28th BCS Preliminary Test MCQs
Showing 50 questions (Total: 96)
Rubber is notable for its-----
Correct Answer:
C: elasticity
Explanation:
Rubber is notable for its----- Correct Answer elasticity প্রতিটি বস্তুর একটি বিশেষত্ব আছে। Rubber - এর বিশেষত্ব হলো এর স্থিতিস্থাপকতা। Lightness বিশেষত্ব হলো সূর্যের । Heaviness বিশেষত্ব হলো জড় পদার্থের । Viscosity অর্থাৎ Thickness nad stickiness বা পুরুত্ব ও সান্দ্রতা বিশেষত্ব হলো মধু, গিয়ারওয়েল ইত্যাদির। অতএব, সঠিক উত্তর elasticity বা গ।
Tiger : Zoology :: Mars :
Correct Answer:
C: Astronomy
Explanation:
Tiger : Zoology :: Mars : Correct Answer Astronomy Astrology বলতে বোঝায় জ্যোতিষ, জ্যোতি তত্ত্ব। Cryptology হলো The art of writing or solving codes। Astronomy হলো গ্রহ , তারা , চাঁদ, সূর্য ইত্যাদির বিজ্ঞানসম্মত অধ্যয়ন । Telescope হলো দূরের জিনিস সহজে অনুধাবনের বিজ্ঞান । প্রশ্নে Tiger প্রাণী যেমন Zoology অর্থ্যাৎ প্রাণিবিজ্ঞানের সাথে সম্পৃ্ক্ত, ঠিক তেমনি Mars অর্থাৎ মঙ্গলগ্রহ Astronomy এর সাথে সম্পর্কিত ।সুতরাং সঠিক উত্তর Astronomy (গ)।
Julius Caesar was the ruler of Rome about-----
Correct Answer:
C: 2000 years ago
Explanation:
Julius Caesar was the ruler of Rome about----- Correct Answer 2000 years ago জুলিয়াস সিজার ছিলেন বিখ্যাত রোমান সম্রাট, দুর্ধর্ষ সেনানায়ক ও লেখক। খ্রিষ্টপূর্ব ১০০ অব্দে তিনি রোমের সাবুরা নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি খ্রিষ্টপূর্ব ৪৯ অব্দ থেকে ৪৪ অব্দ পর্যন্ত রোমান একনায়ক ছিলেন। খ্রিস্টপূর্ব ৪৪ অব্দের ১৫ মার্চ ক্ষমতা ও সম্পদের লোভে তার প্রিয়জনেরাই তাকে হত্যা করে।
Frightened : Scream : : Angry :
Correct Answer:
C: Shout
Explanation:
Frightened : Scream : : Angry : Correct Answer Shout 'Frighten' ভীত, আতঙ্কিত অর্থে ব্যবহৃত হয়। Scream অর্থ ভয়ে চিৎকার বা আর্তনাদ করা। অর্থাৎ আমরা ভয় পেলে তার পরআর্তনাদ বা তীব্র চিৎকার করি। Angry অর্থ রাগান্বিত। কিন্তু রাগান্বিত হলে পরে আমরা কি করি? Cry বা ক্রন্দন অবশ্যই করি না। Shiver অর্থ ঠাণ্ডায় বা ভয়ে থরথর করে কাঁপা। রাগের সময় নিশ্চয় আমরা তা করি না। Shout অর্থ চিৎকার করা, চেঁচিয়ে কথা বলি। Sneer অর্থ বিদ্রুপ করা । এ বিষয়টি ও anger - এর সাথে সম্পর্কিত নয়। সুতরাং সঠিক উত্তর shout বা গ।
He----- consciousness as a result of his head hitting the car's dashboard.
Correct Answer:
C: lost
Explanation:
He----- consciousness as a result of his head hitting the car's dashboard. Correct Answer lost ইংরেজি বাক্যের গঠন অনুযায়ী subject - এর পরে verb বসে। কিন্তু verb - এর অর্থ বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তাও দেখতে হবে। Failed অর্থ অকৃতকার্য হওয়া বা ব্যর্থ হওয়া । Broke অর্থ ভেঙে গেল। Lost অর্থ হারানো বা হারিয়ে ফেলে, মৃত্যু হওয়া। Accident - এর ফলে কােনো কিছুর সাথে মানুষ ধাক্কা খেলে সাধারণত জ্ঞান হারিয়ে ফেলে বা মৃত্যু হয়। passed অর্থ অতিক্রম করে যাওয়া, অগ্রসর হওয়া। প্রশ্নে উল্লিখিত বাক্যের অর্থ অনুযায়ী সঠিক উত্তর lost (গ)।
The South Pole is located in the ----
Correct Answer:
B: Antarctic
Explanation:
The South Pole is located in the ---- Correct Answer Antarctic অক্ষ রেখার উত্তর প্রান্তকে বলে উত্তর মেরু বা সুমেরু অঞ্চল। আর দক্ষিণ প্রান্তকে বলে দক্ষিণ মেরু বা কুমেরু অঞ্চল। Artic হলো উত্তর মেরু বা সুমেরু অঞ্চল বিষয়ক। Antarctic বলতে বোঝায় দক্ষিণ মেরু বা কুমেরু অঞ্চল বিষয়ক। সুতরাং সঠিক উত্তর Antarctic বা খ।
