National Security Intelligence Agency MCQs
Showing 50 questions (Total: 62)
' বারীশ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ঘ: বারি+ঈশ
Explanation:
' বারীশ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর বারি+ঈশ তৎসম স্বরসন্ধির নিয়মানুসারে, ই - কার কিংবা ঈ - কারের পর ই - কার কিংবা ঈ - কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ - কার হয়; দীর্ঘ ঈ কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন: বারি + ঈশ (ই + ঈ = ঈ) = বারীশ; গিরি + ঈশ = গিরীশ।
’The heel of Achilles ' কথাটির অর্থ কি?
Correct Answer:
খ: দুর্বল জায়গা
As you make your bed so you must lie on it. ইংরেজি এ প্রবচসনটির বাংলা অর্থ কী হবে?
Correct Answer:
গ: তোমাকে তোমার কর্মফল মানতে হবে
Explanation:
As you make your bed so you must lie on it. ইংরেজি এ প্রবচসনটির বাংলা অর্থ কী হবে? সঠিক উত্তর তোমাকে তোমার কর্মফল মানতে হবে সঠিক উত্তর: যেমন কর্ম তেমন ফল।
”প্রাচীন এর বিপরীত শব্দ কী?
Correct Answer:
গ: অর্বাচীন
Explanation:
”প্রাচীন এর বিপরীত শব্দ কী? সঠিক উত্তর অর্বাচীন 'প্রাচীন' এর বিপরীত শব্দ ‘অর্বাচীন’ । নবীন - প্রবীণ; নতুন - পুরাতন।
’বর্গি’ শব্দটি বাংলায় কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
ঘ: মারাঠি
বিভক্তি লোপ পায় কোন সমাস?
Correct Answer:
ঘ: তৎপুরুষ সমাসে
Explanation:
বিভক্তি লোপ পায় কোন সমাস? সঠিক উত্তর তৎপুরুষ সমাসে যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকেই তৎপুরুষ সমাস বলে। তৎপুরুষ সমাসের পূর্বপদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যেকোনো বিভক্তি থাকতে পারে; আর পূর্বপদের বিভক্তি অনুসারে এদের নামকরণ হয়। যেমন: পদ থেকে চ্যুত = পদচ্যূত। এখানে থেকে বিভক্তি লোপ পেয়েছে।
’আটঘাট বাঁধা’ বাগধারার অর্থ
Correct Answer:
ঘ: প্রস্তুতি নেওয়া
শুদ্ধ বানানগুচ্ছ-
Correct Answer:
খ: বিকৃত, বিক্রীত
Explanation:
শুদ্ধ বানানগুচ্ছ- সঠিক উত্তর বিকৃত, বিক্রীত শুদ্ধ বানান: পরিষ্কার, পুরস্কার, স্বীকার, শিকার, ধরন।
’রাজমিস্ত্রি ‘ শব্দের ব্যাসবাক্য?
Correct Answer:
গ: মিস্ত্রীর রাজা
Explanation:
’রাজমিস্ত্রি ‘ শব্দের ব্যাসবাক্য? সঠিক উত্তর মিস্ত্রীর রাজা পূর্বপদে ষষ্ঠী বিভক্তি (র, এর) লোপ পেয়ে যে সমাস হয় তাই ষষ্ঠী তৎপুরুষ সমাস। এ সমাসে 'রাজা' স্থলে ‘রাজ' হয় এবং ব্যাসবাক্যে 'রাজা' শব্দ পরে থাকলে সমস্তপদে তা আগে বসে। যেমন: মিস্ত্রীর রাজা = রাজমিস্ত্রী; পথের রাজা = রাজপথ।
বাক্য সংকোচন করুন: বুকে ভর দিয়ে চলে যে-
Correct Answer:
ঘ: উরগ
Explanation:
বাক্য সংকোচন করুন: বুকে ভর দিয়ে চলে যে- সঠিক উত্তর উরগ বুকে ভর দিয়ে চলে যে - উরগ; বুকে হেঁটে গমন করে যে - উরগ (সাপ); যে উরস (বক্ষ) দিয়ে হাঁটে - ঊরগ (সর্প); ত্বরিত গমন করতে পারে যে - তুরগ (ঘোড়া); আকাশে গমন / বিচরণ করে যে - বিহগ (পাখি): বাহুতে ভর করে চলে যে - ভূজঙ্গ; যে ভুজের সাহায্যে (এঁকে বেঁকে) চলে - ভুজগ / ভুজঙ্গ (সৰ্প)।
কোন শব্দে দ্বিস্বরধ্বনি রয়েছে?
