general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কি?
Correct Answer:
গ: 'আসিয়ান' জোটকে সমর্থন করা
Explanation:
এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কি? সঠিক উত্তর 'আসিয়ান' জোটকে সমর্থন করা এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি 'আসিয়ান' জোটকে সমর্থন করা। দক্ষিণ - পূর্ব এশিয়ার দশটি রাষ্ট্র নিয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা, যা ১৯৬৭ সালের ৮ আগস্ট ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড দ্বারা প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে, ব্রুনেই, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, এবং ভিয়েতনাম সদস্যপদ লাভ করে। এর লক্ষ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অগ্রগতি, সাংস্কৃতিক বিবর্তন তার সদস্যদের মধ্যে ত্বরান্বিত করা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষা, এবং সদস্য দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণভাবে পার্থক্য নিয়ে আলোচনা করা।
মুক্তিযুদ্ধের উপর লিখিত গ্রন্থ "আমার কিছু কথা" এর লেখক কে?
Correct Answer:
গ: শেখ মুজিবুর রহমান
Explanation:
মুক্তিযুদ্ধের উপর লিখিত গ্রন্থ "আমার কিছু কথা" এর লেখক কে? সঠিক উত্তর শেখ মুজিবুর রহমান আমার কিছু কথা - লেখকঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বইটির ক্যাটাগরিঃ ভাষণ, বক্তৃতা ও উপদেশ সংকলন
নিচের কোনটি কবি জসিমউদদীনের রচনা নয় ?
Correct Answer:
ক: পদ্মার পলিদ্বীপ
Explanation:
নিচের কোনটি কবি জসিমউদদীনের রচনা নয় ? সঠিক উত্তর পদ্মার পলিদ্বীপ পদ্মার পলিদ্বীপ কথাসাহিত্যিক আবু ইসহাকের দ্বিতীয় উপন্যাস এবং চতুর্থ প্রকাশিত গ্রন্থ। 'মুক্তধারা' গ্রন্থটি প্রকাশ করে ১৯৮৬ সালের এপ্রিলে। এই সংস্করণে প্রদত্ত ছোট্ট ভূমিকা থেকে জানা যায় লেখক এটি লিখতে শুরু করেছিলেন ১৯৬০ সালে, আর লেখা সমাপ্ত করেন ১৯৮৫ সালে।
পুনর্ভবা, নাগর, কুলিখ ও টাঙ্গন কোন নদীর উপনদী?
Correct Answer:
ক: মহানন্দা
Explanation:
পুনর্ভবা, নাগর, কুলিখ ও টাঙ্গন কোন নদীর উপনদী? সঠিক উত্তর মহানন্দা পুনর্ভবা, নাগর, কুলিখ ও টাঙ্গন মহানন্দা নদীর উপনদী। মহানন্দা নদী বাংলাদেশ - ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটির দৈর্ঘ্য ৩৬০ কিলোমিটার, গড় প্রস্থ ৪৬০ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক মহানন্দা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর - পশ্চিমাঞ্চলের নদী নং ৯৫। পুনর্ভবা, নাগর, টাংগন, কুলিক নদীগুলি মহানন্দা নদীর উপনদী।
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ?
Correct Answer:
গ: ১৩৬ তম
Explanation:
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ? সঠিক উত্তর ১৩৬ তম ১৯৭২ এবং ১৯৭৩ সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য হতে ব্যর্থ হয়েছিল কারণ চীন পাকিস্তানের পক্ষে ভেটো ব্যবহার করে বাংলাদেশে পূর্ণ সদস্যপদ প্রাপ্তি রোধ করেছিল। ১৯৭৪ সালের ১ সেপ্টেম্বর, বাংলাদেশ জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে। বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য
পৃথিবীর কোন রাষ্ট্র পূর্ণ সার্বভৌমত্বহীন?
Correct Answer:
ক: ফিলিস্তিন
Explanation:
পৃথিবীর কোন রাষ্ট্র পূর্ণ সার্বভৌমত্বহীন? সঠিক উত্তর ফিলিস্তিন জাতিসংঘের ১৩৮টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র বলে স্বীকৃতি দিয়েছে। যদিও পশ্চিমা বিশ্বের অনেক দেশের স্বীকৃতিই এখনো পায়নি ফিলিস্তিন। ইসরাইল প্রতিষ্ঠার সময় মূল ভূখণ্ড দুই দেশের মধ্যে ভাগ করে দেয়া হয়। তবে ইসরাইল স্বাধীন রাষ্ট্র পরিচালনা করলেও রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায়নি ফিলিস্তিন। বরং তাদের পূর্ণ স্বাধীনতার স্বপ্ন দিনে দিনে ধুসর হচ্ছে। বিশ্বমানচিত্রেও নেই ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব।
সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত?
