসাথে দু'জনকে অবিরোধে ভালোবাসা সম্ভব এবং সে ভালোবাসা এক পাত্র সম্পর্কিত , অপর পাত্র নিঃসম্পর্কিত । লাবণ্য - অমিত রায় - কেতকী - শোভনলালের চরিত্রের মাধ্যমে এ উপন্যাসে প্রেমের বিচিত্র বিকাশ দেখানো হয়েছে।
নিচের কোন সংস্থা বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্য নিয়ন্ত্রন করে?
Correct Answer:
ঘ: OPEC
Explanation:
নিচের কোন সংস্থা বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্য নিয়ন্ত্রন করে? সঠিক উত্তর OPEC OPEC বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্য নিয়ন্ত্রন করে। ওপেক: Organization of the Petroleum Exporting Countries, OPEC) হচ্ছে বিশ্বের তেল রপ্তানীকারক দেশগুলোর সংগঠন। ১৯৭০ সাল থেকে বিশ্বের জ্বালানি তেলের বাজারে ওপেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বর্তমান সদস্য ১৩ টি। ১ জানুয়ারী ২০১৯ এ কাতার এবং ১ জানুয়ারী২০২০ এ ইকুয়েডর সদস্য পদ ছেড়ে দেয়।
সমার্থক শব্দ লিখ "সমুদ্র"
Correct Answer:
গ: অর্ণব
Explanation:
সমার্থক শব্দ লিখ "সমুদ্র" সঠিক উত্তর অর্ণব সমুদ্রের সমার্থক শব্দ জলধর, জলনিধি, জয়েন্দ্র, জলেন্দ্র, সাগর, সৈকত , সায়ব, সিন্ধু, দরিয়া, জলেশ্বর, নীলকান্ত, নীধরি, পয়োধি, রত্মগর্ভ, নীলাম্বু, বারিধি, অম্বুধি, অকূল, ধরণীপ্লব, প্রচেতা , জলাধপি, বারিধর, নীলাম্বু, বারাধ, বারিনিধি, বারীন্দ্র, মকরাকর, মকরালয়, বারীশ, অম্বুনিধি, পারাবার, পয়োধি, তোয়ানিধি, রত্নাকর।
মধ্যপ্রাচ্যের কোন দেশে সংবিধান বা সংসদ নেই?
Correct Answer:
গ: সৌদি আরব
Explanation:
মধ্যপ্রাচ্যের কোন দেশে সংবিধান বা সংসদ নেই? সঠিক উত্তর সৌদি আরব মধ্যপ্রাচ্যের সংবিধান বা সংসদ নেই ইরাকে। ইরাক সরকারিভাবে ইরাক প্রজাতন্ত্র, একটি মধ্যপ্রাচ্যের রাষ্ট্র। বাগদাদ ইরাকের রাজধানী। ইরাকের দক্ষিণে কুয়েত এবং সৌদি আরব, পশ্চিমে জর্ডান, উত্তর - পশ্চিমে সিরিয়া, উত্তরে তুরস্ক এবং পূর্বে ইরান (কোর্দেস্তন প্রদেশ (ইরান)) অবস্থিত। এদেশের কোন সংবিধান বা সংসদ নেই।
আরব বসন্তের সুচনা কোথায় হয়?
Correct Answer:
খ: তিউনিশিয়া
Explanation:
আরব বসন্তের সুচনা কোথায় হয়? সঠিক উত্তর তিউনিশিয়া আরব বসন্তের সুচনা হয় তিউনিশিয়াতে। ২০১০ সালের শুরু থেকে আরব বিশ্বের বিভিন্ন দেশে বয়ে যাওয়া গণবিপ্লবের ঝড়কে পশ্চিমা সাংবাদিকরা আরব বসন্ত হিসাবে আখ্যায়িত করেছে। গণবিক্ষোভের শুরু তিউনিসিয়ায় এরপর তা মিশরে, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন সহ বিভিন্ন দেশে ছড়িয়ে যায়।
দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি?
