21st BCS Preliminary Test MCQs
Showing 48 questions (Total: 98)
বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে?
Correct Answer:
গ: তৈরি পোশাক
Explanation:
বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? সঠিক উত্তর তৈরি পোশাক বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ অনুসারে বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় অর্থাৎ বাংলাদেশের সর্বাধিক রপ্তানি আয় (২০১৪ - ২০১৫) আসে তৈরি পোশাক থেকে (১৩,০৬৫ মিলিয়ন মার্কিন ডলার,) যা মোট রপ্তানির ৪১.৯% । রপ্তানি আয়ে দ্বিতীয় অবস্থানে আছে নীটওয়্যার। রপ্তানির পরিমাণ ১২,৪২৭ মিলিয়ন মার্কিন ডলার, যা মোট রপ্তানির ৩৯.৮%।
জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
খ: ১৯৪৫ সালে
Explanation:
জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৯৪৫ সালে চীন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য , যুক্তরাষ্ট্রসহ মোট ৫১ টি দেশ কর্তৃক জাতিসংঘ সনদ অনুমোদনের মধ্য দিয়ে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) কোন বছর প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
গ: ১৯৪৯ সালে
Explanation:
নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) কোন বছর প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৯৪৯ সালে কমিউনিজম তথা ওয়ারশ জোট রোধকল্পে ধনতান্ত্রিক দেশসমূহের সামরিক জোট NATO ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ৩১। সর্বশেষ সদস্য ফিনল্যান্ড।
'লালসালু' উপন্যাসটির লেখক কে?
Correct Answer:
খ: সৈয়দ ওয়ালীউল্লাহ
Explanation:
'লালসালু' উপন্যাসটির লেখক কে? সঠিক উত্তর সৈয়দ ওয়ালীউল্লাহ সৈয়দ ওয়ালীউল্লাহ বাংলার গ্রাম ও সমাজ - জীবনে এক ধ্রুপদী জীবনধারাকে লালসালু উপন্যাসে রুপদান করেন। তিনি এতে বাংলার লোকায়ত সংস্কার ও ধর্মাচরণের নেপথ্যে তথাকথিত ধর্মধ্বজাধারী ও ভণ্ড ধর্মব্যবসায়ীদের স্বরুপ গভীর জীবনবোধ ও মমত্বের সঙ্গে প্রকাশ করেন। উপন্যাসটির ফরাসি অনুবাদ L Arbre Sams Maeme প্রকাশিত হয় ১৯৬১ সালে এবং ইংরেজি অনুবাদ Tree Without Roots প্রকাশিত হয় ১৯৬৭ সালে।
নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কি?
Correct Answer:
ঘ: আফ্রিকান ন্যাশনাল পার্টি
Explanation:
নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কি? সঠিক উত্তর আফ্রিকান ন্যাশনাল পার্টি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি প্রতিষ্ঠিত হয় ৮ জানুয়ারি ১৯১২ সালে। ৫ ডিসেম্বর ২০১৩ মৃত্যুবরণ করনে।
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কত তারিখে এবং কোন বছর স্বাক্ষরিত হয়?
Correct Answer:
গ: ২ ডিসেম্বর, ১৯৯৭
Explanation:
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কত তারিখে এবং কোন বছর স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর ২ ডিসেম্বর, ১৯৯৭ ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্রগ্রামের ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের লবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সপ্তম জাতীয় কমিটির চেয়ারম্যান আবুল হাসানাত আবদুল্লাহ এবং পার্বত্য চট্রগ্রাম জনসংহতির পক্ষে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।
OPEC ভুক্ত দেশ কয়টি?
Correct Answer:
ক: ১৩টি
Explanation:
OPEC ভুক্ত দেশ কয়টি? সঠিক উত্তর ১৩টি তেলের উৎপাদন ও মূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে গঠিত সংস্থা OPEC (ওপেক) এর বর্তমানে এর সদস্য. ১৩টি দেশ - অ্যাঙ্গোলা, আলজেরিয়া, ইরাক, ইরান, ইউএই, কুয়েত, নাইজেরিয়া, ভেনিজুয়েলা, লিবিয়া, সৌদি আরব, গ্যাবন, ইকুয়েটোরিয়াল গিনি ।
ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতির নাম কি?
Correct Answer:
গ: জোকো উইদাদো
Explanation:
ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতির নাম কি? সঠিক উত্তর জোকো উইদাদো ইন্দোনেশিয়ার বর্তামান রাষ্ট্রপতি জোকো উইদাদো ২০ অক্টোবর ২০১৪ নির্বাচিত হন। আবদুর রহমান ওয়াহিদ ছিলেন ইন্দোনেশিয়ার চতুর্থ প্রেসিডেন্ট ,যার মেয়াদকাল ১৯ অক্টোবর ২০০৪ পর্যন্ত। তিনি দেশটির প্রথম প্রেসিডেন্ট ড. আহমদ সুকর্নের (মেয়াদকাল ১৮.০৮.১৯৪৫ - ১২.০৬.১৯৬৭) কন্যা।
কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে?
