Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানের রচয়িতা কে ?
Correct Answer:
খ: আব্দুল গাফফার চৌধুরী
Explanation:
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানের রচয়িতা কে ? সঠিক উত্তর আব্দুল গাফফার চৌধুরী 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। আবদুল গাফফার চৌধুরী (জন্ম : ১২ ডিসেম্বর ১৯৩৪) একজন সুপরিচিত বাংলাদেশী গ্রন্থকার, কলাম লেখক। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান "আমার ভাইয়ের রক্তে রাঙানো" এর রচয়িতা। স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারে মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। গাফফার বরিশাল জেলার এক জলবেষ্টিত গ্রাম উলানিয়ার চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন।
ক্রিয়ার মূল অংশকে বলা হয়--
Correct Answer:
ক: ধাতু
Explanation:
ক্রিয়ার মূল অংশকে বলা হয়-- সঠিক উত্তর ধাতু ক্রিয়ার মূল অংশকে ধাতু বলা হয়। অন্যকথায় ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায়। ১.ধাতু বা ক্রিয়ামুল ২.ক্রিয়া বিভক্তি ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলে যা থাকে তাই ধাতু।
”অতিকায়” শব্দের বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
খ: ক্ষুদ্রকায়
Explanation:
”অতিকায়” শব্দের বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর ক্ষুদ্রকায় বিপরীত শব্দ: বৃহৎ - অল্প/অণু অণু - বৃহৎ অল্প - বেশি অতিকায় - ক্ষুদ্রকায়
`For good' এর সঠিক অর্থ কোনটি ?
Correct Answer:
ঘ: চিরতরে
Explanation:
`For good' এর সঠিক অর্থ কোনটি ? সঠিক উত্তর চিরতরে For Good মানে চিরতরে
বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?
Correct Answer:
ঘ: ১০টি
Explanation:
বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? সঠিক উত্তর ১০টি স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ মিলে মোট অক্ষর ৫০ টি। তার মধ্যে বাংলা ভাষায় মাত্রহীন বর্ণ - - ১০ টি। অর্ধমাত্রার বর্ণ - ৮ টি।
বাংলা সাহিত্যে “ভোরের পাখি” কে?
Correct Answer:
খ: বিহারীলাল চক্রবর্তী
Explanation:
বাংলা সাহিত্যে “ভোরের পাখি” কে? সঠিক উত্তর বিহারীলাল চক্রবর্তী ইশ্বর গুপ্ত - যুগসন্ধিক্ষনের কবি/ভ্রমনকারী বন্ধু বুদ্ধদেব বসু - বিপ্রদাস মিত্র রবীন্দ্রনাথ ঠাকুর - ভানু সিংহ/নাইট বিহারীলাল চক্রবর্তী - ভোরের পাখি
সমাস শব্দের অর্থ কি?
Correct Answer:
খ: সংক্ষেপণ
Explanation:
সমাস শব্দের অর্থ কি? সঠিক উত্তর সংক্ষেপণ সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ সংক্ষেপ, সমর্থন, সংগ্রহ, মিলন, একাধিক পদের একপদীকরণ । বাংলা ভাষায় ব্যবহৃত অর্থসম্বন্ধযুক্ত একাধিক পদের একটি পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে। বাংলা ভাষায় যে সকল প্রক্রিয়ায় নতুন পদ বা শব্দ তৈরি হয় সমাস তার একটি। সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে। যেমন: দোয়াত ও কলম = দোয়াতকলম, পীত অম্বর যার = পীতাম্বর (শ্রীকৃষ্ণ)।
নিচের কোনটি শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস?
Correct Answer:
গ: শ্রীকান্ত
Explanation:
নিচের কোনটি শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস? সঠিক উত্তর শ্রীকান্ত শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর আত্মজীবনী মূলক উপন্যাস। এর ৪ খন্ড। ১ম খন্ড (১৯১৭), ২য় খন্ড (১৯১৮), ৩য় খন্ড (১৯২৭) প্রকাশিত হয় মাসিক "ভারত বর্ষ" পত্রিকায়, ৪র্থ খন্ড (১৯৩৩) প্রকাশিত হয় বিচিত্রা পত্রিকায়।
”ঋষির ন্যায়”-এক শব্দে প্রকাশ--
Correct Answer:
খ: ঋষিতুল্য
Explanation:
”ঋষির ন্যায়”-এক শব্দে প্রকাশ-- সঠিক উত্তর ঋষিতুল্য ঋষির ন্যায় - ঋষিতুল্য। ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি - ঋত্বিক। ঋণ দেয় যে - উত্তমর্ণ। তাই সঠিক উত্তর : ঋষিতুল্য।
কোনটি জহির রায়হানের রচনা?
