Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
Correct Answer:
গ: সংস্কৃত
Explanation:
সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সঠিক উত্তর সংস্কৃত সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে আগত। বাংলা ভাষায় ব্যবহৃত অর্থসম্বন্ধযুক্ত একাধিক পদের একটি পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে। বাংলা ভাষায় যে সকল প্রক্রিয়ায় নতুন পদ বা শব্দ তৈরি হয় সমাস তার একটি। সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে। যেমন: দোয়াত ও কলম = দোয়াতকলম, পীত অম্বর যার = পীতাম্বর (শ্রীকৃষ্ণ)।
'নাটের গুরু' বাগধারার অর্থ -
Correct Answer:
গ: মূলনায়ক
Explanation:
'নাটের গুরু' বাগধারার অর্থ - সঠিক উত্তর মূলনায়ক 'নাটের গুরু' বাগধারার অর্থ - মূলনায়ক। 'নাটের গুরু' অর্থ - প্রধান প্রস্তাবক; তারের টানা।
'হাতটান' বাগধারার অর্থ -
Correct Answer:
খ: চুরির অভ্যাস
Explanation:
'হাতটান' বাগধারার অর্থ - সঠিক উত্তর চুরির অভ্যাস 'হাতটান' বাগধারার অর্থ - চুরির অভ্যাস। হাতটান (বিশেষ্য পদ) টির অর্থ - কৃপণতা এবং এর জন্য সহজে হাত দিয়ে টাকা বের হয় না; ছিঁচকে চুরির অভ্যাস।
কোনটির শুধু মাত্র স্ত্রীবাচক হয় ?
Correct Answer:
খ: সৎমা
Explanation:
কোনটির শুধু মাত্র স্ত্রীবাচক হয় ? সঠিক উত্তর সৎমা শুধু স্ত্রীবাচক শব্দ সৎমা, বিধবা
পর্বত শব্দের সমার্থক নয় কোনটি?
Correct Answer:
ঘ: উপল
Explanation:
পর্বত শব্দের সমার্থক নয় কোনটি? সঠিক উত্তর উপল পর্বত শব্দের প্রতিশব্দ - অচল, অদ্রি, ভূ - ধর, শৈল, গিরি, চূরা, নগ, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধর, মহীন্দ্র ইত্যাদি। উপল শব্দের প্রতিশব্দ - পাথর, প্রস্তর, শিলা, শিল, পাষাণ, অশ্ম, কঁাকর, কঙ্গর। তাই সঠিক উত্তর - উপল
অনূঢ়া কোনটির বাক্য সংকোচন ?
Correct Answer:
ঘ: যে মেয়ের বিয়ে হয়নি
Explanation:
অনূঢ়া কোনটির বাক্য সংকোচন ? সঠিক উত্তর যে মেয়ের বিয়ে হয়নি সঠিক উত্তর যে মেয়ের বিয়ে হয়নি - - অনূঢ়া। যে নারীর কোন সন্তান নেই - বন্ধ্যা যে নারী বীর সন্তান প্রসব করে - বীরপ্রসূ। যে নারীর সন্তান বাঁচে না - - মৃতবৎসা।
'ভিজা বিড়াল' বাগধারার অর্থ -
Correct Answer:
ক: কপট
Explanation:
'ভিজা বিড়াল' বাগধারার অর্থ - সঠিক উত্তর কপট ভিজা বিড়াল বাগধারাটির অর্থ কপটাচারী, অতি চালাক। দৃশ্যত বোকা মনে হলেও অতি চালাক যিনি তার ক্ষেত্রে "ভেজা বিড়াল" কথাটি ব্যবহার হয়৷
‘হরতাল’ কোন ভাষার শব্দ ?
