24th BCS Preliminary Test (Canceled) MCQs
Showing 50 questions (Total: 99)
The team is --- eleven players.
Correct Answer:
B: made up of
Explanation:
The team is --- eleven players. Correct Answer made up of Made up of means consisting of.
We need two hundred dollars ---- this to pay for everything.
Correct Answer:
D: besides
Explanation:
We need two hundred dollars ---- this to pay for everything. Correct Answer besides Beside is a preposition. Besides is an adverb which means moreover.
My wife reminded me ----.
Correct Answer:
A: of my appointment
Explanation:
My wife reminded me ----. Correct Answer of my appointment Remind sb (me) of sth (my appointment).
Please--- the necessity of arriving early.
Correct Answer:
D: emphasise
Explanation:
Please--- the necessity of arriving early. Correct Answer emphasise Emphasize is a transitive verb. So, no preposition will be used after it.
At least one of the students --- full marks every time.
Correct Answer:
C: gets
Explanation:
At least one of the students --- full marks every time. Correct Answer gets One of + plural noun + singular verb
The ministers arrived---a decision last night.
Correct Answer:
B: at
Explanation:
The ministers arrived---a decision last night. Correct Answer at Before decision, the preposition 'at' is used.
The government gave ---the demands of the people.
Correct Answer:
A: in to
Explanation:
The government gave ---the demands of the people. Correct Answer in to give in to (someone) To submit, concede, or yield to someone or something; to surrender or acknowledge defeat to someone or something.
I don't mind --- with the cooking but I am not going to wash the dishes.
Correct Answer:
B: in getting
Explanation:
I don't mind --- with the cooking but I am not going to wash the dishes. Correct Answer in getting After 'mind' preposition 'in' is used. Again, after preposition 'V + ing' is used.
Choose the correct meaning of the following words "Gullible"
Correct Answer:
D: easily deceived
Explanation:
Choose the correct meaning of the following words "Gullible" Correct Answer easily deceived gullible (adjective) easily persuaded to believe something; credulous. "an attempt to persuade a gullible public to spend their money" Similar: credulous over - trusting over - trustful trustful easily deceived
She is beautiful but she is --- her mother.
Correct Answer:
D: not so beautiful as
Explanation:
She is beautiful but she is --- her mother. Correct Answer not so beautiful as According to the structure of Positive Degree (Negative).
Choose the correct meaning of the following words "Viable"
Correct Answer:
B: that can be done
Explanation:
Choose the correct meaning of the following words "Viable" Correct Answer that can be done viable. When something is viable, it has the ability to grow or function properly. A viable seed can develop into a plant, while a viable company has the resources to succeed. The adjective viable refers to something able to function properly and even grow.
I thought that ---- was the last one.
Correct Answer:
D: the prettiest one of all
Explanation:
I thought that ---- was the last one. Correct Answer the prettiest one of all Before superlative degree 'the' is used. Again, in the superlative degree, 'one of all' is used.
The Second World War broke --- in September,1939.
Correct Answer:
C: out
Explanation:
The Second World War broke --- in September,1939. Correct Answer out Break out - Spread in everywhere COVID - 19 has broken out throughout the world.
Choose the correct meaning of the following words "Handy"
Correct Answer:
B: useful
Explanation:
Choose the correct meaning of the following words "Handy" Correct Answer useful handy: convenient to handle or use; useful. "a handy desktop encyclopedia" Similar: useful convenient practical easy - to - use well designed
Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair. "Conscious" ----"Careless".
Correct Answer:
A: Careful ---- Indifferent
Explanation:
Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair. "Conscious" ----"Careless". Correct Answer Careful ---- Indifferent Careful - - - - Indifferent (Antonym)
I decided to go --- with my friend as I needed some exercise.
Correct Answer:
B: for a walk
Explanation:
I decided to go --- with my friend as I needed some exercise. Correct Answer for a walk For a walk is the correct answer as an adverbial phrase. After go , walk is not applicable.
In order to improve farming methods, we need-----.
Correct Answer:
B: machinery
Explanation:
In order to improve farming methods, we need-----. Correct Answer machinery Machinery--যন্ত্রপাতি ,কলকব্জা। এটি একটি uncountable noun |তাই এর plural হয় না। তাছাড়া এর পূর্বে a ব্যবহার হয় না। সুতরাং C এবং D সঠিক নয় । আবার Machine--যন্ত্র একটি countable noun তাই এর পূর্বে a ব্যবহার করা আবশ্যক (a machine) কিংবা একে plural আকারে (machines) ব্যবহার করা প্রয়োজন সুতরাং A উত্তরটি ভুল উপরিউক্ত আলোচনা হতে দেখা যায় B নিয়ম অনুসারে ব্যবহৃত হওয়ায় এটিই সঠিক উত্তর
My friend always goes home--- foot.