Correct Answer:
খ: সিটিবিটি(CTBT)
Explanation:
কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে? সঠিক উত্তর সিটিবিটি(CTBT) NATO (North Atlantic Treaty Organization) হলো সামরিক জোট যা ৪ এপ্রিল ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়, CTBT (Comprehesive Test Ban Treaty) হলো সর্বাত্মক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি যা স্বাক্ষরিত হয় ২৪ সেপ্টেম্বর ১৯৯৬, NPT (Nuclear Non - Proliferation Traty) হলো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি যা কার্যকর হয় ৫ মার্চ ১৯৭০।
সম্প্রতি কোন দেশকে কমনওয়েলথ থেকে বহিষ্কার করা হয়েছে?
Correct Answer:
ক: গাম্বিয়া
Explanation:
সম্প্রতি কোন দেশকে কমনওয়েলথ থেকে বহিষ্কার করা হয়েছে? সঠিক উত্তর গাম্বিয়া ১৯৪৯ সালে ২৮ এপ্রিল লন্ডন ঘোষণা অনুযায়ী আধুনিক কমনওয়েলথ আত্মপ্রকাশ করে। ২০০৬ সালের ৮ ডিসেম্বর ফিজিতে সামরিক অভ্যুত্থানের জন্য অস্থায়ীভাবে দ্বিতীয়ভাবারের মতো দেশটির সদস্য পদ স্থগিত করা হয়। ১ সেপ্টম্বর ২০০৯ সম্পূর্ণরুপে সদস্যপদ স্থগিত করা হয়। ৬ জুন ২০০০ ফিজির সদস্যপদ প্রথম স্থগিত করা হয় যা প্রত্যাহার হয় ২০ ডিসেম্বর ২০০১। কমনওয়েলথ থেকে অন্য যে দেশগুলোর সদস্যপদ স্থগিত ও প্রত্যাহার করা হয় - নাইজেরিয়া স্থগিত ১১ নভেম্বর ১৯৯৫ (প্রত্যাহার ২৯ মে ১৯৯৯) পাকিস্তান ১৮ অক্টোবর ১৯৯৯ (প্রত্যাহার ৭ ডিসেম্বর ২০০৩), পাকিস্তান ২২ নভেম্বর ২০০৭ (প্রত্যাহার ২২ মে ২০০৮)। উল্লেখ্য, বাংলাদেশ কমনওয়েলথের সদস্য পদ লাভ করায় পাকিস্তান ১৯৭২ সালে সদস্য পদ ত্যাগ করে এবং ১৯৮৯ সালে পুনরায় যোগদান করে। তবে, সর্বশেষ সদস্যপদ প্রত্যাহার বা ত্যাগকারী দেশ হলো গাম্বিয়া (প্রত্যাহার ৩ অক্টোবর ২০১৩)।
দক্ষিণ এশীয়ার রাষ্ট্রগুলো কবে সাপটা চুক্তি সই করে?
Correct Answer:
গ: ১৯৯৩ সালে
Explanation:
দক্ষিণ এশীয়ার রাষ্ট্রগুলো কবে সাপটা চুক্তি সই করে? সঠিক উত্তর ১৯৯৩ সালে সাপটা (সার্ক অগ্রাদিকার বাণিজ্য চুক্তি) হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্কভুক্ত দেশগুলোর মধ্যকার সম্পাদিত একটি বাণিজ্য চুক্তি। SAPTA - এর পূর্ণরুপ SAARC Preferentail Trading সার্কের সপ্তম শীর্ষ সম্মেলনের শেষ দিন ১১ এপ্রিল সার্ক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীগণ এ চুক্তিতে স্বাক্ষর করেন। SAPTA কার্যকর হয় ৮ ডিসম্বর ১৯৯৫ থেকে।
কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল?
Correct Answer:
গ: ৫১ টি
Explanation:
কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল? সঠিক উত্তর ৫১ টি দ্বিতীয় বিশ্বযদ্ধের শেষের দিকে ১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন সানফ্রান্সিসকোতে আন্তর্জাতিক সংগঠন প্রশ্নে জাতিসূহের সম্মেলনে ৫০ টি দেশের প্রতিনিধিরা জাতিসংঘ সনদ রচনা করেন এবং সম্মেলনে অংশগ্রহণকারী ৫০টি দেশ ২৬ জুন সনদটি অনুমোদন ও স্বাক্ষর করেন। পরবর্তীতে ১৯৪৫ সালের ১৫ অক্টোবর পোল্যান্ড ৫১ তম দেশ হিসেবে সনদে স্বাক্ষর করে এবং ২৪ অক্টোবর জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। সুতরাং পোল্যান্ড পরে স্বাক্ষর করলেও প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে পোল্যান্ডকে ও ধরা হয়।
বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত?
