Office of CGDF Junior Auditor MCQs
Showing 50 questions (Total: 60)
মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ 'একাত্তরের দিনগুলি' কে রচনা করেছেন?
Correct Answer:
ঘ: জাহানারা ইমাম
Explanation:
মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ 'একাত্তরের দিনগুলি' কে রচনা করেছেন? সঠিক উত্তর জাহানারা ইমাম মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা 'একাত্তরের দিনগুলি' গ্রন্থের রচয়িতা শহীদ জননী নামে খ্যাত জাহানারা ইমাম । মুক্তিযুদ্ধভিত্তিক আরও দুটি স্মৃতিকথামূলক গ্রন্থ হলো 'একাত্তরের ডায়েরি' ( সুফিয়া কামাল ) ও 'আমি বিজয় দেখেছি' ( এম আর আখতার মুকুল ) ।
স্রোতের বিপরীতে নৌকার বেগ ৮ কি.মি/ ঘন্টা এবং স্থির পানিতে নৌকার বেগ ১৩ কি.মি./ঘন্টা হলে, স্রোতের অনুকূলে ১৪৪ কি.মি. অতিক্রম করে পুনরায় পূর্বের স্থানে ফিরে আসতে মোট কত ঘন্টা সময় লাগবে?
Correct Answer:
ক: ২৬
Explanation:
স্রোতের বিপরীতে নৌকার বেগ ৮ কি.মি/ ঘন্টা এবং স্থির পানিতে নৌকার বেগ ১৩ কি.মি./ঘন্টা হলে, স্রোতের অনুকূলে ১৪৪ কি.মি. অতিক্রম করে পুনরায় পূর্বের স্থানে ফিরে আসতে মোট কত ঘন্টা সময় লাগবে? সঠিক উত্তর ২৬ স্রোতের বিপরীত/প্রতিকূল গতি = ৮ কি.মি./ঘন্টা স্থির গতি = ১৩ কি.মি/ঘন্টাঅনুকূল গতি = স্থির গতি + (স্থির গতি - স্রোতের গতি) [যখন কেবল স্থির গতি আর বিপরীত/প্রতিকূল গতি দেয়া থাকবে) = ১৩ + (১৩ - ৮) = ১৩ + ৫ = ১৮ কি.মি./ঘন্টাএখন, ১৪৪ কি.মি. অনুকূলে যেতে সময় লাগবে = ১৪৪/১৮ = ৮ ঘন্টাসুতরাং, স্রোতের বিপরীতে ফিরতে সময় লাগবে = ১৪৪/৮ = ১৮ ঘন্টাঅর্থাৎ, ১৪৪ কি.মি. গিয়ে ফিরে আসতে নৌকাটির (১৮ + ৮) = ২৬ ঘন্টা সময় লাগবে।
১ থেকে ১০ পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের গুণফল কত?
Correct Answer:
গ: ২১০
Explanation:
১ থেকে ১০ পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের গুণফল কত? সঠিক উত্তর ২১০ ১ - ১০ এর মধ্যে থাকা মৌলিক সংখ্যাগুলো হলো - ২, ৩, ৫ ও ৭সুতরাং, ২*৩*৫*৭ = ২১০
নিচের কোন সংখ্যাটি ৩ এবং ৭ উভয়ের দ্বারা নিঃশেষে বিভাজ্য?
Correct Answer:
গ: ৩৯৯
Explanation:
নিচের কোন সংখ্যাটি ৩ এবং ৭ উভয়ের দ্বারা নিঃশেষে বিভাজ্য? সঠিক উত্তর ৩৯৯ ৩৯৯/৩ = ১৩৩ , ৩৯৯/৭ = ৫৭অর্থাৎ ৩৯৯, ৩ ও ৭ দ্বারা বিভাজ্য। ৩০৩ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য কিন্তু ৭ দ্বারা বিভাজ্য নয়। ৩৪১ সংখ্যাটি ৩ ও ৭ কোনোটি দ্বারা বিভাজ্য নয়। ৪০৬ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য নয় কিন্তু ৭ দ্বারা বিভাজ্য।
দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যা তার অংকদ্বয়ের যোগফলের ছয়গুণ। সংখ্যাটি থেকে ৯ বিয়োগ করলে অংকদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটির দ্বিগুণ কত?
Correct Answer:
ঘ: ১০৮
Explanation:
দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যা তার অংকদ্বয়ের যোগফলের ছয়গুণ। সংখ্যাটি থেকে ৯ বিয়োগ করলে অংকদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটির দ্বিগুণ কত? সঠিক উত্তর ১০৮ ৫ + ৪ = ৯, ৯x৬ = ৫৪৫৪ - ৯ = ৪৫ (স্থান বিনিময় করেছে) এবং সংখ্যাটির দ্বিগুণ - ৫৪x ২ = ১০৮।
একটি সমকোণী ত্রিভুজের ভূমি ১২ মিটার এবং উচ্চতা ৫ মিটার হলে, এর অতিভুজ ভূমি অপেক্ষা কত মিটার বেশি?
