General Science MCQs
Showing 50 questions (Total: 3716)
পাহাড়ের চূঁড়ায় পানির স্ফটনাঙ্ক কমে যায় কারণঐ উচ্চতায়-
Correct Answer:
খ: বায়ুর চাপ কম
Explanation:
পাহাড়ের চূঁড়ায় পানির স্ফটনাঙ্ক কমে যায় কারণঐ উচ্চতায়- সঠিক উত্তর বায়ুর চাপ কম পাহাড়ের চূঁড়ায় বায়ুর পরিমাণ কমে যায় কারণ ঐ উচ্চতায় - - বায়ুর চাপ কম। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর চাপ কমতে থাকে। পাহাড়ের চূড়ায় বায়ুর চাপ কম থাকায় পানি অর্থাৎ পানির স্ফুটনাঙ্ক কমে যায় 100'C এর কম তাপমাত্রায় ফুটতে শুরু করে অর্থাৎ পানির স্ফুটনাঙ্ক ও কমে যায়। তাই উঁচু পাহাড়ে রান্নাবান্না করা অসুবিধাজনক।
ভাইরাস একটি -----
Correct Answer:
ক: কোষহীন জীব
Explanation:
ভাইরাস একটি ----- সঠিক উত্তর কোষহীন জীব ভাইরাস পৃথিবীর সরলতম ও ক্ষুদ্রতম জীব। এদের দেহ কোষ দিয়ে গঠিত নয়। ভাইরাস একটি কোষ হীন জীব।
সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় ---
Correct Answer:
গ: লাল আলোতে
Explanation:
সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় --- সঠিক উত্তর লাল আলোতে বর্ণালিবীক্ষণ যন্ত্রের সাহায্যে জানা গেছে বর্ণালীর আলোর মধ্যে লাল আলোতে সর্বাধিক সালোকসংশ্লেষণ ঘটে। নীল আলোতে তুলনামূলকভাবে কম সালোকসংশ্লেষণ হয়। বেগুনি আলোতে আরো কম হয়। সবুজ আলোতে সংশ্লেষণ হয় না।
মাকড়সার পা আছে ---
Correct Answer:
গ: ৮টি
Explanation:
মাকড়সার পা আছে --- সঠিক উত্তর ৮টি মাকড়সা আর্থোপোডা পর্বের আর্চেনিডা শ্রেণীর প্রাণী। আর্চেনিডা পর্বের প্রাণীদের আটটি পা থাকে।
জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য ব্যবহৃত হয় ----
Correct Answer:
খ: ফর্মালিন
Explanation:
জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য ব্যবহৃত হয় ---- সঠিক উত্তর ফর্মালিন মিথান্যাল বা ফরম্যালডিহাইডের ৪০% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। ফরমালিন একটি কার্যকরী জীবাণুনাশক। তাই জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য ফরমালিন ব্যবহার করা হয়।
যদি কোনো যৌগের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে তাহলে সেটি-
Correct Answer:
গ: অম্ল
Explanation:
যদি কোনো যৌগের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে তাহলে সেটি- সঠিক উত্তর অম্ল কোন যোগের জলীয় দ্রবণ, নীল লিটমাসকে লাল করলে, সেটি অম্ল। আর লাল লিটমাস কে নীল করলে হবে, ক্ষার।
যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান থাকে কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন হয়, তাদেরকে বলে-
Correct Answer:
গ: আইসোটোন
Explanation:
যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান থাকে কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন হয়, তাদেরকে বলে- সঠিক উত্তর আইসোটোন যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন তাকে আইসোটোন বলে। যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোটোপ বলে।
অপসারিত তরলের ওজন যখন বস্তুর ওজনের চেয়ে কম হবে তখন কি ঘটবে?
Correct Answer:
খ: বস্তু ডুবে যাবে
Explanation:
অপসারিত তরলের ওজন যখন বস্তুর ওজনের চেয়ে কম হবে তখন কি ঘটবে? সঠিক উত্তর বস্তু ডুবে যাবে আর্কিমিডিসের নীতি থেকে কোনও তরল পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত কোনও ভাসমান বস্তুর প্লবতা পরিমাপ করা যায়। বস্তুটির নিম্নগামী বল হ'ল কেবল তার ওজন। বস্তুতে উপরের দিকে প্রয়োগ করা প্লবমান বল আর্কিমিডিসের নীতি বর্ণিত উপায়ে নির্ণয় করা যাবে। সেই অনুসারে বস্তুর নেট বল হ'ল প্লবমান বলের পরিমাণ এবং এর ওজনের মধ্যের পার্থক্য। এই নেট বলটি যদি বেশি (ধণাত্মক মাণ) হয় তবে বস্তুটি ভেসে উঠবে; কম (ঋণাত্মক মাণ) হলে বস্তু ডুবে যাবে; এবং যদি শূন্য হয় তবে বস্তুটি নিরপেক্ষভাবে ভাসবে — অর্থাৎ এটি উত্থিত বা ডুবে না গিয়ে ভাসমান অবস্থানে থেকে যাবে। সোজা কথায় আর্কিমিডিসের নীতিতে বলা হয়েছে যে যখন কোনও বস্তু আংশিক বা সম্পূর্ণ তরলে নিমজ্জিত হয় তখন এটির ওজনের আপাতভাবে হ্রাস হয় যা বস্তুর নিমজ্জিত অংশ দ্বারা স্থানান্তরিত তরলের ওজনের সমান হয়।
কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয়?
