24th BCS Preliminary Test MCQs
Showing 46 questions (Total: 96)
বাংলাদেশের এই জেলায় সম্প্রতি এই প্রথম রেল সংযোগ হয়?
Correct Answer:
খ: টাঙ্গাইল
Explanation:
বাংলাদেশের এই জেলায় সম্প্রতি এই প্রথম রেল সংযোগ হয়? সঠিক উত্তর টাঙ্গাইল যমুনা সেতুর উপর দিয়ে রেলসংযোগ চালুর মাধ্যমে ঢাকার সাথে উত্তরবঙ্গের সরাসরি রেল যোগাযোগ প্রতিষ্ঠার জন্য টাঙ্গাইলে রেল সংযোগ স্থাপিত হয়। বাংলাদেশে প্রথম রেললাইন (ব্রডগেজ) স্থাপতি হয় ১৬ ফেব্রুয়ারি ১৮৬৪। প্রথম রেললাইন বসানো হয় দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত। উপমহাদেশে প্রথম রেলগাড়ি চালু হয় ১৮৫৩ সালে। উপমহাদেশে প্রথম রেলগাড়ি চালু করেন লর্ড ডালহৌসী।
হালদা ভ্যালি কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: খাগড়াছড়ি
Explanation:
হালদা ভ্যালি কোথায় অবস্থিত? সঠিক উত্তর খাগড়াছড়ি হালদা ভ্যালি খাগড়াছড়ি জেলায় অবস্থিত একটি উপত্যকা (Valley) এছাড়াও পার্বত্য চট্রগ্রামে কাপ্তাই - হ্রদ দ্বারা প্লাবিত আর একটি উপত্যকা হলো ভেঙ্গী ভ্যালি।
মার্কিন ডলারে ২০০১-০২ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় প্রায় ----
Correct Answer:
খ: ৬ বিলিয়ন
Explanation:
মার্কিন ডলারে ২০০১-০২ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় প্রায় ---- সঠিক উত্তর ৬ বিলিয়ন রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুসারে, ২০১৫ - ১৬ অর্থবছরে মোট রপ্তানি আয় ৩৪,২৪১.৮২ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ এর তথ্য অনুসারে, ২০১৪ - ১৫ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় ৩১,২০৯ মিলিয়ন মার্কিন ডলার। দেশের মোট রপ্তানি আয় বৃদ্ধিতে তৈরি পোশাক (১৩,০৬৫ মি.মা.ড.) এবং নীটওয়্যার (১২,৪২৭ মি.মা.ড.) - এর উল্লেখযোগ্য অবদান ২০১৪ - ১৫ অর্থবছরেও অব্যাহত রয়েছে।
আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন জাতীয় সংসদে পাস হয় কোন সালের কত তারিখে?
Correct Answer:
খ: ৯ এপ্রিল, ২০০২
Explanation:
আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন জাতীয় সংসদে পাস হয় কোন সালের কত তারিখে? সঠিক উত্তর ৯ এপ্রিল, ২০০২ রাস্তাঘাটে বিশৃঙ্খলা ,যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা সন্ত্রসী কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের দ্রুত বিচার সম্পন্ন করার জন্য জাতীয় সংসদে ২০০২ সালের ৭ এপ্রিল 'আইন - শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) বিল ২০০২ 'উত্থাপন করা হয়। ৪ এপ্রিল এ আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদিত হয় এবং ৯ এপ্রিল তা পাস হয়। এ আইনে অপরাধীদের ২ থেকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও অতিরিক্ত অর্থদণ্ডের বিধান প্রণয়ন করা হয়েছে।
যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সনের জেনেভা কনভেনশনসমূহ অভিহিত ------
Correct Answer:
গ: 'চারটি রেডক্রস কনভেনশন' নামে
Explanation:
যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সনের জেনেভা কনভেনশনসমূহ অভিহিত ------ সঠিক উত্তর 'চারটি রেডক্রস কনভেনশন' নামে যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সালের ১২ আগস্টের 'জেনেভা কনভেনশন' - এ যুদ্ধাহত ও যুদ্ধবন্দিদের সাথে আচরণবিধির ওপর বিশ্বের ৫৮ টি দেশের মধ্যে ৪ টি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়। উল্লেখ্য, ১৯৫৪ সালের ২০ জুলাই সুইজার ল্যান্ডের জেনেভা শহরে ফ্রান্স ও ভিয়েতনামের মধ্যে চলমান বিক্ষিপ্ত যুদ্ধ বন্ধে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যা, জেনেভা চুক্তি' নামে পরিচিত। বাংলাদেশ ১৩২ তম দশে হিসেবে জেনেভা কনভেননে নিবন্ধিত হয়।
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী ' প্যারিস প্যাক্ট' স্বাক্ষরিত হয়?