Correct Answer:
ক: ১
Explanation:
একটি সমকোণী ত্রিভুজের ভূমি ১২ মিটার এবং উচ্চতা ৫ মিটার হলে, এর অতিভুজ ভূমি অপেক্ষা কত মিটার বেশি? সঠিক উত্তর ১ সমকোণী ত্রিভুজের অতিভুজ২ = লম্ব২ + ভুমি২ [এখানে লম্ব মানে উচ্চতা] অতিভুজ২ = ৫২ + ১৩২ অতিভুজ২ = ২৫ + ১৪৪ অতিভুজ = √১৬৯ অতিভুজ = ১৩সুতরাং, উচ্চতা ও ভুমির পার্থক্য হলো (১৩ - ১২) = ১ মিটার
'পুঁটিমাছের প্রাণ' বাগধারাটির অর্থ কী?
Correct Answer:
গ: ক্ষীণজীবী
Explanation:
'পুঁটিমাছের প্রাণ' বাগধারাটির অর্থ কী? সঠিক উত্তর ক্ষীণজীবী পুঁটিমাছের প্রাণ বাগধারার অর্থ ক্ষীণজীবী ভূশক্তির কাক অর্থ দীর্ঘজীবী
দৈনিক ৮ ঘন্টা কাজ করে ৪২ জন লোক ৪১ দিনে ৮২০ মিটার রাস্তা পাকা করতে পারে। দৈনিক ৭ ঘন্টা কাজ করে কতজন লোক ৩৬ দিনে ১২৩০ মিটার রাস্তা পাকা করতে পারবে?
Correct Answer:
খ: ৮২
Explanation:
দৈনিক ৮ ঘন্টা কাজ করে ৪২ জন লোক ৪১ দিনে ৮২০ মিটার রাস্তা পাকা করতে পারে। দৈনিক ৭ ঘন্টা কাজ করে কতজন লোক ৩৬ দিনে ১২৩০ মিটার রাস্তা পাকা করতে পারবে? সঠিক উত্তর ৮২ ৪২*৮*৮৪১*১২৩০ __________________ ৮২০*৭*৩৬ = ৮২ জন
শাহেদ ২২ দিনে একটি কাজ শেষ করার জন্য ৪২ জন লোক নিয়োগ দিল। ১২ দিন পর মাত্র এক -তৃতীয়াংশ কাজ শেষ হলো । অতিরিক্ত কোনো লোক নেয়া না হলে, অবশিষ্ট কাজ শেষ করতে নির্ধারিত সময় অপেক্ষা কতদিন বেশি লাগবে?
Correct Answer:
ঘ: ১৪
Explanation:
শাহেদ ২২ দিনে একটি কাজ শেষ করার জন্য ৪২ জন লোক নিয়োগ দিল। ১২ দিন পর মাত্র এক -তৃতীয়াংশ কাজ শেষ হলো । অতিরিক্ত কোনো লোক নেয়া না হলে, অবশিষ্ট কাজ শেষ করতে নির্ধারিত সময় অপেক্ষা কতদিন বেশি লাগবে? সঠিক উত্তর ১৪ ১/৩ অংশ কাজ হয় ১২ দিনে ১ অংশ কাজ হয় = ১২ × ৩ = ৩৬ দিনে বেশি সময় লাগবে = ( ৩৬ - ২২) দিন = ১৪ দিন।
একটি বর্গাকার বাগানের চারপাশ ঘিরে ২ মিটার প্রস্থবিশিষ্ট একটি রাস্তা আছে। রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল ১৯৬ বর্গমিটার হলে, রাস্তার ক্ষেত্রফল কত?
Correct Answer:
খ: ৫২ বর্গমিটার
Explanation:
একটি বর্গাকার বাগানের চারপাশ ঘিরে ২ মিটার প্রস্থবিশিষ্ট একটি রাস্তা আছে। রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল ১৯৬ বর্গমিটার হলে, রাস্তার ক্ষেত্রফল কত? সঠিক উত্তর ৫২ বর্গমিটার বাগানের দৈর্ঘ্য x এবং রাস্তাসহ দৈর্ঘ্য = x + 2 so, (x + 2)^2 = ১৯৬ = >x + ২ = ১৪ = >x = ১৪ - ২ = ১২ = >x^2 = ১২^২ = ১৪৪ রাস্তার ক্ষেত্রফল = ১৯৬ - ১৪৪ = ৫২ বর্গ মিটার
মামুন বাড়ি থেকে ১০ মাইল পূর্বে গিয়ে ডান দিকে ঘিরে সোজা ২০ মাইল দক্ষিণে হেঁটে আবার ডান দিকে ফিরে সোজা ২৫ মাইল পশ্চিম দিকে হেঁটে সবুজের বাড়ি পৌঁছায়। মামুনের বাড়ি থেকে সবুজের বাড়ির সােজাসুজি দূরত্ব কত মাইল?