Correct Answer:
ক: ক্রোমোপ্লাস্ট
Explanation:
কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয়? সঠিক উত্তর ক্রোমোপ্লাস্ট রঙিন (সবুজ ছাড়া) প্লাস্টিডকে ক্রোমােপ্লাস্ট বলে। ক্যারােটিন (কমলা - লাল) এবং জ্যান্থােফিল (হলুদ) পিগমেন্টের জন্যে এরা রঙিন হয়। উদ্ভিদের যেসব অঙ্গ বর্ণময় সেসব অঙ্গে ক্রোমােপ্লাস্ট থাকে। ক্রোমােপ্লাস্টের উপস্থিতির জন্য পুষ্প, পাতা, ফল ও বীজ সুন্দর হয়, তাই কীটপতঙ্গ আকৃষ্ট হয়ে পরাগায়নে সাহায্য করে। রঙের কারণে ফল এবং বীজের বিস্তারেও এদের ভূমিকা রয়েছে।
বায়োগ্যাস প্লান্টে গোবর ও পানির অনুপাত কত?
Correct Answer:
ক: ১ঃ ২
Explanation:
বায়োগ্যাস প্লান্টে গোবর ও পানির অনুপাত কত? সঠিক উত্তর ১ঃ ২ বায়োগ্যাস মূলত মিথেন সমৃদ্ধ গ্যাস। পশুর গোবর, মানুষের বজ্র ও শষ্যের অবশেষে বায়ু বদ্ধ পাত্রে গাঁজানোর মাধ্যমে এটি তৈরি করা হয়। বায়োগ্যাস প্লান্টে গোবর ও পানির অনুপাত ১:২।
উচ্চতা নির্ণয় করার যন্ত্রের নাম কি?
Correct Answer:
খ: অলটিমিটার
Explanation:
উচ্চতা নির্ণয় করার যন্ত্রের নাম কি? সঠিক উত্তর অলটিমিটার উচ্চতা নির্ণায়ক যন্ত্রের নাম - অলটিমিটার। বাতাসের গতিবেগ পরিমাপক যন্ত্র - অ্যানোমিটার। তরলপর আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব নির্ণায়ক যন্ত্র - হাইড্রোমিটার। সঠিক উত্তর - অলটিমিটার।
ডে ডিভাইস বা কৌশলের সাহায্যে তড়িৎ প্রবাহকে একমুখী করা যায় অর্থাৎ এসিকে ডিসি করা যায় তাকে কি বলে?
Correct Answer:
ক: রেকটিফায়ার
Explanation:
ডে ডিভাইস বা কৌশলের সাহায্যে তড়িৎ প্রবাহকে একমুখী করা যায় অর্থাৎ এসিকে ডিসি করা যায় তাকে কি বলে? সঠিক উত্তর রেকটিফায়ার রেকটিফায়ার হলো একটি বৈদ্যুতিক যন্ত্র যা পরিবর্তনশীল বিদ্যুৎ প্রবাহকে (যার দিক পর্যায়ক্রমিকভাবে পরিবর্তন হয়), একমুখী বিদ্যুৎ প্রবাহে রূপান্তরিত করে, যার দিক হলো একটি নির্দিষ্ট দিকে এবং এই প্রক্রিয়াকে বলে একমুখীকরন (রেকটিফিকেশন)।
আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশ্যা সবচেয়ে বেশি-
Correct Answer:
খ: অস্টেলিয়া ও নিউজিল্যান্ডে
পরমাণু-কেন্দ্র গঠিত হয়-
Correct Answer:
খ: নিউট্রন ও প্রোটন দ্বারা
Explanation:
পরমাণু-কেন্দ্র গঠিত হয়- সঠিক উত্তর নিউট্রন ও প্রোটন দ্বারা পরমাণু রাসায়নিক মৌলের ক্ষুদ্রতম অংশ যা স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে পারে সেসব আণুবিক্ষণিক কণিকাদিকে পরমাণু বলে। পরমাণুর নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন এবং বাহিরের স্তরে থাকে ইলেকট্রন।
দোলক ঘড়ি দ্রুত চলে-
Correct Answer:
ঘ: শীতকালে
Explanation:
দোলক ঘড়ি দ্রুত চলে- সঠিক উত্তর শীতকালে দোলক ঘড়ি সাধারণত ধাতুর তৈরী। শীতকালে ঐ ধাতুনির্মিত তারের দৈর্ঘ্য কমে যায়। সূত্র মতে Ta√L. অর্থাৎ দৈর্ঘ্য কমায় দোলনকাল কম হবে। এর অর্থ হলো একটি দোলন সম্পন্ন করতে কম সময় লাগবে।
তাপমাত্রা বৃদ্ধি পেলে কার্বণের রোধ -
Correct Answer:
খ: হ্রাস পায়
Explanation:
