Textile Institute and Textile Engineering College Instructor (DTI) MCQs
Showing 50 questions (Total: 65)
Which one of the following words means the opposite of 'bold'?
Correct Answer:
D: timid
Fill in the blank: 'A friend ----- need is a friend indeed'?
Correct Answer:
A: in
Explanation:
Fill in the blank: 'A friend ----- need is a friend indeed'? Correct Answer in অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু - এর ইংরেজি A friend in need is a friend indeed.
which one is a plural no:
Correct Answer:
C: arms
Explanation:
which one is a plural no: Correct Answer arms Singular noun: basis, formula, arm, dwarf & plural noun: bases. , formulae, arms, dwarfs.
'Tea is liked by common people'. This is an example of---
Correct Answer:
B: passive voice
Explanation:
'Tea is liked by common people'. This is an example of--- Correct Answer passive voice Passive voice এ object টি subject position এ বসে। গঠনটি হয় এরূপ subject + auxiliary verb + verb in past participle.
What do you mean by the word 'Gesture' ?
Correct Answer:
C: body movement
Explanation:
What do you mean by the word 'Gesture' ? Correct Answer body movement Gesture অর্থ অঙ্গভঙ্গি। অর্থাৎ body movement.
Fill in the blank: It has been raining ---- Sunday.
Correct Answer:
B: since
Explanation:
Fill in the blank: It has been raining ---- Sunday. Correct Answer since শুরুর সময় উল্লেখ থাকলে তার পূর্বে since বসে।
Which one of the following is a singular number?
Correct Answer:
C: poetry
Explanation:
Which one of the following is a singular number? Correct Answer poetry Singular noun: goose, custom, poetry, Spectacle & plural noun:geese, customs, poems, spectacles.
Identify the word which is spelt incorrectly:
Correct Answer:
B: possesion
Explanation:
Identify the word which is spelt incorrectly: Correct Answer possesion Possession অর্থ দখল।
'The programme was telecast live: The word live in the above sentence is a/an---
Correct Answer:
D: adverb
Explanation:
'The programme was telecast live: The word live in the above sentence is a/an--- Correct Answer adverb Live এখানে principal verb telecast কে modify করছে। কাজেই এটি adverb.
Fill in the gap with correct article: My friend holds--- unique position.
Correct Answer:
A: a
Explanation:
Fill in the gap with correct article: My friend holds--- unique position. Correct Answer a Vowel উচ্চারণ ইউ বা ওয়া এর মতো হলে তারপূর্বে a বসে।
Who wrote 'On his blindness'?
Correct Answer:
B: John Milton
Explanation:
Who wrote 'On his blindness'? Correct Answer John Milton Jhon Milton এর একটি কবিতা on this blindness.
Fill in the blank: There are --- parts of speech in English.
Correct Answer:
B: eight
Explanation:
Fill in the blank: There are --- parts of speech in English. Correct Answer eight Parts of speech আট প্রকার। যথাঃ noun, pronoun, adjective, adverb, verb, preposition , conjunction, interjection।
Mark Twain was ----
Correct Answer:
B: an American novelist
Explanation:
Mark Twain was ---- Correct Answer an American novelist Mark Twain একজন আমেরিকান ঔপন্যাসিক, উদ্যোক্তা এবং প্রশাসক ছিলেন। তিনি ১৮৩৫ সালে জন্মগ্রহণ করেন এবং মারা যান ১৯১০ সালে।
'ণ' ত্ব ও 'ষ' ত্ব বিধান কোন শ্রেণির শব্দে অনুসূত হয়?
Correct Answer:
গ: তৎসম
Explanation:
'ণ' ত্ব ও 'ষ' ত্ব বিধান কোন শ্রেণির শব্দে অনুসূত হয়? সঠিক উত্তর তৎসম বাংলা ভাষায় সাধারণত মুর্ধণ্য - ণ ও ষ এর ব্যবহার প্রয়োজন নেই। সেজন্য বাংলা, তদ্ভব, বিদেশি শব্দের বানানে মূর্ধণ্য বর্ণ ণ ও ষ লেখার প্রয়োজন হয় না। কিন্তু বাংলায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য ণ ও ষ ব্যবহার আছে। তা বাংলায় অবিকৃতভাবে রক্ষিত হয়। তৎসম শব্দের বানানে ণ ও ষ এর সঠিক ব্যবহারের নিয়মেই ণত্ব ও ষত্ত্ব বিধান।
'কোথায় যাওয়া হছে'? এটি কোন বাক্যের উদাহরন?