Correct Answer:
ক: বরফ গলা নদী
Explanation:
কোনটি জহির রায়হানের রচনা? সঠিক উত্তর বরফ গলা নদী বরফ গলা নদী উপন্যাস এর রচয়িতা জহির রায়হান। তার রচিত উপন্যাস - শেষ বিকেলের মেয়ে, হাজার বছর ধরে, আর কত দিন, কয়েক্টি মৃত্যু, তৃষ্ণা। ক্রীতদাসের হাসি শওকত ওসমান রচিত উপন্যাস, খোয়াব নামা আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাস, সারেং বৌ শহীদুল্লাহ কায়সার রচিত উপন্যাস।
কোনটি ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস?
Correct Answer:
ক: আরেক ফাল্গুন
Explanation:
কোনটি ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস? সঠিক উত্তর আরেক ফাল্গুন আরেক ফাল্গুন জহির রায়হান রচিত ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস। বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ও ১৯৫৫ সালের ২১ ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতায় এ উপন্যাস টি রচিত হয়।
কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয়?
Correct Answer:
ঘ: রায়নন্দিনী
Explanation:
কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয়? সঠিক উত্তর রায়নন্দিনী বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় রচিত ৩ টি গ্রন্থ: দুর্গেশনন্দিনী - উপন্যাস কমলাকান্তের দপ্তর - প্রবন্ধগ্রন্থ রজনী - রোমান্টিক উপন্যাসের বই অন্যদিকে রায় নন্দিনী ইসমাইল হোসেন সিরাজী রচিত উপন্যাস। তাই উত্তর হবে রায় নন্দিনী।
”যদি বৃষ্টি হয়, তবে বের হব না”- এটি কোন ধরনের বাক্য?
Correct Answer:
খ: জটিল বাক্য
Explanation:
”যদি বৃষ্টি হয়, তবে বের হব না”- এটি কোন ধরনের বাক্য? সঠিক উত্তর জটিল বাক্য মিশ্র/জটিল বাক্য:যে বাক্যে একটি প্রধান খন্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষ ভাবে ব্যবহার হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। উপরোক্ত বাক্যেও একটি আশ্রিত বাক্য এবং একটি প্রধান খন্ডবাক্য আছে, তাই এটি একটি জটিল বাক্য।
খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
Correct Answer:
ক: ২১টি
Explanation:
খাঁটি বাংলা উপসর্গ কয়টি? সঠিক উত্তর ২১টি খাটি বাংলা উপসর্গ মোট ২১ টি :অ, অজ, অঘা, অনা, আ, আন, আব, আড়, ইতি পাতি, ঊন(ঊনা), কদ, কু, হা, রাম, ভর, সা, স, সু, বি, নি।
কোনটি 'উপপদ তৎপুরুষের ' উদাহরণ ?
Correct Answer:
ঘ: ছেলেধরা
Explanation:
কোনটি 'উপপদ তৎপুরুষের ' উদাহরণ ? সঠিক উত্তর ছেলেধরা 'উপপদ তৎপুরুষের ' উদাহরণ ছেলেধরা। যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয়, সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন: জলে চরে যা = জলচর, জল দেয় যা = জলদ, পঙ্কে জন্মে যা = পঙ্কজ ইত্যাদি। এরূপ - গৃহস্থ, সত্যবাদী, ইন্দ্রজিৎ, ছেলেধরা, ধামাধরা, পকেটমার, পাতাচাটা, হাড়ভাঙ্গা, মাছিমারা, ছারপোকা, ঘরপোড়া, বর্ণচোরা, গলাকাটা, পা - চাটা, পাড়াবেড়ানি, ছা - পোষা ইত্যাদি।
”Uncle Tom's Cabin"-এর সাথে তুলনা করা হয় কোন নাটককে?
