23rd (Special) BCS Preliminary Test (Muktijodha) MCQs
Showing 50 questions (Total: 97)
Maiden speech means----
Correct Answer:
A: First speech
Explanation:
Maiden speech means---- Correct Answer First speech Maiden অর্থ হলো কুমারী , যার অন্য অর্থ হলো সর্বপ্রথম। এ প্রেক্ষিতে choice 'ক' - ই অধিক সঠিক। কারণ সংসদ সদস্যদের প্রথম বক্তৃতাকেই বলা হয় Maiden speech.
Complete the following sentence. If I had known you were coming ----
Correct Answer:
C: I would have gone to the station
Explanation:
Complete the following sentence. If I had known you were coming ---- Correct Answer I would have gone to the station Conditional sentence - এর নিয়মানুযায়ী If + past perfect + would have /could have /might have হয় । যেহেতু main clause - এ past perfect tense হয়েছে তিাই subordinate clause - এ would have ব্যবহার করতে হবে। এ প্রেক্ষিতে (গ) উত্তরটিই ঠিক।
Choose the correct tense----
Correct Answer:
C: Javed was so exhausted that he was lying down for a sleep.
Explanation:
Choose the correct tense---- Correct Answer Javed was so exhausted that he was lying down for a sleep. উপরের বাক্যগুলোেতে দুটি করে past tense - এর clause রয়েছে, যা that দ্বারা যুক্ত হয়েছে। সুতরাং উভয় clause একই tense এর হবে। এখানে উত্তর 'ক' - তে 'lie' verb এর past participle - lain ব্যবহার করা হলেও তাতে lain - এর পূর্বে যথাযথ have verb (had) বসানো হয়নি। উত্তর 'খ' - তে laid down ব্যবহার করা হয়েছে । যার অর্থ হলো ডিম পাড়া বা কোথা ও কিছু রাখা (lay) । সুতরাং এর সাথে sleeping - এর কোনো সম্পর্ক নেই। উত্তর 'ঘ' তে - tense এর ভুল ব্যবহার এবং verb - এর যথাযথ ব্যবহার হয়নি। তাই উত্তর 'গ' - ই সঠিক, যেখানে উভয় ক্ষেত্রেই যথাযথাভাবে past tense এবং 'lie ' verb এর যথাযথ রুপ ব্যবহৃত হয়েছে।
A person whose 'head' is in the clouds is ----
Correct Answer:
B: a day dreamer
Explanation:
A person whose 'head' is in the clouds is ---- Correct Answer a day dreamer (have ones) head in the clouds - অর্থ হলো দিবাস্বপ্নে বিভোর বা অলীক কল্পনায় মগ্ন। প্রশ্নের (ক) - তে proud অর্থ হলো গর্বিত 'গ' তে an aviator অর্থ হলো বৈমানিক এবং 'ঘ' তে useless অর্থ হলো যা কোনো কাজে লাগে না । আর choice 'খ' - তে a day dreamer অর্থ হলো দিবাস্বপ্নাচারী এবং এটি অর্থগতভাবে phrase টির সাথে বেশি মিলে। তাই choice 'খ' - ই সঠিক।
Find out the correct translation. সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
Correct Answer:
গ: It has been drizzling since morning
Explanation:
Find out the correct translation. সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সঠিক উত্তর It has been drizzling since morning প্রথমত বাক্যটি হবে present perfect continuous tense - এ এবং verb টি হবে drizzling এবং এক্ষেত্রে যেহেতু point of time নির্দেশ করছে তাই since হবে। তাই choice 'গ' সঠিক।
A synonym for 'resentment' is ----
Correct Answer:
B: anger
Explanation:
A synonym for 'resentment' is ---- Correct Answer anger মূলশব্দ 'resentment ' অর্থ হলো রাগ, বিরক্তি, ক্ষোভ, fear - ভয়; anger - রাগ ,ক্ষোভ, Indignation - (অবিচারহেতু )ক্ষোভ,রোষ ইত্যাদি; panic - আতংক । এখানে 'খ' এবং 'গ' কাছাকাছি হলে ও 'খ' অধিকতর সঠিক উত্তর।
The captain left the boat, because it -----
Correct Answer:
D: turned over
Explanation:
The captain left the boat, because it ----- Correct Answer turned over এখানে, Turned down - প্রত্যাখ্যান করা । Turned up - আগমন করা , উপস্থিত হওয়া। Turned bottom - এ জাতীয় phrase - এর সন্ধান বিরল। Turn over - উল্টে যাওয়া, পাশ ফেরা । সুতরাং 'ঘ' ই সঠিক উত্তর।
One should be careful about-----duty.
