Assistant Agriculture Officer of Agriculture Extension Department MCQs
Showing 47 questions (Total: 47)
'সনদ' শব্দের অর্থ কি?
Correct Answer:
খ: নিবাস
Explanation:
'সনদ' শব্দের অর্থ কি? সঠিক উত্তর নিবাস সনদ - বি. (প্রধানত সরকারি); 1 হুকুমনামা, আদেশপত্র, ফরমান; 2 দলিল; 3 উপাধিপত্র।
'আকাশ পাতাল' বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
গ: প্রচুর ব্যবধান
Explanation:
'আকাশ পাতাল' বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর প্রচুর ব্যবধান আকাশকুসুম (অসম্ভব কল্পনা) – ওসব আকাশকুসুম ভেবে সময় নষ্ট করে লাভ নেই, বাস্তবে ফিরে এস। আকাশ - পাতাল (দুস্তর ব্যবধান) – হাবিব ও হাসান সহোদর ভাই, কিন্তু দুজনের চরিত্রে আকাশ - পাতাল ব্যবধান। আক্কেল গুড়ুম (স্তম্ভিত) – এইটুকু ছেলের কথা শুনে আমার তো আক্কেল গুড়ুম। আকাশ ভেঙে পড়া (মহাবিপদ) – বাবার মৃত্যু সংবাদ পেয়ে শারমিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আক্কেল সেলামী (নির্বুদ্ধিতার শাস্তি) – বিনা টিকেটে যারা রেল ভ্রমণ করে তাদেরকে মাঝে মধ্যে আক্কেল সেলামী দিতে হয়। আকাশে তোলা (মাত্রাতিরিক্ত প্রশংসা) – প্রশংসা করতে করতে তাকে আকাশে তুলেছ তো এখন আর কাউকে সে পাত্তাই দেয় না। আক্কেল দাঁত (বুদ্ধির পরিপক্বতা) – এসব কঠিন কথার মর্ম তুমি বুঝবে না; তোমার তো দেখি আক্কেল দাতই গজায়নি।
'নাতিদীর্ঘ' বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
খ: অতি দীর্ঘ নয়
Explanation:
'নাতিদীর্ঘ' বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর অতি দীর্ঘ নয় বাগধারা শব্দের আভিধানিক অর্থ কথার বচন ভঙ্গি বা ভাব বা কথার ঢং। বাক্য বা বাক্যাংশের বিশেষ প্রকাশভঙ্গিকে বলা হয় বাগধারা। বিশেষ প্রসঙ্গে শব্দের বিশিষ্টার্থক প্রয়োগের ফলে বাংলায় বহু বাগধারা তৈরী হয়েছে। এ ধরনের প্রয়োগের পদগুচ্ছ বা বাক্যাংশ আভিধানিক অর্থ ছাপিয়ে বিশেষ অর্থের দ্যোতক হয়ে ওঠে। যে পদগুচ্ছ বা বাক্যাংশ বিশিষ্টার্থক প্রয়োগের ফলে আভিধানিক অর্থের বাইরে আলাদা অর্থ প্রকাশ করে, তাকে বলা হয় বাগধারা। বাগধারা ভাষাকে সংক্ষিপ্ত করে, ভাবের ইঙ্গিতময় প্রকাশ ঘটিয়ে বক্তব্যকে রসমধুর করে উপস্থাপন করে। এদিক থেকে বাগধারা বাংলা সাহিত্যের বিশেষ সম্পদ। বাগধারা গঠনে বিভিন্ন শব্দের ব্যবহারকে শব্দের রীতিসিদ্ধ প্রয়োগও বলা হয়। একে বাগবিধিও বলা হয়ে থাকে।
সন্ধি- বিচ্ছেদ করুন- ' সংসার'।
Correct Answer:
খ: সম + সার
Explanation:
সন্ধি- বিচ্ছেদ করুন- ' সংসার'। সঠিক উত্তর সম + সার ‘ম’ - এর পরে অন্তঃস্থ ধ্বনি (য, র, ল, ব) কিংবা উষ্ম ধ্বনি (শ, ষ, স, হ) থাকলে ‘ম’ - এর জায়গায় ‘ং’ হয়। সম + যম = সংযমসম + বাদ = সংবাদসম + রক্ষণ = সংরক্ষণসম + লাপ = সংলাপসম + শয় = সংশয়সম + সার = সংসারসম + হার = সংহারবারম + বার = বারংবারকিম + বা = কিংবাসম + বরণ = সংবরণসম + যোগ = সংযোগসম + যোজন = সংযোজনসম + শোধন = সংশোধনসর্বম + সহা = সর্বংসহাস্বয়ম + বরা = স্বয়ম্বরা উল্লেখ্য, এই নিয়মের একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম - সম + রাট = সম্রাট।
'অভিরাম' শব্দের অর্থ কি?