Correct Answer:
ক: গুজরাটি
Explanation:
‘হরতাল’ কোন ভাষার শব্দ ? সঠিক উত্তর গুজরাটি গুজরটি শব্দ হল - - হরতাল, খদ্দর ইত্যাদি। তুর্কি শব্দ হল - - চাকু, তোপ, দারোগা ইত্যাদি। পর্তুগিজ শব্দ হল - - আনারস, আলপিন, বালতি ইত্যাদি। সঠিক উত্তর - হরতাল।
'বন্যেরা বনে সুন্দর , শিশুরা মাতৃক্রোড়ে ' এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে--
Correct Answer:
ঘ: জীবনমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
Explanation:
'বন্যেরা বনে সুন্দর , শিশুরা মাতৃক্রোড়ে ' এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে-- সঠিক উত্তর জীবনমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর 'বন্যেরা বনে সুন্দর , শিশুরা মাতৃক্রোড়ে ' এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে - - জীবনমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
'অনাবিল' শব্দের বিপরীত শব্দ -
Correct Answer:
ক: আবিল
Explanation:
'অনাবিল' শব্দের বিপরীত শব্দ - সঠিক উত্তর আবিল অনাবিল স্বচ্ছ, নির্মল, অমল, অকলুষিত। আবিল - কলুষিত, মলিন, পঙ্কিল, ঘোলা। সুতরাং সঠিক উত্তর (ক)।
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
খ: নদীকান্ত
Explanation:
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর নদীকান্ত সমুদ্র শব্দের প্রতিশব্দ - সাগর, মহাসমুদ্র, উদধি, অম্বুধি, অর্ণব, নদীকান্ত, জলধি, জলধর, জলাধিপতি, জলনিধি, সায়র, পারাবার, পয়োধি, ঊর্মিমালী, অম্ভোধি ইত্যাদি। তাই উত্তর হবে - নদীকান্ত।
উক্তি- এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
Correct Answer:
গ: বচ্+ ক্তি
Explanation:
উক্তি- এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ? সঠিক উত্তর বচ্+ ক্তি 'উক্তি 'এর প্রকৃতি ও প্রত্যয় হল √বচ্ + ক্তি। এটি কৃৎপ্রত্যয় সাধিত শব্দ। সঠিক উত্তর - - √বচ্ + ক্তি
'ইঁদর কপালে' বাগধারটি কোন অর্থে ব্যবহৃত হয়?
Correct Answer:
খ: মন্দ ভাগ্য
Explanation:
'ইঁদর কপালে' বাগধারটি কোন অর্থে ব্যবহৃত হয়? সঠিক উত্তর মন্দ ভাগ্য ইঁদুর কপালে - - বাগধারাটির অর্থ মন্দ ভাগ্য। অপশনের বাকিগুলোর অর্থ যথাযথ নয়। সঠিক উত্তর - - মন্দ ভাগ্য।
‘চাঁদ’ এর সমার্থক শব্দ কোনটি ?
Correct Answer:
ঘ: বিধু
Explanation:
‘চাঁদ’ এর সমার্থক শব্দ কোনটি ? সঠিক উত্তর বিধু চাঁদ শব্দের সমার্থক - বিধু, চন্দ্র, সুধাকর, শশী, সোম ইত্যাদি। সঠিক উত্তর - - বিধু।
'বৈরাগ্য সাধনে ----- সে আমার নয়' শূণ্যস্থান পূরণ করুন।
Correct Answer:
ক: মুক্তি
Explanation:
'বৈরাগ্য সাধনে ----- সে আমার নয়' শূণ্যস্থান পূরণ করুন। সঠিক উত্তর মুক্তি বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। প্রদত্ত লাইনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতার নাম।কবিতার প্রথম লাইন ও উপরের অংশটুকু।
সঠিক বানান কোনটি ?
Correct Answer:
গ: সুশ্রী
Explanation:
সঠিক বানান কোনটি ? সঠিক উত্তর সুশ্রী সুশ্রী: (বিশেষণ পদ) দেখতে সুন্দর, সুরূপ; রূপবান্ বা রূপবতী।
‘পর্বত’এর সর্মাথক শব্দ নয় কোনটি ?