Correct Answer:
খ: আফ্রিকা
Explanation:
সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? সঠিক উত্তর আফ্রিকা সাহারা মরুভূমি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মরুভূমি। এই মরুভূমি আফ্রিকা মহাদেশে অবস্থিত। সাহারার বিস্তৃতি ৯৪, ০০, ০০০ বর্গ কিলোমিটার, ফলে উত্তর আফ্রিকার প্রায় সবটা জুড়েই এর বিস্তার। মিশর, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, সুদান, নাইজার, মালি প্রভৃতি দেশ পর্যন্ত সাহারা মরুভুমি বিস্তৃত।
'ব্রজবুলি' বলতে কী বোঝায়?
Correct Answer:
খ: একরকম কৃত্রিম কবিভাষা
Explanation:
'ব্রজবুলি' বলতে কী বোঝায়? সঠিক উত্তর একরকম কৃত্রিম কবিভাষা 'ব্রজবুলি' হলো মৈথিলী ও বাংলা ভাষার মিশ্রণে গঠিত এক প্রকার কৃত্রিম কবিভাষা। এই ভাষায় বৈষ্ণব পদ রচনা করেছেন অনেক কবি, যাদের মধ্যে গোবিন্দদাস, বিদ্যাপতি, চণ্ডীদাস ও জ্ঞানদাস অন্যতম। উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুর ও ব্রজবুজি ভাষায়' ভানুসিংহ ঠাকুরের পদাবলী' নামে কাব্য রচনা করেন।
ধবলগিরি পর্বত কোন দেশে অবস্থিত?
Correct Answer:
গ: নেপাল
Explanation:
ধবলগিরি পর্বত কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর নেপাল ধবলগিরি পৃথিবীতে ৭ম উচ্চতম পর্বত। সমুদ্র সমতল থেকে এর উচ্চতা ৮, ১৬৭ মিটার। ১৯৬০ সালে একদল ইউরোপীয় অভিযাত্রী প্রথম এর শীর্ষে আরোহণ করে। ধবলগিরি মানে "শ্বেত পর্বত "।
বত্রিশ সিংহাসনের রচয়িতা কে?
Correct Answer:
গ: মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
Explanation:
বত্রিশ সিংহাসনের রচয়িতা কে? সঠিক উত্তর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ফোর্ট উইলিয়াম কলেজে উইলিয়াম কেরির তত্ত্বাবধানে প্রধান পণ্ডিত থাকাকালীন ১৮০২ সালে মৃত্যুঞ্জয়ের 'বত্রিশ সিংহাসন' গ্রন্থটি প্রকাশিত হয়।
শ্যাম দেশ কোন দেশের পূর্বনাম?
Correct Answer:
ক: থাইল্যান্ড
Explanation:
শ্যাম দেশ কোন দেশের পূর্বনাম? সঠিক উত্তর থাইল্যান্ড দক্ষিন পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের পূর্বের নাম ছিল শ্যাম । এদেশকে শ্বেত হস্তির দেশও বলা হয়। থাইল্যান্ড এর ইতিহাস অনেক সমৃদ্ধ । প্রাচীন স্থাপনা , বৌদ্ধ মন্দির , চমৎকার বাগান আর পার্ক এর সাথে আছে আধুনিক থিম পার্ক আর বিচ আক্টিভিটি ।
ফরাসী বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?
Correct Answer:
খ: ষোড়শ লুই
Explanation:
ফরাসী বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? সঠিক উত্তর ষোড়শ লুই ষোড়শ লুই ছিলেন ফরাসী বিপ্লবের সময়ে রাজতন্ত্রের পতনের আগে ফ্রান্সের শেষ রাজা। গিলোটিনে মৃত্যুদণ্ড দেওয়ার চার মাস আগ পর্যন্ত তাকে নাগরিক লুই ক্যাপেট নামে অভিহিত করা হত। ১০ মে ১৭৭৪ সালে তার দাদার মৃত্যুর পর, তিনি "ফ্রান্স এবং নাভার" - এর রাজার পদবী ধারণ করেন, যা তিনি ১৭৯১ সালের ৪ সেপ্টেম্বর পর্যন্ত ব্যবহার করেন, যখন তিনি "ফ্রান্সের রাজা" পদবী গ্রহণ করেন তখন থেকে ২১ সেপ্টেম্বর ১৭৯২ - এ রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত।
ম্যাগনাকার্টা কবে স্বাক্ষরিত হয়?
