28th BCS Preliminary Test MCQs
Showing 46 questions (Total: 96)
মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি?
Correct Answer:
ক: সনোরা লাইন
Explanation:
মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি? সঠিক উত্তর সনোরা লাইন সনোরা লাইন হলো যুক্তরাষ্ট্র ও মেক্সিকোকে বিভক্তকারী সীমারেখা। সনোরা মেক্সিকোর একটি সমুদ্র উপকূলবর্তী রাজ্য। ম্যাকনামারা লাইন যুক্তরাষ্ট্র কর্তৃক উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম সীমান্তে নির্মিত বৈদ্যুতিক বেষ্টনী। ডুরান্ড লাইন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা। হিন্ডারবার্গ লাইন জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা।
ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে?
Correct Answer:
ক: বেলজিয়াম
Explanation:
ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? সঠিক উত্তর বেলজিয়াম প্রায়ই যুদ্ধ সংঘটিত হয়েছে এরুপ স্থানকে ককপিট বলা হয়। বেলজিয়ামকে ইউরোপের ককপিট বা ইউরোপের সমরক্ষেত্র বা রণক্ষেত্র বলা হয়, কারণ এখানে অডেন আর্দে , রামিল্লিস, ফন্টেনোই ফ্লেউরাস, জেম্মাপেস, লিগনি কোয়াটেরে ব্রাস এবং বিখ্যাত ওয়াটুর লু যুদ্ধ সংঘটিত হয় এবং ফিনল্যান্ডকে বলা হয় হাজার দ্বীপের দেশ বা হাজার হ্রদের দেশ।
বিশ্বের কোন দেশের সাক্ষরতার হার ১০০%?
Correct Answer:
খ: ফিনল্যান্ড
Explanation:
বিশ্বের কোন দেশের সাক্ষরতার হার ১০০%? সঠিক উত্তর ফিনল্যান্ড UNDP প্রকাশিত মানব উন্নয়ন রিপোর্ট ২০১৪ অনুসারে সাক্ষরতার হার ১০০% - এর দেশ (২৫ + বছর বয়সী) কানাডা, অস্ট্রিয়া, লুক্সেমবার্গ , এস্তােনিয়া ও ফিনল্যান্ড।)
NASA ---এর সদর দপ্তর কোথায়?
Correct Answer:
খ: ওয়াশিংটন ডিসি
Explanation:
NASA ---এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর ওয়াশিংটন ডিসি www.nasa.gov - এর তথ্য মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাস (NASA) - সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত । NASA প্রতিষ্ঠিত হয় ১৯৫৮ সালের ২৯ জুলাই। NASA - এর পূর্ণরুপ National Aeronautics and Space Administration]
এক গ্রাম পানির তাপমাত্রা ২০ ডিগ্রি হতে ৩০ ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধির জন্যে কত তাপের প্রয়োজন?
Correct Answer:
ক: ১০ ক্যালরি
Explanation:
এক গ্রাম পানির তাপমাত্রা ২০ ডিগ্রি হতে ৩০ ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধির জন্যে কত তাপের প্রয়োজন? সঠিক উত্তর ১০ ক্যালরি আমরা জানি, কোনো বস্তুর তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপের পরিমাণ = বস্তুর ভর x আপেক্ষিক তা x তাপমাত্রার পার্থক্য । এখানে, পানির ভর = ১ গ্রাম, আপেক্ষিক তাপ = ১ ক্যালরি /গ্রাম /ডিগ্রী সেলসিয়াস = ১০ ডিগ্রী সেলসিয়াস । ∴ প্রয়োজনীয় তাপের পরিমাণ = ১ x ১ x ১০ ক্যালরি = ১০ ক্যালরি ।
কোন শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে?
Correct Answer:
খ: ০.১ সেকেন্ড
Explanation:
কোন শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে? সঠিক উত্তর ০.১ সেকেন্ড কোনো শব্দ শোনার পর প্রায় ০.১ সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে। এই সময়কে শব্দানুভূতির স্থায়িত্বকাল বলে। কোনো শব্দ শোনার পর যদি ০.১ সেকেন্ডের মধ্যে আরেকটি শব্দ আমাদের কানে এস পৌঁছায় তবে আমাদের মস্তিষ্ক দুটি শব্দ আলাদাভাবে শনাক্ত করতে বা বুঝতে পারে না।
টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহৃত হয়?