Correct Answer:
গ: মেদিনী
Explanation:
‘পর্বত’এর সর্মাথক শব্দ নয় কোনটি ? সঠিক উত্তর মেদিনী ‘পর্বত’এর সর্মাথক শব্দ নয় মেদিনী। পর্বত শব্দের সমার্থক শব্দ: শৈল, গিরি, পাহাড়, অচল, অটল, অদ্রি, চূড়া, ভূধর, নগ, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধর, মহীন্দ্র মেদিনী শব্দের সমার্থক শব্দ: ধরা, ধরিত্রী, ধরণী, অবনী, মেদিনী, পৃ, পৃথ্বী, ভূ, বসুধা, বসুন্ধরা, জাহান, জগৎ, দুনিয়া, ভূবন, বিশ্ব, ভূ - মণ্ডল
'সাথী' শব্দটি কোন লিঙ্গ?
Correct Answer:
ঘ: উভয়
Explanation:
'সাথী' শব্দটি কোন লিঙ্গ? সঠিক উত্তর উভয় ‘সাথী’ শব্দের অর্থ সহচর, সহগামী, সঙ্গী। সঙ্গীর স্ত্রীলিঙ্গ সঙ্গিনী। কিন্তু সাথীর কোনো স্ত্রীলিঙ্গ নেই। ‘সাথী’ শব্দটি উভয় লিঙ্গ। সুতরাং সঠিক উত্তর (ঘ)।
'গরীয়ান' শব্দটি কোন লিঙ্গ?
Correct Answer:
ক: পুং
Explanation:
'গরীয়ান' শব্দটি কোন লিঙ্গ? সঠিক উত্তর পুং গরীয়ান—গুরুতর, অধিকতর সম্মানযোগ্য, বৃহত্তর, গৌরবসম্পন্ন, মর্যাদাপূর্ণ, মহার্ঘ। ‘গরীয়ান’ - এর স্ত্রীলিঙ্গ ‘গরীয়সী’। সুতরাং সঠিক উত্তর (ক)।
'শিশু' শব্দটি কোন লিঙ্গ ?
Correct Answer:
ক: উভয়
Explanation:
'শিশু' শব্দটি কোন লিঙ্গ ? সঠিক উত্তর উভয় ‘শিশু’ বলতে অল্পবয়স্ক বালক বা বালিকা উভয়কেই বোঝায়। যেমন - শিশুপুত্র, শিশুকন্যা। সুতরাং ‘শিশু’ শব্দটি উভয় লিঙ্গ। সুতরাং সঠিক উত্তর (ক)।
চলিতরীতির শব্দ নয় কোনটি?
Correct Answer:
গ: করিবার
Explanation:
চলিতরীতির শব্দ নয় কোনটি? সঠিক উত্তর করিবার করিবার সাধুরীতি
'দালান' শব্দটি কোন লিঙ্গ?
Correct Answer:
গ: ক্লীব
Explanation:
'দালান' শব্দটি কোন লিঙ্গ? সঠিক উত্তর ক্লীব যেসব শব্দ বা পদ দ্বারা স্ত্রী - পুরুষ কোনোটাই বোঝায় না, তাকে ক্লীবলিঙ্গ বলে। যেমন - ফুল, গাছ, বই, ফল, ঘর, দালান - কোঠা, পানি, আকাশ, কলম ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর (গ)।
'আমি' শব্দটি কোন লিঙ্গ?
Correct Answer:
ঘ: উভয়
Explanation:
'আমি' শব্দটি কোন লিঙ্গ? সঠিক উত্তর উভয় ‘আমি’ শব্দের অর্থ বক্তা নিজে; আত্মা বা সত্তা; অহমিকা; আমিত্ব; উত্তম পুরুষ। আমি শব্দটি পুরুষ ও স্ত্রী উভয় লিঙ্গেই ব্যবহৃত হয়। তাই ‘আমি’ শব্দটি উভয় লিঙ্গ এবং সঠিক উত্তর (ঘ)।
বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে ?
Correct Answer:
খ: কমা
Explanation:
বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে ? সঠিক উত্তর কমা বাড়ি বা রাস্তার নাম্বারের পরে কমা বসে
ভাষার কোন রীতি তদ্ভব শব্দ বহুল ?