Correct Answer:
ঘ: আফ্রিকা
Explanation:
বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত? সঠিক উত্তর আফ্রিকা বেনিন প্রজাতিন্ত্রের রাজধানী পোর্টোনোভা। দেশটির আয়তন ১,১২,৬২৪ বর্গ কিমি. লোকসংখ্যা ৮৯ লক্ষ, ভাষা ফ্রেঞ্চ এবং মুদ্রা ফ্রাংক।
বর্তমানে বাংলাদেশের বৃহৎ সাহায্যদানকারী দেশ কোনটি?
Correct Answer:
ক: জাপান
Explanation:
বর্তমানে বাংলাদেশের বৃহৎ সাহায্যদানকারী দেশ কোনটি? সঠিক উত্তর জাপান অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ অনুসারে বৃহৎ সাহায্যদানকারী দেশ জাপান; অর্থের পরিমাণ ৩৬৬.৪৬ মিলিয়ন মার্কিন ডলার (২০১৪ - ১৫)।
শতাব্দীর সর্বশেষ অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?
Correct Answer:
খ: সিডনি
Explanation:
শতাব্দীর সর্বশেষ অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর সিডনি শতাব্দীর শেষ অলিম্পিকের ভেন্যু নির্বাচনে সিডনি বেইজিংকে হারিয়ে নির্বাচিত হয়। ২০১৬ সালে অলিম্পিক অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। ২০২০ সালে ৩২ তম অলিম্পিক অনুষ্ঠিত হবে জাপানের টোকিওতে ।
গ্রুপ-৭৭ কোন ধরনের দেশ নিয়ে গঠিত?
Correct Answer:
খ: উন্নয়নশীল
Explanation:
গ্রুপ-৭৭ কোন ধরনের দেশ নিয়ে গঠিত? সঠিক উত্তর উন্নয়নশীল তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থরক্ষায় ১৫ জুন ১৯৬৪ সালে গঠিত হয় গ্রুপ - ৭। বর্তমানে এর সদস্য ১৩৪।
১৯৯৯ সালের নোবেল সাহিত্য পুরস্কার কে পেয়েছেন?
Correct Answer:
ঘ: গুন্টার গ্রাস
Explanation:
১৯৯৯ সালের নোবেল সাহিত্য পুরস্কার কে পেয়েছেন? সঠিক উত্তর গুন্টার গ্রাস ১৯৯৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান জার্মান সাহিত্যিক গুন্টার গ্রাস। তার বিখ্যাত উপন্যাস 'দি টিন ড্রাম' - এর জন্য তিনি এ পুরস্কার লাভ করেন। আমেরিকান সংগীত ঐতিহ্যে নতুন কাব্যিক অভিব্যক্তি প্রবর্তনের জন্য ২০১৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন বব ডিলান (প্রকৃত নাম : রবার্ট অ্যালেন জিমারজ্যান। )।
১৯৯৫ সালে বেইজিং-এ অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের মূল শ্লোগান কি ছিল?
Correct Answer:
ক: নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখ
Explanation:
১৯৯৫ সালে বেইজিং-এ অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের মূল শ্লোগান কি ছিল? সঠিক উত্তর নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখ ১৯৯৫ সালের সেপ্টেম্বর মাসে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলন গৃহীত হয় বেইজিং কর্মপরিকল্পনা।
আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: প্যারিসে
Explanation:
আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? সঠিক উত্তর প্যারিসে প্রখ্যাত ফরাসি সেতু প্রকৌশলী আলেকজান্ডার গুস্তাভ আইফেলের নকশাকৃত প্রায় ৩২০ মিটার উঁচু আইফেল টাওয়ার তৈরি করা হয় ফ্রান্সের প্যারিস নগরীতে ১৮৮৯ সালে।
বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে?
Correct Answer:
ক: লসএঞ্জেলস
Explanation:
বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে? সঠিক উত্তর লসএঞ্জেলস বাংলাদেশ ১৯৮০ সালের ১৫ ফেব্রুয়ারি বিশ্ব অলিম্পিক এসােসিয়শনের সদস্যপদ লাভ করে। বাংলাদেশ ১৯৮৪ সালে লসএঞ্জেলস অলিম্পিকে প্রথম অংশগ্রহণ করে।
ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?