Correct Answer:
C: one's
Explanation:
One should be careful about-----duty. Correct Answer one's এখানে one শব্দটির possessive pronoun হচ্ছে 'one's। অবশ্য his ব্যবহার করলে ও পুরোপুরি অশুদ্ধ হবে না। তবে one's ব্যবহার করাই অধিকতর শুদ্ধ।
I spent ------ with the patient.
Correct Answer:
C: some time
Explanation:
I spent ------ with the patient. Correct Answer some time sometimes - প্রায়ই , মাঝে মধ্যে, sometime - ভবিষ্যতে কোনো এক সময়, some time - কিছু সময়, খানিকটা সময়, some times - এর ব্যবহার ভুল। সুতরাং 'গ' (some time) উত্তরটি সঠিক।
Which phrase contains words opposed to each other in meaning ?
Correct Answer:
C: Reproduction and death
Explanation:
Which phrase contains words opposed to each other in meaning ? Correct Answer Reproduction and death Choice 'ক' তে Hope প্রত্যাশা এবং aspiration আকাঙক্ষা বা উচ্চশার সমার্থক । choice 'খ' তে - Heat অর্থ উত্তাপ বা তাপ দেয়া এবং dust অর্থ হলো ময়লা। সুতরাং এরা সম্পর্কহীন। choice 'গ' তে Reproduction অর্থ পুনরুৎপাদন বা জন্মদান আর death অর্থ হলো মৃত্যু। সুতরাং এরা পরস্পর বিপরীত অর্থবোধক (opposed to each other in meaning ). choice - 'ঘ' - তে emerged অর্থ হলো উদ্ভূত, প্রকাশিত আর advanced অর্থ অগ্রবর্তী । এদের মধ্যে ও তেমন কোনো অর্থগত সম্পর্ক নেই। সুতরাং choice 'গ' - ই সঠিক।
Three fourths of the work ---- finished.
Correct Answer:
C: has been
Explanation:
Three fourths of the work ---- finished. Correct Answer has been Plural লব যুক্ত Fraction (ভগ্নাংশ) - এর পর uncountable noun থাকলে verb singular হয় । তাই সঠিক উত্তর হবে (গ)।
Choose the correct option : Even as harvestion was going on ----
Correct Answer:
A: the rainy season began
Explanation:
Choose the correct option : Even as harvestion was going on ---- Correct Answer the rainy season began বাক্যে Principal clause এবং subordinate clause একই tense - এর হওয়া বাঞ্ছনীয়। এক্ষেত্রে choice 'খ' - তে passive form হলেও verb টি ভুল , তা begun হওয়া উচিত ছিল। choice 'ঘ' - তে present tense ব্যবহার করা হয়েছে। কিন্তু choice 'ক' - তে যথাযথভাবে tense - এর ব্যবহার হয়েছে। সুতরাং choice 'ক' সঠিক।
Complete the sentence----- Trees have ----- off their leaves.
Correct Answer:
C: cast
Explanation:
Complete the sentence----- Trees have ----- off their leaves. Correct Answer cast Appropriate use of word হিসেবে গাছের পাতা ঝরা - বোঝাতে cast off ব্যবহৃত হয়। সুতরাং 'গ' সঠিক।
We waited until the plane----
Correct Answer:
B: took off
Explanation:
We waited until the plane---- Correct Answer took off এখানে until দ্বারা দুটি clause যুক্ত হয়েছে যার principal clause টি past indifinite tense - এর। অতএব নিয়মানুযায়ী subordinate clause টিও past tense - এ হওয়া বাঞ্ছনীয় । এক্ষেত্রে 'ক' এবং 'গ' ভুল, কারণ until নিজেই negative হওয়ায় তারপর কোনো negative expression ঠিক নয়। তাছাড়া 'গ' এবং 'ঘ' তে perfect tense থাকায় 'খ' উত্তরটিই সঠিক।
Identify the correct sentence.
