Non Cadre: Selection Test 2018 | Administrative Officer MCQs
Showing 50 questions (Total: 56)
মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি - গানটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: আপেল মাহমুদ
Explanation:
মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি - গানটির রচয়িতা কে? সঠিক উত্তর আপেল মাহমুদ 'মােরা একটি ফুলকে বাঁচাবাে বলে যুদ্ধ করি' গানটির রচয়িতা গােবিন্দ হালদার এবং সুরকার আপেল মাহমুদ । ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনুপ্রেরণা যােগাতে এ গানটি রচিত হয় । ২০০৬ সালে এটি বিবিসি কর্তৃক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান হিসেবে শ্রোতা মনােনীত ২০ সেরা গানের মধ্যে ৭ম অবস্থানে অন্তর্ভুক্ত হয়েছিল ।
সেলিনা হোসেন রচিত গল্প হচ্ছে -
Correct Answer:
খ: মানুষ
Explanation:
সেলিনা হোসেন রচিত গল্প হচ্ছে - সঠিক উত্তর মানুষ কথাসাহিত্যিক সেলিনা হোসেন কর্তৃক রচিত একটি গল্পের নাম ' মানুষটি'। অন্যদিকে 'মানুষ' নামে মুনীর চৌধুরীর একটি নাটক রয়েছে।
এখন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: তখন
Explanation:
এখন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর তখন তখন : (ক্রিয়া বিশেষণ পদ) সেইসময়, সে কালে, সে যুগে। এখন : (ক্রিয়া বিশেষণ পদ) এই সময়ে, বর্তমান কালে ।
চন্ডীমঙ্গল কাব্যে কোন চরিত্রটি পাওয়া যায়?
Correct Answer:
ঘ: ফুল্লরা
Explanation:
চন্ডীমঙ্গল কাব্যে কোন চরিত্রটি পাওয়া যায়? সঠিক উত্তর ফুল্লরা চন্ডীদেবীর কাহিনি অবলম্বনে রচিত চণ্ডীমঙ্গল কাব্যে। চন্ডীমঙ্গল কাব্যের উল্লেখযোগ্য কবিগণ হলেন - মানিকদত্ত, দ্বিজ মাধব, মুকুন্দরাম চক্রবর্তী, দ্বিজরাম দেব, মুক্তরাম সেন। এ কাব্যের প্রধান চরিত্র হলো - ফুল্লরা, কালকেতু, ধনপতি, ভাড়ুদত্ত, মুরারী শীল৷ বাংলা সাহিত্যের প্রথম ঠগ চরিত্র ভাড়ুদত্ত।
কোনটি নারী শব্দের সমার্থক শব্দ?
Correct Answer:
ঘ: ধনি
Explanation:
কোনটি নারী শব্দের সমার্থক শব্দ? সঠিক উত্তর ধনি 'নারী' শব্দের সমার্থক শব্দ হলো - দারা, ধনি, রমনী, রমা, অবলা, মহিলা, অঙ্গনা, বনিতা, কামিনী, ললনা, পত্নী।
পূর্ব সতর্কতা ছাড়াই যে দুর্যোগ সংঘটিত হয় তা হলো -
Correct Answer:
ঘ: ভূমিকম্প
Explanation:
পূর্ব সতর্কতা ছাড়াই যে দুর্যোগ সংঘটিত হয় তা হলো - সঠিক উত্তর ভূমিকম্প ভূ - অভ্যন্তরে বিপুল পরিমাণ শক্তি বিমুক্ত হওয়ায় পৃথিবী পৃষ্ঠে যে ঝাঁকুনি বা কম্পনের সৃষ্টি হয় তাকে ভূমিকম্প বলে। এ দূর্যোগ কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই সংঘটিত হয়।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিষবৃক্ষ উপন্যাসে কোন চরিত্র পাওয়া যায়?