Correct Answer:
ঘ: ২৫
Explanation:
মামুন বাড়ি থেকে ১০ মাইল পূর্বে গিয়ে ডান দিকে ঘিরে সোজা ২০ মাইল দক্ষিণে হেঁটে আবার ডান দিকে ফিরে সোজা ২৫ মাইল পশ্চিম দিকে হেঁটে সবুজের বাড়ি পৌঁছায়। মামুনের বাড়ি থেকে সবুজের বাড়ির সােজাসুজি দূরত্ব কত মাইল? সঠিক উত্তর ২৫ এখানে, দরি, OA = BD এবং OD = AB = 20 CD = CB - BD = 25 - 10 = 15 মামুনের বাড়ি থেকে সবুজের বাড়ির সোজাসুজি দূরুত্ব OC = √ OD2 + CD2 = √ (20)2 + (15)2 = 25
৩ টি ঘোড়ার দাম ৫ টি গুরুর দামের সমান এবং ৩ টি গরুর দাম ৫ টি গাধার দামের সমান। ১৫ টি ঘোড়ার দাম মোট ৯০০০ টাকা হলে ১০ টি ঘোড়া, ১০ টি গরু ও ১০ টি গাধার দাম একত্রে কত?
Correct Answer:
ঘ: ১১৭৬০ টাকা
Explanation:
৩ টি ঘোড়ার দাম ৫ টি গুরুর দামের সমান এবং ৩ টি গরুর দাম ৫ টি গাধার দামের সমান। ১৫ টি ঘোড়ার দাম মোট ৯০০০ টাকা হলে ১০ টি ঘোড়া, ১০ টি গরু ও ১০ টি গাধার দাম একত্রে কত? সঠিক উত্তর ১১৭৬০ টাকা ১৫ টি ঘোড়ার দাম = ৯০০০ টাকা ১০ টি ঘোড়ার। দাম = ৯০০০×১০/১৫ টাকা = ৬০০০ টাকা ১ টি ঘোড়ার দাম = ( ৬০০০ ÷ ১০) টাকা = ৬০০ টাকা। ৩ টি ঘোড়ার দাম ( ৬০০ × ৩) টাকা = ১৮০০ টাকা সু্তরাং, ৫ টি গরুর দাম = ১৮০০ টাকা ১০ টি গরুর দাম = ১৮০০ × ১০/৫ = ৩৬০০ টাকা ১ টি গরুর দাম = ৩৬০০ ÷ ১০ টাকা = ৩৬০ টাকা ৩ টি গরুর দাম = ( ৩৬০ × ৩) টাকা = ১০৮০ টাকা সু্তরাং, ৫ টি গাধার দাম = ১০৮০ টাকা ১০ টি গাধার দাম = ১০৮০ ×১০/৫ = ২১৬০ টাকা ১০ টি ঘোড়া , ১০ টি গরু ও ১০ টি গাধার দাম মোট = ( ৬০০০ + ৩৬০০ + ২১৬০) টাকা = ১১৭৬০ টাকা
একটি ট্রেন ১৮০ কি.মি./ঘন্টা বেগে চলে ২৫ সেকেন্ডে ৮০০ মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
Correct Answer:
ক: ৪৫০
Explanation:
একটি ট্রেন ১৮০ কি.মি./ঘন্টা বেগে চলে ২৫ সেকেন্ডে ৮০০ মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? সঠিক উত্তর ৪৫০ ট্রেনটি ১ সেকেন্ডে যায় ১০০০/৩৬০০ = ৫/১৮ ১৮০* ৫/১৮ = ৫০ মিটার/সেকেন্ডসুতরাং, ২৫ সেকেন্ডে যেতে পারে (৫০*২৫) = ১২৫০ মিটারসেতুর দৈর্ঘ্য (৮০০ মিটার + ৪৫০ মিটার) = ১২৫০ অর্থাৎ, ট্রেনটি মোট ১২৫০ মিটার পথ অতিক্রম করে যেখানে সেতুর দৈর্ঘ্য ৮০০ মিটার সুতরাং, ট্রেনের দৈর্ঘ্য ৪৫০ মিটার।
রুবেল , রবি ও সাব্বির মোট ১১০০০ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করল। রুবেল ও রবি সমান মূলধন দিলে ও সাব্বির তাদের প্রত্যেকের চেয়ে ১০০০ টাকা কম বিনিয়োগ করে। ব্যবসায়ে মোট ১২১০ টাকা মুনাফা হলে, সাব্বির কত টাকা পাবে?
