Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
বিরাম চিহ্নের প্রবর্তক কে?
Correct Answer:
খ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?
Correct Answer:
গ: সাধু ভাষা
’মেঘ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: অম্বুদ
Explanation:
’মেঘ’ শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর অম্বুদ মেঘ শব্দটির সমার্থক শব্দ বা পতিশব্দ: জলদ, বারিদ, জলধর, নীরদ, ঘন, জীমূত, অভ্র, তোয়দ, অম্বুবাহ, অম্বুবাহী, পয়োধর, পয়োদ, বারিবাহ, অম্বুধর, কাদম্বিনী, নীরধর।
সমাসবদ্ধ পদের অংশগুলোর বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয়?
Correct Answer:
ঘ: হাইফেন
’খয়ের খাঁ’ বাগধারাটির অর্থ কী?
Correct Answer:
গ: চাটুকার
’গঙ্গা’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: গোমতি
Explanation:
’গঙ্গা’ শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর গোমতি গঙ্গা শব্দের সমার্থক শব্দ হলো - ভাগীরথী,গোমতি,কাবেরি কৃষ্ণবেণী,শিবপত্নী,পিনাকিনী,কাবেরী। তাই উওর সবগুলো হবে
’চন্দ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: সোম
Explanation:
’চন্দ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর সোম চন্দ্র শব্দের সমার্থক শব্দ সমূহ:এখানে মোট ২৪টি, চন্দ্র শব্দটির সমার্থক শব্দ বা পতিশব্দ দেওয়া হয়েছে।শশীশশধরশশাঙ্কসুধাকরবিধুসোমচাঁদচন্দ্রমানিশাপতিনিশাকরসুধানিধিদ্বিজরাজহিমাংশুশীতাংশুসুধাংশুইন্দুমৃগাঙ্কনিশানাথরজনীকান্ততারাপতিতারানাথজ্যোৎস্নানাথরাকেশসুধাময়
’নৈসর্গিক’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
গ: কৃত্রিম
’তপোবন’ কোন সমাস?
Correct Answer:
খ: চতুর্থী তৎপুরুষ সমাস
Explanation:
’তপোবন’ কোন সমাস? সঠিক উত্তর চতুর্থী তৎপুরুষ সমাস পূর্বপদে চতুর্থী বিভক্তি (কে, জন্য, নিমিত্ত ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে। যেমন:তপের নিমিত্তে বন=তপবন, গুরুকে ভক্তি= গুরুভক্তি, আরামের জন্য কেদারা= আরামকেদারা, বসতের নিমিত্ত বাড়ি= বসতবাড়ি, বিয়ের জন্য পাগলা= বিয়েপাগলা ইত্যাদি
সমাস গঠন প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ।পন্ন পদটির নাম কী?
Correct Answer:
খ: সমস্তপদ
’তিলে তৈল হয়’ বাক্যে ‘ তিলে’ কোন কারক?
Correct Answer:
গ: অপাদান কারক
Explanation:
’তিলে তৈল হয়’ বাক্যে ‘ তিলে’ কোন কারক? সঠিক উত্তর অপাদান কারক তিলে তৈল হয় -অপাদান কারকতিলে তৈল আছে- অধিকরন কারক
’সিংহাসন’ কোন সমাস?
Correct Answer:
খ: মধ্যপদলোপী কর্মধারয়
’রেলগাড়িটি স্টেশন ছেড়েছে’ বাক্যে ‘ষ্টেশন’ কোন কারকে কোন বিভক্তি ?
Correct Answer:
ক: অপাদানে শূন্য
’মেঘের ধ্বনি’ এর বাক্য সংকোচন কোনটি?
Correct Answer:
খ: জীমূতমন্দ্র
’সপ্তকান্ড রামায়ণ’ বাগধারাটির অর্থ কী?
Correct Answer:
ক: বৃহৎ বিষয়
’লবণ’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: লো+অন
’কালসাপ’ কোন সমাস?