Correct Answer:
খ: চলিতরীতি
Explanation:
ভাষার কোন রীতি তদ্ভব শব্দ বহুল ? সঠিক উত্তর চলিতরীতি সাধু রীতি তৎসম শব্দ বহুল। তৎসম শব্দ বলতে বোঝায় যে সব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে এবং যাদের রুপ অপরিবর্তিত রয়েছে। যেমন - - চন্দ্র, ভবন, ধর্ম, ইত্যাদি। সঠিক উত্তর - সাধুরীতি।
'বজ্জাত' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ করুন
Correct Answer:
খ: বদ্+জাত
Explanation:
'বজ্জাত' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ করুন সঠিক উত্তর বদ্+জাত ত্ কিংবা দ্ - এর পর জ কিংবা ঝ্ থাকলে ত্ ও দ্ স্থানে জ হয়। যেমন - বদ্ + জাত = বজ্জাত, উদ্ + জীবন = উজ্জীবন, বিপদ + জনক = বিপজ্জনক ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর (খ)।
'নিষ্ঠা' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ করুন-
Correct Answer:
গ: নিঃ+ঠা
Explanation:
'নিষ্ঠা' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ করুন- সঠিক উত্তর নিঃ+ঠা পূর্ব পদের শেষে বিসর্গ (ঃ) থাকলে এবং পর পদের প্রথমে ‘ট’ বা ‘ঠ’ থাকলে ‘ষ’ হয় এবং পরবর্তী ব্যঞ্জনে তা যুক্ত হয়। অর্থাৎ ঃ + ট/ঠ = ষ + ট/ঠ। যেমন - নিষ্ঠা = নিঃ + ঠা; নিষ্ঠুর = নিঃ + র; ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর (গ)।
'ছেলেমি' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ করুন-
Correct Answer:
গ: ছেলে+আমি
Explanation:
'ছেলেমি' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ করুন- সঠিক উত্তর ছেলে+আমি পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে একটি লোপ পায়— সন্ধির এ নিয়মে ‘ছেলেমি’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ ছেলে + আমি = ছেলেমি। এরূপ আরো কিছু সন্ধি—অর্ধ + এক = অর্ধেক, সোনা + আলি = সোনালি, মিথ্যা + উক = মিথুক, দিশা + আরী = দিশারী ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর (গ)।
'বাগদান' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ করুন -
Correct Answer:
ক: বাক্+দান
Explanation:
'বাগদান' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ করুন - সঠিক উত্তর বাক্+দান ব্যঞ্জন ধ্বনিসমূহের যে কোনো বর্গের অঘোষ অল্পপ্রাণ ধ্বনির পর যে কোনো বর্গের ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ধ্বনি কিংবা ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনি (য>জ), ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ্য ধ্বনি (ব), ঘোষ কম্পনজাত দন্তমূলীয় ধ্বনি (র) কিংবা ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ্য ব্যঞ্জন ধ্বনি (ব) থাকলে প্রথম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ঘোষ অল্পপ্রাণ রূপে উচ্চারিত হয়। যথা : ক্ + দ্ = গ্ + দ্→ বাক্ + দান = বাগদান; ট্ + য = ড্ + য → ষট্ + যন্ত্র = ষড়যন্ত্র; ত্ + ঘ = দ্ + ঘ → উৎ + ঘাটন = উদ্ঘাটন ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর (ক)।
'ভৃশণ্ডির কাক' বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
Correct Answer:
ঘ: দীর্ঘজীবী
Explanation:
'ভৃশণ্ডির কাক' বাগধারাটির সঠিক অর্থ কোনটি? সঠিক উত্তর দীর্ঘজীবী ভূশণ্ডির কাক বাগধারাটির অর্থ - দীর্ঘজীবি। এই ধরনের প্রবাদ, বাগধারা বাংলা ভাষায় অনেক আগে থেকে ব্যবহার হয়ে আসছে। এই সব বাগধারা বাংলা সাহিত্যের এক অনন্য সম্পদ।
একটি আদর্শ বাক্যে কয়টি গুণ থাকা আবশ্যক?