তাপমাত্রা বৃদ্ধি পেলে কার্বণের রোধ - সঠিক উত্তর হ্রাস পায় তাপমাত্রা বাড়লে পরিবাহী পদার্থের রোধ বৃদ্ধি পায় কারণ তাপমাত্রা বাড়লে মুক্ত ইলেকট্রনগুলোর চলাচলে বাঁধার সৃষ্টি হয়, এমনকি সংঘর্ষ হয়৷ এজন্য রোধ বেড়ে যায়। কার্বন পরিবাহী পদার্থ এবং তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে।
মাধ্যাকর্ষণ বলের মান সবচেয়ে বেশি হয়-
Correct Answer:
ঘ: ভুপৃষ্ঠে
Explanation:
মাধ্যাকর্ষণ বলের মান সবচেয়ে বেশি হয়- সঠিক উত্তর ভুপৃষ্ঠে মাধ্যাকর্ষণ বলের মান ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি। ভূকেন্দ্রে মাধ্যাকর্ষণ বলের মান শূন্য (০)।
ঘর্ষণ , তাপ , রাসায়নিক ইত্যাদি প্রক্রিয়ায় সহজেই পরমাণু থেকে নির্গত হয়-
Correct Answer:
গ: ইলেক্ট্রন
Explanation:
ঘর্ষণ , তাপ , রাসায়নিক ইত্যাদি প্রক্রিয়ায় সহজেই পরমাণু থেকে নির্গত হয়- সঠিক উত্তর ইলেক্ট্রন পরমাণুর কেন্দ্রে অবস্থান করে প্রোটন ও নিউট্রন,, বাহিরের স্তরে অবস্থান করে ইলেকট্রন। তাপ, ঘর্ষন ও রাসায়নিক প্রকিয়ার সহজেই নির্গত হয় ইলেকট্রন।
পদার্থের ভর পরিমাপের আন্তর্জাতিক একক-
Correct Answer:
খ: কিলোগ্রাম
Explanation:
পদার্থের ভর পরিমাপের আন্তর্জাতিক একক- সঠিক উত্তর কিলোগ্রাম আন্তর্জাতিক একক পদ্ধতি সংক্ষেপে এস,আই,একক নামে পরিচিত। মেট্রিক একক এর আধুনিক সংস্করণ হলো এস আই একক। ১৯৬০ সালে এস আই একক মিটার কিলোগ্রাম সেকেন্ড পদ্ধতি চালু হয়। ভরের আন্তর্জাতিক একক কিলোগ্রাম।
একটি পারমাণবিক কণার -
Correct Answer:
খ: ওজন আছে ,আয়তন আছে
Explanation:
একটি পারমাণবিক কণার - সঠিক উত্তর ওজন আছে ,আয়তন আছে বস্তুজগতের অণুগুলো তৈরি হয়, পরমাণু দিয়ে। আর যে সকল কণা দিয়ে পরমাণু তৈরি হয়, তাদের সাধারণ নাম অতি - পারমাণবিক কণা। আমাদের ত্রিমাত্রিক জগতের বিচারে এরা অতি - সামান্য জায়গা দখল করে। কিন্তু এরা কোয়ান্টাম কৌশলের বিধি মেনে পরমাণু গঠনে বিশেষ ভূমিকা রাখে। প্রত্যেক পারমাণবিক কণার নির্দিষ্ট আয়তন ও ওজন আছে।
সমুদ্রকে নীল দেখানোর কারণ হলো আপতিত সূর্য রশ্মির ----
Correct Answer:
ক: বিক্ষেপণ
Explanation:
সমুদ্রকে নীল দেখানোর কারণ হলো আপতিত সূর্য রশ্মির ---- সঠিক উত্তর বিক্ষেপণ সূর্য থেকে আগত আলোকরশ্মির কারণে যা প্রকৃতপক্ষে সাত রঙের আলোর সমাহার। যখন এই আলোকরশ্মি সাগরের পানিতে এসে প্রবেশ করে তখন লাল, কমলা, হলুদ এইসব দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের আলো পানির মধ্যে দৃঢ়ভাবে শোষিত হয়ে যায়। কিন্তু ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের "নীল আলো" তেমনটা শোষিত না হয়ে প্রতিফলিত হয়। তখন আমরা সাগরের পানি নীল রঙের দেখতে পাই। সাগরের পানিতে যদি অধিক পরিমাণ ময়লা, কাদা, শ্যাওলা বা দূষক পদার্থের উপস্থিতি থাকে তবে ঐ পানিতে এই নীল আলো বিকিরণের ব্যাপারটা ঘটতে পারেনা। কারণ কাদা, ময়লা এগুলো সবধরনের আলোকেই বিকিরণে বাঁধা দেয়। ফলে সাগরের পানি তখন বিভিন্ন রং (কালচে, সবুজ, হালকা হলুদাভ, ঈষৎ লাল ইত্যাদি) ধারণ করে।
সবচেয়ে ভারী ধাতু -