Correct Answer:
ক: স্থায়ী চুম্বক
Explanation:
টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহৃত হয়? সঠিক উত্তর স্থায়ী চুম্বক টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় সিরামিক চুম্বক ব্যবহৃত হয় । এই সিরামিক চুম্বক হচ্ছে এক ধরনের স্থায়ী চুম্বক বা আয়রন অক্সাইড ও বেরিয়াম অক্সাইডের মিশ্রণে তৈরি ফেরাইট (Ferrite ) নামক যৌগিক পদার্থ দ্বারা গঠিত।
যে যন্ত্রের সাহায্যে পরবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা হয় তার নাম কি?
Correct Answer:
ক: ট্রান্সফর্মার
Explanation:
যে যন্ত্রের সাহায্যে পরবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা হয় তার নাম কি? সঠিক উত্তর ট্রান্সফর্মার যে যন্ত্রের সাহায্যে পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রুপান্তর করা হয়, তাকে ট্রান্সফর্মার (Transformer) বা রুপান্তর বলে। আবার যে যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রুপান্তর করা যায়, তাকে বৈদ্যুতিক মটর বলে। অপরদিকে , যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রুপান্তর করা যায়, তাকে জেনারেটর (Generator ) বা ডায়নামো (Dynamo) বলে।
টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্যে কয়টি মৌলিক রং- এর ছবি ব্যবহার করা হয়?
Correct Answer:
গ: ৩ টি
Explanation:
টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্যে কয়টি মৌলিক রং- এর ছবি ব্যবহার করা হয়? সঠিক উত্তর ৩ টি আমাদের চারপাশে প্রতিনিয়ত যে অসংখ্য রঙের বস্তু দেখতে পাই , সেই রঙগুলোর প্রতিটিই তিনটি মূল বা মৌলিক রঙ দ্বারা সৃষ্ট। এ রঙ তিনটি হচ্ছে: লাল, সবুজ ও নীল এবং এ তিনটি রঙকে বিভিন্ন অনুপাতে মিশিয়ে আমাদের চারপাশে দৃশ্যমান সকল রঙই তৈরি করা সম্ভব। এজন্যই টেলিভিশনে বিভিন্ন রঙের রঙিন ছবি উৎপাদনের জন্য এই তিনটি মৌলিক রঙ ব্যবহার করা হয়।
বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে?
Correct Answer:
খ: জিমি কার্টার
Explanation:
বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে? সঠিক উত্তর জিমি কার্টার বসনিয়া - হার্জেগোভিনা প্রাক্তন ফেডারেল যুগোশ্লাভিয়ার একটি প্রজাতন্ত্র। ১৯৯২ সালের ১ মার্চ দেশটি স্বাধীনতা ঘোষণা করে এবং ১৯৯২ সালের ২২ মে জাতিসংঘের সদস্য পদ লাভ করে। কিন্তু স্বাধীনতা ঘোষণার পরপরই দেশটির সর্বা ও ক্রোট সম্প্রদায় এর বিরোধিতা করতে থাকে। অবস্থার প্রেক্ষিতে বসনিয়া হার্জেগোভিনায় দেখা দেয় জাতিগত দ্বান্দ্ব যা পরবর্তীতে মারাত্মক গৃহযুদ্ধে রুপ নেয়। এ প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি জিমি কার্টারের মধ্যস্থতায় ২৩ ডিসেম্বর ১৯৯৪ বসনিয়ার মুসলিম সরকার ও সার্ববাহিনীর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।
হোয়াংহো নদীর উৎপত্তি স্থল কোথায়?
Correct Answer:
খ: কুয়েনলুন পর্বত
Explanation:
হোয়াংহো নদীর উৎপত্তি স্থল কোথায়? সঠিক উত্তর কুয়েনলুন পর্বত হোয়াংহো নদী চীনে অবস্থিত। এর দৈর্ঘ্য ৫,৪৬৪ কিমি; উৎপত্তিস্থল কুয়েনলুন পর্বত। এটি পতিত হয়েছে পীত সাগরে। হোয়াংহো নদীর তীরবর্তী শহর বেইজিং । হোয়াংহোকে বলা হয় হলদে নদ বা পীত নদী।
কোনটি পানিতে দ্রবীভূত হত না?
