Assistant Director (Administration) MCQs
Showing 50 questions (Total: 285)
”জজ সাহেব” কোন সমাসের উদাহরণ?
Correct Answer:
খ: কর্মধারয়
Explanation:
”জজ সাহেব” কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তর কর্মধারয় ”জজ সাহেব” কর্মধারয় সমাসের উদাহরণ । যিনি জজ তিনি সাহেব = জজ সাহেব । এটি কর্মধারয় সমাস । যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে ।
”গোরক্ষ বিজয়” কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা?
Correct Answer:
গ: নাথধর্ম
Explanation:
”গোরক্ষ বিজয়” কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? সঠিক উত্তর নাথধর্ম ”গোরক্ষ বিজয়” কাব্য নাথধর্ম মতের কাহিনী অবলম্বনে লেখা । বাংলা সাহিত্যের মধ্যযুগের নাথধর্মের কাহিনী অবলম্বনে রচিত শেখ ফয়জুল্লার একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ 'গোরক্ষ বিজয়' । এ কাব্যের কাহিনীতে নাথবিশ্বাস - জাত যোগের মহিমা এবং নারী - ব্যভিচারপ্রধান সমাজচিত্র রূপায়িত হয়েছে । শেখ ফয়জুল্লার আরো কয়েকটি গ্রন্থ : গাজীবিজয, সত্যপীর, রাগনামা, জয়নালের চৌতিশা । উল্লেখ্য, বৌদ্ধধর্মের সঙ্গে শৈবধর্ম মিশে নাথধর্মের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয় ।
”ঢাকের কাঠি” বাগধারার অর্থ কী?
Correct Answer:
ঘ: মোসাহেব
Explanation:
”ঢাকের কাঠি” বাগধারার অর্থ কী? সঠিক উত্তর মোসাহেব ”ঢাকের কাঠি” বাগধারার অর্থ মোসাহেব । 'ঢাকের কাঠি' বাগধারার অর্থ মোসাহেব, তোষামুদে । 'দহরম - মহরম' বাগধারার অর্থ ঘনিষ্ঠ সম্পর্ক । 'ইঁদুর কপালে'/'আট কপালে' বাগধারার অর্থ হতভাগ্য ।
”জল” শব্দের সমার্থক নয় কোনটি?
Correct Answer:
ঘ: জলধি
Explanation:
”জল” শব্দের সমার্থক নয় কোনটি? সঠিক উত্তর জলধি ”জল” শব্দের সমার্থক নয় জলধি । 'জল' শব্দের সমার্থক শব্দ সলিল, উদক, নীর, বারি, পয়ঃ, অম্বু, অপ, অম্ভ, তোয় অর্ণ । সমুদ্রের প্রতিশব্দ জলধি, বারিধি, অর্ণব, পারাপার, রত্নাকর, নীলাম্বু, অম্বুধি, সরোধি, পাথার, উদধি, ও বারীন্দ্র ।
প্রাণদ : জল :: মহীজ : ?
Correct Answer:
খ: গ্রহ
Explanation:
প্রাণদ : জল :: মহীজ : ? সঠিক উত্তর গ্রহ প্রাণদ : জল :: মহীজ : গ্রহ । 'মহীজ' শব্দের অর্থ আসামি । এর ইংরেজি প্রতিশব্দ Mars । আবার Mars - এর বাংলা অর্থ মঙ্গলগ্রহ, যা গ্রহের একটি রুপ । সুতরাং মহীজের সমর্থক গ্রহ । অন্যদিকে নিঃসর্গ বা পৃথিবীর সমার্থক শব্দ মহী, মহীজ নয় ।
”জনৈক” শব্দটির সন্ধি বিচ্ছেদ--
Correct Answer:
খ: জন + এক
Explanation:
”জনৈক” শব্দটির সন্ধি বিচ্ছেদ-- সঠিক উত্তর জন + এক ”জনৈক” শব্দটির সন্ধি বিচ্ছেদ - - জন + এক । স্বরসন্ধির নিয়মানুসারে অ - কার কিংবা আ - কারের পর এ - কার থাকলে উভয়ে মিলে ঐ - কার হয়; ঐ - কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয় । অর্থাৎ: অ + এ = ঐ ( জন + এক = জনৈক) ।
”পাখি সব করে রব, রাতি পোহাইল” পঙ্ক্তির রচয়িতা ---
Correct Answer:
ঘ: মদনমোহন তর্কালংকার
Explanation:
”পাখি সব করে রব, রাতি পোহাইল” পঙ্ক্তির রচয়িতা --- সঠিক উত্তর মদনমোহন তর্কালংকার ”পাখি সব করে রব, রাতি পোহাইল” পঙ্ক্তির রচয়িতা - - - মদনমোহন তর্কালংকার । পঙ্ ক্তিটির রচয়িতা মদনমোহন তর্কালঙ্কার (১৮১৭ - ১৮৫৮) 'শিশুশিক্ষা' (১ম ও ২য় ভাগ - ১৮৪৯ এবং ৩য় ভাগ - ১৮৫০) নামক শিশুতোষ গ্রন্থ রচনা করে বিশেষ খ্যাতি অর্জন করেন । 'পাখি সব করে রব, রাতি পোহাইল' পঙ্ ক্তিটি এ গ্রন্থের প্রথমভাগের একটি সুপরিচিত ও জনপ্রিয় শিশুতোষ কবিতা । কবির অন্যান্য কাব্যগ্রন্থ হচ্ছে - 'রসতরঙ্গিনী' ও 'বাসবদক্তা' । কবি প্রতিভার জন্য সংস্কৃত কলেজের অধ্যাপকগণ কর্তৃক 'কাব্যরত্নাকর' ও 'তর্কালঙ্কার' উপাধি পান ।
”লাঠালাঠি”---- এটি কোন সমাস?
