Treasurer in Directorate of Family Planning MCQs
Showing 50 questions (Total: 57)
ধূমকেতু কোন কবির ছদ্মনাম ?
Correct Answer:
গ: কাজী নজরুল ইসলাম
Explanation:
ধূমকেতু কোন কবির ছদ্মনাম ? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম বিদ্রহী কবি কাজী নজরুল ইসলাম এর ছদ্ম নাম ধূমকেতু
আকাশ কুসুম বাগধারার অর্থ কি?
Correct Answer:
গ: অবাস্তব কল্পনা
Explanation:
আকাশ কুসুম বাগধারার অর্থ কি? সঠিক উত্তর অবাস্তব কল্পনা অসম্ভব কল্পনা /জিনিস অর্থেঃ - আকাশ কুসুম, কাঠাঁলের আমস্বত্ব, ঘোড়ার ডিম, ব্যাঙের সর্দি(একই অর্থ প্রকাশ করে)
বাংলা বর্ণমালায় কয়টি ব আছে?
Correct Answer:
ক: ১
Explanation:
বাংলা বর্ণমালায় কয়টি ব আছে? সঠিক উত্তর ১ বাংলা বর্ণমালায় মোট বর্ণ ৫০ টি। এর মধ্যে 'ব' ১টি
অর্ধচন্দ্র এর অর্থ কি?
Correct Answer:
গ: গলা ধাক্কা দেওয়া
Explanation:
অর্ধচন্দ্র এর অর্থ কি? সঠিক উত্তর গলা ধাক্কা দেওয়া ব্যাখাঃ "অর্ধচন্দ্র " বাগধারাটির অর্থ। হচ্ছে " গলাধাক্কা " কারন আমারা যখন কাউকে গলা ধাক্কা দিই আমাদের হাত অর্ধচন্দ্রের মত থাকে।
"আষাঢ়ে গল্প" বলতে কি বুঝায় ?
Correct Answer:
গ: গাজাখুরি গল্প
Explanation:
"আষাঢ়ে গল্প" বলতে কি বুঝায় ? সঠিক উত্তর গাজাখুরি গল্প আষাঢ়ে গল্প একটি বাগধারা। যার অর্থ গাজাখোরী গল্প
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি -
Correct Answer:
ক: ইতিহাসবেত্তা
Explanation:
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি - সঠিক উত্তর ইতিহাসবেত্তা ব্যাখাঃ যিনি ইতিহাস বিষয়ে অবিজ্ঞ এক কথায় তাকে বলা হয় " ইতিহাসবেত্তা "
চাঁদের হাট অর্থ কি?
Correct Answer:
গ: আনন্দের প্রাচুর্য
Explanation:
চাঁদের হাট অর্থ কি? সঠিক উত্তর আনন্দের প্রাচুর্য "চাঁদের হাট" একটি বাংলা বাগধারা । এর অর্থ : আনন্দের প্রাচুর্য, প্রিয়জনদের সমাগম ।
কোনটি বাংলা সাহিত্যের মহাকাব্য ?
Correct Answer:
খ: মেঘনাদ বধ
Explanation:
কোনটি বাংলা সাহিত্যের মহাকাব্য ? সঠিক উত্তর মেঘনাদ বধ বাংলা সাহিত্যের মহাকাব্য মেঘনাদ বধ। মেঘনাদবধ কাব্য ১৯ - শতকীয় বাঙালি কবি মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক অমিত্রাক্ষর ছন্দে লেখা একটি মহাকাব্য। কাব্যটি তার শ্রেষ্ঠ কর্ম হিসাবে বিবেচিত হয়। এটি ১৮৬১ সালে দুই খণ্ডে বই আকারে প্রকাশিত হয়। কাব্যটি মোট নয়টি সর্গে বিভক্ত। মেঘনাদবধ কাব্য হিন্দু মহাকাব্য রামায়ণ অবলম্বনে রচিত, যদিও এর মধ্যে নানা বিদেশী মহাকাব্যের ছাপও সুস্পষ্ট।
পথের পাচালী গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
খ: বিভূতিভূষন বন্দোপাধ্যায়
Explanation:
পথের পাচালী গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর বিভূতিভূষন বন্দোপাধ্যায় পথের পাচালী গ্রন্থের রচয়িতা বিভূতিভূষন বন্দোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (১২ই সেপ্টেম্বর, ১৮৯৪ - ১লা নভেম্বর, ১৯৫০[১]) ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। তিনি মূলত উপন্যাস ও ছোটগল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিত তাঁর সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, ইছামতী ও অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় ২০টি গল্পগ্রন্থ, কয়েকটি কিশোরপাঠ্য উপন্যাস ও ভ্রমণকাহিনি এবং দিনলিপিও রচনা করেন। বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। ১৯৫১ সালে ইছামতী উপন্যাসের জন্য বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার (মরণোত্তর) লাভ করেন।
বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি ?
