Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়' চরণটি কার রচনা?
Correct Answer:
ঘ: রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থ কোনটি?
Correct Answer:
খ: কালান্তর
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থ কোনটি? সঠিক উত্তর কালান্তর কালান্তর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ গ্রন্হ।
‘হায় এ আমার কী হল' বাক্যটিতে পর্যায়ক্রমে বিরামচিহ্ন বসবে-
Correct Answer:
গ: বিস্ময়সূচক, দাঁড়ি
‘আরেক ফাল্গুন' কার লেখা উপন্যাস?
Correct Answer:
খ: জহির রায়হান
Explanation:
‘আরেক ফাল্গুন' কার লেখা উপন্যাস? সঠিক উত্তর জহির রায়হান আরেক ফাল্গুন ” উপন্যাসটি যে প্রেক্ষাপটটির ওপর লেখা হয়েছে তা হল ১৯৫৫ সালে ২১ শে ফেব্রুয়ারী আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা। মূল চরিত্র মুনিম; মুনিম একজন বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা। এছাড়াও আছে আরও অনেক চরিত্র সালমা, রেনু, বানু, নিলা, আসাদ, কবি রসুল প্রমুখ; এবং তারা সকলেই শিক্ষার্থী। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারীর মর্মান্তিক এবং একই সাথে বীরত্বপূর্ণও।” আরেক ফাল্গুল ” উপন্যাসটি শুরু হয় তৎকালীন ভিক্টোরিয়া পার্কে সিপাহী বিদ্রোহের নির্মম স্মৃতিবিজড়িত বর্ণনা দিয়ে। এরপর দেখা যায়, সাদা শার্ট, সাদা প্যান্ট পরিহিত খালি পায়ে একটি ছেলে হেঁটে যাচ্ছে; মুনিম! এরপর দেখা যায় সালমা, রেনু, বানু, নিলা, আসাদ, কবি রসুল প্রমুখ সকলেই শিক্ষার্থী। ভাষা শহীদদের মৃত্যুকে সার্থক করার জন্য আরও একবার আন্দোলন শুরু হল বাংলা মাতৃভাষাকে রাষ্ট্রীয় ভাষা করার দাবিতে।
কোন রচনার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন?
Correct Answer:
গ: আনন্দময়ীর আগমনে
Explanation:
কোন রচনার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন? সঠিক উত্তর আনন্দময়ীর আগমনে কাজী নজরুল ইসলাম তাঁর প্রথম গ্রন্থ অগ্নিবীণা প্রকাশের ঠিক চার সপ্তাহ পর ঔপনিবেশিক পুলিশ কর্তৃক গ্রেফতার হন। অগ্নিবীণা প্রকাশিত হয় ২৪ অক্টোবর ১৯২২। কবি গ্রেফতার হন ২৩ নভেম্বর ১৯২২। তাঁর বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল, তিনি ‘আনন্দময়ীর আগমনে’ কবিতা লিখেছিলেন যা ধূমকেতুতে প্রকাশিত হয়েছিল। ১৬ জানুয়ারি ১৯২৩ খ্রিস্টাব্দে কবির ১ বছরের জেল হয়।
‘দারোগা শব্দটি যে ভাষা থেকে আগত-
Correct Answer:
গ: তুর্কি
‘নিমর্রাজি’ শব্দে ‘নিম’ কোন ভাশার উপসর্গ?
Correct Answer:
গ: ফারসি
‘দ্যুলোক' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: দিব + লোক
Explanation:
‘দ্যুলোক' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর দিব + লোক দিব্+লোক =দ্যুলোক (নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি)
নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত ?
Correct Answer:
ক: খণ্ডিত
Explanation:
নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত ? সঠিক উত্তর খণ্ডিত √ খণ্ড্+ত= খণ্ডিত (সংস্কৃত কৃৎ প্রত্যয় )
উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিতধ্বনিগুলোকে কী বলে?
Correct Answer:
ঘ: দ্বি-ওষ্ঠ্য ধ্বনি
‘চিকুর' এর প্রতিশব্দ নয় কোনটি?
Correct Answer:
ক: কর
Explanation:
‘চিকুর' এর প্রতিশব্দ নয় কোনটি? সঠিক উত্তর কর চিকুর ১. /বিশেষ্য পদ/ কেশ, চুল 'চাঁচর চিকুর'.; সরীসৃপ; পক্ষিবিশেষ; পর্বত। ২. /বিশেষণ পদ/ চপল, চঞ্চল, অস্থির। ৩. /বিশেষ্য পদ/ ঐরাবত বংশীয় নাগবিশেষ-ইঁহার পিতার নাম আর্যক এবং পুত্রের নাম সুমুখ।
সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখারজন্য কোন বিরামচিহ্ন বসে?