Correct Answer:
ক: লাউ
Explanation:
কোন শব্দে দ্বিস্বরধ্বনি রয়েছে? সঠিক উত্তর লাউ পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে দ্বিস্বরধ্বনি হয়। যেমন: 'লাউ' শব্দের [আ] পূর্ণ স্বরধ্বনি এবং /উ] অর্ধ্বস্বরধ্বনি মিলে দ্বিশ্বরধ্বনি [আঊ] তৈরি হয়েছে।
সে এখন যাবে না - এই বাক্যে ‘না’ কোন পদ?
Correct Answer:
গ: ক্রিয়াবিশেষণ
Explanation:
সে এখন যাবে না - এই বাক্যে ‘না’ কোন পদ? সঠিক উত্তর ক্রিয়াবিশেষণ যে পদ ক্রিয়া সংঘটনের ভাব, কাল বা রূপ নির্দেশ করে, তাকে ক্রিয়া বিশেষণ বলে। না, নি ইত্যাদি দিয়ে ক্রিয়ার নেতিবাচক অবস্থা বুঝায়, তাই একে নেতিবাচক ক্রিয়া বিশেষণ বলে। এগুলো সাধারণত ক্রিয়ার পরে বসে।
ধ্বনাত্মক দ্বিত্বের উদাহরণ-
Correct Answer:
খ: পট পট
Explanation:
ধ্বনাত্মক দ্বিত্বের উদাহরণ- সঠিক উত্তর পট পট ব্যাখ্যা: কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে। এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুইবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি / দ্বিত্ব। ধ্বনাত্মক দ্বিরুক্তি দ্বারা বহুত্ব, আধিক্য ইত্যাদি বোঝায়। যেমন: একই (ধ্বন্যাত্মক) শব্দের অবিকৃত প্রয়োগ - ধক ধক, ঝন ঝন, পট পট ।
মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস ‘ রাইফেল রোটি আওরাত’ কার লেখা?
Correct Answer:
ঘ: আনোয়ার পাশা
Explanation:
মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস ‘ রাইফেল রোটি আওরাত’ কার লেখা? সঠিক উত্তর আনোয়ার পাশা আনোয়ার পাশার মুক্তিযুদ্ধের উপর রচিত প্রথম উপন্যাস ‘রাইফেল রোটি আওরাত' (১৯৭৩)। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে আনোয়ার পাশা এপ্রিলে এটি রচনা শুরু করেন এবং জুন মাসে সমাপ্ত করেন। ২৫ মার্চের কালো রাতে পাকিস্তানি বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে ধ্বংসযজ্ঞ চালায়, তার বিস্তারিত বর্ণনা আছে এ উপন্যাসে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সুদীপ্ত শাহীনের মাধ্যমে ঔপন্যাসিক নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন।
অসহায়ের পাশে দাঁড়াও। - এটিকে যোৗগিক বাক্যে রূপান্তর করলে কী হবে?
