Assistant Chief Inspector of Ministry of Labor and Employment MCQs
Showing 50 questions (Total: 70)
প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে?
Correct Answer:
ঘ: শাহ মুহাম্মদ সগীর
Explanation:
প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে? সঠিক উত্তর শাহ মুহাম্মদ সগীর শাহ মুহাম্মদ সগীর আনুমানিক ১৩ - ১৪ শতকের কবি। বাঙালি মুসলিম কবিদের মধ্যে তিনিই প্রাচীনতম। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ এর রাজত্বকালে (১৩৮৯ - ১৪১১ খ্রিষ্টাব্দে) ইউসুফ - জোলেখা কাব্য রচনা করেন। কবি ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহের রাজকর্মচারী। কাব্যরস পরিবেশন অপেক্ষা ধর্মীয় প্রেরণা সৃষ্টির প্রতিই কবির অধিক আগ্রহ লক্ষ করা যায়। সে যুগে দেশি ভাষার রসাশ্রয়ী ধর্মকাহিনী রচনা করার মধ্যে কবির সৎসাহসের পরিচয় মেলে। বাইবেল - কুরআন কিংবা ফিরদৌসী - জামীর অনুসরণে কাহিনী - কাব্যটি কল্পিত হলেও তাতে বাঙলাদেশ ও বাঙালি - জীবনের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। কাব্যটি পঞ্চদশ শতাব্দীর প্রথম দশকে রচনা করা হয়েছিল বলে অনুমান করা হয়। তার কাব্যে চট্টগ্রাম অঞ্চলের কতিপয় শব্দের ব্যবহার লক্ষ করে ড. মুহম্মদ এনামুল হক তাকে চট্টগ্রামের অধিবাসী বলে বিবেচনা করেছেন। তিনি কাব্যচর্চায় সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। তার কাব্যে ধর্মীয় পটভুমি থাকলেও তা হয়ে উঠেছে মানবিক প্রেমোপাখ্যান। তার কাব্যে শিল্পমূল্য অতুলনীয়।
"সঞ্চিতা" কোন কবির কাব্য সংকলন?
Correct Answer:
গ: কাজী নজরুল ইসলাম
Explanation:
"সঞ্চিতা" কোন কবির কাব্য সংকলন? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম সঞ্চিতা বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাব্য - সংকলন। এই গ্রন্থে আটাত্তরটি কবিতা ও সতেরোটি গান আছে। এর মধ্যে - 'বিদ্রোহী', 'সর্বহারা', 'সাম্যবাদী', 'মানুষ', 'জীবন বন্দনা', 'খুকী ও কাঠবেড়ালী', 'চল্ চল্ চল্' প্রভৃতি প্রধান।'সঞ্চিতা ' কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর কে উৎসর্গ করা হয়৷
"খাচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়" পংক্তিটি কার রচনা?
Correct Answer:
খ: লালন শাহ
Explanation:
"খাচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়" পংক্তিটি কার রচনা? সঠিক উত্তর লালন শাহ সমগ্র বিশ্বে,বিশেষ করে বাংলাদেশসহ সমগ্র ভারতীয় উপমহাদেশে লালনের গান বেশ জনপ্রিয়। শ্রোতার পছন্দ অনুসারে বিবিসি বাংলার করা সর্বকালের সেরা ২০টি বাংলা গানের তালিকায় লালনের "খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়" গানটির অবস্থান ১৪তম। আত্মতত্ত্ব,দেহতত্ত্ব,গুরু বা মুর্শিদতত্ত্ব, প্রেম - ভক্তিতত্ত্ব,সাধনতত্ব,মানুষ - পরমতত্ত্ব, আল্লাহ্ - নবীতত্ত্ব, কৃষ্ণ - গৌরতত্ত্ব এবং আরও বিভিন্ন বিষয়ে লালনের গান রয়েছে।
"তিতাস একটি নদীর নাম" কোন ধরনের রচনা?
Correct Answer:
গ: উপন্যাস
Explanation:
"তিতাস একটি নদীর নাম" কোন ধরনের রচনা? সঠিক উত্তর উপন্যাস তিতাস একটি নদীর নাম অদ্বৈত মল্লবর্মণ রচিত বিখ্যাত উপন্যাস। এই একটি উপন্যাস লিখে লেখক খ্যাতি অর্জন করেন। এই উপন্যাসে গ্রামের দরিদ্র মালো শ্রেণীর লোকজনের দুঃখ - দুর্দশার কাহিনী ফুটিয়ে তুলেছেন। পরবর্তীকালে এই উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়। চলচ্চিত্রটি পরিচালনা করেন ঋত্ত্বিক ঘটক।
রবীন্দ্রনাথের "শেষের কবিতা" কোন ধরনের গ্রন্থ?