Correct Answer:
ঘ: রিওডি জেনিরিও
Explanation:
ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর রিওডি জেনিরিও প্রথম ধরিত্রী সম্মেলন ১৯৯২ সালে ব্রাজিলের রিওডি জেনিরিওতে অনুষ্ঠিত হয়। ২০০২ সালের ২৬ আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে অনুষ্ঠিত হয় দ্বিতীয় ধরিত্রী সম্মেলন। ২০১২ সালের ২০ জুন তৃতীয় ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জেনেরিও।
কোন দেশে নারীরা পুরুষের চেয়ে কম সময় বাঁচে?
Correct Answer:
ঘ: কোনটিই নয়
Explanation:
কোন দেশে নারীরা পুরুষের চেয়ে কম সময় বাঁচে? সঠিক উত্তর কোনটিই নয় ২১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটি অনুষ্ঠিত হয় ২০০০ সালে। ২০০১ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল ছিল ৬১.৮ বছর। এর মধ্যে পুরুষ ৬২.৯ ও নারী ৬১.২ বছর। কিন্তু ২০১৬ সালের সমীক্ষার তথ্য মতে বাংলাদেশের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল ৭০.৭ বছর। এর মধ্যে পুরুষ ৬৯.১ এবং নারী ৭১.৬ ।সুতরাং ২০০০ সালের প্রেক্ষাপটে সঠিক উত্তর বাংলাদেশ হলে ও বর্তমানে বাংলাদেশ ও নারীরা পুরুষের চেয়ে বেশি সময় বাঁচে]
কম্পিউটার ভাইরাস হলো-----
Correct Answer:
ক: এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম
Explanation:
কম্পিউটার ভাইরাস হলো----- সঠিক উত্তর এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম কম্পিউটার ভাইরাস এক ধরনের প্রোগ্রাম যা ইন্টারনেট, ডিস্ক বা অন্য যে কোনো মাধ্যমে কম্পিউটারে প্রবেশ করে পুরো কম্পিউটার সফটওয়্যার বিভিন্ন সমস্যা সৃষ্টি করে কম্পিউটারকে বিকল করে দেয় কিংবা ডকুমেন্টস নষ্ট করে ফেলে।
আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: ভিয়েনায়
Explanation:
আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর ভিয়েনায় সুইজারল্যান্ডের জেনেভায় WTO, Red Cross, LO, ITU, WIPO, UNCTAD, WHO, UNHCR প্রভৃতি সংস্থা ও সংগঠনের সদর দপ্তর, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে IMF, IBRD, IDA, MIGA, IFC ও ICSID - এর সদর দপ্তর, অস্ট্রিয়ার ভিয়েনায় OPEC, IAEA ও UNIDO - এর সদর দপ্তর এবং ফ্রান্সের প্যারিসে UNESCO - এর সদর দপ্তর অবস্থিত।
বায়ুমন্ডলের ওজোনস্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্ব্বোচ্চ?
Correct Answer:
গ: CFC বা ক্লোরোফ্লোরো কার্বন
Explanation:
বায়ুমন্ডলের ওজোনস্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্ব্বোচ্চ? সঠিক উত্তর CFC বা ক্লোরোফ্লোরো কার্বন সিএফসি হলো ক্লোরোফ্লোরো কার্বনের সংক্ষিপ্ত রুপ। এটি বায়ুমন্ডেলের ওজোনস্তর পৌঁছে ওজোনের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেন পরিণত করে ( CFC + O3→02 + ......) । এর ফলে ওজোনস্তর হালকা বা ফুটো হয়ে যায়। এই ফাটল দিয়ে মাহজাগতিক বিভিন্নি রশ্মি পৃথিবীতে এসে জীবজগতের ক্ষতিসাধন করে।
' ড্রাই আইস' (dry ice) হলো ------
Correct Answer:
ক: কঠিন অবস্থায় কার্বন-ডাই-অক্সাইড
Explanation:
' ড্রাই আইস' (dry ice) হলো ------ সঠিক উত্তর কঠিন অবস্থায় কার্বন-ডাই-অক্সাইড কার্বন - ডাই অক্সাইড গ্যাস 0°C উষ্ণতায় এবং সাধারণ চাপের 40 গুণ চাপে তরলে পরিণত হয়। কার্বন - ডাই - অক্সাইডকে চাপ প্রয়োগে বাষ্পীভূত করলে বাষ্পীভবনের প্রয়োজনীয় সুপ্ততাপ ঐ তরল কার্বন - ডাই - অক্সাইড আর ও ঠাণ্ডা হয়ে ( - 78.4°C) কার্বন - ডাই - অক্সাইড উৎপন্ন করে। একেই ড্রাই আইস (Dry Ice) বলা হয়।
ডায়বেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় সেটি হলো -------
Correct Answer:
ক: চিনি জাতীয় খাবার বেশি খেলে এই রোগ হয়
Explanation:
ডায়বেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় সেটি হলো ------- সঠিক উত্তর চিনি জাতীয় খাবার বেশি খেলে এই রোগ হয় আমাদের দেশের মানুষের ভ্রান্ত ধারণা রয়েছে যে চিনি জাতীয় খাবার বেশি খেলে ডায়াবেটিস হয় প্রকৃতপক্ষে অগ্ন্যাশয় থেকে নিঃসৃত ইনসুলিন হরমোনের অভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস রোগ দেখা দেয়। এর ফলে মানবেদেহের কিডনি বিনিষ্ট হতে পারে।
কোন জলজ জীবটি বাতাসে নিশ্বাস নেয়?