Correct Answer:
খ: ব্যতিহার বহুব্রীহি সমাস
Explanation:
”লাঠালাঠি”---- এটি কোন সমাস? সঠিক উত্তর ব্যতিহার বহুব্রীহি সমাস ”লাঠালাঠি” - - - - এটি ব্যতিহার বহুব্রীহি সমাস সমাস । ব্যতিহার বহুব্রীহি সমাস হলো যে সমাসে একই রূপ দুটি বিশেষ্যপদ এক সাথে বসে পরস্পর একই জাতীয় কাজ করে যেমন - কানে কানে যে কথা = কানাকানি । তৎপুরুষ সমাস হলো যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয় । যেমন - ঢেঁকিতে ছাঁটা = ঢেঁকিছাঁটা । এখানে লাঠালাঠি = লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, অর্থাৎ এটি ব্যতিহার বহুব্রীহি সমাস ।
”এ মাটি সোনার বাড়া”-এ উদ্ধৃতিতে “সোনা” কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
Correct Answer:
ক: বিশেষণের অতিশায়ন
Explanation:
”এ মাটি সোনার বাড়া”-এ উদ্ধৃতিতে “সোনা” কোন অর্থে ব্যবহার করা হয়েছে? সঠিক উত্তর বিশেষণের অতিশায়ন ”এ মাটি সোনার বাড়া” - এ উদ্ধৃতিতে “সোনা” বিশেষণের অতিশায়ন অর্থে ব্যবহার করা হয়েছে । বিশেষণ পদ যখন দুই বা ততোধিক বিশেষ্য পদের মধ্যে গুণ, অবস্থা, পরিমাণ প্রভৃতি বিষয়ে তুলনায় একের উৎকর্ষ বা অপকর্ষ বুঝিয়ে থাকে, তাকে বিশেষণের অতিশায়ন বলে । এ ধরনের বিশেষণ প্রকাশে কখনো কখনো ষষ্ঠী বিভক্তিযুক্ত শব্দে ষষ্ঠী বিভক্তিই চেয়ে, থেকে প্রভৃতি শব্দের পরিবর্তে ব্যবহৃত হয় । যেমন - এ মাটি সোনার বাড়া।
The new offer of job was alluring. Here "alluring" means ----
Correct Answer:
B: tempting
Explanation:
The new offer of job was alluring. Here "alluring" means ---- Correct Answer tempting The new offer of job was alluring. Here "alluring" means - - - - বাক্যে tempting বসবে । Alluring - লোভনীয় । Option - গুলোর মধ্যে unexpected - অপ্রত্যাশিত, tempting - প্রলুব্ধকর/লোভনীয়, disappointing - হতাশাজনক, ordinary - সাধারণ । বাক্য অনুযায়ী নতুন চাকরির offer - টি লোভনীয় ছিল ।
”নষ্ট হওয়ার স্বভাব যার” এক কথায় হবে---
Correct Answer:
খ: নশ্বর
Explanation:
”নষ্ট হওয়ার স্বভাব যার” এক কথায় হবে--- সঠিক উত্তর নশ্বর দগ্ধ হয় যে সময়ে( গ্রীষ্মকাল) - নিদাঘ নষ্ট হওয়া স্বভাব যার - নশ্বর যা নষ্ট হয় না - অবিনশ্বর। সঠিক উত্তর: নশ্বর।
What would be the best antonym of "hibernate".