Correct Answer:
গ: প্লাটিনাম
Explanation:
সবচেয়ে ভারী ধাতু - সঠিক উত্তর প্লাটিনাম পারদ একটি মৌলিক পদার্থ যার প্রতীক Hg পারমাণবিক সংখ্যা ৮০। এটি একটি ভারী d ব্লক মৌল এবং একমাত্র ধাতু যা আদর্শ তাপমাত্রা এবং চাপে তরল অবস্থায় থাকে।
সুষম খাদ্যের উপাদান কয়টি ?
Correct Answer:
খ: ৬ টি
Explanation:
সুষম খাদ্যের উপাদান কয়টি ? সঠিক উত্তর ৬ টি মানবদেহের পুষ্টির চাহিদা সঠিকভাবে পূরণের জন্য সুষম খাদ্য গ্রহণ করা অপরিহার্য। সুষম খাদ্যের উপাদান ৬ টি। এগুলো হলো : শর্করা বা শ্বেতসার, আমিষ বা প্রোটিন, ভিটামিন বা খাদ্যপ্রাণ, খনিজ লবণ, ফ্যাট বা চর্বি বা পানি।
কোন ডালের সাথে ল্যাথারিজম রোগের সম্পর্ক রয়েছে ?
Correct Answer:
খ: খেসারী
Explanation:
কোন ডালের সাথে ল্যাথারিজম রোগের সম্পর্ক রয়েছে ? সঠিক উত্তর খেসারী ল্যাথারিজম একটি পায়ের রােগ। এ রােগে আক্রান্ত হলে মানুষের পা অচল হয়ে যায়। অতিরিক্ত খেসারির ডাল খাদ্য হিসেবে গ্রহণ এ রােগের জন্য দায়ী ।
কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় ?
Correct Answer:
খ: শুশুক
Explanation:
কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় ? সঠিক উত্তর শুশুক শুশুক বা ডলফিন জাতীয় প্রাণীগুলো পানিতে বাস করতে পারলেও মাছের মতো ফুলকার সাহায্যে পানি থেকে অক্সিজেন গ্রহণ করতে গ্রহণ না। এরা পানি থেকে ভেসে উঠে মাথার উপর আড়াআড়িভবে থাকা ছিদ্রের সাহায্যে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে।
কোন উপাদানের ঘাটতি থেকে ডায়াবেটিস রোগ হয় ?
Correct Answer:
গ: ইনসুলিন
Explanation:
কোন উপাদানের ঘাটতি থেকে ডায়াবেটিস রোগ হয় ? সঠিক উত্তর ইনসুলিন অগ্ন্যাশয় থেকে নিঃসৃত ইনসুলিন হচ্ছে এমন এক ধরনের হরমােন যা রক্তে গুকোজের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। কোনাে কারণে রক্তে ইনসুলিন সরবরাহ কমে গেলে গ্লুকোজের বিপাক ক্রিয়া বিঘ্নিত যার ফলে ডায়াবেটিস রােগ হয়।
বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে খরচ-
Correct Answer:
ঘ: একই হয়
Explanation:
বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে খরচ- সঠিক উত্তর একই হয় ইলেকট্রিক্যাল রেগুলেটর তৈরি হয় ট্যাপিং যুক্ত ইন্ডাকটরের দ্বারা। বৈদ্যুতিক ফ্যান চলার সময় এই রেগুলেটর কমিয়ে দিলে ফ্যানের রোটেশন কমে কিন্তু রেগুলেটর উতপ্ত হয়। বৈদ্যুতিক ফ্যান চলার সময় এই রেগুলেটর কম বেশির সাথে রেগুলেটর লস যথাক্রমে বেশি ও কম হয় কিন্তু বিদ্যুৎ খরচ একই হয়।
যে বস্তু আলোর সকল রং প্রতিফলিত করে, তার রং --
Correct Answer:
খ: সাদা
Explanation:
যে বস্তু আলোর সকল রং প্রতিফলিত করে, তার রং -- সঠিক উত্তর সাদা যে আলোটি নিজে শোষণ করে মানুষের চোখে ডিটেক্ট করে এবং সেটিকেই সেই বস্তু আলো রং ধরে নেয় । সাদা গোলাপ সবগুলো রং কে প্রতিফলিত করে কিন্তু সাদা রং শোষণ করে না এজন্য গোলাপ সাদা দেখা যায়, মানুষের চোখে । অন্যান্য প্রাণীর ক্ষেত্রে এগুলো আবার ভিন্ন রকম হয়ে থাকে ।
কোষ আবিষ্কার করেন কে?
