21st BCS Preliminary Test MCQs
Showing 50 questions (Total: 98)
Lengthen --------- Prolong
Correct Answer:
A: stretch --------- extend
Explanation:
Lengthen --------- Prolong Correct Answer stretch --------- extend Lengthen - প্রলম্বিত করা, দীর্ঘায়িত করা Prolong - দীর্ঘায়িত করা, প্রলম্বিত করা এদের সম্পর্ক Synonymous. Option (ক) তে stretch - দীর্ঘায়িত করা, প্রসারিত করা extend - প্রসারিত করা ,দীর্ঘায়িত করা এদের সম্পর্ক Synonymous. Option (খ) তে , distance - দূরত্ব reduce - হ্রাস করা এদের সম্পর্ক Synonymous. নয় Option (গ) তে draw out - টেনে বের করা shorten খাটো বা ছোট করা এরা Synonymous নয় । cut short - সংক্ষেপ করা, বাধা প্রদান সুতরাং Analogy - এর নিয়মানুযায়ী সঠিক উত্তর (ক) ।
Eager --------- Indifferent
Correct Answer:
C: enthusiastic --------- halfhearted
Explanation:
Eager --------- Indifferent Correct Answer enthusiastic --------- halfhearted Eager - উৎসাহী ,আগ্রহী । Indifferent - অনুৎসাহী নিঃস্পৃহ। সুতরাং শব্দ দুটি পরস্পর বিরোধার্থক (Antonymous) Option (ক) তে, concerned উদ্বিগ্ন careful - সতর্ক এদের সম্পর্ক Antonymous নয় । Option (খ) তে nervous - সন্ত্রস্ত, ভীত anxious - উদ্বিগ্ন এদের সম্পর্ক Antonymous নয় Option (গ) তে enthusiastic - উদ্যমী, সংকল্পবদ্ধ halfhearted - নিরুদ্দম ,হতোদ্যম এদের সম্পর্ক Antonymous। Option (ঘ) তে devoted - নিবেদিত dedicated - নিবেদিত, উৎসর্গীকৃত এদের সম্পর্ক Synonymous। সুতরাং Analogy - এর নিয়মানুযায়ী সঠিক উত্তর (গ)।
As they waited Rahim argued against war ----
Correct Answer:
C: while his brother was discussing the effects of pollution.
Explanation:
As they waited Rahim argued against war ---- Correct Answer while his brother was discussing the effects of pollution. প্রথমত, Main , while দ্বারা যুক্ত হলে যে clause টির দ্বিতীয়ত, দুটি clause , while দ্বারা যুক্ত হলে যে clause টির শুরুতে while থাকবে সেটি continuous tense হবে।
He divided the money --- the two children.
Correct Answer:
B: between
Explanation:
He divided the money --- the two children. Correct Answer between সাধারণত দুয়ের মধ্যে কিংবা দুয়ের অধিক ব্যক্তি বা বস্তুর প্রতিটিকে আলাদাভাবে বুঝিয়ে যখন এদের মধ্যে ভাগ করে দেয়া বোঝানো হয় তখন ব্যবহৃত হয় between . আর দুয়ের অধিক ব্যক্তি, বস্তু বােঝালে অথবা ব্যক্তি বা বস্তুর group বুঝালে তখন among ব্যবহৃত হয় । সুতরাং সঠিক উত্তর (খ)।
Delay ---------Retard
Correct Answer:
C: slow down --------- hold up
Explanation:
Delay ---------Retard Correct Answer slow down --------- hold up Delay - দেরি করা /করানো, কালক্ষেপণ Retard - বিলম্বিত করা, প্রতিহত করা, আটকে দেয়া এদের সস্পর্ক Synonymous. Option (ক) তে postpone - বাতিল করা ,মুলতবি করা, স্থগিত করা promote - প্রসারিত করা পদোন্নতি দান করা এদের সম্পর্ক Antonymous. Option - (খ) তে adjourn - স্থগিত করা, মুলতবি করা start - শুরু করা, আরম্ভ করা এদের সম্পর্ক Synonymous. Option (ঘ) - তে defer - বিলম্বিত করা, মুলতবি করা accelerate - ত্বরান্বিত করা, গতিবর্ধন করা এরা Antonymous. সুতরাং সঠিক উত্তর (গ)।
The Olympic games were watched by --- billions people all over the world.