Correct Answer:
A: she had faith in and hopes for the future
Explanation:
Identify the correct sentence. Correct Answer she had faith in and hopes for the future Sentence - গুলোতে preposition - এর ব্যবহারই মূল factor । Faith এবং hope - এ দুটি noun একত্রে in অথবা for preposition সহ ব্যবহৃত হলে অর্থ যথার্থ হয় না। বরং faith in অর্থ হলো কোনো কিছুতে বিশ্বাস রাখা। অন্যদিকে hope for এর অর্থ হলো - কোনো বিষয়ে আশা প্রকাশ করা। সুতরাং (ক) - ই সঠিক।
Choose the right preposition for the sentence. She argued --- me about the marriage.
Correct Answer:
A: with
Explanation:
Choose the right preposition for the sentence. She argued --- me about the marriage. Correct Answer with Argue with somebody অর্থাৎ কারো সাথে মতের অমিল। আর Argue for something অর্থাৎ কোনো বস্তুর ব্যাপারে মতামত বা যুক্তি প্রদর্শন । এখানে যেহেতু gap এরপর me রয়েছে তাই with বসানো যৌক্তিক। সুতরাং 'ক' সঠিক উত্তর।
Choose the right preposition for the sentence. I count --- your help.
Correct Answer:
B: upon
Explanation:
Choose the right preposition for the sentence. I count --- your help. Correct Answer upon count after এবং count with বলে কোনো phrase নেই। count upon - নির্ভর করা , বিশ্বাস করা যে, কোনো কিছু ঘটবেই। Count for - গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা । সুতরাং দুটির মধ্যে count upon অর্থাৎ 'খ' সঠিক।
Choose the appropriate meaning of the idiom 'swan song'.
Correct Answer:
B: Last work
Explanation:
Choose the appropriate meaning of the idiom 'swan song'. Correct Answer Last work swan - song - অন্তিম গীত, শেষ কৃত্য, শেষ কর্ম। সে অর্থে 'খ' সঠিক উত্তর ।
Identify the correct passive form ---- Open the window.
Correct Answer:
B: Let the window be opened.
Explanation:
Identify the correct passive form ---- Open the window. Correct Answer Let the window be opened. Imperative sentence - এর ক্ষেত্রে passive voice করার স্বাভাবিক নিয়ম হলো let + মূল বাক্যের object + be + v(p.p) এ structure অনুযায়ী সঠিক উত্তরটি হলো 'খ'।
বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে?
Correct Answer:
গ: তৈরি পোশাক
Explanation:
বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? সঠিক উত্তর তৈরি পোশাক বাংলাদেশ উন্নয়ন ব্যুরো ২০১৬ (জুন পর্যন্ত) অনুসারে বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় অর্থাৎ বাংলাদেশের সর্বাধিক রপ্তানি আয় (২০১৫ - ১৬) আসে তৈরি পোশাক থেকে, ১৪,৭৩৮.৭৪ মিলিয়ন মার্কিন ডলার এবং দ্বিতীয় অবস্থানে আছে নীটওয়্যার (১৩,৩৫৫.৪২ মিলিয়ন মার্কিন ডলার)।
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
Correct Answer:
গ: এগার
Explanation:
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? সঠিক উত্তর এগার মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ৪ এপ্রিল মুক্তিফৌজ নামে মুক্তিবাহিনী গঠিত হয় এবং ৯ এপ্রিল এর নামকরণ করা হয় মুক্তিবাহিনী। পরবর্তীতে জেনারেল এম.এ.জি. ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে নিয়োগ দেয়া হলে তিনি বাংলাদেশেকে যুদ্ধ পরিচালনার সুবিধার্থে ১১ টি সেক্টরে বিভক্ত করেন।
Food and Agricultural Organisation -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: রোম
Explanation:
Food and Agricultural Organisation -এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর রোম ১৯৪৫ সালের ১৬ অক্টোবর কুইবেক অনুষ্ঠিত এক সম্মেলনে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (FAO) প্রতিষ্ঠিত হয় । এর সদর দপ্তর ইতালির রোমে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান কে ছিলেন?