Correct Answer:
খ: পূর্বাশা
Explanation:
দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? সঠিক উত্তর পূর্বাশা দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম পূর্বাশা। হাড়িয়াভাংগা নদীর মোহনায় বঙ্গোপসাগরে দক্ষিণ তালপট্টি দ্বীপের অবস্থান। গঙ্গা - ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চলের উপকূলে অবস্থিত এবং পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপকূলবর্তী দ্বীপ। ১৯৭০ সালে ভোলা সাইক্লোনের পরবর্তীকালে বঙ্গোপসাগরে এর আবির্ভাব ঘটে, এবং কিছুকাল পরে এর অস্তিত্ত্ব বিলীন হয়। স্থায়ী জনবসতিহীন এই অঞ্চলে তেল এবং প্রাকৃতিক গ্যাসের অস্তিত্বের আশঙ্কা থাকায় ভারত এবং বাংলাদেশ সরকার যৌথভাবে এর সার্বভৌমত্ব দাবি করে।
সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি ?
Correct Answer:
ঘ: রাশিয়া
Explanation:
সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি ? সঠিক উত্তর রাশিয়া সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া। রাশিয়ার পুরা নাঙহান রাশিয়ান ফেডারেশন । এহান ইউরোপ মহাদেশ বারো মুঙেদের ইউরোপ উপমহাদেশর দেশ আহান। দেশ এহানর রাজধানীগ মস্কো। রাষ্ট্র এহানর মানুরে/নাগরিকরে রাশিয়ান বুলতারা। পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া।
রূপপুর পারমাণবিক বিদ্যুকেন্দ্র কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: পাবনা
Explanation:
রূপপুর পারমাণবিক বিদ্যুকেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুকেন্দ্র পাবনায় অবস্থিত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (ইংরেজি: Rooppur Nuclear Power Plant) হচ্ছে ২.৪ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পরিকল্পিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর নামক স্থানে নির্মীত হচ্ছে। এটিহতে যাচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যার প্রথম ইউনিট ২০২৩ সালে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করবে। এই বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার রোসাটোম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন কর্তৃক নির্মিত হচ্ছে।
সমার্থক শব্দ লিখ "জল"
Correct Answer:
ক: সলিল
Explanation:
সমার্থক শব্দ লিখ "জল" সঠিক উত্তর সলিল সলিল - [বিশেষ্য পদ] বারি, জল, অম্বু।
নেপালের সর্বশেষ রাজা কে ছিলেন?
Correct Answer:
খ: জ্ঞানেন্দ্র
Explanation:
নেপালের সর্বশেষ রাজা কে ছিলেন? সঠিক উত্তর জ্ঞানেন্দ্র নেপালের সর্বশেষ রাজা ছিলেন জ্ঞানেন্দ্র। ২০০১ সালে নেপালের এই রাজপ্রাসাদে ঘটে যায় এক নির্মম হত্যাকান্ড৷ রাজপুত্র দিপেন্দ্রর হাতে নিহত হন রাজা বীরেন্দ্র সহ রাজ পরিবারের আরও আট সদস্য৷ সে রাতে রাজ প্রাসাদের বাইরে থাকায় বেঁচে যান বর্তমান রাজা জ্ঞানেন্দ্র৷ হত্যাকান্ডের পর রাজপুত্র দিপেন্দ্র আত্মহত্যা করলে রাজপরিবারের একমাত্র উত্তরাধিকারী হিসেবে সিংহাসনে বসেন রাজা জ্ঞানেন্দ্র৷ কিন্তু গত সাত বছরে নেপালে ঘটে গেছে অনেক পরিবর্তন৷ রাজতন্ত্রেরপরিবর্তে গণতন্ত্রকে বেছে নিয়েছে নেপালের জনগন৷ তাই ২০০৫ সালে একচ্ছত্র ক্ষমতা হাতে নিয়েও গনবিক্ষোভের মুখে এক বছর পরই তা ফিরিয়ে দিতে বাধ্য হন রাজা জ্ঞানেন্দ্র৷ এরপর গত নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে মাওবাদীরা জয়লাভ করলে নেপালের রাজতন্ত্রের ভবিষ্যত অনেকটাই নির্ধারিত হয়ে পড়ে৷ কেননা এ রাজতন্ত্রের বিরুদ্ধেই দীর্ঘ সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছিলো মাওবাদীরা৷ গত ২৮শে মে নেপালের রাজতন্ত্রের অবসান ঘটিয়ে দেশটিকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়৷
ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন কে?