Correct Answer:
খ: ৩৩০
Explanation:
রুবেল , রবি ও সাব্বির মোট ১১০০০ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করল। রুবেল ও রবি সমান মূলধন দিলে ও সাব্বির তাদের প্রত্যেকের চেয়ে ১০০০ টাকা কম বিনিয়োগ করে। ব্যবসায়ে মোট ১২১০ টাকা মুনাফা হলে, সাব্বির কত টাকা পাবে? সঠিক উত্তর ৩৩০ ধরি, রুবেল ও রবির মূলধনের যথাক্রমে x ও x সাব্বিরের মূলধন = x - ১০০০ প্রশ্নমতে, x + x + x - ১০০০ = ১১০০০ x = ৪০০০ রুবেল, রবি, ও সাব্বিরের মূলধনের অনুপাত = ৪০০০ঃ ৪০০০ঃ ৩০০০ = ৪ঃ৪ঃ৩ সাব্বির পাবে = ১২১০ × ৩/৪ + ৪ + ৩ = ৩৩০ টাকা।
একজন ব্যবসায়ী ১৩,৭৭০ টাকায় একটি চেয়ার বিক্রি করায় ক্রয়মূল্যের উপর ৩৫% লাভ হয়। সে যদি চেয়ারটি ৪৫% লাভে বিক্রয় করতো, তাহলে তার লাভ কত টাকা হতো?
Correct Answer:
গ: ৪,৫৯০ টাকা
Explanation:
একজন ব্যবসায়ী ১৩,৭৭০ টাকায় একটি চেয়ার বিক্রি করায় ক্রয়মূল্যের উপর ৩৫% লাভ হয়। সে যদি চেয়ারটি ৪৫% লাভে বিক্রয় করতো, তাহলে তার লাভ কত টাকা হতো? সঠিক উত্তর ৪,৫৯০ টাকা ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ + ৩৫) = ১৩৫ টাকা ক্রয়মূল্য = ১৩৭৭০ × ১০০/১৩৫ = ১০২০০ টাকা ক্রয়মূল্যের উপর ৪৫% লাভ হলে লাভ = ১০২০০ × ৪৫% = ৪৫৯০ টাকা
একটি ক্লাসের ছাত্রদের গণিতে প্রাপ্ত মোট নম্বর থেকে ১০০ বাদ দেয়ার পর ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড় ৫০ থেকে ৪৮ নেমে আসলো। ওই ক্লাসে মোট ছাত্রসংখ্যা কত?
Correct Answer:
খ: ৫০
Explanation:
একটি ক্লাসের ছাত্রদের গণিতে প্রাপ্ত মোট নম্বর থেকে ১০০ বাদ দেয়ার পর ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড় ৫০ থেকে ৪৮ নেমে আসলো। ওই ক্লাসে মোট ছাত্রসংখ্যা কত? সঠিক উত্তর ৫০ ধরি, ছাত্র সংখ্যা x ৫০x - ৪৮x = ১০০ x = ৫০ জন। উত্তর।
বার্ষিক ৮% সুদে ১২০০ টাকায় ৫ বছরের যে সুদ হয়, বার্ষিক ৬% সুদে কত টাকার ১০ বছরের তত সদ হবে?
Correct Answer:
খ: ৮০০ টাকা
Explanation:
বার্ষিক ৮% সুদে ১২০০ টাকায় ৫ বছরের যে সুদ হয়, বার্ষিক ৬% সুদে কত টাকার ১০ বছরের তত সদ হবে? সঠিক উত্তর ৮০০ টাকা ৮% হারে ১২০০ টাকার ৫ বছরের সুদ = ১২০০ × ৫ × ৮/১০০ = ৪৮০ টাকা আসল = সুদ/সময় × সুদের হার = ৪৮০ × ১০০/১০ × ৬ = ৮০০ টাকা।
নিচের কোন প্রতিষ্ঠানটি নোবেল পুরস্কারপ্রাপ্ত ?
