6th Teacher Registration Examination MCQs
Showing 50 questions (Total: 69)
A paragraph must be written in _____ para/paras .
Correct Answer:
A: one
Explanation:
A paragraph must be written in _____ para/paras . Correct Answer one A paragraph is a group of closely related sentences that develops a central idia and its written in one para. সুতরাং সঠিক উত্তর (ক)
Which is the noun form of the word 'beautiful' ?
Correct Answer:
A: beauty
Explanation:
Which is the noun form of the word 'beautiful' ? Correct Answer beauty Suffix এর সংযোজন বা বিয়োজনের মাধ্যমে বিভিন্ন parts of speech এ রূপান্তর করা যায়। এখানে 'ful' suffix টি বাদ দিলে beautiful এর noun form 'beauty' পাওয়া যায়।
Which is the verb form of the word 'ability' ?
Correct Answer:
B: enable
Explanation:
Which is the verb form of the word 'ability' ? Correct Answer enable Ability (সামর্থ্য, সক্ষমতা) হচ্ছে noun এর adjective হচ্ছে able (সমর্থ, সক্ষম); adverb হচ্ছে ably (সক্ষমতার সঙ্গে); verb হচ্ছে enable (সক্ষম করা)। তাই (খ) - ই সঠিক উত্তর।
He ran a race . Here 'ran' is a _____ verb .
Correct Answer:
C: cognate
Explanation:
He ran a race . Here 'ran' is a _____ verb . Correct Answer cognate যখন কোনাে Intransitive verb তার সমজাতীয় nounকে object হিসেবে গ্রহণ করে transitive রূপে ব্যবহৃত হয় তখন তাকে cognate verb । যেমন: Maria sings a song. He died a painful death. তাই (গ) - ই correct answer
Which is the past form of the verb 'wring' ?
Correct Answer:
B: Wrung
Explanation:
Which is the past form of the verb 'wring' ? Correct Answer Wrung Wring - অর্থ মোড়ানো , পাকানো । Wring - এর past and past participle for হচ্ছে wrung, সুতরাং option (খ) - ই সঠিক উত্তর।
সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য কার বরাবর পাঠাতে হবে ?
Correct Answer:
ঘ: সম্পাদকের বরাবর
Explanation:
সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য কার বরাবর পাঠাতে হবে ? সঠিক উত্তর সম্পাদকের বরাবর সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য কার বরাবর পাঠাতে হবে - সম্পাদকের বরাবর।
আঞ্চলিক ভাষার অপর নাম কী ?
Correct Answer:
খ: উপভাষা
Explanation:
আঞ্চলিক ভাষার অপর নাম কী ? সঠিক উত্তর উপভাষা আঞ্চলিক ভাষার অপর নাম উপভাষা। বাংলা ভাষার মোট আঞ্চলিক ভাষা ৫ টি।
পত্র শব্দটির আভিধানিক ও ব্যবহারিক অর্থ কী ?
Correct Answer:
গ: চিহ্ন বা স্মারক
Explanation:
পত্র শব্দটির আভিধানিক ও ব্যবহারিক অর্থ কী ? সঠিক উত্তর চিহ্ন বা স্মারক পত্র শব্দের আভিধানিক অর্থ - চিহ্ন বা স্মারক। সুলিখিত পত্র অনেক সময় সাহিত্যের মর্যাদা লাভ করে। পত্র লেখার বিভিন্ন নিয়ম রয়েছে। সবগুলো নিয়ম না মানলে পত্র লেখার উদ্দেশ্য ব্যাহত হয়। পত্র বিভিন্ন প্রকার যেমন: মানপত্র, অভিনন্দন পত্র, স্মারকপত্র, ব্যক্তিগত পত্র ইত্যাদি।
It is man who is the maker of his own fortune .(Simple)
Correct Answer:
A: Man is the maker of his own fortune .
Explanation:
It is man who is the maker of his own fortune .(Simple) Correct Answer Man is the maker of his own fortune . Who relative pronoun যুক্ত complex sentence কে simple করার নিয়ম : Relative pronoun who এর - antecedent + who এর পরবর্তী অংশ Complex: It is I who am guilty. Simple : I am guilty. সুতরাং option (ক) correct answer.
Mango is one of the sweetest fruits in the world .(comparative)
Correct Answer:
C: Mango is sweeter than most other fruits in the world .