Correct Answer:
B: liveliness
Explanation:
What would be the best antonym of "hibernate". Correct Answer liveliness What would be the best antonym of "hibernate". বাক্যে liveliness বসবে। Hibernate অর্থ - নিষ্ক্রিয় অবস্থায় থাকা বা অলসভাবে সময় কাটানো । Option গুলোর মধ্যে dormancy অর্থ - সুপ্তাবস্থা, স্থগিত অবস্থা; liveliness - কর্মতৎপরতা, সক্রিয়তা; sluggishness - অলসতা, জড়তা এবং democracy অর্থ - গণতন্ত্র । সুতরাং hibernate এর antonym হচ্ছে liveliness ।
Women are too often --- by family commitments.
Correct Answer:
D: constrained
Explanation:
Women are too often --- by family commitments. Correct Answer constrained Women are too often - - - by family commitments. বাক্যের শূন্যস্থানে constrained বসবে । Confused অর্থ - বিভ্রান্ত; contaminated - কলুষিত; controlled - নিয়ন্ত্রিত এবং constrained অর্থ বাধ্য, শৃঙ্খলাবদ্ধ, আটক ইত্যাদি । প্রশ্নোক্ত বাক্যটির অর্থ হয় - নারীরা প্রায়ই পারিবারিক প্রতিশ্রুতিতে (শৃঙ্খলাবদ্ধ) । সুতরাং appropriate word হবে constrained ।
The idiom "put up with" means ----
Correct Answer:
B: tolerate
Explanation:
The idiom "put up with" means ---- Correct Answer tolerate The idiom "put up with" means - - - - বাক্যে tolerate বসবে । 'put up with' phrase টি দ্বারা হস্য করা বোঝায় ।
Cricket enjoys a huge --- in Bangladesh.
Correct Answer:
D: following
Explanation:
Cricket enjoys a huge --- in Bangladesh. Correct Answer following Cricket enjoys a huge - - - in Bangladesh. বাক্যের শূন্যস্থানে following বসবে । Follow on - অনুগামী হওয়া; Fall out - ঝগড়া করা; Follow - অনুসরণ করা এবং following অর্থ - সমর্থক, ভক্ত । অর্থগত দিক থেকে (ঘ) following সঠিক । বাক্যটির অর্থ হয় - 'বাংলাদেশে প্রচুর ক্রিকেট ভক্ত/প্রেমী আছে' ।
He insisted ---- there. (Fill in the gap)
Correct Answer:
A: on my going
Explanation:
He insisted ---- there. (Fill in the gap) Correct Answer on my going He insisted - - - - there. বাক্যের শূন্যস্থানে on my going বসবে । Insist on sth/sb doing sth - হচ্ছে একটি appropriate use যা কোনো কিছুর উপর বা কারও কোনো কিছু করার উপর জোর প্রদান করার ক্ষেত্রে ব্যবহৃত হয় ।
The Arabian Nights ---- still a great favourite.
Correct Answer:
C: is
Explanation:
The Arabian Nights ---- still a great favourite. Correct Answer is The Arabian Nights - - - - still a great favourite. বাক্যের শূন্যস্থানে is বসবে । The Arabian Nights একটি আরব্য উপন্যাসের নাম । তাই এর পর singular verb বসবে ।
Which is the noun of the word "beautiful"
Correct Answer:
A: Beauty
Explanation:
Which is the noun of the word "beautiful" Correct Answer Beauty The noun of the word "beautiful" বাক্যে Beauty বসবে । Beautiful - এর noun form হলো beauty । অপরদিকে beautiful - এর verb এবং adverb form হলো যথাক্রমে beautiful এবং beautifully ।
She has --- her hair a beautiful shade of brown.
Correct Answer:
D: dyed
Explanation:
She has --- her hair a beautiful shade of brown. Correct Answer dyed She has - - - her hair a beautiful shade of brown. বাক্যের শূন্যস্থানে dyed বসবে । Colored - রঙ্গিন । Given - দেয়া । Dried - শুকনো । Dyed - চুলে রঙ করা ।
First languages means the ---- language.
Correct Answer:
C: natural
Explanation:
First languages means the ---- language. Correct Answer natural First languages means the - - - - language. বাক্যের শূন্যস্থানে natural বসবে । First Language বলতে মানব শিশু জন্মের পর যে ভাষা তার পরিবেশ ও পারিপার্শ্বিকতা থেকে শিখে তা - ই বোঝায় ।
সুন্দরবনের বাঘ গণনায় ব্যবহৃত হয়?