Correct Answer:
গ: সুন্দর
Explanation:
'অভিরাম' শব্দের অর্থ কি? সঠিক উত্তর সুন্দর অভিরাম - [বিশেষণ পদ] সুন্দর, আনন্দদায়ক।
'সংশপ্তক' রচনা করেন কে?
Correct Answer:
ঘ: শহীদুল্লাহ কায়সার
Explanation:
'সংশপ্তক' রচনা করেন কে? সঠিক উত্তর শহীদুল্লাহ কায়সার সংশপ্তক শহীদুল্লাহ কায়সারের একটি উপন্যাস। ১৯৬৪ সালে রচিত এই উপন্যাসটি ১৯৬৫ সালে প্রকাশিত হয়। পরবর্তীতে আবদুল্লাহ আল মামুন নাট্যরূপ প্রদান করেন এবং যা বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হয়। সংশপ্তক নাটকটি বাংলাদেশে টিভি নাটকের অন্যতম জনপ্রিয় নাটক হিসেবে বিবেচনা করা হয়। সংশপ্তক শব্দের অর্থ হয় জয় না হয় মৃত্যু।
'জগদ্দল পাথর' বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
গ: গুরুভার
Explanation:
'জগদ্দল পাথর' বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর গুরুভার ১। অগস্ত জাত্রা' - শেষ প্রস্থান। ২। 'গোঁফ খেজুরে' - - নিতান্ত অলস। ৩। 'গড্ডালিকা প্রবাহ' - - - অন্ধ অনুকরণ। ৪। 'জগদ্দল পাথর' - - - - গুরুভার। ৫। 'ঠোঁট কাটা' - - বেহায়া।
মোট কয়জনকে বীরশ্রেষ্ঠ উপাধী দেয়া হয়?
Correct Answer:
খ: ৭
Explanation:
মোট কয়জনকে বীরশ্রেষ্ঠ উপাধী দেয়া হয়? সঠিক উত্তর ৭ মোট ৭জনকে বীরশ্রেষ্ঠ উপাধী দেয়া হয়। বীর শ্রেষ্ঠ বীরত্বের জন্য প্রদত্ত বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পুরস্কার । যুদ্ধক্ষেত্রে অতুলনীয় সাহস ও আত্মত্যাগের নিদর্শন স্থাপনকারী যোদ্ধার স্বীকৃতিস্বরূপ এই পদক দেয়া হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ সাতজন মুক্তিযোদ্ধাকে এই পদক দেয়া হয়েছে ।
নিম্নের কোনটি দ্বীপ দেশ?
Correct Answer:
ঘ: শ্রীলঙ্কা
Explanation:
নিম্নের কোনটি দ্বীপ দেশ? সঠিক উত্তর শ্রীলঙ্কা শ্রীলঙ্কা দ্বীপ দেশ। শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। এর সরকারি নাম গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রী শ্রীলঙ্কা। ১৯৭২ সালের আগে এই দ্বীপ সিলন নামেও পরিচিত ছিল। এর প্রশাসনিক রাজধানীর নাম শ্রী জয়াবর্ধেনেপুরা কোট্টে। এর প্রধান শহর কলম্বো। ভারতের দক্ষিণ উপকূল হতে ৩১ কিলোমিটার দূরে অবস্থিত। ২ কোটি জনসংখ্যার এই দেশে ১৪% এর অধিক লোকজনের দৈনিক আয় ১.২৫ মার্কিন ডলারের নিচে। প্রাচীনকাল থেকেই শ্রীলঙ্কা বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান হিসেবে পরিচিত।
গলগন্ড রোগ হয় কিসের অভাবে?