Correct Answer:
খ: কিছু লোক আছে অসহায়, তোদের পাশে দাঁড়াও
Explanation:
অসহায়ের পাশে দাঁড়াও। - এটিকে যোৗগিক বাক্যে রূপান্তর করলে কী হবে? সঠিক উত্তর কিছু লোক আছে অসহায়, তোদের পাশে দাঁড়াও পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে, তাকে যৌগিক বাক্য বলে। সরল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর করতে হলে সরল বাক্যের কর্তা ও সমাপিকা ক্রিয়া অপরিবর্তিত থাকবে। সরল বাক্যের অসমাপিকা ক্রিয়া সম্প্রসারিত হয়ে নিরপেক্ষ উপবাক্যে পরিণত হবে। প্রধান উপবাক্যগুলোকে সংযোজক অব্যয় ‘ও’, ‘আর’, ‘এবং’ ইত্যাদি; বিয়োজক অব্যয় ‘বা’, ‘কিংবা’, ‘অথবা’, ‘নচেৎ' ইত্যাদি: সংকোচক অব্যয় ‘কিন্তু’, ‘তবে’, ‘তথাপি’ ইত্যাদি সহযোগে পরস্পরকে সংযুক্ত করে নিতে হবে। যেমন: সরল বাক্য ‘অসহায়ের পাশে দাঁড়াও।' এর যৌগিক রূপ - ‘কিছু লোক আছে অসহায়; তাদের পাশে দাঁড়াও।' তিনি সৎ কিন্তু কৃপণ। সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি।
বাক্যের প্রধান তিনটি অংশ-
Correct Answer:
ঘ: কর্তা, কর্ম, ক্রিয়া
Explanation:
বাক্যের প্রধান তিনটি অংশ- সঠিক উত্তর কর্তা, কর্ম, ক্রিয়া যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তাকে বাক্য বলে। একটি সার্থক বাক্য তৈরির জন্য কর্তা, কর্ম ও ক্রিয়া আবশ্যক। যেমন: মিলন বই লেখে। প্রদত্ত উদাহরণে ‘'মিলন' কর্তা, ‘বই' কর্ম এবং ‘লেখে' ক্রিয়া বিদ্যমান। উল্লেখ্য, ‘কর্তা’ কখনো কখনো উহ্য থাকতে পারে।
As soon as he saw me, he _____asway.
Correct Answer:
B: fled
Explanation:
As soon as he saw me, he _____asway. Correct Answer fled অতীত কালের দুটি কাজ যদি As soon as দ্বারা যুক্ত থাকে তাহলে দুটি কাজই past indefinite tense - এ হবে। সুতরাং শূন্যস্থানে flee (পলায়ন করা) এর past form 'fled' বসবে।
While (walk) in the morning. I saw then playing.
Correct Answer:
C: walking
Explanation:
While (walk) in the morning. I saw then playing. Correct Answer walking While এর পরে verb আসলে তার সাথে ing যুক্ত যুক্ত হয়। সুতরাং শূন্যস্থানে walking বসবে। While walking in the morning, I saw them playing - সকালে হাঁটার সময় আমি তাদেরকে খেলতে দেখলাম।
Don't mention anything unless you (ask) for.
Correct Answer:
C: are asked
Explanation:
Don't mention anything unless you (ask) for. Correct Answer are asked ‘কারো দ্বারা জিজ্ঞাসিত হওয়া বুঝানোর কারণে বাক্যটি passive হবে। বাক্যটি present indefinite tense এর হওয়ায় এখানে are asked ব্যবহৃত হবে।
Find out the correct form-
Correct Answer:
A: I got the work done by him
Explanation:
Find out the correct form- Correct Answer I got the work done by him Get যদি causative verb হিসেবে ব্যবহৃত হয় এবং এর পরে বস্তুবাচক object থাকে, তাহলে এর পরবর্তী verb - টির past participle form 2 Structure: sub + get (any tense) + বস্তুবাচক object + verb এর past participle form. সুতরাং সঠিক উত্তর - I got the work done by him.