Correct Answer:
ক: হাইফেন
Explanation:
সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখারজন্য কোন বিরামচিহ্ন বসে? সঠিক উত্তর হাইফেন সমাজবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য হাইফেন বা সংযোগ চিহ্ন ব্যবহৃত হয়। যেমনঃ ছেলে ও মেয়ে = ছেলে–মেয়ে
‘উপকূল’ কোন সমাস?
Correct Answer:
ঘ: অব্যয়ীভাব সমাস
Explanation:
‘উপকূল’ কোন সমাস? সঠিক উত্তর অব্যয়ীভাব সমাস কূলের সমীপে= উপকূল (অব্যয়ীভাব সমাস )
'তিনি অনেকদিন ধরে বহু কষ্ট করে সাঁতারশিখেছেন' কোন ধরনের বাক্য?
Correct Answer:
ক: সরল
Explanation:
'তিনি অনেকদিন ধরে বহু কষ্ট করে সাঁতারশিখেছেন' কোন ধরনের বাক্য? সঠিক উত্তর সরল যে বাক্যে একটিমাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে। যথা – তিনি অনেক দিন ধরে বহু কষ্ট করে সাঁতার শিখেছেন।
‘ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি'-এরবাক্য সংকোচন কি?
Correct Answer:
ঘ: কৃপণ
কোনটি ‘তৎসম' শব্দ?
Correct Answer:
খ: মানব
'বাবুল পড়ে' এ বাক্যে 'পড়ে' কোন ক্রিয়া?
Correct Answer:
ঘ: অকর্মক
Explanation:
'বাবুল পড়ে' এ বাক্যে 'পড়ে' কোন ক্রিয়া? সঠিক উত্তর অকর্মক সাধারণত ইয়া (পড়িয়া) , ইলে ( পড়িলে), ইতে ( পড়িতে), এ ( পড়ে), লে(পড়লে), তে(পড়তে) বিভক্তি যুক্ত ক্রিয়াপদ অসমাপিকা ক্রিয়া।
বিদেশী উপসর্গ কোন শব্দে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
খ: নিমরাজি
‘বাবার সামান্য আয়ে সংসারই চলে না, সেখানেআমার বিদেশ যাওয়ার শখ ছেঁড়া চুলে খোঁপাবাঁধার মতই হাস্যকর'- এ বাক্যে 'ছেড়া চুলেখোঁপা বাঁধা' কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
ঘ: বৃথা চেষ্টা
তার হাতের লেখা খুব ভালো-এখানে ‘খুব’ কী পদ?
Correct Answer:
ঘ: বিশেষণ
পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কী বলে?
Correct Answer:
খ: লিঙ্গ
Explanation:
পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কী বলে? সঠিক উত্তর লিঙ্গ যে সকল শব্দ দ্বারা পুরুষ, স্ত্রী ও অচেতন বস্তুকে চিহ্নিত করা যায়, তাকে লিঙ্গ বলে। লিঙ্গ চার প্রকার যথা- 1. পুংলিঙ্গ2. স্ত্রীলিঙ্গ3. ক্লীবলিঙ্গ4. উভয় লিঙ্গ লিঙ্গ প্রসঙ্গে আর একটি কথা বিশেষভাবে মনে রাখতে হবে—কেবলমাত্র প্রাণীবাচক শব্দগুলি পুংলিঙ্গ অথবা স্ত্রীলিঙ্গের পর্যায়ে পড়ে। অপ্রাণীবাচক শব্দ ক্লীবলিগের অন্তর্গত। সংস্কৃত ব্যাকরণে উভয় লিঙ্গ বলে কোন কিছু নেই; কিন্তু ইংরেজি ব্যাকরণে Common Gender অর্থাৎ উভয় লিঙ্গ আছে।
ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো
Correct Answer:
গ: বিশেষভাবে বিশ্লেষণ
Explanation:
ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো সঠিক উত্তর বিশেষভাবে বিশ্লেষণ ‘ব্যাকরণ’ (বি+আ+√কৃ+অন) শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ ভাষার অনুগামী এবং ভাষাকে বর্ণনা করে।
বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ রয়েছে?
Correct Answer:
ঘ: ৫০টি
Explanation:
বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ রয়েছে? সঠিক উত্তর ৫০টি বাংলা বর্ণমালায় মোট বর্ণ ৫০ টি। এদের মধ্যে স্বরবর্ণ হলো - ১১ টি। এবং ব্যঞ্জনবর্ণ হলো ৩৯ টি। মাত্রাহীন বর্ণ হলো - ১০টি।
'লোকটি ধনী কিন্তু কৃপণ'—কোন ধরনের বাক্য?