Correct Answer:
খ: নীল দর্পণ
Explanation:
”Uncle Tom's Cabin"-এর সাথে তুলনা করা হয় কোন নাটককে? সঠিক উত্তর নীল দর্পণ বাংলাদেশে রচিত, বাংলাদেশে মুদ্রায়ন, বাংলাদেশে মঞ্চায়ন, বাংলাদেশের নাটক খ্যাত দীনবন্ধু মিত্রের "নীল দর্পণ "নাটকটিকে ইংরেজি সাহিত্যের "Uncle Tom's Cabin "এর সাথে তুলনা করা হয়।
বাংলা ছন্দ কত প্রকার?
Correct Answer:
ক: ৩
Explanation:
বাংলা ছন্দ কত প্রকার? সঠিক উত্তর ৩ বাংলা ছন্দ ৩ প্রকার। যেমন: ১.স্বরবৃত্ত ছন্দ ২.অক্ষরবৃত্ত ছন্দ ৩.মাত্রাবৃত্ত ছন্দ
মনের ভাব প্রকাশ করার মাধ্যম কোনটি ?
Correct Answer:
ক: ভাষা
Explanation:
মনের ভাব প্রকাশ করার মাধ্যম কোনটি ? সঠিক উত্তর ভাষা মনের ভাব প্রকাশ করার মাধ্যম হচ্ছে ভাষা। ভাষা ধারণাটির কোন সুনির্দিষ্ট, যৌক্তিক ও অবিতর্কিত সংজ্ঞা দেয়া কঠিন, কেননা যেকোন কিছুর সংজ্ঞা ভাষার মাধ্যমেই দিতে হয়। তাই ভাষার আত্মসংজ্ঞা প্রদান দুরূহ। তবে ভাষার একটি কার্যনির্বাহী সংজ্ঞা হিসেবে বলা যায় : যে ভাষা মানুষের মস্তিষ্কজাত একটি মানসিক ক্ষমতা যা অর্থবাহী বাকসংকেতে রূপায়িত (বাগযন্ত্রের মাধ্যমে ধ্বনিভিত্তিক রূপে বা রূপে) হয়ে মানুষের মনের ভাব প্রকাশ করতে এবং একই সমাজের মানুষের মধ্যে যোগাযোগ স্থাপনে সহায়তা করে।
'গায়ে হলুদ' কোন সমাসের উদাহরণ?
Correct Answer:
গ: বহুব্রাহী সমাস
Explanation:
'গায়ে হলুদ' কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তর বহুব্রাহী সমাস 'গায়ে হলুদ' বহুব্রাহী সমাসের উদাহরণ। যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন: বহু ব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি। এখানের 'বহু' কিংবা 'ধান' কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে। বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরূপে ব্যবহৃত হয়।
রবীন্দ্রনাথ ঠাকুর যে কাব্য রচনা করে নোবেল প্রাইজ পেয়েছিলেন, তার নাম কি ?
Correct Answer:
গ: গীতাঞ্জলি
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর যে কাব্য রচনা করে নোবেল প্রাইজ পেয়েছিলেন, তার নাম কি ? সঠিক উত্তর গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর যে কাব্য রচনা করে নোবেল প্রাইজ পেয়েছিলেন, তার নাম গীতাঞ্জলি। গীতাঞ্জলি হল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কাব্যগ্রন্থ। এই বইয়ে মোট ১৫৭টি গীতিকবিতা সংকলিত হয়েছে। কবিতাগুলি ব্রাহ্ম - ভাবাপন্ন ভক্তিমূলক রচনা। এর বেশিরভাগ কবিতাতেই রবীন্দ্রনাথ নিজে সুরারোপ করেছিলেন। ১৯০৮ - ০৯ সালে বিভিন্ন পত্রপত্রিকায় এই কবিতাগুলি প্রকাশিত হয়। এরপর ১৯১০ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। ১৯১৩ সালে ইংরেজি কাব্যগ্রন্থটির জন্য রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন।
কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয়?