Correct Answer:
গ: উপন্যাস
Explanation:
রবীন্দ্রনাথের "শেষের কবিতা" কোন ধরনের গ্রন্থ? সঠিক উত্তর উপন্যাস শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। রবীন্দ্রনাথের চিত্রসৃষ্টি পর্যায়ের দ্বিতীয় উপন্যাস (প্রথমটি যোগাযোগ) এটি। ১৯২৭ সাল (১৩৩৪ বঙ্গাব্দের ভাদ্র) থেকে ১৯২৮ সাল (১৩৩৪ বঙ্গাব্দের চৈত্র) অবধি প্রবাসীতে ধারাবাহিকভাবে রচনাটি প্রকাশিত হয়।
উপকারীর অপকার করেন যিনি-
Correct Answer:
গ: কৃতঘ্ন
Explanation:
উপকারীর অপকার করেন যিনি- সঠিক উত্তর কৃতঘ্ন কৃতঘ্ন - [বিশেষণ পদ] যে উপকারীর উপকার স্বীকার করে না বা তাহার অপকার করে, নিমকহারাম, অকৃতজ্ঞ। [বিশেষ্য পদ] কৃতঘ্নতা।
"আনারস", "বালতি" শব্দ দুটি কোন ভাষা থেকে আগত?
Correct Answer:
গ: পর্তুগিজ
Explanation:
"আনারস", "বালতি" শব্দ দুটি কোন ভাষা থেকে আগত? সঠিক উত্তর পর্তুগিজ ***পর্তুগীজ শব্দ মনে রাখার একটি কৌশলঃ গীর্জারপাদ্রী চাবি দিয়ে গুদামের আলমারি খুলে তাতে আনারস পেঁপে পেয়ারা আলপিন ও আলকাতরা রাখলেন।কেরানি দিয়ে কামরা পরিষ্কার করে জানালা খুলে দিলেন। তারপর পেরেক ইস্ত্রি ইস্পাত ও পিস্তল বের করে বালতিতে রেখে বোমা বানালেন। শব্দ গির্জা , চাবি , গুদাম ,আলমারি , আনারস , পেঁপে ,পেয়ারা, আলপিন , আলকাতরা, কেরানি ,কামরা, জানালা, , পেরেক , ইস্ত্রি ,ইস্পাত , পিস্তল , বালতি, টুপি , সাবান, বোতাম ,পুউরুটি , মিস্রি ,পেরেক, ইংরেজ ,নিলাম ও বেহালা ইত্যাদি ।
"সংশয়" শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: প্রত্যয়
Explanation:
"সংশয়" শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর প্রত্যয় প্রত্যয় - [বিশেষ্য পদ] নিশ্চয়তা, প্রতীতি, বিশ্বাস; (ব্যকরণ) শব্দ বা ধাতুর উত্তর জায়মান বিভক্তি; ধাতু বা প্রাতিপদিকের উত্তর যা বিহিত হয় (কৃৎ ও তদ্ধিত প্রত্যয়)।
বাংলাভাষা ও সাহিত্যের আদি কবি কে?
Correct Answer:
গ: লুইপা
Explanation:
বাংলাভাষা ও সাহিত্যের আদি কবি কে? সঠিক উত্তর লুইপা ব্স্তান - 'গ্যুর গ্রন্থে লুইপাকে শ্রীভগবদ অভিসময়, বজ্রসত্ত্ব সাধনা, তত্ত্বস্বভাব দোহাকোষ গীতিকা দৃষ্টি নাম, শ্রীচক্রসম্বর অভিসময় টীকা এবং বুদ্ধদয়া গ্রন্থের রচয়িতা হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি অতীশ দীপঙ্করের সাথে অভিসময় বিভঙ্গ রচনা করেছিলেন। চর্যাপদের প্রথম এবং ঊনত্রিশতম পদ লুইপার রচনা।
"হাত হদাই" নাটকের নাট্যকার কে?