A rocket flying to the moon does not need wings because----
Correct Answer:
D: space is airless
Explanation:
A rocket flying to the moon does not need wings because---- Correct Answer space is airless রকেট চলে নিউটনের গতির তৃতীয় সূত্র দ্বারা। সূত্রটি হলো ' প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে' । সূত্র অনুযায়ী রকেটের জ্বালানি হিসেবে তরল গ্যাসোলিন ও তরল অক্সিজেন দহন কক্ষেপাম্পের সাহায্যে প্রবেশ করিয়ে জ্বালানো হয়। মিশ্রণটিজ্বললেই অতি উচ্চচাপে গ্যাস উৎপন্ন হয়ে রকেটের নিচের দিকে মুখ দিয়ে বের হতে থাকে। তখন প্রতিক্রিয়া বলের দরুন রকেটটি ভরবেগের সংরক্ষণ সূত্রানুযায়ী গ্যাস নিষ্ক্রমণের অভিমুখের বিপরীত দিকে একটি সমান ভরবেগ লাভ করে । ফলে রকেটের ওপর ঊর্দ্ধমুখী বল প্রযুক্ত হয় এবং রকেট দ্রুততার সাথে ওপরে উঠতে থাকে। এ কারণে রকেটের পাখা প্রয়োজন হয় না। কারণ চাঁদে কোনো বায়ুমন্ডল নেই। অর্থাৎ চাঁদ বায়ুশূন্য । প্রশ্নের উত্তর অপশনে উল্লিখিত it has no engine সঠিক নয় , কারণ রকেটের অবশ্যই ইঞ্জিন আছে। Space has too much dust ও রকেট চলার প্রতিবন্ধকতা নয় । It has no fuel ও সঠিক নয়, কারণ রকেটে অবশ্যই fuel ব্যবহার করা হয়। Space is airless অর্থাৎ Space বায়ুশূণ্য হলো সঠিক উত্তর।
Julia has been ill ---three months.
Correct Answer:
D: for
Explanation:
Julia has been ill ---three months. Correct Answer for Preposition 'for' সাধারণত word বা phrases - এর পূর্বে বসে ' peroid of time' বা নির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহার হয়ে থাকে। যেমন - For three months । এটি simple present tense ছাড়া অন্য যে কোনো tense - এর সাথে ব্যবহার হতে পারে। অন্যদিকে 'since ' preposition টি ' Point of time' নির্দেশ করে এমন word বা phrase - এর পূর্বে বসে। যেমন since monday। এটি সাধারণ present perfect tense - এর ক্ষেত্রে ব্যবহার হয়। তবে past perfect tense - এর ক্ষেত্রেও এটি ব্যবহৃত হয় । সুতরাং সঠিক উত্তর for বা ঘ।
Only after I ---- home, did I remember my doctor's appointment.
Correct Answer:
C: went
Explanation:
Only after I ---- home, did I remember my doctor's appointment. Correct Answer went Complex Sentences - এর নিয়ম অনুযায়ী একটি clause যে tense - এ থাকবে পরবর্তী clause ও সেই tense অনুযায়ী হবে। প্রশ্নে উল্লিখিত বাক্যটির ' did I remember my doctor's clause টি simple past form - এ আছে। সুতরাং পরের clause টির verb ও simple past form হবে।' gone' শব্দটি ' go' verb এর past participle form । সুতরাং নিয়ম অনুযায়ী সঠিক উত্তর went (গ)।
Who did write first english dictionary?
Correct Answer:
C: Samuel Johnson
Explanation:
Who did write first english dictionary? Correct Answer Samuel Johnson James Boswell (1740 - 1795) ছিলেন স্কটল্যান্ডের একজন আইনজীবী ও লেখক। তিনি Samuel Johnson - এর Biography লেখার কারণে বিখ্যাত। Ben Jonson (1572 - 1637) ছিলেন ইংলিশ রেনেসাঁর নাট্যকার, কবি ও অভিনেতা। Samuel Johnson (1709 - 1784) ছিলেন ইংলিশ লেখক। তিনি ১৭৫৫ সালে প্রথম ' Dictionary of the English language ' নামে একটি Dictionary ' বলা হয়। John Milton (1608 - 1674) ছিলেন একজন বিখ্যাত ইংরেজ মহাকাব্য রচয়িতা। তার বিখ্যাত মহাকাব্য হলো ' Paradise Lost' , ' Paradise Regained ' .
New programs will be ---next week in Bangladesh Television.
