24th BCS Preliminary Test MCQs
Showing 50 questions (Total: 96)
There are ---dangerous drivers.
Correct Answer:
D: a lot of
Explanation:
There are ---dangerous drivers. Correct Answer a lot of Option (ক) ও (খ) - এর ব্যবহার সাধারণত দেখা যায় না। আর option (গ) - তে much ব্যবহার করা হয়েছে, অথচ drivers (Countable noun) - এর সাথে তা ব্যবহার করা যায় না। অন্যদিকে এ জাতীয় phrase এখানে ব্যবহার করা যায় না। সুতরাং (ঘ) সঠিক উত্তর। কারণ বাক্যের ভাবধারা অনুযায়ী এর ব্যবহার যথার্থ।
Tell me --- that.
Correct Answer:
C: who told you
Explanation:
Tell me --- that. Correct Answer who told you Tell me who that. who replexative pronoun হিসেবে বাক্যের মধ্যে বসে।
I opened the door as soon as I --- the bell.
Correct Answer:
D: heard
Explanation:
I opened the door as soon as I --- the bell. Correct Answer heard বাক্যটির শূন্যস্থান পূরণ করলে একটি WH question দাঁড়াবে। এক্ষেত্রে উত্তর 'a ' তে whom did you tell থাকলে সঠিক হতো। উত্তর (খ) বসালেও যথাযথ বাক্য গঠিত হয় না । আবার উত্তর (ঘ) তে কোনো conjunction না থাকায় দুটি clause সঠিকভাবে যুক্ত হচ্ছে না এবং বাক্য ও গঠিত হচ্ছে না। সেক্ষেত্রে উত্তর (গ) তে who দিয়ে যদি WH question টি শুরু হয় তাহলে 'কে বলল' এরুপ একটি অর্থ প্রকাশ পায় এবং যথাযথ নিয়মে sentence গঠিত হয়। সুতরাং এটিই সঠিক।
He gave up--- football when he got married.
Correct Answer:
B: playing
Explanation:
He gave up--- football when he got married. Correct Answer playing সাধারণত পাশাপাশি দুটি verb ব্যবহৃত হলে দ্বিতীয়টি সাথে ing যুক্ত হয়। সে নিয়মানুযায়ী সঠিক উত্তর (খ) কেননা, gave up একটি phrasal verb এবং এরপর play verb - এর সাথে ing যুক্ত হয়েছে।
----is not the only thing tourists want to see.
Correct Answer:
D: Scenery
Explanation:
----is not the only thing tourists want to see. Correct Answer Scenery সাধারণত abstract noun - এর পূর্বে কোনো article বসে না। scenery একটি abstruct noun . সুতরাং (ক) এবং (গ) ভুল। যেহেতু is আছে তাই (খ) হবে না। সুতরাং (ঘ) সঠিক।
I am looking for someone who---play the piano.
Correct Answer:
D: can
Explanation:
I am looking for someone who---play the piano. Correct Answer can কারো কোনো কিছু করার যোগ্যতা , সামর্থ্য বা সুযোগ (Ability or opportunity ) রয়েছে বা কেউ কোনো কিছু করতে সক্ষম এরুপ বুঝাতে can ব্যবহৃত হয় । উল্লেখ্য , can শুধু present indefinite tense - এর ক্ষেত্রে ব্যবহৃত হয় । আর present perfect ও future tense - এর ক্ষেত্রে can - এর পরিবর্তে be able to ব্যবহৃত হয় । সুতরাং উত্তর (ঘ) সঠিক।
I have----interest in the matter.
Correct Answer:
D: no
Explanation:
I have----interest in the matter. Correct Answer no সাধারণত হ্যাঁ বোধক বাক্যে (Affirmative sentence ) No বসে, যার অর্থ হলো নাই /অভাব ইত্যাদি। যেমন: I have no friend . (আমার কোনো বন্ধু নাই) অন্যদিকে not ব্যবহৃত হয় অমিল/ বৈসাদৃশ্য /ভিন্নতা বা নেতিবাচক অর্থ বুঝাতে। যেমন - He is not my friend (সে আমার বন্ধু নয়) । যদি এখানে not বসানো হয় তাহলে অর্থ দাঁড়ায় I have not interest in the matter. (বিষয়টিতে আমার স্বার্থ/আগ্রহ নেই) আসলে এমনবাক্য হয় না। সুতরাং সঠিক উত্তর (ঘ)।
He parted---his friends in tears.