Explanation:
Mango is one of the sweetest fruits in the world .(comparative) Correct Answer Mango is sweeter than most other fruits in the world . আম বিশ্বের সব থেকে মিষ্টি ফলের মধ্যে একটি । অর্থাৎ বিশ্বে sweetst fruits - এর সংখ্যা কম আর আর স্বাভাবিক fruits সংখ্যা বেশি (most other fruits)। সুতরাং থেকে মিষ্টি ফল গুলোর একটি হিসেবে আমের তুলনা হবে স্বাভাবিক বেশি ফলগুলাের সাথে। অর্থাৎ আম বিশ্বের অধিকাংশ ফলের থেকে মিষ্টি ।
Thought he is poor , he is happy .(Simple)
Correct Answer:
A: Despite his poverty ,he is happy .
Explanation:
Thought he is poor , he is happy .(Simple) Correct Answer Despite his poverty ,he is happy . Though যুক্ত complex sentence কে simple sentence করার নিয়ম : though এর পরিবর্তে Despite/inspite of বসে + sub - এর possessive form বসে + be verb এর পরবর্তী adjective এর noun form বসে - comma বসে + দ্বিতীয় clause টি বসে। তাই নিয়মানুযায়ী (ক) - ই সঠিক উত্তর ।
সারাংশে প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে কী করতে হবে ?
Correct Answer:
ঘ: বর্জন করতে হবে
Explanation:
সারাংশে প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে কী করতে হবে ? সঠিক উত্তর বর্জন করতে হবে গদ্য বা পদ্যের অংশবিশেষের অন্তর্নিহিত মূল ভাবকে সহজ - সরল ও প্রাঞ্জল ভাষায় সংক্ষেপে প্রকাশ করাকে বলে - সারাংশ । সারাংশ বা সারমর্ম আলোচিত - বাক্যতত্ত্বে। একটি রচনার মূলভাব নিহিত থাকে - সারাংশে বা সারমর্মে। সারাংশের মূল উদ্দেশ্য - অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা। ‘সারাংশ লিখন’ শিক্ষার উদ্দেশ্য - বক্তব্য সংক্ষেপণ। সারাংশ বা সারমর্ম সাধারণত অনুচ্ছেদে লিখতে হয় - একটি। সারাংশ লিখতে ভাষায় বাহুল্য, উপমা, অলংকার এ সকল - বর্জনীয়। সারাংশে প্রত্যক্ষ উক্তি - বর্জন করতে হয়।
বাংলা ভাষা ও সাহ্যিতের প্রাচীন নিদর্শন কোনটি ?
Correct Answer:
গ: চর্যাপদ
Explanation:
বাংলা ভাষা ও সাহ্যিতের প্রাচীন নিদর্শন কোনটি ? সঠিক উত্তর চর্যাপদ বাংলা ভাষা ও সাহ্যিতের প্রাচীন নিদর্শন চর্যাপদ। চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম পদ সংকলন তথা সাহিত্য নিদর্শন। নব্য ভারতীয় আর্যভাষারও প্রাচীনতর রচনা এটি। খ্রিষ্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে রচিত এই গীতিপদাবলির রচয়িতারা ছিলেন সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্যগণ। বৌদ্ধ ধর্মের গূঢ় অর্থ সাংকেতিক রূপের আশ্রয়ে ব্যাখ্যার উদ্দেশ্যেই তাঁরা পদগুলো রচনা করেছিলেন। ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যার একটি খণ্ডিত পুঁথি উদ্ধার করেন। পরবর্তীতে আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় ভাষাতাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে চর্যাপদের সঙ্গে বাংলা ভাষার অনস্বীকার্য যোগসূত্র বৈজ্ঞানিক যুক্তিসহ প্রতিষ্ঠিত করেন। চর্যাপদের প্রধান কবিগণ হলেন লুইপাদ, কাহ্নপাদ, ভুসুকুপাদ, শবরপাদ প্রমুখ।
যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি আশুগৃহে তার দেখিবে না আর নিশিথে ভাতি- এই অংশের সম্প্রসারণে কোন ভাষাটি সঠিক ?