Correct Answer:
ক: শুশুক
Explanation:
কোন জলজ জীবটি বাতাসে নিশ্বাস নেয়? সঠিক উত্তর শুশুক 'শুশুক' বা 'ডলফিন' পানিতে বাস করলেও মাছের মতো ফুলকার সাহায্যে পানি থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে না। এটি পানি থেকে ভেসে উঠে মাথার ওপর আড়াআড়িভাবে থাকা ছিদ্রের সাহায্যে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে।
এনজিও প্লাস্টি হচ্ছে -----
Correct Answer:
খ: হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
Explanation:
এনজিও প্লাস্টি হচ্ছে ----- সঠিক উত্তর হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো ধমনী দ্বারা রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হলে এর চিকিৎসায় এনজিওপ্লাস্টি ব্যবহৃত হয়। এ পদ্ধতিতে বিশেষ ধরনের যন্ত্রের মাধ্যমে সমস্যাযুক্ত ধমনির সংকুচিত স্থান বিশেষ ধরনের বেলুন দ্বারা প্রসারিত করা হয়।
মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?
Correct Answer:
খ: ভূপৃষ্ঠে
Explanation:
মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়? সঠিক উত্তর ভূপৃষ্ঠে কোনো একটি বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকৃষ্ট হয় তাকে তার ওজন বা ভর বলে। আমরা জানি, ওজন w = mg; এখানে m = বস্তুর ভর এবং g = অভিকর্ষজ ত্বরণ । বস্তুর ভর একটি ধ্রুব রাশি। সুতরাং কোনো বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণ বেশি , সে স্থানে বস্তুর ওজন সে স্থানে কম । ভৃপৃষ্ঠ থেকে যতই ওপরে বা নিচে যাওয়া যায় ততই - g এর মান কমতে থাকে। সে জন্য পাহাড়ে বা খনির ভেতরে - g - এর মান কম। আবার মেরু অঞ্চলে g - এর মান বিষুব অঞ্চলের চেয়ে বেশি। সুতরাং মেরু বস্তুর ওজন বেশি।
দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে?
Correct Answer:
খ: কার্বন মনোক্সাইড
Explanation:
দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে? সঠিক উত্তর কার্বন মনোক্সাইড কার্বন ও অক্সিজেনের যৌগ কার্বন মনোক্সাইড (CO) একটি বর্ণ ও গন্ধহীন গ্যাস। শ্বাসবায়ুর সঙ্গে শরীরে গেলে তার মারাত্মক পরিণাম হতে পারে এ বিচারে কার্বন মনোক্সাইড তীব্র বিষ - গ্যাস , যা মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা নষ্ট করে দেয়।
যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা সমান নয়, তাদের বলা হয় ----
Correct Answer:
খ: আইসোটোপ
Explanation:
যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা সমান নয়, তাদের বলা হয় ---- সঠিক উত্তর আইসোটোপ আইসোটোপের ক্ষেত্রে এটমিক সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা ভিন্ন, আইসোবারের ক্ষেত্রে ভরসংখ্যা সমান কিন্তু এটমিক সংখ্যা ভিন্ন, আইসোটোনের ক্ষেত্রে এটমিক সংখ্যা ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা সমান এবং আইসোমারের ক্ষেত্রে নিউক্লিয়াসের পারমাণবিক সংক্যা ও ভরসংখ্যা সমান , কিন্তু শক্তি অবস্থা ভিন্ন।
স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হলো -----
Correct Answer:
গ: ৪ ডিগ্রী সেন্টিগ্রেড
Explanation:
স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হলো ----- সঠিক উত্তর ৪ ডিগ্রী সেন্টিগ্রেড পানির ব্যতিক্রমী ধর্ম হচ্ছে 4°C তাপমাত্রায় এর ঘনত্ব সবচেয়ে বৃদ্ধি পায় এবং এরপর তাপমাত্রা কমালে ঘনত্ব হ্রাস পায়। 0°C তাপমাত্রায় পানি বরফ এবং 100°C - এ বাষ্পে পরিণত হয়।
১,০০০ টাকা ক ও খ ১ঃ ৪ অনুপাতে ভাগ করে নেয়। খ এর অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে ২ঃ ১ঃ ১ অনুপাতে ভাগ করে। মেয়ে কত টাকা পাবে?