Correct Answer:
গ: ১২১৫ খ্রিষ্টাব্দে
Explanation:
ম্যাগনাকার্টা কবে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর ১২১৫ খ্রিষ্টাব্দে ম্যাগনা কার্টা ইংল্যান্ডের একটি চুক্তি যা ১২১৫ সালে স্বাক্ষরিত হয়। ঐতিহাসিকভাবে ম্যাগনা কার্টা এতটাই গুরুত্বপূর্ণ যে একে বর্তমান সাংবিধানিক শাসনের সূচনা বলা যেতে পারে। ১১৮৮ সালে রাজা দ্বিতীয় হেনরি সব অস্থাবর সম্পত্তির উপর কর ধার্য করেন। কেননা, যুদ্ধের বিপুল ব্যয়ভার রাজার উপর এমন চাপ সৃষ্টি করেছিল যে, অতিরিক্ত কর ধার্য করা ছাড়া কোনো উপায় ছিল না। অন্য দিকে তার পুত্রদ্বয় রিচার্ড ও জন ছিলেন স্বৈরাচারী। বিশেষ করে রাজা জনের স্বেচ্ছাচারমূলক কাজের জন্য ভূস্বামীগণ অতিষ্ঠ হয়ে রাজার ক্ষমতা সংকোচনের জন্য সচেষ্ট হয়ে ওঠেন। ১২১৫ সালে ইংল্যান্ডের রাজা জন সামন্তদের চাপে পড়ে রাজার অধিকার সংক্রান্ত এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির কারণে রাজা কেও হতে হয়েছিলো নিয়মের অধীন।
ভারতচন্দ্র রায়গুনাকর কোন রাজার সাভাকবি ছিলেন?
Correct Answer:
ঘ: রাজা কৃষ্ণচন্দ্রের
Explanation:
ভারতচন্দ্র রায়গুনাকর কোন রাজার সাভাকবি ছিলেন? সঠিক উত্তর রাজা কৃষ্ণচন্দ্রের রায়গুণাকর ভারতচন্দ্র রায় (১৭১২ – ১৭৬০) অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি ও মঙ্গলকাব্যের সর্বশেষ শক্তিমান কবি। হাওড়া জেলার পোড়ো - বসন্তপুরে জন্ম হলেও পরবর্তী জীবনে তিনি নদিয়ার কৃষ্ণনগর রাজপরিবারের আশ্রয় গ্রহণ করেন। নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায় অন্নদামঙ্গল কাব্যের স্বীকৃতিতে তাকে 'রায়গুণাকর' উপাধিতে ভূষিত করেন।
প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন?
Correct Answer:
খ: প্রধান বিচারপ্রতি নিয়োগ
Explanation:
প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন? সঠিক উত্তর প্রধান বিচারপ্রতি নিয়োগ সংবিধানের ৪৮(৩) ও ৫৬(৩) ধারায় রাষ্ট্রপতির ক্ষমতা উল্লেখ করা হয়েছে। ৪৮(৩) ধারায় উল্লেখ রয়েছে যে, এই সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুসারে কেবল প্রধানমন্ত্রী ও ৯৫ অনুচ্ছেদের ১ দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি তার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন।
বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কি ছিল?
Correct Answer:
ঘ: ৯৩ হাজার যুদ্ধবন্দির বিচার অনুষ্ঠান
Explanation:
বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কি ছিল? সঠিক উত্তর ৯৩ হাজার যুদ্ধবন্দির বিচার অনুষ্ঠান মুক্তিযুদ্ধের ৯৩ হাজার যুদ্ধবন্দির বিচারের জন্য সরকারকে প্রয়োজনীয় ক্ষমতা প্রদানের লক্ষ্যে সংবিধানের ৪৭ অনুচ্ছেদের সাথে ৪৭(৩) অনুচ্ছেদ যুক্ত করা হয় এবং ৪৭(ক) নামক নতুন অনুচ্ছেদ সংযোজিত করা হয়।
যমুনা বঙ্গবন্ধু সেতুর পিলার কয়টি?
Correct Answer:
গ: ৫০ টি
Explanation:
যমুনা বঙ্গবন্ধু সেতুর পিলার কয়টি? সঠিক উত্তর ৫০ টি বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য ৪.৮ কিমি ও প্রস্থ ১৮.৫ মি.। এ সেতুর স্প্যানের সংখ্যা ৪৯ টি এবং পিলার ৫০ টি।
কোন জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন নি?