Correct Answer:
ক: ভাববাচ্য
Explanation:
'কোথায় যাওয়া হছে'? এটি কোন বাক্যের উদাহরন? সঠিক উত্তর ভাববাচ্য বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে প্রকাশিত হলে তাকে ভাববাচ্য বলে। এ ধরনের বাক্যে কর্ম থাকে না এবং কর্তাও প্রধান হয় না। কাউকে কোনো কিছু সরাসরি না বলে ঘুরিয়ে বলতে গেলে ভাববাচ্যে বলা যায়।
বাংলা গদ্যের জনক বলা হয়?
Correct Answer:
খ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Explanation:
বাংলা গদ্যের জনক বলা হয়? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজের পন্ডিতগণ ও রাজা রামমোহন রায় বাংলা গদ্য রচনায় প্রাথমিক পদক্ষেপ গ্রহন করেন। কিন্তু তাদের রচনাতে অপূর্ণতা ছিল।বিদ্যাসাগর গদ্য রচনায় প্রথম শৃঙ্খলা নিয়ে আসেন এবং যতি চিহ্ন স্থাপন করেন যা বাংলা গদ্যের অবয়ব নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগরকে বাংলা গদ্যের প্রথম শিল্পী হিসাবে অভিহিত করেন।
বাংলা কবিতার অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
Correct Answer:
গ: মাইকেল মধূসুদন দত্ত
Explanation:
বাংলা কবিতার অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? সঠিক উত্তর মাইকেল মধূসুদন দত্ত বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ তার তিলোত্তমাসম্ভব কাব্য। বাংলা সাহিত্য অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসুদন।
কোনটি 'অর্থবাচকতা' নেই কিন্তু 'অর্থদ্যোতকতা' আছে?
Correct Answer:
ক: উপসর্গ
Explanation:
কোনটি 'অর্থবাচকতা' নেই কিন্তু 'অর্থদ্যোতকতা' আছে? সঠিক উত্তর উপসর্গ উপসর্গ কথাটির মূল অর্থ উপসৃষ্ট। এর কাজ হলো নতুন শব্দ গঠন করা। উপসর্গের নিজস্ব কোন অর্থ নেই, তবে এগুলো অন্য শব্দের সাথে যুক্ত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করে থাকে। উপসর্গ সব সময় মূল শব্দের পূর্বে যুক্ত হয়।
'পটল তোলা' বাগধারাটির সঠিক অর্থ কি?
Correct Answer:
গ: মারা যাওয়া
Explanation:
'পটল তোলা' বাগধারাটির সঠিক অর্থ কি? সঠিক উত্তর মারা যাওয়া পটল তোলা(মারা যাওয়া): চাঁদাবাজরা পটল তুলছে শুনে এলাকার লোকজন স্বস্তির নিঃশ্বাস ফেলল।
'একাত্তরের ডায়েরী' কে লিখেছেন?
Correct Answer:
ক: বেগম সুফিয়া কামাল
Explanation:
'একাত্তরের ডায়েরী' কে লিখেছেন? সঠিক উত্তর বেগম সুফিয়া কামাল মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতি কথা একাত্তরের ডায়েরি এর রচয়িতা সুফিয়া কামাল। একাত্তরের দিনগুলি এর রচয়িতা জাহানারা ইমাম। ফেরারী ডায়েরি এর রচয়িতা আলাউদ্দীন আল আজাদ।
'বাধন হারা' কাজী নজ্রুল ইসলামের কোন শ্রেণীর রচনা?
Correct Answer:
ক: উপন্যাস
Explanation:
'বাধন হারা' কাজী নজ্রুল ইসলামের কোন শ্রেণীর রচনা? সঠিক উত্তর উপন্যাস নজরুল ইসলাম তিনিটি উপন্যাস লিখেছেন। যথা : বাধনহারা, মৃত্যুক্ষুধা ও কুহেলিকা।
which one is the opposite word of 'cute'?
