23rd (Special) BCS Preliminary Test (Muktijodha) MCQs
Showing 47 questions (Total: 97)
'হ্ম' ---এর বিশ্লিষ্ট রূপ -----
Correct Answer:
ঘ: হ্ + ম
Explanation:
'হ্ম' ---এর বিশ্লিষ্ট রূপ ----- সঠিক উত্তর হ্ + ম দুই বা তার চেয়ে বেশি ব্যঞ্জনধ্বনির মধ্যে কোনো স্বরধ্বনি না থাকলে সে ব্যঞ্জনধ্বনি দুটি বা ধ্বনি কয়টি একত্রে উচ্চারিত হয় । এরুপ যুক্ত ব্যঞ্জনধ্বনির দ্যোতনার জন্য দুটি বা অধিক ব্যঞ্জনবর্ণ একত্রিত হয়ে সংযুক্ত বর্ণ (Ligature ) গঠিত হয়। 'হ্ম' এখানে এরুপ একটি সংযুক্ত বর্ণ । কারণ, হ + ম = হ্ম । উল্লেখ্য, ক + ষ = ক্ষ , ক + ষ + ণ = ক্ষ্ণ এবং ক + ষ + ম = ক্ষ্ম।
নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি?
Correct Answer:
গ: ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২
Explanation:
নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি? সঠিক উত্তর ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২ বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝানোর জন্য বাক্যের মধ্যে বা শেষে বিভিন্ন বিরাম বা যতিচিহ্ন ব্যবহৃত হয়। এরকম একটি গুরুত্বপূর্ণ চিহ্ন হলো 'কমা' বা 'পাদচ্ছেদ' (,) । বাক্যে 'কমা' বসানোর বিভিন্ন নিয়মের মধ্যে একটি নিয়ম হলো মাসের তারিখ লিখতে বার ও মাসের পর 'কমা' বসাতে হয়। সুতরাং (গ) উত্তরটিতেই যথাযথ বিরাম চিহ্ন ব্যবহৃত হয়নি।
সমার্থক শব্দগুচ্ছ সনাক্ত করুন----
Correct Answer:
খ: শৈবলিনী, তরঙ্গিনী, সরিৎ
Explanation:
সমার্থক শব্দগুচ্ছ সনাক্ত করুন---- সঠিক উত্তর শৈবলিনী, তরঙ্গিনী, সরিৎ কোনো শব্দের সম অর্থপূর্ণ অন্য শব্দই হলো প্রতিশব্দ বা সমার্থক শব্দ। এরুপ 'নদী'র সমার্থক শব্দ স্রোতস্বিনী, তটিনী, তরঙ্গিনী, প্রবাহিনী শৈবলিনী, কল্লোলিনী, গাঙ।
শুদ্ধ বানানের শব্দগুচ্ছ সনাক্ত করুন----
Correct Answer:
খ: যশলাভ, সদ্যোজাত, সম্বর্ধনা
Explanation:
শুদ্ধ বানানের শব্দগুচ্ছ সনাক্ত করুন---- সঠিক উত্তর যশলাভ, সদ্যোজাত, সম্বর্ধনা উপরিল্লিখিত অশুদ্ধ শব্দগুলোর শুদ্ধ বানান হলো - ভবিষ্যত - ভবিষ্যৎ , ভৌগলিক - যক্ষ্মা - যক্ষা, আভ্যন্তর - অভ্যন্তর , ঐক্যতান - ঐকতান , কেবলমাত্র - কেবল, উপরোক্ত - উপর্যুক্ত। উল্লেখ্য, অন্য শব্দগুলো শুদ্ধ এবং 'জন্মবার্ষিক' শব্দের শব্দরুপ নেই।
প্রথম বাংলা 'থিসরাস' বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন -----
Correct Answer:
ক: অশোক মুখোপাধ্যায়
Explanation:
প্রথম বাংলা 'থিসরাস' বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন ----- সঠিক উত্তর অশোক মুখোপাধ্যায় ড. মুহম্মদ শহীদুল্লাহ (১৮৮৫ - ১৯৬৯ খ্রি.) 'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান' (দুই খণ্ড) সম্পাদনা করেন, যা তার জীবনের প্রথম একটি কাজ।
' রামগরুড়ের ছানা ' কথাটির অর্থ -----
Correct Answer:
খ: গোমড়ামুখো লোক
Explanation:
' রামগরুড়ের ছানা ' কথাটির অর্থ ----- সঠিক উত্তর গোমড়ামুখো লোক ➀ রামগরুড়ের ছানা কথাটির অর্থ →গোমড়ামুখো লোক - ➁ 'আটকপাল' এর অর্থ →হতভাগ্য - ➂ 'কেউ কাটা' অর্থ →সামন্য - ➃ 'গোবর গণেশ' অর্থ→মূর্খ - ➄ 'পুটি মাছের প্রাণ' বলতে বুঝায়→ক্ষুদ্রপ্রাণ ব্যক্তি
'প্রাতরাশ' --এর সন্ধি ----