Correct Answer:
ঘ: অপব্যয়ের পরিণাম অত্যন্ত দুঃখজনক
Explanation:
যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি আশুগৃহে তার দেখিবে না আর নিশিথে ভাতি- এই অংশের সম্প্রসারণে কোন ভাষাটি সঠিক ? সঠিক উত্তর অপব্যয়ের পরিণাম অত্যন্ত দুঃখজনক যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি আশুগৃহে তার দেখিবে না আর নিশিথে ভাতি - এই অংশের সম্প্রসারণে ভাষাটি সঠিক হচ্ছে - - অপব্যয়ের পরিণাম অত্যন্ত দুঃখজনক।
বাক্যে সেমিকোলন (;) থাকলে কতক্ষণ থামতে হয় ?
Correct Answer:
গ: ১ বলার দ্বিগুণ সময়
Explanation:
বাক্যে সেমিকোলন (;) থাকলে কতক্ষণ থামতে হয় ? সঠিক উত্তর ১ বলার দ্বিগুণ সময় বাক্যে সেমিকোলন (;) থাকলে থামতে হয় ১ বলার দ্বিগুণ সময়। কমা - র চেয়ে বেশি কিন্তু দাঁড়ি - র চেয়ে কম বিরতি দেয়ার জন্য সেমিকোলন ব্যবহৃত হয়। যেমন - আমরা সবাই সবাইকে ভালবাসি; আসলেই কি সবাই ভালবাসি?
‘মহাকীর্তি’ - এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?
Correct Answer:
ক: মহতী যে কীর্তি
Explanation:
‘মহাকীর্তি’ - এর সঠিক ব্যাসবাক্য কোনটি ? সঠিক উত্তর মহতী যে কীর্তি মহাকীর্তি সমাসটি কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রধান হয়। পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে কর্মধারয় সমাসে সেটি পুরুষবাচক হয়। যেমন: মহতী যে কীর্তি - মহাকীর্তি।
সারাংশের মূল উদ্দেশ্য কী ?
Correct Answer:
ক: অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা
Explanation:
সারাংশের মূল উদ্দেশ্য কী ? সঠিক উত্তর অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা গদ্য বা পদ্যের অংশবিশেষের অন্তর্নিহিত মূল ভাবকে সহজ - সরল ও প্রাঞ্জল ভাষায় সংক্ষেপে প্রকাশ করাকে বলে - সারাংশ । সারাংশ বা সারমর্ম আলোচিত - বাক্যতত্ত্বে। একটি রচনার মূলভাব নিহিত থাকে - সারাংশে বা সারমর্মে। সারাংশের মূল উদ্দেশ্য - অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা। ‘সারাংশ লিখন’ শিক্ষার উদ্দেশ্য - বক্তব্য সংক্ষেপণ। সারাংশ বা সারমর্ম সাধারণত অনুচ্ছেদে লিখতে হয় - একটি। সারাংশ লিখতে ভাষায় বাহুল্য, উপমা, অলংকার এ সকল - বর্জনীয়। সারাংশে প্রত্যক্ষ উক্তি - বর্জন করতে হয়।
অনিষ্ট করতে গিয়ে ভাল করা কে কী বলে ?
Correct Answer:
খ: শাপে বর
Explanation:
অনিষ্ট করতে গিয়ে ভাল করা কে কী বলে ? সঠিক উত্তর শাপে বর ভিজে বেড়াল(বাইরে নীরিহ ভেতরে ধূত): ভিজে বেড়ালদের অনেক সময় চেনা যায় না। শাপে বর(অনিষ্টে ইস্ট লাভ): আমার বড়মামা চাকরি না পেয়ে ব্যবসায়ে ঢুকেছেন, এতে তাঁর শাপে বর হয়েছে। কপাল ফেরা (সৌভাগ্য লাভ): ছেলেটা হঠৎ বিদেশে চাকরি পাওয়ায় চাচা - চাচির কপাল ফিরেছে। অদৃষ্টের পরিহাস (ভাগ্যবিড়ম্বনা):অদৃষ্টের পরিহাসে অনেক ধনকুবের পথের ফকির হয়ে গেল।
‘দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়’- মূলত কোন বিষয়ে আলোচিত হয় ?