Correct Answer:
B: from
Explanation:
He parted---his friends in tears. Correct Answer from part with - ভিন্ন পথে গমন, কোনো কিছু ত্যাগ করা । Part from - বিচ্ছিন্ন হওয়া, ছেড়ে যাওয়া । part against - এ ধরনের ব্যবহার দেখা যায় না। part beside - এ ধরনের ব্যবহার দেখা যায় না। এখানে বাক্যের ভাবার্থ অনুযায়ী (খ) - ই সঠিক উত্তর।
The expression 'Lingua franca' means-----.
Correct Answer:
A: The common language.
Explanation:
The expression 'Lingua franca' means-----. Correct Answer The common language. The common language - সাধারণ ভাষা। The first language - প্রথম ভাষা। International language - আন্তর্জাতিক ভাষা। The French language - ফরাসি ভাষা । মূলত Lingua franca হলো এমন ভাষা যা একটি দেশের বিভিন্ন ভাষাভাষি মানুষ তাদের সাধারণ ভাষা হিসেবে ব্যবহার করে। তাই সঠিক উত্তর (ক)।
'I'11 have a cup of tea,'my father said,'Because I'm not hungry.' Which of the following sentence is the correct indirect speech?
Correct Answer:
C: My father said that he would have a cup of tea because he wasn't hungry.
Explanation:
'I'11 have a cup of tea,'my father said,'Because I'm not hungry.' Which of the following sentence is the correct indirect speech? Correct Answer My father said that he would have a cup of tea because he wasn't hungry. নিয়মানুযায়ী reporting verb যদি past tense - এর হয় তাহলে reported speech - কেও past tense - এ পরিবর্তন করতে হয়। এ নিয়মানুযায়ী reported speech - এর will পরিবর্তিত হয়ে would হবে আবার reported speech - এর 1st person সর্বদা reporting verb - এর number , person ও gender অনুসারে পরিবর্তিত হয়। এখানে My father যেহেতু 1st person এবং singular number তাই। I পরিবর্তিত হয়ে he হবে। অন্যদিকে অপর অংশের is পরিবর্তিত হয়ে past form - এর was হবে। (গ) - তে উল্লিখিত নিয়মটি মানা হয়েছে । তাই সঠিক উত্তর (গ)।
The children were entrusted---the care of their uncle.
Correct Answer:
C: to
Explanation:
The children were entrusted---the care of their uncle. Correct Answer to entrusted with - কোনো ব্যক্তিকে কোনো কিছুর দায়িত্ব প্রদান। entrusted to - কাউকে অন্য কারো দায়িত্ব অর্পণ। entrusted to - কাউকে অন্য কারো দায়িত্ব অর্পণ। entrusted for - এ ধরনের phrase দেখা যায় না। entrusted at - এ ধরনের phrase ও দেখা যায় না। বাক্যে শিশুদেরকে চাচার দায়িত্বে অর্পণ করার ইঙ্গিত রয়েছে। তাই সঠিক উত্তর হবে (গ)।
I have read the book----you lent me.
Correct Answer:
A: that
Explanation:
I have read the book----you lent me. Correct Answer that এ বাক্যটিতে শূন্যস্থানে একটি relative pronoun বসবে যা inactive object 'book' কে signify করবে। এখানে whose এবং whom হলো personal pronoun যা কেবল ব্যক্তিকে signify করার জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে, that, pronoun টি যেহেতু inactive object কে signify করে সেহেতু শূন্যস্থানে তা বসালে বাক্যটি যথার্থ হবে। সুতরাং সঠিক উত্তর (ক)।
The synonym for 'Obdurate'-------
Correct Answer:
B: Stubborn
Explanation:
The synonym for 'Obdurate'------- Correct Answer Stubborn Deceitful - প্রবঞ্চনাপূর্ণ ; Stubborn - অবাধ্য; Sly - চতুর , শঠ, ধুর্ত ; Swindler - প্রতারক, জুয়াচোর ; আর obdurate - অর্থ একগুঁয়ে , অবাধ্য । সে হিসেবে সঠিক উত্তর (খ)।
Water boils --- you heat it to 100 centigrade.
Correct Answer:
C: if
Explanation:
Water boils --- you heat it to 100 centigrade. Correct Answer if বাক্যটি একটি বৈজ্ঞানিক শর্ত প্রকাশ করছে বলে if - ই এখানে যথার্থ ।
'Razzmatazz' means---
Correct Answer:
C: A noisy activity
Explanation:
'Razzmatazz' means--- Correct Answer A noisy activity 'Razzmatazz' এর অর্থ হলো - a lot of noisy or exciting activity । সুতরাং অর্থানুসারে (গ) ই সঠিক।
Don't make a noise while your father---
Correct Answer:
B: is sleeping
Explanation:
Don't make a noise while your father--- Correct Answer is sleeping সাধারণত main clause যদি present tense হয় তাহলে subordinate clause যে কোনো tense - এর ক্ষেত্রে can - এর পরিবর্তে be able to ব্যবহৃত হয়। সুতরাং উত্তর (ঘ) সঠিক।
As the sun----, I decided to go out.