Correct Answer:
গ: সূর্যমুখী
Explanation:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিষবৃক্ষ উপন্যাসে কোন চরিত্র পাওয়া যায়? সঠিক উত্তর সূর্যমুখী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত সামাজিক উপন্যাস 'বিষবৃক্ষ' (১৮৭৩)। চরিত্রায়ণে, ঘটনা সংস্থানে এবং জীবনের কঠিন সমস্যার রূপায়ণে ‘বিষবৃক্ষ বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস। কুন্দনন্দিনী নামে বাল্যবিধবার প্রতি ধনাঢ্য ভূস্বামী নগেন্দ্রনাথের দুর্নিবার আকর্ষণ ও আত্মসমর্পণ, নগেন্দ্রপত্নী সূর্যমুখীর গৃহত্যাগ, পরবর্তীতে স্বামী - স্ত্রীর পুনর্মিলন এবং শেষে কুন্দনন্দিনীর আত্মহত্যা, এটিই এ উপন্যাসের মূল কাহিনি।
রবীন্দ্রনাথ ঠাকুরের "গতিবাদ - তত্ত্ব" প্রকাশিত হয়েছে কোন কাব্যে?
Correct Answer:
ক: বলাকা
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুরের "গতিবাদ - তত্ত্ব" প্রকাশিত হয়েছে কোন কাব্যে? সঠিক উত্তর বলাকা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত 'বলাকা' কাব্যে গতিবাদ তত্ব প্রকাশিত হয়েছে। ' বলাকা' কাব্যটি ১৯১৬ সালে প্রকাশিত হয়। এটি তিনি উইলিয়াম পিয়ারসনকে উৎসর্গ করেন। 'চৈতালী' এবং 'কনিকা' কাব্যটি প্রকাশিত হয় ১৮৯৯ সালে।
মনসামঙ্গল কাব্যের রচয়িতা কোন কবি?
Correct Answer:
ক: বিজয় গুপ্ত
Explanation:
মনসামঙ্গল কাব্যের রচয়িতা কোন কবি? সঠিক উত্তর বিজয় গুপ্ত 'মনসামঙ্গল ' কাব্যের রচয়িতা কানাহরি দত্ত, নারায়ণ দেব, বিজয় গুপ্ত, বিপ্রদাস পিপিলাই, দ্বিজ বংশীদাস, কেতকাদাস ক্ষেমানন্দ প্রমুখ।
কোন সঙ্গীতটির রচিয়তা হাসন রাজা?
Correct Answer:
ঘ: লোকে বলে, বলেরে, ঘরবাড়ি ভালা না আমার।
Explanation:
কোন সঙ্গীতটির রচিয়তা হাসন রাজা? সঠিক উত্তর লোকে বলে, বলেরে, ঘরবাড়ি ভালা না আমার। অহিদুর রেজা বা দেওয়ান হাসন রাজা চৌধুরী (১৮৫৪ - ১৯২২) বাংলাদেশের একজন মরমী কবি এবং বাউল শিল্পী। ' লোকে বলে বলেরে ঘর বাড়ি ভালা নাই আমার' গানটি হাসান রাজার গাওয়া গান।
কোনটি কাজী নজরুল ইসলামের প্রেমমূলক কাব্যগ্রন্থ?
Correct Answer:
গ: চক্রবাক
Explanation:
কোনটি কাজী নজরুল ইসলামের প্রেমমূলক কাব্যগ্রন্থ? সঠিক উত্তর চক্রবাক বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত 'চক্রবাক' কাব্যটি প্রেমপ্রধান কাব্য। এ কাব্যটি ১৯২৯ সালে প্রকাশিত হয়। চট্টগ্রামে অবস্থানকালে লেখা অধিকাংশ কবিতা় এতে স্থান পায়।
কোন শব্দটি শুদ্ধ বানানে লিখা আছে?