Correct Answer:
ঘ: ক্যালসিয়াম কার্বনেট
Explanation:
কোনটি পানিতে দ্রবীভূত হত না? সঠিক উত্তর ক্যালসিয়াম কার্বনেট রসায়ন বিদ্যা থেকে আমরা জানি যে, ক্ষার ধাতু ব্যতীত অন্যান্য ধাতুসমূহের কার্বনেট লবণ পানিতে অদ্রবণীয়। ক্যালসিয়াম (Ca) ক্ষার ধাতু নয়, এটি একটি মৃৎক্ষার ধাতু। সুতরাং ক্যালসিয়ামের কার্বনেট লবণ বা ক্যালসিয়াম কার্বনেট পানিতে অদ্রবণীয় অর্থাৎ পানিতে দ্রবীভূত হয় না। অপরদিকে গ্লিসারিন ,ফিটকিরি ও সোডিয়াম ক্লোরাইড (NaCl) বা খাবার লবণ এদের প্রত্যেকেই পানিতে দ্রবণীয়।
পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?
Correct Answer:
ক: সোডিয়াম
Explanation:
পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়? সঠিক উত্তর সোডিয়াম পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে ক্ষার ধাতু ব্যবহার করা হয়। কারণ ক্ষার ধাতুসমূহের তাপ পরিবাহকতা ও তাপ স্থানান্তর করার ক্ষমতা বেশি। এছাড়াও ক্ষার ধাতুসমূহ নিম্ন গলনাঙ্ক ও অতি উচ্চাতপ স্থানান্তর সহগ বিশিষ্ট। সোডিয়াম একটি ক্ষার ধাতু যা পারমাণবিক চুল্লির জন্য অতি উপযোগী তাপ স্থানান্তরকারী বা তাপ পরিবাহক পদার্থ । তাই পারমাণবিক চুল্লিতে উৎপাদিত তাপকে প্রশিমিত করার জন্য সোডিয়াম ধাতু ব্যবহার করা হয়।
উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে?
Correct Answer:
ক: নাইট্রোজেনের
Explanation:
উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে? সঠিক উত্তর নাইট্রোজেনের উদ্ভিদের পাতা হলদে হয়ে যাওয়ার প্রক্রিয়াকে 'ক্লোরোসিস' বলা হয়। নাইট্রোজেনের (N) অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাঘাত ঘটে, ফলে উদ্ভিদের পাতা হলদে হয়ে যায়। ইউরিয়া সারের ভিতর নাইট্রোজেন বিদ্যমান। এজন্য নাইট্রোজেনের অভাব পূরণ করতে গাছের গোড়ায় ইউরিয়া সার প্রয়োগ করা হয়। অপরদিকে , ফসফরাসের (p) অভাব হলে পাতা বেগুনি রং ধারণ করে । আবার পটাসিয়ামের (K) অভাবে পাতার শীর্ষ ও কিনারা হলুদ হয় এবং মৃত অঞ্চল সৃষ্টি হয়।
চা পাতায় কোন ভিটামিন থাকে?
Correct Answer:
গ: ভিটামিন-বি কমপ্লেক্স
Explanation:
চা পাতায় কোন ভিটামিন থাকে? সঠিক উত্তর ভিটামিন-বি কমপ্লেক্স শাকসবজি, ফলমূলে যে পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট আমরা পেয়ে থাকি, চা থেকে পাই তার থেকে অনেকগুলো বেশি। চায়ের ভেতর স্বল্প পরিমাণে ভিটামিন ‘এ’ রয়েছে। চায়ের মধ্যে গ্রিন টির কার্যকারিতা অনেক বেশি। এটি ক্যানসার রোধেও সহায়ক।
ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
Correct Answer:
ক: অগ্ন্যাশয় হতে
Explanation:
ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? সঠিক উত্তর অগ্ন্যাশয় হতে 'প্যানক্রিয়াস' (Pancreas) এর বাংলা প্রতিশব্দ 'অগ্ন্যাশয়' মানব দেহের 'প্যানক্রিয়াস' নামক গ্রন্থির 'আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স নামক অংশ হতে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণকারী হরমোন 'ইনসুলিন' নিঃসৃত হয়।
ক্যান্সার রোগের কারণ কি?