______man standing in front of you is a doctor.
Correct Answer:
B: The
Explanation:
______man standing in front of you is a doctor. Correct Answer The কোনো noun - কে নির্দিষ্ট করে বুঝাতে তার পূর্বে article হিসেবে the বসে। The man standing in front of you is a doctor - তোমার সামনে দাঁড়ানো লোকটি একজন ডাক্তার।
After a while they have arrived thier destination . The after word is a/an-
Correct Answer:
B: adverb
Explanation:
After a while they have arrived thier destination . The after word is a/an- Correct Answer adverb যে word - টি noun বা noun phrase এর পূর্বে বসে বাক্যের অন্যান্য parts of speech এর সাথে সম্পর্ক স্থাপন করে তাকে preposition বসে। প্রদত্ত বাক্যে after (পরে) শব্দটি সময়জ্ঞাপক noun 'a while' (কিছুক্ষণ) এর পূর্বে বসে বাক্যের অন্যান্য parts of speech এর মধ্যে সম্পর্ক স্থাপন করেছে। সুতরাং এটি একটি preposition.
The synonym of the word 'Instantaneous is-
Correct Answer:
B: quick
Explanation:
The synonym of the word 'Instantaneous is- Correct Answer quick Instantaneous (মুহুর্তের মধ্যে কৃত/ তাৎক্ষণিক) এর synonym হলো quick (তাৎক্ষণিক/ দ্রুত)। Gradual - ক্রমান্বয়ে সংঘটিত হচ্ছে এমন; obedient - বাধ্য; deceive - প্রতারণা করা।
Which if the correct spelling of the following?
Correct Answer:
C: gratefulness
Explanation:
Which if the correct spelling of the following? Correct Answer gratefulness শুদ্ধ বানান - gratefulness (কৃতজ্ঞতা)।
' Doing something at the drop of a hat' What does the isiom mean?
Correct Answer:
B: Doing somehting instantaneously
Explanation:
' Doing something at the drop of a hat' What does the isiom mean? Correct Answer Doing somehting instantaneously Doing something at the drop of a hat (তাৎক্ষণিকভাবে কোনো কিছু করা) idiom - fos - Doing something instantaneously.
A synonym of ' prolifie' is?
Correct Answer:
B: Productive
Explanation:
A synonym of ' prolifie' is? Correct Answer Productive Prolific (প্রচুর উৎপাদনশীল) এর synonym পরিমাণে হলো Productive (উৎপাদনশীল)। Terrific ভয়াবহ; Sophistic - সুক্ষ্ম কিন্তু ভ্রান্তিপূর্ণ; Proactive - প্ররোচক।
Which of the following is the passive voice form of Smartphones are very cheap today?
Correct Answer:
D: Smartphones are considered to be very cheap today
Explanation:
Which of the following is the passive voice form of Smartphones are very cheap today? Correct Answer Smartphones are considered to be very cheap today PIGT FIC be verb (am/is/ are/ was/were) যদি main verb হিসেবে ব্যবহৃত হয় এবং এর পর adjective থাকে, তাহলে বাক্যটিকে passive করার নিয়ম: sub + am/ is/ are/ was/ were considered to be + adjective + বাকী অংশ।
He tried his best but___ failed once again.
Correct Answer:
C: at a stone's throw
Explanation:
He tried his best but___ failed once again. Correct Answer at a stone's throw ‘খুব সামান্য পার্থক্য বা অল্পের জন্য অর্থে at a stones throw idiom - টি ব্যবহৃত হয়। He tried his best but at a stone's throw failed once again - সে তার সর্বোচ্চ চেষ্টা করেছিল কিন্তু অল্পের জন্য আবারো অকৃতকার্য হলো ।
The antonym of the ' Sanctification is -
Correct Answer:
A: Desecration
Explanation:
The antonym of the ' Sanctification is - Correct Answer Desecration Sanctification (বিশুদ্ধকরণ) এর antonym হলো Desecration (অপবিত্রকরণ)। Declaration - ঘোষণা; Sanction অনুমোদন; Degradation - অধঃপতন।
A soon as he saw me, he ran away. The correct negative form is-
Correct Answer:
B: No sooner had seen me that he ran away
Explanation:
A soon as he saw me, he ran away. The correct negative form is- Correct Answer No sooner had seen me that he ran away As soon as T affirmative Taffirmative sentence - কে negative করার নিয়ম: No sconer (as soon as 43 ) + had + sub + verb 43 past participle + অংশ + than - দ্বিতীয় বাক্য বসে। সুতরাং বাক্যটির negative form হলো - No sooner had he seen me than he ran away.