Correct Answer:
A: telecast
Explanation:
New programs will be ---next week in Bangladesh Television. Correct Answer telecast Verb হিসেবে telecast সাধারণত passive seance - এ ব্যবহার হয়ে থাকে। উল্লিখিত বাক্যটিও রয়েছে passive sense - এ । এর অর্থ কোনো কিছু টেলিভিশনে সম্প্রচার করা । Published অর্থ কোনো কিছু প্রকাশ করা। যেমন - বই, পত্রিকা ইত্যাদি। telecast ed শব্দটির প্রয়োগ ভুল। কারণ telecast - এর passive use - এও telecast ব্যবহার হয় । যেমন - The event will be telecast simultaneously to nearly 150 cities, Broadcaster শব্দটির প্রয়োগ ভুল। মূল শব্দ Broadcast অর্থ সম্প্রচার করা, বিশেষত রেডিও - টেলিভিশনের মাধ্যমে। তবে শব্দটি Live অনুষ্ঠান, বিশেষত রডিওতে সম্প্রচারের ক্ষেত্রে ব্যবহৃত হয় । অতএব সঠিক উত্তর ক।
We were waiting "for the bus". The quotation part is ----
Correct Answer:
A: a noun phrase
Explanation:
We were waiting "for the bus". The quotation part is ---- Correct Answer a noun phrase Noun Phrase এমন একটি group of words, যা বাক্যে ব্যবহৃত হয়ে noun - এর কাজ করে। যেমন - We enjoy playing cricket. Infinitive phrase - এ head word হিসেবে থাকে একটি infinitive অর্থাৎ to + verb। যেমন - To read a newspaper is good habit । এরুপ phrase noun, modifier বা verb - এর complement হিসেবে ব্যবহৃত হয়। Preposition + noun phrase মিলে prepositional phrase গঠিত হয়। যেসব Prepositional phrase - এর প্রথমে এবং শেষে Prepositon থাকে সেগুলো sentence - এ Prepositional phrase কেবল গঠনের দিক থেকে prepositional কিন্তু এরা sentence - এ adjective বা adverb - এর কাজ করে। verb phrase হলো lexical বা মূল verb এবং auxiliary verb - এর সমন্বয়ে গঠিত phrase , যার head word হলো মূল verb। যেমন - I shall go there. প্রশ্নে উল্লিখিত বাক্যে ' wait' verb - এর modifier হিসেবে for the bus বসেেছে। অর্থাৎ verb - এর পরে noun বসেছে। সুতরাং for the bus অংশটি noun phrase । অতএব সঠিক উত্তর ক।
The word 'electorate' means-----
Correct Answer:
B: a body of voters
Explanation:
The word 'electorate' means----- Correct Answer a body of voters Electorate শব্দটি noun, যার অর্থ নির্বাচকমণ্ডলী । Election office সাধারণত election সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করে। A body of voters বলতে বোঝায় নির্বাচকমণ্ডলী। যারা voter - দের দ্বারা নির্বাচিত। অনেকগুলো election বোঝাতে many elections ব্যবহৃত হয়। Candidate বলতে প্রার্থী বোঝায়। Candidate শব্দটি নির্বাচনের ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। তবে সাধারণত candidate দ্বারা নির্বাচনের প্রার্থী বোঝানো হয়ে থাকে। সুতরাং সঠিক উত্তর a body of voters বা খ।
There is no alternative ---training.
Correct Answer:
A: to
Explanation:
There is no alternative ---training. Correct Answer to Appropriate preposition অনুযায়ী alternative noun টি সব সময় ' to preposition অনুসরণ করে। এর অর্থ বিকল্প। যেমন - There is an alternative answer to the problem. অতএব সঠিক উত্তর ' to ' বা ক।
Which sentence is correct?
Correct Answer:
B: This is a unique case
Explanation:
Which sentence is correct? Correct Answer This is a unique case সাধারণত noun - এর প্রথম অক্ষর a,e,i,o,u হলে বা vowel এর মতো উচ্চারণ হলে তার আগে article 'an' বসে। যেমন - He is an MA। কিন্তু noun - এর প্রথম অক্ষর vowel থাকা সত্ত্বে তার উচ্চারণ যদি ew (ইউ) - এর মতো হয় ( যেমন - unique, university) তবে ঐ noun - এর আগে a বসে। This is an unique case বাক্যটিতে an - এর ভুল প্রয়োগ হয়েছে। This is a unique case বাক্যটি সঠিক। তাই This is a unique case বাক্যটি সঠিক।
' Animal Farm' was written by ----
Correct Answer:
A: George Orwell
Explanation:
' Animal Farm' was written by ---- Correct Answer George Orwell Eric Arthur Blair (1903 - 1950) এর pen name ছিল George Orwell. তিনি ভারতের বর্তমান বিহারে জন্মগ্রহণ করেছিলেন। পরে তিনি ব্রিটিশ, নাগরিকত্ব লাভ করেন । তার উল্লেখযোগ্য অবদান হলো ' Animal Farm' (1945) ও 'Nineteen Eighty - Four' (1949) নামের দুটি উপন্যাস।
When they had their first child, they put----a large sum for his education.
Correct Answer:
A: aside
Explanation:
When they had their first child, they put----a large sum for his education. Correct Answer aside Put aside একটি phrasal verb, যার অর্থ সরিয়ে রাখা বাসঞ্চয় করা। Beside শব্দের অর্থ পাশে। Out side অর্থ বহির্দেশ বা বাইরের অংশ। Under শব্দের অর্থ নিচে বা অধীনে। প্রশ্নে উল্লিখিত বাক্যের অর্থ হলো' যখন তাদের প্রথম সন্তান জন্ম নিল তখন তারা সন্তানের ভবিষ্যৎ শিক্ষার জন্য আয়ের একটি বড় অংশ সঞ্চয় করত।' তাছাড়া 'put ' verb - এর সাথে ' aside 'preposition যোগ না হলে সঠিক অর্থ হয় না। সুতরাং সঠিক উত্তর aside (ক)।
The word 'disinterested' means ----
Correct Answer:
D: neutral
Explanation:
The word 'disinterested' means ---- Correct Answer neutral Lack of interest দ্বারা বোঝায় কোনো কিছুতে উৎসাহ বোধের অভাব । indifferent শব্দের অর্থ উদাসীনতা, অনীহা, বিতৃষ্ণা, বৈরাগ্য ইত্যাদি। callous শব্দের অর্থ - কঠিন, নির্মম, উদাসীন, অসাড় ইত্যাদি। Neutral শব্দের অর্থ কোনো পক্ষকেই সমর্থন করে না এমন, নিরপেক্ষ। অর্থাৎ neutral - এর সমার্থক। তবে Disinterest হলে সঠিক উত্তর হতো Lack of interest. অতএব সঠিক উত্তর ঘ।
I cannot ---to pay such high prices.