Correct Answer:
খ: সেলিম আল দীন
Explanation:
"হাত হদাই" নাটকের নাট্যকার কে? সঠিক উত্তর সেলিম আল দীন 'হাত - হদাই' নাটকের নাট্যকার - সেলিম আল দীনসেলিম আল দীন - এর হাত হদাই বাংলা নাট্যধারায় প্রবর্তিত কথানাট্যের ধারাকে সমৃদ্ধ করেছে। রূপকথার সার আরব্য রজনীর কাহিনী, সিন্দবাদের দুরন্ত ভ্রমণগাথা, পাশ্চাত্যের ওডিসি ও ঈনিড ভাবরস পানে মুগ্ধ সেলিম আল দীন হাত হদাই নাটক রচনা করেছেন। বঙ্গভূমির সমুদ্র উপকূলীয় অঞ্চলের মানুষের মৌখিক শব্দ 'হাত হদাই'; এর আক্ষরিক অর্থ - সাত সওদা ।সেলিম আল দীনসেলিম আল দীন (১৮ আগস্ট, ১৯৪৯ - ১৪ জানুয়ারি, ২০০৮ একজন প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার ও গবেষক। স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি নাটকের আঙ্গিক ও ভাষার উপর গবেষণা করেছেন। বাংলা নাটকের শিকড় সন্ধানী এ নাট্যকার ঐতিহ্যবাহী বাংলা নাট্যের বিষয় ও আঙ্গিক নিজ নাট্যে প্রয়োগের মাধ্যমে বাংলা নাটকের আপন বৈশিষ্ট্য তুলে ধরেছেন। সেলিম আল দীন সেলিম আল দীন জন্ম ১৮ আগস্ট ১৯৪৯ (বয়স ৭০) সোনাগাজী, ফেনী, বাংলাদেশ মৃত্যু ১৪ জানুয়ারি ২০০৮ (বয়স ৫৮) ঢাকা, বাংলাদেশ পেশা নাট্যকার, লেখক, অধ্যাপক জাতীয়তা বাংলাদেশী (বাংলা) নাগরিকত্ব বাংলাদেশী দম্পতি বেগমজাদী মেহেরুন্নেসা সেলিম তথ্য ধারা নাটক উল্লেখযোগ্য কাজ কিত্তনখোলা (১৯৮৬) কেরামতমঙ্গল (১৯৮৮) চাকা (১৯৯১) হরগজ (১৯৯২) যৈবতী কন্যার মন (১৯৯৩) হাতহদাই (১৯৯৭) প্রাচ্য (২০০০) নিমজ্জন (২০০২) পুরস্কার বাংলা একাডেমি পুরস্কার (সাহিত্য) (১৯৮৪) একুশে পদক (২০০৭) জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৯৩, ১৯৯৪) নান্দিকার পুরস্কার (আকাদেমি মঞ্চ কলকাতা) ১৯৯৪ শ্রেষ্ঠ টেলিভিশন নাট্যকার (১৯৯৪) মুনীর চৌধুরী সম্মাননা (২০০৫)
বাংলা সাহিত্যের কোন কবিকে বলা হয় "ভোরের পাখি"?
Correct Answer:
ঘ: বিহারীলাল চক্রবর্তী
Explanation:
বাংলা সাহিত্যের কোন কবিকে বলা হয় "ভোরের পাখি"? সঠিক উত্তর বিহারীলাল চক্রবর্তী বিহারীলাল চক্রবর্তী (২১ মে, ১৮৩৫ - ২৪ মে, ১৮৯৪) বাংলা ভাষার কবি। বাংলা সাহিত্যের প্রথম গীতি - কবি হিসেবে তিনি সুপরিচিত। রবীন্দ্রনাথ তাকে বাঙলা গীতি কাব্য - ধারার 'ভোরের পাখি' বলে আখ্যায়িত করেন। তার সব কাব্যই বিশুদ্ধ গীতিকাব্য। মনোবীণার নিভৃত ঝংকারে তার কাব্যের সৃষ্টি।
"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি"র রচয়িতা কে?
Correct Answer:
ঘ: আবদুল গাফফার চৌধুরী
Explanation:
"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি"র রচয়িতা কে? সঠিক উত্তর আবদুল গাফফার চৌধুরী আবদুল গাফফার চৌধুরী (জন্ম : ১২ ডিসেম্বর ১৯৩৪) একজন সুপরিচিত বাংলাদেশী গ্রন্থকার, কলাম লেখক। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান "আমার ভাইয়ের রক্তে রাঙানো" এর রচয়িতা। স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। ১৯৫৪ সালের প্রভাতফেরী তে ১ম গাওয়া হয়৷ । ' জীবন থেকে নেওয়া ' চলচ্চিত্রে জহির রায়হান ব্যবহার করেন। বিবিসির জরিপে সর্বশ্রেষ্ঠ বাংলা গানের তালিকায় এটি ৩ নাম্বারে আছে।
বাংলা সাহিত্যে কথ্যভাষার প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি?
Correct Answer:
খ: সবুজপত্র
Explanation:
বাংলা সাহিত্যে কথ্যভাষার প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি? সঠিক উত্তর সবুজপত্র প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজপত্র 1914 সালে প্রথম প্রকাশিত হয়।।বাংলা চলিতরীতি প্রচলনে এটি অগ্রণী ভূমিকা পালন করে।
ম্যাক্সিম গোর্কির "মা" উপন্যাসটি কোন ভাষায় রচিত?