Correct Answer:
ক: পাগ-মার্ক
Explanation:
সুন্দরবনের বাঘ গণনায় ব্যবহৃত হয়? সঠিক উত্তর পাগ-মার্ক সুন্দরবনের বাঘ গণনায় ব্যবহৃত হয় পাগ - মার্ক । সুন্দরবনে কয়েকটি পদ্ধতিতে এ পর্যন্ত বাঘ গণনা করা হয়েছে । তবে সর্বশেষ পদ্ধতিটি ছিল ক্যামেরা ট্র্যাকিং পদ্ধতি । ২৬ জুলাই ২০১৫ প্রকাশিত বাঘ গণনার ঐ জরিপের ফলাফলে বলা হয় সুন্দরবনের বাংলাদেশ অংশে ১০৬টি বাঘ রয়েছে । এর পূর্বে ২০০৪ - ০৫ সালে পাগ - মার্ক বা পায়ের ছাপ পদ্ধতিতে সুন্দরবনের বাঘ জরিপে বলা হয় সুন্দরবনের বাংলাদেশ অংশে ৪৩০টি বাঘ আছে । উল্লেখ্য, ২০১৯ সালের মে মাসে প্রকাশিত বনবিভাগের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা ১১৪টি ।
সুয়েজ খাল কোন বৎসর চালু হয়?
Correct Answer:
খ: ১৮৬৯
Explanation:
সুয়েজ খাল কোন বৎসর চালু হয়? সঠিক উত্তর ১৮৬৯ সুয়েজ খাল ১৮৬৯ বৎসর চালু হয় । ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী সুয়েজ খাল খনন শুরু হয় ২৪ এপ্রিল ১৮৫৯ । এটি প্রথম নৌ চলাচলের জন্য খুলে দেওয়া হয় ১৮৬৯ সালের ১৭ নভেম্বর । মিশর এ খালটি জাতীয়করণ করে ২৬ জুলাই ১৯৫৬ ।
N.B. Stands for ---
Correct Answer:
D: Nota bene
Explanation:
N.B. Stands for --- Correct Answer Nota bene N.B. Stands for - - - বাক্যে Nota bene বসবে । N.B. হলো একটি abbreviation বা সংক্ষিপ্ত রূপ । এর পূর্ণরূপ হলো Nota Bene (দ্রষ্টব্য) । লেখনীতে কোনো কিছু গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরার ক্ষেত্রে N.B. ব্যবহার করা হয় ।
কোন জ্বালানি পোড়ালে সালফার ডাই অক্সাইড বাতাসে আসে?
Correct Answer:
ক: ডিজেল
Explanation:
কোন জ্বালানি পোড়ালে সালফার ডাই অক্সাইড বাতাসে আসে? সঠিক উত্তর ডিজেল ডিজেল জ্বালানি পোড়ালে সালফার ডাই অক্সাইড বাতাসে আসে । ডিজেল বা গ্যাস অয়েলের কার্বন শিকলের দৈর্ঘ্য C13 থেকে C18 পর্যন্ত । ডিজেল পেট্রোল সালফার ডাই - অক্সাইড তৈরি হয় । অন্যদিকে পেট্রোল, অকটেন ও সিএনজিকে জ্বালানি রূপে পোড়ালে কার্বন ডাই - অক্সাইড গ্যাস তৈরি হয় । এদের কার্বন শিকলের দৈর্ঘ্য হলো, পেট্রোল = C5 থেকে C12' অকটেন = C8 এবং সিএনজি (Compressed Natural Gases) = C1' যা ডিজেলের তুলনায় ছোট শিকল ।
ভারতের কতটি “ছিটমহল” বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে?
Correct Answer:
খ: ১১১টি
Explanation:
ভারতের কতটি “ছিটমহল” বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে? সঠিক উত্তর ১১১টি ভারতের ১১১টি “ছিটমহল” বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে । ১৯৪৭ সালে ব্রিটিশ ভারতের বিভক্তির পর স্বাধীন ভারত ও পাকিস্তানের মধ্যে পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলে বাংলাদেশ ও ভারতের অধিকারভুক্ত কিছু ভূখণ্ড উভয় দেশের মধ্যে থেকে যায় । এ ধরনের ভূখণ্ডই ছিটমহল । ২০১৫ সালে উভয় দেশের মধ্যে এ ছিটমহল বিনিময় হয় । এ বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ডে ভারতের ১১১টি ভারতের ভূখণ্ডে বাংলাদেশের ৫১টি ছিটমহল অন্তর্ভুক্ত হয় ।
আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোনো পরিবর্তন হবে না?
Correct Answer:
ঘ: OTTO
Explanation:
আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোনো পরিবর্তন হবে না? সঠিক উত্তর OTTO আয়নায় প্রতিফলিত হলে নিচের OTTO শব্দটির কোনো পরিবর্তন হবে না । OTTO শব্দটি আয়নায় প্রতিফলিত হলে কোনো পরিবর্তন হয় না । আর বাকি শব্দগুলি OPT, NOON, SOS আয়নায় প্রতিফলিত হলে শব্দের অর্থ পরিবর্তন হয়ে যায় ।
”সোনালিকা” ও ”আকবর” বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কিসের নাম?