Correct Answer:
ক: আবদুল হাকিম
Explanation:
কোন জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন নি? সঠিক উত্তর আবদুল হাকিম আবদুল হাকিম (১৬২০ - ১৬৯০) মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন কবি। নোয়াখালী জেলার বাবুপুর (মতান্তরে সন্দ্বীপের সুধারাম) ছিল কবির আবাসভূমি। তাঁর পিতা শাহ্ রাজ্জাক ছিলেন একজন পন্ডিত ব্যক্তি এবং তাঁর পীর ছিলেন সাহাবুদ্দীন। আবদুল হাকিম আরবি, ফারসি ও সংস্কৃত ভাষায় বিশেষ ব্যুৎপন্ন ছিলেন। হাদীস, আল - কুরআন, ফেকাহ প্রভৃতি শাস্ত্র এবং রামায়ণ, মহাভারত ও পুরাণ সম্পর্কেও তাঁর গভীর পান্ডিত্য ছিল। আবদুল হাকিম প্রধানত প্রণয়োপাখ্যানের কবি ছিলেন। এ যাবৎ তাঁর পাঁচটি গ্রন্থ পাওয়া গেছে: ইউসুফ - জুলেখা, নূরনামা, দুররে মজলিশ, লালমোতি সয়ফুল্মূল্ক এবং হানিফার লড়াই। ইউসুফ - জুলেখা মোল্লা জামী রচিত ফারসি কাব্য ইউসুফ ওয়া জুলায়খা (১৪৮৩) এবং নূরনামা ফারসি নীতিকাব্য নূরনামাহ্ অবলম্বনে রচিত। ‘যেসব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। । ’ বাংলা ভাষার প্রতি এরূপ শ্রদ্ধাপূর্ণ বক্তব্যের জন্য কবির নূরনামা কাব্য বিশেষভাবে প্রশংসিত। দুররে মজলিশ নামের নীতিকাব্যও ফারসি কবি সাইফুজ জাফর রচিত দুর্রুল মজলিশ কাব্যের ভাবানুবাদ। এ কাব্যে আবদুল হাকিম শুধু শাস্ত্রকার নন, কবিও। লালমোতি সয়ফুল্মূল্ক একটি মৌলিক প্রণয়োপাখ্যানমূলক কাব্য। হানিফার লড়াই কাব্যের প্রাপ্ত পান্ডুলিপিটি খন্ডিত। আবদুল হাকিম সমাজের সার্বিক কল্যাণে বিশ্বাসী ছিলেন। তাই তিনি বিভিন্ন গ্রন্থে আদর্শ জীবন গঠনের পরামর্শ দিয়েছেন। [রাজিয়া সুলতানা]
আন্তর্জাতিক নারী দিবস কোনটি?
Correct Answer:
ক: ৮ই মার্চ
Explanation:
আন্তর্জাতিক নারী দিবস কোনটি? সঠিক উত্তর ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর মার্চ মাসের ৮ তারিখে পালিত হয়। নারী সম্পর্কে সমাজকে সচেতন করতেই এই দিবসে উদ্দেশ্য। সমাজের সবস্তরে নারীর সাফল্য ও জয়গান গাওয়ার দিন নারী দিবস। ১৯০৯ সালে প্রথমবারের মতো নারী দিবস পালিত হয়।
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়?
Correct Answer:
খ: ২৮
Explanation:
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়? সঠিক উত্তর ২৮ বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকার অংশে বিশেষ উদ্দেশ্যে মৌলিক অধিকার রহিত করার ক্ষমতা দেয়া হয়েছে। সংবিধানের ২৮(৪) অনুচ্ছেদে বলা হয়েছে, 'নারী ও শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন হতে এ অনুচ্ছেদের কোনোকিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করবে না।'
জাতীয় সংসদ ভবন কত একর জমির ওপর নির্মিত?
Correct Answer:
খ: ২১৫ একর
Explanation:
জাতীয় সংসদ ভবন কত একর জমির ওপর নির্মিত? সঠিক উত্তর ২১৫ একর ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ১৯৬২ সালে। এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আইয়ুব খান। ১৯৮২ সালের প্রথমদিকে ভবনটির কাজ সম্পন্ন হয় এবং একই বছর ২৮ জানুয়ারি বিচারপতি আব্দুস সাত্তার এর উদ্ধোধন করেন। ১৯৮২ সালের ১৫ ফেব্রুয়ারি এ ভবনে জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র ছিল--
Correct Answer:
খ: শিখা
Explanation:
মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র ছিল-- সঠিক উত্তর শিখা শিখা ১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য সমাজ কর্তৃক প্রকাশিত পত্রিকা। এটি উনিশ শতকের বিশের দশকে ঢাকা থেকে প্রকাশিত হত। এর প্রথম সংখ্যার প্রকাশকাল চৈত্র ১৩৩৩ (৮ এপ্রিল ১৯২৭) এবং এর প্রথম সংখ্যার সম্পাদক ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল হুসেন। এটি বাৎসরিক পত্রিকা ছিল ও ১৯৩১ সালে এর পঞ্চম ও শেষ সংখ্যা প্রকাশিত হয় ।
দক্ষিন আমেরিকার দীর্ঘতম নদী কোনটি?
Correct Answer:
ক: আমাজন
Explanation:
দক্ষিন আমেরিকার দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর আমাজন আমাজন নদী দক্ষিণ আমেরিকায় অবস্থিত এবং এটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী। এর উৎসস্থল পেরুর আন্দিজ পর্বতের নেভাদো মিস্মি নামক চূড়া হতে। আমাজন নদী দক্ষিণ আমেরিকার প্রায় ৩০০০ মাইল পাড়ি দিয়ে তিনটি দেশ বিধৌত হয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়েছে। এই নদী যে পরিমাণ জল ধারণ করে তা বিশ্বের যেকোন নদীর তুলনায় বেশি।
HZ(এইচ জেড) কোন দেশের বেসামরিক বিমানের প্রতীক?