Correct Answer:
C: ugly
Explanation:
which one is the opposite word of 'cute'? Correct Answer ugly Cute অর্থ চতুর/ বুদ্ধিমান বা সুন্দর।
Fill in the blank: He exported 500--- of jute?
Correct Answer:
D: bales
Explanation:
Fill in the blank: He exported 500--- of jute? Correct Answer bales Bale অর্থ বস্তা। bale সহযোগে বাক্যটির অর্থ হয় সে পাটের ৫০০ গাট রপ্তানি করেছিল।
Fill in the blank: Give me a pen to write---
Correct Answer:
A: with
Explanation:
Fill in the blank: Give me a pen to write--- Correct Answer with লেখার উপকরণ বুঝাতে write with বসে।
'In black and white' means----
Correct Answer:
B: in writing
Explanation:
'In black and white' means---- Correct Answer in writing In black and white অর্থ লিখিতভাবে ।
The word 'omnipotent' means----
Correct Answer:
A: almighty
Explanation:
The word 'omnipotent' means---- Correct Answer almighty Omnipotent & Almighty অর্থ সর্বশক্তিমান।
Which of the following words is not plural?
Correct Answer:
B: physics
Explanation:
Which of the following words is not plural? Correct Answer physics option এ plural নয় এমন word হলো physics. কেননা physics একটি sub এর নাম যার অর্থ পদার্থবিদ্যা। অন্যদিকে boxes, data, children শব্দ গুলো plural যাদের singular number যথাক্রমে box, datumএবংchild.
Fill in the blank: 'A stitch in time saves---'?
Correct Answer:
D: nine
Explanation:
Fill in the blank: 'A stitch in time saves---'? Correct Answer nine শূন্যস্থানে nine বসবে কেননা এটা একটি প্রবাদ বাক্য যার অর্থ :সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়।
Fill in the blank: 'It hurts when I walk. Please call ----a doctor
Correct Answer:
C: in
Explanation:
Fill in the blank: 'It hurts when I walk. Please call ----a doctor Correct Answer in call in অর্থ ডেকে পাঠানো। in যোগে প্রদত্ত বাক্যটির অর্থ : আমি হাঁটার সময় আঘাত পেয়েছি। দয়া করে ডাক্তার ডাকো।
'চোখের বালি' উপন্যাসের রচয়িতা কে?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'চোখের বালি' উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ মোট ১৩ টি উপন্যাস লিখেছেন। তার প্রথম প্রকাশিত উপন্যাস বৌঠাকুরনীর হাট। তার বৌঠাকুরনীর হাট ও বাজর্ষী ঐতিহাসিক উপন্যাস।
'দোলনা' শব্দের সঠিক প্রকৃতি -প্রত্যয় কোনটি?
Correct Answer:
ক: দুল+অনা
Explanation:
'দোলনা' শব্দের সঠিক প্রকৃতি -প্রত্যয় কোনটি? সঠিক উত্তর দুল+অনা 'দোলনা' শব্দের সঠিক প্রকৃতি - প্রত্যয় দুল + অনা। ক, চ, ট, ত, প থাকলে এবং তাদের পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ, জ, ড (ড়), দ, ব হয়। অর্থাৎ অঘোষ অল্পপ্রাণ ধ্বনির (ক, চ, ট, ত, প) পরে স্বরধ্বনি থাকলে সেগুলো ঘোষ অল্পপ্রাণ ধ্বনি (গ, জ, ড (ড়), দ, ব) হয়ে যায়। অর্থাৎ কোনো বর্গের প্রথম ধ্বনির (ক, চ, ট, ত, প) পরে স্বরধ্বনি থাকলে সেগুলো সেই বর্গের তৃতীয় ধ্বনি (গ, জ, ড (ড়), দ, ব) হয়ে যায়। যেমন -
'অনুরাগ' শব্দের বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
খ: বিরাগ
Explanation:
'অনুরাগ' শব্দের বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর বিরাগ অনুরাগ: (বিশেষ্য) ভক্তি; স্নেহ; ভালবাসা; আনন্দ আবেগ; মনোযোগ; বাঁক। বিরাগ: (বিশেষ্য পদ) ঔদাসিন্য, অননুরাগ, বিরক্তি।
কোনটি বেগম রোকেয়ার রচনা?