Correct Answer:
D: literally
Explanation:
The Olympic games were watched by --- billions people all over the world. Correct Answer literally exactly - নির্ভুলভাবে, সঠিকভাবে। usually - সচরাচর, সাধারণত। truly - যথাযথভাবে , সত্যিকারভাবে। literally - আক্ষরিক অর্থে, মোটামুটি । যেহেতু কত লোক অলিম্পিক প্রত্যক্ষ করেছে তার নির্ভুল সংখ্যা নির্ণয় অসম্ভব তাই (ক) এবং (গ) - কে বাদ দেয়া যায়। আর usually দ্বারা repeated present বুঝায় বলে তা past tense - এ ব্যবহার না করাই শ্রেয়। সুতরাং মোটের উপর বিলিয়ন বিলিয়ন লোক দেখেছে - এ অর্থে (ঘ) সঠিক।
Submissive --------- Disobedient.
Correct Answer:
C: observe --------- defy
Explanation:
Submissive --------- Disobedient. Correct Answer observe --------- defy Submissive - নম্র, বশ্য, বিনয়ী Disobedient - অবিনয়ী , অনম্র এদের সম্পর্ক Antonymous. Option (ক) তে comply - মেনে নেয়া, conply - মেনে নেয়া, conform - খাপ খাওয়ানো ,মেনে চলো এরা Antonymous নয় । Option (খ) তে heed - কর্ণপাত করা, সাবধান হওয়া acquiesce - সমর্থন দেয়া, সায় দেয়া। এরা Antonymous নয়। Option (গ) তে observe - পালন করা মেনে চলা defy - উপেক্ষা করা, অমান্য করা এরা পরস্পর Antonymous. Option (ঘ) তে obey - মান্য করা, আগুগত্য করা hearken to - কর্ণপাত করা; এরা পরস্পর Antonymous নয় সুতরাং সঠিক উত্তর।(গ)
The author thinks that true learning will lead to ----
Correct Answer:
D: better expressive powers
Explanation:
The author thinks that true learning will lead to ---- Correct Answer better expressive powers The author thinks that true learning will lead to - - - - better expressive powers.
The Parthenon is said ---- erected in the Age of Pericles.
Correct Answer:
C: to have been
Explanation:
The Parthenon is said ---- erected in the Age of Pericles. Correct Answer to have been Infinitive যুক্ত বাক্যকে passive করতে হলে infinitive হবে to be/ to have been + v.p.p । সুতরাং (গ) সঠিক।
Which of the following best describes the author's attitude towards learning ?
Correct Answer:
C: learning is a matter of promoting creativity in students
Explanation:
Which of the following best describes the author's attitude towards learning ? Correct Answer learning is a matter of promoting creativity in students ৩১ এবং ৩২ - এ প্রশ্ন দুটির উত্তর করার জন্য যে Reference দরকার তা প্রশ্নে উল্লেখ করা হয়নি । সাধারণত passage - এর উপর ভিত্তি করে এ ধরনের প্রশ্ন করা হয়। তাই মনে করা হয় যে, প্রশ্ন দুইটি ভুলক্রমে সংযোজিত হয়েছে। তবে PSC - এর উত্তর পত্র অনুযায়ী ৩১ - এর সঠিক উত্তর (ঘ) ও ৩২ - এর সঠিক উত্তর (গ)।
A reward has been announced for the employees who ---- hard.
Correct Answer:
A: have worked
Explanation:
A reward has been announced for the employees who ---- hard. Correct Answer have worked এখানে বাক্যটির main clause , present perfect tense বলে subordinate clause টি যে কোনো tense হতে পারে। অন্যদিকে who বাক্যে employees কে represent করছে, যা plural . তাই পরবর্তী verb ও plural হবে অর্থাৎ have বসবে। তাই (খ) হবে না। অন্যদিকে (গ) তে will be - এর পর verb - এর সাথে ing নেই। তাই structure টি ভুল। আর (ঘ) তে passive form ব্যবহার করা হয়েছে। তাই এটি ভুল। কেননা worker গণ নিজেই কাজ করে। সুতরাং সঠিক উত্তর (ক)।
The English took them for Egyptian's means -----
Correct Answer:
B: The English considered them to be Egyptians
Explanation:
The English took them for Egyptian's means ----- Correct Answer The English considered them to be Egyptians 'The English took them for Egyptians' অর্থ হলো ইংরেজরা তাদেরকে মিশরীয় মনে করত। সুতরাং অর্থের ক্ষেত্রে 'মনে করা' অর্থটির উপস্থিতি জরুরি। যেহেতু Option (খ) তে consider রয়েছে যার অর্থ মনে করা , তাই সঠিক উত্তর (খ)।
The tree has been blown --- by the strong wind.