Correct Answer:
ক: রর্বাট হুক
Explanation:
কোষ আবিষ্কার করেন কে? সঠিক উত্তর রর্বাট হুক কোষ (ইংরেজি: Cell) হলো সকল জীবদেহের গঠন, বিপাকীয় ক্রিয়াকলাপ ও বংশগতিমূলক তথ্য বহনকারী একক। এটি জীবের ক্ষুদ্রতম জীবিত একক,। এবং এ ধরনের কিছু জীব এককোষী। কিন্তু মানুষসহ পৃথিবীর অধিকাংশ জীবই বহুকোষী। মানবদেহে প্রায় ৩৭ লক্ষ কোটি কোষ রয়েছে। ১৮৩৯ সালে বিজ্ঞানী Matthias Jakob Schleiden এবং Theodor Schwann কোষ তত্ত্ব আবিষ্কার করে।
নদীর পানির চেয়ে সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কেন?
Correct Answer:
ক: সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানির ঘনত্ব অপেক্ষা বেশি
Explanation:
নদীর পানির চেয়ে সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কেন? সঠিক উত্তর সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানির ঘনত্ব অপেক্ষা বেশি পুকরের পানির চেয়ে সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কারন সমুদ্রের পানিতে নানা ধরনের লবণ দ্রবীভূত থাকে। তাই সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানি বা পুকুরের পানির চেয়ে বেশি। ঘনত্ব বেশি হওয়ার কারনে সমুদ্রের পানির প্লবতা নদী বা পুকুরের পানির চেয়ে বেশি। ফলে সমুদ্রের পানিতে সাঁতার কাটার সময় সাঁতারুর শরীরের উপর প্লবতা বেশি হওয়ায় শরীর হালকা বলে মনে হয়। এ কারনে নদী বা পুকুরের পানির তুলনায় সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ
তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় --
Correct Answer:
গ: বায়বীয় পদার্থ
Explanation:
তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় -- সঠিক উত্তর বায়বীয় পদার্থ তাপ প্রয়োগে করলে পদার্থ প্রসারিত হয়। তবে যে পদার্থের অণুগুলোর মধ্যকার আন্তঃআণবিক আকর্ষণ যতো কম সে পদার্থ ততো বেশি প্রসারিত হয় । কঠিন বা তরল পদার্থের তুলনায় বায়বীয় পদার্থের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে কম। তাই তাপ প্রয়োগে বায়বীয় পদার্থ সবচেয়ে বেশি প্রসারিত হয়।
পড়ন্ত বস্তুর সূত্র কোন বিজ্ঞানী প্রদান করেন?
Correct Answer:
খ: গ্যালিলিও
Explanation:
পড়ন্ত বস্তুর সূত্র কোন বিজ্ঞানী প্রদান করেন? সঠিক উত্তর গ্যালিলিও ইতালির বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও পড়ন্ত বস্তু দেখে তিনটি সূত্র বের করেন। বস্তু বিনা বাধায় মুক্তভাবে পড়বে—অর্থাৎ এর ওপর অভিকর্ষজ বল ছাড়া অন্য কোনো বল ক্রিয়া করবে না। যেমন—বাতাসের বাধা এর ওপর কাজ করবে না। সঠিক উত্তর - গ্যালিলিও।
কোনটি সবচেয়ে ভারী ধাতু?
Correct Answer:
খ: পারদ
Explanation:
কোনটি সবচেয়ে ভারী ধাতু? সঠিক উত্তর পারদ সবচেয়ে ভারী ধাতু হলো - পারদ। ভারী ধাতু সাধারণত সেই ধাতুসমুহ যাদের ঘনত্ব, পারমাণবিক ভর অথবা পারমাণবিক সংখ্যা অনেক বেশি। ভারী ধাতু হওয়ার মানদন্ড বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। যেমন, ধাতুবিদ্যায় ঘনত্বের ভিত্তিতে সঙ্গায়িত করা হয়, পদার্থ বিজ্ঞানে যেখানে পারমাণবিক সংখ্যাই পার্থক্য নির্ণায়ক।
সূর্যের পারমাণবিক বিকিরণের মূল উৎস হলো-
Correct Answer:
গ: হাল্কা পরমাণুর ফিউশন পদ্ধতি
Explanation:
সূর্যের পারমাণবিক বিকিরণের মূল উৎস হলো- সঠিক উত্তর হাল্কা পরমাণুর ফিউশন পদ্ধতি সূর্যের পারমাণবিক বিকিরণের মূল উৎস হলো হালকা পরমাণু ফিউশন পদ্ধতি।
একজন সাধারণ মানুষের দেহে কত টুকরা হাড় থাকে ?
