Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
”খিস্তিখেউর” কোন ভাষার শব্দ?
Correct Answer:
খ: বাংলা
‘আবহাওয়া’ শব্দের সমার্থক শব্দগুচ্ছ-
Correct Answer:
ক: জলহাওয়া, জলবাতাস, আবহ
‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের লেখক -
Correct Answer:
ঘ: শেখ মুজিবুর রহমান
বাংলা ভাষার বর্ণ কয়টি?
Correct Answer:
ঘ: ৫০টি
Explanation:
বাংলা ভাষার বর্ণ কয়টি? সঠিক উত্তর ৫০টি যথা: অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ। কোনো ভাষা লিখতে যে ধ্বনি - দ্যোতক প্রতীক বা চিহ্নসমূহ ব্যবহূত হয় তার সমষ্টিই হলো বর্ণমালা। বাংলা ভাষায় ব্যবহূত বর্ণসমূহকে একত্রে বাংলা বর্ণমালা বলে। বাংলা বর্ণমালায় মোট ৫০টি বর্ণ আছে।
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা - একটি
Correct Answer:
গ: উপন্যাস
Explanation:
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা - একটি সঠিক উত্তর উপন্যাস শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। রবীন্দ্রনাথের চিত্রসৃষ্টি পর্যায়ের দ্বিতীয় উপন্যাস (প্রথমটি যোগাযোগ) এটি। ১৯২৭ সাল (১৩৩৪ বঙ্গাব্দের ভাদ্র) থেকে ১৯২৮ সাল (১৩৩৪ বঙ্গাব্দের চৈত্র) অবধি প্রবাসীতে ধারাবাহিকভাবে রচনাটি প্রকাশিত হয়।
”Quarterly” শব্দের অর্থ কি?
Correct Answer:
ঘ: ত্রৈমাসিক
Explanation:
”Quarterly” শব্দের অর্থ কি? সঠিক উত্তর ত্রৈমাসিক Quarterly শব্দের অর্থ ত্রৈমাসিক; Weekly শব্দের অর্থ সাপ্তাহিক; Fortnightly শব্দের অর্থ পাক্ষিক; Half Yearly শব্দের অর্থ ষান্মাসিক।
‘বাঙালীর ইতিহাস’ বইটির লেখক কে?
Correct Answer:
গ: নীহার রঞ্জন রায়
Explanation:
‘বাঙালীর ইতিহাস’ বইটির লেখক কে? সঠিক উত্তর নীহার রঞ্জন রায় " বাঙ্গালীর ইতিহাস" - বইটির লেখক - নীহাররঞ্জন রায়। এই বইটি রচনার জন্য তিনি ১৯৫০ সালে "রবীন্দ্র" পুরস্কার লাভ করেন। তার উল্লেখযোগ্য সাহিত্য হলো - বাংলার নদ - নদী, রবীন্দ্র সাহিত্যের ভুমিকা ইত্যাদি।
রাতুল শব্দের অর্থ কি?
Correct Answer:
খ: লাল
Explanation:
রাতুল শব্দের অর্থ কি? সঠিক উত্তর লাল রাতুল /বিশেষণ পদ/ লাল রক্তবর্ণ, রাঙা রাতুল চরণ.।
নিচের কোনটি নজরুল ইসলামের রচনা?
Correct Answer:
ঘ: বাঁধন- হারা
মাইকেল মদুসূদন দত্তের ‘ একেই কি বলে সভ্যতা ‘ কোন ধরনের নাটক?
Correct Answer:
খ: সামাজিক প্রহসন
Explanation:
মাইকেল মদুসূদন দত্তের ‘ একেই কি বলে সভ্যতা ‘ কোন ধরনের নাটক? সঠিক উত্তর সামাজিক প্রহসন 'একেই কি বলে সভ্যতা ' - মাইকেল মধুসূদন দত্ত রচিত দুই অঙ্ক বিশিষ্ট প্রহসন জাতীয় নাটক । এখানে লেখক নবলদ্ধ ইংরেজি শিক্ষাভিমানী যুবকদের উচ্ছৃঙ্খলভাব ও অনাচারের কথা বর্ণনা করেছেন।
’যে উপকারীর অপকার করে’ তাকে এক কথায় বলে-
Correct Answer:
খ: কৃতঘ্ন
Explanation:
’যে উপকারীর অপকার করে’ তাকে এক কথায় বলে- সঠিক উত্তর কৃতঘ্ন যে উপকারীর উপকার স্বীকার করে = কৃতজ্ঞ যে উপকারীর উপকার স্বীকার করে না = অকৃতজ্ঞ উপকারীর অপকার করে যে = কৃতঘ্ন
উপসর্গ ব্যাকরণের কোন অংশের আলোচন্য বিষয়?