Correct Answer:
খ: রুগণ
Explanation:
কোন শব্দটি শুদ্ধ বানানে লিখা আছে? সঠিক উত্তর রুগণ শূণ্য, পুর্ণ, পূণ্য শব্দের শুদ্ধরূপ হলো - শূন্য, পূর্ণ, পুণ্য।
শাহ মুহাম্মদ সগীর প্রনীত উপাখ্যান কোনটি?
Correct Answer:
ঘ: ইউসুফ জোলেখা
Explanation:
শাহ মুহাম্মদ সগীর প্রনীত উপাখ্যান কোনটি? সঠিক উত্তর ইউসুফ জোলেখা মধ্যযুগের প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর। তিনি রচনা করেন বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয়োপাখ্যান ' ইউসুফ জোলেখা '। এ কাব্যের উৎস বাইবেল ও কুরআন।
চর্যাপদ মূলত -
Correct Answer:
খ: সাধন সম্পর্কিত গীত
Explanation:
চর্যাপদ মূলত - সঠিক উত্তর সাধন সম্পর্কিত গীত 'চর্যাপদ ' মূলত বৌদ্ধ সহজিয়াগণের রচিত সাধন সম্পর্কিত গীত। 'চর্যাপদ' বাংলা সাহিত্যের প্রাচীন যুগের শ্রেষ্ঠ নিদর্শন। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে এ গ্রন্থটি আবিষ্কৃত হয়।
শামছুর রহমান রচিত কোন কবিতাটি মুক্তিযুদ্ধ নির্ভর?
Correct Answer:
খ: তুমি বলেছিলে
He has been working here ------ three years.
Correct Answer:
B: For
The noun form of the word prevent is -
Correct Answer:
B: Prevention
Choose the word that has the same meaning as frightful :
Correct Answer:
C: Terrible
Explanation:
Choose the word that has the same meaning as frightful : Correct Answer Terrible Frightful ( ভয়ংকর, ভয়ানক, ভয়াবহ) - এর একই অর্থবোধক শব্দ হলো terrible (ভয়ংকর, ভীষণ)। Awesome - দারুন; Terrific - চরম; Unpleasant - অপ্রীতিকর ।
The flower smells -----
Correct Answer:
A: Sweet
Explanation:
The flower smells ----- Correct Answer Sweet smell শব্দটির পর word এর adjective form বসে adverb form নয়। আর flower sweet ( মিষ্টি ) গন্ধ ছড়ায়। সুতরাং শূন্যস্থানের জন্য সঠিক word sweet.
What do we mean by 'tooth and nail'?
Correct Answer:
A: Very strong
Explanation:
What do we mean by 'tooth and nail'? Correct Answer Very strong 'Tooth and nail ' অর্থ প্রাণপণে আর disperately অর্থ মরিয়া হয়ে, বেপরোয়াভাবে। অর্থাৎ tooth and nail দ্বারা desperately অর্থ প্রকাশ পায়।
He came to Bangladesh ---- November, 1993
Correct Answer:
A: In
Explanation:
He came to Bangladesh ---- November, 1993 Correct Answer In তারিখের পূর্বে on বসে। সময়ের পূর্বে at বসে। নির্দিষ্ট period of time - এর পূর্বে since বসে। মাসের পূর্বে in বসে। যেহেতু November মাসের নাম, সুতরাং শূন্যস্থানে in বসবে।
' Walking is a good exercise ' the word walking in the above sentence is a ------
Correct Answer:
C: Gerund
Explanation:
' Walking is a good exercise ' the word walking in the above sentence is a ------ Correct Answer Gerund Verb এর সাথে ing যুক্ত হয়ে যদি একই সাথে verb এবং noun এর কাজ করে তখন তা gerund. Gerund verb এর sub রূপে কাজ করে আর প্রদত্ত বাক্যে walking ও তাই করছে। সুতরাং walking বাক্যে gerund.