Correct Answer:
খ: আয়োডিন
Explanation:
গলগন্ড রোগ হয় কিসের অভাবে? সঠিক উত্তর আয়োডিন গলার সামনের দিকে থাকা থাইরয়েড গ্লান্ড ফুলে যাওয়াকে গলগন্ড বলে। খাদ্যে আয়োডিনের অভাব গলগন্ডএর একটি অন্যতম কারণ। কোন কারণে গলায় রেডিয়েশন দেওয়া হলে পরবর্তী থাইরয়েড গ্লান্ডের ক্যান্সার (ক্যান্সার ) হওয়ার সম্ভাবনা থাকে।
হরিৎ বর্ন কোন রঙ?
Correct Answer:
গ: সবুজ
Explanation:
হরিৎ বর্ন কোন রঙ? সঠিক উত্তর সবুজ হরিৎ, হরিত - [বিশেষ্য পদ] সবুজবর্ণ, নীল ও পীতের মিশ্রিত বর্ণ।
ভূপৃষ্ঠ থেকে উপড়ে উঠলে বস্তুর ওজন-
Correct Answer:
ক: কমে
Explanation:
ভূপৃষ্ঠ থেকে উপড়ে উঠলে বস্তুর ওজন- সঠিক উত্তর কমে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় আভিকর্ষজ ত্বরণের মানও তত কমতে থাকে ফলে বস্তুর ওজনও তত কমতে থাকে। এ কারণে পাহাড় বা পর্বতের শীর্ষে বস্তুর ওজন কম হয়। আবার, বিভিন্ন পরীক্ষণ থেকে দেখা গেছে ভূপৃষ্ঠ থেকে যত নিচে যাওয়া যায় অভিকর্ষজ ত্বরণের মানও ততই কমতে থাকে। এতে করে পৃথিবীর যত অভ্যন্তরে যাওয়া যায় বস্তুর ওজনও তত কমতে থাকে। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য সুতরাং পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজনও শূন্য হবে
Quite এর অর্থ চিহ্নিত করুনঃ
Correct Answer:
খ: সম্পুর্ণরুপে
Explanation:
Quite এর অর্থ চিহ্নিত করুনঃ সঠিক উত্তর সম্পুর্ণরুপে Quiet - শান্ত, স্থির। Quite - পুরোপুরি, সম্পূর্ণরূপে। Rarely - কদাচিৎ।
Massive এর অর্থ চিহ্নিত করুনঃ
Correct Answer:
গ: প্রকান্ড
Explanation:
Massive এর অর্থ চিহ্নিত করুনঃ সঠিক উত্তর প্রকান্ড Massive - বিশাল, প্রকান্ড। Exceptionally large.
Ingredient এর অর্থ চিহ্নিত করুনঃ
Correct Answer:
খ: উপাদান
Explanation:
Ingredient এর অর্থ চিহ্নিত করুনঃ সঠিক উত্তর উপাদান Ingredient - উপাদান। Any of the foods or substances that are combined to make a particular dish.
Familiar এর অর্থ চিহ্নিত করুনঃ
Correct Answer:
খ: সুপরিচিতি
Explanation:
Familiar এর অর্থ চিহ্নিত করুনঃ সঠিক উত্তর সুপরিচিতি Familiar - পরিচিত, ঘনিষ্ঠ। In close friendship, Intimate.
Deceive এর অর্থ চিহ্নিত করুনঃ
Correct Answer:
ঘ: প্রতারণা
Explanation:
Deceive এর অর্থ চিহ্নিত করুনঃ সঠিক উত্তর প্রতারণা Deceive - প্রতারণা করা। Arrogance - দম্ভ, অহংকার। Cruel - নিষ্ঠুর। Attractive - আকর্ষণীয়।
We should look______ our old parents.
Correct Answer:
D: after
Explanation:
We should look______ our old parents. Correct Answer after look after - দেখাশুনা করা। look over - খোঁজ খবর নেওয়া। Look into - তদন্ত করা। আমাদের উচিত আমাদের পিতামাতাকে দেখাশুনা করা।
I know he is _____ honest man.