Correct Answer:
খ: ১৯২৮ সালের ২৭ আগস্ট
Explanation:
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী ' প্যারিস প্যাক্ট' স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর ১৯২৮ সালের ২৭ আগস্ট ১৯২৮ সালের ২৭ আগস্ট ফ্রান্সের প্যারিসে 'প্যারিস প্যাস্ট' স্বাক্ষরিত হয়। চুক্তিটি 'ক্যালগ - ব্রিয়ান্ড ' বলেও পরিচিত। কার্যকর হয় ২৪ জুলাই ১৯২৯ । বহুপাক্ষিক এ চুক্তিটির মাধ্যমে জাতীয় নীতি বাস্তবায়নের ক্ষেত্রে যুদ্ধ পরিহারের কথা বলা হয়।
মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়?
Correct Answer:
ঘ: ১৯৬৬ সালে
Explanation:
মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর ১৯৬৬ সালে বিশ্বের প্রতিটি মানুষের অধিকার সংরক্ষণ তথা মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে ১৯৬৬ সালে দুটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় । যথা: আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার চুক্তি এবংআন্তর্জাতিক আর্থ - সামাজিক সাংস্কৃতিক অধিকার চুক্তি । উল্লেখ্য, ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর মানুষের সহজাত মর্যাদা, সততা ও সমানাধিকার রক্ষায় একটি চুক্তি জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়, যা 'মানবাধিকার চুক্তি' নামে পরিচিত।
ইসিএ(ECA) --এই সদর দপ্তর কোথায়?
Correct Answer:
ক: আদ্দিস আবাবা
Explanation:
ইসিএ(ECA) --এই সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর আদ্দিস আবাবা ECA (Economic Commission for Africa) - এর সদর দপ্তর ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায়।এটি ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়। এ সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য আফ্রিকার দেশসমূহের অর্থনৈতিক উন্নয়ন ও সুযোগ - সুবিধা বৃদ্ধি করা।
স্থায়ী সালিসী আদালত কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: হেগে
Explanation:
স্থায়ী সালিসী আদালত কোথায় অবস্থিত? সঠিক উত্তর হেগে স্থায়ী সালিসী আদালত নেদারল্যান্ডের দ্য হেগ শহরে অবস্থিত বিভিন্ন দেশের মধ্যকার অমিমাসিংত বিষয়ে নিষ্পত্তিকারী বিশেষ সংস্থা। এটি 'ফাস্ট হেগ পিচ কিনফারেন্স' - এর একটি অ্যাক্টের অধীন ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত হয়।
'ডেটন শান্তিচুক্তি' স্বাক্ষরিত হয় -----
Correct Answer:
খ: ১৯৯৫ সালে
Explanation:
'ডেটন শান্তিচুক্তি' স্বাক্ষরিত হয় ----- সঠিক উত্তর ১৯৯৫ সালে বসনিয়া - হার্জেগোভিনায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের ডেটন শহরের রাইট - পেটারসন বিমানবাহিনী ঘাঁটিতে ১৯৯৫ সালের নভেম্বরে এক শান্তি চুক্তিতে উপনীত হওয়ার পর ১৪ ডিসেম্বর ১৯৯৫ সালে আনুষ্ঠানিকভাবে প্যারিসে যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় তাই ডেটন শান্তি চুক্তি নামে পরিচিত।
কোন চুক্তির মাধ্যমে ইইসি (EEC) প্রতিষ্ঠা লাভ করে?
Correct Answer:
ক: রোম চুক্তি
Explanation:
কোন চুক্তির মাধ্যমে ইইসি (EEC) প্রতিষ্ঠা লাভ করে? সঠিক উত্তর রোম চুক্তি ১৯৫৭ সালের ২৫ মার্চ রোম চুক্তির মাধ্যমে European Economic Community (EEC) গঠনের প্রস্তাব করা হলেও ১৯৫৮ সালের ১ জানুয়ারি European Community (EC) প্রতিষ্ঠা করা হয়। ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি ম্যাসট্রিচট চুক্তির মাধ্যমে EC - এর নাম পরিবর্তন করে European Union (EU) প্রতিষ্ঠা করা হয়, যা ১৯৯৩ সালের ১ নভেম্বর যাত্রা শুরু করে।
MIGA কখন গঠিত হয়?