Correct Answer:
ঘ: রুশ
Explanation:
ম্যাক্সিম গোর্কির "মা" উপন্যাসটি কোন ভাষায় রচিত? সঠিক উত্তর রুশ মা রূশ কথাসাহিত্যিক ম্যাক্সিম গোর্কি রচিত এক কালজয়ী উপন্যাস যা ১৯০৬ সালে প্রথম প্রকাশিত হয়। রুশ ভাষায় লিখিত এই উপন্যাসটি পরবর্তী এক শত বছরে সারা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। উপন্যাসটি বিপ্লবী শ্রমিক আন্দোলনের পটভূমিকায় রচিত এবং উপন্যাসের প্রধান দুটি চরিত্র হল প্যাভেল ও তার মা। বাংলা ভাষায় বিভিন্ন প্রকাশনী সংস্থা বিভিন্ন লেখকের অনুদীত মা উপন্যাস প্রকাশ করেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ন্যাশনাল বুক এজেন্সিস্ - এর প্রকাশিত বইটি, যার অনুবাদ করেছেন পুষ্পময়ী বসু। মা উপন্যাসের উপর আজ পর্যন্ত বেশ কয়েকটি চলচ্চিত্র তৈরি হয়েছে।
কোনটি উপন্যাস?
Correct Answer:
ক: খোয়াবনামা
Explanation:
কোনটি উপন্যাস? সঠিক উত্তর খোয়াবনামা খোয়াবনামা বাংলাদেশি কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের একটি বিখ্যাত উপন্যাস। এটি সর্বপ্রথম প্রকাশিত হয় ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে, মাওলা ব্রাদার্স প্রকাশনী থেকে। একই বছরের এপ্রিলে বইটি বেরোয় পশ্চিমবঙ্গের নয়া উদ্যোগ প্রকাশনী থেকে। আখতারুজ্জামান ইলিয়াসের আর একটি উপন্যাস '৬৯ এর গণ অভ্যূত্থান নিয়ে লেখা " চিলেকোঠার সেপাই"
কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত নয়?
Correct Answer:
ক: পূবালী
Explanation:
কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত নয়? সঠিক উত্তর পূবালী পুবাল, পুবালী, পুবে - [বিশেষণ পদ] পূর্বদিকের, পূর্বদিক হতে আগত।
কোনটি সূর্যের সমার্থ শব্দ?
Correct Answer:
ক: দিনেশ
Explanation:
কোনটি সূর্যের সমার্থ শব্দ? সঠিক উত্তর দিনেশ রবি, তপন, অরুণ, সবিতা, প্রভাকর. দিবাকর, ভাস্কর, দিনেশ, কিরণমালী, দিনমণি. দিনপতি, ভানু, আদিত্য, মার্তণ্ড, অংশুমালী. দিননাথ, ঊষাপতি, চিত্রভানু, দিনকর, দিবাবসু. বিভাবসু, বিভাকর, পূষন, অংশুমান, মিহির. অপশনে দীনেশ ও বিভাবসু দুইই সঠিক
গঠন অনুসারে বাক্য কত প্রকার?
Correct Answer:
খ: ৩ প্রকার
Explanation:
গঠন অনুসারে বাক্য কত প্রকার? সঠিক উত্তর ৩ প্রকার গঠন অনুসারে বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়। যথা: (ক) সরল বাক্য (খ) জটিল বাক্য (গ) যৌগিক বাক্য
"অনল প্রবাহ" কার রচনা?
Correct Answer:
খ: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি
Explanation:
"অনল প্রবাহ" কার রচনা? সঠিক উত্তর সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী (১৮৮০ - ১৯৩১) ছিলেন একজন বাঙালি লেখক ও কবি। তিনি ১৯ ও ২০ শতকে বাঙালি মুসলিম পুনর্জাগরণের প্রবক্তাদের একজন। তিনি মুসলিমদের জন্যে বিজ্ঞানসাধনা, মাতৃভাষাচর্চা, নারীদের শিক্ষা এসবের পক্ষে লেখালেখি করেন। তার অনল - প্রবাহ কাব্যগ্রন্থটি সরকার বাজেয়াপ্ত করে এবং তিনি কারাবন্দী হন।
বাংলাভাষায় খাঁটি উপসর্গ কয়টি?
Correct Answer:
গ: ২১টি
Explanation:
বাংলাভাষায় খাঁটি উপসর্গ কয়টি? সঠিক উত্তর ২১টি বাংলা উপসর্গ : বাংলা ভাষায় বাংলা উপসর্গ মোট ২১ টি। বাংলা উপসর্গ সবসময় খাঁটি বাংলা শব্দ বা তদ্ভব শব্দের পূর্বে ব্যবহৃত হয়। বাংলা উপসর্গগুলো হলো - অ অঘা অজ অনা আ আড় আন আব ইতি ঊন (ঊনা) কদ কু নি পাতি বি ভর রাম স সা সু হা সংস্কৃত / তৎসম উপসর্গ ২০ টি
কোনটি চাঁদের সমার্থ শব্দ নয়?