Correct Answer:
ক: নিত্য সমাস
Explanation:
’কালসাপ’ কোন সমাস? সঠিক উত্তর নিত্য সমাস যে সমাসে সমস্যমান পদ দ্বারা সমাস-বাক্য হয় না, অন্য পদের দ্বারা সমস্ত পদের অর্থ প্রকাশ করতে হয়, তাকে নিত্য সমাস বলে। অর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগে এগুলোর অর্থ বিশদ করতে হয়। যেমন: কেবল তা = তন্মাত্র, অন্য গ্রাম = গ্রামান্তর, কেবল দর্শন = দর্শনমাত্র, অন্য গৃহ = গৃহান্তর, (বিষাক্ত) কাল (যম) তুল্য (কাল বর্ণের নয়) সাপ = কালসাপ, তুমি আমি ও সে = আমরা, দুই এবং নব্বই = বিরানব্বই।
Watery grave' এর অর্থ কী?
Correct Answer:
খ: সলিল সমাধি
চর্যাপদ তিব্বতি ভাষায় কে অনুবাদ করেন?
Correct Answer:
গ: কীর্তিচন্দ্ৰ
Explanation:
চর্যাপদ তিব্বতি ভাষায় কে অনুবাদ করেন? সঠিক উত্তর কীর্তিচন্দ্ৰ চর্যার অর্থ জানা যায় মুনিদত্তের 'নির্মল গিরাটীকা' থেকে। এই টীকার তিব্বতি অনুবাদ করেন কীর্তিচন্দ্র বা চন্দ্রকীর্তি। টীকাটি আবিষ্কার করেন প্রবোধচন্দ্র বাগচী।
কোন কবির মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যে মধ্যযুগের সমাপ্তি ঘটে?
Correct Answer:
ক: ভারতচন্দ্র রায়গুণাকর
Explanation:
কোন কবির মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যে মধ্যযুগের সমাপ্তি ঘটে? সঠিক উত্তর ভারতচন্দ্র রায়গুণাকর মধ্যযুগের বাংলা সাহিত্যে ভারতচন্দ্র রায়গুণাকরের অবদান অপরিসীম, তার মৃত্যুর পরই পরই বাংলা সাহিত্যে মধ্যযুগের সমাপ্তি হয়েছে।
‘খনার বচন' কোন যুগে সমৃদ্ধি লাভ করে?
Correct Answer:
ঘ: মধ্যযুগের শুরুতে
Explanation:
‘খনার বচন' কোন যুগে সমৃদ্ধি লাভ করে? সঠিক উত্তর মধ্যযুগের শুরুতে খনার বচন প্রাচীন যুগের সৃষ্টি, কিন্তু বিকাশ লাভ করে মধ্যযুগের শুরুতে।
কোন ঔপন্যাসিকের চারটি উপন্যাস একত্রে সংকলিত হয়েছে ‘শতবর্ষ' নামে?
Correct Answer:
গ: রমেশচন্দ্র দত্ত
Explanation:
কোন ঔপন্যাসিকের চারটি উপন্যাস একত্রে সংকলিত হয়েছে ‘শতবর্ষ' নামে? সঠিক উত্তর রমেশচন্দ্র দত্ত রমেশচন্দ্রের চারটি ঐতিহাসিক উপন্যাস বঙ্গবিজেতা (১৮৭৪), মাধবীকঙ্কণ (১৮৭৭), জীবন-প্রভাত (১৮৭৮) এবং জীবন-সন্ধ্যা (১৮৭৯) যথাক্রমে আকবর, শাজাহান এবং আওরঙ্গজেব এবং জাহাঙ্গীরের সময়ের ঘটনা অবলম্বনে রচিত হয়েছিল । মুঘল সাম্রাজ্যের শতবর্ষের ইতিহাসের ঘটনা নিয়ে এই উপন্যাসগুলি রচিত হয়েছিল বলে এগুলি একসাথে শতবর্ষ (১৮৭৯) নামে সঙ্কলিত হয়েছিল ।
বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক কথ্য রীতি / উপভাষার নাম কি?