Correct Answer:
ক: ১৯৮৮ সালে
Explanation:
MIGA কখন গঠিত হয়? সঠিক উত্তর ১৯৮৮ সালে MIGA - এর পূর্ণরুপ Multilateral In vestment Guarantee Agency . এটি বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গসংস্থা হিসেবে ১৯৮৮ সালের ১২ এপ্রিল প্রতিষ্ঠিত হয় । এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি। উন্নয়নশীল দেশসমূহে বৈদেশিক বিনিয়োগ ওয়াশিংটন ডিসি। উন্নয়নশীল দেশসমূহ বৈদেশিক বিনিয়োগ উৎসাহিত করাই এ অঙ্গসংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য।
বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত -----
Correct Answer:
গ: টোকিওতে
Explanation:
বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত ----- সঠিক উত্তর টোকিওতে জাপানের টোকিও শহরে অবস্থিত ল্যান্ডমার্ক টাওয়ার ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। এর উচ্চতা ৯৭১ ফুট। এটা ৭০ তলা বিশিষ্ট।
' হ্যারিপটার' কি?
Correct Answer:
খ: সাম্প্রতিককালে সর্বাধিক বিক্রীত একটি শিশুতোষ বই
Explanation:
' হ্যারিপটার' কি? সঠিক উত্তর সাম্প্রতিককালে সর্বাধিক বিক্রীত একটি শিশুতোষ বই 'হ্যারিপটার' হলো সর্বাধিক বিক্রীত ও আলোচিত একটি শিশুতোষ সিরিজ বই। এর লেখিকা ইংল্যান্ডের জোয়ান ক্যাথরিন রলিংস। ১২/১৩ বছরের বালক হ্যারিপটার একটি জাদুকর পরিবারের ছেলে। গোল ফ্রেমের চশমার অ্যাডভেঞ্চারপ্রেমী কৌতূহলী বড় বড় চোখের এই ছেলে এবং 'উইজার্ড' স্কুলের নানারকম রহস্য ঘেরা চরিত্রগুলো হ্যারিপটারের অন্যতম আকর্ষণ।
ওআইসি -এর বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
Correct Answer:
ঘ: সৌদি আরব
Explanation:
ওআইসি -এর বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? সঠিক উত্তর সৌদি আরব ওআইসির বর্তমান মহাসচিব ইউসুফ আল ওসাইমিন (একাদশ মহাসচিব) সৌদি আরবের নাগরিক। তিনি নিভেম্বর ২০১৬ থেকে দায়িত্ব পালন করছেন। এ সংস্থাটি ২৫ সেপ্টেম্বর ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয় । এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
Correct Answer:
খ: মেসোপটেমিয়ায়
Explanation:
বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? সঠিক উত্তর মেসোপটেমিয়ায় খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দে টাইগ্রিস ও ইউপ্রেটিস নদীর তীরে বর্তমান সময়ের ইরাক ও সিরিয়ায় গড়ে ওঠা সভ্যতাকে মেসোপটেমীয় সভ্যতা নামে অভিহিত করা হয়। মেসোপটেমীয় সভ্যতার চারটি পর্যায় ছিল। এগুলাে হলো সুমেরীয় সভ্যতা, ব্যবিলনীয় সভ্যতা, আসিরীয় সভ্যতা ও ক্যালডীয় সভ্যতা। গ্রিসে গড়ে ওঠে গ্রিক সভ্যতা ও রোমে গড়ে ওঠে রোমান সভ্যতা।
বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) পঞ্চম মিনিস্টারিয়াল কনফারেন্স কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে?