Correct Answer:
ঘ: সবিতা
Explanation:
কোনটি চাঁদের সমার্থ শব্দ নয়? সঠিক উত্তর সবিতা সবিতা - (১) [বিশেষণ পদ] প্রসবিতা, জনয়িতা। (২) [বিশেষ্য পদ] সূর্য, ঈশ্বর।
"Tertiary" means-
Correct Answer:
D: third in order
Explanation:
"Tertiary" means- Correct Answer third in order এখানে, Tertiary শব্দের অর্থ " তৃতীয় গঠনসংক্রান্ত " এবং, Third in order মানে " তৃতীয় গঠনাংক্রান্ত" অথএব, Tertiary means third in order আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ
Which one does not indicate "size"?
Correct Answer:
D: digital
Explanation:
Which one does not indicate "size"? Correct Answer digital size অর্থ - আয়াতন বা আকৃতি dwarfish = বামনের মত Conic = চোঙাকৃতি Angular = কোণাকৃতি Digital = সংখ্যাঘটিত প্রদত্ত digital শব্দটি size কে indicate করে না তাই এটাই সঠিক
"Heptagon" means-
Correct Answer:
B: seven sides
Explanation:
"Heptagon" means- Correct Answer seven sides এখানে, Heptagon শব্দের অর্থ " সমসপ্তভূজ ক্ষেত্র" এবং Seven side ও একই অর্থ প্রকাশ করে অথএব Heptagon means Seven side বোঝায় আশা করি বুঝেছেন ধন্যবাদ
Which word does not relate to literature?
Correct Answer:
D: demagogue
Explanation:
Which word does not relate to literature? Correct Answer demagogue literature অর্থ - সাহিত্য epilogue অর্থ - সাহিত্যে কর্মের সমাপ্তি অংশ monologue অর্থ - স্বগতোক্তি prologue অর্থ - নাটক Demagogue অর্থ - বক্তৃতাবাগীশ নেতা যা politics বা রাজনীতি সম্পর্কিত তাই সঠিক উত্তরঃ demagogue
B. C. stands for-
Correct Answer:
B: Before Christ
Explanation:
B. C. stands for- Correct Answer Before Christ Before Christ (BC) are used to label or number years in the Julian and Gregorian calendars.
Which one is in plural number?
Correct Answer:
A: data
Explanation:
Which one is in plural number? Correct Answer data এখানে, Data শব্দের অর্থ "তথ্য" এটা Plural এর Singular হচ্ছে Datum অপরদিকে, goose, basis, formula সবগুলা Singular number আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ
Which one is in feminine form?
Correct Answer:
A: nun
Explanation:
Which one is in feminine form? Correct Answer nun এখানে, Nun অর্থ ভিক্ষুণী, Emperor অর্থ সম্রাট, Dron অর্থ পুরুষ মৌমাছি, Boar অর্থ বন্য শুকর। সুতরাং একমাত্র nun হচ্ছে Feminin form.
Which is the incorrect sentence?
Correct Answer:
D: How you like it?
Explanation:
Which is the incorrect sentence? Correct Answer How you like it? Correct form: How do you like it?
Which one is in mascular form?
Correct Answer:
C: stag
Explanation:
Which one is in mascular form? Correct Answer stag এখানে একমাত্র, Stag হচ্ছে Masculine from বাকিগুলা সব যেমন, Nymph, Mare, Heiress তিনটাই Feminine from আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ
Which one is in singular number?
Correct Answer:
C: phenomenon
Explanation:
Which one is in singular number? Correct Answer phenomenon এখানে, Phenomenon শব্দটী singular এবং এর plural from হচ্ছে Phenomena এবং শব্দটির অর্থ "দৃশ্যমান" অপরদিকে, Lice, errata, mice শব্দগুলা হচ্ছে plural আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ
"Prima facie" means-
Correct Answer:
A: at first view
Explanation:
"Prima facie" means- Correct Answer at first view Prima faice means At First Sight. It based on what seems to be the truth when first seen or heard.
Which one is not an adjective?
Correct Answer:
C: lute
Explanation:
Which one is not an adjective? Correct Answer lute A lute is any plucked string instrument with a neck and a deep round back enclosing a hollow cavity, usually with a sound hole or opening in the body.