Correct Answer:
D: an
Explanation:
I know he is _____ honest man. Correct Answer an H এর উচ্চারণ যদি 'অ' বা ' আ' অর্থাৎ vowel এর মতো হয় তাহলে তার পূর্বে an বসে। honest এর H এখানে 'হ ' এর মতো না হয়ে 'অ' এর মতো হয়েছে।
Distribute these mangoes ______ Arif and Babu.
Correct Answer:
C: among
Explanation:
Distribute these mangoes ______ Arif and Babu. Correct Answer among দুটি জিনিসের মধ্যে Between আর দুয়ের অধিক এর মধ্যে বোঝতে among বসে। এখানে arif ও babu দুজন ব্যক্তি সুতরাং তার আগে between বসবে।
Rahim _____ to school regularly.
Correct Answer:
A: goes
Explanation:
Rahim _____ to school regularly. Correct Answer goes অভ্যাস, চিরস্থায়ী ঘটনা ইত্যাদি বুঝানোর জন্য Present Indefinite Tense ব্যবহৃত হয়। যেমনঃ The sun rises in the east. Rahim goes to school regularly.
Something is better than ____.
Correct Answer:
B: nothinng
Explanation:
Something is better than ____. Correct Answer nothinng something is better than nothing - একটি প্রবাদ যার অর্থ - - নেই মামার চেয়ে কানা মামা ভাল 'বা 'কিছু না থাকার চেয়ে অল্প থাকাও ভালো।
Meet me ___ IBA.
Correct Answer:
A: at
Explanation:
Meet me ___ IBA. Correct Answer at ছোট স্থানের পূর্বে at এবং বড় স্থানের পূর্বে in বসে। সুতরাং IBA( ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগ) এর পূর্বে atবসে
_____ there any cars on the street?
Correct Answer:
A: Is
Explanation:
_____ there any cars on the street? Correct Answer Is Assertive: There is no car on the streets. Interrogative: Is there any car on the streets?
We Shall return before the sun_____.
Correct Answer:
D: sets
আরিফ একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে এবং অপু একই কাজ ১৫ দিনে শেষ করতে পারে। তারা যদি একসাথে কাজ করে তবে ঐ কাজ কত দিনে শেষ করতে পারবে?
Correct Answer:
গ: ৬
Explanation:
আরিফ একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে এবং অপু একই কাজ ১৫ দিনে শেষ করতে পারে। তারা যদি একসাথে কাজ করে তবে ঐ কাজ কত দিনে শেষ করতে পারবে? সঠিক উত্তর ৬ আরিফ ১ দিনে করে ১/১০ অংশ ১ " " ১/১৫ অংশ দুজনে ১ দিনে করে = (১/১০ + ১/১৫) অংশ = (৩ + ২/৩০) অংশ = (৫/৩০) অংশ = ১/৬ অংশ ১/৬ অংশ করবে ১ দিনে ১ " " = ১×৬/১ দিনে = ৬ দিনে
একটি সংখ্যাকে ৩৫ দিয়ে ভাগ করলে ১০ তাকে। যদি ঐ সংখ্যাকে ৭ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে?
Correct Answer:
গ: ৩
Explanation:
একটি সংখ্যাকে ৩৫ দিয়ে ভাগ করলে ১০ তাকে। যদি ঐ সংখ্যাকে ৭ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে? সঠিক উত্তর ৩ ৩৫ দিয়ে ভাগ করলে ভাগ করলে ভাগশেষ ১০ থাকে অর্থাৎ ভাগফল x হলে সংখ্যাটি হবে = (৩৫x + ১০) = ৩৫x + ৭ + ৩ যাকে ৭ দিয়ে ভাগ করলে ৩ ভাগশেষ থাকবে । উত্তরঃ ৩
কামাল বশিরের ৬ বছরের ছোট। বশির টুটুলের ৫ বছরের বড়। কামাল ও টুটুলের বয়সের পার্থক্য কত?