Correct Answer:
ক: বেলা শেষের গান
Explanation:
কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয়? সঠিক উত্তর বেলা শেষের গান ধুসর পান্ডুলিপি, ঝরা পালক ও মহাপৃথিবী কবিখ্যাত জীবনানন্দ দাসের। বেলা শেষের গান সত্যেন্দ্রনাথ দত্ত রচিত কাব্যগ্রন্থ।
ততোধিক শব্দের সন্ধি বিচ্ছেদ-
Correct Answer:
খ: ততঃ+অধিক
Explanation:
ততোধিক শব্দের সন্ধি বিচ্ছেদ- সঠিক উত্তর ততঃ+অধিক 'ততোধিক ' শব্দের সন্ধি বিচ্ছেদ ' ততঃ + অধিক'। এটি বিসর্গ সন্ধি সাধিত শব্দ। বিসর্গের পরে অ - ধ্বনি থাকলে অ + : + অ - এ তিনে মিলে ও - কার হয়।
মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল--
Correct Answer:
খ: ১৮২৪-১৮৭৩
Explanation:
মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল-- সঠিক উত্তর ১৮২৪-১৮৭৩ মাইকেল মধুসূদন দত্ত ১৮২৪ সালের ২৫ জানুয়ারি বাংলা প্রেসিডেন্সির যশোর জেলার(অধুনা বাংলাদেশ রাষ্ট্রের যশোর জেলার কেশবপুর উপজেলার)সাগরদাঁড়ি গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন এবং১৮৭৩ সালের ২৯ শে জুন আলিপুর জেনারেল হস্পিটাল এ মৃত্যুবরণ করেন।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি?
Correct Answer:
ক: ইছামতি
Explanation:
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি? সঠিক উত্তর ইছামতি সৈয়দ মুজতবা আলী রচিত ছোট গল্প হচ্ছে ময়ুরকন্ঠী এবং গল্পমালা হচ্ছে ধূপছায়া। আবু জাফর শামসুদ্দীন রচিত উপন্যাস হচ্ছে সংকর কীর্তন। বিভূতিভূষণ রচিত উপন্যাস ইছামতী।
নিচের কোনটি সাধুরীতির উদাহরণ?
Correct Answer:
খ: তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে
Explanation:
নিচের কোনটি সাধুরীতির উদাহরণ? সঠিক উত্তর তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে ততোধিক শব্দের সন্ধি বিচ্ছেদ ততঃ + অধিক। এটি বিসর্গ সন্ধি সাধিত শব্দ। অ - ধ্বনির পরিস্থিত বিসর্গ এর পরে অ - ধ্বনি থাকলে অ + ঃ + অ - এ তিন মিলে ও কার হয়।
চন্দ্র কোন শব্দের উদাহরণ?
Correct Answer:
ক: তৎসম
Explanation:
চন্দ্র কোন শব্দের উদাহরণ? সঠিক উত্তর তৎসম চন্দ্র একটি তৎসম শব্দ। যেসব সংস্কৃত শব্দ কোনরূপ পরিবর্তন ছাড়াই সরাসরি বাংলা ভাষায় এসেছে, তাকে তৎসম শব্দ বলে। যেমন:চন্দ্র, সূর্য, নক্ষত্র, মনুষ্য, মুক্তি, শক্তি ইত্যাদি।
'সূর্য' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: আদিত্য
Explanation:
'সূর্য' শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর আদিত্য চাঁদ - সুধাংশু, বিধু, চন্দ্র, শশধর, শশাঙ্ক, হিমাংশু, নিশাকর। সূর্য - আদিত্য, তপন, দিবাকর, ভাস্কর, ভানু, রবি, সবিতা, মার্তণ্ড। পন্নগ - সাপ, উরগ, অহি, নাগ, বিষধর, সর্প ইত্যাদি। তাই উত্তর হবে আদিত্য।
চলচ্চিত্র শব্দের সন্ধি বিচ্ছেদ-
Correct Answer:
খ: চলৎ+চিত্র
Explanation:
চলচ্চিত্র শব্দের সন্ধি বিচ্ছেদ- সঠিক উত্তর চলৎ+চিত্র চলচ্চিত্র - শব্দের সন্ধি বিচ্ছেদ হল - চলৎ + চিত্র = চলচ্চিত্র। এটি ব্যঞ্জন সন্ধি সাধিত।
”তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়ে নি”-এটি কোন শ্রেণীর বাক্য?
Correct Answer:
খ: সরল বাক্য
Explanation:
”তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়ে নি”-এটি কোন শ্রেণীর বাক্য? সঠিক উত্তর সরল বাক্য যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য(বার্তা) ও একটি মাত্র বিধেয় (সমাপিকা ক্রিয়া) থাকে, তাকে সরল বাক্য বলে। এখানেও একটি উদ্দেশ্য ও একটি সমাপিকা ক্রিয়া আছে, তাই এটি একটি সরল বাক্য।
কোন বর্ণ দুটিতে মাত্রা হবে না ?