Correct Answer:
খ: কোষের অস্বাভাবিক বৃদ্ধি
Explanation:
ক্যান্সার রোগের কারণ কি? সঠিক উত্তর কোষের অস্বাভাবিক বৃদ্ধি গবেষণায় দেখা গেছে, বিভিন্ন প্রকার 'প্যাপিলোমা ভাইরাস' ক্যান্সার কোষ সৃষ্টিতে সহায়তা করে। এ ভাইরাসের ই৬ ও ই৭ নামের দুটি জিন পোষক কোষের জিনের সাথে একীভূত হয়ে যায় এবং কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী প্রোটিন অণুসমূহের কাজ বন্ধ করে দেয়। এর ফলে শুরু হয় অস্বাভাবিক কোষ বিভাজন অর্থাৎ কোষ সংখ্যার অস্বাভাবিক বৃদ্ধি। কোষ সংখ্যার এই অস্বাভাবিক বৃদ্ধির ফলেই ক্যান্সার রোগের সৃষ্টি হয়।
মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত?
Correct Answer:
গ: ১৮ ইঞ্চি (প্রায়)
Explanation:
মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত? সঠিক উত্তর ১৮ ইঞ্চি (প্রায়) সুষুম্না কাণ্ড বা Spinal Cord কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি অংশ। Spinal Cord বা স্নায়ু রঞ্জু মস্কিষ্ক থেকে মেরুদণ্ডের ভেতরে অবস্থিত। Spinal Cord প্রায় ১৮ ইঞ্চি লম্বা। এখান থেকে ৩১ জোড়া স্নায়ু (Spinal nerve) উৎপন্ন হয়।
জীবজগতের জন্যে সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি?
Correct Answer:
ঘ: গামা রশ্মি
Explanation:
জীবজগতের জন্যে সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি? সঠিক উত্তর গামা রশ্মি আলট্রা - ভায়োলেট রশ্মি, বিটা রশ্মি, আলফা রশ্মি, গামা রশ্মি জীবদেহের জন্য ক্ষতিকর। এদের মধ্যে আল্ট্রা - ভায়োলেট রশ্মি ও গামা রশ্মি তুলনামূলকভাবে অধিক ক্ষতিকারক কিন্তু সবেচেয়ে ক্ষতিকারক হচ্ছে গামা রশ্মি, কারণ গামা রশ্মির তরঙ্গদৈর্ঘ্য অন্য সব রশ্মির তরঙ্গদৈর্ঘ্যের তুলনায় অনেক ক্ষুদ্র। গামা রশ্মির ভেদন ক্ষমতা অত্যন্ত বেশি। এ রশ্মি মানবদেহে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের সৃষ্টি করে।
জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি?
Correct Answer:
ক: প্রাকৃতিক পরিবেশ
Explanation:
জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি? সঠিক উত্তর প্রাকৃতিক পরিবেশ জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। প্রাকৃতিক পরিবেশের প্রধান তিনটি উপাদান হচ্ছে মাটি, বায়ু ও পানি। জনসংখ্যা বৃদ্ধির ফলে মাটি, বায়ু ও পানিই সবচেয়ে বেশি মাত্রায় দূষিত হচ্ছে। কাজেই বলা যায় যে, জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে প্রাকৃতিক পরিবেশ।
বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে করা হয়?
Correct Answer:
ঘ: কিলোওয়াট ঘণ্টায়
Explanation:
বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে করা হয়? সঠিক উত্তর কিলোওয়াট ঘণ্টায় প্রতি সেকেন্ড এক কিলোওয়াট হারে এক ঘণ্টায় যে পরিমাণ তড়িৎ শক্তি অন্য শক্তিতে রুপান্তরিত হয় বা ব্যয় হয় তাকে এক কিলোওয়াট ঘণ্টা বলা হয়। তড়িৎ সরবরাহকারী প্রতিষ্ঠান বিদ্যুৎ বিলের হিসাব করে কিলোওয়াট ঘণ্টা এককে। বাণিজ্যিকভাবে এক 'বোর্ড অব ট্রেড ইউনিট ' (B.O.T Unit) বা সংক্ষেপে শুধু 'ইউনিট ' বলা হয় থাকে।
ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কি বলে?
Correct Answer:
খ: কসমিক ইয়ার
Explanation:
ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কি বলে? সঠিক উত্তর কসমিক ইয়ার পৃথিবী ও অন্যান্য গ্রহগুলো যেমন প্রতিনিয়ত সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, তেমনি সূর্য ও তার গ্রহগুলোসমেত তার নিজ গ্যালাক্সির চারপাশে ঘুরছে। আবার এই গ্যালাক্সি বা ছায়াপথ তার অন্তর্ভুক্ত তারকারাজিসহ নিজ অক্ষকে কেন্দ্র করে সর্বদা পরিভ্রমণরত। ছায়াপথে তার নিজ অক্ষকে কেন্দ্র করে একবার ঘুরে আসতে যে সময় লাগে, তাকে 'কসমিক ইয়ার' বা 'কসমিক বর্ষ' বলে। একইভাবে সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর যে সময় লাগে, তাকে 'সােলার ইয়ার' (Solar year) বা, সৌর বছর' বলে।
কোথায় দিন রাত্রি সর্বত্র সমান?