Correct Answer:
খ: ইউরোপীয় ইউনিয়ন
Explanation:
নিচের কোন প্রতিষ্ঠানটি নোবেল পুরস্কারপ্রাপ্ত ? সঠিক উত্তর ইউরোপীয় ইউনিয়ন ইউরোপের শান্তি ও স্থিতিশীলা এবং গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রাখায় ২০১২ সালে ইউরপীয় ইউনিয়নকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। ১৯৫৭ সালের ২৫ মার্চ রোম চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের প্রাথমিক পথচলা শুরু হয়, তখন এর নাম ছিল 'European Coal and Steel Community " পরবর্তীতে ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি 'ম্যাসট্রিচট চুক্তি' স্বাক্ষরিত হলে ১ নভেম্বর , ১৯৯৩ সালে তা কার্যকর হয় এবং এর মাধ্যমে 'ইউরোপীয় ইউনিয়ন' এর কার্যক্রম শুরু হয়। ইউরোপীয় ইউনিয়নের সদরদপ্তর ব্রাসেলস, বেলজিয়াম । ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা ২৮ টি রাষ্ট্র (সর্বশেষ - ক্রোয়েশিয়া )। আরবলীগ প্রতিষ্ঠিত হয় ২২ মার্চ , ১৯৪৫ সালে। আসিয়ান ও ন্যাটো প্রতিষ্ঠিত হয় যথাক্রমে ৮ আগস্ট, ১৯৬৭ সালে এবং ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
নিচের কোন নদীগুলাের উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশে?
Correct Answer:
ঘ: হালদা ও সাঙ্গু
Explanation:
নিচের কোন নদীগুলাের উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশে? সঠিক উত্তর হালদা ও সাঙ্গু হালদা ও সাঙ্গু নদীর উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশে । মনু নদী ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি এলাকা থেকে উৎপত্তিলাভ করে মৌলভীবাজার জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়ে কুশিয়ারা নদীতে পতিত হয়েছে। সালদা নদীটি ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি এলাকা থেকে উৎপত্তিলাভ করেকুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। গোমতী নদী ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর - পূর্ব পার্বত্য অঞ্চলের ডুমুর নামক স্থানে উৎপন্ন হয়ে কুমিল্লার কটকবাজারের কাছে বাংলাদেশে প্রবেশ করে দাউদকান্দিতে মেঘনা নদীর মিলিত হয়েছে। ফেনী নদীটি ত্রিপুরা রাজ্যে অবস্থিত পর্বতশ্রেণী থেকে উৎপত্তিলাভ করেবাংলাদেশের (ফেনী জেলা, খাগড়াছড়ি ও চট্রগ্রাম জেলা) ভেতর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
উইরোপীয় দেশ বুলগেরিয়ার রাজধানী নাম কী?
Correct Answer:
গ: সোফিয়া
Explanation:
উইরোপীয় দেশ বুলগেরিয়ার রাজধানী নাম কী? সঠিক উত্তর সোফিয়া বুলগেরিয়ার রাজধানীর নাম সোফিয়া । চেকপ্রজাতন্ত্র, জার্মানি ও রোমানিয়ার রাজধানী যথাক্রমে প্রাগ, বার্লিন ও বুখারেস্ট ।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে মোট কয়টি ফোর্স ছিল?
Correct Answer:
গ: তিনটি
Explanation:
বাংলাদেশের মুক্তিযুদ্ধে মোট কয়টি ফোর্স ছিল? সঠিক উত্তর তিনটি বাংলাদেশের মুক্তিযুদ্ধে মোট ফোর্স ছিল ৩ টি । যথা : জেড ফোর্স , কে ফোর্স এবং এস ফোর্স । ১৯৭১ সালের ৭ জুলাই গঠিত জেড ফোর্সের নামকরণ কর হয় লে.কর্ণেল জিয়াউর রহমানের নামানুসারে। ১৯৭১ সালের সেপ্টেম্বর মাসে গঠিত কে ফোর্সের নামকরণ করা হয় লে. কর্ণেল খালেদ মোশাররফের নামানুসারে । ১৯৭১ সালের অক্টোবরে গঠিত এস ফোর্সের নামকরণ করা হয় লে. কর্ণেল কে.এম সফিউল্লাহর নামানুসারে।
'ডিজিটাল বাংলাদেশ দিবস' কত তারিখে পালিত হয়?
Correct Answer:
ঘ: ১২ ডিসেম্বর
Explanation:
'ডিজিটাল বাংলাদেশ দিবস' কত তারিখে পালিত হয়? সঠিক উত্তর ১২ ডিসেম্বর 'ডিজিটাল বাংলাদেশ দিবস' পালিত হয় প্রতিবছর ১২ ডিসেম্বরে। এ দিবসটির পূর্বনাম ছিল আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস। ২৭ নভেম্বর , ২০১৭ সাল বাংলাদেশ সরকার এ দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের ঘোষণা দেয় এবং ২৬ নভেম্বর, ২০১৮ সালে আইসিটি দিবসের পরিবর্তে এ দিনটিকে 'ডিজিটাল বাংলাদেশ দিবস' হিসেবে ঘোষণা করা হয়। ১ নভেম্বর জাতীয় যুব দিবস।
ধান উৎপাদনে বিশ্বে বর্তমানে শীর্ষস্থানে কোন দেশ রয়েছে?