A fire (break) out in the slims last night
Correct Answer:
A: broke
Explanation:
A fire (break) out in the slims last night Correct Answer broke সাধারণত বাক্যে yesterday, last night, ago, long ago ইত্যাদি অতীত নির্দেশক শব্দ উল্লেখ থাকলে বাক্যটি past indefinite tense এর হয়। অর্থাৎ subject + verb এর past form + বাকী অংশ। সুতরাং subject এর পরে broke বসালে বাক্যটি যথাযথ হবে। A fire broke out in the stums last night - গতকাল রাতে হঠাৎ করেই বস্তিতে আগুন লেগেছিল।
নিচের কোনটি বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ?
Correct Answer:
গ: পূর্ব জার্মানি
Explanation:
নিচের কোনটি বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ? সঠিক উত্তর পূর্ব জার্মানি প্রথম সমাজতান্ত্রিক ও ইউরোপীয় দেশ পরিকল্পনা গ্রহ হিসেবে পূর্ব জার্মানি ১১ জানুয়ারি, ১৯৭২ সালে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
বাংলাদেশ সরকার িএ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে?
Correct Answer:
গ: ৮টি
Explanation:
বাংলাদেশ সরকার িএ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে? সঠিক উত্তর ৮টি বাংলাদেশে এ পর্যন্ত ৮টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৭টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পন্ন হয়েছে এবং ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলমান রয়েছে। ২৯ ডিসেম্বর, ২০২০ সালে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০২১ - ২০২৫ মেয়াদে " চূড়ান্ত অনুমোদন দেয়। তবে এটির কার্যকাল ধরা হয়েছে জুন, ২০২০ - জুলাই, ২০২৫ পর্যন্ত।
ভারত বর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় কত সালে?
Correct Answer:
ঘ: ১৯৪৭ সালে
Explanation:
ভারত বর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় কত সালে? সঠিক উত্তর ১৯৪৭ সালে ৩ জুন, ১৯৪৭ সালে বৃটিশ ভারতের সর্বশেষ ভাইসরস লর্ড মাউন্টব্যাটেন ভারত ভাগের পরিকল্পনা ঘোষণা করেন। ১৮ জুলাই, ১৯৪৭ সালে মাউন্টব্যাটেন এর পরিকল্পনা বাস্তবায়নের জন্য ব্রিটিশ পার্লামেন্টে ‘ভারত স্বাধীনতা আইন পাশ হয়। এই আইনের ফলে ভারতে ব্রিটিশ শাসনের অবসান হয়। ফলে ১৪ আগস্ট পাকিস্তান এবং ১৫ আগস্ট ভারত নামে দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সৃষ্টি হয়।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কে?
Correct Answer:
গ: কমলা হ্যারিস
Explanation:
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কে? সঠিক উত্তর কমলা হ্যারিস ৩ নভেম্বর, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ৫৯তম প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন ডেমোক্র্যাটিক পার্টির কমলা হ্যারিস (৪৯তম)।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে কোন সেক্টরে জাতিসংঘ কর্তৃক অ্যাওয়ার্ড পান?