Correct Answer:
খ: ৩
Explanation:
একটি আদর্শ বাক্যে কয়টি গুণ থাকা আবশ্যক? সঠিক উত্তর ৩ একটি সার্থক বাক্যে নিচের বৈশিষ্ট্যগুলো থাকা আবশ্যক - ক) আকাঙ্ক্ষা : বাক্যের অর্থ ভালোভাবে উপলদ্ধি করার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা বা আগ্রহ তা - ই আকাঙ্ক্ষা। যেমন - ‘চাঁদ পৃথিবীর’ এ পর্যন্ত বললে বাক্যটির সম্পূর্ণ অর্থ বুঝা যায় না। এরপরও কিছু শোনার ইচ্ছা অসমাপ্ত থাকে। কিন্তু যদি বলা হয় ‘চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ’; তাহলে বাক্যটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এবং এতে জানার আকাঙ্ক্ষার পরিসমাপ্তি ঘটে। অর্থ বা জানার ইচ্ছা পূরণকারী বাক্যের এ গুণকে আকাঙ্ক্ষা বলে। খ) আসত্তি: বাক্যের অর্থ সহজভাবে উপলব্ধি করার জন্য বাক্যের অন্তর্গত পদগুলোকে সুবিন্যস্তভাবে সাজাতে হয়। বাক্যের পদগুলোর এই সুবিন্যস্ত রূপকেই আসত্তি বলে। যেমন : ‘সারা দিন আমি যেন ভালোভাবে চলি’ - বাক্যটি আসত্তি গুণাবিশিষ্ট কিন্তু যদি বলা হতো ‘হয়ে সারাদিন ভালো যেন চলি আমি’ তাহলে বাক্যটির অর্থ স্পষ্ট হলেও গঠন কাঠামো সঠিক হয় না। আসত্তি হল বাক্যস্থিত পদসমূহের নৈকট্য বা সুবিন্যস্ত অবস্থা। গ) যোগ্যতা : বাক্যে ব্যবহৃত পদগুলোর অর্থগত এবং ভাবগত মিল বা সামঞ্জস্যকে বাক্যের যোগ্যতা বলে। যেমন - ‘মাঠে পাখিগুলো দলবেঁধে ঘাস খাচ্ছে’ আর ‘আকাশে গরুগুলো ডানা মেলে উড়ছে’ - বাক্যটিতে আকাঙ্ক্ষা এবং আসত্তি গুণ রক্ষিত হলেও এটি সার্থক বাক্য নয়; কেননা এতে ব্যবহৃত পদগুলোর সঙ্গে ভাবের কোনো সাদৃশ্য নেই। কিন্তু যদি বলা হয়, ‘গরুগুলো মাঠে দলবেঁধে ঘাস খাচ্ছে’ আর ‘আকাশে পাখিগুলো ডানা মেলে উড়ছে’ - তাহলে এটি যোগ্যতাসম্পন্ন একটি যথার্থ বাক্য হতো। পদের ভাবগত মিল ছাড়াও শব্দের রীতিসিদ্ধ ব্যবহার, সহজবোধ্যতা, বাগধারা এবং উপমার সঠিক ব্যবহার ইত্যাদির ওপরও বাক্যের যোগ্যতা নির্ভর করে।
মঙ্গলকাব্য রচনার মূলে উল্লিখিত কারণ কি?
Correct Answer:
খ: স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ
Explanation:
মঙ্গলকাব্য রচনার মূলে উল্লিখিত কারণ কি? সঠিক উত্তর স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ মঙ্গলকাব্য রচনার মূলে উল্লিখিত কারণ স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ। দ্বিতীয় অংশে কবি ব্যাখ্যা করেন কেন তিনি কিংবদন্তীটি রচনা করেছেন। কবি নিজের পরিচয় তুলে ধরেন এবং সেই দেবদর্শনের বর্ণনা দেন যা তাকে কবিতাটি লিখতে অনুপ্রাণিত করেছে। দেবদর্শন প্রধানত স্বপ্ন বা কোন স্বর্গীয় আদেশ হিসেবে আসে।
উৎপত্তি অনুসারে বাংলা শব্দসমূহ কয়টি শ্রেণিতে বিভক্ত?