Correct Answer:
ক: চর্যাপদ
Explanation:
বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি ? সঠিক উত্তর চর্যাপদ চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন। ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর পুথি আবিষ্কার করেন। তাঁরই সম্পাদনায় ৪৭টি পদবিশিষ্ট পুথিখানি হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা (১৯১৬) নামে বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক প্রকাশিত হয়। তিনি পুথির সূচনায় একটি সংস্কৃত শ্লোক থেকে নামের যে ইঙ্গিত পান তাতে এটি চর্যাশ্চর্যবিনিশ্চয় নামেও পরিচিত হয়। তবে সংক্ষেপে এটি ‘বৌদ্ধগান ও দোহা’ বা ‘চর্যাপদ’ নামেই অভিহিত হয়ে থাকে।
বাংলা সাধু ভাষা বলতে বুঝায় ?
Correct Answer:
খ: তৎসম শব্দ বহুল ভাষার রীতি
Explanation:
বাংলা সাধু ভাষা বলতে বুঝায় ? সঠিক উত্তর তৎসম শব্দ বহুল ভাষার রীতি সাধু ভাষা তৎসম শব্দ বহুল চলিত ভাষা তদ্ভব শব্দ বহুল সাধু ভাষায় ক্রিয়া এবং সর্বনাম বিশেষ রুপ লাভ করলেও চলিত ভাষায় তা করে না
রাষ্ট্রপতি কোন লিঙ্গ?
Correct Answer:
গ: ঊভয়
Explanation:
রাষ্ট্রপতি কোন লিঙ্গ? সঠিক উত্তর ঊভয় রাষ্ট্রপতি উভয় লিংগ। এমন আরো উভয় লিংগ হলো চেয়ারম্যান, কবিরাজ, ডা.।
দেবর এর স্ত্রী বাচক শব্দ কি?
Correct Answer:
খ: জা
Explanation:
দেবর এর স্ত্রী বাচক শব্দ কি? সঠিক উত্তর জা ননদ এর পুং লিঙ্গ ননদী ভ্রাতুবধু এর পুং লিঙ্গ ভ্রাতুষ্পুত্র দেবর এর স্ত্রী লিঙ্গ জা
তটিনী শব্দের অর্থ কি?
Correct Answer:
গ: নদী
Explanation:
তটিনী শব্দের অর্থ কি? সঠিক উত্তর নদী তটিনী শব্দের অর্থ হচ্ছে নদী। শব্দটির আরো কয়েকটি সমার্থক শব্দ হচ্ছে স্রোতস্বিনী, তটিনী, প্রবাহিণী, তরঙ্গিনী, স্রোতস্বিনী, শৈবলিনী, স্রোতস্বতী, নির্ঝরিণী, গাঙ, সরিৎ, সমুদ্রকান্তা, সমুদ্রদয়িতা, স্রোতোবহাম, মন্দাকিনীক, কল্লোলিনী।
কোনটি খাঁটি বাংলা শব্দ ?