"Shortly" means-
Correct Answer:
B: soon
Explanation:
"Shortly" means- Correct Answer soon এখানে, Shortly শব্দের অর্থ " শিঘ্রই" এবং Soon শব্দটাও একই অর্থ প্রকাশ করে তাই Shortly means Soon বলা যায় আশা করি বুঝতে পারছন ধন্যবাদ
Jonathan Swift is the author of-
Correct Answer:
C: Gullivers Travel's
Explanation:
Jonathan Swift is the author of- Correct Answer Gullivers Travel's প্রশ্ন: Jonathan Swift is the author of - - - - - উত্তর: Gullivers Travel's বর্ণনা : ক .The Old man and the sea - এর লেখক E.Hemingway. খ. A Doll's house এর লেখক Henrik Ibsen গ. Gullivers Travel's এর লেখক Jonathan Swift ঘ. Robinson Crusoe এর লেখক Daniel Defoe. তাই এখানে (গ)ই সঠিক উত্তর।
A person who rules without consulting others-
Correct Answer:
C: autocrat
Explanation:
A person who rules without consulting others- Correct Answer autocrat Autocrat - স্বৈরশাসক
"To read between the lines" means-
Correct Answer:
D: to grasp the hidden meaning
Explanation:
"To read between the lines" means- Correct Answer to grasp the hidden meaning প্রশ্ন: To read between the lines means - - - - - উত্তর: to grasp the hidden meaning বর্ণনা: To read between the lines অর্থ - অব্যক্ত অর্থ আবিষ্কার করা ক: to concentrate অর্থ - পূর্ণ মনোযোগ দেয়া খ: to read carefully অর্থ - মনযোগ দিয়ে পড়া গ: to suspect অর্থ - সন্দেহ করা ঘ: to grasp the hidden meaning অর্থ - অব্যক্ত অর্থ উপলদ্ধি করা । তাই এখানে(ঘ) ই সঠিক উত্তর।
Which one is the correct passive form?
Correct Answer:
A: Hamlet was written by Shakespeare
Explanation:
Which one is the correct passive form? Correct Answer Hamlet was written by Shakespeare Acitive - Shakespeare wrote Hamlet. Passive - Hamlet was written by Shakespeare.
He stared _____ the face of old man.
Correct Answer:
A: at
Explanation:
He stared _____ the face of old man. Correct Answer at এখানে, Stared at শব্দের অর্থ " এক দৃষ্টিতে চাওয়া" এটা একটা Appropriate Preposition আশা করি বুঝতে পাড়ছেন ধন্যবাদ
Do not insist _____ his going there.
Correct Answer:
A: on
Explanation:
Do not insist _____ his going there. Correct Answer on Insist on শব্দের অর্থ " জিদ করা" এটা একটা Appropriate preposition
The _____ beauty of this land captivates our mind and makes us happy.
Correct Answer:
C: scenic
Explanation:
The _____ beauty of this land captivates our mind and makes us happy. Correct Answer scenic প্রশ্ন::The - - - - the beauty of this land captivate our mind and makes us happy. উত্তর: scenic বর্ণনা: (ক)grand অর্থ - - প্রদান ;সর্বোচ্চ (খ);ideal অর্থ - আদর্শ; কল্পিত;(গ)scenic অর্থ - - নৈসর্গিক শোভামণ্ডিত ;(ঘ)great অর্থ - - বড় ;অনেক ;চমৎকার। প্রশ্নে দেশের beauty বা সৌন্দর্যের কথা বলা হচ্ছে। তাই এখানে একমাত্র scenic শব্দটি সামঞ্জস্যপূর্ণ । ফলে (গ)ই সঠিক উত্তর।
The police _____ the mob.
Correct Answer:
B: dispersed
Explanation:
The police _____ the mob. Correct Answer dispersed প্রশ্ন: The police - - - - - - - the mob. উত্তর: disparsed. বর্ণনা: (ক)disparsed অর্থ - (সৈন্যদল ইত্যাদি) ভেঙে দেয়া; disperse অর্থ - ছত্রভঙ্গ হওয়া বা করা; drove হচ্ছে drive (চালনা) এর past tense ;(ঘ) scatter অর্থ - বিক্ষিপ্ত করা ছড়িয়ে ছিটিয়ে দেয়া; the police disparsed the bom অর্থাৎ পুলিশ সমাবেত উচ্ছৃংখল জনতাকে ছত্রভঙ্গ করে দিয়েছিল । তাই সেখানে (খ) সঠিক উত্তর।
"Outbreak" means-
Correct Answer:
A: break out
Explanation:
"Outbreak" means- Correct Answer break out প্রশ্ন: Out break' means - - - - উত্তর: break out বর্ণনা: out break অর্থ - - প্রকাশ ; প্রাদুর্ভাব (ক )break out অর্থ - প্রাদুর্ভাব হওয়া; ছড়িয়ে পড়া(খ) break into অর্থ বলপূর্বক প্রবেশ করা (গ) break down অর্থ - ভেঙেপড়া (ঘ)break up অর্থ - শেষ করা ; ছুটি হওয়া তাই এখানে( ক)ই সঠিক উত্তর।
_____ the science of the origin and history of words.
Correct Answer:
A: Etymology
Explanation:
_____ the science of the origin and history of words. Correct Answer Etymology প্রশ্ন: - - - - The science of the origin and and history of words . উত্তর: Etymology বর্ণনা:(ক) Etymology অর্থ - শব্দের উৎপত্তি(origin) ও ইতিহাস (hostry) সংক্রান্ত বিজ্ঞান (খ) phonetics অর্থ বচনের ধ্বনিবিদ্যা । (গ)rhetoric অর্থ - অলংকার বহুল ভাষা;(ঘ) prosody অর্থ - ছন্দোবিজ্ঞান । তাই এখানে (ক)ই সঠিক উত্তর।
Learn the poem _____ heart.