Correct Answer:
গ: ০
Explanation:
কামাল বশিরের ৬ বছরের ছোট। বশির টুটুলের ৫ বছরের বড়। কামাল ও টুটুলের বয়সের পার্থক্য কত? সঠিক উত্তর ০ মনে করিটুটুলের বয়স = ১বশিরের বয়স = ১+৫ =৬কামাল= (১+৫) – ৬কামাল= ৬-৬ = ০
একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। মাঠের দৈর্ঘ্য ১২ মিটার হলে মাঠটির পরিসীমা কত মিটার?
Correct Answer:
খ: ৩৬
Explanation:
একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। মাঠের দৈর্ঘ্য ১২ মিটার হলে মাঠটির পরিসীমা কত মিটার? সঠিক উত্তর ৩৬ মাঠের দৈর্ঘ্য ১২ মিটার প্রস্থ = ১২/২ = ৬ মিটার পরিসীমা = ২ (দের্ঘ্য + প্রস্থ) = ২ (১২ + ৬) = ৩৬ মিটার
দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু এর গুণফল সংখ্যা দুটির-।
Correct Answer:
ক: গুণফলের সমান
Explanation:
দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু এর গুণফল সংখ্যা দুটির-। সঠিক উত্তর গুণফলের সমান সূত্র,২ টি সংখ্যার গুণফল = সংখ্যাগুলোর ল.সা.গু × সংখ্যাগুলোর গ.সা.গু
কোনো ক্লাসে চল্লিশ জন ছাত্রের মধ্যে ২৪ জন পাশ করল। ঐ ক্লাসে শতকরা ছাত্র পাশ করতে পারেনি?
Correct Answer:
ক: ৪০%
Explanation:
কোনো ক্লাসে চল্লিশ জন ছাত্রের মধ্যে ২৪ জন পাশ করল। ঐ ক্লাসে শতকরা ছাত্র পাশ করতে পারেনি? সঠিক উত্তর ৪০% পাশ করতে পারেনি = ৪০ - ২৪ = ১৬ জন পাশ না করার শতকরা হার = (১৬/৪০) x ১০০ = ৪০%
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৫ বছর পর তাদের বয়সের সমষ্টি ৬০ বছর হলে পিতার বর্তমান বয়স কত বছর?
Correct Answer:
গ: ৪০
Explanation:
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৫ বছর পর তাদের বয়সের সমষ্টি ৬০ বছর হলে পিতার বর্তমান বয়স কত বছর? সঠিক উত্তর ৪০ ধরি, পুত্রের বর্তমান বয়স = ক বছর। পিতার বর্তমান বয়স = ৪ক বছর। ৫ বছর পর পুত্রের বয়স = (ক + ৫) বছর। ৫ বছর পর পিতার বয়স = (৪ক + ৫) বছর। প্রশ্নমতে, ক + ৫ + ৪ক + ৫ = ৬০ বা, ৫ক + ১০ = ৬০ বা, ৫ক = ৬০ - ১০ বা, ৫ক = ৫০ বা, ক = বা, ক = ১০ ক = ১০ নির্ণেয় পিতার বর্তমান বয়স = ৪ক বছর = (৪×১০) বছর = ৪০ বছর। উত্তর: পিতার বর্তমান বয়স ৪০ বছর।
৮ জন লোক একদিনে ২০টি চেয়ার বানাতে পারলে ১৬ জন লোক ৪০টি চেয়ার বানাতে কত সময় নিবে?
Correct Answer:
ক: ১ দিন
Explanation:
৮ জন লোক একদিনে ২০টি চেয়ার বানাতে পারলে ১৬ জন লোক ৪০টি চেয়ার বানাতে কত সময় নিবে? সঠিক উত্তর ১ দিন ৮ জন লোক ২০ টি চেয়ার বানায় ১ দিনে ৮ জন লোক ৪০ টি চেয়ার বানায় ১x৪০/২০ = ২ দিনে ১৬ জন লোক ৪০ টি চেয়ার বানায় = ২x৮/১৬ = ১ দিনে
পাঁচটি সংখ্যার গড় ৪৬ এবং সংখ্যাগুলোর প্রথম চারটি সংখ্যার গড় ৪৫। পঞ্চম সংখ্যাটি কত?