Correct Answer:
ক: বাঙ্গালি
Explanation:
বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক কথ্য রীতি / উপভাষার নাম কি? সঠিক উত্তর বাঙ্গালি এটি অধুনা বাংলাদেশের প্রধান উপভাষা।ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, বৃহত্তর কুমিল্লা-নোয়াখালী এবং ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আছে এই উপভাষা। ভাষাভাষী সংখ্যা বিবেচনায় এই উপভাষাই সবচেয়ে বেশি ব্যবহৃত।
বাংলা উপন্যাসের জনক বলা হয় কাকে?
Correct Answer:
ঘ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
বাংলা উপন্যাসের জনক বলা হয় কাকে? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্রকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসিক বলা হয়। তাকে বাংলার স্কট নামে অভিহিত করা হয়েছে। লেখকের প্রথম বাংলা উপন্যাস দুর্গেশনন্দিনী(১৮৬৫)। দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ দুর্গ প্রধানের কন্যা।
‘অতঃপর' শব্দের মূলশব্দ কোনটি?
Correct Answer:
ক: অনন্তর
কোন বর্ণে (মাত্রার উপর ভিত্তি করে) ৬টি মাত্রাহীন বর্ণ হয়েছে?
Correct Answer:
খ: ব্যাঞ্জনবর্ণ
‘শনিবারের চিঠি' কি ধরনের সাহিত্য পত্রিকা?
Correct Answer:
গ: হাস্যরসাত্মক
Explanation:
‘শনিবারের চিঠি' কি ধরনের সাহিত্য পত্রিকা? সঠিক উত্তর হাস্যরসাত্মক শনিবারের চিঠি স্যাটায়ার ধর্মী সাহিত্যিক পত্রিকা। প্রথম দিকে এটি সাপ্তাহিক পরে মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়। এর প্রধান উদ্দেশ্য ছিল হাস্য কৌতুকের মাধ্যমে সমসাময়িক সাহিত্য-চর্চাকে আক্রমণ করা। যোগানন্দ দাস ছিলেন একাধারে উক্ত পত্রিকার প্রথম সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর।
বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত?
Correct Answer:
খ: ৭টি
Explanation:
বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত? সঠিক উত্তর ৭টি মৌলিক স্বরধ্বনি ৭টি - অ, আ, ই, উ, এ, ও এবং অ্যা।
নিচের কোন শব্দটি নিত্য সমাসের উদাহরণ?
Correct Answer:
ক: একটি মাত্র
Explanation:
নিচের কোন শব্দটি নিত্য সমাসের উদাহরণ? সঠিক উত্তর একটি মাত্র যে সমাসে প্রকৃতপক্ষে ব্যাসবাক্য হয় না, ব্যাসবাক্য করতে চাইলে অন্য পদের সাহায্যে সমস্তপদের অর্থ প্রকাশ করতে হয়, তাকেই নিত্য সমাস বলে। যেমনঃ অন্য দেশ = দেশান্তর; ঈষৎ লাল = লালচে; অন্যকাল = কালান্তর।
‘লোকসাহিত্য' সংগ্রহে অবদান রেখেছেন কে?