Correct Answer:
D: on
Explanation:
My friend always goes home--- foot. Correct Answer on Go on foot is a phrase which means going somewhere by walking.
My uncle arrived while I --- the dinner.
Correct Answer:
D: was cooking
Explanation:
My uncle arrived while I --- the dinner. Correct Answer was cooking Past Infinite Tense + while + Past Continuous Tense
আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত?
Correct Answer:
গ: ৩৩
Explanation:
আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত? সঠিক উত্তর ৩৩ আর্সেনিক একটি মৌলিক পদার্থ যার প্রতীক As এবং পারমাণবিক সংখ্যা 33। এর পারমাণবিক ভর 74.92160 (সাধারণ কাজে 75 ব্যবহার করা হয়) । এটি পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে, পঞ্চদশ গ্রুপে অবস্থিত। এটি একটি অর্ধধাতু বা উপধাতু। আর্সেনিকের বহুরূপ বিদ্যমান। কিন্তু শুধু ধূসর রঙের আর্সেনিকেরই ধাতব ধর্ম রয়েছে।
প্রথম টেস্টটিউব বেবীত্রয় কবে ভূমিষ্ঠ হয়?
Correct Answer:
গ: ৩০ মে
Explanation:
প্রথম টেস্টটিউব বেবীত্রয় কবে ভূমিষ্ঠ হয়? সঠিক উত্তর ৩০ মে বাংলাদেশে জন্মগ্রহণকারী প্রথম টেস্টটিউব বেবি তিনটির নাম - হিরা, মনি ও মুক্তা । বাংলাদেশে সর্বপ্রথম টেস্টটিউব বেবির জন্ম হয় - ৩০ মে, ২০০১ সালে (ঢাকার সেন্ট্রাল হাসপাতালে) । বিশ্বের প্রথম টেস্টটিউব বেবির নাম - লুইস ব্রাউন . লুইস ব্রাউন জন্মগ্রহণ করেন - ২৫ জুলাই, ১৯৭৮ সালে ।
কোনটি বেশি স্থিতিস্থাপক?
Correct Answer:
ক: ইস্পাত
Explanation:
কোনটি বেশি স্থিতিস্থাপক? সঠিক উত্তর ইস্পাত বাইরে থেকে প্রযুক্ত বল অপসারিত হলে বিকৃত বস্তু যে ধর্মের ফলে তার পূর্বের অবস্থায় ফিরে আসে, তাকে স্থিতিস্থাপকতা বলে এবং উক্ত বস্তুটিকে স্থিতিস্থাপক বস্তু বলে । যেসব বস্তুর ক্ষেতে পীড়ন এবং বিকৃাতর অনুপাত বেশি অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্কের মান বেশি সেসব বন্তু বেশি স্থিতিস্থাপক । আর যেসব বস্তুর ক্ষেত্রে পীড়ন এবং বিকৃতির অনুপাত কম, অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্কের মান কম সেসব বস্তু কম স্থিতিস্থাপক । ইস্পাতের ক্ষেত্রে অধিক পীড়ন দেয়া সত্ত্বেও বিকৃতির মান যৎসামান্য হয় । কিন্তু রবার, কাচ ও পানির ক্ষেত্রে অল্প পীড়ন দিলেই বিকৃতির মান অনেক বেশি হয় । সুতরাং রবার, কাচ ও পানির ক্ষেত্রে পীড়ন ও বিকৃতির অনুপাত তুলনামূলকভাবে অনেক কম । অতএব, রবার, কাচ ও পানি অপেক্ষা ইস্পাত বেশি স্থিতিস্থাপক ।
লেজার রশ্মি কে কত সালে আবিষ্কার করেন?