Correct Answer:
D: was shining
Explanation:
As the sun----, I decided to go out. Correct Answer was shining সাধারণ নিয়মানুযায়ী main clause যদি past tense - এ থাকে তাহলে subordinate clause অবশ্যই past tense হবে। সে হিসেবে সঠিক উত্তর (খ)।
the antonym for 'Recalcitranr' ---
Correct Answer:
A: Compliant
Explanation:
the antonym for 'Recalcitranr' --- Correct Answer Compliant Compliant - শিষ্ট ,ভদ্র । Passive - নিষ্ক্রিয়। Indifferednt - উদাসীন । Careful - সতর্ক । অন্যদিকে Recalcitrant অর্থ হলো অবাধ্য (stubborn). সে হিসেবে - এর বিপরীতার্থক শব্দ compliant হওয়াই যৌক্তিক।
Just now he---his dinner but he says he will see you when he's finished.
Correct Answer:
B: has had
Explanation:
Just now he---his dinner but he says he will see you when he's finished. Correct Answer has had Sentence - এ just, yet, already, recently, just now, by this time ইত্যাদি থাকলে present perfect perfect tense হয় । আর present perfect tense - এর গঠন হলো : S + have /has + verb - এর past participle + object. সুতরাং এ structure অনুযায়ী সঠিক উত্তর (খ)।
Choose the correct meaning: He raised his eyebrow at my explanation.
Correct Answer:
A: show surprise or disapproval.
Explanation:
Choose the correct meaning: He raised his eyebrow at my explanation. Correct Answer show surprise or disapproval. Raising one's eyebrow অর্থ হলো চোখ কপালে তোলা; যার অন্য অর্থ হলো আশ্চর্য হওয়া বা বিরাগ প্রকাশ করা । সে অর্থে - উত্তর (ক) ই সঠিক।
কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ' ধূমকেতু' কোন ধরনের প্রকাশনা?
Correct Answer:
খ: পত্রিকা
Explanation:
কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ' ধূমকেতু' কোন ধরনের প্রকাশনা? সঠিক উত্তর পত্রিকা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯ - ১৯৭৬ খ্রি) সাহিত্যসেবার পাশাপাশি সাংবাদিকতায় ও আত্মনিয়োগ করেছিলেন। তিনি ছিলেন সান্ধ্য 'দৈনিক নবযুগ' (১৯২০) পত্রিকার যুগ্ম - সম্পাদক। তার সম্পাদনায় প্রকাশিত হয় অর্ধ সাপ্তাহিক 'ধূমকেতু' (১৯২২) । এছাড়া তিনি 'লাঙ্গল' (১৯২৫) নামক সাপ্তাহিক পত্রিকা ও সম্পাদনা করেছিলেন।
জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
Correct Answer:
ক: রাখালী
Explanation:
জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর রাখালী পল্লীকবি জসীমউদ্দীন (১৯০৩ - ১৯৭৬ খ্রি) বাংলা কাব্যে কাহিনী, কাব্য ,ছন্দ ও গীতিময়তারয় নবদিগন্তের সূচনা করেন। তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ হলো 'রাখালী' (১৯২৭) । তার প্রকাশিত অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে - নকশী কাঁথার মাঠ (১৯২৯) , বালুচর (১৯৩০) , ধানক্ষেত (১৯৩১) , সোজনবাদিয়ার ঘাট (১৯৩৩) ,হাসু (১৯৩৮) , মা যে জননী কান্দে (১৯৬৩) ইত্যাদি।
রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস?
Correct Answer:
ক: শেষের কবিতা
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস? সঠিক উত্তর শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে - বৌ ঠাকুরাণীর হাট (১৮৮৩), রাজর্ষি (১৮৮৩), চোখের বালি (১৯০৩) , নৌকাডুবি (১৯০৬) , গোরা (১৯১০) , চতুরঙ্গ (১৯১৬), ঘরে বাইরে (১৯১৬) , যোগাযোগ (১৯২৯) , শেষের কবিতা (১৯২৯) ইত্যাদি।
জঙ্গম-এর বিপরীতার্থক শব্দ কি?