Correct Answer:
খ: নিরক্ষরেখায়
Explanation:
কোথায় দিন রাত্রি সর্বত্র সমান? সঠিক উত্তর নিরক্ষরেখায় ডিসেম্বর মাসে উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকে বলে এই সময়ে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোট ও রাত সবচেয়ে ছোট হয় । অপরদিকে , জুন মাসে উত্তর গোলার্ধ সূর্যের দিকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্যের বিপরীত দিকে ঝুঁকে থাকে বলে এই সময়ে উত্তর গোলার্ধে দিন সবেচেয়ে বড় ও রাত সবচেয়ে ছোট হয় এবং দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে ছোট ও রাত সবচেয়ে বড় হয়। কিন্তু নিরক্ষরেখায় অবস্থিত অঞ্চলসমূহ সবসময় সূর্য হতে সমান দূরত্বে থাকে বলে এই অঞ্চলসমূহে দিন রাত্রি সর্বদা সামন হয়।
পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটা তৈরি করে?
Correct Answer:
খ: এপসন, ১৯৮১
Explanation:
পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটা তৈরি করে? সঠিক উত্তর এপসন, ১৯৮১ 'অসবর্ণ - ১ (Osborne - 1)' নামক ল্যাপটপ কম্পিউটার প্রথম তৈরি করে 'অসবর্ণ কম্পিউটার (Osborne Computer )' নামক কোম্পানি ১৯৮১ সালে। একই বছরের পরবর্তী সময়ে এপসন তৈরি করে ' এপসন এইচএক্স - ২০ (Epson HX - 20 )' নামের একটি ল্যাপটপ কম্পিউটার। অপরদিকে 'আইবএম' (IBM) , 'কমপ্যাক কম্পিউটার' (Compaq Computer ) ও 'অ্যাপল কম্পিউটার ' ( Apple Computer ) নামক কোম্পানি তিনটি ল্যাপটপ কম্পিউটার তৈরি করে যথাক্রমে ১৯৮৪, ১৯৮৮ ও ১৯৮৯ সালে।
A farmer had 17 hens. All but 9 died. How many live hens were left?
Correct Answer:
A: 9
Explanation:
A farmer had 17 hens. All but 9 died. How many live hens were left? Correct Answer 9 This question's answer is given is the question. The second line says' all but 9 died' That means 9 hens live were left.
Two men, starting at the same point, walk in opposite directions for 4 meters, turn left and walk another 3 meters. What is the distance between them?
Correct Answer:
C: 10 meters
Explanation:
Two men, starting at the same point, walk in opposite directions for 4 meters, turn left and walk another 3 meters. What is the distance between them? Correct Answer 10 meters In Right - angled triangle ∆OAD,OD = OA2 + AD2 = 42 + 32 = 5 miter Similarly, for ∆OBC, OC = 5 miter .'. The distance CD = 5 + 5 = 10 mitre
30% of 10 is 10% of which?
Correct Answer:
A: 30
Explanation:
30% of 10 is 10% of which? Correct Answer 30 30% of 10 = 10% of z ⇒30100×10 = 10100×z⇒3 = z10.'. z = 30
The fifth consonant from the beginning of this sentence is the letter ----
Correct Answer:
D: t
Explanation:
The fifth consonant from the beginning of this sentence is the letter ---- Correct Answer t From the beginning of that sentence 1st letter is 'T' (consonant ), 2nd is 'h' (consonant), 3rd is 'e' (vowel), 4th is 'f' (consonant) 5th is 'i' (vowel), 6th is 'f' (consonant) and 7th is 't' (consonant). So the fifth consonant is 't'.
If two typist can type two pages in two minutes, how many typists will it take to type 18 pages in six minutes?
Correct Answer:
B: 6
Explanation:
If two typist can type two pages in two minutes, how many typists will it take to type 18 pages in six minutes? Correct Answer 6 2 pages can be typed in 2 minutes by 2 typists 1 '' " " " " 1 " " 2 × 22 18 " " " " " 6 " " 2 × 2 × 182 × 6
Divide 30 by half and add 10. What do you get?