Correct Answer:
গ: মেজর জেনারেল কে এম শফিউল্লাহ
Explanation:
১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান কে ছিলেন? সঠিক উত্তর মেজর জেনারেল কে এম শফিউল্লাহ মেজর জেনারেল কে এম শফিউল্লাহ ১৯৭২ সালের এপ্রিল থেকে ১৯৭৫ সালের ২৪ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন।
নিম্নলিখিত শহরের কোনটি আলবেনিয়ার রাজধানী?
Correct Answer:
ঘ: তিরানা
Explanation:
নিম্নলিখিত শহরের কোনটি আলবেনিয়ার রাজধানী? সঠিক উত্তর তিরানা তিরানা আলবেনিয়ার রাজধানী, বুদাপেস্ট হাঙ্গেরির রাজধানী, এথেন্স গ্রিসের রাজধানী এবং প্রাগ চেক প্রজাতন্ত্রের রাজধানী।
এটমিক সংখ্যা একই হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা বেশি হওয়ার ফলে ভরসংখ্যা বেড়ে যায় বলে তাদের বলা হয়-----
Correct Answer:
ক: আইসোটোপ
Explanation:
এটমিক সংখ্যা একই হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা বেশি হওয়ার ফলে ভরসংখ্যা বেড়ে যায় বলে তাদের বলা হয়----- সঠিক উত্তর আইসোটোপ আইসোটোপের ক্ষেত্রে এটমিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, আইসোটোনের ক্ষেত্রে এটমিক সমান কিন্তু এটমিক সংখ্যা ভিন্ন, আইসোটোনের ক্ষেত্রে এটমিক সংখ্যা ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা সমান এবং আইসোমায়ের ক্ষেত্রে নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা ও ভরসংখ্যা সমান, কিন্তু শক্তি অবস্থা ভিন্ন।
IFC বলতে কি বোঝায়?
Correct Answer:
ক: ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন
Explanation:
IFC বলতে কি বোঝায়? সঠিক উত্তর ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন IFC - এর পূর্ণরুপ International Finance Corporation . এটি বিশ্বব্যাংক গ্রুপের ৫ টি অঙ্গ সংস্থার একটি। এটি প্রতিষ্ঠিত হয় ২০ জুলাই ১৯৫৬ এবং এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ।
'The Asian Drama' গ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
খ: গুনার মিরডাল
Explanation:
'The Asian Drama' গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর গুনার মিরডাল প্রখ্যাত লেখক গুনার মিরডালের একটি বিখ্যাত গ্রন্থ ' The Asian Drama' । ভারতের প্রখ্যাত গ্রন্থের মধ্যে অন্যতম হলো ১৯৮১ সালে প্রকাশিত গবেষণা গ্রন্থ 'পভার্টি এন্ড ফ্যামিনস: অ্যান এসে অন এনটাইটেলমেন্ট অ্যান্ড ডিপ্রাইভেশন'।
পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
Correct Answer:
খ: আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
Explanation:
পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? সঠিক উত্তর আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর পানামা খালটি উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে অবস্থিত একটি যোজক খাল। ১৯০৪ সালে খালটির খনন আরম্ভ হয় এবং ১৯১৪ সালে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এটি আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। খালটির দৈর্ঘ্য ৮০ কিমি, প্রস্থ ৯০ থেকে ৩০০ মিটার এবং গভীরতা ১৩ মিটার। খালটি অতিক্রম প্রায় ৭ - ৮ ঘণ্টা সময় লাগে। প্রতিদিন অন্তত অর্ধ শতাধিক জাহাজ যাতায়াত করে।
বান্দুং কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: ইন্দোনেশিয়া
Explanation:
বান্দুং কোথায় অবস্থিত? সঠিক উত্তর ইন্দোনেশিয়া ৩৩ প্রদেশ বিশিষ্ট জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ার জাভা বারাত প্রদেশের রাজধানীর নাম বান্দুং। ১৯৫৫ সালে জোট নিরপেক্ষ আন্দোলন বা NAM (Non Aligned Movement) প্রতিষ্ঠার লক্ষ্যে ২৯ টি দেশের সম্মেলন বান্দু - এ অনুষ্ঠিত হয়।
Organization of African Unity কত সালে প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
গ: ১৯৬৩ সালে
Explanation:
Organization of African Unity কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৯৬৩ সালে ২০০২ সালের ৯ জুলাই পর্যন্ত African Union (AU) - এর নাম ছিল Organization of African Unity. এটি প্রতিষ্ঠিত হয় ২৫ মে ১৯৬৩। এর প্রাথমিক সদস্য ছিল ৩২ টি এবং বর্তমানে ৫৪ টি । সংস্থার সদর দপ্তর ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অবস্থিত।
ইসরাইল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল?