Correct Answer:
খ: প্রাতঃ + আশ
Explanation:
'প্রাতরাশ' --এর সন্ধি ---- সঠিক উত্তর প্রাতঃ + আশ 'প্রাতরাশ' শব্দটির অর্থ প্রাতর্ভোজন বা সকালের নাশতা। সংস্কৃত 'প্রাতঃ( = র) ' - এর সাথে 'আশ' যুক্ত হয়ে প্রাতরাশ শব্দটি গঠিত।
' বামেতর' শব্দটির অর্থ ------
Correct Answer:
খ: ডান
Explanation:
' বামেতর' শব্দটির অর্থ ------ সঠিক উত্তর ডান বামেতর /বিশেষণ পদ/ বাম হতে অন্য অর্থাৎ দক্ষিণ বা ডান।
যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায়, তাকে বলা হয় -----
Correct Answer:
খ: ক্রিয়াবিশেষণ
Explanation:
যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায়, তাকে বলা হয় ----- সঠিক উত্তর ক্রিয়াবিশেষণ ক্রিয়ার স্থান ,কাল ও কারণাদির বৈশিষ্ট্য বা প্রকৃতিগত অবস্থা যেসব শব্দ দ্বারা প্রকাশিত হয় তাদের ক্রিয়া - বিশেষণ বলে। যেমন - ধীরে যাও, সুন্দর গায় ইত্যাদি। যে বিশেষ্য ক্রিয়ার কোনো নাম বোঝায় তাকে ক্রিয়াবাচক বিশেষ্য বলে। যেমন - খাওয়া, যাওয়া, গমন ইত্যাদি।
যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয় ----
Correct Answer:
ঘ: নিত্য সমাস
Explanation:
যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয় ---- সঠিক উত্তর নিত্য সমাস যে সমাসে সমস্যমান পদগুলো সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে এবং পূর্বপদ ও পরপদ উভয়ের অর্থই প্রাধান্য পায়, তাকে দ্বন্দ্ব সমাস বলে। কাঁচা - পাকা ইত্যাদি। অব্যয় পদ পূর্বে বসে যে সমাস পূর্বপদের অর্থ প্রাধান্য পায়, তাকে অব্যয়ীভাবে সমাস বলে। যেমন - কূলের সমীপে = উপকূল , আমিষের অভাব = নিরামিষ ইত্যাদি। আবার, যে সমাসে প্রথম পদটি দ্বিতীয় পদের বিশেষণরুপে অবস্থান করে এবং সমস্তপদে পরপদ তথা দ্বিতীয় পদের অর্থ প্রাধান্য থাকে, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন - নীল যে আকাশ = নীলাকাশ।
'নিরানব্বইয়ের ধাক্কা' বাগধারাটির অর্থ -----
Correct Answer:
খ: সঞ্চয়ের প্রবৃত্তি
Explanation:
'নিরানব্বইয়ের ধাক্কা' বাগধারাটির অর্থ ----- সঠিক উত্তর সঞ্চয়ের প্রবৃত্তি 'নিরানব্বইয়ের ধাক্কা' বাগধারাটির অর্থ টাকা জমানোর লোভ, অর্থাৎ সঞ্চয়ের প্রবৃত্তি। [সূত্র: বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান]
কোনো বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
Correct Answer:
গ: মেরু অঞ্চলে
Explanation:
কোনো বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? সঠিক উত্তর মেরু অঞ্চলে একটি বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকৃষ্ট হয় তাকে তার ওজন বা ভর বলে। কোনো বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণের ওপর নির্ভরশীল। যে স্থানে অভিকর্ষক ত্বরণ বেশি সে স্থানে বস্তুর ওজন বেশি। আর যে স্থানে অভিকর্ষজ ত্বরণ কম বস্তুর ওজন ও সে স্থানে কম । ভূপৃষ্ঠ থেকে যতই ওপরে বা নিচে যাওয়া যায় ততই g - এর মান কমতে থাকে। সে জন্য পাহাড়ে বা খনির ভেতরে g - এর মান কম। আবার মেরু অঞ্চলে g - এর মান বিষুব অঞ্চলের চেয়ে বেশি। সুতরাং মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি।
প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি?