Correct Answer:
ঘ: এ এবং ঐ
Explanation:
কোন বর্ণ দুটিতে মাত্রা হবে না ? সঠিক উত্তর এ এবং ঐ বাংলা বর্ণমালায় মোট ৫০ টি বর্ণ আছে। তার মধ্যে মাত্রাহীন বর্ণ ১০ টি। এ, ঐ, ঔ, ও, ঙ, এগুলো বিদ্যমান। সুতরাং সঠিক উত্তর - - এ এবং ঐ
”ছাড়পত্র” কার রচিত গ্রন্থ?
Correct Answer:
গ: সুকান্ত ভট্টাচার্য
Explanation:
”ছাড়পত্র” কার রচিত গ্রন্থ? সঠিক উত্তর সুকান্ত ভট্টাচার্য ছাড়পত্র সুকান্ত ভট্টাচার্য রচিত ১৯৪৮ সালে প্রকাশিত বাংলা কাব্যগ্রন্থ। এই গ্রন্থের কবিতাগুলো রচিত হয় ১৯৪৩ থেকে ১৯৪৭ সালের মধ্যে। মাত্র ২১ বছর বয়সে মারা যাবার কিছুদিন আগে তার এই কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
লিঙ্গান্তর করতে '' নায়ক '' শব্দের শেষে কোন প্রত্যয় যুক্ত হয় ?
Correct Answer:
ঘ: ইকা
Explanation:
লিঙ্গান্তর করতে '' নায়ক '' শব্দের শেষে কোন প্রত্যয় যুক্ত হয় ? সঠিক উত্তর ইকা যেসব শব্দের শেষে "অক" রয়েছে সেসব শব্দে "অক" স্থলে "ইকা" প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক করা হয়। যেমন: বালক - বালিকা নায়ক - নায়িকা গায়ক - গায়িকা; ইত্যাদি।
মোহাম্মদ নাসিরউদ্দীন সম্পাদিত পত্রিকার নাম---
Correct Answer:
খ: সওগাত
Explanation:
মোহাম্মদ নাসিরউদ্দীন সম্পাদিত পত্রিকার নাম--- সঠিক উত্তর সওগাত মোহাম্মাদি - মাসিক পত্রিকা.সম্পাদক ছিলেন - মোহাম্মদ আকরাম খাঁ মুজিবর খাঁ বদরুল আনাম খা কোহিনূর - মাসিক পত্রিকা। সম্পাদক ছিলেন: রওশন আলী এয়াকুব আলি নবনূর - মাসিক পত্রিকা। সম্পাদক ছিলেন: সৈয়দ এমদাদ সৈয়দ আসাদ সওগাত - সচিত্র মাসিক পত্রিকা। সম্পাদক : মোহাম্মদ নাসিরুদ্দিন।
”যত গর্জে তত বর্ষে না” বাক্যটিতে যত-তত অব্যয়ের ব্যবহার কোন অর্থে?
Correct Answer:
গ: তুলনা
Explanation:
”যত গর্জে তত বর্ষে না” বাক্যটিতে যত-তত অব্যয়ের ব্যবহার কোন অর্থে? সঠিক উত্তর তুলনা ”যত গর্জে তত বর্ষে না” বাক্যটিতে যত - তত অব্যয়ের ব্যবহার তুলনা অর্থে। বাক্যে বা শব্দের সাথে ব্যবহৃত যে সকল ধ্বনি - বিভক্তি, বচন, লিঙ্গ ও কারকভেদে কোনভাবে পরিবর্তন হয় না, সে সকল পদকে অব্যয় বলে।
কোনটি লিঙ্গান্তর হয় না ?