Correct Answer:
A: away
Explanation:
The tree has been blown --- by the strong wind. Correct Answer away Blow away অর্থ - এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে যাওয়া (বাতাসে) । Blow up অর্থ - বিস্ফোরক ব্যবহার করে ধ্বংস করা; Blow off অর্থ - অবস্থান সরানো (বাতাসে), Blow out - অর্থ আগুন নেভানো । সুতরাং অর্থানুসারে সঠিক উত্তর (ক)।
If we want concrete proof, we are looking for ----
Correct Answer:
A: clear evidence
Explanation:
If we want concrete proof, we are looking for ---- Correct Answer clear evidence Concrete proof - অর্থ হলো অকাট্য বাস্তব প্রমাণ। আর তার জন্য building material (নির্মাণ সামগ্রী) a cement mixer (সিমেন্টের মিশ্রণ) বা something to cover a path (রাস্তা ঢাকার জন্য প্রয়োজনীয় কিছু) কোনোটিই দরকার নেই। দরকার হলো সুস্পষ্ট প্রমাণ (clear evidence ). সুতরাং সঠিক উত্তর (ক)।
No one can --- that he is clever.
Correct Answer:
C: deny
Explanation:
No one can --- that he is clever. Correct Answer deny defy - প্রকাশ্যে বিরোধিতা করা; deny - অস্বীকার করা, denounce - অভিযুক্ত করা, admire - প্রশংসা করা । বাক্যের ভাবার্থ অনুযায়ী (গ) ই সঠিক হওয়া শ্রেয়। কেননা বাক্যটির অর্থ হবে কেউই অস্বীকার করতে পারে না যে সে চতুর ( None can deny that he is clever). অন্য শব্দগুলো বসালে এতটা সঙ্গতিপূর্ণ অর্থ হয়না।
He fantasized --- winning the lottery.
Correct Answer:
D: about
Explanation:
He fantasized --- winning the lottery. Correct Answer about Fantasize about - কল্পনা করা (কোনো ঘটনা/ বস্তু সম্পর্কে)। সুতরাং সঠিক উত্তর (ঘ)।
The gypsies like to live in tents because ----
Correct Answer:
D: it is easy to pitch them
Explanation:
The gypsies like to live in tents because ---- Correct Answer it is easy to pitch them তাদের তাঁবুতে বাসের কারণ (ক) তে আছে, চুরি করা শিশুদের তাঁবুতে লুকানো সহজ। কিন্তু তারা যেহেতু শিশু চুরি করে না, কাজেই (ক) গ্রহণযোগ্য নয়। (খ) তে আছে, মিশর থেকে তাঁবু আনয়ন সহজ। আলোচ্য passage - এ ধরনের কোনো তথ্য দেয়া নেই। তাছাড়া মিশর সস্তায় তাঁবু তৈরি ও সরবরাহ করে তাও নয়। (ঘ) তে আছে, তাবু স্থাপন করা সহজ। হ্যাঁ এটা গ্রহণযোগ্য কারণ, যে কোনো বাসস্থানের চেয়ে তাবু স্থাপন করা সহজ। সুতরাং সঠিক উত্তর (ঘ)।
Attitude towards the gypsies ----
Correct Answer:
D: have shown signs of change
Explanation:
Attitude towards the gypsies ---- Correct Answer have shown signs of change Option (ক) তে বলা হচ্ছে ধারণা পূর্বের মতই রয়েছে। Option (খ) তে বলা হচ্ছে, অনেক বছর পরেও তা তেমন পরিবর্তিত হয়নি। Option (গ) তে বলা হচ্ছে, তারা শিশু চুরি বন্ধ করলে হয়তো পরিবর্তনের ইঙ্গিত বহন করছে ( have shown the sings of change). অন্যদিকে passage - এর শেষ লাইনে বলা হয়েছে। But this attitude towards the gypsies has gradually changed. সুতরাং মূল passage - এর সাথে অর্থের সাযুজ্যের বিচারে সঠিক উত্তর (ঘ)।
' বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' কার রচনা?