Correct Answer:
গ: স্থাবর
Explanation:
জঙ্গম-এর বিপরীতার্থক শব্দ কি? সঠিক উত্তর স্থাবর 'জঙ্গম' বিশেষণ পদটির অর্থ গতিশীল, শক্তিপূর্ণ, অস্থাবর, প্রাণবিশিষ্ট। সুতরাং এর বিপরীতার্থক শব্দ হলো স্থাবর।
' উৎকর্ষতা' কি কারণে অশুদ্ধ?
Correct Answer:
খ: প্রত্যয়জনিত
Explanation:
' উৎকর্ষতা' কি কারণে অশুদ্ধ? সঠিক উত্তর প্রত্যয়জনিত 'উৎকর্ষ' একটি বিশেষ্য পদ, যার অর্থ শ্রেষ্ঠতা, উন্নতি , বৃদ্ধি, ইত্যাদি। কিন্তু এর বিশেষণ করতে 'উৎকর্ষতা ' বললে তা অশুদ্ধ হবে। কারণ এর বিশেষণ হবে - উৎকৃষ্টতা , যা দ্বারা বস্তুর , ভাবের বা রুচির উৎকর্ষ বোঝায়। সুতরাং এখানে 'উৎকর্ষতা' শব্দটি প্রত্যয়জনিত কারণে অশুদ্ধ।
'মা যে জননী কান্দে' কোন ধরনের রচনা?
Correct Answer:
ক: কাব্য
Explanation:
'মা যে জননী কান্দে' কোন ধরনের রচনা? সঠিক উত্তর কাব্য পল্লীকবি জসীমউদ্দীন রচিত 'মা যে জননী কান্দে' কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে - রাখালী (১৯২৭) , নকশী কাঁথার মাঠ (১৯২৯) , বালুচর (১৯৩০) ,ধানক্ষেত (১৯৩১) ,সোজন বাদিয়ার ঘাট (১৯৩৩) ,হাসু (১৯৩৮) , মাটির কান্না (১৯৫১) ইত্যাদি। তার রচিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে - পদ্মাপাড় (১৯৫০), বেদের মেয়ে (১৯৫১), মধুমালা - (১৯৫১) ইত্যাদি। তার রচিত একমাত্র উপন্যাস হলো - বোবা কাহিনী (১৯৬৪) এবং প্রবন্ধ ও সম্পাদিত গ্রন্থ হলো জারীগান (১৯৬৮) ও মুর্শিদী গান (১৯৭৭) ।
' রাইফেল রোটি আওরাত' উপন্যাসের রচয়িতা কে?
Correct Answer:
ঘ: আনোয়ার পাশা
Explanation:
' রাইফেল রোটি আওরাত' উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর আনোয়ার পাশা বিশিষ্ট কবি, কথাসাহিত্যিক , সমালোচক ও শিক্ষাবিদ আনোয়ার পাশা (১৯২৮ - ১৯৭১ খ্রি) রচিত মুক্তিযুদ্ধবিষয়ক উপন্যাস হলো 'রাইফেল রোটি আওরাত' (১৯৭৩) । তার রচিত অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে - 'নীড় সন্ধানী' (১৯৬৮) এবং 'নিষুতি রাতের গাধা' (১৯৬৯)। বিশিষ্ট কথাশিল্পী ও চলচ্চিত্র পরিচালক জহির রায়হান (১৯৩৫ - ১৯৭২ খ্রি) রচিত উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে - 'হাজার বছর ধরে' (১৩৭১) , 'আরেক ফাল্গুন' (১৩৭৫) , 'বরফগলা নদী' (১৩৭৬) , 'শেষ বিকেলের মেয়ে ' (১৩৬৭) ইত্যাদি। সাংবাদিক ও সাহিত্যিক শহীদুল্লাহ কায়সার (১৯২৭ - ১৯৭১ খ্রি) রচিত উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে - সারেং বৌ ' (১৯৬২) , ' সংশপ্তক ' (১৯৬৫) ইত্যাদি।
'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' কে রচনা করেন?
Correct Answer:
গ: মুহম্মদ শহীদুল্লাহ
Explanation:
'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' কে রচনা করেন? সঠিক উত্তর মুহম্মদ শহীদুল্লাহ ড. মুহম্মদ শহীদুল্লাহ (১৮৮৫ - ১৯৬৯ খ্রি) হলেন একজন বিশিষ্ট ভাষাবিদ , ভাষাবিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদ। তিনি তার জীবদ্দশায় বহু গবেষণা, ভাষাতত্ত্ব ও প্রবন্ধ গ্রন্থ রচনা করেন। এর মধ্যে উল্লেখ্যযোগ্য হলো - বাঙ্গালা সাহিত্যের কথা (১ম খণ্ড, ১৯৫৩ ২য় খণ্ড , ১৯৬৫) , ভাষা ও সাহিত্য (১৯৩১), বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত (১৯৬৫) ইত্যাদি। সুনীতিকুমার চট্রোপাধ্যায়ের (১৮৯০ - ১৯৭৭ খ্রি) উল্লেখযোগ্য এ জাতীয় গ্রন্থের মধ্যে রয়েছে - - The Origin and Development of the Bengali Language, বাঙ্গালা ভাষাতত্ত্বের ভূমিকা, ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ ইত্যাদি।
শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?