Correct Answer:
D: afford
Explanation:
I cannot ---to pay such high prices. Correct Answer afford 'Able ' adjective - এর দুই ধরনের অর্থ আছে। ১. কোনো কিছু করতে সমর্থ / সক্ষম। ২. বিচক্ষণ ,যোগ্য, দক্ষ, সমার্থ্য,। ' But adv' রুপে ব্যবহৃত হলে অর্থ দাঁড়ায় শুধু, কেবল, মাত্র ইত্যাদি। যেমন - You can't but request. 'Try' verb টির অর্থ চেষ্টা করা।' Afford' verb টির অর্থ (সমড বা অর্থ ব্যয়ের) সামর্থ্য থাকা। যেমন - We can't afford such a luxury life । প্রশ্নের বাক্যটিতে ও high price - এর সাথে ক্রয়ের / অর্থ ব্যয়ের সামর্থ্য বোঝায়। সুতরাং সঠিক উত্তর afford (ঘ)।
চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে?
Correct Answer:
গ: নেপালের রাজগ্রন্থশালা থেকে
Explanation:
চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? সঠিক উত্তর নেপালের রাজগ্রন্থশালা থেকে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্দশন 'চর্যাপদ' । 'চর্যাপদ' হলো গানের সংকলন, যা রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালে রাজগ্রন্থশালা তথা নেপালের রয়েল লাইব্রেরি থেকে ১৯০৭ খ্রিষ্টাব্দে 'চর্যাপদ' আবিষ্কার করেন।
মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কি?
Correct Answer:
খ: ভারতচন্দ্র রায়গুণাকর
Explanation:
মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কি? সঠিক উত্তর ভারতচন্দ্র রায়গুণাকর বাংলা সাহিত্যের সময়কালেকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে মধ্যযুগ বলতে ১২০১ থেকে ১৮০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কালকে বোঝায়। ভারতচন্দ্র রায়গুণাকরের জীবনকাল ১৭১২ থেকে ১৭৬০ খ্রিষ্টাব্দ। তিনি আঠার শতকের মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি। তিনি ছিলেন নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি। তার শ্রেষ্ঠ কীর্তি 'অন্নদামঙ্গল' কাব্য (১৭৫২ - ৫৩) রচনা। তাকে মধ্যযুগের শেষ বড় কবি বলা হয়।
বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?
Correct Answer:
খ: মিথিলার
Explanation:
বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? সঠিক উত্তর মিথিলার মিথিলার কবি বিদ্যাপতি (১৩৭৪ - ১৪৬০) বৈষ্ণব সহজিয়া সাধকদের নবরসিকের অন্যতম । তিনি বাংলায় একটি পঙক্তি না লিখেও বাঙালিদের কাছে একজন শ্রদ্ধেয় কবি। 'মৈথিল কোকিল' ও 'অভিনব জয়দেব' নামে খ্যাত বিদ্যাপতি বৈষ্ণব কবি ও পদসঙ্গীত ধারার রুপকার। তিনি মিথিলার সীতাময়ী মহকুমার বিসফি গ্রামে জন্মগ্রহণ করেন।
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র?
Correct Answer:
গ: রাধাকৃষ্ণের প্রেমের দূতী
Explanation:
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র? সঠিক উত্তর রাধাকৃষ্ণের প্রেমের দূতী মধ্যযুগের আদি কবি বডু চণ্ডীদাস লোকসমাজে প্রচলিত রাধাকৃষ্ণ প্রেম - সম্পর্কিত গ্রাম্য গল্প অবলম্বনে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য রচনা করেন। ১৯০৯ খ্রিস্টাব্দে বসন্তরঞ্জন রায় দিদ্বদ্বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রাম্য গল্প অবলম্বনে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য রচনা করেন। ১৯১৬ সালে বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় গ্রন্থটি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । পুরো কাব্যটি আবর্তিত হয়েছে রাধা - কৃষ্ণের প্রেমনিবেদন, দেহসম্ভোগ,দুঃখভোগ ইত্যাদির মধ্য দিয়ে। আর বড়াই চরিত্রটিকে কবি সৃষ্টি করেছেন রাধা - কৃষ্ণের প্রেমের সংবাদ আদান - প্রদানকারিণী হিসেবে।
লোকসাহিত্য কাকে বলে?