Correct Answer:
ক: মুহাম্মদ শহীদুল্লাহ্
Explanation:
' বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' কার রচনা? সঠিক উত্তর মুহাম্মদ শহীদুল্লাহ্ বিশিষ্ট ভাষাবিদ, গবেষক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ (১৮৮৫ - ১৯৬৯ খ্রি.) 'বাংলা ভাষার ইতিবৃ্ত্ত' (১৯৬৫), 'ভাষা ও সাহিত্য (১৯৩১) এবং 'বাংলা ব্যাকরণ' (১৯৬৫) ভাষাতত্ত্ব বিষয়ক গ্রন্থ রচনা করেন।
' প্রভাবতী সম্ভাষণ' কার রচনা?
Correct Answer:
খ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Explanation:
' প্রভাবতী সম্ভাষণ' কার রচনা? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেখক, সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (১৮২০ - ১৯৯১ খ্রি) একটি মৌলিক গ্রন্থ 'প্রভাবতী সম্ভাষণ' । তার রচিত অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে হয়েছে - 'বেতালপঞ্চবিংশতি' (হিন্দি বৈতালপচ্চীসীর বঙ্গানুবাদ) , 'শকুন্তলা ' (কালিদাসের 'অভিজ্ঞানশকুন্তলম' নাটকের উপাখ্যান ভাগের বঙ্গানুবাদ) , 'ভ্রান্তিবিলাস' (শেক্সপীয়রের ' Comedy of Errors' - এর বঙ্গানুবাদ ) ইত্যাদি।
' কবর' নাটক কার রচনা ?
Correct Answer:
গ: মুনীর চৌধুরী
Explanation:
' কবর' নাটক কার রচনা ? সঠিক উত্তর মুনীর চৌধুরী শিক্ষাবিদ, নাট্যকার, সমালোচক ও বাগ্মী মুনীর চৌধুরী (১৯২৫ - ১৯৭১ খ্রি.) 'কবর' (১৯৬৬) নাটকটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচনা করেন। তার অন্যান্য উল্লেখ্যযোগ্য নাটক হলো - 'রক্তাক্ত প্রান্তর' (১৯৬২), 'চিঠি' (১৯৬৬) দাওরণ্য (১৯৬৬) ইত্যাদি।
ণত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য?
Correct Answer:
গ: তৎসম
Explanation:
ণত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য? সঠিক উত্তর তৎসম যে বিধান বা নিয়ম অনুসরণে তৎসম বা সংস্কৃত শব্দে 'ণ (মূর্ধন্য - ণ) ও 'ন' (দন্ত্য - ন) এর সঠিক ব্যবহার নিশ্চিত করা যায় তাকে ণত্ব বিধান হলো। উল্লেখ্য , খাঁটি বাংলা ও বিদেশী শব্দে মূর্ধন্য - ণ হয় না। যেমন - কান, সোনা, কুরআন ,গভর্নর ,ইরান ইত্যাদি।
' চতুর্দশপদী কবিতাবলী' কার রচনা?
Correct Answer:
গ: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
' চতুর্দশপদী কবিতাবলী' কার রচনা? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে প্রথম সনেট বা চতুর্দশপদী কবিতা লেখেন কবি ও নাট্যকার মধুসূদন দত্ত (১৮২৪ - ১৮৭৩ খ্রি). । তার রচিত সনেটসমূহ 'চতুর্দশপদী কবিতাবলী' (১৮৬৬) তে সংকলিত। প্রশ্নে উল্লিখিত অন্য কবি - সাহিত্যিকগণ সনেট রচনা করেননি।
কোনটি অনুজ্ঞা?
Correct Answer:
খ: তুমি যাও
Explanation:
কোনটি অনুজ্ঞা? সঠিক উত্তর তুমি যাও কিছু করার আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, আশীর্বাদ, প্রার্থনা - কামনা, অনুমতি ইত্যাদি বোঝাতে ক্রিয়ার যে বিশেষ রীতি ব্যবহৃত হিয় তাকে অনুজ্ঞা (ভাব) বলা হয়। যেমন - বর্তমান কালে : কলমটি দাও । ভবিষ্যৎ কালে: কাল দেখা হবে ইত্যাদি। সুতরাং 'তুমি যাও' একটি অনুজ্ঞা।
কোনটি কাজী নজরুল ইসলাম রচতি গ্রন্থ?