Correct Answer:
গ: ভাব-সম্প্রসারণ
Explanation:
‘দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়’- মূলত কোন বিষয়ে আলোচিত হয় ? সঠিক উত্তর ভাব-সম্প্রসারণ দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়। মূলত ভাব - সম্প্রসারণে আলােচনা করা হয়। এ লাইনটিকে মূলভাব ধরে এর সম্প্রসারণ হলো খুঁটিনাটি দিক উপস্থাপন করা যায়।
‘পকেটমার’ কোন সমাসের উদাহরণ ?
Correct Answer:
খ: উপপদ তৎপুরুষ
Explanation:
‘পকেটমার’ কোন সমাসের উদাহরণ ? সঠিক উত্তর উপপদ তৎপুরুষ উপপদ তৎপুরুষ সমাস: যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ - প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন: জলে চরে যা - জলচর, পকেট মারে যে - পকেটমার। তাই সঠিক উত্তর : উপপদ তৎপুরুষ।
সুযোগ-সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম-
Correct Answer:
ক: আবেদনপত্র
Explanation:
সুযোগ-সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম- সঠিক উত্তর আবেদনপত্র সরকারি বা বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের কাছে অভাব - অভিযােগ, সমস্যা নিরসনে অথবা সুযােগ - সুবিধা প্রার্থনা করে যথাযথ কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম আবেদনপত্র।
কোনটি দেশী শব্দ ?
Correct Answer:
গ: টোপর
Explanation:
কোনটি দেশী শব্দ ? সঠিক উত্তর টোপর চোঙ্গা, টোপর, ডাব, ডিঙ্গা, টোক, কুড়ি, পেট ইত্যাদি দেশি শব্দ ।
বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন-
Correct Answer:
খ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Explanation:
বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন- সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর । তিনি সর্বপ্রথম বাংলা গদ্যে যতি চিহ্নের সংযােজন করে ভাষার শৃঙ্খলা আনেন । এছাড়াও বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা অনন্য ।
The baby is always full of smiling .
Correct Answer:
A: শিশুটির মুখে হাসি লেগেই আছে ।
Explanation:
The baby is always full of smiling . Correct Answer শিশুটির মুখে হাসি লেগেই আছে । The baby is always full of smiling এর সঠিক অনুবাদ হচ্ছে শিশুটির মুখে হাসি লেগেই আছে।
The tree is in flowers .
Correct Answer:
B: গাছটিতে ফুল ধরেছে ।
Explanation:
The tree is in flowers . Correct Answer গাছটিতে ফুল ধরেছে । In flower অর্থ পুষ্পিত, কুসুমিত । The tree is in flowers এর অর্থ হবে গাছটিতে ফুল ধরেছে । তাই Correct answer হবে (খ) ।
Patience is bitter but its fruits is sweet .
Correct Answer:
D: সবুরে মেওয়া ফলে ।
Explanation:
Patience is bitter but its fruits is sweet . Correct Answer সবুরে মেওয়া ফলে । প্রবাদ বাক্যের আক্ষরিক অনুবাদ হয় না। Patience is bitter but its fruit is sweet একটি ইংরেজি প্রবাদ যার সদৃশ বাংলা প্রবাদ হচ্ছে সবুরে মেওয়া ফলে। তাই (ঘ) - ই সঠিক উত্তর।
I wonder where he may be now .
Correct Answer:
A: সে এখন কোথায় আছে তাই ভাবছি ।
Explanation:
I wonder where he may be now . Correct Answer সে এখন কোথায় আছে তাই ভাবছি । Worder অর্থ মনে মনে ভাবা। যেমন - I wonder who he is অর্থ - তিনি কে হতে পারেন মনে মনে ভাবছি। তাই অর্থানুযায়ী (ক) - ই সঠিক উত্তর।
He asked me to do it .
Correct Answer:
C: তিনি আমাকে এটা করতে বলেছিলেন ।
Explanation:
He asked me to do it . Correct Answer তিনি আমাকে এটা করতে বলেছিলেন । Ask somebody to do something অর্থ - কাউকে কোনাে কিছু করতে বলা । তাই He asked me to do it এর অনুবাদ হবে তিনি আমাকে এটা করতে বলেছিলেন। সুতরাং সঠিক উত্তর - (গ)।
দৃশ্যটি অতি মনোরম ।
Correct Answer:
গ: The scenery is very charming .