Correct Answer:
ঘ: উন্নত জাতের গমের নাম
Explanation:
”সোনালিকা” ও ”আকবর” বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কিসের নাম? সঠিক উত্তর উন্নত জাতের গমের নাম ”সোনালিকা” ও ”আকবর” বাংলাদেশের কৃষি ক্ষেত্রে উন্নত জাতের গমের নাম । বাংলাদেশের কৃষি ক্ষেত্রে 'সোনালিকা' ও 'আকবর' দুটি উন্নত জাতের গমের নাম । এরূপ আরো কতিপয় উন্নত জাতের গমের মধ্যে অগ্রণী, আনন্দ, কাঞ্চন, দোয়েল, বরকত, বলাকা, জোপাটিকা, ইনিয়া - ৬৬ প্রভৃতি প্রধান ।
মহাজাগতিক রশ্মির আবিষ্কারক ---
Correct Answer:
ক: হেস
Explanation:
মহাজাগতিক রশ্মির আবিষ্কারক --- সঠিক উত্তর হেস মহাজাগতিক রশ্মির আবিষ্কারক - - - হেস । বিজ্ঞানী হেস্ মহাজাগতিক রশ্মি আবিষ্কারের জন্য ১৯৩৬ সালে নোবেল পুরস্কার পান । মহাশূন্য থেকে আগত রশ্মি বা কণাকে কসমিক রে বা মহাজাগতিক রশ্মি বলে ।
ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কী বলে?
Correct Answer:
খ: কসমিক ইয়ার
Explanation:
ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কী বলে? সঠিক উত্তর কসমিক ইয়ার ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কসমিক ইয়ার বলে । পৃথিবী ও অন্যান্য গ্রহগুলো যেমন প্রতিনিয়ত সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, তেমনি সূর্যও তার গ্রহগুলোসমেত তার নিজ গ্যালাক্সির চারপাশে ঘুরছে । ছায়াপথের তার নিজ অক্ষকে কেন্দ্র করে একবার ঘুরে আসতে যে সময় লাগে, তাকে 'কসমিক ইয়ার' বা 'কসমিক বর্ষ' বলে । একইভাবে সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর যে সময় লাগে, তাকে 'সোলার ইয়ার' (solar year) বা 'সৌর বছর' বলে ।
কোনো শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে?
Correct Answer:
খ: ০.১ সেকেন্ড
Explanation:
কোনো শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে? সঠিক উত্তর ০.১ সেকেন্ড কোনো শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে ০.১ সেকেন্ড । কোন শব্দ শোনার পর প্রায় ০.১ সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে । এই সময়কে শব্দানুভূতির স্থায়িত্বকাল বলে । কোন শব্দ শোনার পর যদি ০.১ সেকেন্ডের মধ্যে আরেকটি শব্দ আমাদের কানে এসে পৌঁছায় তবে আমাদের মস্তিষ্ক দুটি শব্দ আলাদাভাবে শনাক্ত করতে বা বুঝতে পারে না ।
জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো---
Correct Answer:
ক: সুশাসন
Explanation:
জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো--- সঠিক উত্তর সুশাসন জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো - - - সুশাসন । জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো সুশাসন । সুশাসন একটি ব্যাপক অর্থবোধক বিষয় । আইনের শাসন সুশাসনের - ই অংশ । যে শাসনব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, প্রসাশনের বৈধতা, বাক স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হয় তাকে সুশাসন বলে ।
নিচের কোন আপদটি (hazard) পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ?
Correct Answer:
ঘ: বায়ু দূষণ
Explanation:
নিচের কোন আপদটি (hazard) পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ? সঠিক উত্তর বায়ু দূষণ বায়ু দূষণ আপদটি (hazard) পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ । Hazard বা আপদ বলতে বোঝায় কোন এক আকস্মিক ও চরম প্রাকৃতিক বা মানবসৃষ্ট ঘটনা । এ ঘটনা জীবন, সম্পদ ইত্যাদির উপর আঘাত হানে। এর প্রত্যক্ষ প্রভাব পরিবেশগত । বায়ু দূষণের ফলে বিশ্বময় উষ্ণায়নের সৃষ্টি হয়েছে । মানুষের প্রায় প্রত্যেকটি অঙ্গতন্ত্রে জটিলতা সৃষ্টি হচ্ছে। ক্যান্সার, নিউমোনিয়া, জন্ডিসসহ নানা রোগ বৃদ্ধি পাচ্ছে, যা পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ ।
”সুবর্ণ মধ্যক” হলো---
Correct Answer:
খ: দু’টি চরমপন্থার মধ্যবর্তী পন্থা
Explanation:
”সুবর্ণ মধ্যক” হলো--- সঠিক উত্তর দু’টি চরমপন্থার মধ্যবর্তী পন্থা ”সুবর্ণ মধ্যক” হলো - - - দু’টি চরমপন্থার মধ্যবর্তী পন্থা । 'সুবর্ণ মধ্যক' হল একটি দার্শনিক পরিশদ্ব । ইংরেজিতে এটি হলো Golden Mean । এরিস্টিটল দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থাকে সুবর্ণ মধ্যক (Golden mean) বলেছেন । যেমন - একদিকে খুবই প্রাচুর্য এবং অন্যদিকে খুবই অভাব । এই দুই অবস্থার মাঝামাঝিটি হলো 'সুবর্ণ মধ্যক' ।
”ডমিনো” তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল?