Correct Answer:
গ: লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে
Explanation:
লোকসাহিত্য কাকে বলে? সঠিক উত্তর লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে সাহিত্য হলো একের সাথে অন্যের মিলনের মাধ্যমে। লোকসাহিত্য হলো জনসাধারণের মুখে মুখে প্রচলিত গাঁধা, কাহিনী, গান, ছড়া প্রবাদ ইত্যাদি।
ইয়ং বেঙ্গল কি?
Correct Answer:
খ: ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক
Explanation:
ইয়ং বেঙ্গল কি? সঠিক উত্তর ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক ইয়ং বেঙ্গল উনিশ শতকের বাংলার নবজাগরণ বা রেনেসাঁসের বার্তাবাহী পাশ্চাত্য শিক্ষা, সভ্যতা ও সংস্কৃতির আলোকে আলোকিত বাঙালি যুবসমাজ। এই দলের প্রায় সকলেই ছিলেন হিন্দু কলেজের ছাত্র এবং অধ্যাপক ডিরোজিওর শিষ্য।
বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি?
Correct Answer:
ক: দিকদর্শন
Explanation:
বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি? সঠিক উত্তর দিকদর্শন বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র 'দিকদর্শন' প্রকাশকাল ১৮১৮ । সম্পাদক জন ক্লার্ক মার্শম্যান। বাংলা সংবাদপত্রের ইতিহাসে ১৮১৮ খ্রিষ্টাব্দে যে তিনটি গুরুত্বপূর্ণ (দিকদর্শন, সমাচার দর্পণ, বেঙ্গল গেজেট) পত্রিকা প্রকাশিত হয় হুগলি জেলার শ্রীরামপুরের খ্রিষ্টান মিশনারিদের তত্ত্বাবধানে, তার মধ্যে 'দিকদর্শন' অন্যতম।
দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?
Correct Answer:
খ: বিয়ে পাগলা বুড়ো
Explanation:
দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি? সঠিক উত্তর বিয়ে পাগলা বুড়ো বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্তের দুটি প্রহসন হলো 'বুড় শালিকের ঘাড়ে রোঁ' (১৮৬০) , 'একই কি বলে সভ্যতা ) (১৮৬০) । ঈশ্বরচন্দ্র গুপ্তের অনুপ্রেরণায় কবিতা দিয়ে সাহিত্যজীবন শুরু করা দীনবন্ধু মিত্র প্রহসন রচনায় অত্যন্ত দক্ষতার পরিচয় দেন। তার রচিত প্রহসন দুটি হলো 'সধবার একাদশী' (১৮৬৬), 'বিয়ে পাগলা বুড়ো' (১৮৬৬) 'বিয়ে পাগলা বুড়ো' প্রহসন সমাজের প্রাচীনপন্থিদের ব্যঙ্গ করে রচনা করেন।
কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে?
Correct Answer:
ঘ: ১৭৫৩ সালে
Explanation:
কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে? সঠিক উত্তর ১৭৫৩ সালে কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তথা নাট্যমঞ্চ প্রতিষ্ঠিত হয় ১৭৫৩ সালে। নাটক ও নৃত্যকর্মকে উৎসাহিত করতে ব্রিটিশরা 'প্লে হাউস' নামক এ রঙ্গমঞ্চটি প্রতিষ্ঠা করে। কলকাতার লালদিঘীর পূর্ব পাশে লালবাজার রোডে এটি অবস্থিত।
মীর মশাররফ হোসেনের নাটক কোনটি ?
Correct Answer:
খ: বেহুলা গীতাভিনয়
Explanation:
মীর মশাররফ হোসেনের নাটক কোনটি ? সঠিক উত্তর বেহুলা গীতাভিনয় মীর মশাররফ হোসেন রচিত নাটক হলো ' বসন্তকুমারী' (১৮৭৩), 'জমিদার দর্পণ' (১৮৭৩), 'বেহুলা গীতাভিনয়' (১৮৮৯), । মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা নাটক 'পদ্মবতী' (১৮৬০), 'কৃষ্ণকুমারী' (১৮৬১) 'শর্মিষ্ঠা' (১৮৫৮) , 'মায়াকানন'। উল্লেখ্য, 'কৃষ্ণকুমারী' বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক। 'নবীন তপস্বিনী' (১৮৬৬) নাটকের রচিয়তা দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্রের অন্য নাটকগুলোর হলো 'লীলাবতী' (১৮৬৭), 'জামাই বারিক' (১৮৭২), কমলে কামিনী' (১৮৭৩)।
রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?
Correct Answer:
গ: ক্ষুধিত পাষাণ
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি? সঠিক উত্তর ক্ষুধিত পাষাণ অতিপ্রাকৃত শব্দের অর্থ অলৌকিক, অনৈসর্গিক, supernatural । রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পগুলোর বিষয়বস্তুর দিকে লক্ষ্য করলে দেখা যায় , তার গল্পে প্রেম, সামাজিক জীবনে সম্পর্ক বৈচিত্র্য, প্রকৃতির সঙ্গে মানবমনের নিগূঢ় অন্তরঙ্গযোগ ও অতিপ্রাকৃতের স্পর্শ। তার অতিপ্রাকৃত গল্পগুলো হলো - 'গুপ্তধন' 'জীবিত' ও মৃত' মণিহারা' ক্ষুধিত পাষাণ" 'নিশীথে' সম্পত্তি সমর্পণ' প্রভৃতি। অন্যদিকে 'একরাত্রি' নষ্টনীড় ' ও মধ্যবর্তিনী তার রচিত প্রেমবিষয়ক গল্প।
নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি?