Do you see the flower? Identify the correct passive form of the above sentence. :
Correct Answer:
D: Is the flower seen by you
Explanation:
Do you see the flower? Identify the correct passive form of the above sentence. : Correct Answer Is the flower seen by you Present indefinite interrogative বাক্যের passive voice এর structure : Am/is/are + ob - কে sub + verb - এর p.p + by + sub - কে ob + question mark. সুতরাং প্রদত্ত বাক্যটির passive voice : Is the flower seen by you?
I wanted a red shirt. But they only had ----
Correct Answer:
C: An orange one
Explanation:
I wanted a red shirt. But they only had ---- Correct Answer An orange one এখানে শার্টের এবং শার্টের colour - এর কথা বলা হচ্ছে। আর vowel এর পূর্বে an বসে। সুতরাং an orange one হবে সঠিক উত্তর কারণ an orange one বলতে একটি কমলা শার্টকে বোঝানো হচ্ছে। An orange one যোগে বাক্যটির বাংলা অর্থ : আমি একটা লাল শার্ট চাইয়া ছিলাম কিন্তু তাদের একটিমাত্র কমলা রংয়ের শার্ট ছিল।
------ a child can understand it.
Correct Answer:
B: Even
Explanation:
------ a child can understand it. Correct Answer Even বাক্যের অর্থানুসারে সঠিক adverb হবে even আর বাক্যটির বাংলা হবে : একটা শিশুও এটা বুঝতে পারবে।
Is he jealous ---- her fame?
Correct Answer:
A: Of
Explanation:
Is he jealous ---- her fame? Correct Answer Of Jealous of somebody/something অর্থ পরশ্রীকাতর, ঈর্ষাকাতর। of যোগে প্রদত্ত বাক্যটির অর্থ - 'সে কি তার খ্যাতিতে ঈর্ষান্বিত?'
You can ask for help ----- you need it.
Correct Answer:
B: Whenever
Explanation:
You can ask for help ----- you need it. Correct Answer Whenever শূন্যস্হানে Whenever conjunction টি বসবে আর whenever যোগে বাক্যটির অর্থ : তোমার যখনই সাহায্যের প্রয়োজন তখনই সাহায্য চাইতে পারো।
Identify the word that means the opposite of splendid
Correct Answer:
B: Ordinary
Explanation:
Identify the word that means the opposite of splendid Correct Answer Ordinary Splendid (জমকালো, চমৎকার) - এর বিপরীত শব্দ ordinary ( সাধারণ, সাদামাটা ধাঁচের)। তাছাড়া extraordinary (চমৎকার), pompous ( জাঁকালো, আড়ম্বরপূর্ণ) এবং precious (মহার্ঘ, বহুমূল্য ও অত্যন্ত সুন্দর) শব্দগুলো প্রদত্ত শব্দগুলোর সমার্থক।
Do not look down ---- the poor.
Correct Answer:
A: On
Explanation:
Do not look down ---- the poor. Correct Answer On Look down on somebody অর্থ নিজেকে বড় মনে করা অর্থাৎ অন্যদের ছোট ভাবা। on বসিয়ে বাক্যটির বাংলা : গরিবদের ছোট ভেবো না।
Choose the correct indirect speech : he said ," what a beautiful bird!"
Correct Answer:
B: He exclaimed that it was a very beautiful bird
Explanation:
Choose the correct indirect speech : he said ," what a beautiful bird!" Correct Answer He exclaimed that it was a very beautiful bird Exclamatory Sentence - কে Direct থেকে Indirect - এ পরিবর্তন করার নিয়মঃ Direct speech এর said পরিবর্তে Indirect speech এ নিম্নরূপ শব্দগুচ্ছ বসবে : আনন্দ/সুখ বুঝালে Reporting verb পরিবর্তিত হয়ে exclaimed with joy বসে। দুঃখ বুঝালে exclaimed with sorrow/grief/sadly বসে। কামনা বুঝলে strongly wished/desired বসে। বিস্ময় বুঝালে exclaimed with suprise বসে। Reported speech - এর পূর্বে linker - that বসে। Alas, Hurrah, Fie ইত্যাদি উঠে গিয়ে Reported speech টি Assertive form - এ রূপান্তরিত হয়। Reported speech যদি how/ what দিয়ে Exclamatory হয় তাহলে indirect এ এদের পরিবর্তে noun এর পূর্বে great বসে। এবং adjective এর পূর্বে very/most বসে।
--- small , the room is well furnished.