Correct Answer:
গ: দক্ষিণ-পূর্ব এশিয়া
Explanation:
”ডমিনো” তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল? সঠিক উত্তর দক্ষিণ-পূর্ব এশিয়া ”ডমিনো” তত্ত্বটি দক্ষিণ - পূর্ব এশিয়া অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল । 'ডমিনো' তত্ত্বটি দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য প্রযোজ্য ছিল । ১৯৫০ থেকে ১৯৮০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র এই তত্ত্বটি প্রচার করেছিল । ইন্দোচীনে যখন একের পর এক রাষ্ট্রে সমাজতান্ত্রিরা ক্ষমতাসীন হচ্ছিল তখন সমাজতান্ত্রিদের ঠেকাতে সামরিক হস্তক্ষেপের কথা বলা হয়েছে এই তত্ত্বে । 'ডমিনো' তত্ত্বের মূল কথা হলো একটি রাষ্ট্র যদি সমাজতন্ত্রীদের দখলে চলে যায় তাহলে তার পাশের রাষ্ট্রটিতেও সমাজতন্ত্র প্রতিষ্ঠা পাবে ।
TCP দিয়ে কোনটি বুঝানো হয়?
Correct Answer:
ক: প্রোটোকল
Explanation:
TCP দিয়ে কোনটি বুঝানো হয়? সঠিক উত্তর প্রোটোকল TCP দিয়ে প্রোটোকল বুঝানো হয় । কম্পিউটার ও বিভিন্ন ডিভাইস বা কম্পিউটারের মধ্যে কমিউনিকেশন সিস্টেমে, ডেটা ট্রান্সমিট পদ্ধতি সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণ করাই হলো প্রোটোকল । বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের প্রোটোকল তৈরি করেছে । যেমন - TCP/IP, FTP ইত্যাদি ।
বর্তমান বিশ্বে “নিউ সিল্ক রোড” -এর প্রবক্তা
Correct Answer:
ঘ: চীন
Explanation:
বর্তমান বিশ্বে “নিউ সিল্ক রোড” -এর প্রবক্তা সঠিক উত্তর চীন বর্তমান বিশ্বে “নিউ সিল্ক রোড” - এর প্রবক্তা চীন । 'সিল্ক রোড' হলো চীনের চালু করা বাণিজ্যি পথ । প্রাচীনকালে চীন থেকে মধ্য এশিয়ার হয়ে দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া তথা ইউরোপে আর উত্তর আফ্রিকায় চীনের রেশম আর রেশমী কাপড় পাঠানো হয়েছিল বলে এ পথ 'সিল্ক রোড' নামে সুপরিচিত । সিল্ক রোড গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব প্রথম শতকে চীনের হান রাজবংশের আমলে । দশম শতাব্দীতে চীনের সং রাজবংশের আমলে 'সিল্ক রোড' বাণিজ্যের মাল পরিবহনের পথ হিসেবে ব্যবহার বন্ধ হয় । ১৯৩০ সলে যুক্তরাজ্য প্রাচীন সিল্ক রোড চালুর উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন না হওয়ায় ২০১৪ সালে চীন নিউ সিল্ক রোড চালুর উদ্যোগ গ্রহণ করে ।
মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়?
Correct Answer:
ঘ: ”ক” ও ”গ” নামক ক্রিয়া
Explanation:
মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়? সঠিক উত্তর ”ক” ও ”গ” নামক ক্রিয়া মানুষের ”ক” ও ”গ” নামক ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয় । নীতিবিদ্যা সমাজে বসবাসকারী মানুষের কাজের ভালো - মন্দ, উচিত - অনুচিত বিষয়গুলো নিয়ে কাজ করে । আর উপর্যুক্ত বিষয়গুলো স্বাভাবিকভাবেই ঔচ্ছিক কাজ । অকস্মাৎ ঘটে যাওয়া ও অন্যের দ্বারা প্রভাবিত হয়ে কোনো কর্মকাণ্ড নিয়ে নীতিবিদ্যা আলোচনা করে না ।
কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কী বলে?