Correct Answer:
গ: ১৯৬৭ সালে
Explanation:
ইসরাইল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল? সঠিক উত্তর ১৯৬৭ সালে ১৯৬৭ সাল তৃতীয় আরব - ইসরাইল যুদ্ধে ইসরাইল প্রতিপক্ষ - মিশর, সিরিয়া ও জর্ডানসহ আরব বিশ্বকে পরাজিত করে গাজা, সিনাই উপদ্বীপ, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে রাখে।
কোনটি নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত?
Correct Answer:
ক: হেমারফেস্ট
Explanation:
কোনটি নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত? সঠিক উত্তর হেমারফেস্ট নরওয়ের উত্তরাঞ্চলীয় হেমারফেস্ট শহরটি সাড়ে ৭০° উত্তর অক্ষাংশে অবস্থিত। ২১ জুন তারিখে সূর্য কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে বা ৯০° কোণে এবং নিরপেক্ষরেখার ওপর সাড়ে ৬৬° কোণে হেলে কিরণ দেয়। এ সময় সাড়ে ৬৬° উত্তর অক্ষাংশ থেকে ৯০° উত্তর অক্ষাংশ পর্যন্ত যে কোনো স্থান সূর্যরশ্মিতে আলোকিত থাকে। ফলে এ অঞ্চলে স্থানীয় সময় মধ্যরাত হলে ও দূর মহাকাশের দিগন্তে সূর্যকে দেখা যায়। তাই এ অঞ্চলকে নিশীথ সূর্যের দেশ বলা হয় । অন্যদিকে কুইবেককে পশ্চিমের জিব্রাল্টার এবং তিব্বতকে নিষিদ্ধ দেশ বলা হয় ।
ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করেছে?
Correct Answer:
খ: চীন ও ভারত
Explanation:
ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করেছে? সঠিক উত্তর চীন ও ভারত ভারতের ১১২৬.৫৪ কিলোমিটার বা ৭০০ মাইলব্যাপী অরুণাচল প্রদেশ এবং চীনের অন্তর্গত তিব্বতের সুবর্ণ সিঁড়ি সিয়াং ও লোহিত সীমান্তজুড়ে ম্যাকমোহন লাইন অবস্থিত। অন্যদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে ডুরান্ড লাইন সংশ্লিষ্ট দেশসমূহের সীমানা নির্ধারণ করেছে।
ফনোগ্রাফ কে আবিষ্কার করেন?
Correct Answer:
ঘ: এডিসন
Explanation:
ফনোগ্রাফ কে আবিষ্কার করেন? সঠিক উত্তর এডিসন 'রন্টজেন' আবিষ্কার করেন 'এক্স - রে', 'ফ্যারাডে' আবিষ্কার করেন 'বেতার ' এবং এডিসন আবিষ্কার করেন 'ফনোগ্রাফ'।
বেলজিয়ামের মুদ্রার নাম কি?