Correct Answer:
C: Although
Explanation:
--- small , the room is well furnished. Correct Answer Although বাক্যের শূন্যস্হানের জন্য সঠিক conjunction although. Although যোগে বাক্যটির বাংলা : যদিও ছোট তবুও কক্ষটি সুন্দর ভাবে আসবাবপত্রে সজ্জিত।
Please speck slowly, here the word slowly is a/an----
Correct Answer:
B: Adverb
Explanation:
Please speck slowly, here the word slowly is a/an---- Correct Answer Adverb সাধারণত adjective - এর শেষে ly যোগ করে adverb হয়। বাক্যের slowly adverb টি adjective slow সাথে ly যোগে গঠিত হয়েছে।
The party was a disaster. There ---- there
Correct Answer:
C: Was nobody
Explanation:
The party was a disaster. There ---- there Correct Answer Was nobody সভাটি ছিল একটা বিপর্যয়। আর বিপর্যয় যেহেতু সেহেতু কারোই থাকার কথা না। সুতরাং শূন্যস্থানে was nobody বসবে। wasn't nobody বসবেনা, কারণ Aovble negative ব্যবহৃত হয়না, was anybody হবে না কারণে anybody negative বাক্যে ব্যবহৃত হয় আর was somebody positive ধারণা দেয়।
The singuler form of data is
Correct Answer:
D: Datum
Explanation:
The singuler form of data is Correct Answer Datum Data ( তথ্য, উপাত্ত) এর singular form datum।
২০১৭ সালে শান্তিতে নোবেল পেয়েছে পরমানু অস্র বিরোধী জোট ( ICAN ) এই জোটে বাংলাদেশের কয়টি সংগঠন আছে ?
Correct Answer:
খ: দুইটি
সার্ক এর অন্তরভুক্ত সর্ব শেষ রাষ্ট্র কোনটি ?
Correct Answer:
ঘ: আফগানিস্থান
Come with me. This is an -----
Correct Answer:
A: Imperative sentence
Explanation:
Come with me. This is an ----- Correct Answer Imperative sentence যে sentence দ্বারা আদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি প্রকাশ পায় তাকে imperative sentence বলে। আর imperative sentence সাধারনত verb দিয়ে শুরু হয়। সুতরাং come with me বাক্যটি imperative sentence।
শহীদ জননী কাকে বলা হয় ?
Correct Answer:
ঘ: জাহানারা ইমাম
Explanation:
শহীদ জননী কাকে বলা হয় ? সঠিক উত্তর জাহানারা ইমাম জাহানারা ইমামকে (১৯২৯ - ১৯৯৪) 'শহিদ জননী' বলা হয়। তার প্রথম সন্তান রুমী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধের শেষ দিকে পাক - হানাদার বাহিনী কর্তৃক রুমী গ্রেফতার এবং নির্মম অত্যাচারের পরে নিহত হন। সে কারণে জাহানারা ইমামকে 'শহিদ জননী' বলা হয়।
বাংলাদেশের একমাত্র জলবিদ্যুত কেন্দ্র কোথায় অবস্থিত ?
Correct Answer:
ঘ: কাপ্তাই
২০১৭ সালে প্রথম বারের মতো মিস হুইল চেয়ার ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগীতায় সেরা সুন্দরী নির্বাচিত হয়েছেন আলেকজান্দ্রা চিচিকোভা , তিনি কোন দেশের নাগরিক ?