Correct Answer:
গ: Read
Explanation:
কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কী বলে? সঠিক উত্তর Read কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে Read বলে । কম্পিউটারে আমরা যখন কোন তথ্য রাখি, তা কম্পিউটার মেমোরিতে জমা থাকে এবং পরবর্তীতে আমাদের চাহিদা অনুযায়ী কম্পিউটার তা মেমোরি থেকে read (পড়ে নিয়ে) করে আমাদের প্রদান করে থাকে । সুতরাং উত্তর হবে (গ) অর্থাৎ Read ।
কোলেস্টেরল এক ধরনের ---
Correct Answer:
ক: অসম্পৃক্ত এলকোহল
Explanation:
কোলেস্টেরল এক ধরনের --- সঠিক উত্তর অসম্পৃক্ত এলকোহল কোলেস্টেরল এক ধরনের - - - অসম্পৃক্ত এলকোহল । কোলেস্টেরল হলো একধরনের প্রাণিজ স্টেরল । স্টেরল হলো উদ্ভিজ্জ তেল ও প্রাণিজ চর্বি । এগুলো দানাদার যৌগ এবং কাঠামোতে একটি হাইড্রোস্কিল গ্রুপ আছে । স্টেরলগুলোকে কঠিন বা অসম্পৃক্ত অ্যালকোহল বলা হয় । রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে উচ্চ রক্তচাপ, স্ট্রোক, হার্ট এ্যাটাক ইত্যাদি রোগের আশংকা বেড়ে যায় ।
কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ একক এবং অপর প্রত্যেক বাহদ্বয় ১০ একক। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক?
Correct Answer:
ঘ: ৪৮
Explanation:
কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ একক এবং অপর প্রত্যেক বাহদ্বয় ১০ একক। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক? সঠিক উত্তর ৪৮ সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় a ও ভূমি b হলে, ক্ষেত্রফল = (b/৪)√{৪a২ - b২) = (১৬/৪)√{৪ x ১০২ - ১৬২) = ২.৫ x √{৪০০ - ২৫৬) = ২.৫ x ১২ = ৪৮ বর্গমিটার।
SCIENCE শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সব কয়টি বর্ণকে সম্ভাব্য যত উপায়ে সাজানো যায় তার সংখ্যা-
Correct Answer:
গ: ১৮০ বার
Explanation:
SCIENCE শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সব কয়টি বর্ণকে সম্ভাব্য যত উপায়ে সাজানো যায় তার সংখ্যা- সঠিক উত্তর ১৮০ বার SCIENCE শব্দটিতে বর্ণসংখ্যা ৭টি স্বরবর্ণতিনটিকে একত্রে বর্ণবিবেচনা করলে অর্থাৎ SCNC বর্ণসংখ্যা হবে ৫টি SCNC (EEI) এর সাজানো সংখ্যা = মোট ৫টি বর্ণ যেখানে দুটি C = 5!/2! = 5×4×3×2×1/2×1 = 60 আবার (EEI) এর বিন্যাস সংখ্যা = 3!2! অতএব, নির্ণেয় বিন্যাস সংখ্যা = 60×3 = 180
২০ সদস্যবিশিষ্ট একটি ফুটবল দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ-অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে?
Correct Answer:
খ: ১৯০
Explanation:
২০ সদস্যবিশিষ্ট একটি ফুটবল দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ-অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে? সঠিক উত্তর ১৯০ যেহুতু ২০ থেকে একজন অধিনায়ক ও একজন সহ - অধিনায়ক নির্বাচন করতে হবে অর্থাৎ ২ জনকে নিতে হবে তাই সুত্র হলঃ ২০C2 = ২০!/২!(২০! - ২) = ২০ × ১৯ × ১৮!/২! ১৮! = ২০ × ১৯/২! = ১০ × ১৯ = ১৯০
চালের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন?
Correct Answer:
ক: ২০%
Explanation:
চালের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন? সঠিক উত্তর ২০% ধরি, চালের পূর্ব মূল্য ১০০ টাকা " বর্তমান " ১২৫ টাকা তাহলে ব্যয় অপরিবর্তীত রাখতে, ১২৫ টাকার স্থলে ব্যবহার করবে ১০০ টাকার চাল ১ " " " " ১০০/১২৫ " ১০০ " " " " ১০০×১০০/১২৫ " = ৮০ টাকার চাল ব্যবহার কমাবে (১০০ - ৮০) বা ২০%
একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশে মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা আছে। উপরের মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা ?