Correct Answer:
ক: SDG Progress Award
Explanation:
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে কোন সেক্টরে জাতিসংঘ কর্তৃক অ্যাওয়ার্ড পান? সঠিক উত্তর SDG Progress Award দারিদ্র্য দূরীকরণ, বিশ্বের সুরক্ষা এবং সবার জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে ও পদক্ষেপ গ্রহণের সর্বজনীন আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জাতিসংঘের Sustainable Development Solutions Network (SDSN) (SDSN) কর্তৃক এসডিজি অগ্রগতি পুরস্কার লাভ করেন ‘এসডিজি পুরস্কার' বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক দলকোনটি?
Correct Answer:
ক: ইউনাইটেড রাশিয়া
Explanation:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক দলকোনটি? সঠিক উত্তর ইউনাইটেড রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর রাজনৈতিক দলের নাম ইউনাইটেড রাশিয়া। রাশিয়ার বর্তমান ক্ষমতাসীন এ দলটি ১ ডিসেম্বর, ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়।
কত সালে প্রথম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়?
Correct Answer:
গ: ১৯৩০
Explanation:
কত সালে প্রথম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৯৩০ ১৯৩০ সালে প্রথম ফিফা বিশ্বকাপ উরুগুয়েতে অনুষ্ঠিত হয়। এতে ১৩টি দল অংশ গ্রহণ করে। প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে, রানার্স আপ হয়েছিল আর্জেন্টিনা।
ASEAN ন্যাশনাল এর সদস্য সংখ্যা কয়টি?
Correct Answer:
ক: 10
Explanation:
ASEAN ন্যাশনাল এর সদস্য সংখ্যা কয়টি? সঠিক উত্তর 10 ৮ আগস্ট, ১৯৬৭ সালে ব্যাংকক ঘোষণার মাধ্যমে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা Association of southeast Asian Nations (ASEAN) প্রতিষ্ঠা লাভ করে। এর সদর দপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত। এর বর্তমান সদস্য দেশ ১০টি।
AUKUS জোটের সদস্য কারা?
Correct Answer:
গ: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যে
Explanation:
AUKUS জোটের সদস্য কারা? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যে ইন্দো - প্যাসিফিক অঞ্চলে সমন্বিত নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ১৫ সেপ্টেম্বর, ২০২১ সালে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিমুখী প্রতিরক্ষার কৌশলগত জোট AUKUS গঠিত হয়। অকাস জোটের চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়াকে পরমাণু চালিত সাবমেরিন নির্মাণের প্রযুক্তি দিয়ে সহযোগিতা করবে।
"RAM" কী?
Correct Answer:
A: Random access Memory
Explanation:
"RAM" কী? Correct Answer Random access Memory Motherboard এর সাথে সরাসরি যুক্ত একাধিক Chip নিয়ে গঠিত যে Memory - তে redd এবং write - দুটি কাজই সম্পন্ন করা যায় তাকে RAM (Random Access Memory) বলে। RAM - এ তথ্য জমা থাকে ইলেকট্রনিক পদ্ধতিতে। ফলে RAM এর তথ্য অস্থায়ীভাবে সঞ্চিত থাকে। কম্পিউটারে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলে RAM এর সব তথ্য মুছে যায়।
'A Daughter Tale' কী?
Correct Answer:
A: চলচ্চিত্র
Explanation:
'A Daughter Tale' কী? Correct Answer চলচ্চিত্র 'Hasina : A Daughter's Tale পিপলু খান পরিচালিত পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চিত্র (চলচ্চিত্র), যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের ওপর ভিত্তি করে নির্মিত। চলচ্চিত্রটি ২০১৮ সালে মুক্তি পায়।
তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যের গড় বয়স ২৪ বছর। যদি কোনো সদস্যের বয়সেই ২১ বছরের নিচে না হয়, তবে তাদের কোনো একজনের সবোর্চ্চ বয়স কত?