Correct Answer:
খ: যৌগিক
Explanation:
'লোকটি ধনী কিন্তু কৃপণ'—কোন ধরনের বাক্য? সঠিক উত্তর যৌগিক যৌগিক বাক্য: পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য কোনো অব্যয় দ্বারা সংযুক্ত হয়ে একটি পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যেমন: লোকটি ধনী কিন্তু কৃপণ । যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং ও, কিন্তু, অথবা, অথচ প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত থাকে।
Early rising is beneficial to health—এর সঠিকঅনুবাদ কোনটি?
Correct Answer:
ঘ: সকালে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো।
'কৃষ্টি' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: কৃষ + তি
'পার হইয়া'-এর চলিতরূপ কোনটি?
Correct Answer:
ঘ: পেরিয়ে
Explanation:
'পার হইয়া'-এর চলিতরূপ কোনটি? সঠিক উত্তর পেরিয়ে অপশনে সঠিক উত্তর নাই। সঠিক উত্তর হবে 'পেরিয়ে' ।
সমাস শব্দের অর্থ কী?
Correct Answer:
ক: সংক্ষেপণ
চলিত রীতির প্রবর্তক কে?
Correct Answer:
গ: প্রমথ চৌধুরী
Explanation:
চলিত রীতির প্রবর্তক কে? সঠিক উত্তর প্রমথ চৌধুরী প্রমথ চৌধুরী বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক। তিনি বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক। তিনি বাংলা সাহিত্যে প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধ রচনা করেন। তিনি "সবুজপত্র " পত্রিকা সম্পাদনের মাধ্যমে বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তন করেন।
সন্ধির প্রধান সুবিধা?
Correct Answer:
গ: উচ্চারণের সুবিধা
"ব্যর্থ" শব্দটির সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: বি + অর্থ
Ad-hoc এর অর্থ কি?
Correct Answer:
ঘ: ক ও খ উভয়ই
'চির অশান্তি' অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত?
Correct Answer:
খ: রাবণের চিতা
‘গদাই লস্করি চাল' বাগধারাটির অর্থ কী?
Correct Answer:
খ: আলসেমি
'গরুতে দুধ দেয়' বাক্যে 'গরুতে' কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: কর্তৃকারকে সপ্তমী
'অহঙ্কার পতনের মূল' বাক্যে 'অহঙ্কার' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: করণে শূন্য
‘পরভূত' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: পিক
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি?
Correct Answer:
ক: ইতিহাসবেত্তা
Explanation:
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি? সঠিক উত্তর ইতিহাসবেত্তা ইতিহাস রচনা করেন যিনি--ঐতিহাসিকইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি--ইতিহাসবেত্তা
‘আকুঞ্চন' শব্দের বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
গ: প্রসারণ
বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়?
Correct Answer:
খ: বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য
'দাতা' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
Correct Answer:
ক: √দা + তৃচ
'মুক্ত' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
Correct Answer:
ঘ: √মুচ +ক্ত
অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি?
Correct Answer:
ক: 'চ' ধ্বনি
Explanation:
অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি? সঠিক উত্তর 'চ' ধ্বনি অঘোষ ধ্বনি : ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ এগুলো অঘোষ ধ্বনি ।ঘোষ ধ্বনি : গ, ঘ, ঙ, জ, ঝ, ঞ, ড, ঢ, ণ, দ, ধ, ন, ব, ভ, ম এগুলো ঘোষ ধ্বনি ।নাসিক্য ধ্বনি: ঙ, ঞ, ণ, ন, ম এগুলো নাসিক্য বর্ণ ।অল্পপ্রাণ ধ্বনি : ক, চ, ট, ত, প, গ, জ, ড, দ, ব এগুলো অল্পপ্রাণ ধ্বনি ।মহাপ্রাণ ধ্বনি : খ, ছ, ঠ, থ, ফ, ঘ, ঝ, ঢ, ধ, ভ এগুলাে মহাপ্রাণ ধ্বনি ।
সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য -
Correct Answer:
খ: ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
বাক্যের ক্ষুদ্রাংশকে কী বলে?
Correct Answer:
ঘ: শব্দমূল
বাক্যে সম্বোধনের পর কোন চিহ্ন বসে?
Correct Answer:
ক: কমা
‘পত্রপাঠ’ বাগধারাটির অর্থ কী?
Correct Answer:
গ: অবিলম্ব
‘প্রথিত' শব্দের অর্থ কোনটি?
Correct Answer:
গ: বিখ্যাত
“Look before you leap” বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি?
Correct Answer:
গ: দেখে পথ চলো, বুঝে কথা বলো
‘প্রত্যাবর্তন' শব্দের সন্ধি-বিচ্ছেদ -
Correct Answer:
খ: প্রতি + আবর্তন