Explanation:
দৃশ্যটি অতি মনোরম । সঠিক উত্তর The scenery is very charming . (ক) ও (খ) হচ্ছে Exclamatory sentence কিন্তু প্রদত্ত বাংলা বাক্যটি Exclamatory নয়। (ঘ) অর্থের দিক দিয়ে সঙ্গতিপূর্ণ নয়। সঠিক উত্তর হবে (গ)।
I cannot stand rich dishes .
Correct Answer:
B: গুরুপাক খাবার আমার সহ্য হয় না ।
Explanation:
I cannot stand rich dishes . Correct Answer গুরুপাক খাবার আমার সহ্য হয় না । Stand অর্থ - সহ্য করা। Rich dishes অর্থ - গুরুপাক খাবার। তাই অর্থানুসারে correct answer (খ)।
আমি একটা পাখি দেখেছি ।
Correct Answer:
খ: I see a bird .
Explanation:
আমি একটা পাখি দেখেছি । সঠিক উত্তর I see a bird . See verbটির continuous tense হয় না। তাই আমি একটি পাখি দেখছি এর সঠিক অনুবাদ হবে - I see a bird.
এই ঘরটি ভাড়া দেয়া হবে ।
Correct Answer:
ক: This house is to let .
Explanation:
এই ঘরটি ভাড়া দেয়া হবে । সঠিক উত্তর This house is to let . To let অর্থ - ভাড়ায় দেওয়া হবে এমন কিছু যেমন - The house is to let. তাই অর্থনুযায়ী (ক) - ই সঠিক উত্তর।
ডাক্তার রোগীটির নাড়ী দেখলেন ।
Correct Answer:
খ: The doctor felt the pulse of the patient .
Explanation:
ডাক্তার রোগীটির নাড়ী দেখলেন । সঠিক উত্তর The doctor felt the pulse of the patient . Feel the pulse অর্থ - নাড়ী দেখা অর্থাৎ স্পর্শ দ্বারা নাড়ীর স্পন্দন অনুভব করা । Pulse এর ক্ষেত্রে see ব্যবহৃত হয় না। তাই সঠিক উত্তর (খ)।
আমি তাকে দিয়ে চিঠিটা লিখালাম ।
Correct Answer:
গ: I had the letter written by him .
Explanation:
আমি তাকে দিয়ে চিঠিটা লিখালাম । সঠিক উত্তর I had the letter written by him . Have somebody do something or have something done by somebody - কাউকে দিয়ে কোনাে কিছু করিয়ে নেয়া। তাই সঠিক উত্তর হবে (গ)।
এক টাকার ভাংতি দাও ।
Correct Answer:
ক: Give me one take change .
Explanation:
এক টাকার ভাংতি দাও । সঠিক উত্তর Give me one take change . এক টাকা অর্থে - One taka ব্যবহৃত হয়, a taka ব্যবহৃত হয় না। তাই সঠিক উত্তর হবে (ক)।
ইতিহাস - বিখ্যাত ট্রয় নগরী কোথায় ?
Correct Answer:
গ: তুরস্ক
Explanation:
ইতিহাস - বিখ্যাত ট্রয় নগরী কোথায় ? সঠিক উত্তর তুরস্ক ট্রয় নগরীর সাথে মহাবীর হেক্টরের বীরত্ব ও আত্মত্যাগের ইতিহাস জড়িয়ে রয়েছে। সুন্দরী হেলেনকে কেন্দ্র করে যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে হেক্টর পরাস্ত হয়। গ্রিকরা ট্রয় নগরী দখল করে আগুন ধরিয়ে দেয়। | ইতিহাস - বিখ্যাত এ ট্রয় নগরীটি বর্তমান তুরস্কে অবস্থিত।
বাংলাদেশ কোন সনে জাতিসংঘের সদস্যপদ লাভ করে ?
Correct Answer:
গ: ১৯৭৪ সালে
Explanation:
বাংলাদেশ কোন সনে জাতিসংঘের সদস্যপদ লাভ করে ? সঠিক উত্তর ১৯৭৪ সালে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে ১৩৬তম সদস্য পদ লাভ করে।
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল ?
Correct Answer:
ঘ: ১১ টি
Explanation:
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল ? সঠিক উত্তর ১১ টি মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ পরিচালনার সুবিধার্থে বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়। জেনারেল এমএজি ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে এ সময় নিয়ােগ দেয়া হয়।
কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশকে ?