Correct Answer:
খ: রূপতত্ত্ব
‘মুনতাসীর ফ্যান্টাসি’ নাটকের রচয়িতা কে?
Correct Answer:
গ: সেলিম আল দীন
Explanation:
‘মুনতাসীর ফ্যান্টাসি’ নাটকের রচয়িতা কে? সঠিক উত্তর সেলিম আল দীন সেলিম আল দীনের প্রথমদিককার নাটকের মধ্যে সর্প বিষয়ক গল্প, জন্ডিস ও বিবিধ বেলুন, এক্সপ্লোসিভ ওমূল সমস্যা, এগুলোর নাম ঘুরে ফিরে আসে। সেই সঙ্গে প্রাচ্য, কীত্তনখোলা, বাসন, আততায়ী, সয়ফুল মুলক বদিউজ্জামান, কেরামত মঙ্গল, হাত হদাই, যৈবতী কন্যার মন, মুনতাসির ফ্যান্টাসি ও চাকা তাকে ব্যতিক্রমধর্মী নাট্যকার হিসেবে পরিচিত করে তোলে।
বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন কয়টি?
Correct Answer:
ঘ: ১১টি
Explanation:
বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন কয়টি? সঠিক উত্তর ১১টি টেক্সট বুক বোর্ড প্রকাশিত মুনীর চৌধুরী রচিত ৯ম - ১০ম শ্রেণির ব্যাকরণ বইয়ের তথ্য মতে ১২ টি। তবে বিভিন্ন ব্যাকরণ বইয়ে কম - বেশি পাওয়া যায়।
হুমায়ুন বাংলা ব্যাকরণে ভালো। কোন কারক?
Correct Answer:
খ: অধিকরণ কারক
Explanation:
হুমায়ুন বাংলা ব্যাকরণে ভালো। কোন কারক? সঠিক উত্তর অধিকরণ কারক ব্যাকরণ শাস্ত্রে, অধিকরণ কারক বলতে ক্রিয়া সম্পাদনের সময় এবং আধারকে নির্দেশ করে। ক্রিয়াকে "কখন" ও "কোথায়" দ্বারা প্রশ্ন করলে উত্তরে অধিকরণ কারক পাওয়া যায়। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ '-এ' '-য়' '-তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
' পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকটির লেখক কে?
Correct Answer:
গ: সৈয়দ শামসুল হক
Explanation:
' পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকটির লেখক কে? সঠিক উত্তর সৈয়দ শামসুল হক কবিতা এবং কথাসাহিত্যে খ্যাতি অর্জন করলেও নাটকে বিশেষ করে কাব্যনাটকে সৈয়দ শামসুল হকের আগ্রহ ও সাফল্য ঈর্ষণীয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানপন্থিদের বিশ্বাসে ও আস্থায় একসময় ফাটল ধরে; ভাঙনের শব্দ কানে আসে তাদের। চোখের সামনে দেখতে পায় মুক্তিকামী মানুষের জয়বারতার ইশারা। চারিদিকে স্বাধীনতার হাতছানি। নাট্যনির্মাতা ও কবি সৈয়দ শামসুল হক ওই শব্দের আওয়াজ তাঁর পায়ের আওয়াজ পাওয়া যায় গ্রন্থে ধারণ করেছের শিল্পীর অনুভবের উদারতায়। পাত্রপাত্রীর সত্য - উপলব্ধির মধ্য দিয়ে তা প্রকাশ করেছেন। নাটকে বিবৃত সমাজের অধিপতি ও সুবিধাভোগী - পাকিস্তানপন্থী মাতবর যেন শুনতে পায় ওই ভাঙনের আওয়াজ।
’চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ কোন ধরনের পুরস্কার?
Correct Answer:
ঘ: বিশেষ প্রশংসাপত্র এবং ক্রেস্ট
Explanation:
’চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ কোন ধরনের পুরস্কার? সঠিক উত্তর বিশেষ প্রশংসাপত্র এবং ক্রেস্ট জাতিসংঘের পরিবেশ-বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পুরস্কার দেওয়া হয়। তিনি ‘পলিসি লিডারশিপ’ ক্যাটাগতিতে এই পুরস্কার পান।
বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ কয়টি?
Correct Answer:
ঘ: ২০টি
'Excise duty' শব্দের বাংলা পরিভাষা কী?