Correct Answer:
D: 70
Explanation:
Divide 30 by half and add 10. What do you get? Correct Answer 70 30 ÷12 + 10 = 30 ×2 + 10 = 60 + 10 = 70
If a man swims 4 miters upstream at 1 mph and back downstream to the same point at 4 mph, what is his average speed?
Correct Answer:
B: 1.6 mph
Explanation:
If a man swims 4 miters upstream at 1 mph and back downstream to the same point at 4 mph, what is his average speed? Correct Answer 1.6 mph Let towards upstream he swims at v1 mph and towards downstream he swims at v2 mph . '. v1 = 1 and v2 = 4 Now, his average speed = 21v1 + 1v2 = 211 + 14 = 21 + 14 = 254 = 254 = 2 × 43 = 85 = 1.6 mph[Rule of harmonic mean ]Total 5 mph swims 8 mitres 58 1.6 mph 53030 ×
Rahim is 12 years old. He is three times older than Karim. What will be the age of Rahim when he is two times older than Karim?
Correct Answer:
B: 16 years
Explanation:
Rahim is 12 years old. He is three times older than Karim. What will be the age of Rahim when he is two times older than Karim? Correct Answer 16 years If karim's age is x, then Rahim's age will be 3x. According to question , 3x = 12 ∴ x = 4 after y years, Rahim's age will be doubled than Karim. ∴ 12 + y = 2 (4 + y) ⇒y = 4 at the time, Rahim's age = 3x + y = 3 × 4 + 4 = 16
If the second day of the month is a Monday, the eighteenth day of the month is a ----
Correct Answer:
C: Wednesday
Explanation:
If the second day of the month is a Monday, the eighteenth day of the month is a ---- Correct Answer Wednesday In the month 2nd day is Monday, then the 18 th day will be Wednesday. You can count down it in such way : 2nd day - Monday , 3rd - Tuesday, 4th - Wednesday, 5th - Thusday , 6th - Friday ,7th - Sat, 8th - Sun , 9th - Mon , 10th - Tues , 11th - Wed, 12 th - Thurs, 13th - Fri, 14 th - sat 15th - Sun, 16th - Mon , 17th - Tues , 18th - Wednesday.
Dhaka is becoming one of the -----cities in Asia.
Correct Answer:
C: busiest
Explanation:
Dhaka is becoming one of the -----cities in Asia. Correct Answer busiest বাক্যটিতে Degree - এর ব্যবহার দেখাতে বলা হয়েছে। এখানে মূল Adjective 'busy' এর Superlative form ব্যবহার করতে হবে। ক. অপশনে আছে more busy, যা busy - এর superlative form নয়। খ. অপশনে আছে busy, যা মূল Adjective । গ. অপশনে আছে busiest. যা busy adjective - এর সঠিক Superlative form . ঘ. অপশনে আছে most busiest. কিন্তু busy - এর natural superlative যেহেতু busiest সেহেতু এখানে most ব্যবহারের প্রয়োজন নেই। সুতরাং সঠিক উত্তর গ।
The word 'precedence' means ----
Correct Answer:
B: priority
Explanation:
The word 'precedence' means ---- Correct Answer priority Precedence শব্দটি noun। এর অর্থ অগ্রাধিকার বা অগ্রগণ্যতা। যেমন - Order of Precedence. এই অর্থে Priority সঠিক উত্তর। কেননা Proirity শব্দটি দ্বারা ও অগ্রগণ্য বা অগ্রাধিকার mean করে। আবার শব্দটি যদি Precedent হতো তাহলে example সঠিক উত্তর হতো। কারণ Precedent শব্দের অর্থ নজির , পূর্ব নিদর্শন, উদাহরণ , দৃষ্টান্ত ইত্যাদি। Elderly শব্দটি adjective , যার অর্থ বয়োজ্যেষ্ঠ ,প্রৌঢ়, প্রবীণ ইত্যাদি।' case ' noun টির দু ধরনের অর্থ আছে ১. ঘটনা, ব্যাপার ইত্যাদি এবং ২. বাক্স ,খাপ, আবরণ ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর খ. ।
Rizvi requested Rini ----telephone to attend the meeting.