Correct Answer:
গ: ৫০
Explanation:
পাঁচটি সংখ্যার গড় ৪৬ এবং সংখ্যাগুলোর প্রথম চারটি সংখ্যার গড় ৪৫। পঞ্চম সংখ্যাটি কত? সঠিক উত্তর ৫০ ৫টি সংখ্যার সমষ্টি = ৫×৪৬ = ২৩০ ৪টি " " " " " ৪× ৪৫ = ১৮০ সুতরাং ৫ম সংখ্যাটি = ( ২৩০ - ১৮০) = ৫০ উত্তরঃ ৫০
কোনো শ্রেণীর ২৪ জন ছাত্রের বয়স ১৪ বছর। একজন শ্রেণী শিক্ষকের বয়স তাদের সাথে যোগ করা হয়। তবে বয়সের গড়। এক বছর বৃত্তি পায়। শিক্ষকের বয়স কত?
Correct Answer:
গ: ৩৫
Explanation:
কোনো শ্রেণীর ২৪ জন ছাত্রের বয়স ১৪ বছর। একজন শ্রেণী শিক্ষকের বয়স তাদের সাথে যোগ করা হয়। তবে বয়সের গড়। এক বছর বৃত্তি পায়। শিক্ষকের বয়স কত? সঠিক উত্তর ৩৫ শিক্ষক ও ছাত্রদের মোট বয়স = ১৫ x ২৫ = ৩৭৫ বছর ছাত্রদের মোট বয়স = (১৫ - ১) x ২৪ = ৩৩৬ বছর সুতরাং, শিক্ষকের বয়স = ৩৭৫ - ৩৩৬ = ৩৯ বছর।
একজন বিক্রেতা একটি পন্য ৪৮০ টাকায় বিক্রি করে ২০% লাভ করল। পণ্যটির ক্রয়মূল্য কত টাকা?
Correct Answer:
গ: ৪০০
Explanation:
একজন বিক্রেতা একটি পন্য ৪৮০ টাকায় বিক্রি করে ২০% লাভ করল। পণ্যটির ক্রয়মূল্য কত টাকা? সঠিক উত্তর ৪০০ ২০% লাভে, বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা বিক্রয়মূল্য ৪৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ x ৪৮০ / ১২০ = ৪০০ টাকা
৪ জন পুরুষ বা ৬ জন স্ত্রীলোক একটি কাজ ১৬ দিনে শেষ করতে পারলে ৪ জন পুরুষ ও ৬ জন স্ত্রীলোক একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে?
Correct Answer:
ক: ৮
Explanation:
৪ জন পুরুষ বা ৬ জন স্ত্রীলোক একটি কাজ ১৬ দিনে শেষ করতে পারলে ৪ জন পুরুষ ও ৬ জন স্ত্রীলোক একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে? সঠিক উত্তর ৮ ৪ জন পুরুষ = ৬ জন স্ত্রী লোক ৪ জন পুরুষ + ৬ জন স্ত্রী লোক = ১২ জন স্ত্রী লোক ৬ জন স্ত্রী লোক কাজটি করে ১৬ দিনে ১২ জন স্ত্রীলোক কাজটি করে (১৬ X ৬)/১২ দিনে। = ৮ দিনে।
একটি সংখ্যা থেকে সংখ্যাটির ৪০% বিয়োগ করলে ৩০ থাকে। সংখ্যাটি কত?
Correct Answer:
ক: ৫০
Explanation:
একটি সংখ্যা থেকে সংখ্যাটির ৪০% বিয়োগ করলে ৩০ থাকে। সংখ্যাটি কত? সঠিক উত্তর ৫০ ধরি, সংখ্যাটি ক। তাহলে, ক - (৪০/১০০) ক = ৩০ বা, ক - ০.৪ক = ৩০ বা, ০.৬ক = ৩০ বা, ক = ৩০/০.৬ = ৫০
একটি বাক্সে যতগুলো মার্বেল আছে তার ৩০% কালো এবং বাকিগুলো লাল। যদি ঐ বাক্সে ২১০ টি লাল মার্বেল থাকে তবে ঐ বাক্সে মোট কতটি মার্বেল আছে?