Correct Answer:
ক: বিষের বাঁশী
Explanation:
কোনটি কাজী নজরুল ইসলাম রচতি গ্রন্থ? সঠিক উত্তর বিষের বাঁশী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের (১৮৯৯ - ১৯৭৬ খ্রি.) 'বিষের বাঁশী' (১৯২৪) একটি বিদ্রোহত্মক কাব্যগ্রন্থ। তার এরুপ আরো কিছু কাব্যগ্রন্থ হলো - 'অগ্নিবীণা' (১৯২২) 'ভাঙার গান ' (১৯২৪) , 'সাম্যবাদী' (১৯২৫) ,সর্বহারা' (১৯২৬) , ফনি - মনসা' (১৯২৭) 'জিঞ্জির ' (১৯২৮) , 'সন্ধ্যা' (১৯২৯) এবং 'প্রলয় - শিখা' (১৯৩০)। অন্যদিকে 'বন্দীর বন্দনা' (১৯৩০) কাব্যগ্রন্থটি রচনা করেন কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক , নাট্যকার ,অনুবাদক ও সম্পাদক বুদ্ধদেব বসু (১৯০৮ - ১৯৭৪ খ্রি.)। 'রুপসী বাংলা' (১৯৫৭) কাব্যগ্রন্থটি রচনা করেন কবি জীবনানন্দ দাশ (১৮৯৯ - ১৯৫৪খ্রি.)।
'কর্মে যাহার ক্লান্তি নাই' এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি?
Correct Answer:
গ: অক্লান্ত কর্মী
Explanation:
'কর্মে যাহার ক্লান্তি নাই' এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? সঠিক উত্তর অক্লান্ত কর্মী 'কর্মে যার ক্লান্তি নেই' - - এই বাক্যাংশের সংক্ষিপ্ত রুপ - অক্লান্ত কর্মী.
' বিরাগী' শব্দের অর্থ কী?
Correct Answer:
ক: উদাসীন
Explanation:
' বিরাগী' শব্দের অর্থ কী? সঠিক উত্তর উদাসীন 'বিরাগী' একটি পুরুষবাচক শব্দ ,যার অর্থ বিরাগযুক্ত, উদাসীন, নিস্পৃহ বা বিরক্ত। 'বিরাগী' শব্দটির স্ত্রীবাচক রুপ হলো 'বিরাগিনী'।
' যত বড় মুখ নয় তত বড় কথা' ---- এখানে 'মুখ' বলতে কী বোঝাচ্ছে?
Correct Answer:
ঘ: শক্তি
Explanation:
' যত বড় মুখ নয় তত বড় কথা' ---- এখানে 'মুখ' বলতে কী বোঝাচ্ছে? সঠিক উত্তর শক্তি যে ভাষায় শব্দভাণ্ডার যত সমৃদ্ধ এবং যত বেশি অর্থবৈচিত্র্যে ঋদ্ধ সেই ভাষা তত উন্নত বলে স্বীকৃত। বাংলা একটি সমৃদ্ধ ভাষা হওয়ায় এ ভাষায় বানান ও উচ্চারণগত অভিন্নতা সত্ত্বে ও একই শব্দ বাক্যের মধ্যে বিভিন্ন অর্থ প্রকাশ করে থাকে। উপরিউক্ত প্রশ্নে 'মুখ' দ্বারা এখানে স্পষ্টতই শক্তি বুঝানো হয়েছে।
'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই'---- কে বলেছেন?
Correct Answer:
ক: চণ্ডীদাস
Explanation:
'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই'---- কে বলেছেন? সঠিক উত্তর চণ্ডীদাস এই অমর উক্তিটি করেছেন মধ্যযুগের প্রখ্যাত কবি বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচিয়তা চণ্ডীদাস। উল্লেখ্য, পদাবলীতে ভিন্ন ভিন্ন চণ্ডীদাসের নাম (চণ্ডীদাস দ্বিজ, চণ্ডীদাস দীন, চণ্ডীদাস আদি ইত্যাদি।) জানা যায়। তবে ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, চণ্ডীদাস তিনজন - বডু চণ্ডীদাস শ্রীকৃষ্ণকীর্তনের রচয়িতা এবং দ্বিজ ও দীন পদাবলীর কবি।
কোনটি রবীন্দ্রনাথের রচনা?