Correct Answer:
ঘ: মাইম্যান, ১৯৬০
Explanation:
লেজার রশ্মি কে কত সালে আবিষ্কার করেন? সঠিক উত্তর মাইম্যান, ১৯৬০ লেজার রশ্মি আবিষ্কার করেন মাইম্যান, ১৯৬০ সালে । থিওডোর হ্যারল্ড মাইম্যান একজন মার্কিন পদার্থবিজ্ঞানী। তিনি লেজার এর উদ্ভাবক। মাইম্যানের লেজার পরবর্তীকালে আরো অনেক ধরনের লেজার এর আবিষ্কারে পথ প্রদর্শন করে। এই উদ্ভাবনের জন্য মাইম্যান একটি প্যাটেন্টের অধিকারী হন এবং অনেক পুরস্কার ও সম্মানে ভূষিত হন।
রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে কোনটি খাওয়া উচিত নয়?
Correct Answer:
গ: খাশির মাংস
Explanation:
রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে কোনটি খাওয়া উচিত নয়? সঠিক উত্তর খাশির মাংস কোলেস্টেরল কমানোর সহজ উপায় হচ্ছে ডিমের কুসুম এবং অন্যান্য বেশি কোলেস্টেরলযুক্ত খাবার পরিহার করা। তবে শুধু খাবারের কোলেস্টেরলই রক্তে কোলেস্টেরল বাড়ানোর জন্য দায়ী নয়। সম্পৃক্ত চর্বিযুক্ত খাবার যেমন - মাখন, চর্বিযুক্ত গরুর মাংস ও খাসির মাংসের পরিবর্তে অসম্পৃক্ত চর্বিযুক্ত খাবার যেমন - সয়াবিন তেল, সূর্যমুখী তেল, জলপাইয়ের তেল, মাছ পর্যাপ্ত খাওয়া উচিত।
ঘন পাতাবিশিষ্ট বৃক্ষের নিচে রাতে ঘুমানো স্বাস্থ্যসম্মত নয়, কারণ গাছ হতে ----
Correct Answer:
খ: অধিক পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়
Explanation:
ঘন পাতাবিশিষ্ট বৃক্ষের নিচে রাতে ঘুমানো স্বাস্থ্যসম্মত নয়, কারণ গাছ হতে ---- সঠিক উত্তর অধিক পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত হয় রাতের বেলা উদ্ভিদের শ্বসনের পরিমাণ বেড়ে যায়। এ সময় উদ্ভিদ পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে শারীরবৃত্তীয় বিক্রিয়া সম্পন্ন করে। তাই রাতের বেলা গাছের নিচে অক্সিজেনের ঘনত্ব অপেক্ষাকৃত কম থাকে। এজন্য রাতের বেলা গাছের নিচে ঘুমানো উচিত নয়। এতে শ্বাসকষ্ট হতে পারে।
স্বর্ণের খাদ বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়?
Correct Answer:
খ: নাইট্রিক অ্যাসিড
Explanation:
স্বর্ণের খাদ বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? সঠিক উত্তর নাইট্রিক অ্যাসিড স্বর্ণের খাদ বের করতে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়।তেঁতুলে টারটারিক এসিড এবং লেবুতে সাইট্রিক এসিড থাকে।
ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?
Correct Answer:
খ: এডিস
Explanation:
ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা? সঠিক উত্তর এডিস ডেঙ্গু জ্বর (সমার্থক ভিন্ন বানান ডেঙ্গি) একটি এডিস মশা বাহিত ডেঙ্গু ভাইরাস জনিত গ্রীষ্মমণ্ডলীয় রোগ। এডিস মশার কামড়ের মাধ্যমে ভাইরাস সংক্রমণের তিন থেকে পনেরো দিনের মধ্যে সচরাচর ডেঙ্গু জ্বরের উপসর্গগুলো দেখা দেয়।উপসর্গগুলির মাঝে রয়েছে জ্বর, মাথাব্যথা, বমি, পেশিতে ও গাঁটে ব্যথা এবং গাত্রচর্মে ফুসকুড়ি। দুই থেকে সাত দিনের মাঝে সাধারণত ডেঙ্গু রোগী আরোগ্য লাভ করে। কিছু কিছু ক্ষেত্রে রোগটি মারাত্মক রক্তক্ষরী রূপ নিতে পারে যাকে ডেঙ্গু রক্তক্ষরী জ্বর (ডেঙ্গু হেমোরেজিক ফিভার) বলা হয়। এর ফলে রক্তপাত হয়, রক্ত অনুচক্রিকার মাত্রা কমে যায় এবং রক্ত প্লাজমার নিঃসরণ ঘটে। কিছু কিছু ক্ষেত্রে কখনোবা ডেঙ্গু শক সিনড্রোম দেখা দেয়। ডেঙ্গু শক সিনড্রোমে রক্তচাপ বিপজ্জনকভাবে কমে যায়। কয়েক প্রজাতির এডিস মশকী (স্ত্রী মশা) ডেঙ্গু ভাইরাসের প্রধান বাহক। যেগুলোর মধ্যে এডিস ইজিপ্টি মশকী প্রধানতম।
কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয় ----
Correct Answer:
খ: ইন্টারনেট
Explanation:
কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয় ---- সঠিক উত্তর ইন্টারনেট কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান - প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট। স্বল্প সংখ্যক টেলিফোনের একটির সাথে আরেকটির সংযোগকে ইন্টারকম বলে। অর্থাৎ ইন্টারকম হল এক বিশেষ ধরনের টেলিফোন নেটওয়ার্ক। ইন্টারকম ব্যবস্থায় টেলিফোনের কেবল একটি মাত্র বোতাম টিপলেই এক কক্ষ থেকে অন্য কক্ষে কথা বলা যায়। আজকাল বৃহদাকার অফিস, ব্যবসা প্রতিষ্ঠান প্রভৃতি স্থানে সহজ যোগাযোগের জন্য ইন্টারকম ব্যবস্থার অশ্রয় নেওয়া হয়। ই - মেইল তথা ইলেক্ট্রনিক মেইল হল ডিজিটাল বার্তা যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা হয়। ১৯৭২(RFC 561) খ্রিষ্টাব্দে তদানিন্তন আরপানেটে সর্বপ্রথম ইলেক্ট্রনিক মেইল প্রেরণ করা হয়। ই - মেইল পেতে প্রথম দিকের ই - মেইল ব্যবস্থায় প্রেরক এবং প্রাপক দুজনকেই অনলাইনে থাকতে হত। এখনকার ই - মেইলগুলোতে এই সমস্যা নেই।
IUCN --এর কাজ হলো বিশ্বব্যাপী ------
Correct Answer:
ক: প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
Explanation:
IUCN --এর কাজ হলো বিশ্বব্যাপী ------ সঠিক উত্তর প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) (ইংরেজি: International Union for Conservation of Nature and Natural Resources (IUCN)) প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উদ্দেশ্যে স্থাপিত একটি সংঘ। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এই সংঘের প্রধান কার্যালয় সুইজারল্যান্ড রাষ্ট্রের গ্লান্ডের লেক জেনিভা অঞ্চলে। ৮৩টি রাষ্ট্র, ১০৮টি সরকারি সংস্থা, ৭৬৬টি নন - গভর্নমেন্ট অর্গ্যানাইজেশন ও বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১০,০০০ বিশেষজ্ঞ ও বৈজ্ঞানিকদের নিয়ে এই সংঘ গঠিত।
' ভানুসিংহ' কার ছদ্মনাম?
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
' ভানুসিংহ' কার ছদ্মনাম? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ১. ভানুসিংহ কার ছদ্মনাম - রবীন্দ্রনাথ ঠাকুর। ২. প্রমথ চৌধুরীর ছদ্মনাম - বীরবল। ৩. কিশোর কবি কার উপাধি? - সুকান্ত ভট্টাচার্য। ৪. কে শিশু সাহিত্যিক হিসেবে সমাদৃত? - হাবিবুর রহমান। ৫. বাংলা সাহিত্যে স্বভাব কবি হিসেবে পরিচিত - গোবিন্দচন্দ্র দাস। ৬. সমাজ ও সমাধান গ্রন্থটি কার লেখা? - মোহাম্মদ আকরাম খাঁ। ৭. বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি কে? - সুফিয়া কামাল। ৮. বাংলার নারী শিক্ষা প্রসারের অগ্রদূত - বেগম রোকেয়া। ৯. বাংলা সাহিত্যে "সাহিত্য বিশারদ" কার উপাধি? - আব্দুল করিম। ১০. বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর বলা হয় - সত্যেন্দ্রনাথ দত্তকে। ১১. বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় - বিহারীলাল চক্রবর্তীকে। ১২. পল্লীকবি উপাধি কার? - জসীমউদ্দিন। ১৩. বাংলা কবিতার আধুনিক প্রবর্তক কে? - মাইকেল মধুসূদন দত্ত। ১৪. অপরাজেয় কথাশিল্পী কার ছদ্মনাম? - শরৎচন্দ্র চট্টপাধ্যায়। ১৫. সাহিত্য সম্রাট বলা হয় কাকে? - বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়কে।
' সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে।' ---এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ?