Correct Answer:
গ: ২০০ টাকা
Explanation:
১,০০০ টাকা ক ও খ ১ঃ ৪ অনুপাতে ভাগ করে নেয়। খ এর অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে ২ঃ ১ঃ ১ অনুপাতে ভাগ করে। মেয়ে কত টাকা পাবে? সঠিক উত্তর ২০০ টাকা কঃখ = ১ঃ৪ অনুপাতের যোগফল = (১ + ৪) = ৫ ∴ খ পায় (১০০০ এর ৪৫ ) = ৮০০ টাকা খঃমাঃ মেয়ে = ২ঃ১ঃ১ অনুপাতের যোগফল (২ + ১ + ১) = ৪ ∴ মেয়ে পায় = (৮০০ এর ১৪) = ২০০ টাকা।
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরে?
Correct Answer:
ঘ: ৫৪০ ডিগ্রি
Explanation:
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরে? সঠিক উত্তর ৫৪০ ডিগ্রি ১ মিনিট = ৬০ সেকেন্ড ৬০ সেকেন্ডে ঘুরে ৯০ বার ১ " " ৯০৬০ " " = ১১২ বার বৃত্তাকার বস্তু তার পরিপূর্ণ ১ বার আবর্তনে ঘুরে ৩৬০° ∴ চাকাটি ১১২বার আবর্তনে ঘুরে = = (৩৬০°×১১২) = ৫৪০°
একটি ক্লাসে ৩০ জন ছাত্র আছে তাদের মধ্যে ১৮ জন ফুটবল খেলে এবং ১৪ জন ক্রিকেট খেলে এবং ৫ জন কিছুই খেলে না। কত জন উভয়টিই খেলে?
Correct Answer:
গ: ৭
Explanation:
একটি ক্লাসে ৩০ জন ছাত্র আছে তাদের মধ্যে ১৮ জন ফুটবল খেলে এবং ১৪ জন ক্রিকেট খেলে এবং ৫ জন কিছুই খেলে না। কত জন উভয়টিই খেলে? সঠিক উত্তর ৭ শুধু ফুটবল বা শুধু ক্রিকেট অথবা উভয়টিই খেলে = (৩০ - ৫) = ২৫ জন। ফুটবল খেলে ১৮ জন ∴ শুধু ফুটবল খেলে = (২৫ - ১৮) = ৭ জন কিন্তু মোট ক্রিকেট খেলে ১৪ জনে শুধু ক্রিকেট খেলে = (২৫ - ১৪) জন = ১১ জন । ∴ ফুটবল ও ক্রিকেট উভয়টিই খেলে = (২৫ - ৭ - ১১) জন = ৭ জন।
একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ঃ ১। এতে কি পরিমাণ সোনা মেশালে ৪ঃ ১ হবে?
Correct Answer:
ঘ: ৪ গ্রাম
Explanation:
একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ঃ ১। এতে কি পরিমাণ সোনা মেশালে ৪ঃ ১ হবে? সঠিক উত্তর ৪ গ্রাম সোনাঃতামা = ৪ঃ১ ১ গ্রাম তামায় সোনা ৪ গ্রাম ৪ " " " (৪×৪) = ১৬ গ্রাম ∴ অতিরিক্ত সোনা মেশাতে হবে (১৬ - ১২) = ৪ গ্রাম।
৯৯৯৯৯৯-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
Correct Answer:
ক: ২১
Explanation:
৯৯৯৯৯৯-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? সঠিক উত্তর ২১ ২, ৩, ৪, ৫ ও ৬ - এর ল.সা.গু = ৬০ ৬০)৯৯৯৯৯৯(১৬৬৬৬৬০৩৯৯৩৬০৩৯৯৩৬০৩৯৯৩৬০৩৯ ভাগশেষ ও ভাজকের পার্থক্য সংখ্যাই হবে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা। ∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = (60 - 39) = 21 উত্তর
এক দোকানদার ১১০ টাকা কেজি দামের কিছু চায়ের সঙ্গে ১০০ টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে তা ১২০ টাকা কেজি দামে বিক্রি করে মোট ২,০০০ টাকা লাভ করল। দোকানদার দ্বিতীয় প্রকারে কত কেজি চা ক্রয় করেছিল?