Correct Answer:
ঘ: অবরোধবাসিনী
Explanation:
কোনটি বেগম রোকেয়ার রচনা? সঠিক উত্তর অবরোধবাসিনী বেগম রোকেয়ার রচনা - অবরোধবাসিনী। অবরোধ - বাসিনী ভারতবর্ষের অগ্রণী নারীবাদী লেখিকা রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত একটি গ্রন্থ। বেগম রোকেয়ার অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকীর্তি হিসেবে বিবেচিত গ্রন্থটি ১৯৩১ সালে প্রকাশিত হয়। এতে তৎকালীন ভারতবর্ষীয় নারীদের বিশেষ করে মুসলমান ঘরের নারীদের সমাজের অবরোধপ্রথার জন্য যে অসুবিধায় পড়তে হত তা বর্ণিত হয়েছে।
বাংলা ভাষার আদি গ্রন্থ কোনটি?
Correct Answer:
গ: চর্যাপদ
Explanation:
বাংলা ভাষার আদি গ্রন্থ কোনটি? সঠিক উত্তর চর্যাপদ বাংলা ভাষার আদি গ্রন্থ চর্যাপদ। চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম পদ সংকলন তথা সাহিত্য নিদর্শন। নব্য ভারতীয় আর্যভাষারও প্রাচীনতর রচনা এটি। খ্রিষ্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে রচিত এই গীতিপদাবলির রচয়িতারা ছিলেন সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্যগণ। ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যার একটি খণ্ডিত পুঁথি উদ্ধার করেন। পরবর্তীতে আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় ভাষাতাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে চর্যাপদের সঙ্গে বাংলা ভাষার অনস্বীকার্য যোগসূত্র বৈজ্ঞানিক যুক্তিসহ প্রতিষ্ঠিত করেন। চর্যাপদের প্রধান কবিগণ হলেন লুইপাদ, কাহ্নপাদ, ভুসুকুপাদ, শবরপাদ প্রমুখ।
কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি?
Correct Answer:
খ: মাগধী প্রাকৃত
Explanation:
কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি? সঠিক উত্তর মাগধী প্রাকৃত স্যার জর্জ গ্রিয়ারসন ও ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় সহ অধিকাংশ মতে বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে।
২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেট কোথায় হবে?
Correct Answer:
খ: যুক্তরাজ্য
Explanation:
২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেট কোথায় হবে? সঠিক উত্তর যুক্তরাজ্য ২০১৯ সালের (৩০ মে - ১৪ জুলাই) ১২ তম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় ইংল্যান্ড ওয়েলেসে। অংশগ্রহণকারী দল ১০ টি। চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড ও রানার্সআপ হয় নিউজিল্যান্ড।
জাতিসংঘ আত্মপ্রকাশ করে কবে?
Correct Answer:
খ: ২৪ অক্টোবর ১৯৪৫
Explanation:
জাতিসংঘ আত্মপ্রকাশ করে কবে? সঠিক উত্তর ২৪ অক্টোবর ১৯৪৫ ২৪ অক্টোবর ১৯৪৫, ৫১ টি সদস্য দেশ নিয়ে জাতিসংঘ প্রথম আত্মপ্রকাশ করে। বর্তমান সদস্য দেশ ১৯৩ টি। আর বর্তমান মহাসচিব অ্যান্টনিও গুতেরেস।
'আঠারো মাসে বছর' বাগধারারটির অর্থ ----
Correct Answer:
ঘ: দীর্ঘসূত্রতা
Explanation:
'আঠারো মাসে বছর' বাগধারারটির অর্থ ---- সঠিক উত্তর দীর্ঘসূত্রতা আঠারো মাসে বছর (ঢিলেমি) : আমার মামা সব কাজে দেরি করেন, সবাই বলেন তার নাকি আঠার মাসে বছর।
মানুষের হ্নৎপিন্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে?