Correct Answer:
খ: ৪১ ফুট
Explanation:
একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশে মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা আছে। উপরের মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা ? সঠিক উত্তর ৪১ ফুট প্রশ্ন অনুসারে, এটি একটি সমকোনী ত্রিভুজ তৈরি করে, তাই, অতিভুজ2 = ভুমি২ + উচ্চতা২ = >অতিভুজ২ = ৯২ = ৪০২ অতিভুজ = ৪১
১২ ও ৯৬ এর মধ্যে (এ দুটি সংখ্যাসহ) কয়টি সংখা ৪ দ্বারা বিভাজ্য?
Correct Answer:
ঘ: ২২
Explanation:
১২ ও ৯৬ এর মধ্যে (এ দুটি সংখ্যাসহ) কয়টি সংখা ৪ দ্বারা বিভাজ্য? সঠিক উত্তর ২২ Q. ১২ ও ৯৬ এর মধ্যে (এ দুটি সংখ্যাসহ) কয়টি সংখা ৪ দ্বারা বিভাজ্য?১২ + ১৬ + ২০ + ..... ৯৬সমান্তর ধারার a+(n-1)d সূত্রানুযায়ী,১২ + (n - ১)৪ = ৯৬∴ n = ২২ (উঃ)
বনি, ডলি ও লিলির মধ্যে ১,২৬০ টাকা এমনভাবে ভাগ করে দেয়া হলো যে, ডলি লিলির সমান টাকা পায় এবং বনি ডলির দ্বিগুণ টাকা পায়। এতে বনি কত টাকা পেল?
Correct Answer:
গ: ৬৩০
Explanation:
বনি, ডলি ও লিলির মধ্যে ১,২৬০ টাকা এমনভাবে ভাগ করে দেয়া হলো যে, ডলি লিলির সমান টাকা পায় এবং বনি ডলির দ্বিগুণ টাকা পায়। এতে বনি কত টাকা পেল? সঠিক উত্তর ৬৩০ প্রশ্নানুযায়ী, ডলিঃলিলিঃবনি = ১ঃ১ঃ২ সুতরাং, বনি পায় = {২ / (১ + ১ + ২)) x ১২৬০ = ৬৩০ টাকা।
কতগুলো ঘন্টা একসাথে বাজার পর ১০ সে. ১৫ সে. ২০ সে. এবং ২৫ সেকেন্ড পর পর বাজতে থাকলো। এগুলো আবার কতক্ষণ পর একত্রে বাজবে?
Correct Answer:
ঘ: ৫ মি.
Explanation:
কতগুলো ঘন্টা একসাথে বাজার পর ১০ সে. ১৫ সে. ২০ সে. এবং ২৫ সেকেন্ড পর পর বাজতে থাকলো। এগুলো আবার কতক্ষণ পর একত্রে বাজবে? সঠিক উত্তর ৫ মি. ১০, ১৫, ২০ ও ২৫ এর ল.সা.গু. ৩০০। সুতরাং, ঘণ্টাগুলো (৩০০ সেকেন্ড = ৫ মিনিট) পর পুনরায় একত্রে বাজবে।
পর পর দুটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের পার্থক্য ৫৩।
Correct Answer:
খ: ২৬ এবং ২৭
Explanation:
পর পর দুটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের পার্থক্য ৫৩। সঠিক উত্তর ২৬ এবং ২৭ (৫৩-১)/২=২৬(৫৩+১)/২=২৭
একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। তাতে সোনা ও তামার অনুপাত = ৩ : ১। তাতে কি পরিমাণ সোনা মিশ্রিত করলে অনুপাত হবে ৪ : ১।
Correct Answer:
গ: ৪ গ্রাম
Explanation:
একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। তাতে সোনা ও তামার অনুপাত = ৩ : ১। তাতে কি পরিমাণ সোনা মিশ্রিত করলে অনুপাত হবে ৪ : ১। সঠিক উত্তর ৪ গ্রাম সোনাঃতামা = ৩ঃ১ মোট মিশ্রণ = (৩ + ১) = ৪ গ্রাম মিশ্রনে সোনার পরিমান = (১৬×৩/৪) = ১২ গ্রাম মিশ্রনে তামার পরিমাণ = (১৬×১/৪) = ৪ গ্রাম নতুন অনুপাত, সোনাঃতামা = ৪ঃ১ ১ গ্রাম তামায় সোনা ৪ গ্রাম ৪ গ্রাম তামায় সোনা (৪×৪) = ১৬ গ্রাম অতএব, অতিরিক্ত সোনা মেশাতে হবে = (১৬ - ১২) = ৪ গ্রাম ( উত্তর)
কোন ভগ্নাংশটি ০.৫% এর সমতুল্য?
Correct Answer:
খ: ১/২০০
Explanation:
কোন ভগ্নাংশটি ০.৫% এর সমতুল্য? সঠিক উত্তর ১/২০০ ০.৫% = ০.৫/১০০= ১/২০০