Correct Answer:
ক: চীন
Explanation:
ধান উৎপাদনে বিশ্বে বর্তমানে শীর্ষস্থানে কোন দেশ রয়েছে? সঠিক উত্তর চীন ধান উৎপাদনে বর্তমানে বিশ্বে শীর্ষস্থানীয় দেশ চীন । ধান ছাড়াও গম , চা তামাক , মাছ প্রভৃতি উৎপাদনে শীর্ষদেশ চীন । পাট , তুলা, অভ্র, কার্পাস ইলমেনাইট প্রভৃতি উৎপাদনে শীর্ষদেশ ভারত। বিশ্বে পাট রপ্তানিতে শীর্ষদেশ বাংলাদেশ।
বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র কোনটি?
Correct Answer:
খ: তিতাস
Explanation:
বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র কোনটি? সঠিক উত্তর তিতাস ১৯৬২ সালে আবিস্কৃত এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত তিতাস গ্যাসক্ষেত্রটি বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র। ১৯৮১ সালে আবিস্কৃত বিয়ানীবাজার গ্যাসক্ষেত্রটি সিলেট জেলার বিয়ানীবাজারে অবস্থিত। ১৯৬৯ সালে আবিস্কৃত বাখরাবাদ গ্যাসক্ষেত্রটি কুমিল্লায় অবস্থিত। বাংলাদেশের একমাত্র সামুদ্রিক গ্যাসক্ষেত্র হলো সাঙ্গু । বর্তমানে এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
সরকার ঘোষিত দেশের প্রথম মৎস্য অভয়াশ্রম কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: হাইল হাওড়
Explanation:
সরকার ঘোষিত দেশের প্রথম মৎস্য অভয়াশ্রম কোথায় অবস্থিত? সঠিক উত্তর হাইল হাওড় সরকার ঘোষিত দেশের প্রথম মৎস্য অভয়াশ্রম হলো 'হাইল হাওড়'। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও সদর উপজেলা এবং হবিগঞ্জ জেলার শ্রীমঙ্গল ও সদর উপজেলা এবং হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের ২৯ টি গ্রাম নিয়ে গঠিত 'হাইল হাওড়ের মোট আয়তন ১০ হাজার হেক্টর।বাংলাদেশের সর্ববৃহৎ হাওড় হাকালুকি হাওড়টি মৌলভীবাজার জেলার বড়লেখা, কুলাউড়া, এবং সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ ,গোপালগঞ্জ এবং বিয়ানীবাজার জুড়ে বিস্তৃত। দক্ষিণ এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হলো হালদা নদী । রাজশাহী , নাটোর , সিরাজগঞ্জ এবং পাবনা জেলাজুড়ে বিস্তৃত চলনবিল বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি বৃহৎ বিল।
Looking directly ..... the sun is bad for your eyes.
Correct Answer:
B: at
Explanation:
Looking directly ..... the sun is bad for your eyes. Correct Answer at Look at - তাকানো , দেখানো , Look in - দেখা করতে আসা, look through - পরীক্ষা করা, Look upon - উপরের দিকে তাকানো । সুতরাং সঠিক উত্তর অপশন (খ) । বাক্যটির অর্থ - সরাসরি সূর্যের দিকে তাকানো , তোমার চোখের জন্য খারাপ।
Try as I .... I couldn't turn the key.
Correct Answer:
A: might
Explanation:
Try as I .... I couldn't turn the key. Correct Answer might Try as I might হলো একটি Phrase, যার অর্থ সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করা। বাক্যটির অর্থ: চেষ্টা করো, যেহেতু আমি কঠোর চেষ্টা করেও তালাটি খুলতে পারিনি।
We must be cautions about ..... the roof before the rainy season starts.
Correct Answer:
B: ceiling
Explanation:
We must be cautions about ..... the roof before the rainy season starts. Correct Answer ceiling Sealing - সীল করা, ছাপ দেওয়া , Ceiling - ছাদ , ছাদের নিচের পিঠ, Sailing - পালতোলা, জলে ভাসান। প্রদত্ত বাক্যের শুণ্যস্থানে Ceiling বসালে বাক্যটির অর্থ যথাযথ হয়। বাক্যটির অর্থ - বর্ষা শুরু হওয়ার আগে আমাদের অবশ্যই ছাদের সিলিং সম্পর্কে সতর্ক থাকতে হবে।
The engineer inspected the .... and gave his approval for the factory.