Correct Answer:
খ: ৮০ কেজি
Explanation:
এক দোকানদার ১১০ টাকা কেজি দামের কিছু চায়ের সঙ্গে ১০০ টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে তা ১২০ টাকা কেজি দামে বিক্রি করে মোট ২,০০০ টাকা লাভ করল। দোকানদার দ্বিতীয় প্রকারে কত কেজি চা ক্রয় করেছিল? সঠিক উত্তর ৮০ কেজি ধরি, দ্বিতীয় প্রকারে চা ক্রয় করে ২x কেজি ∴ প্রথম " " " " " x " মোট ক্রীত চা 3x কেজি 3x কেজি চা - এর ক্রয় মূল্য = {১১০×x) + (১০০ ×২x)}টাকা = ৩১০ x টাকা প্রশ্নমতে, ৩৬০ x - ৩১০x = ২০০০ বা, ৫০x = ২০০০ বা, x = ৪০ ∴ দ্বিতীয় প্রকারে চা ক্রয় করে 2x কেজি (২×৪০) = ৮০ কেজি .
একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয়, খরগোশ সে সময়ে ৫ বার লাফ দেয়। কিন্তু খরগোশ ৪ লাফে যতদূর যায়, কুকুর ৩ লাফে ততদূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত?
Correct Answer:
গ: ১৬ঃ ১৫
Explanation:
একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয়, খরগোশ সে সময়ে ৫ বার লাফ দেয়। কিন্তু খরগোশ ৪ লাফে যতদূর যায়, কুকুর ৩ লাফে ততদূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত? সঠিক উত্তর ১৬ঃ ১৫ খরগোশর ৪ লাফ = কুকুরের ৩ লাফ ∴ " ৫ " = "৩৪×৫ = ১৫৪ " ৪ঃ১৫৪ = ১৬ঃ১৫
একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরল রেখার এক-চতুর্থাংশের ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ?
Correct Answer:
ক: ১৬
Explanation:
একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরল রেখার এক-চতুর্থাংশের ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? সঠিক উত্তর ১৬ ধরি, সরল রেখাটির দৈর্ঘ্য x একক ∴ এর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x2 বর্গ একক সরল রেখার এক - চতুর্থাংশের দৈর্ঘ্য x4 একক ∴ এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল
৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে । দুজন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা করতে শতকরা কত দিন বেশি লাগবে?
Correct Answer:
খ: ৩৩১৩%
Explanation:
৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে । দুজন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা করতে শতকরা কত দিন বেশি লাগবে? সঠিক উত্তর ৩৩১৩% ২ জন কমে মোট লোক হয় = (৮ - ২) = ৬ জন ৮ জনে কাজটি করে ১২ দিনে ১ " " " ১২×৮ " ৬ " " " ১২×৮৬ = ১৬ দিনে পূর্বের চেয়ে সময় বেশি লাগে = (১৬ - ১২) = ৪ দিন ∴ শতকরা সময় বেশি লাগে = (৪×১০০১২)% = ৩৩১৩%
একজন চাকরিজীবীর বেতনের ১১০ অংশ কাপড় ক্রয়ে, ১৩ অংশ খাদ্য ক্রয়ে এবং ১৫ অংশ বাসা ভাড়ায় ব্যয় হয়। তার আয়ের শতকরা কত ভাগ অবিশিষ্ট রইল?
Correct Answer:
ক: ৩৬২৩%
Explanation:
একজন চাকরিজীবীর বেতনের ১১০ অংশ কাপড় ক্রয়ে, ১৩ অংশ খাদ্য ক্রয়ে এবং ১৫ অংশ বাসা ভাড়ায় ব্যয় হয়। তার আয়ের শতকরা কত ভাগ অবিশিষ্ট রইল? সঠিক উত্তর ৩৬২৩% বেতন, কাপড় ক্রয় ও খাদ্যে মোট ব্যয় হয় (১১০ + ১৩ + ১৫) = ১৯৩০ অংশ অবশিষ্ট থাকে = = (১ - ১৯৩০) = ১১৩০ অংশ ∴ শতকরা অবশিষ্ট থাকে = = (১১৩০×১০০)% = ৩৬২৩%
To ---- the arrival of spring, Bangladesh Television --- a special function.