Correct Answer:
ক: ঢোল
Explanation:
কোনটি খাঁটি বাংলা শব্দ ? সঠিক উত্তর ঢোল খাটি বাংলা শব্দ হলো ঢোল। আরও এমন শব্দ হলো ঢেকি, কুলা ঠোঙ্গা, কুলা, চুলা।
Radius এর অর্থ কি?
Correct Answer:
গ: Radii
Explanation:
Radius এর অর্থ কি? সঠিক উত্তর Radii Radius অর্থ - ব্যাসার্ধ এটি একটি singular Plural হলো - Radii
Son in law এর অর্থ কি?
Correct Answer:
খ: জামাতা
Explanation:
Son in law এর অর্থ কি? সঠিক উত্তর জামাতা Son - in - law: (Noun) জামাতা ; জামাই
আমি লিখতে জানি- কোনটি সঠিক ?
Correct Answer:
গ: I know how to write
Explanation:
আমি লিখতে জানি- কোনটি সঠিক ? সঠিক উত্তর I know how to write know how to = কোন কিছু জানি অর্থে। বাংলা ক্রিয়ার শেষে (জানি, জানে, জানা,) থাকলে চোখ বন্ধ করে know how to ব্যবহার করবেন। যেমন:1.আমি ইংরেজি বই পড়তে জানি ,2.সে সাতার কাটতে জানে ইত্যাদি। 1.I know how to read English book. 2.He knows how to swim. গঠন: Sub + know how to + verb 1 + object
Foster father এর অর্থ কি?
Correct Answer:
খ: পালক পিতা
Explanation:
Foster father এর অর্থ কি? সঠিক উত্তর পালক পিতা Foster father (পালক পিতা) : a person who cares for a child who is not his or her biological child. Grandfather ( বাবার বাবা): the father of one's father or mother. Father - in - law ( স্ত্রির বাবা): the father of one's husband or wife.
I am closing the door কোন tense ?
Correct Answer:
ক: Present continuous
Explanation:
I am closing the door কোন tense ? সঠিক উত্তর Present continuous বর্তমানে কোনো কাজ চলমান /চলছে এমন বোঝালে Present Continuous Tense হয়। Structure: Sub + am/is / are + main verb - ing + Others.
Hand to mouth- এর অর্থ কি?
Correct Answer:
খ: দিন আনে দিন খায়
Explanation:
Hand to mouth- এর অর্থ কি? সঠিক উত্তর দিন আনে দিন খায় Hand to mouth - এটি একটি প্রবাদ বাক্য। যার অর্থ হলো - দিন আনে দিন খাওয়া।
Tutor শব্দের অর্থ কি?
Correct Answer:
গ: গৃহ শিক্ষক
Explanation:
Tutor শব্দের অর্থ কি? সঠিক উত্তর গৃহ শিক্ষক Tutor - অর্থ গৃহ শিক্ষক। যে শিক্ষক কোনো ছাত্র বা ছাত্রীর বাসায় গিয়ে পড়িয়ে আসে । আমরা Homr Tutor ও বলে থাকি।
Call on-এর অর্থ কি ?
Correct Answer:
খ: যেয়ে দেখা করা
Explanation:
Call on-এর অর্থ কি ? সঠিক উত্তর যেয়ে দেখা করা Call on (pay a visit to someone) "he's planning to call on Katherine today" make use of someone or something as a source of help. "we are able to call on academic staff with a wide variety of expertise" demand that someone do something. "he called on the government to hold a vote"
Put up -এর অর্থ কি?
Correct Answer:
ক: উপস্থাপন করা
Explanation:
Put up -এর অর্থ কি? সঠিক উত্তর উপস্থাপন করা Put up (present a proposal, theory, or argument for discussion or consideration.): "they asked local architects to put up alternative schemes" construct or erect something. "I put up the tent and cooked a meal" display a notice, sign, or poster. "she put up a sign advertising the guest house"
Alls well that ends well -এর অর্থ কি?
Correct Answer:
ক: সব ভালো,যার শেষ ভালো
Explanation:
Alls well that ends well -এর অর্থ কি? সঠিক উত্তর সব ভালো,যার শেষ ভালো English Proverbs: সব ভালো,যার শেষ ভালো।He who laughs last laughs longest .All’s well that ends will.