Correct Answer:
C: by
Explanation:
Learn the poem _____ heart. Correct Answer by প্রশ্ন: Learn the poem - - - - heard. উত্তর: by বর্ণনা: Learn something by heard (মুখস্ত করা ) একটি idiomatic expression. তাই (গ) ই সঠিক উত্তর।
He called _____ me yesterday.
Correct Answer:
B: on
Explanation:
He called _____ me yesterday. Correct Answer on প্রশ্ন: He called - - - - - me yesterday. উত্তর: on বর্ণনা: Call on somebody at a place অর্থাৎ কোথাও গিয়ে কারো সাথে সাক্ষাৎ করা। এখানে call কল এরপর me থাকায় on বসবে । তাই এখানে (খ) ই সঠিক উত্তর।
কোন উত্তরটি সঠিক নয়?
Correct Answer:
ঘ: চিনি জাতীয় খাবার বেশি খেলে ডায়াবেটিস হয়
Explanation:
কোন উত্তরটি সঠিক নয়? সঠিক উত্তর চিনি জাতীয় খাবার বেশি খেলে ডায়াবেটিস হয় শরীরে বহুমূত্ররোগ বহুমূত্র রোগ, মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস(ইংরেজি: Diabetes mellitus) একটি হরমোন সংশ্লিষ্ট রোগ। দেহযন্ত্র অগ্ন্যাশয় যদি যথেষ্ট ইনসুলিন তৈরি করতে না পারে অথবা শরীর যদি উৎপন্ন ইনসুলিন ব্যবহারে ব্যর্থ হয়, তাহলে যে রোগ হয় তা হলো 'ডায়াবেটিস' বা 'বহুমূত্র রোগ'। তখন রক্তে চিনি বা শকর্রার উপস্থিতিজনিত অসামঞ্জস্য দেখা দেয়। ইনসুলিনের ঘাটতিই হল এ রোগের মূল কথা। অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হরমোন ইনসুলিন, যার সহায়তায় দেহের কোষগুলো রক্ত থেকে গ্লুকোজকে নিতে সমর্থ হয় এবং একে শক্তির জন্য ব্যবহার করতে পারে। ইনসুলিন উৎপাদন বা ইনসুলিনের কাজ করার ক্ষমতা - এর যেকোনো একটি বা দুটোই যদি না হয়, তাহলে রক্তে বাড়তে থাকে গ্লুকোজ। আর একে নিয়ন্ত্রণ না করা গেলে ঘটে নানা রকম জটিলতা, দেহের টিস্যু ও যন্ত্র বিকল হতে থাকে।
বাংলাদেশে আর্সেনিক দূষণ প্রতিক্রিয়া প্রথম কোন জেলায় ধরা পড়ে?