Correct Answer:
ঘ: সেপ্টেম্বর ২০০৩ মেক্সিকোর কানকুন
Explanation:
বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) পঞ্চম মিনিস্টারিয়াল কনফারেন্স কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর সেপ্টেম্বর ২০০৩ মেক্সিকোর কানকুন বিশ্ব বাণিজ্য সংস্থার ( WTO) পঞ্চম মিনিস্টারিয়াল কনফারেন্স মেক্সিকোর পর্যটন নগরী কানকুনে ২০০৩ সালের ১০ - ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। ধনী ও দরিদ্র দেশগুলোর ব্যবধান হ্রাসকল্পে কোনো সিদ্ধান্ত ছাড়াই সম্মেলনের সমাপ্তি ঘটে । নবম মিনিস্টারিয়াল কনফারেন্স ৩ - ৬ ডিসেম্বর ২০১৩ ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হয়। দশম মিনিস্টারিয়াল কনফারেন্স ১৫ - ১৮ ডিসেম্বর ২০১৫ কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত হয়।
নিকারাগুয়ার 'কন্ট্রা' বিদ্রোহীরা কোন দেশের সমর্থনপুষ্ট ছিল?
Correct Answer:
খ: যুক্তরাষ্ট্র
Explanation:
নিকারাগুয়ার 'কন্ট্রা' বিদ্রোহীরা কোন দেশের সমর্থনপুষ্ট ছিল? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র কন্ট্রা নিকারাগুয়ার বিদ্রোহী গ্রুপ। দীর্ঘদিন ধরে এ গ্রুপটি সে দেশের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছিল। ১৯৮৫ সালের আগস্টে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের নিকট অস্ত্র বিক্রয়লদ্ধ অর্থ দ্বারা কন্ট্রা বিদ্রোহীদের সাহায্য প্রদান করে। যদিও কালক্রমে ঘটনাটি ফাঁস হয়ে যায়।
' ব্রেটন উডস ইনস্টিটিউট' নিচের কোন সংস্থাকে বোঝায়?
Correct Answer:
ক: আইএমএফ
Explanation:
' ব্রেটন উডস ইনস্টিটিউট' নিচের কোন সংস্থাকে বোঝায়? সঠিক উত্তর আইএমএফ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্যাপকভাবে ধ্বংসপ্রাপ্ত ইউরোপের পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীল অবস্থা বজায় রাখার জন্য ১৯৪৪ সালের ১ - ২২ জুলাই ব্রেটন উডসের জাতিসংঘ মনিটারি এন্ড ফিনান্সিয়াল কনফারেন্সে বিশ্বব্যাংক ও আইএমএফ গঠিত হয়। তাই আইএম এফ প্রতিকূল বাণিজ্যিক অবস্থা মোকাবিলায় ঋণ প্রদান করে।
নিচের কোন দেশটি G-8 ভূক্ত দেশ নয়?
Correct Answer:
ঘ: দি নেদারল্যান্ডস
Explanation:
নিচের কোন দেশটি G-8 ভূক্ত দেশ নয়? সঠিক উত্তর দি নেদারল্যান্ডস বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর সংগঠন জি - ৬ প্রতিষ্ঠিত ব্রিটেন, ফ্রান্স, ইতালি, জাপান ও জার্মানি । ১৯৭৬ সালের ২৭ জুন কানাডা যোগ দিলে এর নামকরণ হয় জি - ৭ । ১৯৯৮ সালের ১৫ মে রাশিয়া সদস্যপদ লাভ করলে এর নাম হয় জি - ৮ ।উল্লেখ্য, ২৪ মার্চ ২০১৪ রাশিয়ার সদস্যপদ স্থগিত করা হয়।
ইসরাইল-প্যালেস্টাইন' রোডম্যাপ' কর্মসূচির উদ্দেশ্য কি?
Correct Answer:
ক: সহিংসতা বন্ধ করে ২০০৫ সালের মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করা
Explanation:
ইসরাইল-প্যালেস্টাইন' রোডম্যাপ' কর্মসূচির উদ্দেশ্য কি? সঠিক উত্তর সহিংসতা বন্ধ করে ২০০৫ সালের মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করা ইসরাইল - ফিলিস্তিন সংঘাত অবসানের লক্ষ্যে প্রণীত একটি শান্তি পরিকল্পনা 'রোডম্যাপ' । মার্কিন যুক্তরাষ্ট্র ৩০ এপ্রিল ২০০৩ আনুষ্ঠানিকভাবে বহু প্রতীক্ষিত এই শান্তি পরিকল্পনা পেশ করে। জাতিসংঘ ,যুক্তরাষ্ট্র,ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়া সমন্বিতভাবে প্রস্তাবিত এ রোডম্যাপের খসড়া প্রস্তুত ও অনুমোদন করে।
প্রথম ক্লোন শিশু 'ইভ' --এর জন্ম তারিখ কত?