He killed himself- এর অর্থ কি?
Correct Answer:
ক: সে আত্মহত্যা করেছিল
Explanation:
He killed himself- এর অর্থ কি? সঠিক উত্তর সে আত্মহত্যা করেছিল নিজে নিজেকে হত্যা করা অর্থে 'আত্মহত্যা' শব্দটি ব্যবহার করা হয়। তাই সঠিক উত্তর হবে ক।
বাংলাদেশের জাতীয় পতাকার রঙ কয়টি ?
Correct Answer:
ক: ২টি
Explanation:
বাংলাদেশের জাতীয় পতাকার রঙ কয়টি ? সঠিক উত্তর ২টি বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত। সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক, বৃত্তের লাল রং উদীয়মান সূর্য, স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারীদের রক্তের প্রতীক।
সংবিধানের কোন অনুচ্ছেদে রীট আবেদন করা যায়?
Correct Answer:
গ: ১০২
Explanation:
সংবিধানের কোন অনুচ্ছেদে রীট আবেদন করা যায়? সঠিক উত্তর ১০২ সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী কারো মৌলিক অধিকার লঙ্ঘিত হলে হাইকোর্টতা বলবত করতে পারে এবং বিচার বিভাগীয় পর্যাচোলনাকে কার্যকর করতে পারে যা হাইকোর্ট বিভাগের রিট এখতিয়ার নামে পরিচিত।
কীর্তনখোলা নদী কোন জেলায় ?
Correct Answer:
খ: বরিশাল
Explanation:
কীর্তনখোলা নদী কোন জেলায় ? সঠিক উত্তর বরিশাল কীর্তনখোলা নদী বরিশাল জেলায় অবস্থিত। কীর্তনখোলা নদী বাংলাদেশের দক্ষিণ - পশ্চিমাঞ্চলের বরিশাল এবং ঝালকাঠি জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ১৬০ কিলোমিটার, গড় প্রস্থ ৪৯৭ মিটার এবং প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক কীর্তনখোলা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ - পশ্চিমাঞ্চলের নদী নং ২১। এই নদীর তীরে বরিশাল শহর অবস্থিত।
১৪৪ ধারা সর্বাধিক পরিচিত কোন আইনে?
Correct Answer:
ক: দন্ডবিধি
Explanation:
১৪৪ ধারা সর্বাধিক পরিচিত কোন আইনে? সঠিক উত্তর দন্ডবিধি ১৪৪ ধারা সর্বাধিক পরিচিত দন্ডবিধি আইনে। ১৪৪ ধারা হল বাংলাদেশের ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ - এর একটি ধারা। ভারতীয় ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারার সাথে এক ও অভিন্ন। এই আইনের ক্ষমতাবলে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট কোন এলাকায় একটি নির্দিষ্ট সময়ের জন্য সভা - সমাবেশ করা, আগ্নেয়াস্ত্র বহনসহ যেকোন কাজ নিষিদ্ধ করতে পারেন। জরুরী অবস্থা বা সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এই আইনের প্রয়োগ করা হয়। ১৯৭৬ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গঠনের পর শুধু মহানগরী এলাকার জন্য এই বিধান রহিত করে নতুন বিধান চালু করা হয়েছে।
সাঁট লিপিকার শব্দের ইংরেজি কি?
Correct Answer:
ক: Steno typist
Explanation:
সাঁট লিপিকার শব্দের ইংরেজি কি? সঠিক উত্তর Steno typist সাঁট বিশেষ্য পদ যার অর্থ ইশারা,সংকেত, সংক্ষেপ। সাঁট লিপিকার ইংরেজি Steno type(সাঁটে লেখার মেশিন বা স্টেনোগ্রাফার এর সংক্ষিপ্ত রূপ লেখক)
LAN - বলতে কি বুঝ ?