Correct Answer:
গ: সৌদি আরব
Explanation:
HZ(এইচ জেড) কোন দেশের বেসামরিক বিমানের প্রতীক? সঠিক উত্তর সৌদি আরব HZ(এইচ জেড) সৌদি আরবের বেসামরিক বিমানের প্রতীক। বেসামরিক বিমান দু'ধরনের হয় - বাণিজ্যিক ও সাধারণ। বাণিজ্যিক বিমানগুলো সরকারি ও বেসরকারি বিমান চলাচল সংস্থায় বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন, ডাক যোগাযোগ ও পণ্য পরিবহনে ব্যবহৃত হয়। সাধারণ বিমানের আওতায় বাণিজ্যিক ব্যতীত অন্যান্য সকল ব্যক্তিগত ও বেসরকারি বিমান পড়ে। HZ(এইচ জেড) বেসামরিক বিমানের প্রতীক সৌদি আরবের।
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?
Correct Answer:
গ: পদ্মরাগ
Explanation:
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি? সঠিক উত্তর পদ্মরাগ পদ্মরাগ. বেগম রোকেয়ার লেখা একমাত্র উপন্যাস 'পদ্মরাগ' নারীবাদের বিভিন্ন ভাবনার প্রতিফলনের সাথে বাংলার লোক সংস্কৃতির অনেক স্বাক্ষর রয়েছে। সিদ্দিকা তথা পদ্মরাগ——— যার আসল নাম জয়নব বেগম রোকেয়ার নারীবাদী চেতনার এক বলিষ্ঠ্য প্রকাশ। এ উপন্যাসের পরিণতি পাঠককে ভাবায়, কাঁদায় ও চিন্তায় ভাসায় বৈকি?
তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে পাস করা হয়?
Correct Answer:
গ: ২৭ মার্চ ১৯৯৬
Explanation:
তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে পাস করা হয়? সঠিক উত্তর ২৭ মার্চ ১৯৯৬ আইনটি জাতীয় সংসদে পাস হয় ১৯৯৬ সালের ২৭ মার্চ এবং রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদন পায় ২৮ মার্চ ১৯৯৬ । উল্লেখ্য, ৩০ জুন ২০১১ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়।
'পদ্মার পলিদ্বীপ' - কার রচনা
Correct Answer:
গ: আবু ইসহাক
Explanation:
'পদ্মার পলিদ্বীপ' - কার রচনা সঠিক উত্তর আবু ইসহাক পদ্মার পলিদ্বীপ কথাসাহিত্যিক আবু ইসহাকের দ্বিতীয় উপন্যাস এবং চতুর্থ প্রকাশিত গ্রন্থ। 'মুক্তধারা' গ্রন্থটি প্রকাশ করে ১৯৮৬ সালের এপ্রিলে। এই সংস্করণে প্রদত্ত ছোট্ট ভূমিকা থেকে জানা যায় লেখক এটি লিখতে শুরু করেছিলেন ১৯৬০ সালে, আর লেখা সমাপ্ত করেন ১৯৮৫ সালে।
ভারতের সাথে বাংলাদেশের পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
Correct Answer:
গ: নয়াদিল্লি
Explanation:
ভারতের সাথে বাংলাদেশের পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর নয়াদিল্লি শুষ্ক মৌসুমে বাংলাদেশকে গঙ্গা নদীর পানির ন্যায্য অংশ প্রদানের উদ্দেশ্য ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে 'গঙ্গার পানি বণ্টন চুক্ত ১৯৯৬' স্বাক্ষরিত হয় । এতে স্বাক্ষর করেন ভারতের পক্ষে তদানীন্তন প্রধানমন্ত্রী এইচডি দেব গৌড়া এবং বাংলাদেশের পক্ষে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল?
Correct Answer:
খ: ১৬১০ খ্রিস্টাব্দে
Explanation:
ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল? সঠিক উত্তর ১৬১০ খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীর সিংহাসনে আরোহণ করে ইসলাম খান চিশতীকে বাংলা অধিকারে প্রেরণ করেন। ইসলাম খান ১৬১০ সালে মুসা খানকে পরাজিত করে বাংলা অধিকার করেন এবং ঢাকার নামকরণ করেন 'জাহাঙ্গীরনগর'। তিনি এ সময় রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর করেন।
কাজী নজরুল ইসলামের জন্ম ১৮৯৯ সালে আরেকজন কবিও একই বছরে জন্মগ্রহন করেন, তিনি কে?
Correct Answer:
খ: জীবনানন্দ দাশ
Explanation:
কাজী নজরুল ইসলামের জন্ম ১৮৯৯ সালে আরেকজন কবিও একই বছরে জন্মগ্রহন করেন, তিনি কে? সঠিক উত্তর জীবনানন্দ দাশ জীবনানন্দ দাশ (১৮ ফেব্রুয়ারি, ১৮৯৯ - ২২ অক্টোবর, ১৯৫৪) (৬ ফাল্গুন, ১৩০৫ - ৫ কার্তিক, ১৩৬১ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাংলা কবি। তাঁকে বাংলাভাষার "শুদ্ধতম কবি" বলে আখ্যায়িত করা হয়েছে। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অগ্রগণ্য।
জাতীয় সংসদে কোরাম হয় কত জনে?