Correct Answer:
ক: চতুরঙ্গ
Explanation:
কোনটি রবীন্দ্রনাথের রচনা? সঠিক উত্তর চতুরঙ্গ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 'চতুরঙ্গ' (১৯১৬) একটি উপন্যাস। তার অন্যান্য উল্লেখ্যযোগ্য উপন্যাস হলো - ' গোরা' (১৯১০) , 'ঘরে - বাইরে' (১৯১৬) , 'শেষের কবিতা' (১৯২৯) ইত্যাদি।
'ব্রজবুলি' বলতে কী বোঝায়?
Correct Answer:
খ: একরকম কৃত্রিম কবিভাষা
Explanation:
'ব্রজবুলি' বলতে কী বোঝায়? সঠিক উত্তর একরকম কৃত্রিম কবিভাষা 'ব্রজবুলি' হলো মৈথিলী ও বাংলা ভাষার মিশ্রণে গঠিত এক প্রকার কৃত্রিম কবিভাষা। এই ভাষায় বৈষ্ণব পদ রচনা করেছেন অনেক কবি, যাদের মধ্যে গোবিন্দদাস, বিদ্যাপতি, চণ্ডীদাস ও জ্ঞানদাস অন্যতম। উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুর ও ব্রজবুজি ভাষায়' ভানুসিংহ ঠাকুরের পদাবলী' নামে কাব্য রচনা করেন।
' আবোল- তাবোল' কার লেখা?
Correct Answer:
গ: সুকুমার রায়
Explanation:
' আবোল- তাবোল' কার লেখা? সঠিক উত্তর সুকুমার রায় প্রখ্যাত শিশুসাহিত্যিক ও শিশুতোষ পত্রিকা' সন্দেশ' (১৯১৩) প্রতিষ্ঠাতা সুকুমার রায় (১৮৮৭ - ১৯২৩ খ্রি.) - এর মৃত্যুর পরে প্রকাশিত 'আবোল - তাবোল' (১৯২৩), 'হ - য - ব - র - ল' (১৯২৪) ,'পাগলা দাশু' (১৯৪০) ,'বহুরুপী ' (১৯৪৪) ইত্যাদি বইগুলো বাংলা শিশুতোষ সাহিত্যের অমর সৃষ্টি।
কোনটি কাব্যগ্রন্থ?
Correct Answer:
গ: কয়েকটি কবিতা
Explanation:
কোনটি কাব্যগ্রন্থ? সঠিক উত্তর কয়েকটি কবিতা নাগরিক কবি সমর সেন (১৯১৬ - ১৯৮৭ খ্রি) রচিত 'কয়েকটি কবিতা' (১৯৩৭)। একটি কাব্যগ্রন্থ।
কোনটি নাটক?
Correct Answer:
ঘ: সাজাহান
Explanation:
কোনটি নাটক? সঠিক উত্তর সাজাহান 'সাজাহান' (১৯০৯) কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় (১৮৬০ - ১৯১৩ খ্রি.) রচিত একটি ঐতিহাসিক নাটক।'গড্ডলিকা' (১৯২৪) বিশিষ্ট লেখক রাজশেখর বসু (১৮৮০ - ১৯৬০ খ্রি.) রচিত একটি ছোটগল্প। অন্যদিকে 'পল্লী সমাজ' (১৯১৬) খ্যাতনামা কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্রোপাধ্যায় (১৮৭৬ - ১৯৩৮)। রচিত একটি উপন্যাস।
প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন?
Correct Answer:
খ: প্রধান বিচারপ্রতি নিয়োগ
Explanation:
প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন? সঠিক উত্তর প্রধান বিচারপ্রতি নিয়োগ সংবিধানের ৪৮(৩) ও ৫৬(৩) ধারায় রাষ্ট্রপতির ক্ষমতা উল্লেখ করা হয়েছে। ৪৮(৩) ধারায় উল্লেখ রয়েছে যে, এই সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুসারে কেবল প্রধানমন্ত্রী ও ৯৫ অনুচ্ছেদের ১ দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি তার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন।
বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কি ছিল?