Correct Answer:
A: site
Explanation:
The engineer inspected the .... and gave his approval for the factory. Correct Answer site Site - স্থান, জায়গা, Cite - উদ্ধৃত করা , আহ্বান করা, Sight - দৃষ্টিশক্তি , দৃশ্য side পাশ , পক্ষ। প্রদত্ত বাক্যের শূন্যস্থানে Site বসবে। বাক্যটির অর্থ - প্রকৌশলী জায়গাটি পরিদর্শন করল এবং কারখানার জন্য তাঁর অনুমোদন দিল।
সচেতনতা
Correct Answer:
গ: Awareness
Explanation:
সচেতনতা সঠিক উত্তর Awareness সচেতনতার ইংরেজি হলো Awareness । এছাড়া Wisdom - বিজ্ঞতা, বিচক্ষণতা, Knowledge - জ্ঞান, অবগতি , Intelligence - মেধা, বুদ্ধিমত্তা। সুতরাং সঠিক উত্তর অপশন (গ) ।
অনাকাঙিক্ষত
Correct Answer:
খ: Unwanted
Explanation:
অনাকাঙিক্ষত সঠিক উত্তর Unwanted অনাকাঙিক্ষত শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো - Unwanted; এছাড়া Privation - অভাব,কষ্ট, Harsher - কঠোর , প্রখর, Inadequate - অপর্যাপ্ত , অপ্রতুল। অতএব সঠিক উত্তর অপশন (খ) ।
The coach told the team to prepare well ...... the final match .
Correct Answer:
D: ahead of
Explanation:
The coach told the team to prepare well ...... the final match . Correct Answer ahead of Ahead - সম্মুখে , সামনে Beyoind - পেছনে, দূরে, Abreast - পাশাপশি , কাঁধেকাঁছে , Ahead of - সামনে, আগে। প্রদত্ত বাক্যের শূন্যস্থানে Ahead of হবে। বাক্যটির অর্থ কোচ ফাইনাল ম্যাচের আগে দলকে ভালোভাবে প্রস্তুতি নিতে বলেছিলেন।
মঞ্জুর করা
Correct Answer:
ঘ: Grant
Explanation:
মঞ্জুর করা সঠিক উত্তর Grant মঞ্জুর করা শব্দের সঠিক ইংরেজি প্রতিশব্দ হলো Grant ; তাছাড়া Regret - অনুতাপ, দুঃখ প্রকাশ, Permission - অনুমতি , সম্মতি Search অনুসন্ধান ,অন্বেষণ।
সংখ্যালঘু
Correct Answer:
গ: Minority
Explanation:
সংখ্যালঘু সঠিক উত্তর Minority সংখ্যালঘু শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো - Minority; এছাড়া Minimum - সর্বনিম্ন; অল্পতম , Unfortunate - দুর্ভাগা ,দুঃখজনক , Majority - সংখ্যাগুরু, সংখ্যাধিক্য। সুতরাং সঠিক অপশন (গ) ।
উপাত্ত -
Correct Answer:
ক: Data
Explanation:
উপাত্ত - সঠিক উত্তর Data উপাত্ত শব্দের ইংরেজি প্রতিশব্দ - Data ; এছাড়া Quotation - উদ্ধতি, উদ্ধরণ; Census - আদমশুমারি , লোকগণনা , Information - তথ্য ,খবর। সুতরাং সঠিক উত্তর অপশন (ক) ।
Let something run its course -
Correct Answer:
D: to let something finish in its natural time.
Explanation:
Let something run its course - Correct Answer to let something finish in its natural time. Let something run its course - কোনোকিছুকে প্রাকৃতিকভাবে উন্নত করা এবং শেষ করতে দেওয়া অর্থাৎ - To let something finish in its natural time.
A dime a dozen -
Correct Answer:
D: something common
Explanation:
A dime a dozen - Correct Answer something common A dime a dozen - খুব সাধারণ অর্থাৎ Something common । সুতরাং সঠিক উত্তর অপশন (ঘ)।
Break the ice -
Correct Answer:
B: make someone feel comfortable
Explanation:
Break the ice - Correct Answer make someone feel comfortable Break the ice phrase টির অর্থ - কাউকে সুখী করার জন্য কিছু বলা বা করা অর্থাৎ - Make someone feel comfortable.
Call it a day -
Correct Answer:
B: to stop working on something .
Explanation:
Call it a day - Correct Answer to stop working on something . Call it a day phrase টির অর্থ - কাজ বন্ধ করা অর্থাৎ - To stop working on somehting.
Under the weather -
Correct Answer:
D: sick
Explanation:
Under the weather - Correct Answer sick Under the weather phrase - টির অর্থ - অসুখ অনুভব করা অর্থাৎ - Sick .
The winner was no one else other than my sister
Correct Answer:
D: none other
Explanation:
The winner was no one else other than my sister Correct Answer none other Negative এর পর anyone other than ব্যবহৃত হয় কারো ব্যতিরেকে বোঝাতে। সুতরাং not anyone other যা বাক্যটির বাংলা: বিজেতাই তার বোন ছাড়া অন্য কেউ ছিল না।
The coach told us not be nervous but it was easier said than to be done.