Correct Answer:
খ: ৩০০
Explanation:
একটি বাক্সে যতগুলো মার্বেল আছে তার ৩০% কালো এবং বাকিগুলো লাল। যদি ঐ বাক্সে ২১০ টি লাল মার্বেল থাকে তবে ঐ বাক্সে মোট কতটি মার্বেল আছে? সঠিক উত্তর ৩০০ লালা মার্বেল আছে = ১০০ - ৩০ = ৭০% ৭০% মার্বেল = ২১০ তাহলে, ১০০% মার্বেল = ২১০ x ১০০ / ৭০ = ৩০০ টি
আরিফের বেতন ৬০ টাকা বাড়ালে তার বেতন বাবুর বেতনের ৫০% হবে। যদি বাবুর বেতন ২০০০ টাকা হয় তবে আরিফের বর্তমান বেতন কত?
Correct Answer:
গ: ৯৪০
Explanation:
আরিফের বেতন ৬০ টাকা বাড়ালে তার বেতন বাবুর বেতনের ৫০% হবে। যদি বাবুর বেতন ২০০০ টাকা হয় তবে আরিফের বর্তমান বেতন কত? সঠিক উত্তর ৯৪০ ধরি, আরিফের বেতন ক টাকা। তাহলে, ক + ৬০ = (৫০/১০০) x ২০০০ ক = ১০০০ - ৬০ বা, ক = ৯৪০ টাকা
একজন বিক্রেতা ১০ টাকায় ৪টি করে বল ক্রয় করে ৬ টাকায় ২টি করে বল বিক্রয় করলো। সে শতকরা কত টাকা লাভ করলো?
Correct Answer:
খ: ২০%
Explanation:
একজন বিক্রেতা ১০ টাকায় ৪টি করে বল ক্রয় করে ৬ টাকায় ২টি করে বল বিক্রয় করলো। সে শতকরা কত টাকা লাভ করলো? সঠিক উত্তর ২০% প্রতিটি বলের ক্রয়মূল্য = ১০/৪ = ২.৫ টাকা প্রতিটি বলের বিক্রয়মূল্য = ৬/২ = ৩ টাকা লাভ = {(৩ - ২.৫) / ২.৫ } x ১০০% = ২০%
একজন বিক্রেতা ১০ টাকায় ৪টি করে বল ক্রয় করে ৬ টাকায় ২ টি করে বল বিক্রয় করলো। সে শতকরা কত টাকা লাভ করলো?
Correct Answer:
খ: ২০%
একটি পেন্সিলের ওজন ৫ গ্রাম । পেন্সিলটির ওজন মিলিগ্রাম কত হবে?
Correct Answer:
গ: ৫০০০
একজন লোক ঘন্টায় y কিমি হাঁটতে পারে। x কিমি দূরত্ব অতিক্রম করতে ঐ লোকের কত মিনিট সময় লাগবে?
Correct Answer:
গ: 60xy
এক কথায় প্রকাশ করুন- 'উপকারীর উপকার করে যে'।
Correct Answer:
ঘ: কৃতজ্ঞ
Explanation:
এক কথায় প্রকাশ করুন- 'উপকারীর উপকার করে যে'। সঠিক উত্তর কৃতজ্ঞ ১. উপকারীর অপকার করে যে, কৃতঘ্ন। ২. উপকারীর উপকার স্বীকার করে না যে, অকৃতজ্ঞ. ৩. উপকারীর উপকার স্বীকার করে যে, কৃতজ্ঞ।
একটি পেন্সিলের ওজন ৫ গ্রাম। পেন্সিলটির ওজন মিলিগ্রাম কত হবে?
Correct Answer:
গ: ৫০০০
Explanation:
একটি পেন্সিলের ওজন ৫ গ্রাম। পেন্সিলটির ওজন মিলিগ্রাম কত হবে? সঠিক উত্তর ৫০০০ আমরা জানি,এক গ্রাম =১০০০ মিলিগ্রামসুতরাং পাঁচগ্রাম = ৫০০ মিলিগ্রাম
'অলীক' শব্দের অর্থ কি?
Correct Answer:
ঘ: মিথ্যা
Explanation:
[অলীক - (১) [বিশেষ্য পদ] মিথ্যা। (২) [বিশেষণ পদ] কাল্পনিক, অমূলক, বৃথা, অসার (অলীক স্বপ্ন)।]