Correct Answer:
ক: ৫
Explanation:
উৎপত্তি অনুসারে বাংলা শব্দসমূহ কয়টি শ্রেণিতে বিভক্ত? সঠিক উত্তর ৫ উৎপত্তি অনুসারে শব্দকে ৫ ভাগে ভাগ করা হয়। ১/তৎসম বা সংস্কৃত শব্দ ২/অর্ধ তৎসম শব্দ ৩/তদ্ভব শব্দ ৪/দেশি শব্দ ৫/বিদেশি শব্দ
'হাট-বাজার' কোন অর্থে দন্দ্ব ?
Correct Answer:
গ: সমার্থে
Explanation:
'হাট-বাজার' কোন অর্থে দন্দ্ব ? সঠিক উত্তর সমার্থে 'হাট - বাজার' সমার্থে অর্থে দন্দ্ব। যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে এবং ব্যাসবাক্যে একটি সংযোজক অব্যয় (কখনো বিয়োজক) দ্বারা যুক্ত থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন: তাল ও তমাল = তাল - তমাল, দোয়াত ও কলম = দোয়াত - কলম। এখানে তাল ও তমাল এবং দোয়াত ও কলম - প্রতিটি পদেরই অর্থের প্রাধান্য সমস্ত পদে রক্ষিত হয়েছে। সমার্থক শব্দযোগে: হাট - বাজার, ঘর - দুয়ার, কল - কারখানা, মোল্লা - মৌলভি, খাতা - পত্র ইত্যাদি।
রোমান্টিক প্রণয়োপাখ্যান “ইউসুফ জোলেখা”র রচয়িতা কে?
Correct Answer:
ক: শাহ্ মুহম্মদ সগীর
Explanation:
রোমান্টিক প্রণয়োপাখ্যান “ইউসুফ জোলেখা”র রচয়িতা কে? সঠিক উত্তর শাহ্ মুহম্মদ সগীর রোমান্টিক প্রণয়োপাখ্যান “ইউসুফ জোলেখা”র রচয়িতা শাহ্ মুহম্মদ সগীর। ইউসুফ - জোলেখা মধ্যযুগের পুঁথি লেখকদের রচিত বাংলা সাহিত্যের একটি প্রণয় - কাব্য। বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর, গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে(১৩৯৩ - ১৪০৯ খ্রিষ্টাব্দ) ইউসুফ - জোলেখা কাব্য রচনা করেন। শাহ মুহম্মদ সগীর ছাড়াও মধ্যযুগের আরো অনেক কবি ইউসুফ - জোলেখা নাম দিয়ে কাব্য রচনা করেন। তার মধ্যে আবদুল হাকিম, শাহ গরিবুল্লাহ, গোলাম সফাতুল্লাহ, সাদেক আলী এবং ফকির মোহাম্মদ উল্লেখযোগ্য।
বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি ?
Correct Answer:
ক: শব্দ
Explanation:
বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি ? সঠিক উত্তর শব্দ বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ। শব্দ হলো অর্থবোধক ধ্বনিসমষ্টি, যা বাক্য গঠনের মূল উপাদান। শব্দ একাধিক বর্ণ ও অক্ষর সমন্বয়ে গঠিত হয়ে থাকে । বাংলা ভাষার শব্দকে উৎপত্তিগত দিক দিয়ে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। এ ভাগগুলো হলো : তৎসম শব্দ, অর্ধ - তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ ও বিদেশি শব্দ।
'আরোহণ' -এর বিপরীর শব্দ কোনটি ?