Correct Answer:
খ: হীরা
Explanation:
প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি? সঠিক উত্তর হীরা প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে কঠিন পদার্থ হীরক। এটি কার্বনের একটি রুপ । এটি কাটতে অসংখ্য সমযোজী বন্ধন ছিন্ন করতে হয় বলে হীরা অত্যন্ত শক্ত। বিশুদ্ধ অবস্থায় হীরক বর্ণহীন।
ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কি হিসেবে?
Correct Answer:
গ: চুম্বক ক্ষেত্র হিসেবে
Explanation:
ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কি হিসেবে? সঠিক উত্তর চুম্বক ক্ষেত্র হিসেবে আয়রন অক্সাইড ও বেরিয়াম অক্সাইডের মিশ্রণে তৈরি ফেরাইট সংকর চুম্বক। এ ফেরাইট চুম্বকে শব্দ রক্ষিত থাকে চুম্বক ক্ষেত্র হিসেবে।
ফারেনহাইট ও সেলসিয়াসের স্কেলে কত ডিগ্রি তাপমাত্রায় সমান তাপমাত্রা নির্দেশ করে?
Correct Answer:
ঘ: -৪০ ডিগ্রি
Explanation:
ফারেনহাইট ও সেলসিয়াসের স্কেলে কত ডিগ্রি তাপমাত্রায় সমান তাপমাত্রা নির্দেশ করে? সঠিক উত্তর -৪০ ডিগ্রি C5 = F - 329 C = F হলে, বা, 9C = 5C - 160 বা 4C = - 160 ∴ C = - 40
অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি?
Correct Answer:
খ: ইনসুলিন
Explanation:
অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি? সঠিক উত্তর ইনসুলিন অগ্ন্যাশয় মেরুদণ্ডী প্রাণীর দেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। অগ্ন্যাশয় হতে আমিষ, শ্বেতসার ও চর্বি জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে। অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গার হানস হতে গ্লুকানল ও ইনসুলিন নিঃসৃত হয়। ইনসুলিন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়।
টেস্টিং সল্ট-এর রাসায়নিক নাম কি?
Correct Answer:
খ: মনোসোডিয়াম গ্লুটামেট
Explanation:
টেস্টিং সল্ট-এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তর মনোসোডিয়াম গ্লুটামেট সঠিক উত্তর হবে মনোডিয়াম গ্লুটামেট। সোডিয়াম বাইকার্বােনেট (NaHCO3) হচ্ছে খাওয়ার সোডা এবং মনোসোডিয়াম গ্লুটামেটকে সাধারণ কথায় টেস্টিং সল্ট বলে।
তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ ?