Correct Answer:
ঘ: ৯৩ হাজার যুদ্ধবন্দির বিচার অনুষ্ঠান
Explanation:
বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কি ছিল? সঠিক উত্তর ৯৩ হাজার যুদ্ধবন্দির বিচার অনুষ্ঠান মুক্তিযুদ্ধের ৯৩ হাজার যুদ্ধবন্দির বিচারের জন্য সরকারকে প্রয়োজনীয় ক্ষমতা প্রদানের লক্ষ্যে সংবিধানের ৪৭ অনুচ্ছেদের সাথে ৪৭(৩) অনুচ্ছেদ যুক্ত করা হয় এবং ৪৭(ক) নামক নতুন অনুচ্ছেদ সংযোজিত করা হয়।
যমুনা বঙ্গবন্ধু সেতুর পিলার কয়টি?
Correct Answer:
গ: ৫০ টি
Explanation:
যমুনা বঙ্গবন্ধু সেতুর পিলার কয়টি? সঠিক উত্তর ৫০ টি বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য ৪.৮ কিমি ও প্রস্থ ১৮.৫ মি.। এ সেতুর স্প্যানের সংখ্যা ৪৯ টি এবং পিলার ৫০ টি।
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়?
Correct Answer:
খ: ২৮
Explanation:
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়? সঠিক উত্তর ২৮ বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকার অংশে বিশেষ উদ্দেশ্যে মৌলিক অধিকার রহিত করার ক্ষমতা দেয়া হয়েছে। সংবিধানের ২৮(৪) অনুচ্ছেদে বলা হয়েছে, 'নারী ও শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন হতে এ অনুচ্ছেদের কোনোকিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করবে না।'
জাতীয় সংসদ ভবন কত একর জমির ওপর নির্মিত?
Correct Answer:
খ: ২১৫ একর
Explanation:
জাতীয় সংসদ ভবন কত একর জমির ওপর নির্মিত? সঠিক উত্তর ২১৫ একর ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ১৯৬২ সালে। এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আইয়ুব খান। ১৯৮২ সালের প্রথমদিকে ভবনটির কাজ সম্পন্ন হয় এবং একই বছর ২৮ জানুয়ারি বিচারপতি আব্দুস সাত্তার এর উদ্ধোধন করেন। ১৯৮২ সালের ১৫ ফেব্রুয়ারি এ ভবনে জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে পাস করা হয়?
Correct Answer:
গ: ২৭ মার্চ ১৯৯৬
Explanation:
তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে পাস করা হয়? সঠিক উত্তর ২৭ মার্চ ১৯৯৬ আইনটি জাতীয় সংসদে পাস হয় ১৯৯৬ সালের ২৭ মার্চ এবং রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদন পায় ২৮ মার্চ ১৯৯৬ । উল্লেখ্য, ৩০ জুন ২০১১ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়।
ভারতের সাথে বাংলাদেশের পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
Correct Answer:
গ: নয়াদিল্লি
Explanation:
ভারতের সাথে বাংলাদেশের পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর নয়াদিল্লি শুষ্ক মৌসুমে বাংলাদেশকে গঙ্গা নদীর পানির ন্যায্য অংশ প্রদানের উদ্দেশ্য ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে 'গঙ্গার পানি বণ্টন চুক্ত ১৯৯৬' স্বাক্ষরিত হয় । এতে স্বাক্ষর করেন ভারতের পক্ষে তদানীন্তন প্রধানমন্ত্রী এইচডি দেব গৌড়া এবং বাংলাদেশের পক্ষে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল?
Correct Answer:
খ: ১৬১০ খ্রিস্টাব্দে
Explanation:
ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল? সঠিক উত্তর ১৬১০ খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীর সিংহাসনে আরোহণ করে ইসলাম খান চিশতীকে বাংলা অধিকারে প্রেরণ করেন। ইসলাম খান ১৬১০ সালে মুসা খানকে পরাজিত করে বাংলা অধিকার করেন এবং ঢাকার নামকরণ করেন 'জাহাঙ্গীরনগর'। তিনি এ সময় রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর করেন।
জাতীয় সংসদে কোরাম হয় কত জনে?