Correct Answer:
খ: ডিসেম্বর ২৬, ২০০২
Explanation:
প্রথম ক্লোন শিশু 'ইভ' --এর জন্ম তারিখ কত? সঠিক উত্তর ডিসেম্বর ২৬, ২০০২ ২০০২ সালের ২৬ ডিসেম্বর ড. ব্রিজিত বোইসেলিয়ার পৃথিবীর প্রথম ক্লোন মানব শিশু 'ইভ' - এর জন্ম ঘটান। ৭ পাউন্ড ওজনের এই কন্যাশিশুটি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়।
A Long Walk to Freedom বইটির লেখক কে?
Correct Answer:
গ: নেলসন ম্যান্ডেলা
Explanation:
A Long Walk to Freedom বইটির লেখক কে? সঠিক উত্তর নেলসন ম্যান্ডেলা বইটির প্রকৃত নাম ' Long Walk to Freedom' এটি আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অন্যতম পথিকৃৎ নেলসন ম্যান্ডেলার (১৯১৮ - ২০১৩) আত্মজীবনীমূলক বই। নেলসন ম্যান্ডেলা এই বইয়ে তার ১৯৬৩ হতে ১৯৯০ সাল পর্যন্ত দীর্ঘ ২৭ বছরের কারাজীবনসহ নানা ঘটনা বর্ণনা করেছেন।
' লাইন অব কন্ট্রোল' বলতে কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহ্নিত করে?
Correct Answer:
ঘ: ভারত ও পাকিস্তান
Explanation:
' লাইন অব কন্ট্রোল' বলতে কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহ্নিত করে? সঠিক উত্তর ভারত ও পাকিস্তান এটি কাশ্মীরের পাকিস্তান ও ভারতের সীমান্ত বরাবর কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা। কারগিল ও দ্রাস এ নিয়ন্ত্রণ রেখার দুটি শহর। ১৯৯৯ সালের মে মাসে একদল জঙ্গী কাশ্মীরী এ রেখা অতিক্রম করে কারগিল পাহাড়ে আশ্রয় নিয়ে ভারতীয় সেনাদের ওপর আক্রমণ চালালে ভারত - পাকিস্তান যুদ্ধ বেঁধে যায়। পরে বিশ্ব নেতৃবৃন্দের হস্তক্ষেপ এ যুদ্ধের অবসান ঘটে।
রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে ------
Correct Answer:
খ: অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে
Explanation:
রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে ------ সঠিক উত্তর অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাসায়নিক অগ্নিনির্বাপক জ্বলন্ত অগ্নিতে প্রচুর পরিমাণ কার্বন - ডাই অক্সাইডের সংমিশ্রণ ঘটিয়ে অক্সিজেন সরবরাহের প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে আগুনকে নিয়ন্ত্রণে আনে।
আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় -----
Correct Answer:
খ: অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে
Explanation:
আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় ----- সঠিক উত্তর অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত বৈদ্যুতিক দুর্ঘটনার হাত থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি রক্ষার জন্য। সার্কিট ব্রেকারে টিন ও সিসার তৈরি একটি কম গলনাঙ্কের সঙ্কর ধাতুর তৈরি 'ফিউজ' বা তার ব্যবহার করা হয়। এর মধ্য দিয়ে একটি নির্দিষ্ট মাত্রায় অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হলে এটি গলে গিয়ে বিদ্যুৎ বর্তনী বিচ্ছিন্ন হয়ে যায় এবং বৈদ্যুতিক দুর্ঘটনার হাত থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি রক্ষা পায়।
পরমাণু (Atom) চার্জ নিরপেক্ষ হয়, কারণ পরমাণুতে ----
Correct Answer:
ঘ: ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান
Explanation:
পরমাণু (Atom) চার্জ নিরপেক্ষ হয়, কারণ পরমাণুতে ---- সঠিক উত্তর ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান ইলেকট্রন , প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে একটি পরমাণু গঠিত । নিউট্রন ও প্রোটনের সমন্বয়ে গঠিত হয় পরমাণুর নিউক্লিয়াস এবং ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করতে থাকে। নিউক্লিয়াসের প্রোটন ধনাত্মক চার্জযুক্ত , নিউট্রন চার্জ নিরপেক্ষ এবং ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত। একটি পরমাণুতে স্বাভাবিক অবস্থায় সর্বদা যতটা ইলেকট্রন থাকে ঠিক ততটা প্রোটন থাকে। তাই ঋণাত্মক ও ধনাত্মক চার্জ সমান থাকায় পরমাণু চার্জ নিরপেক্ষ হয়।
মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ু কোষের ------
Correct Answer:
ক: এক-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে
Explanation:
মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ু কোষের ------ সঠিক উত্তর এক-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে মানুষের মস্তিষ্ক' Cerebrum ' 'Cerebellum' এবং 'Brain stem' নিয়ে গঠিত এবং মস্তিষ্কের বিভিন্ন অংশ বিভিন্ন কার্য সম্পাদন করে। স্নায়ু কোষের মাধ্যমেই মস্তিষ্ক উদ্দীপনা গ্রহণ করে ও উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করে যথাস্থানে পৌঁছানোর ধ্বংস হয়ে গেলে এর ক্ষতমা ক্ষয় পেতে থাকে।
মাইটোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন?