Correct Answer:
গ: ৪ টা
Explanation:
মানুষের হ্নৎপিন্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? সঠিক উত্তর ৪ টা মানুষের হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে চারটি প্রকোষ্ঠে বিভক্ত। উপরের দুটি পাতলা প্রাচীরযুক্ত ডান ও বাম অলিন্দ এবং নিচের দুটি পুরু প্রাচীরযুক্ত ডান ও বাম নিলয়। ব্যাঙ্গের তিনটি প্রকোষ্ঠ থাকে। আরশোলার হৃদপিণ্ডে তেরোটি প্রকোষ্ঠ থাকে।
মুক্তিযুদ্ধভিত্তক নাটক কোনটি?
Correct Answer:
খ: পায়ের আওয়াজ পাওয়া যায়
Explanation:
মুক্তিযুদ্ধভিত্তক নাটক কোনটি? সঠিক উত্তর পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক'পায়ের আওয়াজ পাওয়া যায় '। এটি তার রচিত প্রথম কাব্যনাট্য। নবান্ন, ইবলিশ, ও কীত্তনখোলা নাটকত্রয়ের রচয়িতা যথাক্রমে বিজন ভট্টাচার্য, মামুনুর রশীদ, ও সেলিম আল দীন।
সার্ক-এর সদর দপ্তর ----
Correct Answer:
ক: কাঠমান্ডু
Explanation:
সার্ক-এর সদর দপ্তর ---- সঠিক উত্তর কাঠমান্ডু ৮ ডিসেম্বর ১৯৮৫ ঢাকায় প্রতিষ্ঠিত বর্তমানে ৮ সদস্যবিশিষ্ট দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের সদরদপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত।
৩,৯, ও ৪ এর চতুর্থ সমানুপাতিক কত?
Correct Answer:
খ: ১২
'শিখা চিরন্তন' কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: সোহরাওয়ার্দী উদ্যান
Explanation:
'শিখা চিরন্তন' কোথায় অবস্থিত? সঠিক উত্তর সোহরাওয়ার্দী উদ্যান 'শিখা চিরন্তন 'রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত একটি স্মরণ স্থাপনা। এ স্থানটি ৭ ই মার্চের ভাষণ ও ১৬ ডিসেম্বরের পাক বাহিনীর আত্মসমর্পণের স্মৃতি বিজড়িত।
কোনটি মূলদ সংখ্যা ?
Correct Answer:
ঘ: ২৭৪৮
২ থেকে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
Correct Answer:
খ: ১০টি
Explanation:
২ থেকে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? সঠিক উত্তর ১০টি ২ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা গুলো হলো - ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯ মোট ১০ টি।
বার্ষিক ৮% হার সুদে কত বছরে সুদ আসলের সমান হয়?
Correct Answer:
গ: ১২/২ বছরে
Explanation:
বার্ষিক ৮% হার সুদে কত বছরে সুদ আসলের সমান হয়? সঠিক উত্তর ১২/২ বছরে ধরি, আসল = ১০০ সুদ আসলের সমান হলে সুদ = ১০০ টাকা ৮ টাকা সুদ হয় = ১ বছর ১ টাকা সুদ হয় = ১/৮ বছরে ১০০ টাকায় সুদ হয় = ১০০/৮ = ১২ এর ১/২ বছরে।
x=3+3হলে x2+1x2=কত?
Correct Answer:
C: ১০
যদি (x3+1)=(x4+1) হয়, তবে x এর মান কোনটি?
Correct Answer:
ঘ: ০
যুক্তরাষ্টের অঙ্গরাজ্যের সংখ্যা কত?
Correct Answer:
গ: ৫০ টি
Explanation:
যুক্তরাষ্টের অঙ্গরাজ্যের সংখ্যা কত? সঠিক উত্তর ৫০ টি যুক্তরাষ্ট্র একটি ফেডারেল প্রজাতন্ত্র। যেখানে ৫০ টি অঙ্গরাজ্য একত্রিত হয়ে এ দেশ গঠন করে। ৫০ তম অঙ্গরাজ্য হিসেবে হাওয়াই ১৯৫৯ সালে ফেডারেলভুক্ত হয়।
বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তানের নাম কি?
Correct Answer:
খ: শেখ রাসেল