Correct Answer:
ক: বিশেষ্য
Explanation:
' সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে।' ---এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ? সঠিক উত্তর বিশেষ্য গুণবাচক বিশেষ্য: যে বিশেষ্য পদে কোনো গুণ, অবস্থা ও ভাবের নাম বোঝায়, তাকে গুণবাচক বিশেষ্য বলে। যেমন: সুখ, দুঃখ, দয়া, বীরত্ব ইত্যাদি।
'ফণি-মনসা' কাব্যের রচয়িতা কে?
Correct Answer:
ক: কাজী নজরুল ইসলাম
Explanation:
'ফণি-মনসা' কাব্যের রচয়িতা কে? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের কবিতা অগ্নিবীণা (১৯২২)সঞ্চিতা (১৯২৫)ফনীমনসা (১৯২৭)চক্রবাক (১৯২৯)সাতভাই চম্পা (১৯৩৩)নির্ঝর (১৯৩৯)নতুন চাঁদ (১৯৩৯)মরুভাস্কর (১৯৫১)সঞ্চয়ন (১৯৫৫)নজরুল ইসলাম ইসলামী কবিতা (১৯৮২)
' সাম্য' গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
গ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
' সাম্য' গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যচর্চা শুরু হয় ১৮৫২ খ্রিষ্টাব্দে, "সংবাদ প্রভাকর" পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে। বাংলা ভাষায় প্রথম সার্থক উপন্যাস দুর্গেশনন্দিনী (১৮৬৫) তাঁর লেখা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধগ্রন্থ: লোকরহস্য (১৮৭৪) বিজ্ঞান রহস্য (১৮৭৫) কমলাকান্তের দপ্তর (১৮৭৫) বিবিধ সমালোচনা (১৮৭৬) সাম্য (১৮৭৯) কৃষ্ণচরিত্র (১৮৮৬) বিবিধ প্রবন্ধ (১ম খন্ড - ১৮৮৭, ২য় খন্ড - ১৮৯২) ধর্মতত্ত্ব অনুশীলন (১৮৮৮) শ্রীমদ্ভগবদ্গীতা (১৯০২)
কোন গ্রন্থটি এয়াকুব আলী চৌধুরী প্রণীত?
Correct Answer:
ঘ: মানব-মুকুট
Explanation:
কোন গ্রন্থটি এয়াকুব আলী চৌধুরী প্রণীত? সঠিক উত্তর মানব-মুকুট মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী (১৮৮৮ - ১৯৪০) লেখক, সাংবাদিক। ১৩৯৫ বঙ্গাব্দের ১৮ কার্তিক (নভেম্বর, ১৮৮৮) ফরিদপুর জেলার পাংশা উপজেলার অন্তর্গত মাগুরাডাঙ্গা গ্রামে তাঁর জন্ম। পিতা এনায়েতুল্লাহ চৌধুরী ছিলেন পুলিশ অফিসার। তাঁর প্রধান রচনা হলো: ধর্মের কাহিনী (১৯১৪), নূরনবী (১৯১৮), শান্তিধারা (১৯১৮) ও মানব মুকুট (১৯২৬)।
' বীরবলের হালখাতা' গ্রন্থটি কোন ধরনের রচনা?
Correct Answer:
ঘ: প্রবন্ধ
Explanation:
' বীরবলের হালখাতা' গ্রন্থটি কোন ধরনের রচনা? সঠিক উত্তর প্রবন্ধ প্রমথ চৌধুরীর প্রবন্ধ গ্রন্থ তেল - নুন - লাকড়ী (১৯০৬) বীরবলের হালখাতা (১৯১৬) নানাকথা (১৯১৯) আমাদের শিক্ষা (১৯২০) রায়তের কথা (১৯১৯) নানাচর্চা (১৯৩২) প্রবন্ধ সংগ্রহ(১৯৫২ ১ম খণ্ড ও ১৯৫৩ ২য় খণ্ড)
সনেটের ক'টি অংশ?
