Directorate of Posts under the Department of Posts and Telecommunications Estimator MCQs
Showing 22 questions (Total: 72)
সেলিনা হোসেন রচিত গল্পগ্রন্থ কোনটি?
Correct Answer:
ঘ: খোল করতাল
Explanation:
সেলিনা হোসেন রচিত গল্পগ্রন্থ কোনটি? সঠিক উত্তর খোল করতাল সেলিনা হোসেনের গল্পগ্রন্থঃ খোল করতাল, নারীর রূপকথা, উৎস থেকে নিরন্তর, মানুষটি প্রভৃতি। সেলিনা হোসেনের উপন্যাস: হাঙ্গর নদী গ্রেনেড, পোকামাকড়ের ঘরবসতি প্রভৃতি।
কোন বাক্য 'প্রান্ত' অর্থে 'মাথা' শব্দটি ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
ঘ: এ রাস্তার মাথায় পাবে হাসপাতাল
Explanation:
কোন বাক্য 'প্রান্ত' অর্থে 'মাথা' শব্দটি ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর এ রাস্তার মাথায় পাবে হাসপাতাল এ রাস্তার মাথায় পাবে হাসপাতাল - এ বাক্যে - রাস্তার মাথায় বলতে রাস্তার শেষ প্রান্তকে বোঝানো হয়েছে।
সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসেছে কোন শব্দটি?
Correct Answer:
গ: বংশী
Explanation:
সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসেছে কোন শব্দটি? সঠিক উত্তর বংশী সংস্কৃত ভাষার যে সব শব্দ পরিবর্তিত না হয়ে সরাসরি বাংলা ভাষায় গৃহীত হয়েছে। সে সব শব্দকেই বলা হয় তৎসম শব্দ। উদাহরণঃ - চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য, মস্তক, অন্ন, গৃহ, চরণ, তৃণ, অগ্রহায়ণ, ভাষা ইত্যাদি
'উপসর্গ' কোথায় বসে?
Correct Answer:
ঘ: শব্দের পূর্বে
Explanation:
'উপসর্গ' কোথায় বসে? সঠিক উত্তর শব্দের পূর্বে উপসর্গ কথাটির মূল অর্থ উপসৃষ্টি। এর কাজ হলো নতুন শব্দ গঠন করা। উপসর্গের নিজস্ব কোন অর্থ নেই, তবে এগুলো অন্য শব্দের সাথে যুক্ত হলে বিশেষ অর্থ প্রকাশ করে থাকে। মনে রাখতে হবে, উপসর্গ সব সময় মূল শব্দের পূর্বে যুক্ত হয়।
'মার্জার' কোন নামটির সমার্থক?
Correct Answer:
খ: বিড়াল
Explanation:
'মার্জার' কোন নামটির সমার্থক? সঠিক উত্তর বিড়াল মার্জার শব্দের অর্থ বিড়াল, মেকুর।
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ?
Correct Answer:
খ: সোনার তরী
Explanation:
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ? সঠিক উত্তর সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর মোট ৫৬ টি কাব্যগ্রন্থ রচনা করেন। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবিকাহিনী। তার অন্যান্য কাব্য গ্রন্থঃ সোনার তরী, মানসী, চিত্রা, বলাকা, ক্ষণিকা, কল্পনা, তাসের ঘর, শেষলেখা প্রভৃতি।
কোনটি প্রতীকধর্মী উপন্যাস ?
Correct Answer:
খ: ক্রীতদাসের হাসি
Explanation:
কোনটি প্রতীকধর্মী উপন্যাস ? সঠিক উত্তর ক্রীতদাসের হাসি শওকত ওসমান তৎকালীন পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের শাসন ব্যবস্থাকে ব্যঙ্গ করে এ উপন্যাস রচনা করেন। এটি একটি প্রতীকধর্মী উপন্যাস।
'অসমাপ্ত আত্মজীবনীর' রচয়িতা কে?