Correct Answer:
গ: ৬০ জন
Explanation:
জাতীয় সংসদে কোরাম হয় কত জনে? সঠিক উত্তর ৬০ জন 'সংসদের বৈঠক চলাকালে কোন সময়ে উপস্থিত সদস্য সংখ্যা ষাটের কম বলিয়া যদি সভাপদির দৃষ্টি আকর্ষণ করা হয়, তাহা হইলে তিনি অন্যূন ষাট জন সদস্য উপস্থিত না হওয়া পর্যন্ত বৈঠক স্থগিত রাখিবেন কিংবা মূলতবী করিবেন। ' তাই কোরাম হয় ৬০ জনে ।
বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়?
Correct Answer:
খ: ১৯৫৭ সালে
Explanation:
বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়? সঠিক উত্তর ১৯৫৭ সালে ১৯৫৫ সালে সিলেটের হরিপুরের সর্বপ্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় এবং তা থেকে ১৯৫৭ সালে গ্যাস উত্তোলন শুরু হয় ।
ওআইসি মহাসচিবের মেয়াদকাল কত বছর?
Correct Answer:
গ: ৫ বছর
Explanation:
ওআইসি মহাসচিবের মেয়াদকাল কত বছর? সঠিক উত্তর ৫ বছর অর্গানাইজেশন অব ইসলামিক কো - অপারেশন বা ওআইসির সদস্যদেশ ৫৭টি। জাতিসংঘের পর সবচেয়ে বড় আন্তদেশীয় জোট এটা। প্রায় ১৮০ কোটি মানুষের প্রতিনিধিত্ব করে এ জোট। সংস্থাটির বর্তমান মহাসচিব ইউসেফ আল - ওথাইমিন, বর্তমান সদস্যসংখ্যা ৫৭। ওআইসির মহাসচিবের মেয়াদ ৫ বছর
লেটো গানের দলে যোগ দিয়েছিলেন কে?
Correct Answer:
গ: কাজী নজরুল ইসলাম
Explanation:
লেটো গানের দলে যোগ দিয়েছিলেন কে? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম চাচা কাজী বজলে করিম চুরুলিয়া অঞ্চলের লেটো দলের বিশিষ্ট ওস্তাদ ছিলেন এবং আরবি, ফারসি ও উর্দু ভাষায় তাঁর দখল ছিল। এ ছাড়া বজলে করিম মিশ্র ভাষায় গান রচনা করতেন। ধারণা করা হয়, বজলে করিমের প্রভাবেই নজরুল লেটো দলে যোগ দিয়েছিলেন।
পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?
Correct Answer:
গ: গোয়ালন্দ
Explanation:
পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? সঠিক উত্তর গোয়ালন্দ রাজবাড়ী জেলায় অবস্থিত গোয়ালন্দে মিলিত হয়েছে পদ্মা ও যমুনা নদী। অন্যদিকে চাঁদপুরে মিলিত হয়েছে পদ্মা ও মেঘনা নদী।
সংসদ ভবনের স্থপিত কে?
Correct Answer:
খ: লুই আই কান
Explanation:
সংসদ ভবনের স্থপিত কে? সঠিক উত্তর লুই আই কান সংসদ ভবনের স্থপতি লুই আই কান যুক্তরাষ্ট্রের নাগরিক। তার শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন হলো বাংলাদেশের জাতীয় সংসদ ভবন।
বর্তমানে বাংলাদেশে গড়পড়তা মাথাপিছু আয় কত মার্কিন ডলার?
Correct Answer:
ঘ: ১৪৬৬ ডলার
Explanation:
বর্তমানে বাংলাদেশে গড়পড়তা মাথাপিছু আয় কত মার্কিন ডলার? সঠিক উত্তর ১৪৬৬ ডলার বিদায়ী অর্থবছর (২০১৯ - ২০) শেষে দেশের মানুষের মাথাপিছু গড় আয় দাঁড়িয়েছে ২ হাজার ৬৪ ডলার। তার আগের অর্থবছরে মাথাপিছু গড় আয় ছিল ১ হাজার ৯০৯ ডলার।
১৯৯২ সালের Wimbledon টেনিস প্রতিযোগিতায় men's singles- এ কে চ্যাম্পিয়ন হন?