Correct Answer:
গ: Local Area Network
Explanation:
LAN - বলতে কি বুঝ ? সঠিক উত্তর Local Area Network LAN - বলতে বুঝায় Local Area Network. লোকাল এরিয়া নেটওয়ার্ক (ল্যান) (Local Area Network বা LAN) অর্থাৎ স্থানীয় অঞ্চলের নেটওয়ার্ক হলো একটি কম্পিউটার নেটওয়ার্ক যা বাড়ি, বিদ্যালয়ে, কম্পিউটার ল্যাবরেটরি বা অফিসের একটি সীমিত এলাকার একাধিক কম্পিউটারের মধ্যে আন্তঃসংযোগস্থাপন করে থাকে। আর্কনেট, টোকেন রিং এবং অন্যান্য প্রযুক্তি মান অতীতে ব্যবহার করা হয়েছে, কিন্তু বর্তমানে টুইস্টেড পেয়ারের উপর ইথারনেট এবং ওয়াই - ফাই দুটি সবচেয়ে সাধারণ প্রযুক্তি বর্তমানে ল্যান নির্মাণ করতে ব্যবহৃত হয়ে থাকে। বর্তমানে ল্যানের মধ্যমে ১০, ১০০ অথবা ১০০০ মেগাবাইট প্রতি সেকেন্ড (১০০০ মেগাবিটস ১ গিগাবাইট নামেও প্রচলিত) গতিবেগে তথ্য আদান প্রদান করা যায়৷
'কপালের লিখন বলতে কি বুঝায়?
Correct Answer:
গ: বিধতার ইচ্ছা
Explanation:
'কপালের লিখন বলতে কি বুঝায়? সঠিক উত্তর বিধতার ইচ্ছা কপালের লিখন বিশেষ্য পদ যার অর্থ বিধিলিপি, ভাগ্যলিপি, ভবিতব্য, বিধাতার ইচ্ছা।
"কান ভারী করা" শব্দদ্বয়ের এর অর্থ কি ?
Correct Answer:
গ: কুপরামর্শ দেওয়া
Explanation:
"কান ভারী করা" শব্দদ্বয়ের এর অর্থ কি ? সঠিক উত্তর কুপরামর্শ দেওয়া ব্যাখাঃ কান ভারী করা এই বাগধারাটির অর্থ হলো " কুপরামর্শ করা"
'যথেষ্ট' এর সন্ধি বিচ্ছেদ কেমন হয়?
Correct Answer:
খ: যথা+ইষ্ট
Explanation:
'যথেষ্ট' এর সন্ধি বিচ্ছেদ কেমন হয়? সঠিক উত্তর যথা+ইষ্ট আ + ই = এ যথা + ইষ্ট = যথেষ্ট
পৃথিবীর সবচেয়ে বড় ব-দ্বীপ কোনটি?
Correct Answer:
গ: বাংলাদেশ
Explanation:
পৃথিবীর সবচেয়ে বড় ব-দ্বীপ কোনটি? সঠিক উত্তর বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় ব - দ্বীপ বাংলাদেশ। দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি ব - দ্বীপ যা বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশ নিয়ে গঠিত। এটি পৃথিবীর বৃহত্তম নদী ভিত্তিক ব - দ্বীপ। এটি গঙ্গা, ব্রহ্মপুত্র সহ বেশ কয়েকটি নদীর মিলিত জলরাশি হিসেবে বঙ্গোপসাগরে পতিত হয়। এ কারণে একে অনেক সময় গঙ্গা - ব্রক্ষ্মপুত্র ব - দ্বীপ নামেও অভিহিত করা হয়।
'চার রাস্তার সমাহার' বাক্যটির সংকোচন রূপ কি হবে?