Correct Answer:
গ: ৭৩%
Explanation:
মাইটোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন? সঠিক উত্তর ৭৩% কোষের সাইটোপ্লাজমের মাঝে বিক্ষিপ্তভাবে অবস্থিত ধূসর বর্ণের ও শক্তি উৎপাদনের বিশেষ ধরনের অঙ্গগুলোকে মাইটোকন্ড্রিয়া বলা হয়। একে কোষের পাওয়ার হাউজও বলে । এটি গঠিত হয়, DNA, RNA, প্রোটিন , ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের সমন্বয়ে। এতে ৭০% প্রোটিন, ২৫ - ৩৯% লিপিড এবং সামান্য পরিমাণে RNA, DNA , ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম রয়েছে।
রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
Correct Answer:
ক: মৃদু রঞ্জন রশ্মি
Explanation:
রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়? সঠিক উত্তর মৃদু রঞ্জন রশ্মি রঙিন টেলিভিশন থেকে এক ধরনের তেজক্রিয় রশ্মি নির্গত হয় , যা গামা রশ্মি। তেজস্ক্রিয় আধান নিরপেক্ষ এ রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য খুবই ক্ষুদ্র, যার ফলে এর ভেদন ক্ষমতা অত্যন্ত বেশি। এ রশ্মি মানবদেহে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের সৃষ্টি করতে পারে।
মূল নেই কোন উদ্ভিদে?
Correct Answer:
ক: মিউকর
Explanation:
মূল নেই কোন উদ্ভিদে? সঠিক উত্তর মিউকর উপরিউক্ত সকল উদ্ভিদেরই মূল রয়েছে। ফণিমনসা টেরিডোফাইটা গ্রুপের উদ্ভিদ। এ জাতীয় উদ্ভিদের মূল, কাণ্ড ও পাতা থেকে কিন্তু ফুল ও ফল হয় না। কোমল কান্ডযুক্ত ছোট ছোট উদ্ভিদকে বীরুৎ বলে। যেমন - ধান, ছােলা, আদা ইত্যাদি। সাইকাস হচ্ছে ফ্যানেরোগ্যামিয়া (Phanerogamia) গ্রুপের উদ্ভিদ যাদের ফুল হয় ও মূল, কাণ্ড প্রভৃতি থাকে এবং যেসব উদ্ভিদ আকারে ছোট ও কাষ্ঠল কিন্তু গুড়ি নাই তাদেরকে গুল্ম বলে। যেমন - গোলাপ , জবা ইত্যাদি। পৃথিবীতে কিছু শৈবাল ও ছত্রাক রয়েছে, যাদের মূল নেই। যেমন - মিউকর, সারগামাস, ঈস্ট ইত্যাদি।
এসবেসটস কি?
Correct Answer:
ক: অগ্নি নিরোধক খনিজ পদার্থ
Explanation:
এসবেসটস কি? সঠিক উত্তর অগ্নি নিরোধক খনিজ পদার্থ আঁশযুক্ত অগ্নিরোধক কঠিন পদার্থ বিশেষ। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সিলিকেট এর প্রধান উপাদান। এসবেসটস তাপসহ ও তাপ নিরোধক। এ বৈশিষ্ট্যের জন্য ' এসবেসটস' দমকল বাহিনীর পোশাক তৈরিতে ব্যবহৃত হয়।
পাহাড়ের উপর রান্না করতে বেশি সময় লাগে কেন?