Correct Answer:
গ: কবিরাজ
Explanation:
কোনটি লিঙ্গান্তর হয় না ? সঠিক উত্তর কবিরাজ লিঙ্গান্তর হয় না এমন শব্দ হল - - কবিরাজ, সতীন, এয়ো ইত্যাদি। সঠিক উত্তর - - কবিরাজ অপশনের অন্য গুলো লিঙ্গান্তর হয়।
”বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের" দলিলপত্র” সম্পাদনা করেন--
Correct Answer:
ক: হাসান হাফিজুর রহমান
Explanation:
”বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের" দলিলপত্র” সম্পাদনা করেন-- সঠিক উত্তর হাসান হাফিজুর রহমান ”বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের" দলিলপত্র” সম্পাদনা করেন - - হাসান হাফিজুর রহমান। হাসান হাফিজুর রহমান (জুন ১৪, ১৯৩২ – এপ্রিল ১, ১৯৮৩) বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, সাংবাদিক ও সমালোচক ছিলেন। তার পূর্বপুরুষ জামালপুর জেলার অন্তর্গত কুলকান্দি গ্রামে বাস করতেন। তিনি মুক্তিযুদ্ধের দলিল সম্পাদনার জন্য বিখ্যাত।
চোখের প্রতিশব্দ নয় কোনটি?
Correct Answer:
গ: সলিল
Explanation:
চোখের প্রতিশব্দ নয় কোনটি? সঠিক উত্তর সলিল চক্ষু শব্দের প্রতিশব্দ হলো - চক্ষু, আখি, চোখ, নয়ন, নেত্র, লোচন, ছক, ঈক্ষণ ইত্যাদি। সলিল শব্দের প্রতিশব্দ হলো - বারি, পানি, জল ইত্যাদি।
শশাংক -এর প্রতিশব্দ কোনটি?
Correct Answer:
গ: চন্দ্র
Explanation:
শশাংক -এর প্রতিশব্দ কোনটি? সঠিক উত্তর চন্দ্র শশাঙ্ক এর প্রতিশব্দ হলো - চাঁদ, চন্দ্র, শশধর, নিশাকর, সুধাকর, নিশানাথ, কলাধর, শশী, সীতাংশু ইত্যাদি।
চাঁদমুখ-কোন সমাস?
Correct Answer:
খ: উপমিত
Explanation:
চাঁদমুখ-কোন সমাস? সঠিক উত্তর উপমিত মুখ চাঁদের ন্যায় = চাঁদমুখ। এটি উপমিত সমাস। সাধারন গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে উপমিত সমাস বলে।
নন্দিত-এর বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: এর কোনোটিই নয়
Explanation:
নন্দিত-এর বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর এর কোনোটিই নয় নন্দিত - এর বিপরীত শব্দ খ্যাতি। অপশনে কোনটিই সঠিক নয়।
অহিনকুল কোন সমাস?
Correct Answer:
গ: দ্বন্দ্ব
Explanation:
অহিনকুল কোন সমাস? সঠিক উত্তর দ্বন্দ্ব অহিনকুল বিরোধার্থক শব্দ যোগে গঠিত দ্বন্দ্ব সমাস। যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থ এর প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
নীল যে আকাশ-নীলাকাশ কোন সমাস?
Correct Answer:
গ: কর্মধারয়
Explanation:
নীল যে আকাশ-নীলাকাশ কোন সমাস? সঠিক উত্তর কর্মধারয় যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থ প্রধান থাকে তাকে কর্মধারয় সমাস বলে। যেমন:নীল যে পদ্ম = নীলপদ্ম, নীল যে আকাশ = নীলাকাশ।
"The anti-socials are still at large" এর বঙ্গানুবাদ নিম্নের কোনটি সঠিক?
Correct Answer:
ক: সমাজ বিরোধীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে
Explanation:
"The anti-socials are still at large" এর বঙ্গানুবাদ নিম্নের কোনটি সঠিক? সঠিক উত্তর সমাজ বিরোধীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে "The anti - socials are still at large" এর সঠিক বঙ্গানুবাদ - সমাজ বিরোধীরা এখনো ধরা ছোঁয়ার বাইরের
’কোথায় থাকা হয়?” এটি কোন বাচ্যের উদাহরণ?