Correct Answer:
খ: চৌরাস্তা
Explanation:
'চার রাস্তার সমাহার' বাক্যটির সংকোচন রূপ কি হবে? সঠিক উত্তর চৌরাস্তা 'চার রাস্তার সমাহার' বাক্যটির সংকোচন রূপ হবে চৌরাস্তা। সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। তবে অনেক ব্যাকরণবিদ দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করেছেন। ত্রিকাল (তিন কালের সমাহার), চৌরাস্তা (চৌরাস্তার সমাহার), তেমাথা (তিন মাথার সমাহার), শতাব্দী (শত অব্দের সমাহার), পঞ্চবটী (পঞ্চবটের সমাহার), ত্রিপদী (ত্রি বা তিন পদের সমাহার)।
১ কে দুইভাগ করলে কত হয়?
Correct Answer:
খ: .৫
Explanation:
১ কে দুইভাগ করলে কত হয়? সঠিক উত্তর .৫ এখানে, ১ কে ২ ভাগ করতে বলা হয়েছে অথএব, ১/২ = ০.৫ হয় আশা করি বুঝেছেন ধন্যবাদ
'কংস মামা' বলতে কি বুঝ ?
Correct Answer:
ক: নির্দয় আত্মীয়
Explanation:
'কংস মামা' বলতে কি বুঝ ? সঠিক উত্তর নির্দয় আত্মীয় ব্যাখাঃ কংস মামা বাগধারাটির অর্থ হলো "নির্দয় আত্নীয় " যে আত্নীয় দের মধ্যে কোন দয়া মায়া নাই।
বাংলার প্রথম জনক কে?
Correct Answer:
গ: সামসউদ্দিন ইলিয়াস শাহ
Explanation:
বাংলার প্রথম জনক কে? সঠিক উত্তর সামসউদ্দিন ইলিয়াস শাহ বাংলার প্রথম জনক সামসউদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দীন ইলিয়াস শাহ (১৩৪২ - ১৩৫৮) ছিলেন বাংলার একজন স্বাধীন শাসনকর্তা। তিনি ১৩৪২ সালে সোনারগাঁও বিজয়ের পর লখনৈতির সুলতান হন। শামসুদ্দীন ইলিয়াস শাহ অবিভক্ত বাংলার প্রথন মুসলিম স্বাধীন সুলতান ছিলেন এবং ইলিয়াস শাহী বংশের সূচনা করেন, যা ১৫২ বছর ক্ষ্মতায় ছিলো। ইলিয়াস শাহী বংশ ১৩৪২ সাল থেকে ১৪১৫ সাল পর্যন্ত একটানা ৭৩ বছর ধরে অবিভক্ত বাংলা শাসন করে এবং এরপর মাঝখানে প্রায় ২০ বছর বাদ দিয়ে আরো ৫২ বছর তাদের শাসন কায়েম থাকে।
৩৩ এর উৎপাদক কোনটি ?
Correct Answer:
খ: ৩
Explanation:
৩৩ এর উৎপাদক কোনটি ? সঠিক উত্তর ৩ ৩৩ এর উৎপাদক গুলো হচ্ছে ৩৩ × ১ = ৩৩ ৩ × ১১ = ৩৩ অতএব, ১, ৩, ১১, ৩৩ এগুলা।
কোন সখ্যার ৮গুন থেকে ২গুন বিয়োগ করলে ৭২ হয় ?
Correct Answer:
ক: ১২
Explanation:
কোন সখ্যার ৮গুন থেকে ২গুন বিয়োগ করলে ৭২ হয় ? সঠিক উত্তর ১২ সংখ্যটি হচ্ছে ১২। ১২ × ৮ = ৯৬ [ ৮ গুন করে] ১২ × ২ = ২৪ [ ২ গুন করে ] ৯৬ - ২৪ = ৭২ [ বিয়োগ করলে ৭২ হয়]
বার্ষিক শতকরা কত হার সুদে কোনো আসল ৫ বছরে সুদে আসলে দ্বিগুণ হবে ?
Correct Answer:
খ: ২০%
Explanation:
বার্ষিক শতকরা কত হার সুদে কোনো আসল ৫ বছরে সুদে আসলে দ্বিগুণ হবে ? সঠিক উত্তর ২০% মূলধন ১০০ টাকা হলে ৫ বছরের সুদাসল ( ১০০ × ২) = ২০০ টাকা বার্ষিক সুদের হার = (২০০ - ১০০ × ১০০)/(১০০ × ৫) % = ২০%
৪% হার সুদে ১০০০ টাকা ৮ বছরে সুদ আসলে কত হবে ?