Correct Answer:
গ: ৬০ জন
Explanation:
জাতীয় সংসদে কোরাম হয় কত জনে? সঠিক উত্তর ৬০ জন 'সংসদের বৈঠক চলাকালে কোন সময়ে উপস্থিত সদস্য সংখ্যা ষাটের কম বলিয়া যদি সভাপদির দৃষ্টি আকর্ষণ করা হয়, তাহা হইলে তিনি অন্যূন ষাট জন সদস্য উপস্থিত না হওয়া পর্যন্ত বৈঠক স্থগিত রাখিবেন কিংবা মূলতবী করিবেন। ' তাই কোরাম হয় ৬০ জনে ।
বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়?
Correct Answer:
খ: ১৯৫৭ সালে
Explanation:
বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়? সঠিক উত্তর ১৯৫৭ সালে ১৯৫৫ সালে সিলেটের হরিপুরের সর্বপ্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় এবং তা থেকে ১৯৫৭ সালে গ্যাস উত্তোলন শুরু হয় ।
পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?
Correct Answer:
গ: গোয়ালন্দ
Explanation:
পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? সঠিক উত্তর গোয়ালন্দ রাজবাড়ী জেলায় অবস্থিত গোয়ালন্দে মিলিত হয়েছে পদ্মা ও যমুনা নদী। অন্যদিকে চাঁদপুরে মিলিত হয়েছে পদ্মা ও মেঘনা নদী।
সংসদ ভবনের স্থপিত কে?
Correct Answer:
খ: লুই আই কান
Explanation:
সংসদ ভবনের স্থপিত কে? সঠিক উত্তর লুই আই কান সংসদ ভবনের স্থপতি লুই আই কান যুক্তরাষ্ট্রের নাগরিক। তার শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন হলো বাংলাদেশের জাতীয় সংসদ ভবন।
বর্তমানে বাংলাদেশে গড়পড়তা মাথাপিছু আয় কত মার্কিন ডলার?
Correct Answer:
ঘ: ১৪৬৬ ডলার
Explanation:
বর্তমানে বাংলাদেশে গড়পড়তা মাথাপিছু আয় কত মার্কিন ডলার? সঠিক উত্তর ১৪৬৬ ডলার বিদায়ী অর্থবছর (২০১৯ - ২০) শেষে দেশের মানুষের মাথাপিছু গড় আয় দাঁড়িয়েছে ২ হাজার ৬৪ ডলার। তার আগের অর্থবছরে মাথাপিছু গড় আয় ছিল ১ হাজার ৯০৯ ডলার।
ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবি কি ছিল?
Correct Answer:
খ: বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা
Explanation:
ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবি কি ছিল? সঠিক উত্তর বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা তৎকালীন পূর্ববাংলার ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর মুসলিম লীগ শাসনের অবসানের লক্ষ্যে আওয়ামী লীগ সভাপতি মাওলানা ভাসানী, কৃষক শ্রমিক পার্টির সভাপতি শেরে বাংলা এ.কে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী মিলে ১৯৫৪ সালের নির্বাচনে কর্মসূচিই' একুশ দফা' নামে পরিচিত। একুশটি দফা বিশিষ্ট এ কর্মসূচির প্রথম দাবিই ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা।
বাংলাদেশে ফরায়েজী আন্দোলনের প্রবক্তা কে?
Correct Answer:
গ: হাজী শরীয়তউল্লাহ
Explanation:
বাংলাদেশে ফরায়েজী আন্দোলনের প্রবক্তা কে? সঠিক উত্তর হাজী শরীয়তউল্লাহ মুসলমানদের ফরজ কাজমূহ পালনে উদ্ধুদ্ধ করার আন্দোলনই ফরায়েজী আন্দােলন ,যার নেতৃত্ব দেন হাজী শরীয়তুুউল্লাহ এবং তার মৃত্যুর পর ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন তার একমাত্র পুত্র দুদু মিয়া।
সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে?
Correct Answer:
ঘ: মালদ্বীপে
Explanation:
সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে? সঠিক উত্তর মালদ্বীপে মানব উন্নয়ন রিপোর্ট ২০১৫ অনুসারে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শিক্ষিতের হার সবচেয়ে বেশি মালদ্বীপে (৯৮.৪%। এর নিম্নক্রমে শ্রীলংকা (৯১.২%) , ভারত (৬২.৮%) ,বাংলাদেশ (৫৮.৮%), নেপাল (৫৭.৪), পাকিস্তান (৫৪.৭%) ,ভুটান (৫২.৮%) ।