Correct Answer:
ঘ: আবগারী শুল্ক
Explanation:
'Excise duty' শব্দের বাংলা পরিভাষা কী? সঠিক উত্তর আবগারী শুল্ক Excise duty - এর বাংলা পারিভাষিক অর্থ : আবগারি শুল্ক।
কোনটি মেঘের প্রতিশব্দ নয়?
Correct Answer:
ঘ: প্রভঞ্জন
’ঐহি’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
খ: পারত্রিক
নিচের কোনটি ’অন্বেষণ’ শব্দের সন্ধি বিচ্ছেদ?
Correct Answer:
খ: অনু + এষণ
নিমরাজি শব্দে ‘নিম’ কোন ভাষায় উপসর্গ ?
Correct Answer:
খ: ফারসি
Explanation:
নিমরাজি শব্দে ‘নিম’ কোন ভাষায় উপসর্গ ? সঠিক উত্তর ফারসি বাংলা ভাষায় ব্যবহৃত ফারসি উপসর্গ এর সংখ্যা ১০ টি। যেমন: না,নিম,ফি,বে,ব,দর,কার,বর,বদ,কম। তন্মধ্যে "নিম" একটি। " নিম" উপসর্গ টি আধা বা কম অর্থে ব্যবহৃত হয়।যেমন: নিমরাজি,নিমখুন ইত্যাদি।
`Adhoc' এর অর্থ কী?
Correct Answer:
ঘ: অনানুষ্ঠানিক
নিচের কোনটি জীবনানন্দ দাশের রচনা?
Correct Answer:
গ: রূপসী বাংলা
Explanation:
নিচের কোনটি জীবনানন্দ দাশের রচনা? সঠিক উত্তর রূপসী বাংলা জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'ঝরা পালক' তার রচিত আরও কয়েকটি কাব্যগ্রন্থ - ধূসর পান্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা, সাতটি তারার তিমির । অগ্নিবীণা, দোলনচাঁপা ও পূর্বের হাওয়া কাব্যগ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম ।
‘খনার বচন’ কী সংক্রান্ত?
Correct Answer:
ক: কৃষি
Explanation:
‘খনার বচন’ কী সংক্রান্ত? সঠিক উত্তর কৃষি খনার বচন কৃষি সংক্রান্ত । ডাক ও খনার বচনকে বাংলা সাহিত্যের আদি যুগের সৃষ্টি বলে বিবেচনা করা হয় । তবে এর কোন লিখিত নিদর্শন বর্তমানে নেই । ছড়া জাতীয় এসব রচনায় এ দেশের আবহাওয়া ও কৃষি সম্পর্কিত বহু বিচিত্র অভিজ্ঞতার রুপায়ন ঘটেছে ।
‘শেষের কবিতা’ কি ধরনের গ্রন্থ?
Correct Answer:
খ: উপন্যাস
Explanation:
‘শেষের কবিতা’ কি ধরনের গ্রন্থ? সঠিক উত্তর উপন্যাস ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যধর্মী উপন্যাস। এটি ১৯২৮ খ্রিষ্টাব্দে প্রবাসী পত্রিকায় ছাপা হয়। অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল প্রমুখ এ উপন্যাসের চরিত্র। ‘কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও’ এ কবিতাটি দিয়ে উপন্যাস শেষ হয়েছে।
‘বিবর’ শব্দের অর্থ কী?
Correct Answer:
গ: গর্ত
Explanation:
‘বিবর’ শব্দের অর্থ কী? সঠিক উত্তর গর্ত বিবর Meaning In Bengali (বিশেষ্য পদ) গহ্বর, ছিদ্র, গর্ত। বিবর এর বাংলা অর্থ [বিবর্] (বিশেষ্য) গর্ত; গহ্বর; ছিদ্র; রন্ধ্র; বিল (যারা বর্বর হেথা বাঁধে ঘর বিবরের ফণী লয়ে-কাজী নজরুল ইসলাম; সাপিনী তাপিনী তাপে বিবরে লুকায়-ভারতচন্দ্র রায়গুণাকর)। (তৎসম বা সংস্কৃত) বি+√বৃ+অ(অচ্)
‘কপর্দকহীন’ অর্থ-
Correct Answer:
খ: নিঃস্ব
Explanation:
‘কপর্দকহীন’ অর্থ- সঠিক উত্তর নিঃস্ব ‘কপর্দকহীন’ শব্দের অর্থ শিবের জটা, কড়ি (সামুদ্রিক) প্রাণী বিশেষের খোল), কড়া, সামান্য পরিমাণ ধন প্রভৃতি। কপর্দকহীন বা কপর্দক শূন্য অর্থ নিঃস্ব।
'হরতাল’ কোন ভাষার শব্দ?