Correct Answer:
গ: Andre Agassi
Explanation:
১৯৯২ সালের Wimbledon টেনিস প্রতিযোগিতায় men's singles- এ কে চ্যাম্পিয়ন হন? সঠিক উত্তর Andre Agassi ১৯৯২ সালের Wimbledon টেনিস প্রতিযোগিতায় men's singles - এ কে চ্যাম্পিয়ন হন Andre Agassi. উইম্বলডন চ্যাম্পিয়নশীপ (ইংরেজি: Wimbledon Championship) বিশ্বের সবচেয়ে প্রাচীন টেনিস প্রতিযোগিতাবিশেষ। অনেকের মতে এটি বিশ্ব টেনিস জগতের সবচেয়ে ধ্রুপদী, মর্যাদাসম্পন্ন ও গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। ১৮৭৭ সাল থেকে এটি যুক্তরাজ্যের লন্ডনের উইম্বলডন এলাকায় সাংবাৎসরিকভাবে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে। মহিলাদের একক ৭ বছর পর ১৮৮৪ সালে অনুষ্ঠিত হয়। একই বছর পুরুষদের দ্বৈত খেলা অক্সফোর্ড থেকে স্থানান্তর করা হয়। ১৯১৩ সালে মিশ্র দ্বৈত এবং প্রমিলা দ্বৈতের প্রচলন ঘটানো হয়।
ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবি কি ছিল?
Correct Answer:
খ: বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা
Explanation:
ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবি কি ছিল? সঠিক উত্তর বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা তৎকালীন পূর্ববাংলার ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর মুসলিম লীগ শাসনের অবসানের লক্ষ্যে আওয়ামী লীগ সভাপতি মাওলানা ভাসানী, কৃষক শ্রমিক পার্টির সভাপতি শেরে বাংলা এ.কে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী মিলে ১৯৫৪ সালের নির্বাচনে কর্মসূচিই' একুশ দফা' নামে পরিচিত। একুশটি দফা বিশিষ্ট এ কর্মসূচির প্রথম দাবিই ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা।
১৯৯৬ সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
Correct Answer:
খ: আটলান্টা
Explanation:
১৯৯৬ সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর আটলান্টা ১৯৯৬ সালের অলিম্পিক গেমস আটলান্টা অনুষ্ঠিত হবে। ১৯৯৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক যা অফিসিয়ালিভাবে ২৬তম অলিম্পিয়াডের গেমস নামে পরিচিত একটি আন্তর্জাতিক বহুক্রীড়া প্রতিযোগিতা, ১৯৯৬ সালের ১৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে অনুষ্ঠিত হয়। এটি আটলান্টা ১৯৯৬ বা মহাদেশীয় অলিম্পিক গেমস নামে বেশি পরিচিত ছিল। এই গেমস আমেরিকা যুক্তরাষ্ট্র দ্বারা পরিচালিত চতুর্থ গ্রীষ্মকালীন অলিম্পিক ছিল, অ্যাথেন্সে ১৮৯৬ গ্রীষ্মকালীন অলিম্পিকের শতবর্ষ পূর্বে শুরু হয়েছিল - যা আধুনিক অলিম্পিক গেমসের উদ্বোধনী সংস্করণ।
বাংলাদেশে ফরায়েজী আন্দোলনের প্রবক্তা কে?
Correct Answer:
গ: হাজী শরীয়তউল্লাহ
Explanation:
বাংলাদেশে ফরায়েজী আন্দোলনের প্রবক্তা কে? সঠিক উত্তর হাজী শরীয়তউল্লাহ মুসলমানদের ফরজ কাজমূহ পালনে উদ্ধুদ্ধ করার আন্দোলনই ফরায়েজী আন্দােলন ,যার নেতৃত্ব দেন হাজী শরীয়তুুউল্লাহ এবং তার মৃত্যুর পর ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন তার একমাত্র পুত্র দুদু মিয়া।
কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন?
Correct Answer:
ঘ: হাজী শরীয়ত উল্লাহ
Explanation:
কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন? সঠিক উত্তর হাজী শরীয়ত উল্লাহ ফরায়েজি আন্দোলন হলো একটি আধ্যাত্মিক ও রাজনৈতিক আন্দোলন যা উনিশ শতকের শুরুর দিকে সূচিত হয়েছিল। 'ফরজ' শব্দ থেকে 'ফরায়েজি' শব্দের উৎপত্তি। এ আন্দোলনের মুখপাত্র হাজী শরীয়তুল্লাহ এবং তার মৃত্যুর পর তার পুত্র দুদুমিয়া নেতৃত্ব দেন।
সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে?
Correct Answer:
ঘ: মালদ্বীপে
Explanation:
সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে? সঠিক উত্তর মালদ্বীপে মানব উন্নয়ন রিপোর্ট ২০১৫ অনুসারে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শিক্ষিতের হার সবচেয়ে বেশি মালদ্বীপে (৯৮.৪%। এর নিম্নক্রমে শ্রীলংকা (৯১.২%) , ভারত (৬২.৮%) ,বাংলাদেশ (৫৮.৮%), নেপাল (৫৭.৪), পাকিস্তান (৫৪.৭%) ,ভুটান (৫২.৮%) ।
‘ফণিমনসা’ কাব্যের রচয়িতা কে?