Correct Answer:
খ: ইউরো
Explanation:
বেলজিয়ামের মুদ্রার নাম কি? সঠিক উত্তর ইউরো ফ্রাংক বেলজিয়ামের সাবেক মুদ্রা। ইউরো চালু হওয়ার পর ২০০২ সালের ১ জুলাই থেকে বেলেজিয়ামের মুদ্রা ফ্রাংক বিলুপ্ত করা হয়। অন্যদিকে, শিলিং অস্ট্রিয়ার ইউরো গ্রহণের পূর্বের মুদ্রা, পাউন্ড স্টারলিং যুক্তরাজ্যের মুদ্রা, সুইডিস মুদ্রা এবং ডেনিস ক্রোনা ডেনমার্কের মুদ্রা।
কোনটি ' চির শান্তির শহর' নামে পরিচিত?
Correct Answer:
ক: রোম
Explanation:
কোনটি ' চির শান্তির শহর' নামে পরিচিত? সঠিক উত্তর রোম রোম নীরব শহর, চির শান্তির শহর, পোপের শহর এবং সাত পাহাড়ের শহর নামে পরিচিত। অন্যদিকে ভেনিস রাজপ্রাসাদের নগরী, দ্বীপরে নগরী, নিশ্চুপ সড়কের শহর, অ্যাডিয়াটিকের রানী নামে পরিচিত।
'No Fly Zone' কোন দেশে অবস্থিত?
Correct Answer:
ক: ইরাক
Explanation:
'No Fly Zone' কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর ইরাক No Fly Zone হচ্ছে বিমান চলাচলে নিষিদ্ধ এলাকা। আকাশসীমায় সংরক্ষিত এলাকায় কোনো ধরনের বিমান চলাচল করতে পারে না। ১৯৯২ থেকে ২০০৩ সাল পর্যন্ত উত্তর ইরাকে এমন একটি No Fly Zone স্থাপন করেছিল যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি সদস্যরাষ্ট্র সর্বোচ্চ কত জন প্রতিনিধি পাঠাতে পারে?
Correct Answer:
গ: পাঁচজন
Explanation:
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি সদস্যরাষ্ট্র সর্বোচ্চ কত জন প্রতিনিধি পাঠাতে পারে? সঠিক উত্তর পাঁচজন জাতিসংঘের বিধান অনুযায়ী সাধারণ পরিষদে প্রত্যেক সদস্যরাষ্ট্র পাঁচজন করে প্রতিনিধি পাঠাতে পারে। তবে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে প্রত্যেক সদস্যরাষ্ট্র শুধু একটি ভোট প্রদান করতে পারে।
বাবেল মান্দেব কোন ভাষার শব্দ?
Correct Answer:
ক: ফারসি
Explanation:
বাবেল মান্দেব কোন ভাষার শব্দ? সঠিক উত্তর ফারসি বাবেল মান্দেব ফারসি শব্দ। এর অর্থ মৃত্যু দরজা। এখানে এক সময় প্রচুর জাহাজ ডুবি হতো ও অনেক মানুষ মারা যেত। এটি বর্তমানে একটি প্রণালী, যা এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে এবং এডেন সাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে।
পিএলও কখন গঠিত হয়?
Correct Answer:
ক: ১৯৬৪ সালে
Explanation:
পিএলও কখন গঠিত হয়? সঠিক উত্তর ১৯৬৪ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা ইহুদিদের পক্ষে ফিলিস্তিন ত্যাগ করলে ১৯৪৮ সালে ফিলিস্তিনে ইহুদিরা ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করে। এমতাবস্থায় স্বদেশভূমি উদ্ধারের জন্য প্রখ্যাত গেরিলা নেতা ইয়াসির আরাফাত ১৯৬৪ সালে পিএলও প্রতিষ্ঠা করেন। পিএলও'র পূর্ণরুপ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন । ১১ নভেম্বর ২০০৪ ইয়াসির আরাফাত মৃত্যুবরণ করলে এর দায়িত্ব গ্রহণ করে মাহমুদ আব্বাস।
ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর সপ্তর কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: জেদ্দা
Explanation:
ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর সপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর জেদ্দা ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB) - এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় । এটি প্রতিষ্ঠিত হিয় ডিসেম্বর, ১৯৭৩ এবং কার্যক্রম শুরু হয় ২০ অক্টোবর ১৯৭৫।
নক্রুমা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
Correct Answer:
ঘ: ঘানা
Explanation:
নক্রুমা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? সঠিক উত্তর ঘানা কোয়ামে নক্রুমা ঘানার জাতীয়তাবাদী নেতা, প্রথম প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট এবং উপনিবেশবাদ ও নব্য উপনিবেশবাদের কট্রর বিরোধী ব্যক্তিত্ব।
চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?