Correct Answer:
খ: দুটি
Explanation:
সনেটের ক'টি অংশ? সঠিক উত্তর দুটি চতুর্দশপদী হল এক ধরনের কবিতা যার প্রথম উদ্ভব হয় মধ্যযুগে ইতালিতে।ইংরেজিতে চতুর্দশপদী কবিতাকে সনেট (sonnet) বলা হয় এর বৈশিষ্ট্য হল যে এই কবিতাগুলো ১৪টি চরণে সংগঠিত এবং প্রতিটি চরণে সাধারণভাবে মোট ১৪টি করে অক্ষর থাকবে।এর প্রথম আট চরণের স্তবককে অষ্টক এবং পরবর্তী ছয় চরণের স্তবককে ষষ্টক বলে। অষ্টকে মূলত ভাবের প্রবর্তনা এবং ষষ্টকে ভাবের পরিণতি থাকে।
বাংলা একাডেমির 'আঞ্চলিক আভিধান' সম্পাদনা কে করেন?
Correct Answer:
ক: মুহম্মদ শহীদুল্লাহ
Explanation:
বাংলা একাডেমির 'আঞ্চলিক আভিধান' সম্পাদনা কে করেন? সঠিক উত্তর মুহম্মদ শহীদুল্লাহ আঞ্চলিক ভাষার অভিধান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উপভাষার একটি সংকলন গ্রন্থ। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর সম্পাদনায় ১৯৬৫ সালে এটি প্রথম প্রকাশিত হয়। বাংলাদেশের আঞ্চলিক ভাষাসমূহের সংকলন - জাতীয় গ্রন্থ এটিই প্রথম।
সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কি?
Correct Answer:
খ: সমকাল
Explanation:
সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কি? সঠিক উত্তর সমকাল সিকান্দার আবু জাফর (১৯ মার্চ ১৯১৮/১৯১৯ - ৫ আগস্ট ১৯৭৫) একজন বাঙালি কবি, সঙ্গীত রচয়িতা, নাট্যকার ও সাংবাদিক। তিনি ভারত বিভাগোত্তর কালে প্রকাশিত সাহিত্য পত্রিকা সমকাল সম্পাদনার জন্য বিশেষভাবে খ্যাত। তার একটি বিখ্যাত কবিতা হলো জনতার সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই হতমানে অপমানে নয়, সুখ সম্মানে বাঁচবার অধিকার কাড়তে দাস্যের নির্মোক ছাড়তে অগণিত মানুষের প্রাণপণ যুদ্ধ চলবেই চলবেই, আমাদের সংগ্রাম চলবেই। এটি পরে জনপ্রিয় গণসঙ্গীতে রূপান্তরিত হয়।
' কাঁচি' কোন ধরনের শব্দ?
Correct Answer:
ঘ: তুর্কি
Explanation:
' কাঁচি' কোন ধরনের শব্দ? সঠিক উত্তর তুর্কি #তুর্কি শব্দ সহজে মনে রাখার কৌশল নিচের বাক্য গুলো মনে রাখুনঃ ১। #সুলতান খাঁর বোচকা বাবুর্চিকে দেখে উজবুক মনে হলেও , কোর্মাটা বেশ বানায় । (সুলতান, খাঁ, বোচকা, বাবুর্চি, উজবুক , কোর্মা) ২। #ছুরি , কাচি যতই চকমক করুক, বন্ধুক বারুদের তোপের সামনে কি আর টেকে ? কিছু লাশ পরতেই কুলিরা কাবু হয়ে পড়ল । (ছুরি , কাচি , চকমক ,বন্দুক, বারুদ, তোপ, লাশ , কুলি, কাবু ) ৩। #তোশক চুরির দায়ে ছেমড়া চাকরের বাবাকে কোর্তা পরা দারোগা ধরে নিয়ে গেলেও বেগম সাহেব পরে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনলেন । (তোশক , ছেমড়া, চাকর, বাবা, কোর্তা,দারোগা ,বেগম,মুচলেকা)
ঢাকায় সুবা-বাংলার রাজধানী কখন স্থাপিত হয়?
Correct Answer:
ক: ১৬১০ সালে
Explanation:
ঢাকায় সুবা-বাংলার রাজধানী কখন স্থাপিত হয়? সঠিক উত্তর ১৬১০ সালে ঢাকা (ইংরেজি: Dhaka; ১৯৮২ সালের পূর্বে Dacca নামে লেখা হত) ১৬১০ সালে সুবেদার ইসলাম খান চিশতি ঢাকায় বাংলার রাজধানী স্থানান্তর করেন। প্রথমবারের মত ঢাকা রাজধানী হওয়ার মর্যাদা লাভ করে। তিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীর নগর।
কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ?