Correct Answer:
ক: সিপিইউ (CPU)
Explanation:
কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশকে ? সঠিক উত্তর সিপিইউ (CPU) CPU - এর পূর্ণরূপ হলাে Central Processing unit. কম্পিউটারের কাজ করার গতি ও ক্ষমতা সিপিইউএর উপর নির্ভরশীল। সিপিইউ কম্পিউটারের সকল অংশের নিয়ন্ত্রণ ও সময় নির্ধারণ সংকেত প্রদান করে, মেমােরি থেকে ডেটা ও ইন্সট্রাকশন প্রদান করে এবং ইন্সট্রাকশন ডিকোড করে, গাণিতিক বা যুক্তিমূলক কাজ বা সিদ্ধান্তমূলক কাজ করে। এ সকল কারণে সিপিইউকে কম্পিউটারের মস্তিক বলা হয়।
বিশ্ব শিক্ষক দিবস কোনটি ?
Correct Answer:
খ: ৫ অক্টোবর
Explanation:
বিশ্ব শিক্ষক দিবস কোনটি ? সঠিক উত্তর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস ৫ অক্টোবর। ১৯৯৪ সালে প্রথম বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। তারপর থেকে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালন করা হচ্ছে। শিক্ষকদের মর্যাদা বৃদ্ধিই এ দিবস পালনের মূল উদ্দেশ্য।
মানুষের বুদ্ধির বিকাশ সম্পন্ন হয় ____
Correct Answer:
খ: ১৮ বছরে
Explanation:
মানুষের বুদ্ধির বিকাশ সম্পন্ন হয় ____ সঠিক উত্তর ১৮ বছরে আমাদের মস্তিষ্ক হল বুদ্ধির আধার । মস্তিষ্কে সেরিব্রাল কর্টেক্স নামে এক ধুসর টুপির মধ্যে নানা অংশ রয়েছে । সেই অংশগুলি আমাদের মেধা, বোধ, বুদ্ধি ও চেতনার মূল উৎস । মানুষের বুদ্ধির বিকাশ সম্পন্ন হয় ১৮ বছর বয়সে ।
ADB এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Correct Answer:
খ: ম্যানিলায়
Explanation:
ADB এর সদর দপ্তর কোথায় অবস্থিত ? সঠিক উত্তর ম্যানিলায় ১৯ ডিসেম্বর ১৯৬৬ সালে এশীয় উন্নয়ন ব্যাংক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নকে আরো দ্রুত, বেগবান ও সহজ করাই ব্যাংকটির মূল উদ্দেশ্য। এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত। এর বর্তমান সদস্য সংখ্যা ৬৮।
২০১০ সালে বাংলাদেশ বিমান ঢাকা থেকে প্রথম হজ্ব ফ্লাইট কবে থেকে যাত্রা শুরু করে ?
Correct Answer:
খ: ৮ - ১০ - ১০
গোবি মরুভূমি কোথায় অবস্থিত ?
Correct Answer:
গ: চীন
Explanation:
গোবি মরুভূমি কোথায় অবস্থিত ? সঠিক উত্তর চীন গােবি মরুভূমি চীন ও মঙ্গোলিয়ায় অবস্থিত। এ মরুভূমির অংশবিশেষ চীনের উত্তর এবং উত্তর - পশ্চিম অংশে এবং বাকি অংশ মঙ্গোলিয়ার দক্ষিণে। গােবি মরুভূমি এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম মরুভূমি।
পল্লী উন্নয়ন একাডেমী (RDA) কোথায় অবস্থিত ?
Correct Answer:
খ: বগুড়া
Explanation:
পল্লী উন্নয়ন একাডেমী (RDA) কোথায় অবস্থিত ? সঠিক উত্তর বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী (RDA) ১৯ জুন ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বগুড়ায় অবস্থিত। এ প্রতিষ্ঠানটি প্রশিক্ষণপ্রদান, গবেষণা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কর্মশালার আয়ােজন করে থাকে।
ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল ?