Correct Answer:
গ: ধূমকেতু
Explanation:
নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি? সঠিক উত্তর ধূমকেতু বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা 'দৈনিক নবযুগ ' (১৯২০) 'ধূমকেতু' (১৯২২), 'লাঙ্গল' (১৯৫২)।
জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি?
Correct Answer:
খ: কবিতার কথা
Explanation:
জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি? সঠিক উত্তর কবিতার কথা তিমির হননের কবি জীবনানন্দ দাশ (১৮৯৯ - ১৯৫৪) - এর প্রবন্ধগ্রন্থ 'কবিতার কথা' (১৯৫৪)। তার রচিত কাব্যগ্রন্থ: 'ঝরাপালক' (১৯২৭), 'ধূসর পাণ্ডুলিপি' (১৯৩৬), 'বনলতা সেন ' (১৯৪২) , সাতটি তারার তিমির ' (১৯৪৮) , 'রুপালী বাংলা' (১৯৫৭)। উপন্যাস : 'মাল্যবান' (১৯৭৩) , 'সতীর্থ (১৯৭৪) । 'দুর্দিনের যাত্রী' (১৯২২) এবং 'যুগবাণী' (১৯২৬) কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্থ।
বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয় ?
Correct Answer:
ঘ: উনিশ শতকে
Explanation:
বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয় ? সঠিক উত্তর উনিশ শতকে গবেষকদের মতে, ষোল থেকে আঠারো শতক অবধি বাংলা গদ্যের নির্দশন প্রধানত চিঠিপত্রে ও দিলল - দস্তাবেজে আবদ্ধ ছিল। কিন্তু বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয় উনিশ শতকে।
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি ?
Correct Answer:
গ: মীর মশাররফ হোসেন
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি ? সঠিক উত্তর মীর মশাররফ হোসেন বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক মীর মশাররফ হোসেন 'রত্নবতী' উপন্যাসটি রচনা করেন ১৮৬৯ সালে, যা বাংলা সাহিত্যে মুসলিম রচিত প্রথম উপন্যাস। মীর মশররফ হোসেনের জন্ম কুষ্টিয়ার লাহিনীপাড়া গ্রামে ১৩ নভেম্বর ১৮৪৭ খ্রিষ্টাব্দে। তিনি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তার বিখ্যাত উপন্যাস 'বিষাদ - সিন্ধু' (১৮৮৫ - ১৮৯১) ।
' সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
খ: ফররুখ আহমদ
Explanation:
' সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর ফররুখ আহমদ কাজী নজরুল ইসলাম (১৮৯৯ - ১৯৭৬) রচিত কয়েকটি কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা' (১৯২২) ,'দোলন চাঁপা, (১৯২৩) ,সিন্ধু হিন্দোল' (১৯২৭) , 'বিষের বাঁশী' (১৯২৪) , 'ভাঙ্গার গান ' (১৯২৪) , 'ছায়ানট' (১৯২৪) , 'প্রলয় শিখা ' (১৯৩০) , 'পূবের হাওয়া ' (১৯২৫) , 'সর্বহারা (১৯২৬) । ইসলামী স্বাতন্ত্র্যবাদী কবি ফররুখ আহমদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ 'সাত সাগরের মাঝি' (১৯৪৪) ,'মুহুর্তের কবিতা' (১৯৬৩) । ছান্দসিক কবি আব্দুল কাদিরের কবিতা গ্রন্থ ' দিলরুবা' (১৯৩৩), 'উত্তর বসন্ত' (১৯৬৭) । পল্লী প্রকৃতির সৌন্দর্য বর্ণনায় নৈপুন্যের স্বাক্ষরকারী বন্দে আলী মিয়ার রচিত কাব্যগ্রন্থ 'ময়নামতির চর ' (১৯৩২), 'অনুরাগ(১৯৩২)।
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি ?
Correct Answer:
গ: জাহান্নাম হইতে বিদায়
Explanation:
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি ? সঠিক উত্তর জাহান্নাম হইতে বিদায় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উল্লেখযোগ্য উপন্যাস 'নন্দিত নরকে' 'শঙ্খনীল কারাগার' 'আগুনের পরশমণি' 'জোছনা ও জননীর গল্প '। এর মধ্যে 'আগুনের পরশমণি' তার মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'জাহান্নাম হইতে বিদায়" (১৯৭১) ,'নেকড়ে অরণ্য' (১৯৭৩) , 'দুই সৈনিক' (১৯৭৩) এবং জলাংগী' (১৯৮৬) ।
শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন?
Correct Answer:
ঘ: ক্রীতদাসের হাসি
Explanation:
শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন? সঠিক উত্তর ক্রীতদাসের হাসি কথাসাহিত্যিক শওকত ওসমান 'ক্রীতদাসের হাসি' (১৯৬২) উপন্যাসের জন্য ১৯৬৬ সালে আদমজী পুরস্কার লাভ করেন। এ উপন্যাসটিতে প্রতীকশ্রয়ে তৎকালীন পাকিস্তানিদের বিরুপ শাসনের সমালোচনা করা হয় । এ উপন্যাসের ইংরেজি অনুবাদ করা হয়' A slave Laughs' (১৯৭৬) । 'বনী আদম' (১৯৬৪) শওকত ওসমানের প্রথম উপন্যাস। ' এছাড়া 'জননী' (১৯৬১) , 'চৌরসন্ধি' (১৯৬৮) প্রভৃতি তার প্রখ্যাত উপন্যাস।
' উপরোধ' শব্দের অর্থ কি?