Correct Answer:
ঘ: শায়েস্তা খান
Explanation:
কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ? সঠিক উত্তর শায়েস্তা খান চট্টগ্রামের নাম 'ইসলামাবাদ' রাখেন শায়েস্তা খান।
বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
Correct Answer:
গ: বঙ্গ
Explanation:
বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সঠিক উত্তর বঙ্গ বঙ্গ: বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, পাবনা, ফরিদপুর নােয়াখালী, বাকেরগঞ্জ ও পটুয়াখালীর নিম্ন জলাভূমি এবং পশ্চিমের উচ্চভূমি যশাের, কুষ্টিয়া, নদীয়া, শান্তিপুর ও ঢাকার বিক্রমপুর সংলগ্ন অঞ্চল ছিল বঙ্গ জনপদের অন্তর্গত। পাঠান আমলে সমগ্র বাংলা বঙ্গ নামে ঐক্যবদ্ধ হয়। পুরানাে শিলালিপিতে ‘বিক্রমপুর’ ও ‘নাব্য' নামে দুটি অংশের উল্লেখ রয়েছে। প্রাচীন বঙ্গ ছিল একটি শক্তিশালী রাজ্য। 'ঐতরেয় আরণ্যক' গ্রন্থে বঙ্গ নামে উল্লেখ পাওয়া যায়। এছাড়া রামায়ণ, মহাভারতে এবং কালিদাসের ‘রঘুবংশ’ গ্রন্থে ‘বঙ্গ’ নামের উল্লেখ পাওয়া যায়।
বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন?
Correct Answer:
খ: নওয়াব আবদুল লতিফ
Explanation:
বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন? সঠিক উত্তর নওয়াব আবদুল লতিফ বাংলার মুসলমানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য নওয়াব আবদুল লতিফ ১৮৬৩ সালে নানা পদক্ষেপ গ্রহণ করেন। এই সালে তিনি কলকাতায় মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেন। এ সোসাইটির লক্ষ্য ছিল আধুনিক জ্ঞান বিজ্ঞানের স্বপক্ষে জনমত গড়ে তোলা এবং শিক্ষিত মুসলমান হিন্দু ও ইংরেজদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে পারস্পরিক কল্যাণ নিশ্চিত কথা। তাঁর প্রচেষ্ঠায় কলকাতা মাদ্রাসায় ইস্ট - ফার্সি বিভাগ খোলা হয় এবং সেখানে উর্দু ও বাংলা ভাষা শিক্ষাদানের ব্যবস্থা গ্রহণ করা হয়। তাঁরই চেষ্টার ফলে মহসীন ফান্ডের টাকা মুসলমানদের শিক্ষার কাজে সংরক্ষিত করা হয়। রাজশাহী সরকারী মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অগ্রণী ভূমিকা ছিল।
ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যর দেওয়ানী লাভ করে?
Correct Answer:
খ: ১৭৬৫ সালে
Explanation:
ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যর দেওয়ানী লাভ করে? সঠিক উত্তর ১৭৬৫ সালে ১৭৬৫ সালের ১ আগস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিল্লির বাদশাহ শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার দীউয়ানি ও রাজস্ব ক্ষমতা গ্রহন করে। ১৭৬৫ থেকে ১৭৭২ সাল পর্যন্ত কোম্পানি বাংলার প্রশাসনের সঙ্গে রাজস্ব ক্ষমতা ভাগাভগি করলেও তারা প্রশাসনিক কোনো দায় - দায়িত্ব সরাসরি গ্রহণ করেনি। কোম্পানির পক্ষে সৈয়দ মোহাম্মদ রেজা খান রাজস্ব সংক্রান্ত প্রশাসনিক দায়িত্ব পালন করতে থাকেন।
বাংলায় ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন?