Correct Answer:
ঘ: চাঁপাইনবাবগঞ্জ
Explanation:
বাংলাদেশে আর্সেনিক দূষণ প্রতিক্রিয়া প্রথম কোন জেলায় ধরা পড়ে? সঠিক উত্তর চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশে আর্সেনিক সমস্যা বাংলাদেশে আর্সেনিক সমস্যা বলতে বোঝানো হয় বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন অঞ্চলে খাবার পানিতে আর্সেনিকের মাত্রাতিরিক্ত হার, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। আর্সেনিক মূলত একপ্রকার রাসায়নিক উপাদান। পানিতে স্বল্প মাত্রায় আর্সেনিক সব সময়ই থাকে। কিন্তু যখনই এই মাত্রা স্বাভাবিকের থেকে বেশি হয়ে যায়, তখনই তা পানকারীর শরীরের নানা রকম রোগের উপসর্গ তৈরি করে এবং পরবর্তিতে সেই সকল রোগব্যাধিকে মারাত্মক পর্যায়ে নিয়ে যায়। পুরো বিশ্ব থেকে, ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক দূষণের মোটামুটি ২০টি ঘটনা জানা যায়। এর মধ্যে, চারটি গুরুতর ঘটনাই পাওয়া গেছে এশিয়াতে। এর মধ্যে থাইল্যান্ড ও তাইওয়ানের কিছু এলাকা এবং চীনের মূল ভূখন্ড রয়েছে। [ দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা এবং চিলিতেও আর্সেনিক দূষণ চিহ্নিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকার ভূগর্ভস্থ পানিতে, ২০০১ খ্রিষ্টাব্দের হিসাবানুসারে, ইউনাইটেড স্টেট্স এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সির মাত্রার (প্রতি বিলিয়নে ১০ পার্ট্স) চেয়ে বেশি মাত্রার আর্সেনিক পাওয়া গেছে। ইউএস সুপারফান্ড - এর অর্থায়নে নির্মিত সাম্প্রতিক চলচ্চিত্র In Some Doses থেকে জানা যায়, ১০ লক্ষের মতো ব্যক্তিগত কূপের আর্সেনিকের মাত্রা অজানা রয়ে গেছে, এবং যুক্তরাষ্ট্রের কিছু এলাকায় ২০% - এরও বেশি কূপে নিরাপদ মাত্রার বেশি আর্সেনিক থাকতে পারে। ২০০৭ খ্রিষ্টাব্দের একটি গবেষণায় ধারণা করা হয়, ৭০টিরও বেশি দেশে, ১৩৭ মিলিয়ন - এরও বেশি মানুষ, খাবার পানিতে আর্সেনিক দূষণে আক্রান্ত। কিন্তু এই বৈশ্বিক বিপর্যয়কে ছাড়িয়ে গেছে গাঙ্গেয় উপত্যকার আর্সেনিক দূষণ। সম্প্রতি ভূগর্ভস্থ পানির উত্তোলন বেড়ে যাওয়ায় এই দূষণ আরো বেড়ে গেছে। আর্সেনিক প্রথম ধরা পড়ে চাঁপাইনবাবগঞ্জে, আর সব থেকে বেশি চাঁদপুরে।
ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম বাংলায় এসেছিল-
Correct Answer:
ঘ: পর্তুগিজরা
Explanation:
ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম বাংলায় এসেছিল- সঠিক উত্তর পর্তুগিজরা ইউরোপীয়দের মধ্যে পর্তুগিজরাই প্রথম বাংলায় আগমন করে। পনেরো শতকের শুরু থেকেই তারা বাণিজ্যের জন্য দুঃসাহসিক সমুদ্রযাত্রা শুরু করে। ১৪৯৮ খ্রিস্টাব্দের আগস্ট মাসে ভাস্কো ডা গামার কালিকটে পৌঁছার কয়েক দশক পরে বাংলায় পর্তুগিজদের আগমন ঘটে।
বৈদ্যুতিক বাল্বের আবিষ্কারক কে?
Correct Answer:
গ: টমাস আলভা এডিসন
Explanation:
বৈদ্যুতিক বাল্বের আবিষ্কারক কে? সঠিক উত্তর টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাল্বের আবিষ্কারক টমাস আলভা এডিসন (ফেব্রুয়ারি ১১, ১৮৪৭ - অক্টোবর ১৮, ১৯৩১) ছিলেন মার্কিন উদ্ভাবক এবং ব্যবসায়ী। তিনি গ্রামোফোন, ভিডিও ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী বৈদ্যুতিক বাতি (বাল্ব) সহ বহু যন্ত্র তৈরি করেছিলেন যা বিংশ শতাব্দীর জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলেছিল। এডিশন ইতিহাসের অতিপ্রজ বিজ্ঞানীদের অন্যতম একজন বলে বিবেচিত, যার নিজের নামে ১, ০৯৩টি মার্কিন পেটেন্টসহ যুক্তরাজ্যে, ফ্রান্স এবং জার্মানির পেটেন্ট রয়েছে। গণযোগাযোগ খাতে বিশেষ করে টেলিযোগাযোগ খাতে তার বহু উদ্ভাবনের মাধ্যমে তার অবদানের জন্য তিনি সর্বস্বীকৃত। যার মধ্যে একটি স্টক টিকার, ভোট ধারনকারী যন্ত্র, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারী, বৈদ্যুতিক শক্তি, ধারনযোগ্য সংগীত এবং ছবি। এসব ক্ষেত্রে উন্নতি সাধনকারী তার কাজগুলো তাকে জীবনের শুরুর দিকে একজন টেলিগ্রাফ অপারেটর হিসেবে গড়ে তোলে। বাসস্থান, ব্যবসায় - বাণিজ্য বা কারখানায় বিদ্যুৎ শক্তি উৎপাদন ও বন্টনের ধারনা এবং প্রয়োগ দুটিই এডিসনের হাত ধরে শুরু হয় যা আধুনিক শিল্পায়নের একটি যুগান্তকারী উন্নতি। নিউইয়র্কের ম্যানহাটন দ্বীপে তার প্রথম বিদ্যুত কেন্দ্রটি স্থাপিত হয়।