Correct Answer:
খ: শায়েস্তা খান
Explanation:
ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন কে? সঠিক উত্তর শায়েস্তা খান ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন শায়েস্তা খান। ছোট কাটারা শায়েস্তা খানের আমলে তৈরি একটি ইমারত। আনুমানিক ১৬৬৩ - ১৬৬৪ সালের দিকে এ ইমারতটির নির্মাণ কাজ শুরু হয় এবং তা ১৬৭১ সালে শেষ হয়েছিল। এটির অবস্থান ছিল বড় কাটারার পূর্বদিকে হাকিম হাবিবুর রহমান লেনে বুড়িগঙ্গা নদীর তীরে। ইমারতটি দেখতে অনেকটা বড় কাটারার মত হলেও এটি আকৃতিতে বড় কাটারার চেয়ে ছোট এবং এ কারণেই হয়তো এর নাম হয়েছিল ছোট কাটারা। তবে ইংরেজ আমলে এতে বেশ কিছু সংযোজন করা হয়েছিল। ১৮১৬ সালে খ্রিস্টান ধর্মপ্রচারক লিওনার্দ এখানে ঢাকার প্রথম ইংরেজি স্কুল খুলেছিলেন।
বাগধারাটির অর্থ নির্ণয় কর "আকাশ কুসুম"
Correct Answer:
ঘ: কোনটিই নয়
Explanation:
বাগধারাটির অর্থ নির্ণয় কর "আকাশ কুসুম" সঠিক উত্তর কোনটিই নয় আকাশ কুসুম (অসম্ভব কল্পনা) – মূর্খরাই আকাশ কুসুম চিন্তা করে।
Who was the first recipient of the Nobel Prize for literature.
Correct Answer:
C: RFA Sully Prudhomme
Explanation:
Who was the first recipient of the Nobel Prize for literature. Correct Answer RFA Sully Prudhomme ১৯১০ সাল থেকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করা হয়। ফ্রান্সের কবি ও সাহিত্যিক RFA Sully Prudhomme সাহিত্যে প্রথম ব্যক্তি হিসেবে নোবেল পুরস্কারে ভূষিত হন।
বাংলাদেশের শিক্ষামন্ত্রীর নাম কি? (২০১৭)
Correct Answer:
ঘ: নুরুল ইসলাম নাহিদ
Explanation:
বাংলাদেশের শিক্ষামন্ত্রীর নাম কি? (২০১৭) সঠিক উত্তর নুরুল ইসলাম নাহিদ বাংলাদেশের শিক্ষামন্ত্রীর নাম নুরুল ইসলাম নাহিদ (২০১৭)। নুরুল ইসলাম নাহিদ (জন্ম ৫ জুলাই ১৯৪৫) বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ যিনি বাংলাদেশের সরকারের সাবেক শিক্ষামন্ত্রী। ৬ জানুয়ারি, ২০০৯ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়ে ৬ জানুয়ারি ২০১৯ তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করেন।
সমার্থক শব্দ লিখ "রাত্রি"
Correct Answer:
ক: যামিনী
Explanation:
সমার্থক শব্দ লিখ "রাত্রি" সঠিক উত্তর যামিনী যামিনী বি. রাত্রি ('কেন যামিনী না যেতে জাগালে না': রবীন্দ্র)। [সং. যাম + ইন্ + ঈ]। ̃ .কান্ত বি. চাঁদ। যামিনী n. fem the night. ̃নাথ n. the moon. ̃যোগে adv. by night; at night. night · night. আঁধার, অন্ধকার, দুর্দশা, রাত, রাত্রি, নিশা, নিশি, রজনী, নক্ত, প্রদোষ, প্রদোষকাল, যামিনী, ক্ষপা, অস্পষ্টতা, অজ্ঞান, তিমির, রাতের অন্ধকার.