Correct Answer:
গ: হাজী শরীয়তউল্লাহ
Explanation:
বাংলায় ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? সঠিক উত্তর হাজী শরীয়তউল্লাহ ফরায়েজী আন্দোলন ঊনিশ শতকে বাংলায় গড়ে ওঠা একটি সংস্কার আন্দোলন। প্রাথমিক পর্যায়ে এ আন্দোলনের লক্ষ্য ছিল ধর্ম সংস্কার। কিন্তু পরবর্তী সময়ে এই আন্দোলনে আর্থ - সামাজিক সংস্কারের প্রবণতা লক্ষ্য করা যায়। ফরায়েজী শব্দটি ‘ফরজ’ থেকে উদ্ভূত। এর অর্থ হচ্ছে আল্লাহ কর্তৃক নির্দেশিত অবশ্য পালনীয় কর্তব্য। কাজেই ফরায়েজী বলতে তাদেরকেই বোঝায় যাদের লক্ষ্য হচ্ছে অবশ্য পালনীয় ধর্মীয় কর্তব্যসমূহ কার্যকর করা। এ আন্দোলনের প্রবক্তা হাজী শরীয়তউল্লাহ।
বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?
Correct Answer:
ঘ: ১৯১১ সালে
Explanation:
বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে? সঠিক উত্তর ১৯১১ সালে ১৭৬৫ সালের পর থেকেই বিহার ও উড়িষ্যা বাংলার অন্তর্ভুক্ত ছিল। ফলে সরকারী প্রশাসনিক এলাকা হিসেবে বাংলা অতিরিক্ত বড় হয়ে যায় এবং ব্রিটিশ সরকারের পক্ষে এটির সুষ্ঠু শাসনক্রিয়া দুরূহ হয়ে পড়ে। বঙ্গভঙ্গের সূত্রপাত এখান থেকেই।কিন্তু ১৯১১ সালে, প্রচণ্ড গণআন্দোলনের ফলশ্রুতিতে বঙ্গভঙ্গ রহিত হয়। দ্বিতীয়বার বঙ্গভঙ্গ হয় ১৯৪৭ সালে। এর ফলে পূর্ববঙ্গ পাকিস্তানে এবং পশ্চিমবঙ্গ ভারতে যুক্ত হয়। এই পূর্ববঙ্গই পরবর্তীকালে পাকিস্তানের কাছ থেকে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে।
বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে কোনটি?
Correct Answer:
ক: ব্রহ্মপুত্র
Explanation:
বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে কোনটি? সঠিক উত্তর ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদীর সর্বাধিক প্রস্থ ১০৪২৬ মিটার (বাহাদুরাবাদ)। এটিই বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে। ব্রহ্মপুত্রের প্রধান শাখা হচ্ছে যমুনা। এক কালের প্রশস্ত ব্রহ্মপুত্র নদ বর্তমানে শীর্ণকায়।
অবিভক্ত বাংলায় শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
Correct Answer:
ক: হোসেন শহীদ সোহরাওয়ার্দী
Explanation:
অবিভক্ত বাংলায় শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হোসেন শহীদ সোহরাওয়ার্দী ১৯৪৬ এর নির্বাচনে বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের বিপুল বিজয়েহোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং আবুল হাশিম মূল কৃতিত্বের দাবীদার ছিলেন।১৯৪৬ সালে বাংলার মূখ্যমন্ত্রী হিসেবে পাকিস্তান আন্দোলনে তিনি ব্যাপক সমর্থন প্রদান করেন।পূর্ব বাংলার মূখ্যমন্ত্রী হিসেবে ১৯৪৬ সালে তিনি পাকিস্তান আন্দোলনের প্রতি তার সমর্থন এবং সহযোগিতা প্রদান করেন। স্বাধীন ভারতবর্ষের ব্যাপারে কেবিনেট মিশন প্ল্যানের বিরুদ্ধে জিন্নাহ ১৯৪৬ সালের আগস্ট ১৬ তারিখে প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাক দেন।
পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের (Constituent Assembly) ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি কে প্রথম করেছিলেন?
Correct Answer:
ঘ: ধীরেন্দ্রনাথ দত্ত
Explanation:
পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের (Constituent Assembly) ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি কে প্রথম করেছিলেন? সঠিক উত্তর ধীরেন্দ্রনাথ দত্ত ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান।
বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি?
Correct Answer:
গ: মহাস্থান গড়
Explanation:
বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি? সঠিক উত্তর মহাস্থান গড় বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র - পুণ্ড্রবর্ধন বা মহাস্থানগড়। প্রাচীন পুরাজ্যের রাজধানী ছিল - পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন। বিখ্যাত সাধক শাহ - সুলতান বলখির মাজার অবস্থিত - মহাস্থানগড়ে। বেহুলা - লখিন্দরের বাসর ঘর অবস্থিত - মহাস্থানগড়ে।