Correct Answer:
A: over
Explanation:
Rizvi requested Rini ----telephone to attend the meeting. Correct Answer over ওপরের বাক্যটিতে রিজভী রিনিকে টেলিফোনের মাধ্যমে মিটিংয়ে উপস্থিত থাকতে অনুরোধ করছে। এখানে Telephone - এর সাথে যথোপযুক্ত preposition ব্যবহার করতে হবে। কোনো কিছুর ব্যবহার যখন কোনো কিছুর মাধ্যমে বা উপায়ে সম্পন্ন হয় তখন' Over' preposition ব্যবহৃত হয়। যেমন - রেডিও, টেলিগ্রাফ, টেলিফোন ইত্যাদি । (সূত্র : Oxford Advanced Learners Dictionary, New 7th edition, P - 1080. Rule: 13 ।) For Example : she wouldn't tell me over the phone. সুতরাং ওপরের বাক্যে রিনিকে রিজভী যেহেতু টেলিফোনের মাধ্যমে বা উপায়ে অনুরোধ করছে সেহেতু সঠিক উত্তর over হবে। অতএব সঠিক উত্তর ক।
He had written the book before he -----
Correct Answer:
A: retired
Explanation:
He had written the book before he ----- Correct Answer retired Tense এর ব্যবহার করে বাক্যটি সম্পূর্ণ করতে হবে। Before conjunction যুক্ত Past Perfect Tense - এর ব্যবহার হলো Before - এর পূর্বের বাক্য Past Perfect Tense হবে এবং Before এর পরের অংশ past Indefinite বা Simple Past Tense হবে। উত্তর অপশনগুলোর ক. নং - এ আছে retired, যা retire - এর Simple past form। সুতরাং নিয়শ অনুযায়ী Before - এর পরে simple Past - এর ব্যবহার আছে ক. নম্বরে। কারণ 'retire' - এর Simple Past Form 'retired' অতএব সঠিক উত্তর ক।
The prices of rice are ----
Correct Answer:
C: rising
Explanation:
The prices of rice are ---- Correct Answer rising Rise অর্থ ঘুম থেকে ওঠা ,জেগে ওঠা, বৃদ্ধি পাওয়া। এর past ও Past Participle Form যথাক্রমে rose, risen. Raise দ্বারা কোনো কিছুকে ওঠানো বোঝায়। এর past Form ও Past Participle Form হবে raised. 'Rise' verb টির Present Participle হবে rising. উপর্যুক্ত বাক্যটিতে rice - এর মূল্য বৃদ্ধি একটি চলমান প্রক্রিয়া অর্থাৎ continuous Process . অতএব বাক্যটিতে 'rise' verb - এর Continuous Tense হবে। অর্থাৎ ing যোগ হয়ে হবে rising. সুতরাং সঠিক উত্তর গ।
'To get along with' means ----
Correct Answer:
A: to adjust
Explanation:
'To get along with' means ---- Correct Answer to adjust Get along with একটি phrasal verb, যার অর্থ good relationship with someone. আবার Deal with বা handle অর্থেও get along with ব্যবহার হয়ে থাকে। যেমন - How are you getting along with the training course. To good relationship না থাকলে তার সাথে নিজেকে খাপ খাওয়ানো যায় না। To accompany অর্থ কারো সঙ্গী/সহগামী হওয়া । To interest বলতে কোনো কিছুতে আগ্রহ, অনুরাগ,আকর্ষণ, আসক্তি,স্পৃহা ইত্যাদি বোঝায়। To walk অর্থ হাঁটা ,চলাফেরা করা ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর ক।
The verb of the word ' short' is ----
Correct Answer:
B: shorten
Explanation:
The verb of the word ' short' is ---- Correct Answer shorten Short শব্দটি adjective . এর verb form ' shorten' (সংক্ষিপ্ত করা ), adverb (shortly' (সংক্ষিপ্তভাবে), noun 'shortness' (সংক্ষেপ) । En short শব্দটি short - এর verb form নয়। আবার shorted ও shorting শব্দ দুটো ও short - এর 'verb' form নয়। সুতরাং সঠিক উত্তর খ।
' light' is to 'dark' as 'cold' is to----
Correct Answer:
A: hot
Explanation:
' light' is to 'dark' as 'cold' is to---- Correct Answer hot প্রশ্নে উল্লিখিত বাক্যটিতে Light - কে related করা হয়েছে dark এর সাথে। Light ও dark - এর মধ্যে বিপরীতার্থক সম্পর্ক বিরাজমান । Light Adjective হিসেবে ব্যবহার হলে বিপরীতার্থক শব্দ dark. Light অর্থ আলোক বিশিষ্ট, উজ্জ্বল, dark অর্থ আঁধারে ,অন্ধকার , তিমির ইত্যাদি। এই সাদৃশ্য বিচারে cold - এর বিপরীতার্থক শব্দ hot। কারণ cold ও hot দুটোই adjective . সুতরাং সঠিক উত্তর ক।
'If winter comes, can spring be far behind?' These lines were written by---
Correct Answer:
D: Shelley
Explanation:
'If winter comes, can spring be far behind?' These lines were written by--- Correct Answer Shelley ইংরেজি সাহিত্যে Great Romantic Poet হলেন John Keats (1795 - 1821) । তাকে বলা হয়' ' poet of Beauty' Robert Lee Frost (1874 - 1963) আমেরিকার একজন বিখ্যাত বি ও নাট্যকার। Thomas Stearns Eliot (1888 - 1965) ছিলেন ইংল্যান্ডের বিখ্যাত কবি। তার বিখ্যাত গ্রন্থ ' The Waste Land' । Percy Bysshe Shelley (1792 - 1822) ছিলেন ইংল্যান্ডের বিখ্যাত কবি। তার বিখ্যাত উক্তি If winter cames, can spring be far behind? নেয়া হয়েছে ' Ode to The West Wind ' কবিতা থেকে। উল্লেখ্য, লাইনটি কবিতার শেষ লাইন। সুতরাং সঠিক উত্তর ঘ।
Many prefer donating money------ distributing clothes.