বাগধারাটির অর্থ নির্ণয় কর "উড়নচণ্ডী"
Correct Answer:
ক: অমিতব্যয়ী
Explanation:
বাগধারাটির অর্থ নির্ণয় কর "উড়নচণ্ডী" সঠিক উত্তর অমিতব্যয়ী উড়নচণ্ডী (অমিতব্যয়ী) – এমন উড়নচণ্ডী হলে দুদিনে টাকাকড়ি সব শেষ হবে।
সমার্থক শব্দ লিখ "পুত্র"
Correct Answer:
গ: তনয়
Explanation:
সমার্থক শব্দ লিখ "পুত্র" সঠিক উত্তর তনয় তনয় বি. পুত্র, ছেলে (রাজার তনয়)। [সং. √ তন্ ( = বিস্তার) + অয়]। তনয়া বি. (স্ত্রী.) কন্যা, মেয়ে। তনয় n a son. fem. তনয়া a daughter. son · son. ছাত্র, বাছা, পুত্র, শিষ্য, বংশধর, খোকা, বেটা, ছেলে, কুমার, বৎস, দারক, আত্মজ, তনয়, নন্দন, অঙ্গজ, দেহজ, অধিবাসী, পুরুষ সন্তান.
সমার্থক শব্দ লিখ "বৃক্ষ"
Correct Answer:
গ: তরু
Explanation:
সমার্থক শব্দ লিখ "বৃক্ষ" সঠিক উত্তর তরু বৃক্ষ = গাছ, শাখী, বিটপী, অটবি, দ্রুম, মহীরূহ, তরু, পাদপ
মডেম এর মধ্যে কি থাকে
Correct Answer:
খ: একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
Explanation:
মডেম এর মধ্যে কি থাকে সঠিক উত্তর একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর মডেম এর মধ্যে থাকে একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর। মডেম (মড্যুলেটর - ডিম্যুলেটর) হল একটি যন্ত্র যা একটি প্রেরিত এনালগ সংকেতকে ডিজিটাল তথ্যে রূপান্তর করে এবং ডিজিটাল তথ্যকে পাঠানোর সময় এনকোড করে এনালগ সংকেত হিসেবে প্রেরণ করে। এর উদ্দেশ্য হল সহজে সংকেত পাঠানো এবং তা আবার একই রকমভাবে অন্য প্রান্তে পাওয়া। ট্রান্সমিশন বা প্রেরণের অর্থে যেকোন কাজে মডেম ব্যবহার করা যায় রেডিও থেকে ডায়োড পর্যন্ত।
বাগধারাটির অর্থ নির্ণয় কর "আক্কেল সেলামি"
Correct Answer:
গ: নির্বুদ্ধিতার দণ্ড
Explanation:
বাগধারাটির অর্থ নির্ণয় কর "আক্কেল সেলামি" সঠিক উত্তর নির্বুদ্ধিতার দণ্ড আক্কেল সেলামি (বােকামির সেলামি) বিনা টিকিটে ট্রেনে চড়ে ৫০ টাকা আক্কেল সেলামি দিয়ে ফিরে এলাম।
As you sow, so will you reap. (বাংলায় অনুবাদ কর)
Correct Answer:
ক: যেমন কর্ম, তেমন ফল।
Explanation:
As you sow, so will you reap. (বাংলায় অনুবাদ কর) সঠিক উত্তর যেমন কর্ম, তেমন ফল। অর্থসহ কিছু গুরুত্বপূর্ণ প্রবাদ বাক্য:যেমন কর্ম তেমন ফল । As you make your bed, so you must lie on it .You must pay for the evil you do.যেমন কর্ম তেমন ফল। As you sow so you reap.As you brew, so you drink.লোভে পাপ, পাপে মৃত্যু। Avarice begets sin and sin begets death.মাথা নেই তার মাথা ব্যথা। Bachelors’ wives and maids’ children are always well taught.To be worried about things that do not matter.যত গর্জে তত বর্ষে না । Barking dogs seldom bite .Angry words and threats lead to nothing worse; much cry and little wool.সোনার চামচ মুখে নিয়ে জন্মান; সচ্ছল পরিবারে জন্মগ্রহন করা। Be born with a silver spoon in one’s mouth .Be born into wealth and privilegeজরু, গরু, ধান, তিন রাখে বিদ্যমান। Be mindful of your wife, kine and paddy.বিয়ে করতে কড়ি, ঘর বাঁধতে দড়ি। Be sure before you marry of a house wherein to tarry.Think twice before you take a risk.যার নুন খাও তার গুণ গাও। Be true to your salt.দ্রষ্টার চোখেই সৌন্দর্য থাকে । Beauty lies in the eye of the beholder.Different people have different ideas about what is beautiful.