Correct Answer:
ক: পথের দাবী
Explanation:
শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? সঠিক উত্তর পথের দাবী বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্রোপাধ্যায় (১৮৭৬ - ১৯৩৮ খ্রি) রচিত রাজনৈতিক উপন্যাস ' পথের দাবী' বিপ্লববাদীদের প্রতি রাজনৈতিক উপন্যাস ' পথের দাবী' বিপ্লববাদীদের প্রতি সমর্থনের অভিযোগ ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়। উপন্যাসটি ১৯২৬ সালে প্রকাশিত হয় । তার রচিত উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে - পরিণীতা (১৯১৪), বিরাজ বৌ (১৯১৪) ,বৈকুণ্ঠের উইল (১৯১৬) ,দেবদাস (১৯১৭) চরিত্রহীন (১৯১৭) , শ্রীকান্ত (১ম পর্ব - ১৯৩৩) ,দত্তা (১৯১৮) , গৃহদাহ (১৯২০) ,দেনাপাওনা (১৯২৩) ,শেষ প্রশ্ন (১৯৩১) ,বিপ্রদাস (১৯৩৫) নিস্কৃতি ইত্যাদি।
কোনটি ঠিক?
Correct Answer:
গ: বহিপীর(নাটক)
Explanation:
কোনটি ঠিক? সঠিক উত্তর বহিপীর(নাটক) 'সোজন বাদিয়ার ঘাট' (১৯৩৩) হলো জসীমউদ্দীন রচিত কাহিনী কাব্য। 'কাঁদো নদী কাঁদো' (১৯৬৮) ও 'বহিপীর' (১৯৬০) যথাক্রমে সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস ও নাটক । আর 'মহাশ্মশান ' (১৯০৪) হলো কায়কোবাদ রচিত মহাকাব্য -
নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?
Correct Answer:
ঘ: আষাঢ়
Explanation:
নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান? সঠিক উত্তর আষাঢ় ব্যাকরণের যে নিয়মানুযায়ী দন্ত্য - স মূর্ধন্য - ষ তে রুপান্তরিত হয়, সে নিয়মসমূহকে ষত্ব বিধান বলে। যেমন - সু + সম = সুষম ,এখানে 'সম' শব্দটি দন্ত্য - স মূর্ধন্য - ষ তে পরিবর্তিত হয়েছে। আবার সংস্কৃত ভাষায় আদিকাল থেকে কিছু শব্দে মূর্ধন্য - ষ চলে আসছে, এসব শব্দের বানানে নিত্য মূর্ধন্য - ষ বর্তমান ।
কোন গ্রন্থটির রচয়িতা এস ওয়াজেদ আলী?
Correct Answer:
খ: ভবিষ্যতের বাঙালি
Explanation:
কোন গ্রন্থটির রচয়িতা এস ওয়াজেদ আলী? সঠিক উত্তর ভবিষ্যতের বাঙালি বিশিষ্ট সাহিত্যিক এস. ওয়াজেদ আলী (১৮৯০ - ১৯৫১ খ্রি) রচিত 'ভবিষ্যতের বাঙালী' (১৯৪৩) একটি প্রবন্ধ গ্রন্থ। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে - মুসলিম সংস্কৃতির আদর্শ (প্রবন্ধ), গুলদাস্তা (১৯২৭) ,প্রাচ্য ও প্রতীচ্য (১৯৪৩) ইত্যাদি।
' ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে,' বলেছেন----
Correct Answer:
ঘ: প্রমথ চৌধুরী
Explanation:
' ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে,' বলেছেন---- সঠিক উত্তর প্রমথ চৌধুরী বাংলা সাহিত্যের বিশিষ্ট সাহিত্যিক প্রমথ চৌধুরী (১৮৬৮ - ১৯৪৬ খ্রি) কর্তৃক আরেকটি গুরুত্বপূর্ণ পঙক্তি হলো 'সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।'
' অক্ষির সমীপে' --এর সংক্ষেপণ হলো -----
Correct Answer:
ক: সমক্ষ
Explanation:
' অক্ষির সমীপে' --এর সংক্ষেপণ হলো ----- সঠিক উত্তর সমক্ষ 'অক্ষির সমীপে' - এর সংক্ষেপণ হলো সমক্ষ। অন্যদিকে, 'অক্ষির সম্মুখে' হলো প্রত্যক্ষ, 'অক্ষির আগোচরে' হলো পরোক্ষ এবং 'পক্ষপাতহীন বা মুখাপেক্ষী নয় এমন' হলো নিরপেক্ষ।
উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য ----
Correct Answer:
গ: উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে
Explanation:
উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য ---- সঠিক উত্তর উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে যেসব অব্যয় শব্দ বা ধাতুর পূর্বে বসে মূল শব্দের অর্থের পরিবর্তন ঘটায় ও নতুন শব্দ গঠন করে তাকে উপসর্গ । অন্যদিকে যেসব বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের পরে বসে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। যেমন - কাঁদ্ + অন = কাঁদন এখানে 'অন' প্রত্যয়'। সুতরাং উপরিউক্ত প্রশ্নে (গ) - ই যথার্থ উত্তর।
' তুমি এতক্ষণ কী করেছ?' ---এই বাক্যে 'কী' কোন পদ?