Correct Answer:
খ: ২০৬
Explanation:
একজন সাধারণ মানুষের দেহে কত টুকরা হাড় থাকে ? সঠিক উত্তর ২০৬ একজন সাধারণ মানুষের দেহে ২০৬টি হাড় থাকে। করােটিতে ২২টি, মেরুদণ্ডে ৩৩টি, কাঁধে ৪টি, বক্ষপিঞ্জরে ২৪টি, উরুফলকে ১টি, দুই উর্ধ্ববাহুতে ৬০টি শ্রোণীচক্রে ২টি এবং দুই পায়ে ৬০টি করে সর্বমােট ২০৬টি।
অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি?
Correct Answer:
ঘ: ইনসুলিন
Explanation:
অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি? সঠিক উত্তর ইনসুলিন অগ্নাশয় থেকে নির্গত ইনসুলিন চিনির বিপাক নিয়ন্ত্রণ করে। পেনিসিলিন একপ্রকার এন্টিবায়োটিক, যা ব্যাকটেরিয়া সংক্রমনের চিকিৎসায় ব্যবহৃত হয়।
ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না ---
Correct Answer:
গ: সালোকসংশ্লেষণ
Explanation:
ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না --- সঠিক উত্তর সালোকসংশ্লেষণ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ ক্লোরোফিল এর সাহায্যে সূর্যের আলোর উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। শ্বসন প্রক্রিয়ায় উদ্ভিদ কোষে সঞ্চিত খাদ্য জারিত হয়ে শক্তি নির্গত হয়। রেচন প্রক্রিয়া প্রাণীদেহের নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ নিষ্কাশন হয়।
পারদ তাপ ---
Correct Answer:
খ: সুপরিবাহী
Explanation:
পারদ তাপ --- সঠিক উত্তর সুপরিবাহী পারদ তরল ধাতু। ধাতুর তাপ সুপরিবাহী।
শিশু জন্মের পর Umbilical cord বাধতে হয়---
Correct Answer:
ক: ১ মি. পর
Explanation:
শিশু জন্মের পর Umbilical cord বাধতে হয়--- সঠিক উত্তর ১ মি. পর শিশু জন্মের পর Umbilical cord বাধতে হয় - - - ১ মি. পর । একজন শিশুর জন্মের পর ১ থেকে ৩ মিনিটের মধ্যে তার নাভী রজ্জু বা Umbilical cord বাঁধতে হয় । চিকিৎসকের নির্দেশনা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ । চিকিৎসকের সিদ্ধান্তের উপর ভিত্তি করে ১ থেকে ৩ মিনিটের মধ্যে বাঁধতে হবে ।
রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় প্রধানত ---
Correct Answer:
ক: ভিটামিন
Explanation:
রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় প্রধানত --- সঠিক উত্তর ভিটামিন ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যে জৈব খাদ্য উপাদান সাধারণ খাদ্যে অতি অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে,তাকে ভিটামিন বলে। দেহে ভিটামিন বা খাদ্যপ্রাণের অভাবে বিভিন্ন রোগ বা সমস্যার প্রাদুর্ভাব হয়। যেমন ভিটামিন A'র অভাবে চোখের দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে।
নিউমোনিয়া রোগটি হয় ---
Correct Answer:
খ: ফুসফুসে
Explanation:
নিউমোনিয়া রোগটি হয় --- সঠিক উত্তর ফুসফুসে জীবাণু সংক্রমণ বা অন্য কোনো কারণে মানুষ ও অন্যান্য প্রাণীর ফুসফুসে যে প্রদাহ হয় তাকে নিউমোনিয়া বলে। কিডনি, যকৃত ও হৃৎপিন্ডের সাথে নিউমোনিয়া রোগের কোনো সম্পর্ক নেই।
সবচেয়ে কঠিন পদার্থ ---
Correct Answer:
ঘ: হীরা
Explanation:
সবচেয়ে কঠিন পদার্থ --- সঠিক উত্তর হীরা হীরক বা হীরা বা হীরে হল সর্বাপেক্ষা মূল্যবান একটি রত্ন যা গহনা তৈরিতে বহুল ব্যবহৃত হয়। বর্ণহীন এ রত্নটি একটি মাত্র বিশুদ্ধ উপাদান কার্বন থেকে সৃষ্ট। অন্য ভাষায় হীরক কার্বনের একটি বিশেষ রূপ মাত্র। পৃথিবীতে প্রতি বছর প্রায় ২৬০০০ কে.জি. খনিজ হীরা উত্তোলিত হয় যার মূল্য প্রায় ১০ বিলিয়ন ডলার। কথিত আছে, হীরক সর্বপ্রথম ভারতবর্ষে মূল্যবান হিসেবে খনি থেকে উত্তোলন ও ব্যবহার করা শুরু হয়।
সবচেয়ে হালকা গ্যাস কোনটি ?