বাগধারাটির অর্থ নির্ণয় কর "বিড়াল তপস্বী"
Correct Answer:
খ: ভণ্ড সাধু
Explanation:
বাগধারাটির অর্থ নির্ণয় কর "বিড়াল তপস্বী" সঠিক উত্তর ভণ্ড সাধু বক ধার্মিক/বিড়াল তপস্বী (ভণ্ড সাধু) – মুখে ধর্মের কথা বললেও লোকটা আসলে বক ধার্মিক।
সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্রের নাম-
Correct Answer:
ক: ফ্যাদোমিটার
Explanation:
সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্রের নাম- সঠিক উত্তর ফ্যাদোমিটার সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র ফ্যাদোমিটার। বায়ুর চাপ নির্ণায়ক যন্ত্র ব্যারোমিটার। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ট্যাকোমিটার।
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: গাজীপুর
Explanation:
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত? সঠিক উত্তর গাজীপুর বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি গাজীপুরে অবস্থিত। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড রাষ্ট্রনিয়ন্ত্রিত বাণিজ্যধর্মী প্রতিষ্ঠান যা বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক যন্ত্রাংশ তৈরি ও যুক্তকরণের উদ্দেশ্যে ১১ ফেব্রুয়ারি, ১৯৭৯ সালে প্রতিষ্ঠা করা হয়। প্রধানত এটি প্রতিরক্ষা কার্যক্রমে যুক্ত থেকে বিভিন্ন যন্ত্রাংশ উৎপাদন ও মেরামতকরণের উদ্দেশ্যে নিয়োজিত। বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে এর পরিচিতি রয়েছে। ঢাকা থেকে ৪০ কিলোমিটার দূরবর্তী গাজীপুর এলাকায় প্রতিষ্ঠানটির অবস্থান।
To err is human. (বাংলায় অনুবাদ কর)
Correct Answer:
গ: মানুষ মাত্রই ভুল করে।
Explanation:
To err is human. (বাংলায় অনুবাদ কর) সঠিক উত্তর মানুষ মাত্রই ভুল করে। ভুল মানুষেরই হয়। Too err is human.Even the saints sometimes err.None but a fool is always right.It is natural for man to make mistakes.
বাগধারাটির অর্থ নির্ণয় কর "আটকপালে"
Correct Answer:
খ: হতভাগ্য
Explanation:
বাগধারাটির অর্থ নির্ণয় কর "আটকপালে" সঠিক উত্তর হতভাগ্য আটকপালে (হতভাগ্য) – ছেলেটা এতিম, আটকপালে।
Culture is constantly evolving. (বাংলায় অনুবাদ কর)
Correct Answer:
ক: সংস্কৃতি সর্বদা বিবর্তিত হচ্ছে।
Explanation:
Culture is constantly evolving. (বাংলায় অনুবাদ কর) সঠিক উত্তর সংস্কৃতি সর্বদা বিবর্তিত হচ্ছে। অনুবাদ দুই প্রকার১. আক্ষরিক অনুবাদ(Literal Translation): অক্ষরে অক্ষরে বা হুবহু যে অনুবাদ করা হয়। ২. ভাবানুবাদ(Faithful Translation): ভাব ঠিক রেখে ভিন্ন প্রতিশব্দ ব্যবহার করে যে অনুবাদ করা হয়। অনুবাদ করার সময়কি বুঝবেন বা না বুঝবেন সেটা পরের কথা, প্রথমে সম্পূর্ণ অনুচ্ছেদটি আগে পড়ে ফেলবেন। এতে মূলভাব বুঝতে পারবেন ও অনুবাদে সহায়ক হবে, কথা ও গুছিয়ে নিতে পারবেন। কোন শব্দ একেবারে না বুঝলে, ভাবের সাথে সঙ্গতি রেখে অনুবাদ করবেন বা ঐ শব্দটিই বাংলায় ব্যবহার করবেন। ইংরেজি ভাষার উপর ভালো দখল রাখতে হবে, ও শব্দ - সম্ভার ভালো করে আয়ত্ত করতে হবে। রাতারাতি অনুবাদ শিখে ফেলবেন এমন ধারণা করার কোন কারণ নেই। দুটি ভাষার উপর ভালো দখল ও চর্চা ভালো অনুবাদের প্রথম শর্ত। অনুবাদ শেষে একবার পড়ে দেখবেন, সেটা আসলেই অনূদিত হয়েছে কি না।
"কবর" কবিতার কবি কে?