Correct Answer:
গ: সর্বনাম
Explanation:
' তুমি এতক্ষণ কী করেছ?' ---এই বাক্যে 'কী' কোন পদ? সঠিক উত্তর সর্বনাম বিশেষণ হলো যা বিশেষ্য ও সর্বনাম পদের দোষ, গুণ ইত্যাদি প্রকাশ করে। যেমন - ভালো , ছোট, বড়, পাঁচটি ইত্যাদি। অব্যয় হলো যে পদের কোনো পরিবর্তন নেই। যেমন - এবং, কিংবা ,কিন্তু অথবা ইত্যাদি। সর্বনাম হলো যা বিশেষ্যের পরিবর্তে বসে। যেমন - আমি , তুমি, সে, তাকে আমার ইত্যাদি। ক্রিয়া হলো যে পদ দ্বারা কার্য সম্পন্ন হয় । যেমন - করা, খাওয়া, যাওয়া ইত্যাদি। সুতরাং উপরিউক্ত বাক্যে 'তুমি' ও 'কী' উভয়ই সর্বনাম।
' আকাশে তো আমি রাখিনাই মোর উড়িবার ইতিহাস।' ----এই বাক্যে ' আকাশে' শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
Correct Answer:
ঘ: অধিকরণ কারকে সপ্তমী
Explanation:
' আকাশে তো আমি রাখিনাই মোর উড়িবার ইতিহাস।' ----এই বাক্যে ' আকাশে' শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? সঠিক উত্তর অধিকরণ কারকে সপ্তমী যে স্থানে বা যে কালে ক্রিয়া অনুষ্ঠিত হয় তাকে অধিকরণ কারক বলে। যেমন - নদীতে পানি আছে। সুতরাং উপরিউক্ত বাক্যে 'আকাশে' শব্দটি অধিকরণ কারক এবং এখানে 'এ' বিভক্তি থাকায় এটি সপ্তমী বিভক্তি।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়?
Correct Answer:
ঘ: ৬৮ জন
Explanation:
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়? সঠিক উত্তর ৬৮ জন মুক্তিযুদ্ধে অবদানের জন্য ৪ টি রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হয় ৬৭৬ জনকে। তার মধ্যে বীরশ্রেষ্ঠ ৭ জন, বীর উত্তম ৬৮ জন ,বীর বিক্রম ১৭৫ জন, বীর প্রতীক ৪২৬ জন।
জিয়া সার কারখানার উৎপাদিত সারের নাম কি?
Correct Answer:
গ: ইউরিয়া
Explanation:
জিয়া সার কারখানার উৎপাদিত সারের নাম কি? সঠিক উত্তর ইউরিয়া জিয়া সার কারখানা ব্রাহ্মণবাড়িয়া জেলার আগুগঞ্জে অবস্থিত। এ সার কারখানায় ইউরিয়া সার উৎপাদিত হয়, তা হলো - চট্রগ্রাম , ফেঞ্চুগঞ্জ, ঘোড়াশাল, পলাশ , যমুনা, কর্ণফুলী ও শাহজালাল সার কারখানা। উল্লেখ্য, বাংলাদেশের সবেচেয়ে বড় যমুনা সার কারখানা জামালপুরের তারাকান্দিতে অবস্থিত।
তুমি না বলেছিলে আগামীকাল আসবে? ---এখানে 'না' --এর ব্যবহার কি অর্থে?