Correct Answer:
ক: অবরোহণ
Explanation:
'আরোহণ' -এর বিপরীর শব্দ কোনটি ? সঠিক উত্তর অবরোহণ ব্যাখাঃ আহোরণ মানে জোগাড় করা আর অবহোরণ মানে শেষ করা তাই আহোরণ এর বীপরিত শব্দ অবহোরণ।
”গৃহদাহ” উপন্যাসের রচনাকাল-
Correct Answer:
গ: ১৯২০
Explanation:
”গৃহদাহ” উপন্যাসের রচনাকাল- সঠিক উত্তর ১৯২০ গৃহদাহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাস। এটি ১৯২০ সালের মার্চ মাসে প্রকাশিত হয়। গৃহদাহ উপন্যাস এ ৩ টি প্রধান চরিত্র রয়েছে:অচলা, মহিম ও সুরেশ।
কোন বইটি কাজী নজরুল ইসলাম রচিত ?
Correct Answer:
গ: দোলনচাঁপা
Explanation:
কোন বইটি কাজী নজরুল ইসলাম রচিত ? সঠিক উত্তর দোলনচাঁপা দোলনচাঁপা বইটি কাজী নজরুল ইসলাম রচিত। দোলনচাঁপা বিংশ শতাব্দির প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের দ্বিতীয় কাব্যগ্রন্থ। এটি ১৯২৩ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে (আশ্বিন, ১৩৩০ বঙ্গাব্দ) আর্য পাবলিশি হাউস থেকে প্রকাশিত হয়। ১৯২২ খ্রিষ্টাব্দের দুর্গাপূজোর আগে ধুমকেতু পত্রিকায় নজরুলের ‘আনন্দময়ীর আগমনে’ নামে বিদ্রোহাত্মক কবিতাটি প্রকাশের জন্য তাকে রাজদ্রোহের অভিযোগে অভিযুক্ত করা হয়। অভিযুক্ত কবিকে ১৯২৩ খ্রিষ্টাব্দের ১৬ জানুয়ারি এক বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে প্রেসিডেন্সি জেলে রাখা হয়। এই সময় দোলনচাঁপা কাব্যের কবিতাগুলি রচিত হয়।
'সন্ধান' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ করুন-
Correct Answer:
ক: সম+ধান
Explanation:
'সন্ধান' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ করুন- সঠিক উত্তর সম+ধান সন্ধির নিয়মানুযায়ী ম্ - এর পর যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে ম্ ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়। যেমন - ম্ + চ = ঞ + চ – সম্ + চয় = সঞ্চয়; ম্ + ত = ন + ত → সম্ + তাপ = সন্তাপ। একইভাবে কিভূত, সম্মান, সন্ধান ইত্যাদি।
'হরতাল' শব্দটি কোন ভাষার ?
Correct Answer:
ঘ: গুজরাটি
Explanation:
'হরতাল' শব্দটি কোন ভাষার ? সঠিক উত্তর গুজরাটি গুজরাটি শব্দ - হরতাল, জয়ন্তী, খদ্দর
বচন অর্থ কি ?
Correct Answer:
ক: সংখ্যার ধারণা
Explanation:
বচন অর্থ কি ? সঠিক উত্তর সংখ্যার ধারণা বচন অর্থ সংখ্যার ধারণা। 'বচন' অর্থ সংখ্যার ধারণা । ব্যাকরণে বিশেষ্য ও সর্বনামের সংখ্যার ধারণা প্রকাশের উপায়কে বচন বলে। কেবল বিশেষ্য ও সর্বনাম শব্দের বচনভেদ হয়। দ্রব্য, গুণ ও ক্রিয়াবাচক বিশেষ্যের বহুবচন হয় না। যেমন - বহুবচন বাচক শব্দ : চয়, গ্রাম ইত্যাদি। বাংলা ভাষায় বচন দুই প্রকার । যথা - একবচন ও বহুবচন।
”শ্রীকৃষ্ণকীর্তন” কাব্য রচনা করেন-
Correct Answer:
খ: বড়ু চন্ডীদাস
Explanation:
”শ্রীকৃষ্ণকীর্তন” কাব্য রচনা করেন- সঠিক উত্তর বড়ু চন্ডীদাস শ্রীকৃষ্ণকীর্তন কাব্য মধ্যযুগের প্রথম কাব্য। এর রচয়িতা কবি বড়ু চন্ডীদাস। ১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিমবঙ্গের বাকুড়া জেলার কাকিল্যা গ্রামে এক গৃহস্থ বাড়ির গোয়াল ঘর থেকে আবিষ্কার করেন।
'রাশি' শব্দের দ্বিরুক্তিতে কোন অর্থ প্রকাশ করে ?