Correct Answer:
গ: গুজরাটি
Explanation:
'হরতাল’ কোন ভাষার শব্দ? সঠিক উত্তর গুজরাটি পাঞ্জাবি - চাহিদা, শিখ। হিন্দি - চানাচুর, নানা, দাদী। জাপানি - রিক্সা, হারিকিরি। গুজরাটি - খদ্দর, হরতাল।
চর্যাপদ কত জনের রচনার সন্ধান পাওয়া যায়?
Correct Answer:
খ: ২৪ জনের
বাংলা বর্ণমালার মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি?
Correct Answer:
গ: দশটি
Explanation:
বাংলা বর্ণমালার মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি? সঠিক উত্তর দশটি বাংলা বর্ণমালায় মোট বর্ণের সংখ্যা ৫০টি। পূর্ণমাত্রাবিশিষ্ট বর্ণ সংখ্যা ৩২টি। অর্ধমাত্রাবিশিষ্ট বর্ণ সংখ্যা ৮টি এবং মাত্রাহীন বর্ণ সংখ্যা ১০টি।
বীণার ধ্বনি কি?
Correct Answer:
গ: নিক্কণ
‘দুধের মাছি’ এর সমার্থক বাগধারা কোনটি?
Correct Answer:
ক: বসন্তের কোকিল
Explanation:
‘দুধের মাছি’ এর সমার্থক বাগধারা কোনটি? সঠিক উত্তর বসন্তের কোকিল ”দুধের মাছি” বাগধারাটির অর্থ সুসময়ের বন্ধু। দুধের মাছি অর্থ: সু সময়ের বন্ধু। দুঃসময়ে বন্ধুর অভাব হলেও সুসময়ে বন্ধুর অভাব হয় না। সুসময়ের বন্ধুকে 'দুধের মাছি' দিয়ে প্রতীকি অর্থে প্রকাশ করা হয়।
Comparative শব্দটির পরিভাষা হলো-
Correct Answer:
গ: তুলনামূলক
বাগধারার অর্থ - পক্ষপাতিত্ব’?
Correct Answer:
ঘ: একচোখা
‘অন্ধকার’ এর প্রতিশব্দ কি?
Correct Answer:
ঘ: তিমির
Explanation:
‘অন্ধকার’ এর প্রতিশব্দ কি? সঠিক উত্তর তিমির 'কাজল' এর সমার্থক শব্দ: অঞ্জন, সুরমা, মসি। আর 'অন্ধকার' এর সমার্থক শব্দ: আঁধার, তিমির, অমানিশা, তমসা, তম, তমিস্র।
‘ভানুসিংহ’ কার ছদ্মনাম?
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
‘ভানুসিংহ’ কার ছদ্মনাম? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ১. ভানুসিংহ কার ছদ্মনাম - রবীন্দ্রনাথ ঠাকুর। ২. প্রমথ চৌধুরীর ছদ্মনাম - বীরবল। ৩. কিশোর কবি কার উপাধি? - সুকান্ত ভট্টাচার্য। ৪. কে শিশু সাহিত্যিক হিসেবে সমাদৃত? - হাবিবুর রহমান। ৫. বাংলা সাহিত্যে স্বভাব কবি হিসেবে পরিচিত - গোবিন্দচন্দ্র দাস। ৬. সমাজ ও সমাধান গ্রন্থটি কার লেখা? - মোহাম্মদ আকরাম খাঁ। ৭. বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি কে? - সুফিয়া কামাল। ৮. বাংলার নারী শিক্ষা প্রসারের অগ্রদূত - বেগম রোকেয়া। ৯. বাংলা সাহিত্যে "সাহিত্য বিশারদ" কার উপাধি? - আব্দুল করিম। ১০. বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর বলা হয় - সত্যেন্দ্রনাথ দত্তকে। ১১. বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় - বিহারীলাল চক্রবর্তীকে। ১২. পল্লীকবি উপাধি কার? - জসীমউদ্দিন। ১৩. বাংলা কবিতার আধুনিক প্রবর্তক কে? - মাইকেল মধুসূদন দত্ত। ১৪. অপরাজেয় কথাশিল্পী কার ছদ্মনাম? - শরৎচন্দ্র চট্টপাধ্যায়। ১৫. সাহিত্য সম্রাট বলা হয় কাকে? - বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়কে।
‘রেস্তোরা’ কোন ভাষার শব্দ?