Correct Answer:
খ: হ্যাঁ-বাচক
Explanation:
তুমি না বলেছিলে আগামীকাল আসবে? ---এখানে 'না' --এর ব্যবহার কি অর্থে? সঠিক উত্তর হ্যাঁ-বাচক উপরিউক্ত বাক্যটি দেখতে প্রশ্নবোধক মনে হলেও বাক্যটির অন্তর্নিহিত ভাবটি আগামীকাল আসার কথা (বিবৃতি) বলা হয়েছে। তাই এটি হ্যাঁ - বাচক।
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি?
Correct Answer:
ক: সেন্টমার্টিন
Explanation:
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? সঠিক উত্তর সেন্টমার্টিন কক্সবাজার জেলায় টেকনাফের সমুদ্র উপকূল থেকে ৪৮ কিমি দক্ষিণে সেন্টমার্টিন দ্বীপ অবস্থিত। এর আয়তন প্রায় ৮ বর্গকিমি। এটি পর্যটন কেন্দ্র, মৎস্য আহরণ, খনিজ পদার্থ ও চুনাপাথরের জন্য বিখ্যাত।
মহিলা পুলিশ প্রথম নিয়োগ করা হয় কোন সালে?
Correct Answer:
ক: ১৯৭৪ সালে
Explanation:
মহিলা পুলিশ প্রথম নিয়োগ করা হয় কোন সালে? সঠিক উত্তর ১৯৭৪ সালে ১৯৭৪ সালে সর্বপ্রথম সাদা পোশাকে স্পেশাল ব্রাঞ্চে ১২ জন মহিলা পুলিশ নিয়োগ করা হয়। ইউনিফমধারী নারী পুলিশের যাত্রা শুরু হয় ১৯৭৬ সালে। অতঃপর ১৯৭৮ সালে ঢাকা মহানগর পুলিশে মহিলা নিয়োগ করা হয়। বাংলাদেশ পুলিশের প্রথম নারী ডিআইজি ফাতেমা বেগম ও প্রথম নারী ওসি হোসনে আরা বেগম (নিয়োগ ১৭ মে ২০০৯, ক্যান্টনমেন্ট থানা, ঢাকা) । ১৯৮৬ সালে চারজন মহিলা পুলিশ অফিসার বিসিএস পরীক্ষার মাধ্যমে এএসপি হিসেবে যোগদান করেন। নারী পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন - ১১ (APBn - 11_ এর যাত্রা শুরু হয় ২২ জুন ২০১১।
' কার মাথায় হাত বুলিয়েছ' ----এখানে 'মাথা' শব্দের অর্থ ------
Correct Answer:
গ: ফাঁকি দেওয়া
Explanation:
' কার মাথায় হাত বুলিয়েছ' ----এখানে 'মাথা' শব্দের অর্থ ------ সঠিক উত্তর ফাঁকি দেওয়া একই শব্দকে বিভিন্ন বাক্যে বিভিন্ন অর্থে ব্যবহার করা যায়। উপরিউক্ত বাক্যে 'মাথা' শব্দটি আরো কিছু ব্যবহার হলো - অঙ্গবিশেষ - তার মাথার চুল কাল। জ্ঞান - ছাত্রটির অংকে ভালো মাথা আছে। মনের অবস্থা - রাগের মাথায় কোনো কাজ করা ঠিক নয়। দিব্যি দেয়া - মাথা খাও , চিঠি দিতে ভুল করো না। দিব্যি দেয়া - মাথা খাও, চিঠি দিতে ভুল করো না। আস্কারা পাওয়া - ছেলেটি আদর পেয়ে একেবারে মাথায় উঠেছে।
সম্প্রতি গার্মেন্টসসহ কতিপয় দ্রব্য বিনাশুল্কে কোন দেশে প্রবেশাধিকার পেয়েছে?
Correct Answer:
খ: কানাডা
Explanation:
সম্প্রতি গার্মেন্টসসহ কতিপয় দ্রব্য বিনাশুল্কে কোন দেশে প্রবেশাধিকার পেয়েছে? সঠিক উত্তর কানাডা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিস ট্রেডো এই ঘোষনা করেন
স্বাধীনতার প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল?