Correct Answer:
ক: ১৬১০ সালে
Explanation:
ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল ? সঠিক উত্তর ১৬১০ সালে খ্রিস্টীয় ১৩শ শতাব্দীর শেষের দিকে মুসলমানেরা ঢাকা অধিকার করে। মোঘল সম্রাট জাহাঙ্গীরের ফরমান অনুযায়ী ১৬ জুলাই ১৬১০ খ্রিস্টাব্দে ঢাকাকে সুবা বাংলার রাজধানী ঘোষণা করা হয়। সম্রাট জাহাঙ্গীর - এর নাম অনুসারে রাজধানীর নাম জাহাঙ্গীরনগর রাখা হয়। সম্রাট জাহাঙ্গীরের জীবিতকাল পর্যন্ত এ নাম বজায় ছিলো।
নেদারল্যান্ডের মুদ্রার নাম-
Correct Answer:
খ: ইউরো
Explanation:
নেদারল্যান্ডের মুদ্রার নাম- সঠিক উত্তর ইউরো Euro (ইউরাে) হল ইউরােপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রা। ১ জানুয়ারি, ১৯৯৯ সালে ইউরাে মুদ্রা চালু হয়। ১ জানুয়ারি, ২০০২ ইউরাে নােট চালু হয় এবং একই সাথে ইউরাের দেশগুলাে পুরাতন মুদ্রা বাতিল করে দেয়। ফলে একক মুদ্রা হিসাবে। “ইউরাে’ চালু হয়। বর্তমানে ইউরােপীয় ইউনিয়নভুক্ত ১৯টি দেশে ইউরাে মুদ্রা চালু আছে। যথা - বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, ইতালি, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, স্পেন, পতুর্গাল, অস্ট্রিয়া, ফিনল্যান্ড, গ্রিস, স্লোভেনিয়া, সাইপ্রাস, মাল্টা, স্লোভাকিয়া, এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া। ১ জানুয়ারি, ২০১৫ লিথুয়ানিয়া ১৯তম দেশ হিসেবে ইউরাে মুদ্রা গ্রহণ করে। ইউরােপীয় ইউনিয়নের বাহিরে কসােভাে, মন্টিনিগ্রো, এন্ডােরা, মােনাকো, ভ্যাটিকান সিটি, স্যানমেরিনাে ‘ইউরাে’ কে একক মুদ্রা হিসাবে ব্যবহার করে। ইউরােপীয় ইউনিয়নভুক্ত দেশ যুক্তরাজ্য এখনাে 'ইউরাে' গ্রহণ করেনি। রবার্ট মুন্ডেলকে ইউরো মুদ্রার জনক বলা হয়।
একটি ঘনকের ছয়টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল 216 বর্গ সেমি হলে, ঘনকটির আয়তন কত ?
Correct Answer:
গ: 216 ঘন সেমি
Explanation:
একটি ঘনকের ছয়টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল 216 বর্গ সেমি হলে, ঘনকটির আয়তন কত ? সঠিক উত্তর 216 ঘন সেমি আমরা জানি, ঘনক - এর সমগ্র তলের ক্ষেত্রফল = 2 (a² + a² + a²) = 6a² বর্গ একক প্রশ্নমতে, 6a² = 216 সেমি = > a² = 36 সেমি ∴a = 6 সেমি অতএব, ঘকটির আয়তন = a³ = 6³ = 216 ঘন সেমি ।
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ । এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে, পরিসীমা কত ?
Correct Answer:
ক: 96 মিটার
Explanation:
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ । এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে, পরিসীমা কত ? সঠিক উত্তর 96 মিটার ধরি, আয়তাকার ঘরের বিস্তার x মিটার " " দৈর্ঘ্য 2x " প্রশ্নমতে, 2x² = 512 = > x² = 256 ∴x = 16 = বিস্তার ∴2x = 32 = দৈর্ঘ্য আয়তক্ষেত্রের পরিসীমা = 2(দৈর্ঘ্য + প্রস্থ) = 2 (32 + 16) = 96 মিটার
নিচের কোন তিনটি রেখাংশের দৈর্ঘ্য দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব ?
Correct Answer:
খ: 3, 4, 5
Explanation:
নিচের কোন তিনটি রেখাংশের দৈর্ঘ্য দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব ? সঠিক উত্তর 3, 4, 5 সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বৃহত্তম বাহুর বর্গ ক্ষুদ্রতর বাহুদ্বয়ের বর্গের যোগফলের সমান। এখানে, 52 = 42 + 32