Correct Answer:
B: easier said than
Explanation:
The coach told us not be nervous but it was easier said than to be done. Correct Answer easier said than প্রদত্ত বাক্যে easier said than to be - এর পরিবর্তে easier said than বসালে বাক্যটি সঠিক হয়। বাক্যটির অর্থ কোচ আমাদের বিচলিত না হতে বলেছিলেন , কিন্তু এটা করার চেয়ে বলা সহজ ছিল।
After it is repairing , my car looked as good as new.
Correct Answer:
B: being repaired
Explanation:
After it is repairing , my car looked as good as new. Correct Answer being repaired বাক্যের sub কোনো কাজের জন্য দ্বায়বদ্ধ নয় বোঝাতে after এর পর participal phrase টিকে passive voice এ রুপান্তর করতে হবে। সুতরাং সঠিক expression হলো being repaired
The traditional process of jute retting often lead to a decline in quality .
Correct Answer:
C: often leads to
Explanation:
The traditional process of jute retting often lead to a decline in quality . Correct Answer often leads to প্রদত্ত বাক্যে often lead to a এর স্থলে often leads to বসালে সঠিক হবে । বাক্যটির অর্থ - পাট পচানোর ঐতিহ্যগত প্রকিয়াটি প্রায়শই গুণমানকে হ্রাসকরে ।
The nine months long liberation war was the most testing phase in Bangladesh 's history.
Correct Answer:
C: The nine -month-long liberation war
Explanation:
The nine months long liberation war was the most testing phase in Bangladesh 's history. Correct Answer The nine -month-long liberation war প্রদত্ত বাক্যে The nine months long liberation war এর স্থলে The nine - month - long liberation war বসালে বাক্যটি সঠিক হতো ।
'বঙ্গবাণী' - কবিতাটি কে রচনা করেছেন?
Correct Answer:
খ: আবদুল হাকিম
Explanation:
'বঙ্গবাণী' - কবিতাটি কে রচনা করেছেন? সঠিক উত্তর আবদুল হাকিম সপ্তদশ শতকের মুসলিম কবি আবদুল হাকিম। তাঁর বিখ্যাত 'নূরনামা' ফারসি নীতিকাব্য'নূরনামাহ' অবলম্বনে রচিত। 'যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী । সে সব কাহার জন্ম নির্ণয়ন জানি'। পঙক্তিটি এ কাব্যের 'বঙ্গবাণী' কবিতার অন্তর্ভুক্ত।
'জীবন বিনিময়' কবিতাটি কে লিখেছেন?
Correct Answer:
খ: গোলাম মোস্তফা
Explanation:
'জীবন বিনিময়' কবিতাটি কে লিখেছেন? সঠিক উত্তর গোলাম মোস্তফা তার প্রথম কাব্য গ্রন্থ ‘রক্ত রাগ’ প্রকাশিত হলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নীচের দু’লাইন কবিতার মাধ্যমে কবিতার মাধ্যমে কবিকে অভিনন্দিত করেছিলেন - “তব নব প্রভাতের রক্তরাগখানি মধ্যাহ্নে জাগায় যেন জ্যোতির্ময়ী বাণী।” বিশেষ গ্রন্থ - বিশ্বনবী।
' কিরণ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: প্রভা
Explanation:
' কিরণ' শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর প্রভা 'কিরণ' শব্দের সমার্থক শব্দ - অংশু ,কর, প্রভা, দীপ্তি , জ্যোতি ,রশ্মি, ময়ূখ।
'নিরুৎসাহ' -শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি?
Correct Answer:
খ: উৎসাহের অভাব
Explanation:
'নিরুৎসাহ' -শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি? সঠিক উত্তর উৎসাহের অভাব পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস করো । যেমন : উৎসাহের অভাব = নিরুৎসাহ, আমিষের অভাব = নিরামিষ ।
'আড়চোখ' শব্দের 'আড়' উপসর্গটি কী অর্থ প্রকাশ করেছে?
Correct Answer:
ঘ: বক্র
Explanation:
'আড়চোখ' শব্দের 'আড়' উপসর্গটি কী অর্থ প্রকাশ করেছে? সঠিক উত্তর বক্র খাঁটি বাংলা বা দেশি উপসর্গ একুশটি। যথা : অ, অঘা, অজ, অনা,আ , আড়, আন, আব, ইতি, ঊন, (উনা) কদ , কু,নি,পাতি,বি,ভর, রাম, স,সা,সু,হা। বাংলা উপসর্গ সাধারণত বাংলা শব্দের পূর্বেই বসে।