Correct Answer:
ঘ: শহীদ মিনার
Explanation:
স্বাধীনতার প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল? সঠিক উত্তর শহীদ মিনার স্বাধীনতার পর প্রকাশিত (২১ ফেব্রুয়ারি ১৯৭২) প্রথম ডাকটিকিটে শহীদ মিনারের ছবি ছিল। ২০ পয়সা মূল্যমানের এ ডাকটিকিটের ডিজাইনার ছিলেন বি পি চিতনিশ (BP Chitonish)। উল্লেখ্য, বাংলাদেশের প্রথম ডাকটিকিটি প্রকাশিত হয় ১৯৭১ সালের ২৯ জুলাই। মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত ৮ প্রকার এ ডাকটিকিটের ডিজাইনার ছিলেন বিমান মল্লিক।
বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর -------
Correct Answer:
গ: বেনাপোল
Explanation:
বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর ------- সঠিক উত্তর বেনাপোল বাংলাদেশের প্রধান ও বৃহত্তম স্থলবন্দর বেনাপোল হলা দিনাজপুরে অবস্থিত হিলি স্থলবন্দর। সোনা মসজিদ স্থলবন্দরটি চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। চট্রগ্রামে কোনো স্থলবন্দর নেই। উল্লেখ্য ,বাংলাদেশে মোট ২৩ টি স্থলবন্দর রয়েছে। দেশের সর্বশেষ স্থলবন্দর বাল্লা, হবিগঞ্জ।
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের কবর এই জেলায় -----
Correct Answer:
খ: চাঁপাইনবাবগঞ্জ
Explanation:
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের কবর এই জেলায় ----- সঠিক উত্তর চাঁপাইনবাবগঞ্জ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ১৯৪৮ সালে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের ডিসেম্বরে চাঁপাইনবাবগঞ্জে সাত নম্বর সেক্টরে মুক্তিবাহিনী সাব সেক্টর কমান্ডার হিসেবে তিনি দায়িত্বরত ছিলেন। ১৪ ডিসেম্বর ১৯৭১ তিনি পাকবাহিনীর সাথে সরাসরি যুদ্ধে শহীদ হলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক গৌড়ের ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়।
সম্প্রতি ' সাফ' ফুটবলে এই দেশের সাথে খেলে বাংলাদেশ শিরোপা পায় -----
Correct Answer:
ক: মালদ্বীপ
Explanation:
সম্প্রতি ' সাফ' ফুটবলে এই দেশের সাথে খেলে বাংলাদেশ শিরোপা পায় ----- সঠিক উত্তর মালদ্বীপ ২০ জানুয়ারি ২০০৩ বাংলাদেশে অনুষ্ঠিত তৃতীয় সাফ ফুটবলে বাংলাদেশ টাইব্রেকারে ১(৫) - ১(৪) গোলে মালদ্বীপকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সর্বশেষ ২ি০১৫ সালে অনুষ্ঠিত সাফ ফুটবলের ফাইনালে ভারত আফগানিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত , ১৯৯৩ সালে। উল্লেখ্য ,সাফ ফুটবল ও সাফ গেমস (বর্তমান নাম এসএ গেমস) দুটি পৃথক ক্রীড়া প্রতিযোগিতা।
বাংলাদেশ সম্প্রতি এই জেলায় চা বাগান করা হয় -----
Correct Answer:
ক: পঞ্চগড়
Explanation:
বাংলাদেশ সম্প্রতি এই জেলায় চা বাগান করা হয় ----- সঠিক উত্তর পঞ্চগড় যমুনা সেতুর উপর দিয়ে রেলসংযোগ চালুর মাধ্যমে ঢাকার সাথে উত্তরবঙ্গের সরাসরি রেল যোগাযোগ প্রতিষ্ঠার জন্য টাঙ্গাইল রেল সংযোগ স্থাপতি হয়। বাংলাদেশের প্রথম রেললাইন (ব্রডগেজ) স্থাপতি হয় । বাংলাদেশে প্রথম রেললাইন বসানো হয় দর্শনা থেকে কুষ্টিয়ারি ১৮৬৪)। প্রথম রেললাইন বসানো হয় দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত। উপমহাদেশে প্রথম রেলগাড়ি চালু হয় ১৮৫৩ সালে। উপমহাদেশে প্রথম রেলগাড়ি চালু করেন লর্ড ডালহৌসী।
২০০৩-০৪ সনের বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট ব্যয় ------
Correct Answer:
ক: ২০,৩০০ কোটি টাকা
Explanation:
২০০৩-০৪ সনের বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট ব্যয় ------ সঠিক উত্তর ২০,৩০০ কোটি টাকা ২০১৬ - ১৭ অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ধরা হয়েছে ১,১০,৭০০ কোটি টাকা। ২০১৫ - ১৬ অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ছিল ৯৭,০০০ কোটি টাকা এবং ২০১৪ - ১৫ অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ছিল ৭৭,৮৩৬ কোটি টাকা।