Correct Answer:
খ: বায়বীয় পদার্থ
Explanation:
তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ ? সঠিক উত্তর বায়বীয় পদার্থ তাপ প্রয়োগে করলে পদার্থ প্রসারিত হয়। তবে যে পদার্থের অণুগুলোর মধ্যকার আন্তঃআণবিক আকর্ষণ যতো কম সে পদার্থ ততো বেশি প্রসারিত হয় । কঠিন বা তরল পদার্থের তুলনায় বায়বীয় পদার্থের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে কম। তাই তাপ প্রয়োগে বায়বীয় পদার্থ সবচেয়ে বেশি প্রসারিত হয়।
মাটির পাত্রে পানি ঠাণ্ডা থাকে কেন?
Correct Answer:
গ: মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে
Explanation:
মাটির পাত্রে পানি ঠাণ্ডা থাকে কেন? সঠিক উত্তর মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে মাটির পাত্রে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। এসব ছিদ্র দিয়ে পানি কলসির উপরিতলে এসে পৌঁছে এবং বাষ্পীভূত হয়। বাষ্পায়নের সময়ে প্রয়োজনীয় সুপ্ততাপ। কলসির পানি থেকে গ্রহণ করে। ফলে পানি ঠাণ্ডা থাকে।
পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?
Correct Answer:
ক: নিউট্রন ও প্রোটন
Explanation:
পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে? সঠিক উত্তর নিউট্রন ও প্রোটন প্রোটন ও চার্জ নিরপেক্ষ নিউট্রন নিয়ে প্রতিটি পরমাণু নিউক্লিয়াস গঠন করে এবং ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন - নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে।
আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন?
Correct Answer:
ঘ: মেঘ পৃথিবী পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে ওপরে যেতে বাধা দেয় বলে
Explanation:
আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন? সঠিক উত্তর মেঘ পৃথিবী পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে ওপরে যেতে বাধা দেয় বলে আকাশ পরিষ্কার থেকে বিকীর্ণ তাপ আকাশে উঠে যায়। ফলে ভূপৃষ্ঠ শীতল হয়ে পড়ে। কিন্তু মেঘ অপরিবাহী এবং তাপ বিকিরণে বাধা দেয়। তাই আকাশ মেঘলা থাকলে ভূপৃষ্ঠের বিকীর্ণ তাপ এর আশে পাশেই থেকে যায়। ফলে ভ্যাপসা গরম লাগে।
প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে মৃদু পানি পাওয়া যায়?
Correct Answer:
ঘ: বৃষ্টি
Explanation:
প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে মৃদু পানি পাওয়া যায়? সঠিক উত্তর বৃষ্টি সাগরের পানি লবণাক্ত। হ্রদ ও নদীর পানি মৃদু হলেও তুলনামূলকভাবে বৃষ্টির পানি অধিকতর মৃদু। কারণ সাগর, নদী প্রভৃতির পানি সূর্যতাপে বাষ্পীভূত হয়ে মেঘ সৃষ্টি হয়, যার ফলে বৃষ্টির পানিতে বিভিন্ন প্রকার লবণের উপস্থিতি একেবারেই থাকে না।
জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে -----
Correct Answer:
গ: ক্রোমোজোম
Explanation:
জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে ----- সঠিক উত্তর ক্রোমোজোম জীব কোষের অভ্যন্তরীণ কার্যাবলি নিয়ন্ত্রণ করে 'নিউক্লিয়াস'। নিউক্লিয়াস রাইবোজোম প্রস্তুত করে এবং কোষ বিভাজনে সক্রিয় ভূমিকা পালন করে। নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে ভাসমান সুতার ন্যায় প্যাচানো উপাদান হলো 'ক্রোমোজোম'। অসংখ্য সূক্ষ্ম জিন দ্বারা ক্রোমোজোম গঠিত। জিন বংশগতির ধারক ও বাহক এবং মাধ্যমে বংশপরম্পরায় প্রজাতির বৈশিষ্ট্য অক্ষূ্ন্ন থাকে।