Correct Answer:
খ: বায়ুর চাপ কম থাকার কারণে
Explanation:
পাহাড়ের উপর রান্না করতে বেশি সময় লাগে কেন? সঠিক উত্তর বায়ুর চাপ কম থাকার কারণে উচ্চতা বৃদ্ধি সাথে সাথে বায়ুর চাপ কমে যায় এবং পানির স্ফুটনাঙ্ক ও কমতে থাকে। এরুপ অবস্থায় মাছ, মাংসসহ বিভিন্ন রান্নার বস্তু কম তাপে সিদ্ধ হয় না। এ জন্য স্বাভাবিক অবস্থায় চেয়ে পাহাড় - পর্বতে রান্না করতে সময় বেশি লাগে।
' ল্যাপটপ' কি?
Correct Answer:
ঘ: ছোট কম্পিউটার
Explanation:
' ল্যাপটপ' কি? সঠিক উত্তর ছোট কম্পিউটার ল্যাপটপ হলো ব্রিফকেস আকৃতির সঙ্গে বহনযোগ্য এক ধরনের ছোট কম্পিউটার। যে কোনো স্থানে তাৎক্ষণিকভাবে রেখে এর দ্বারা কাজ করা সম্ভব। ' এপসন' কোম্পানি ১৯৮১ সালে এটি প্রথম তৈরি করে। বাংলাদেশের তৈরি ১ম কম্পিউটার দোয়েল
চালের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন?
Correct Answer:
ক: ২০%
Explanation:
চালের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন? সঠিক উত্তর ২০% ২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = ১০০ + ২৫ = ১২৫ টাকা বর্তমান মূল্য ১২৫ টাকা হলে পূর্বমূল্য ১০০ টাকা ∴ " " ১০০ " " " ১০০×১০০১২৫ = ৮০ টাকা ∴ চালের ব্যবহার = (১০০ - ৮০)% = ২০ % কমাতে হবে।
একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ৫, ৬ ও ৭ মিটার। নিকটতম বর্গমিটারের ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
Correct Answer:
খ: ১৫ বর্গমিটার
Explanation:
একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ৫, ৬ ও ৭ মিটার। নিকটতম বর্গমিটারের ত্রিভুজটির ক্ষেত্রফল কত? সঠিক উত্তর ১৫ বর্গমিটার বিষমবাহু ত্রিভুজের পরিসীমা 2s হলে ক্ষেত্রফল = s(s - a)(s - b)(s - c) [a,b,c হলো বাহু] পরিসীমা ১৯ হওয়ায় s = ৯[s = ৫ + ৬ + ৭২] = ৯বর্গমিটার ৯(৯ - ৫)(৯ - ৩)(৯ - ৭) বর্গমিটার = ৯×৪×৩×২ = ২১৬ বর্গমিটার = ১৪.৬৯ বর্গমিটার।
৯, ৩৯, ৮১, ১৪৪ ----এর পরবর্তী সংখ্যা কত?
Correct Answer:
খ: ২২৫
Explanation:
৯, ৩৯, ৮১, ১৪৪ ----এর পরবর্তী সংখ্যা কত? সঠিক উত্তর ২২৫ রাশিগুলো ৩২, ৬২, ৯২, ১২২, ১৫২......... এভাবে দেয়া হয়েছে। অতএব, শুন্যস্থানে পরবর্তী সংখ্যা হবে ১৫২ = ২২৫
x+y=7 এবং xy=10 হলে (x-y)2 -এর মান কত?
Correct Answer:
গ: 9
Explanation:
x+y=7 এবং xy=10 হলে (x-y)2 -এর মান কত? সঠিক উত্তর 9 (x - y)2 = (x + y)2 - 4xy = 72 - 4×10 = 49 - 40 = 9
এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল, ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ৫% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল?
Correct Answer:
ঘ: ১৩১১
Explanation:
এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল, ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ৫% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল? সঠিক উত্তর ১৩১১ ১৫% লাভে, ১০০ টাকার জিনিস বিক্রয় করে (১০০ + ১৫) = ১১৫ টাকা ∴১২০০ " " " " ১১৫×১২০০১০০ " = ১৩৮০ টাকা। আবার, ৫% ক্ষতিতে, ১০০ টাকার জিনিস বিক্রয় করে (১০০ - ৫) = ৯৫ টাকা ∴ ১৩৮০ " " " " ৯৫×১৩৮০১০০" = ১৩১১ টাকা।
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার হলে তার পরিসীমা কত?