Correct Answer:
ক: কাজী নজরুল ইসলাম
Explanation:
‘ফণিমনসা’ কাব্যের রচয়িতা কে? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম 'ফণিমনসা'’ কাজী নজরুল ইসলামের একটি বিদ্রোহাত্মক কাব্যগ্রন্থ। তাঁর অন্যান্য বিদ্রোহ প্রধান কাব্যগ্রন্থগুলো হল অগ্নিবীণা, বিষের বাঁশি, ভাঙার গান, সাম্যবাদী, সর্বহারা ইত্যাদি।
বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে?
Correct Answer:
গ: তৈরি পোশাক
Explanation:
বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? সঠিক উত্তর তৈরি পোশাক বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ অনুসারে বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় অর্থাৎ বাংলাদেশের সর্বাধিক রপ্তানি আয় (২০১৪ - ২০১৫) আসে তৈরি পোশাক থেকে (১৩,০৬৫ মিলিয়ন মার্কিন ডলার,) যা মোট রপ্তানির ৪১.৯% । রপ্তানি আয়ে দ্বিতীয় অবস্থানে আছে নীটওয়্যার। রপ্তানির পরিমাণ ১২,৪২৭ মিলিয়ন মার্কিন ডলার, যা মোট রপ্তানির ৩৯.৮%।
'স্বাধীনতা তুমি' কবিতাটি কে লিখেছেন?
Correct Answer:
ঘ: শামসুর রাহমান
Explanation:
'স্বাধীনতা তুমি' কবিতাটি কে লিখেছেন? সঠিক উত্তর শামসুর রাহমান ১৯৭০ সালের ২৮ নভেম্বর ঘূর্ণিদুর্গত দক্ষিণাঞ্চলের লাখ লাখ মানুষের দুঃখ - দুর্দশায় ও মৃত্যুতে কাতর কবি লেখেন 'আসুন আমরা আজ ও একজন জেলে' নামক কবিতা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পরিবার নিয়ে চলে যান নরসিংদীর পাড়াতলী গ্রামে। এপ্রিলের প্রথম দিকে তিনি লেখেন যুদ্ধের ধ্বংসলীলায় আক্রান্ত ও বেদনামথিত কবিতা 'স্বাধীনতা তুমি' ও 'তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা'।
জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
খ: ১৯৪৫ সালে
Explanation:
জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৯৪৫ সালে চীন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য , যুক্তরাষ্ট্রসহ মোট ৫১ টি দেশ কর্তৃক জাতিসংঘ সনদ অনুমোদনের মধ্য দিয়ে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
খ: পঞ্চগড়
Explanation:
তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর পঞ্চগড় তেঁতুলিয়া পঞ্চগড় জেলায় অবস্থিত। তেঁতুলিয়া বাংলাদেশের পঞ্চগড় জেলার অন্তর্গত বাংলাদেশের সর্বউত্তরের একটি উপজেলা। এখানে রয়েছে ভারতের মহানন্দা নদী। এখানে রয়েছে ডাকবাংলো। আরো রয়েছে চা পাতা। সরদার পারা গ্রামে আছে বাংলা টি কোম্পানি।
নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) কোন বছর প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
গ: ১৯৪৯ সালে
Explanation:
নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) কোন বছর প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৯৪৯ সালে কমিউনিজম তথা ওয়ারশ জোট রোধকল্পে ধনতান্ত্রিক দেশসমূহের সামরিক জোট NATO ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ৩১। সর্বশেষ সদস্য ফিনল্যান্ড।
'ইতার তাস' কোন দেশের সংবাদ সংস্থা ?
Correct Answer:
ঘ: রাশিয়া
Explanation:
'ইতার তাস' কোন দেশের সংবাদ সংস্থা ? সঠিক উত্তর রাশিয়া 'ইতার তাস' রাশিয়ার সংবাদ সংস্থা। সংবাদ সংস্থা, দেশ - বিদেশে কর্মরত ও বিভিন্ন সংবাদপত্রের সাথে জড়িত বিভিন্ন স্তরের সাংবাদিকদের সংগঠন। সংবাদ সংস্থাগুলো দেশে - বিদেশে ছড়িয়ে - ছিটিয়ে থাকা বিভিন্ন সংবাদপত্র, সাময়িকী, বেতার, টেলিভিশন ইত্যাদি গণমাধ্যমে নির্দিষ্ট শর্তাবলীর মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়ে সংবাদ নির্দিষ্ট দিন কিংবা সময়ে প্রেরণ করে। সরকার কর্তৃকও সংবাদ সংস্থা পরিচালিত হয়। চীনের জিনহুয়া, কানাডা, রাশিয়ার ইতার - তাস এবং বিশ্বের অন্যান্য অনেক দেশেও সংবাদ সংস্থা নিয়ন্ত্রিত হচ্ছে। এ ধরনের প্রতিষ্ঠানও অন্যান্য সংবাদ সংস্থা থেকে সংবাদ বা খবর সংগ্রহ করতে পারে। [