রেডিও আইসোটোপ ব্যবহৃত হয় ------
Correct Answer:
গ: গলগণ্ড রোগ নির্ণয়ে
Explanation:
রেডিও আইসোটোপ ব্যবহৃত হয় ------ সঠিক উত্তর গলগণ্ড রোগ নির্ণয়ে তেজস্ক্রিয়তা প্রয়োগের মাধ্যমে রোগ নিরাময় বা রোগের প্রকোপ কমিয়ে রাখার জন্য ব্যবহৃত চিকিৎসা পদ্ধতির নাম রেডিওথেরাপি। রেডিওথেরাপিতে তেজস্ক্রিয় আইসোটোপ (যেমন - কোবাল্ট - ৬০) থেকে গামা রশ্মি নির্গত হয়। এ রশ্মি সহজেই কোষের গভীরে প্রবেশ করে রোগাক্রান্ত কোষ ধ্বংস করতে পারে। ক্যান্সার টিউমার প্রভৃতি রোগ নির্ণয় ও সারাতে বর্তমানে রেডিও আইসোটোপ ব্যবহৃত হচ্ছে।
যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় -----
Correct Answer:
খ: সূর্যগ্রহণ
Explanation:
যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় ----- সঠিক উত্তর সূর্যগ্রহণ পূর্ণিমার তিথিতে চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরল রেখার এলে সূর্যের আলো পৃথিবীর বাধার জন্য চাঁদের ওপর পড়তে না পারলে সাময়িকভাবে চাঁদকে দেখা যায় না, একে চন্দ্রগ্রহণ বলে। অপর পক্ষে অমাবস্যা তিথিতে সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরল রেখায় অবস্থানের জন্য সূর্যের আলো চাঁদের বাধার কারণে পৃথিবীতে আসতে পারে না তাই সূর্যকে দেকা যায় না। একে সূর্যগ্রহণ বলা হয়।
বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে থাকে ------
Correct Answer:
ক: পাশাপাশি দুটো দাঁতের দাগ
Explanation:
বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে থাকে ------ সঠিক উত্তর পাশাপাশি দুটো দাঁতের দাগ বিষধর সাপের বিষথলী সংযুক্ত থাকে সামনের দিকে উঁচু ও বড় দুটি ছিদ্রযুক্ত ফাঁপা দাঁতের সাথে । যখন বিষধর সাপ দংশন করে তখন ঐ দুটি দাঁত মাংসের মধ্যে ঢুকে যায় এবং বিষথলি থেকে নির্গত বিষ রক্তের সাথে মিশে যায়। তাই বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে পাশাপাশি দুটি দাঁতের দাগ থাকে। -
লোকভর্তি হল ঘরে শূন্য ঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয়, কারণ -----
Correct Answer:
গ: শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
Explanation:
লোকভর্তি হল ঘরে শূন্য ঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয়, কারণ ----- সঠিক উত্তর শূন্য ঘরে শব্দের শোষণ কম হয় লোকভর্তি হল ঘরে মানুষ দ্বারা শব্দ শোষিত হওয়ার ফলে শব্দ ক্ষীণ হয়। শূন্য ঘরে শব্দের শোষণ কম হওয়ায় শব্দ বেশি হয়।
পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ ----
Correct Answer:
ঘ: খ ও গ উভয়ই ঠিক
Explanation:
পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ ---- সঠিক উত্তর খ ও গ উভয়ই ঠিক পেট্রোল প্রাকৃতিক প্রক্রিয়ায় উৎপন্ন হাইড্রোকার্বন যা পানির তুলনায় অনেক হালকা। পেট্রোলের আগুনে পানি ঢেলে দিলে পেট্রোলের আগুনের উত্তাপ অনেক বেশি হওয়ায় পানি বিশ্লিষ্ট হয়ে যায়। তাই পানি দ্বারা পেট্রােলের আগুন নেভানো যায় না। তাছাড়া পানি পেট্রোল অপেক্ষা ভারী হওয়ায় বিশ্লিষ্ট হওয়ার পর যে পানি অবশিষ্ট থাকে তা প্রেট্রােলের নিচে চলে যায়। ফলে পেট্রোলের আগুন জ্বলতে থাকে।
' পিসিকালচার' বলতে কি বোঝায় ?