Correct Answer:
খ: ৩০ বছর
Explanation:
তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যের গড় বয়স ২৪ বছর। যদি কোনো সদস্যের বয়সেই ২১ বছরের নিচে না হয়, তবে তাদের কোনো একজনের সবোর্চ্চ বয়স কত? সঠিক উত্তর ৩০ বছর দেওয়া আছে, ৩ সদস্যের গড় বয়স = ২৪ বছর .:. ৩ সদস্যের মোট বয়স = ২৪ × ৩ বছর = ৭২বছর এদের মধ্যে ২ জনের সর্বনিম্ন ২১ বছর করে হলে, ২ জনের মোট বয়স = ২১ + ২১ = ৪২ বছর .:. ১ জনের সর্বোচ্চ বয়স হবে = ৭২ - ৪২ = ৩০ বছর
9x+9x+9x= কত?
Correct Answer:
B: 32x+1
Explanation:
9x+9x+9x= কত? Correct Answer 32x+1 9x + 9x + 9x = 3.9x = 3.(32)x = 31 + 2x = 32x + 1
৪০ মিটার দীর্ঘ একটি রশিকে ৩:৭:১০ অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটি দৈর্ঘ্য কত মিটার হবে?
Correct Answer:
গ: ২০ মিটার
Explanation:
৪০ মিটার দীর্ঘ একটি রশিকে ৩:৭:১০ অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটি দৈর্ঘ্য কত মিটার হবে? সঠিক উত্তর ২০ মিটার মনেকরি, অংশগুলোর দৈর্ঘ্যের অনুপাতগুলি যথাক্রমে ৩x, ৭x ও ১০x অংশগুলোর দৈর্ঘ্যের অনুপাতগুলি যোগফল = ৩x + ৭x + ১০x = ২০x প্রশ্নমতে, 2ox = 8o .:. x = 2 .:. দীর্ঘতম অংশ = (১০ × ২) = ২০ মিটার
x2-y2+2y-1 এর একটি উৎপাদক x+y-1 হলে উৎপাদক কত?
Correct Answer:
খ: x-y+1
Explanation:
x2-y2+2y-1 এর একটি উৎপাদক x+y-1 হলে উৎপাদক কত? সঠিক উত্তর x-y+1 x2 - y2 + 2y - 1 = x2 - (y2 - 2y + 1) = x2 - (y - 1)2 = (x + y - 1) (x - y + 1)
ক্রয়মুল্য: বিক্রয়মূল্য=৫:৬ লাভ কত?
Correct Answer:
গ: ২০%
Explanation:
ক্রয়মুল্য: বিক্রয়মূল্য=৫:৬ লাভ কত? সঠিক উত্তর ২০% লাভ = (বিক্রয় - ক্রয় )×১০০ক্রয়মূল্য = (৬ - ৫)×১০০৫ = ১×১০০৫ = ২০
ক্রয়মূল্য C টাকা এবং বিক্রয়মূল্য P টাকা হলে মুনাফা নিচের কোনটি?
Correct Answer:
খ: p-C
Explanation:
ক্রয়মূল্য C টাকা এবং বিক্রয়মূল্য P টাকা হলে মুনাফা নিচের কোনটি? সঠিক উত্তর p-C দেওয়া আছে, ক্রয়মূল্য = C এবং বিক্রয়মূল্য = P .:. লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য = P - C
বার্ষিক ১২% মুনাফার ১০০০০ টাকার ৪ বছরের মুনাফা কত?
Correct Answer:
ক: ৪৮০০
Explanation:
বার্ষিক ১২% মুনাফার ১০০০০ টাকার ৪ বছরের মুনাফা কত? সঠিক উত্তর ৪৮০০ আমরা জানি, I = Pnr১০০ = ১০০০০×৪×১২১০০ [এখানে r = ১২ , P = ১০০০০, n = ৪, I = ?] = ৪৮০০
sin60=32 হয় =cos30 কত?
Correct Answer:
D: 32
Explanation:
sin60=32 হয় =cos30 কত? Correct Answer 32 ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে, sin60° = cos30° এবং sin30° = cos60°যেহেতু sin60 = 32 সেহেতু cos30 = 32