Correct Answer:
ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
Explanation:
'অসমাপ্ত আত্মজীবনীর' রচয়িতা কে? সঠিক উত্তর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজানামচা বই দুটির রচয়িতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
'শেষের কবিতা' একটি
Correct Answer:
ঘ: উপন্যাস
Explanation:
'শেষের কবিতা' একটি সঠিক উত্তর উপন্যাস শেষের কবিতা(১৯২৯) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যধর্মী উপন্যাস। তার রচিত উল্লেখযোগ্য উপন্যাস হলো: চোখের বালি, গোরা, চতুরঙ্গ, চার অধ্যায় প্রভৃতি।
হুমায়ূন আজাদ রচিত শিশু-কিশোরদের গ্রন্থ কোনটি?
Correct Answer:
ক: লালনীল দীপাবলি
Explanation:
হুমায়ূন আজাদ রচিত শিশু-কিশোরদের গ্রন্থ কোনটি? সঠিক উত্তর লালনীল দীপাবলি লাল নীল দীপাবলি বা বাঙ্গলা সাহিত্যের জীবনী বাংলাদেশের অন্যতম প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদ রচিত একটি বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কিত কিশোরসাহিত্য গ্রন্থ।
বাংলার চাষীদের ওপর ইংরেজদের অত্যাচার নিয়ে রচিত নাটক কোনটি?
Correct Answer:
গ: নীলদর্পণ
Explanation:
বাংলার চাষীদের ওপর ইংরেজদের অত্যাচার নিয়ে রচিত নাটক কোনটি? সঠিক উত্তর নীলদর্পণ নীল দর্পন হলো দীনবন্ধু মিত্র রচিত একটি বাংলা নাটক। এই নাটকের পটভূমি নীল চাষের জন্য সাধারণ কৃষকদের উপর ইংরেজ শাসকদের অত্যাচার ও নিপীড়ন।
কোনটি শুদ্ধ বানানে লেখা শব্দ?
Correct Answer:
খ: পুণ্য
Explanation:
কোনটি শুদ্ধ বানানে লেখা শব্দ? সঠিক উত্তর পুণ্য শুদ্ধ বানান - পুণ্য। শুন্য, ক্ষুন্ন ও পূর্ণ শব্দের শুদ্ধরূপ যথাক্রমে শূন্য, ক্ষুণ্ন ও পূর্ণ।
যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কী বলা হয়?
Correct Answer:
ক: প্রত্যয়
Explanation:
যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কী বলা হয়? সঠিক উত্তর প্রত্যয় যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি। অর্থসম্বন্ধ আছে এমন একাধিক শব্দের এক সঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রকিয়াকে সমাস বলে। যার ব্যয় বা পরিবর্তন হয় না তাকে অব্যয় বলে।
বাংলা ভাষায় রচিত প্রাচীনতম গ্রন্থ কোনটি?
Correct Answer:
খ: চর্যাপদ
Explanation:
বাংলা ভাষায় রচিত প্রাচীনতম গ্রন্থ কোনটি? সঠিক উত্তর চর্যাপদ বাংলা ভাষায় রচিত প্রাচীনতম গ্রন্থ 'চর্যাপদ; যা গান হিসেবে রচিত হয়েছে। শেকশুভোদয়া অন্ধকার যুগের সাহিত্য নিদর্শন। শ্রীকৃষ্ণকীর্তন ও রামায়ণ মধ্যযুগের সাহিত্য নিদর্শন।
মুক্তিযুদ্ধ-ভিত্তিক কাব্যগ্রন্থ কোনটি ?
Correct Answer:
ক: বন্দী শিবির থেকে
Explanation:
মুক্তিযুদ্ধ-ভিত্তিক কাব্যগ্রন্থ কোনটি ? সঠিক উত্তর বন্দী শিবির থেকে মুক্তিযুদ্ধের পটভুমিতে রচিত শামসুর কাব্যগ্রন্হ ' বন্দী শিবির থেকে' (১৯৭২)। এ কাব্যের প্রতিটি কবিতায় স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা ব্যক্ত হয়েছে।
পর্দাপ্রথা নির্ভর হাস্যরসাত্মক গ্রন্থ কোনখানি?