Correct Answer:
গ: বেলারুশ
Explanation:
২০১৭ সালে প্রথম বারের মতো মিস হুইল চেয়ার ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগীতায় সেরা সুন্দরী নির্বাচিত হয়েছেন আলেকজান্দ্রা চিচিকোভা , তিনি কোন দেশের নাগরিক ? সঠিক উত্তর বেলারুশ ২০১৭ সালে প্রথম বারের মত পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে আয়োজন করা হয় 'মিস হুইল চেয়ার ওয়ার্ল্ড '। এটি আয়োজন করে অনলি ওয়ান ফাউন্ডেশন নামের একটি সংগঠন। এ প্রতিযোগিতায় সেরা সুন্দরী নির্বাচিত হয় বেলারুশের মনস্তত্ত্ব ও সামাজিক বিদ্যার শিক্ষার্থী আলেকসান্দ্রা শিশিকোভা।
জাতিসংঘের তথ্য মতে বাংলাদেশে প্রতি বছর প্রায় কত লক্ষ মানুষ মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে ?
Correct Answer:
ঘ: ৩০ লক্ষ
Explanation:
জাতিসংঘের তথ্য মতে বাংলাদেশে প্রতি বছর প্রায় কত লক্ষ মানুষ মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে ? সঠিক উত্তর ৩০ লক্ষ জাতিসংঘের তথ্যমতে বাংলাদেশে প্রতি বছর ৩০ লক্ষ মানুষ মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে।
মানব দেহে পানির পরিমাণ শতকরা কত ভাগ ?
Correct Answer:
গ: ৭০%
Explanation:
মানব দেহে পানির পরিমাণ শতকরা কত ভাগ ? সঠিক উত্তর ৭০% পানি খাদ্যের একটি উপাদান। মানবদেহের জন্য পানি অপরিহার্য। দেহের গঠন এবং অভ্যন্তরীণ কাজ পানি ছাড়া চলতে পারেনা। আমাদের দৈনিক ওজনের ৬০ - ৭৫% পানি। আমাদের রক্ত, মাংস, স্নায়ু, দাঁত, হাড় ইত্যাদি প্রতিটি অঙ্গের গঠনের জন্য পানির প্রয়োজন। একজন পূর্ণ বয়স্ক ব্যক্তির দৈনিক ২ - ৩ লিটার পানি পান করা উচিত।
গনপ্রজানন্ত্রী বাংলাদেশের সংবিধান কত তারিখে গনপরিষদে গৃহীত হয় ?
Correct Answer:
খ: ১৯৭২ সালের ৪ নভেম্বর
Explanation:
গনপ্রজানন্ত্রী বাংলাদেশের সংবিধান কত তারিখে গনপরিষদে গৃহীত হয় ? সঠিক উত্তর ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের খসড়া গণপরিষদে উত্থাপিত হয় ১২ অক্টোবর ১৯৭২। গৃহীত হয় ৪ নভেম্বর, ১৯৭২ এই ৪ নভেম্বর ই বাংলাদেশের সংবিধান দিবস। সংবিধনা কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২।
্রক্তের কোন কণিকা বৃদ্ধি পেলে ব্লাড ক্যন্সার হয় ?
Correct Answer:
খ: শ্বেত কণিকা
Explanation:
্রক্তের কোন কণিকা বৃদ্ধি পেলে ব্লাড ক্যন্সার হয় ? সঠিক উত্তর শ্বেত কণিকা শ্বেত রক্তকণিকা হিমোগ্লোবিনবিহীন এবং নিউক্লিয়াস যুক্ত বড় আকারের কোষ। হিমোগ্লোবিন না থাকার কারণে এদের শ্বেত রক্তকণিকা বলে। ইংরেজিতে white blood cell বা WBC বলে। দেহ বাইরের জীবাণু দ্বারা আক্রান্ত হলে, দ্রুত শ্বেত কণিকার সংখ্যার বৃদ্ধি ঘটে। শ্বেত রক্তকণিকা বৃদ্ধি পেলে ব্লাড ক্যান্সার হয়ে থাকে। লোহিত রক্ত কণিকা দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে।
বাংলাদেশের প্রথম সরকারের নাম কী ?