Correct Answer:
ক: হাইড্রোজেন
Explanation:
সবচেয়ে হালকা গ্যাস কোনটি ? সঠিক উত্তর হাইড্রোজেন হাইড্রোজেন হল পর্যায় সারণির সবচেয়ে হালকা মৌল। এটি মহাবিশ্বে সবচেয়ে বেশি পাওয়া যায় এমন রাসায়নিক পদার্থ। এর কারণ এটি মহাবিশ্বের সৃষ্টির সময় তৈরি হওয়া প্রথম মৌল। আদর্শ তাপমাত্রা ও চাপে হাইড্রোজেন বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন, অধাতব এবং খুবই দাহ্য দ্বিপরমাণুক গ্যাস (H2)।
Surgical instrument জীবাণুমুক্ত করার সবচেয়ে ভালো পদ্ধতি কোনটি?
Correct Answer:
খ: Autoclave
Explanation:
Surgical instrument জীবাণুমুক্ত করার সবচেয়ে ভালো পদ্ধতি কোনটি? সঠিক উত্তর Autoclave Surgical instrument জীবাণুমুক্ত করার সবচেয়ে ভালো পদ্ধতি Autoclave । Autoclave পদ্ধতিতে কোনো instrument - কে disinfect ও sterilised করতে উচ্চতাপমাত্রা ও চাপে জলীয় বাষ্প মাধ্যমে সকল আণুবীক্ষণিক জীবাণু ও স্পোর মেরে ফেলা হয় । যেহেতু একই সাথে অল্প সময়ের মধ্যে এ কাজটি করা হয় তাই এটিই সহজ পদ্ধতি ।
নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুুত করা হয় ?
Correct Answer:
ঘ: ইউরিয়া
Explanation:
নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুুত করা হয় ? সঠিক উত্তর ইউরিয়া নাইট্রোজেন একটি মৌল বা মৌলিক পদার্থ যার বাংলা নাম যবক্ষারজান। , এই মৌলিক পদার্থের প্রতীক N ও পারমাণবিক সংখ্যা ৭।, বিশুদ্ধ নাইট্রোজেন স্বাভাবিক অবস্থায় বর্ণহীন, গন্ধহীন ও স্বাদবিহীন। নাইট্রোজেন থেকে ইউরিয়া সার তৈরি করা হয়।
কোন রক্ত গ্রুপকে সার্বিক গ্রহীতা বলে ?
Correct Answer:
গ: AB রক্ত গ্রুপকে
Explanation:
কোন রক্ত গ্রুপকে সার্বিক গ্রহীতা বলে ? সঠিক উত্তর AB রক্ত গ্রুপকে রক্তগ্রুপ এবি রক্তগ্রুপধারী ব্যক্তির লোহিত রক্তকণিকার পৃষ্ঠে এ এবং বি উভয় প্রকার অ্যান্টিজেন থাকে। এছাড়া রক্তরসে এ বা বি অ্যান্টিজেনের বিরুদ্ধে কোন অ্যান্টিবডি থাকে না। তাই এবি রক্তগ্রুপধারী কোন ব্যক্তি যেকোন কারও থেকে (এবি হলেই ভাল) রক্তগ্রহণ করতে পারে। তাদের বিশ্বগ্রহীতা বলা হয়।
বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত ?
Correct Answer:
গ: ২০.৭১ %
Explanation:
বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত ? সঠিক উত্তর ২০.৭১ % পরিমাণের দিক থেকে শুষ্ক বাতাসে ৭৮.০৯%নাইট্রোজেন ,২০.৯৫% অক্সিজেন, ০.৯৩% আর্গন, ০.০৩% কার্বন ডাইঅক্সাইড এবং সামান্য পরিমাণে অন্যান্য গ্যাস থাকে। বাতাসে এছাড়াও পরিবর্তনশীল পরিমাণ জলীয় বাষ্প রয়েছে যার গড় প্রায় ১%।
রক্ত সংগ্রহ করা হয় সাধারণত কোন শিরা থেকে?