Correct Answer:
খ: অবরোধবাসিনী
Explanation:
পর্দাপ্রথা নির্ভর হাস্যরসাত্মক গ্রন্থ কোনখানি? সঠিক উত্তর অবরোধবাসিনী অবরোধবাসিনী ভারতবর্ষের সমাজবাদী বাঙ্গালি বেগম রোকেয়া লেখা একটি গ্রন্থ। এ গ্রন্থ ১৯৩১ সালে প্রকাশিত হয়। এতে তৎকালীন ভারতবর্ষীয় নারী বিশেষ করে মুসলিম ঘরের নারীদের সমাজের কঠিন পর্দা প্রথার জন্য যে অসুবিধায় পড়তে হতো তা লেখা হয়েছে।
'সঞ্চয়' শব্দের বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: নয়ছয়
Explanation:
'সঞ্চয়' শব্দের বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর নয়ছয় সঞ্চয় অর্থ সংগ্রহ, চয়ন, পুজিঁ, সঞ্চিত দ্রব্য। অন্যদিকে নয়ছয় অর্থ তছনছ, বিশৃঙ্খলা, অপব্যয়, আর্থিক অনিয়ম। সুতরাং সঞ্চয়ের বিপরীতার্থক শব্দ নয়ছয়।
কোন গ্রন্থখানি রোমান্টিক প্রণয়োপাখ্যান ?
Correct Answer:
গ: পদ্মাবতী
Explanation:
কোন গ্রন্থখানি রোমান্টিক প্রণয়োপাখ্যান ? সঠিক উত্তর পদ্মাবতী পদ্মাবতী মধ্যযুগের বাঙ্গালি কবি আলাওলের একটি কাব্য। এটিকে আলাওলের শ্রেষ্ঠ কাজ বলে গণ্য করা হয়। কাব্যটির পদ্মাবতী ও রত্নসেনের রোমান্টিক প্রণয়োপাখ্যান তুলে ধরা হয়েছে।
উচাটন শব্দের সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
গ: উৎকণ্ঠা
Explanation:
উচাটন শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর উৎকণ্ঠা উচাটন অর্থ ব্যাকুল, অস্বস্তিপূর্ণ, উৎকন্ঠিত, উৎকন্ঠা, ব্যাকুলতা।
'কন্যা' শব্দটির অর্থ __
Correct Answer:
ক: দুহিতা
Explanation:
'কন্যা' শব্দটির অর্থ __ সঠিক উত্তর দুহিতা কন্যা অর্থ দুহিতা, তনয়া, আত্মজা, সুতা, নন্দিনী।
বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি?
Correct Answer:
ক: কপালকুণ্ডলা
Explanation:
বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি? সঠিক উত্তর কপালকুণ্ডলা সার্থক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্রের রচিত উপন্যাস : কপালকুণ্ডলা, কৃষ্ণকান্তের উইল, বিষবৃক্ষ, রজনী, সীতারাম, আনন্দমঠ, দেবী চৌধুরানী ইত্যাদি।
০,১,২,৩ ও ৪ দ্বারা গঠিত পাঁচ অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কোনটি?
Correct Answer:
গ: ৫৩৪৪৪
Explanation:
০,১,২,৩ ও ৪ দ্বারা গঠিত পাঁচ অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কোনটি? সঠিক উত্তর ৫৩৪৪৪ ০,১,২,৩,৪ দ্বারা বৃহত্তম সংখ্যা = ৪৩২১০ ০,১,২,৩,৪ দ্বারা ক্ষুদ্রতম সংখ্যা = ১০২৩৪ যোগফল = ৫৩৪৪৪