Correct Answer:
খ: মনসামঙ্গল
Explanation:
চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? সঠিক উত্তর মনসামঙ্গল মঙ্গলকাব্যগুলোর মধ্যে মনসাঙ্গল প্রাচীনতম। সাপের দেবী মনসার পূজা প্রচারের কাহিনীই এ কাব্যের বিষয়বস্তু। এ কাব্যের মূল চরিত্রগুলো হলো চাঁদ সওদাগর, বেহুলা, লখিন্দর ও মনসা দেবী। চণ্ডীমঙ্গল কাব্য হলো চণ্ডীমঙ্গল কাব্য হলো চণ্ডী ( পার্বতীর রুপভেদ) দেবীকে অবলম্বন করে রচিত মঙ্গলাকব্য। ধর্মমঙ্গল হলো পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত পশ্চিমবঙ্গের বীরভূম,বর্ধমান, বাকুঁড়া মেদিনীপুর ইত্যাদি অঞ্চলে ধর্মঠাকুর বা ধর্ম নামের যে দেবতাকে নিম্নশ্রেণী ও কোথাও কোথাও উচ্চশ্রেণীর হিন্দুরা পূজা করত, সেই কাহিনী অবলম্বনে রচিত কাব্য। এ কাব্যের মূল চরিত্রগুলো হলো - হরিশ্চন্দ্র, মদনা, লুইচন্দ্র, কর্ণসেন ,গৌড়েশ্বর, লাউসেন । অন্নদামঙ্গল হলো দেবী অন্নদার মাহাত্ম্য প্রচারে ভবানন্দ মজুমদারের জীবন নিয়ে রচিত কাব্য । কবি ভারতচন্দ্র রায়গুনাকর রচিত এ কাব্যের মূল চরিত্রগুলো হলো ভবানন্দ, হরিহোড়, মানসিংহ ,ঈশ্বরী পাটনী।
' ইউসুফ-জোলেখা' প্রণয়কাব্য অনুবাদ করেছেন -----
Correct Answer:
ঘ: শাহ্ মুহম্মদ সগীর
Explanation:
' ইউসুফ-জোলেখা' প্রণয়কাব্য অনুবাদ করেছেন ----- সঠিক উত্তর শাহ্ মুহম্মদ সগীর শাহ মুহাম্মদ সগীর আনুমানিক ১৩ - ১৪ শতকের কবি। বাঙালি মুসলিম কবিদের মধ্যে তিনিই প্রাচীনতম। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ এর রাজত্বকালে (১৩৮৯ - ১৪১১ খ্রিষ্টাব্দে) ইউসুফ - জোলেখা কাব্য রচনা করেন। কবি ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহের রাজকর্মচারী।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ' ভ্রান্তিবিলাস' কোন নাটকের গদ্য অনুবাদ?
Correct Answer:
খ: কমেডি অব এররস
Explanation:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ' ভ্রান্তিবিলাস' কোন নাটকের গদ্য অনুবাদ? সঠিক উত্তর কমেডি অব এররস ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়র (১৫৬৪ - ১৬১৬ খ্রি.) রচিত নাটক কমেডি অফ এররস অবলম্বনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০ - ১৮৯১ খ্রি.) 'ভ্রান্তিবিলাস' রচনা করেন। ১৮৬৯ সালে তিনি শেক্সপিয়রের এ নাটকটির বঙ্গানুবাদ করেন।
রোহিণী- বিনোদিনী-কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র?