Correct Answer:
ঘ: মিডিয়ান কিউবিটাল
Explanation:
রক্ত সংগ্রহ করা হয় সাধারণত কোন শিরা থেকে? সঠিক উত্তর মিডিয়ান কিউবিটাল রক্ত সংগ্রহ করা হয় সাধারণত মিডিয়ান কিউবিটাল শিরা থেকে । মিডিয়ান কিউবিটাল ভেইন (শিরা) থেকে স্বাস্থ্য পরীক্ষার সময় রক্ত সংগ্রহ করা হয় । চাপ প্রয়োগে এ ভেইনটি বেশি স্পষ্ট হয় এবং এটি বেসিলিক ও সেফালিক শিরাকে সংযুক্ত করে ।
কোন পদার্থ তরল অবস্থার চেয়ে কঠিন অবস্থায় ঘনত্ব কম?
Correct Answer:
খ: পানি
Explanation:
কোন পদার্থ তরল অবস্থার চেয়ে কঠিন অবস্থায় ঘনত্ব কম? সঠিক উত্তর পানি পানি পদার্থ তরল অবস্থার চেয়ে কঠিন অবস্থায় ঘনত্ব কম । পানি এমন একটি পদার্থ যা ব্যতিক্রমধর্মী প্রসারণ প্রদর্শন করে । 4ডিগ্রীC তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি । তরল পানিকে বরফে পরিণত করলে পানির আয়তন বাড়ে । অর্থাৎ একই আয়তনের বরফের ওজন একই আয়তনের পানি অপেক্ষা কম । অর্থাৎ তরল অবস্থার চেয়ে কঠিন অবস্থায় পানির ঘনত্ব কম ।
পোলিও রোগের টিকার নাম কি?
Correct Answer:
খ: OPV
Explanation:
পোলিও রোগের টিকার নাম কি? সঠিক উত্তর OPV পোলিও রোগের টিকার নাম OPV । পোলিও ভাইরাস থেকে বাঁচতে সারা বিশ্বে দুই প্রকার পোলিও টিকা ব্যবহার করা হয়, যেগুলো মুলতঃ poliomyelitis (পোলিও) নামক রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। এই দুই প্রকার টিকার মধ্যে একটিতে অক্রিয় পোলিও ভাইরাস এবং অপরটিতে দুর্বলকৃত পোলিও ভাইরাস ব্যবহার করা হয়। এই দুই প্রকার টিকা যথাক্রমে ১৯৫৫ এবং ১৯৬২ সাল থেকে পাওয়া যাচ্ছে। এ টিকা দেয়ার ফলে পোলিও ভাইরাস ব্যক্তি থেকে ব্যক্তিতে ছড়াতে পারে না। ফলে পোলিও রোগ নির্মূলে সারা বিশ্বে এ টিকা বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ একে তো পোলিও ভাইরাস রোগীদের মাঝে দীর্ঘদিন অবস্থান করতে পারে না, তথাপি প্রকৃতিতে স্তন্যপায়ীরা ছাড়া অন্য কোনো পোলিও বাহকও নেই, তাছাড়া এ ভাইরাসটি প্রকৃতিতে খুব লম্বা সময়ের জন্য বাঁচতেও পারে না। ফলে এই দুই প্রকার টিকা পৃথিবীর অধিকাংশ দেশ থেকে পোলিওকে বিলুপ্ত করেছে, এবং পৃথিবীতে পোলিও আক্রান্ত রোগীর সংখ্যা ৩, ৫০, ০০০ (১৯৮৮) থেকে মাত্র ২২ (২০১৭) - এ নিয়ে এসেছে। জোনাস এডওয়ার্ড সল্ক প্রথম পোলিও টিকার উদ্ভাবন করেন। ওই টিকাতে তিনি অক্রিয় পোলিও ভাইরাস ব্যবহার করেন। তিনি এই টিকায় বৈজ্ঞানিক কাজে ব্যবহৃত এক ধরনের বিশেষ কোষ (HeLa কোষ) ব্যবহার করেন, এবং ১৯৫২ সালে সর্বপ্রথম এর পরীক্ষা চালান। ডাঃ টমাস ফ্রান্সিস জুনিয়র ১৯৫৫ সালের ১২ এপ্রিল গোটা বিশ্বে এই টিকার কথা ঘোষণা করেন। আলবার্ট সাবিন দূর্বলকৃত পোলিও ভাইরাস ব্যবহার করে দ্বিতীয় প্রকার টিকা উদ্ভাবন করেন, যা কিনা মুখ দিয়ে খাওয়া যায় (অর্থাৎ ওরাল)। ১৯৫৭ সাল থেকে সাবিনের এ টিকা দেয়া শুরু হয়, এবং ১৯৬২ সালে এর লাইসেন্স করা হয়।