Correct Answer:
গ: ১৩২০ টাকা
Explanation:
৪% হার সুদে ১০০০ টাকা ৮ বছরে সুদ আসলে কত হবে ? সঠিক উত্তর ১৩২০ টাকা ১০০ টাকায় ১ বছরের সুদ ৪ টাকা ১ টাকায় ১ বছরের সুদ = ৪/১০০ টাকা ১০০০ টাকায় ৮ বছরের সুদ = ( ৪ × ১০০০ × ৮)/১০০ = ৩২০ টাকা ১০০০ টাকায় ৮ বছরের সুদ - আসল = ( ১০০০ + ৩২০) টাকা = ১৩২০ টাকা
১ থেকে ২০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে ?
Correct Answer:
খ: ৮টি
Explanation:
১ থেকে ২০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে ? সঠিক উত্তর ৮টি ১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৮ টি । সেগুলো হলো ২,৩,৫,৭,১১,১৩,১৭,১৯।
একটি ছাত্রাবাসে ১৫জন ছাত্রের ৩২দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ২০দিনে ঐ খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত?
Correct Answer:
ক: ৯জন
Explanation:
একটি ছাত্রাবাসে ১৫জন ছাত্রের ৩২দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ২০দিনে ঐ খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত? সঠিক উত্তর ৯জন মজুদ খাদ্য ৩২ দিনে খেতে পারে ১৫ জন মজুদ খাদ্য ১ দিনে খেতে পারে ১৫ × ৩২ জন মজুদ খাদ্য ২০ দিনে খেতে পারে = ১৫ × ৩২/২০ = ২৪ জন নতুন ছাত্র = ( ২৪ - ১৫) = ৯ জন
৩ এর ১/৩ = কত?
Correct Answer:
খ: ১
Explanation:
৩ এর ১/৩ = কত? সঠিক উত্তর ১ ৩ এর ১/৩ = ৩ × ১/৩ = ১ উপরে ৩ এবং নিচের ৩ কেটে যায় ১ থাকে।
.০২*.০০২= কত?
Correct Answer:
খ: .০০০০৪
Explanation:
.০২*.০০২= কত? সঠিক উত্তর .০০০০৪ ০.০২ × ০.০০২ = ০.০০০৪ পয়েন্ট এর আগে তিনটি শূন্য এবং ২ আর ২ গুণ করলে ৪ হয়।
একটি ঘড়ি ৫৪০ টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হয়। ঘড়িটি ৬৬০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ?
Correct Answer:
খ: লাভ ১০%
Explanation:
একটি ঘড়ি ৫৪০ টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হয়। ঘড়িটি ৬৬০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ? সঠিক উত্তর লাভ ১০% ১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ১০ = ৯০ বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৯০ টাকা বিক্রয়মূল্য ৫৪০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ × ৫৪০ /৯০ টাকা = ৬০০ টাকা ৬৬০ টাকায় বিক্রয় করলে লাভ হয় = ( ৬৬০ - ৬০০) = ৬০ টাকা ৬০০ টাকায় লাভ হয় = ৬০ টাকা ১ টাকায় লাভ হয় = ৬০/৬০০ টাকা ১০০ টাকায় লাভ হয় = ৬০ × ১০০ /৬০০ = ১০ টাকা
১৩৫ টাকায় ১০০টি আম পাওয়া গেলে ২ টির দাম কত ?
Correct Answer:
খ: ২.৭০
Explanation:
১৩৫ টাকায় ১০০টি আম পাওয়া গেলে ২ টির দাম কত ? সঠিক উত্তর ২.৭০ ১০০ টির দাম ১৩৫ টাকা ১ টির দাম = ১৩৫/১০০ টাকা = ১.৩৫ টাকা অতএব, ২ টির দাম = ২ × ১.৩৫ = ২.৭ টাকা