Correct Answer:
ক: ভাব বাচ্যের
Explanation:
’কোথায় থাকা হয়?” এটি কোন বাচ্যের উদাহরণ? সঠিক উত্তর ভাব বাচ্যের ’কোথায় থাকা হয়?” এটি ভাব বাচ্যের উদাহরণ। যখন বাক্যে ব্যবহৃত পদের ভিতর ক্রিয়াপদই প্রধান হয়ে প্রতিভাত হয়, তখন ব্যবহৃত পদটি ভাববাচ্য হিসাবে বিবেচিত হয়। প্রত্যয়জাত কোনো বিশেষ্য পদে ক্রিয়ার ভাব বিদ্যমান থাকে, তখন তা ভাববাচ্য বিবেচিত হয়। যেমন– গ্রহণ = √গ্রহ্ (গ্রহণ করা) + অন্ (ল্যুট), ভাববাচক।
'আমরা সবাই রাজা' এই পঙক্তির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'আমরা সবাই রাজা' এই পঙক্তির রচয়িতা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর 'আমরা সবাই রাজা' এই পঙক্তির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা মিলেছি আজ মায়ের ডাকে - গীতবিতান লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সঙ্কোচের বিহ্বলতা→ আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে - - - নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?।
'ঊনপঞ্চাশ বায়ু' বাগধারার অর্থ কি?
Correct Answer:
খ: পাগলামির হাওয়া
Explanation:
'ঊনপঞ্চাশ বায়ু' বাগধারার অর্থ কি? সঠিক উত্তর পাগলামির হাওয়া 'ঊনপঞ্চাশ বায়ু' বাগধারার অর্থ পাগলামির হাওয়া। ঊনপঞ্চশ বায়ু (পাগলামি) – ওর সামনে বিয়ের কথা তুল না, এখনি কিন্তু ঊনপঞ্চাশ বায়ু বেড়ে যাবে।
"Quarterly" শব্দের অর্থ কি?
Correct Answer:
গ: ত্রৈমাসিক
Explanation:
"Quarterly" শব্দের অর্থ কি? সঠিক উত্তর ত্রৈমাসিক Quarterly - - - শব্দের অর্থ ত্রৈমাসিক। weekly - - শব্দের অর্থ সাপ্তাহিক সঠিক উত্তর - ত্রৈমাসিক।
'ভায়া লাফ দেয় তিন হাত, হেসে গান গায় দিন রাত' ছড়াটি কার সম্পর্কে?
Correct Answer:
ঘ: কাজী নজরুল ইসলাম
Explanation:
'ভায়া লাফ দেয় তিন হাত, হেসে গান গায় দিন রাত' ছড়াটি কার সম্পর্কে? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম 'ভায়া লাফ দেয় তিন হাত, হেসে গান গায় দিন রাত' ছড়াটি কাজী নজরুল ইসলামের সম্পর্কে।
'সাবান ও ' আনারস' শব্দ দুটি কোন ভাষা হতে এসেছে?
Correct Answer:
ঘ: পর্তুগিজ
Explanation:
'সাবান ও ' আনারস' শব্দ দুটি কোন ভাষা হতে এসেছে? সঠিক উত্তর পর্তুগিজ আনারস ও সাবান পর্তুগিজ ভাষার শব্দ। আরো কয়েকটি শব্দ হলো - বারান্দা, পরাত, আয়া, আচার, পাচার, পেয়ারা, যীশু, ক্রুশ, গরাদ, জানলা, নোনা, বালতি, পেঁপে, পাউরুটি, সাবান, তোয়ালে, গামলা, বালতি বোতাম, বিন্তি/বিন্তী(এক প্রকার তাস খেলা), মিস্ত্রী, নিলাম, ফিতা, কাবাব, কামিজ, সেমিজ, কপি, মার্কা, আলপিন, আলকাতরা, ইস্পাত,এনতার(অজস্র, প্রচুর, দেদার), কামরা, কেদারা।
'জীবনস্মৃতি' কার আত্মজীবনী?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'জীবনস্মৃতি' কার আত্মজীবনী? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর 'জীবনস্মৃতি' রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী। জীবনস্মৃতি ১৩১৯ (জুলাই ১৯১২) সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। গগনেন্দ্রনাথ ঠাকুর - কর্তৃক অঙ্কিত চব্বিশটি চিত্রে শোভিত হইয়া এই প্রথম সংস্করণ বাহির হয়। তৎপূর্বে জীবনস্মৃতি প্রবাসী মাসিকপত্রে (ভাদ্র ১৩১৮ - শ্রাবণ ১৩১৯) ধারাবাহিক ভাবে প্রকাশিত। প্রবাসীতে রচনাটি সমর্পণ করিবার পূর্বে পত্রিকার সহকারী সম্পাদক চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সহিত রবীন্দ্রনাথের যে - পত্রালাপ হয় ১৩৪৮ কার্তিকের প্রবাসী হইতে তাহার প্রাসঙ্গিক অংশগুলি উদ্ধৃত হইল।