Correct Answer:
গ: মৎস্য চাষ
Explanation:
' পিসিকালচার' বলতে কি বোঝায় ? সঠিক উত্তর মৎস্য চাষ হাঁস - মুরগি পালনকে পোলট্রি,মৌমাছি পালনকে এপিকালচার, মৎস্য চাষকে পিসিকালচার এবং রেশম চাষকে সেরিকালচার বলে।
উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র -----
Correct Answer:
গ: ট্যাকোমিটার
Explanation:
উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ----- সঠিক উত্তর ট্যাকোমিটার ক্রনোমিটার সুক্ষ্মভাবে সময় নির্ণায়ক যন্ত্র, ওডোমিটার মোটরগাড়ি গতি নির্ণায়ক যন্ত্র, ট্যাকোমিটার উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র এবং ক্রোসকোগ্রাফ উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র।
বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ -----
Correct Answer:
গ: একই হয়
Explanation:
বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ ----- সঠিক উত্তর একই হয় রেগুলেটরের মাধ্যমে বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করা হয়। যখন বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরানোর জন্য বিদ্যুৎ প্রবাহ কমানো হয় তখন অতিরিক্ত বিদ্যুৎ রেগুলেটরে তাপ সৃষ্টি করে। যার ফলে বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ একই হয় কারণ সবসময় বিদ্যুৎ প্রবাহ একই থাকে।
মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র -----
Correct Answer:
ক: স্ফিগমোম্যানোমিটার
Explanation:
মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র ----- সঠিক উত্তর স্ফিগমোম্যানোমিটার স্ফিগমোম্যানোমিটার মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র,স্টেথস্কোপ হৃৎপিণ্ড ও ফুসফুসের শব্দ নির্ণায়ক যন্ত্র, কার্ডিওগ্রাফ হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র এবং ইকোকার্ডিওগ্রাফ হৃৎপিণ্ডের কর্মক্ষমতা ও রোগ শনাক্তকরণ যন্ত্র।
রেক্টিফাইড স্পিরিট হলো ----
Correct Answer:
গ: ৯৫% ইথাইল অ্যালকোহল + ৫% পানি
Explanation:
রেক্টিফাইড স্পিরিট হলো ---- সঠিক উত্তর ৯৫% ইথাইল অ্যালকোহল + ৫% পানি রেকটিফাইড স্পিরিট হলো ৯৫.৬% ইথাইল অ্যালকোহল ও ৪.৪% পানির সমস্ফুটন মিশ্রণ। এর স্ফুনাংক ৭৮.১° সে. । রেকটিফাইড স্পিরিট ডাক্তারি কাজে ও দ্রাবকরুপে ব্যবহৃত হয়। এ স্পিরিট থেকে বিশুদ্ধ অ্যালকোহল প্রস্তুত করা হয়।
তামার সাথে নিচের কোনটি মেশালে পিতল হয়?
Correct Answer:
ঘ: দস্তা (জিঙ্ক)
Explanation:
তামার সাথে নিচের কোনটি মেশালে পিতল হয়? সঠিক উত্তর দস্তা (জিঙ্ক) পিতল একটি সংকর ধাতু । পিণ্ড দস্তা বা জিঙ্ক গলিত তামার সঙ্গে মিশিয়ে ছাঁচে ফেলে অথবা রোলিং (rolling), এক্সট্রুডিং (extruding), পিটানো (forging) অথবা অন্যান্য প্রক্রিয়ায় বিলেটের (billet) মধ্যে ঢেলে প্রস্তুত করা হয়। তামার সাথে টিন মেশালে ব্রোঞ্জ হয়।
কম্পিউটারে কোনটি নেই?