Correct Answer:
ক: ফরাসি
Explanation:
‘রেস্তোরা’ কোন ভাষার শব্দ? সঠিক উত্তর ফরাসি কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ - এইগুলা ফরাসি শব্দ।
‘সংশয়’ এর বিপরীত শব্দ-
Correct Answer:
খ: প্রত্যয়
Explanation:
‘সংশয়’ এর বিপরীত শব্দ- সঠিক উত্তর প্রত্যয় সংশয় - এর বিপরীত শব্দ - প্রত্যয়। সংশয় শব্দটির অর্থ সন্দেহ, দ্বিধা, অনিশ্চয়তা বোধ। তাই সংশয় শব্দটির বিপরীতার্থক শব্দ হলো প্রত্যয়।
পৃষ্ঠ প্রদর্শন কোন সমাস?
Correct Answer:
ক: দ্বিতীয়া তৎপুরুষ
কাজী নজরুল ইসলাম কত সালে জন্ম গ্রহণ করেন?
Correct Answer:
ঘ: ১৮৯৯
Explanation:
কাজী নজরুল ইসলাম কত সালে জন্ম গ্রহণ করেন? সঠিক উত্তর ১৮৯৯ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪ মে (জ্যৈষ্ঠ ১১, ১৩০৬ বঙ্গাব্দ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম।
‘বঙ্গবাণী’ কবিতাটি কে রচনা করেছেন?
Correct Answer:
খ: আবদুল হাকিম
Explanation:
‘বঙ্গবাণী’ কবিতাটি কে রচনা করেছেন? সঠিক উত্তর আবদুল হাকিম সপ্তদশ শতকের মুসলিম কবি আবদুল হাকিম। তাঁর বিখ্যাত 'নূরনামা' ফারসি নীতিকাব্য 'নূরনামাহ' অবলম্বনে রচিত। 'যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী । সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি'। পঙক্তিটি এ কাব্যের 'বঙ্গবাণী' কবিতার অন্তর্ভুক্ত।
‘আনন্দাশ্রু কোন সমাস?
Correct Answer:
ক: রূপক সমাস
Explanation:
‘আনন্দাশ্রু কোন সমাস? সঠিক উত্তর রূপক সমাস আন্দাশ্রু সমাসের ব্যাসবাক্য হল - আনন্দে যে অশ্রু। এটি মূলত কর্মধারয় সমাস। তবে প্রশ্নে যদি ব্যাসবাক্যে বলা হয় - আনন্দের অশ্রু - তাহলে হবে ৬ষ্ঠী তৎপুরুষ সমাস।
‘শেষের কবিতা’ একটি-
Correct Answer:
ঘ: উপন্যাস
Explanation:
‘শেষের কবিতা’ একটি- সঠিক উত্তর উপন্যাস শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। রবীন্দ্রনাথের চিত্রসৃষ্টি পর্যায়ের দ্বিতীয় উপন্যাস (প্রথমটি যোগাযোগ) এটি। ১৯২৭ সাল (১৩৩৪ বঙ্গাব্দের ভাদ্র) থেকে ১৯২৮ সাল (১৩৩৪ বঙ্গাব্দের চৈত্র) অবধি প্রবাসীতে ধারাবাহিকভাবে রচনাটি প্রকাশিত হয়।
‘গিন্নি’ কোন শ্রেণীর শব্দ?
Correct Answer:
গ: অর্ধ- তৎসম
‘ছন্দের জাদুকর’ কোন কবি?
Correct Answer:
খ: সত্যেন্দ্রনাথ দত্ত
Explanation:
‘ছন্দের জাদুকর’ কোন কবি? সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত ১৯২২ সালের ২৫ ফেব্রুয়ারি মাত্র ৪০ বছর বয়সে ছন্দের রাজা ও ছন্দের জাদুকর হিসেবে খ্যাত কবি সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যু হয়।
নিচের কোন শব্দটি অন্য শব্দগুলো থেকে আলাদা?
Correct Answer:
ক: ঢেঁকি
‘ত্রিফলা’কোন সমাস?
Correct Answer:
খ: দ্বিগু
‘গাছ থেকে ফল পড়ে’ কোন কারক?
Correct Answer:
ক: অপাদান
Explanation:
‘গাছ থেকে ফল পড়ে’ কোন কারক? সঠিক উত্তর অপাদান অপাদান কারক দিয়ে সাধারণত কোনো কিছু থেকে সরে যাওয়া অর্থ বোঝানো হয়। বাংলা ভাষাতে বিশেষ্যের পরে হতে, থেকে,চেয়ে (পঞ্চমী বিভক্তি), দিয়া, দিয়ে (তৃতীয়া বিভক্তি) ইত্যাদি অনুসর্গ ব্যবহার করে সাধারণত অপাদান কারক বোঝানো হয়। উদাহরণ: বিচ্যুত: গাছ থেকে পাতা পড়ে।