Correct Answer:
গ: মুজিবনগর সরকার
Explanation:
বাংলাদেশের প্রথম সরকারের নাম কী ? সঠিক উত্তর মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১০ এপ্রিল বৈদ্যনাথতলায় ( বর্তমান মুজিবনগর) গঠিত হওয়া বাংলাদেশের প্রথম সরকারের নাম ' মুজিবনগর সরকার '। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত মুজিবনগর বর্তমানে মেহেরপুর জেলার একটি উপজেলা।
কোনটি হৃদ রোগের কারণ ?
Correct Answer:
খ: ধূমপান
Explanation:
কোনটি হৃদ রোগের কারণ ? সঠিক উত্তর ধূমপান হৃদরোগের নানাবিধ কারণের মধ্যে ধূমপান অন্যতম। গবেষণায় দেখা গেছে সিগারেটের ধূমপানে নিকোটিনসহ ৫৬ টি বিষাক্ত রাসায়নিক পদার্থ বিরাজমান। ধূমপানের ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্রনিক অবস্ট্রাকটিভ প্যালমোনারি ডিজিজ (COPD) ও ক্যান্সার এর ঝুঁকি বহুগুন বাড়ায়। তামাকের নিকোটিন স্নায়ুকোষের কার্যকারিতা নষ্ট করে।
কোন নৃ-গোষ্টী তিব্বত থেকে এসেছে ?
Correct Answer:
ক: গারো
Explanation:
কোন নৃ-গোষ্টী তিব্বত থেকে এসেছে ? সঠিক উত্তর গারো গারো বাংলাদেশের একটি প্রাচীন আদিবাসী সম্প্রদায়। নৃ - বিজ্ঞানীদের মতে, গারোরা মঙ্গোলীয় শ্রেণিভুক্ত তিব্বতি বর্মন জনগোষ্ঠীর অন্তর্গত।
বাংলাদেশের প্রথম সরকারের নাম কি ?
Correct Answer:
গ: মুজিবনগর সরকার
Explanation:
বাংলাদেশের প্রথম সরকারের নাম কি ? সঠিক উত্তর মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১০ এপ্রিল বৈদ্যনাথতলায় ( বর্তমান মুজিবনগর) গঠিত হওয়া বাংলাদেশের প্রথম সরকারের নাম ' মুজিবনগর সরকার '। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত মুজিবনগর বর্তমানে মেহেরপুর জেলার একটি উপজেলা।
হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ ?
Correct Answer:
খ: আমিষ
Explanation:
হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ ? সঠিক উত্তর আমিষ হিমোগ্লোবিন হলো রক্তের লোহিত কণিকায় বিদ্যমান এক প্রকার শ্বাস রঞ্জক পদার্থ। হিমোগ্লোবিন হিম (৪%) নামক লৌহ গঠিত রঞ্জক ও গ্লোবিন (৯৬%) নামক প্রোটিন বা আমিষের সংযোগে গঠিত। হিম হলো লৌহযুক্ত পারফাইরিন যৌগ।
পরবর্তী বিশ্বকাপ ক্রিকেট কোন সালে অনুষ্ঠিত হবে ?
Correct Answer:
খ: ২০১৯
Explanation:
পরবর্তী বিশ্বকাপ ক্রিকেট কোন সালে অনুষ্ঠিত হবে ? সঠিক উত্তর ২০১৯ ২০১৯ সালে (৩০ মে - ১৪ জুলাই) ১২ তম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় ইংল্যান্ডে। পরবর্তী ১৩ তম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে ২০২৩ সালে ভারতে।