Correct Answer:
গ: দীনেশচন্দ্র সেন
Explanation:
‘লোকসাহিত্য' সংগ্রহে অবদান রেখেছেন কে? সঠিক উত্তর দীনেশচন্দ্র সেন দীনেশচন্দ্র সেন গ্রামবাংলার বিভিন্ন অঞ্চল ঘুরে প্রাচীন বাংলার পুঁথি সংগ্রহ করেন এবং বাংলা সাহিত্যের ইতিহাস রচনা করেন। লেখনীর মাধ্যমে তিনি গ্রামবাংলার লোকসাহিত্য বিশ্বদরবারে তুলে ধরেছেন।
‘হেলায় সুযোগ হারিও না' বাক্যে নিম্নরেখ (হেলায়) শব্দটি কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: করণে ৭মী
Explanation:
‘হেলায় সুযোগ হারিও না' বাক্যে নিম্নরেখ (হেলায়) শব্দটি কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর করণে ৭মী কীসের দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে করণ কারক বলে। যেমন- শাক দিয়ে মাছ ঢেকো না।বি:দ্র: অনেক সময় কর্মকারক এ করণ কারকের মধ্যে বিভ্রন্তি সৃষ্টি হয়। এক্ষেত্রে নিম্নে লিখিত নিয়মটি মেনে চলতে হবে।কাজটি কোন বস্তুর দ্বারা হয় কি না? উত্তর হ্যাঁ বোধক হলে তা করণ কারক। আর উত্তর না বোধক হলে তা কর্মকারক।এরমধ্যে মানুষের তৈরি নিয়ম আছে কি না? উত্তর হ্যাঁ বোধক হলে তা করণ কারক। আর উত্তর না বোধক হলে তা কর্মকারক।এবার কারক নির্ণয়ের জন্য দুটি উদাহরণ বেচে নেই।১. ছেলেরা বল খেলে। ২. ছেলেরা তাস খেলে।কাজটি কোন বস্তুর দ্বারা হয় কি না? হ্যাঁ। ফুটবল ও তাস দু’টিই বস্তু।এর মধ্যে মানুষের তৈরি নিয়ম আছে কি না? হ্যাঁ আছে। সুতরাং এটি করণ কারক। বিভক্তি সমূহ একবচন বহুবচন (কারক বিভক্তি বাংলা ব্যাকরণ)প্রথমা অ, শূন্য রা, এরা, গুলি, সমূহ,গণ, সকলদ্বিতীয়া কে, রে দিগে, দিগকে, দিগেরেতৃতীয়া দ্বারা, দিয়া, কর্তৃক দিগ দ্বারা, দিগদিয়া, দিগ কর্তৃকচতুর্থী কে, রে দিগে. দিগকে, দিগেরেপঞ্চমী হইতে, থেকে, চেয়ে দিগ হইতে, দিগ থেকে, দিগ চেয়েষষ্ঠী র, এর দিগের, দের, গুলির, গণেরসপ্তমী এ, য়, তে দিগে, দিগেতে, গানে, গুলোর মধ্যে
‘আগুন’ এর সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
খ: অনল
সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?
Correct Answer:
ঘ: ক্রিয়া ও সর্বনাম
অভয়া' চরিত্রটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে রয়েছে?
Correct Answer:
খ: শ্রীকান্ত
নিচের কোনটি ‘মহাপ্রাণ ধ্বনি?
Correct Answer:
গ: ঢ
Explanation:
নিচের কোনটি ‘মহাপ্রাণ ধ্বনি? সঠিক উত্তর ঢ 'ঢ' বলার সময় মুখ দিয়ে সজোরে বাতাস বের হয়। তাই ঢ মহাপ্রাণ ধ্বনি।
‘তৎসম' শব্দের ব্যবহার কোন রীতিতে বেশী হয়?
Correct Answer:
খ: সাধু রীতি
কোন উপসর্গটি 'বাংলা' ও 'তৎসম' উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়?
Correct Answer:
ঘ: সু
Explanation:
কোন উপসর্গটি 'বাংলা' ও 'তৎসম' উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়? সঠিক উত্তর সু আ,সু,বি,নি এই চারটি বাংলা ও তৎসম উভয় ক্ষেত্রে ব্যবহার হয়।
‘একাদশে বৃহস্পতি' অর্থ কি?
Correct Answer:
খ: সৌভাগ্যের বিষয়
‘সম্বোধন' শব্দের অর্থ-
Correct Answer:
ক: আহ্বান
Explanation:
‘সম্বোধন' শব্দের অর্থ- সঠিক উত্তর আহ্বান সম্বোধন /বিশেষ্য পদ/ অভিভাষণ; আহ্বান, ডাক, আমন্ত্রণ; ব্যকরণে. আহ্বানসূচক পদ।
Allocation শব্দের বাংলা পরিভাষা-
Correct Answer:
ক: বরাদ্দ
Explanation:
Allocation শব্দের বাংলা পরিভাষা- সঠিক উত্তর বরাদ্দ Allocation-বরাদ্দ allocator-বরাদ্দকারীgrant-মঞ্জুরgrant-অনুদান
‘পাথার’ এর সমার্থক শব্দ-
Correct Answer:
খ: অর্ণব
Explanation:
‘পাথার’ এর সমার্থক শব্দ- সঠিক উত্তর অর্ণব পাথার -সমুদ্র
‘আকুঞ্চন' শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
খ: প্রসারণ
Explanation:
‘আকুঞ্চন' শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর প্রসারণ 'আকুঞ্চন" এর বিপরীত শব্দ প্রসারণ। উত্তরণ- অবতরণ, বিদীর্ণ - সমগ্র, উৎকর্ষ - অপকর্ষ।
‘অবিমৃষ্যকারী’ কাকে বলে-
Correct Answer:
খ: যে আগে পিছে না ভেবে কাজ করে
'বাবা আমাদের দেখাশোনা করছিলেন' কোন কালের উদাহরণ?