Correct Answer:
গ: অনুরোধ
Explanation:
' উপরোধ' শব্দের অর্থ কি? সঠিক উত্তর অনুরোধ 'উপরোধ ' শব্দের অর্থ : বিশেষ অনুরোধ ,সুপারিশ, খাতির। 'উপরোধে ঢেকি গেলা' বাগধারাটির এ শব্দের ব্যবহার দেখা যায়, যার অর্থ অনুরোধ এড়াতে না পেরে অনিচ্ছা সত্ত্বে ও কোনো কাজ করা।
কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে?
Correct Answer:
ঘ: অস্ট্রিক
Explanation:
কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? সঠিক উত্তর অস্ট্রিক বাঙালি একটি সংকর জাতি। বিভিন্ন জাতির সংমিশ্রণে সময়ের পরিক্রমায় বাঙালি জাতির উদ্ভব হয় । এ দেশে অনার্য, আর্য, মঙ্গল, দ্রাবিড় , পর্তুগিজ ,ইংরেজ প্রভৃতি জাতির আগমন ঘটে । এ দেশ প্রথমে অনার্য তথা অস্ট্রিক গোষ্ঠীর প্রভাবাধীনে ছিল। অস্ট্রিক গোষ্ঠীর আগমনের অন্তত চৌদ্দশ বছর পর বঙ্গদেশে আর্য ও পরে দ্রাবিড় জাতির আগমন ঘটে। আর্যগণ সভ্যতা ও সংস্কৃতিতে অনার্য অপেক্ষা উন্নততর হওয়ায় আর্যদের ভাষা ও সংস্কৃতি কালক্রমে বঙ্গদেশে সুপ্রতিষ্ঠিত হয়েছিল। নৃতাত্ত্বিক বিচারে অনার্য ভাষাভাষী কোল, শবর, পুলিন্দ, হাড়ি, ডোম , চণ্ডাল প্রভৃতি বাংলার আদমি অধিবাসী ,যারা অস্ট্রিক বা অস্ট্রো - এশিয়াটিক গোষ্ঠীর অন্তর্ভু্ক্ত। আনুমানিক পাঁচ - ছয় হাজার বছর পূর্বে ইন্দোচীন থেকে আসাম হয়ে এ অস্ট্রিক গোষ্ঠীর বঙ্গদেশে আগমন ঘটে। এরা চাষাবাদ ,লোহা - তামা প্রভৃতির ব্যবহার জানতো। কাজেই বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক বা অনার্য গোষ্ঠী থেকে।
ঐতিহাসিক ২১-দফা দাবীর প্রথম দাবীটি কি ছিল?
Correct Answer:
ক: বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা
Explanation:
ঐতিহাসিক ২১-দফা দাবীর প্রথম দাবীটি কি ছিল? সঠিক উত্তর বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা এ কে ফজলুল হক। মাওলানা ভাসানীর নেতৃত্বে ১৯৫৪ খ্রিষ্টাব্দের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার ছিল ঐতিহাসিক ২১ দফা। ঐতিহাসিক ২১ দফার প্রথম দাবিটি ছিল বাংলা ভাষা হবে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা।
অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয়?
Correct Answer:
ক: ১৬ ডিসেম্বর ১৯৭৯
Explanation:
অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয়? সঠিক উত্তর ১৬ ডিসেম্বর ১৯৭৯ ত্রিভুজাকৃতি ভূমির সামান্য কিছু ওপরে বন্দুক কাঁধে নারী ও পুরুষের সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ও বিজয়ের প্রতীক 'অপরাজেয় বাংলা' ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্বরে অবস্থিত। দেশের সর্বস্তরের মানুষের স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণের প্রতিকী চিহ্ন অপরাজেয় বাংলা উদ্ধোধন করা হয়, ১৬ ১৯৭৯ । এর স্থপতি সৈয়দ আব্দুল্লাহ খালেদ।
হাজংদের অধিবাস কোথায়?
Correct Answer:
ক: ময়মনসিংহ ও নেত্রকোনা
Explanation:
হাজংদের অধিবাস কোথায়? সঠিক উত্তর ময়মনসিংহ ও নেত্রকোনা হাজংদের অধিবাস ময়মনসিংহ, নেত্রেকোনো ,শেরপুর ও সিলেট অঞ্চলে। হাজংরা পিতৃতান্ত্রিক সমাজের অন্তর্ভুক্ত। ধর্মবিশ্বাসের দিক থেকে হাজংদের মোটামুটিভাবে হিন্দু বলা যায়, যদিও কোনো কোনো দিক থেকে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়।
নিঝুম দ্বীপের আয়তন কত?
Correct Answer:
ক: ৮০ব. মা.