Correct Answer:
C: to
Explanation:
Many prefer donating money------ distributing clothes. Correct Answer to Prefer to একটি Prepositional verb - এর অর্থ অধিকতর পছন্দ করা , শ্রেয় মনে করা ইত্যাদি। উপর্যুক্ত বাক্যটির অর্থ হলো অনেকে বস্ত্র সামগ্রীর চেয়ে টাকা দান করাকে অধিকতর পছন্দ বা শ্রেয় মনে করে। সুতরাং এক্ষেত্রে, 'prefer' verb - এর সাথে preposition 'to' বসবে। অর্থাৎ সঠিক উত্তর গ।
Break : Repair : : Wound :
Correct Answer:
D: Plaster
Explanation:
Break : Repair : : Wound : Correct Answer Plaster Break শব্দটির অর্থ ভেঙ্গে যাওয়া, ভেঙ্গে ফেলা। Break হলে ভেঙে গেলে Repair করতে হবে। কিন্তু প্রশ্নে শব্দটি আছে Reapin , যা কোনো অভিধানে পাওয়া যায় না। সুতরাং সঠিক উত্তর হবে Plaster বা ঘ।
রেফ্রিজারেটরে কমপ্রেসরের কাজ কি?
Correct Answer:
খ: ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা
Explanation:
রেফ্রিজারেটরে কমপ্রেসরের কাজ কি? সঠিক উত্তর ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা রেফ্রিজারেটরের মধ্যে একটি শীতলীকরণ প্রকোষ্ঠ থাকে, যাকে ঘিরে থাকে ফাঁপা নলের তৈরি বাষ্পীভবন কুণ্ডলী। এই কুণ্ডলীর মধ্যে উদ্বায়ী পদার্থ ফ্রেয়ন থাকে এবং এক একটি সংকোচন পাম্প বা কমপ্রেসর চালু করা হলে নলের ভিতরের চাপ কমে যাওয়ায় ফ্রেয়ন দ্রুত বাষ্পীভূত হয়। ফ্রেয়ন বাষ্পীভূত হওয়ার সময় বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় সুপ্ততাপ শীতলীকরণ প্রকোষ্ঠ থেকে নেয় বলে এখানে শীতলীকরণ ঘটে। পরবর্তীকালে বাষ্পীভূত ফ্রেয়নকে গনীভূবন কুণ্ডলীর মধ্যে এনে কমপ্রেসরের সাহায্যে সঙ্কুচিত বা ঘনীভূত করে পুনরায় তরলে পরিণত করা এবং ফ্রেয়নকে ঘনীভূত করা এই উভয় কাজই কমপ্রেসর করে থাকে। তবে কমপ্রেসরের প্রধান কাজ হলো ফ্রেয়নকে ঘনীভূত করা।
If you count 1 to 100, how many 5s will you pass on the way?
Correct Answer:
D: 20
Explanation:
If you count 1 to 100, how many 5s will you pass on the way? Correct Answer 20 From 1 to 100 there are 20 '5s' Those are 5, 15, 25, 35, 45, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 65, 75, 85, 95. TOTAL 20.NO CORRECT ANS IN OPTION.