Correct Answer:
ঘ: আধিক্য
Explanation:
'রাশি' শব্দের দ্বিরুক্তিতে কোন অর্থ প্রকাশ করে ? সঠিক উত্তর আধিক্য 'রাশি' শব্দের দ্বিরুক্তিতে আধিক্য অর্থ প্রকাশ করে। বিশেষ্য পদের দ্বিরুক্তি বিশেষ্য পদের দ্বিরুক্তি হলে সেগুলো বিশেষণ পদের মত কাজ/ আচরণ করে। অর্থাৎ, বিশেষ্য পদের দ্বিরুক্তি হলে সেগুলো বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। ১. আধিক্য বোঝাতে : রাশি রাশি ধন, ধামা ধামা ধান বিশেষণ পদের দ্বিরুক্তি ১. আধিক্য বোঝাতে : ভাল ভাল আম। ছোট ছোট ডাল। সর্বনাম পদের দ্বিরুক্তি ১. বহুবচন বা আধিক্য বোঝাতে : সে সে লোক কোথায় গেল? কে কে এল? কেউ কেউ বলে।
স্বাক্ষর শব্দের অর্থ কি ?
Correct Answer:
ক: দস্তখত
Explanation:
স্বাক্ষর শব্দের অর্থ কি ? সঠিক উত্তর দস্তখত ব্যাখাঃ সাক্ষর শব্দের অর্থ হচ্ছে " দস্তখত "
”মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে”- চরণটি কার রচনা?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
”মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে”- চরণটি কার রচনা? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ”মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে” - চরণটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম তাঁর রচিত কাব্য, উপন্যাস, ছোটোগল্প, নাট্যসাহিত্য, প্রবন্ধ, চিত্রকলা ও সঙ্গীতের মধ্যে ছড়িয়ে আছে। তার উল্লেখযোগ্য পঙক্তি: - "শূন্য নদীর তীরে রহিনু পড়ি/ যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। " "অলংকার যে মাঝে প’ড়ে মিলনেতে আড়াল করে, তোমার কথা ঢাকে যে তার মুখর ঝংকার। "
বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি?
Correct Answer:
ঘ: বনফুল
Explanation:
বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি? সঠিক উত্তর বনফুল যাযাবর - বিনয় মুখোপাধ্যায় জরাসন্ধ - চারুচন্দ্র মুখোপাধ্যায় রাজশেখর বসু - পরশুরাম প্রমথ চৌধুরী - বীরবল
কাজী নজরুল ইসলামের মৃত্যু দিবস-
Correct Answer:
খ: ২৯ আগস্ট
Explanation:
কাজী নজরুল ইসলামের মৃত্যু দিবস- সঠিক উত্তর ২৯ আগস্ট কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালের ২৯ শে আগস্ট পিক্স ডিজিজে আক্রান্ত হয়ে মারা যান। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাংগন এ সমাহিহিত করা হয়য়।
কোন কবি ছন্দের জাদুকর নামে অভিহিত ?
Correct Answer:
ঘ: সত্যেন্দ্রনাথ দত্ত
Explanation:
কোন কবি ছন্দের জাদুকর নামে অভিহিত ? সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত সত্যেন্দ্রনাথ দত্তকে 'ছন্দের জাদুকর' উপাধি দেন - রবীন্দ্রনাথঠাকুর
খেচর কোন সমাস?
Correct Answer:
খ: উপপদ তৎপুরুষ
Explanation:
খেচর কোন সমাস? সঠিক উত্তর উপপদ তৎপুরুষ উপপদ তৎপুরুষ সমাস :যে পদের পরবর্তী ক্রিয়ামূল এর সাথে কৃৎ প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। আর কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। যেমন:আকাশে চরে যা - খেচর।