Correct Answer:
C: celebrate : organized
Explanation:
To ---- the arrival of spring, Bangladesh Television --- a special function. Correct Answer celebrate : organized commemorate - স্মরণীয় করে রাখা। announce - ঘোষণা করা। celebrate - উদযাপন করা, শ্রদ্ধা/সম্মান প্রদর্শন করা। Welcome - স্বাগত জানানো। এখন, বসন্তের আগমনকে 'উদযাপন করা' যায় কিন্তু 'স্বাগত'বা 'সম্মান প্রদর্শন করা' যায় না। সুতরাং (কা) ও (খ) কে সহজেই বর্জন করা যায়। এবার, উদযাপন করতে বা স্বাগত জানাতে বাংলাদেশ টেলিভিশন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে পারে (organized)। কিন্তু বিশেষ অনুষ্ঠান মঞ্জুর /অনুমোদন (sanctioned) করা যায় না । তাই সঠিক উত্তর (গ)।
The gypsys are a tribe of strange people. They do not have any fixed home but wander about from place to place and live in tents. they were originally natives of India. But as they reached England from Egypt ,the English took them from Egyptians. this is why they came to be called gypsys. they were beloved to possess strange powers. they could tell your fortune by reading the palm of your hand. it was thought they stole little children to train them in their way of life. whenever a child got lost it was thought that it has been carried away by gypsys so they were arrested and sent for trial. but this attitude towards the Gypsy has gradually changed.The gypsies are people who ---
Correct Answer:
C: are always on the move
Explanation:
The gypsys are a tribe of strange people. They do not have any fixed home but wander about from place to place and live in tents. they were originally natives of India. But as they reached England from Egypt ,the English took them from Egyptians. this is why they came to be called gypsys. they were beloved to possess strange powers. they could tell your fortune by reading the palm of your hand. it was thought they stole little children to train them in their way of life. whenever a child got lost it was thought that it has been carried away by gypsys so they were arrested and sent for trial. but this attitude towards the Gypsy has gradually changed.The gypsies are people who --- Correct Answer are always on the move সঠিক উত্তর (গ) ।কারণ , ২য় লাইনে বলা হয়েছে, 'They do not have any fixed home but wander about from place to place ' এবং একই কারণে (ক) সঠিক নয়।(যেহেতু fixed home নেই)। (খ) সঠিক নয়। কারণ ৪র্থ লাইনে আছে 'They were originally natives of India' . (ঘ) সঠিক নয়। কারণ, Passage - এর শেষাংশে বলা হয়েছে, 'This attitude towards the gypsies has gradually changed '. কাজেই চুরির ব্যাপারটি ছিল সাধারণের ধারণা সত্য ঘটনা নয়।
ক্রিয়াপদ----
Correct Answer:
ক: সবসময়ে বাক্যে থাকবে
Explanation:
ক্রিয়াপদ---- সঠিক উত্তর সবসময়ে বাক্যে থাকবে যে পদ দ্বারা কোনো কার্য সম্পাদন বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। বাক্যের দুটি অংশের (উদ্দেশ্য ও বিধেয়) উদ্দেশ্য অংশে থাকে বিশেষ্য বা সর্বনাম পদের এবং বিধেয় অংশে থাকে ক্রিয়াপদের প্রাধান্য। প্রকৃতপক্ষ, বিধেয় ছাড়া যথার্থ বাক্য হয় না এবং সেই সূত্রে ক্রিয়াপদ ছাড়া বাক্য হয় না। অনেক সময় অন্যান্য পদ উহ্য রেখে শুধু ক্রিয়াপদ দিয়েই মনের ভাব প্রকাশ করা যায়।
বাংলাদেশে সিভিল সার্ভিসের(BCS) ক্যাডার কয়টি?
Correct Answer:
ক: ২৬ টি
Explanation:
বাংলাদেশে সিভিল সার্ভিসের(BCS) ক্যাডার কয়টি? সঠিক উত্তর ২৬ টি বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার সংখ্যা ২৭ টি। ১৫ সেপ্টেম্বর ২০১৪ 'বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের পরীক্ষ) বিধিমালা, ২০১৪, জারি করা হয়। এ বিধিমালায় টেলিকমিউনিকেশন ক্যাডার বিলুপ্ত করা হলে বর্তমানে ক্যাডারের সংখ্যা ২৭। ইকোনোমিক্স বিলুপ্তি হয় ২০১৮ সালে, বর্তমানে ২৬ টি
' চাঁদের হাট' ---- অর্থ কি?
Correct Answer:
গ: প্রিয়জন সমাগম
Explanation:
' চাঁদের হাট' ---- অর্থ কি? সঠিক উত্তর প্রিয়জন সমাগম 'চাঁদের হাট' একটি বাগধারা, যার অর্থ 'ধনে জনে পরিপূর্ণ সুখের সংসার' বা 'সুন্দর' ও সুরেশ মানুষজনের সমাবেশ।