Correct Answer:
গ: ৮০ মিটার
Explanation:
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার হলে তার পরিসীমা কত? সঠিক উত্তর ৮০ মিটার মনে করি প্রস্থ x মিটার হলে, দৈর্ঘ্য ৩x মিটার ∴ ক্ষেত্রফল = ৩x2 বর্গমিটার প্রশ্নমতে, ৩x2 = ৩০০ বা, x = ১০ অর্থাৎ প্রস্থ ১০ মিটার হলে দৈর্ঘ্য = ৩ ×১০ = ৩০ মিটার ∴ পরিসীমা = ২ ×(৩০ + ১০) মি. = ২ ×৪০ মি. = ৮০ মিটার ।
১২+৩৩+৫২+------+৩১২ সমান কত?
Correct Answer:
খ: ২৫৬
Explanation:
১২+৩৩+৫২+------+৩১২ সমান কত? সঠিক উত্তর ২৫৬ প্রশ্নটিতে ভুল রয়েছে। ধারাটিতে বর্গ না থাকলে উত্তর ২৫৬ হতো।]
এক ব্যক্তি তার মোট সম্পত্তির ৩৭ অংশ ব্যয় করার পরে অবশিষ্টের ৫১২ অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট ১০০০ টাকা রয়েছে। তার মোট সম্পত্তির মূল্য কত?
Correct Answer:
ঘ: ৩০০০ টাকা
Explanation:
এক ব্যক্তি তার মোট সম্পত্তির ৩৭ অংশ ব্যয় করার পরে অবশিষ্টের ৫১২ অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট ১০০০ টাকা রয়েছে। তার মোট সম্পত্তির মূল্য কত? সঠিক উত্তর ৩০০০ টাকা মনে করি, মোট সম্পত্তি = ১ অংশ ∴ অবশিষ্ট রইল ১ - ৩৭ = ৪৭.'.৪৭ এর ৫১২ অংশ = ৫২১(৪৭ - ৫২১) অংশ = ১০০০বা,৭২১অংশ = ১০০০ বা ১ অংশ = ২১×১০০০৭ = ৩০০০
2x2+x-15-এর উৎপাদক কোনটি?
Correct Answer:
ক: (x + 3) (2x-5)
Explanation:
2x2+x-15-এর উৎপাদক কোনটি? সঠিক উত্তর (x + 3) (2x-5) 2x2 + x - 15 = 2x2 + 6x - 5x - 15 = 2x(x + 3) - 5(x + 3) = (x + 3)(2x - 5)
কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?
Correct Answer:
ঘ: মূল্য সংযোজন কর
Explanation:
[বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয় মূল্য সংযোজন কর (VAT) থেকে। অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ - এর তথ্য মতে, ফেব্রুয়ারি ২০১৬ পর্যন্ত মূল্য সংযোজন করের মাধ্যমে মোট রাজস্ব ৩৭.৭৭% ,আয়কর থেকে ২৯.৮৬%, সম্পূরক শুল্ক থেকে ১৮.০১% , আমদানি শুল্ক থেকে ১২.২৭% এবং অন্যান্য কর ও শুষ্ক থেকে ২.০৯% আদায় হয়।]
' সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী' ----সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?
Correct Answer:
ক: ২৭
Explanation:
[এটি বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগ মৌলিক অধিকার - এর 'আইনের দৃষ্টিতে সমতা' অংশে ২৭ অনুচ্ছেদে বর্ণিত আছে। অন্যদিকে ২৮ নং অনুচ্ছেদে ধর্ম - বর্ণ ইত্যাদি বিষয়ে বৈষম্য , ৩০ নং অনুচ্ছেদে বিদেশী খেতাব ইত্যাদি গ্রহণ, নিষিদ্ধকরণ এবং ৪৭ নং অনুচ্ছেদে কতিপয় আইনের হেফাজত বিষয়ে আইন বর্ণিত হয়েছে।]
বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি?
Correct Answer:
গ: বরেন্দ্র গবেষণা জাদুঘর
Explanation:
[বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর। এটি এপ্রিল ১৯১০ সালে রাজশাহীতে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের বর্তমান জাতীয় জাদুঘর ৭ আগস্ট ১৯১৩ সালে ঢাকায় শাহবাগে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন এর নাম ছিল ঢাকা জাদুঘর যা ১৯৮৩ সালে জাতীয় জাদুঘর নামরকণ করা হয়।]