Correct Answer:
ঘ: কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন
Explanation:
রোহিণী- বিনোদিনী-কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র? সঠিক উত্তর কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় রচিত 'কৃষ্ণকান্তের উইল' - এর প্রধান চরিত্রগুলো হলো ভ্রমর, রোহিণী, হরলাল ও গোবিন্দলাল, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'চোখের বালি'র প্রধান চরিত্রগুলো হলো মহেন্দ্র ও বিনোদিনী' শরৎচন্দ্র চট্রোপাধ্যায় রচিত ' চরিত্রহীন' এর প্রধান চরিত্রগুলো হলো সতীশ, সাবেত্রী কিরণময়ী ও দিবাকর।
' দুধেভাতে উৎপাত' গল্পগ্রন্থের রচয়িতা -----
Correct Answer:
গ: আখতারুজ্জামান ইলিয়াস
Explanation:
' দুধেভাতে উৎপাত' গল্পগ্রন্থের রচয়িতা ----- সঠিক উত্তর আখতারুজ্জামান ইলিয়াস 'দুধেভাতে উৎপাত' গল্পগ্রন্থটি বিশিষ্ট কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩ - ১৯৯৭ খ্রি). কর্তৃক রচিত। ১৯৮৫ সালে এটি প্রকাশিত হয় । তার অন্যান্য উল্লেখ্যযোগ্য রচনার মধ্যে রয়েছে চিলেকোঠার সেপাই (১৯৮৭), খোয়াবনামা (১৯৯৬) ইত্যাদি।
কখনো উপন্যাস লেখেননি ----
Correct Answer:
গ: সুধীন্দ্রনাথ দত্ত
Explanation:
কখনো উপন্যাস লেখেননি ---- সঠিক উত্তর সুধীন্দ্রনাথ দত্ত সুধীন্দ্রনাথ দত্ত(১৯০১ - ১৯৬০ খ্রি.) আধুনিক বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি। তিনি অনেক কবিতা ও গদ্য রচনা করলেও কোনো উপন্যাস রচনা করেননি। কাজী নজরুল ইসলাম (১৮৯৯ - ১৯৭৬ খ্রি.) রচিত উপন্যাস হলো বাঁধনহহারা (১৯২৭) , মৃত্যুক্ষুধা (১৯৩০) ও কুহেলিকা (১৯৩১) । পল্লীকবি জসীমউদ্দীন (১৯০৩ - ১৯৭৬খ্রি.) রচিত উপন্যাস হলো বোবা কাহিনী (১৯৬৪) । কবি ও কথাসাহিত্যিক বুদ্ধদেব বসু (১৯০৮ - ১৯৭৪ খ্রি.) রচিত উপন্যাস হলো সাড়া (১৯৩০) সানন্দা (১৯৩৩) ,নির্জন স্বাক্ষর (১৯৫১), তিথিডোর (১৯৫২), নীলাঞ্জনের খাতা (১৯৬০) ইত্যাদি।
' পেয়ারা' কোন ভাষা থেকে আগত শব্দ?
Correct Answer:
গ: পর্তুগীজ
Explanation:
' পেয়ারা' কোন ভাষা থেকে আগত শব্দ? সঠিক উত্তর পর্তুগীজ প্রশ্নে উল্লিখিত 'পেয়ারা ' শব্দটি এভাবেই পর্তুগীজ ভাষা থেকে এসেছে। পর্তুগীজ ভাষা থেকে আগত এরুপ আরো কিছু শব্দ হলো আনারস ,আলপিন , আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি ,বালতি।
' আমার সন্তান যেন থাকে দুধেভাতে' এ প্রার্থনাটি করেছে -----
Correct Answer:
গ: ঈশ্বরী পাটনী
Explanation:
' আমার সন্তান যেন থাকে দুধেভাতে' এ প্রার্থনাটি করেছে ----- সঠিক উত্তর ঈশ্বরী পাটনী অষ্টাদশ শতকের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়গুণাকর (আনুমানিক ১৭০৭ - ১৭৬০ খ্রি.) রচিত 'অন্নদামঙ্গল' কাব্যে ঈশ্বরী পাটনী, হীরা মালিনী প্রভৃতি চরিত্র একান্ত বাস্তব হয়ে ফুটে উঠেছে। আলোচ্য উক্তিটির মাধ্যমে বাংলা সাহিত্যের অমর চরিত্র ঈশ্বরী পাটনী অন্নদা (চণ্ডী) দেবীর কাছে প্রার্থনা করেছিলেন।