Correct Answer:
খ: বুদ্ধি বিবেচনা
Explanation:
কম্পিউটারে কোনটি নেই? সঠিক উত্তর বুদ্ধি বিবেচনা কম্পিটারের নির্ভুলভাবে দ্রুত কাজ করা এবং স্মৃতি সংরক্ষণের ক্ষমতা রয়েছে । তবে শুধু উন্নত মস্তিক ও জৈবিক বৈশিষ্ট্যসম্পন্ন প্রাণীরই বুদ্ধি বিবেচনার ক্ষমতা রয়েছে, যা কোনো যন্ত্রের নেই । তবে ৫ম প্রজন্মের কম্পিউটারে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করা হবে।
৭২ কেজি ওজনবিশিষ্ট একটি মিশ্রণ A-এর ১৭ ভাগ, B-এর ৩ ভাগ এবং C-এর ৪ ভাগ দ্বারা গঠিত। মিশ্রণে B কতটুকু আছে?
Correct Answer:
ক: ৯ কেজি
Explanation:
৭২ কেজি ওজনবিশিষ্ট একটি মিশ্রণ A-এর ১৭ ভাগ, B-এর ৩ ভাগ এবং C-এর ৪ ভাগ দ্বারা গঠিত। মিশ্রণে B কতটুকু আছে? সঠিক উত্তর ৯ কেজি ধরি, AঃBঃC = ১৭x ঃ৩xঃ৪x ∴ ১৭x + ৩x + ৪x = ৭২ কেজি বা, ২৪x = ৭২ কেজি ∴ ৩x = ৭২×৩x২৪x = ৯ কেজি।
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ একক এবং অপর প্রত্যেক বাহুদ্বয় ১০ একক। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক?
Correct Answer:
গ: ৪৮
Explanation:
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ একক এবং অপর প্রত্যেক বাহুদ্বয় ১০ একক। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক? সঠিক উত্তর ৪৮ ত্রিভুজের উচ্চতা = (১০)২ - (১৬২)২ = ৬ একক একক ∴ ক্ষেত্রফল = = ১২×১৬×৬ বর্গ একক = ৪৮ বর্গ একক।
১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, --------ধারাটির পরবর্তী সংখ্যা কত?
Correct Answer:
ক: ৫৫
Explanation:
১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, --------ধারাটির পরবর্তী সংখ্যা কত? সঠিক উত্তর ৫৫ ১ + ২ = ৩, ৩ + ২ = ৫, ৫ + ৩ = ৮, ৮ + ৫ = ১৩, ১৩ + ৮ = ২১, ২১ + ১৩ = ৩৪, ৩৪ + ২১ = ৫৫।
কোনো সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা যদি ৫ ও ১৭ হয়, তবে তৃতীয় সংখ্যাটি কত?
Correct Answer:
গ: ২৯
Explanation:
কোনো সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা যদি ৫ ও ১৭ হয়, তবে তৃতীয় সংখ্যাটি কত? সঠিক উত্তর ২৯ সমান্তর প্রগমনে দ্বিতীয় সংখ্যা ও প্রথম সংখ্যার ব্যবধান এবং তৃতীয় সংখ্যা ও দ্বিতীয় সংখ্যার ব্যবধান সবসময় সমান হবে। এখানে ১৭ - ৫ = ১২ ∴ তৃতীয় সংখ্যাটি হবে = ১৭ + ১২ = ২৯।
যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে, তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
Correct Answer:
ক: ২০%
Explanation:
যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে, তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না? সঠিক উত্তর ২০% ১২৫ টাকায় ব্যবহার কমাতে হবে ২৫ টাকা ∴ ১০০ " " " " ২৫×১০০১২৫ = ২০ টাকা
২০ সদস্যবিশিষ্ট একটি ফুটবল দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ-অধিনায়ক কতভাগে নির্বাচন করা যাবে?