Correct Answer:
খ: ঘটমান অতীত
Explanation:
'বাবা আমাদের দেখাশোনা করছিলেন' কোন কালের উদাহরণ? সঠিক উত্তর ঘটমান অতীত দেখা শোনা করতেন (অতীতে নিয়মিত চলমান ঘটনা থাকলে) নিত্যবৃত্ত অতীত হতো
কোনটি শুদ্ধ বাক্য নয়?
Correct Answer:
খ: সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের একান্ত কাম্য
Explanation:
কোনটি শুদ্ধ বাক্য নয়? সঠিক উত্তর সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের একান্ত কাম্য সমৃদ্ধ শব্দটি বিশেষণ; এর বিশেষ্য রূপ সমৃদ্ধি। সমৃদ্ধশালী শব্দটি ভুল।
কোনটি নজরুলের প্রবন্ধগ্রন্থ?
Correct Answer:
গ: রুদ্র-মঙ্গল
Explanation:
কোনটি নজরুলের প্রবন্ধগ্রন্থ? সঠিক উত্তর রুদ্র-মঙ্গল প্রবন্ধসমূহ পাঁচটি গ্রন্থে সংকলিত হয়েছে। 'যুগবাণী' (১৯২২ খ্রি.), 'রাজবন্দীর জবানবন্দী' (১৯২৩ খ্রি.), 'দুর্দিনের যাত্রী' (১৯২৬ খ্রি.), 'রুদ্র-মঙ্গল' (১৯২৬ খ্রি.) ও 'ধূমকেতু' (১৯৬১ খ্রি.)
বিশেষ্য থেকে বিশেষণ পদে পরিবর্তিত কোন শব্দজোড় শুদ্ধ নয়?
Correct Answer:
খ: সংবাদ-সাংবাদিক
“যেতে নাহি দিব! হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়।”- এই চরণ দুইটি কোন কবির রচনা?
Correct Answer:
গ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
“যেতে নাহি দিব! হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়।”- এই চরণ দুইটি কোন কবির রচনা? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর যেতে নাহি দিব" রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কবিতা। এই কবিতাটি সোনার তরী কাব্যগ্রন্থের অন্তর্গত। মূল বাংলা কবিতাটিতে ১৭৬টি পঙ্ক্তি রয়েছে।
কাজী নজরুল ইসলাম রচিত নিচের কোন গ্রন্থ একজন রাজনৈতিক নেতাকে উপলক্ষ্য করে রচিত?
Correct Answer:
ঘ: চিত্তনামা
Explanation:
কাজী নজরুল ইসলাম রচিত নিচের কোন গ্রন্থ একজন রাজনৈতিক নেতাকে উপলক্ষ্য করে রচিত? সঠিক উত্তর চিত্তনামা চিত্তনামা কাজী নজরুল ইসলামের কবিতা ও গানের সঙ্কলন। গ্রন্থটি প্রকাশিত হয় শ্রাবণ ১৩৩২, আগষ্ট ১৯২৫ সালে। ১৩৩২ সালের দোসরা আষাঢ় দার্জিলিঙে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ পরলোকগমন করেন। ১৩৩২ শ্রাবণে 'চিত্তনামা' গ্রন্থাকারে প্রকাশিত হয়।
‘Keeper' শব্দের বাংলা পরিভাষা-
Correct Answer:
গ: রক্ষক