Correct Answer:
ঘ: জসীমউদ্দীন
Explanation:
"কবর" কবিতার কবি কে? সঠিক উত্তর জসীমউদ্দীন কবর কবিতাটি বাংলা সাহিত্যে জসীমউদ্দিনের এক অবিস্মরণীয় অবদান। ১ জানুয়ারি ১৯০৩ সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে কবির জন্ম। কবি যে ঘরে থাকতেন সে বাড়ির সামনে সিঁড়ি, সিঁড়ির দু'দিকে লেবু গাছ, মাঝখানে ডালিম গাছ। এই জায়গাটিই তাঁর কবিতার সৃষ্টির উৎসভূমি। তাঁর লেখনীতে উঠে এসেছে পল্লীমানুষের জীবনের হালচাল নিয়ে।
RAM, ROM শব্দগুলো কিসের সাথে সম্পৃক্ত?
Correct Answer:
ক: কম্পিউটার
Explanation:
RAM, ROM শব্দগুলো কিসের সাথে সম্পৃক্ত? সঠিক উত্তর কম্পিউটার Read - only memory (ROM)) হল এক ধরনের সংরক্ষণ মাধ্যম যা কম্পিউটার এবং অন্যান্য ইলেক্ট্রনিক যন্ত্রে ব্যবহার করা হয়। রমে যে তথ্য থাকে তা পরিবর্তন করা যায় না বা করা গেলেও তা খুব ধীরে অথবা করা কঠিন। তাই এটি ব্যবহার করা হয় প্রধানত র্ফামওয়্যারে। Random access memory (RAM) হল এক ধরনের কম্পিউটারের উপাত্ত (ডাটা) সংরক্ষণের মাধ্যম। RAM থেকে যে কোন ক্রমে উপাত্ত "অ্যাক্সেস" করা যায়, এ কারণেই একে Random access memory বলা হয়।
Have patience in danger. (বাংলায় অনুবাদ কর)
Correct Answer:
খ: বিপদে ধৈর্য ধারণ কর।
Explanation:
Have patience in danger. (বাংলায় অনুবাদ কর) সঠিক উত্তর বিপদে ধৈর্য ধারণ কর। ভাষান্তর বা অনুবাদ একটি ভাষা থেকে অন্য আরেকটি ভাষায় পরিকল্পনাগত রূপান্তর প্রক্রিয়া। ভাষার অনুবাদে দুটি ভাষার মধ্যে যে ভাষা থেকে অনুবাদ করা হয় তাকে "উৎস ভাষা", এবং যে ভাষায় অনুবাদ করা হচ্ছে তাকে "লক্ষ্য ভাষা" বলা হয়। অর্থাৎ উৎস ভাষা থেকে লক্ষ্য ভাষায় ভাষাগত উপাদান এবং যোগ্যতার (বিষয়, বক্তব্য, ভঙ্গি ইত্যদি) দ্বারা পাঠ নির্ণয় করার রূপান্তরের প্রক্রিয়াই ‘ভাষানুবাদ’।