Explanation:
নিঝুম দ্বীপের আয়তন কত? সঠিক উত্তর ৮০ব. মা. নিঝুম দ্বীপ মেঘনা নদীর মোহনার অবস্থিত। ১৯৬০ খ্রিষ্টাব্দে নোয়াখালীর মাঝিরা এটি আবিষ্কার করেন। এর পুরনো নাম বাউলার চর। প্রচলিত তথ্য মতে , নিঝুম দ্বীপের আয়তন ৯১ বর্গ কিলোমিটার বিা ৩৫.১৩৫ বর্গমাইল]।
বাংলাদেশে গ্রামের সংখ্যা কত?
Correct Answer:
ক: ৮৭,১৯১ টি
Explanation:
বাংলাদেশে গ্রামের সংখ্যা কত? সঠিক উত্তর ৮৭,১৯১ টি ২০১১ সালের পঞ্চম আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে গ্রামের সংখ্যা ৮৭,১৯১ টি। এর মধ্যে ঢাকা বিভাগে ১৮,১৮৩ টি ,রাজশাহী বিভাগে ১৪,০৭৫ টি , চট্রগ্রাম বিভাগে ১৫,২১৯ টি , সিলেট বিভাগে ১০,২৫০ টি , খুলনা বিভাগে ৯,২৮৭ টি , বরিশাল বিভাগে, ৪,০৯৭ টি , রংপুর বিভাগে ৯,০৫০ টি এবং ময়মনসিংহে ৭,০৩০টি (পূর্বের ঢাকা বিভাগ থেকে বিয়োগ করে প্রাপ্ত) গ্রাম রয়েছে। উল্লেখ্য , হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রামটি এশিয়ায় বৃহত্তম গ্রাম।
যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কতটি?
Correct Answer:
খ: ১০০
Explanation:
যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কতটি? সঠিক উত্তর ১০০ মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের নাম 'কংগ্রেস' । এর উচ্চকক্ষের নাম সিনেট (Senate) এবং নিম্নকক্ষের নাম প্রতিনিধি পরিষদ (House of Representative) । উচ্চকক্ষ সিনেটের সদস্য সংখ্যা ১০০, যারা প্রতিটি অঙ্গরাজ্য থেকে ২ জন করে নির্বাচিত হন।
বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি?
Correct Answer:
ক: সেন্টমার্টিন
Explanation:
বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি? সঠিক উত্তর সেন্টমার্টিন উপরিউক্ত অপশনেগুলোর মধ্যে সেন্টমার্টিন বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন। পঞ্চম আদমশুমারি ২০১১ অনুযায়ী বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন ভোলা জেলার দৌলতখান উপজেলার হাজীপুর।
বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়?
Correct Answer:
ক: ৭ মার্চ ১৯৭৩
Explanation:
বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়? সঠিক উত্তর ৭ মার্চ ১৯৭৩ বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ মার্চ ১৯৭৩ । প্রথম সংসদের মেয়াদকাল ছিল ২ বছর ৬ মাস ২৯ দিন। প্রথম জাতীয় সংসদের সংসদ নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও এম মনসুর আলী । স্পিকার ছিলেন মোহাম্মদ উল্লাহ ও আবদুল মালেক উকিল। এ সংসদে সংবিধানের প্রথম থেকে চতুর্থ সংশোধনী পাস হয়।
দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল?
Correct Answer:
গ: ৩৪২ বছর
Explanation:
দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল? সঠিক উত্তর ৩৪২ বছর আফ্রিকা মহাদেশের সবচেয়ে সম্পদশালী দেশ দক্ষিণ আফ্রিকা ৩৪২ বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল। ১৯৯২ সালে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ নীতিকে সরকারিভাবে বিলোপ করা হয়। দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট এফ ডব্লিউ ডি ক্লার্ক (F. W.De Klerk)।
ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কি?
Correct Answer:
ক: ইমানুয়েল ম্যাক্র
Explanation:
ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? সঠিক উত্তর ইমানুয়েল ম্যাক্র ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওঁলাদ। ১৫ মে ২০১২ তিনি ফ্রান্সের ইতিহাসের ২৪ তম এবং ফ্রেঞ্চ পঞ্চম রিপাবলিকের সপ্তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নিকোলাস সার্কোজি ছিলেন ফ্রান্সের ২৩তম প্রেসিডেন্ট। উল্লেখ্য, বর্তমানে ফ্রান্সের প্রেসিডেন্টের মেয়াদ ৫ বছর (পূর্বে ছিল ৭ বছর)।
জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত?
Correct Answer:
ক: ৪৬.৫ মি
Explanation:
জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত? সঠিক উত্তর ৪৬.৫ মি ঢাকার সাভারের নবীনগরে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধকে বলা হয় 'সম্মিলিত প্রয়াস'। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৬ ডিসেম্বর ১৯৭২ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ১৫ ডিসেম্বর ১৯৮২ তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এটি উদ্ধোধন করেন। এর স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। ১০৯ একর জমির ওপর প্রতিষ্ঠিত এ সৌধে ৭টি ফলক রয়েছে। বাংলাপিডিয়া ৪ র্থ খণ্ড, পৃষ্ঠা - ১২ এর তথ্য মতে জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা ১৫০ ফুট বা ৪৫.৭২ মিটার। তবে প্রচিলিত তথ্য মতে, এর উচ্চতা ৪৬.৫ মিটার।