Correct Answer:
খ: ১৯০
Explanation:
২০ সদস্যবিশিষ্ট একটি ফুটবল দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ-অধিনায়ক কতভাগে নির্বাচন করা যাবে? সঠিক উত্তর ১৯০ অধিনায়ক নির্বাচন করা যাবে ২০ ভাবে এবং সহঅধিনায়ক " " " ১৯ ∴ এই দুজনকে নির্বাচন করা যাবে = ২০×১৯২ ভাবে = ১৯০ ভাবে।
কোনো স্কুলে ৭০% শিক্ষার্থী ইংরেজি এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাস করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
Correct Answer:
খ: ৫০০ জন
Explanation:
কোনো স্কুলে ৭০% শিক্ষার্থী ইংরেজি এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাস করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে? সঠিক উত্তর ৫০০ জন ইংরেজিতে ফেল করেছে ৩০% বাংলায় " " ২০% শুধু ইংরেজিতে ফেল করেছে = (৩০ - ১০)% = ২০% শুধু বাংলায় " " = (২০ - ১০)% = ১০% উভয় বিষয়ে পাস করেছে = ১০০% - (২০% + ১০% + ১০%) = ৬০% ∴ শিক্ষার্থী = ১০০×৩০০৬০ = জন = ৫০০০ জন।
একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘন্টায় ৫ মাইল যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে । তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড়বেগ কত?
Correct Answer:
খ: ১২৩
Explanation:
একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘন্টায় ৫ মাইল যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে । তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড়বেগ কত? সঠিক উত্তর ১২৩ মোট সময় = ২ + ৪ = ৬ ঘণ্টা মোট দূরত্ব = ৫×২ = ১০ মাইল ∴ গড় = ১০৬ = ১২৩
M সংখ্যক সংখ্যার গড় A এবং N সংখ্যক সংখ্যার গড় B. সবগুলো সংখ্যার গড় কত?
Correct Answer:
গ: AM+BNM+N
Explanation:
M সংখ্যক সংখ্যার গড় A এবং N সংখ্যক সংখ্যার গড় B. সবগুলো সংখ্যার গড় কত? সঠিক উত্তর AM+BNM+N M সংখ্যক সংখ্যার সমষ্টি AM N " " " " BN ∴(M + N) " " " " AM + NB ∴ (M + N) " " গড় AM + BNM + N
১২ এর শতকরা কত ৩৪ হবে?
Correct Answer:
ঘ: ১৫০%
Explanation:
১২ এর শতকরা কত ৩৪ হবে? সঠিক উত্তর ১৫০% (৩৪÷১২)×১০০১০০ = ৩৪×১২×১০০১০০ = ৩২×১০০১০০ = ১৫০%
বাংলাদেশ সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার কতটি?
Correct Answer:
ঘ: ২৬ টি
Explanation:
বাংলাদেশ সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার কতটি? সঠিক উত্তর ২৬ টি বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার সংখ্যা ২৬টি। ১৩ সেপ্টেম্বর ২০১৮ বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধি, ২০১৮ জারি করা হয়। এই বিধিমালায় ক্যাডার ২৭ থেকে ২৬ করা হয় বিলুপ্ত করা হয়।
নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে -----
Correct Answer:
গ: শ্রদ্ধাস্পদাসু
Explanation:
নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে ----- সঠিক উত্তর শ্রদ্ধাস্পদাসু পত্রের উপরাংশে বাম পাশে যাকে পত্র লেখা হয় তাকে যে সম্বোধন করে পত্রের মূল বক্তব্য আরম্ভ করা হয় তাকে সম্ভাষণ বলে। পত্র প্রাপকের শ্রেণীভেদে সম্ভাষণ বিভিন্ন রকম হয়ে থাকে। সাধারণত সম্বোধনে পুরুষের ক্ষেত্রে, দোয়াবরেষু, দোয়াবর, কল্যাণরেষু, কল্যাণীবরেষু, পরম কল্যাণীয়াষু, বন্ধু - বান্ধবদের ক্ষেত্রে সুহৃদবরেষু, প্রিয় , প্রিয়বরেষু, প্রিয়বন্ধুবরেষু, প্রীতিভাজনেষু, সুচরিতেষু , সুচরিতাষু ইত্যাদি এবং গুরুজনদের ক্ষেত্রে শ্রদ্ধাভাজনেষু, শ্রদ্ধাস্পদেষু (পং), শ্রদ্ধাস্পদাষু (স্ত্রী) ইত্যাদি।