National Security Intelligence Agency (NSI) MCQs
Showing 50 questions (Total: 193)
'ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়'-গানটির রচয়িতা কে?
Correct Answer:
ক: আব্দুল লতিফ
Explanation:
'ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়'-গানটির রচয়িতা কে? সঠিক উত্তর আব্দুল লতিফ 1. “মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি” গানটির গীতিকার কে.?_____গোবিন্দ হালদার [সুরকার এবং গায়কঃ→আপেল মাহমুদ]। 2. “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি” গানটির বর্তমান সুরকার কে.? _____আলতাফ মাহমুদ [লেখকঃ→আব্দুল গাফফার চৌধুরী] [১ম সুরকারঃ→আব্দুল লতিফ]। 3. “সালাম সালাম হাজার সালাম”এই গানটির সুরকার ও শিল্পী কে.?_____আব্দুল জব্বার [গীতিকারঃ→ফজল এ খোদা]। 4. “জয় বাংলা বাংলার জয়” গানটির গীতিকার কে.?_____গাজী মাজহারুল আনোয়ার [সুরকারঃ→আনোয়ার পারভেজ]। 5. “এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা…” গানটির রচয়িতা কে.?_____গোবিন্দ হালদার [সুরকারঃ→আপেল মাহমুদ] [১ম শিল্পীঃ→স্বপ্না রায়]। 6. “এক নদী রক্ত পেরিয়ে…” গানটির গীতিকার ও সুরকার কে.?_____খান অাতাউর রহমান [শিল্পীঃ→শাহনাজ রহমতুল্লাহ]। 7. “ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়” গানটির রচয়িতা ও সুরকার কে.?_____আব্দুল লতিফ। 8. “ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা” গানটির গীতিকার ও সুরকার কে.?_____দ্বিজেন্দ্রলাল রায়।
'ক্ষীয়মাণ' শব্দের বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
গ: বর্ধমান
Explanation:
'ক্ষীয়মাণ' শব্দের বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর বর্ধমান কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ: কচি ঝুনা কুৎসিত সুন্দর কৃশাঙ্গী স্থূলাঙ্গী কদাচার সদাচার কুফল সুফল কৃষ্ণ শুভ্র/গৌর কনিষ্ঠ জ্যেষ্ঠ কুবুদ্ধি সুবুদ্ধি কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ কপট সরল/অকপট কুমেরু সুমেরু কোমল কঠিন কপটতা সরলতা কুরুচি সুরুচি ক্রন্দন হাস্য কর্মঠ অকর্মণ্য কুলীন অন্ত্যজ ক্রোধ প্রীতি কল্পনা বাস্তব কুশাসন সুশাসন ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী কাপুরুষ বীরপুরুষ কুশিক্ষা সুশিক্ষা ক্ষীপ্র মন্থর কুঞ্চন প্রসারণ কৃতজ্ঞ অকৃতজ্ঞ/ কৃতঘ্ন ক্ষীয়মান বর্ধমান কুটিল সরল কৃপণ বদান্য কুৎসা প্রশংসা কৃশ স্থূল
'হিং টিং ছট' কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর এর কোন কাব্যগ্রন্থ হতে নেয়া হয়েছে?
Correct Answer:
ঘ: সোনার তরী
Explanation:
'হিং টিং ছট' কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর এর কোন কাব্যগ্রন্থ হতে নেয়া হয়েছে? সঠিক উত্তর সোনার তরী সোনার তরী কাব্যগ্রন্থের প্রকাশকাল ১৮৯৪ খ্রিষ্টাব্দ (১৩০০ বঙ্গাব্দ)। কাব্যগ্রন্থটি কবি দেবেন্দ্রনাথ সেনের প্রতি উৎসর্গিত। এই কাব্যের অনেকগুলি কবিতার সঙ্গে পদ্মাপাড়ের পল্লিপ্রকৃতির গভীর যোগ বিদ্যমান। সমগ্র গ্রন্থটি বাংলা কাব্যের অন্যতম শ্রেষ্ঠ রোম্যান্টিক কাব্য সংকলন।
কোন তারিখে ভারত সরকারের অনুমতিক্রমে বাংলাদেশ সরকার কবি কাজী নজ্রুল ইসলামকে স্বপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন?
Correct Answer:
খ: ১৯৭২ সালের ২৪ মে
Explanation:
কোন তারিখে ভারত সরকারের অনুমতিক্রমে বাংলাদেশ সরকার কবি কাজী নজ্রুল ইসলামকে স্বপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন? সঠিক উত্তর ১৯৭২ সালের ২৪ মে বাংলা সাহিত্য এবং সংস্কৃতিতে কাজী নজরুল ইসলামের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৪ খ্রিষ্টাব্দের ৯ ডিসেম্বর তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি.লিট উপাধিতে ভূষিত করে। বিশ্ববিদ্যালয়ের এক সমাবর্তনে তাকে এই উপাধি প্রদান করা হয়। ১৯৭৬ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে। একই বছরের ২১ ফেব্রুয়ারিতে তাকে একুশে পদকে ভূষিত করা হয়। একুশে পদক বাংলাদেশের সবচেয়ে সম্মানসূচক পদক হিসেবে বিবেচিত হয়ে থাকে।
'রাজার দুয়ারে হাতি বাঁধা' দুয়ারে শব্দটি কোন কারক?
Correct Answer:
ঘ: অধিকরণ
Explanation:
'রাজার দুয়ারে হাতি বাঁধা' দুয়ারে শব্দটি কোন কারক? সঠিক উত্তর অধিকরণ ঐকদেশিক: বিশাল স্থানের যে কোনো এক অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক আধারাধিকরণ বলে। যেমন - পুকুরে মাছ আছে। (পুকুরের যে কোনো একস্থানে)বনে বাঘ আছে। (বনের যে কোনো এক অংশে)আকাশে চাঁদ উঠেছে। (আকাশের কোনো এক অংশে) সামীপ্য অর্থেও ঐকদেশিক অধিকরণ হয়। যেমন - ঘাটে নৌকা বাঁধা আছে। (ঘাটের কাছে)'দুয়ারে দাঁড়ায়ে প্রার্থী, ভিক্ষা দেহ তারে। (দুয়ারের কাছে)রাজার দুয়ারে হাতি বাঁধা।
'Subconcious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো-
Correct Answer:
গ: অব-চেতন
Explanation:
'Subconcious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো- সঠিক উত্তর অব-চেতন ইংরেজি শব্দের স্বাদ, গন্ধ, বৈশিষ্ট্য, চরিত্র, সম্পর্ক, অর্থ ইত্যাদি অনুসারে বাংলা শব্দে রূপ দেয়া হয় তাকে পারিভাষিক শব্দ বলে। যেমন : Oxygen - অম্লজান, Act - আইন, Farm - খামার।
বাক্যের মৌলিক উপাদান কি?
Correct Answer:
ক: শব্দ
Explanation:
বাক্যের মৌলিক উপাদান কি? সঠিক উত্তর শব্দ শব্দ হলো অর্থবোধক ধ্বনিসমষ্টি, যা বাক্য গঠনের মূল উপাদান। শব্দ একাধিক বর্ণ ও অক্ষর সমন্বয়ে গঠিত হয়ে থাকে ।
'A little learning is a dangerous thing'- is a quotation from
Correct Answer:
B: Alexander pope
Explanation:
'A little learning is a dangerous thing'- is a quotation from Correct Answer Alexander pope Alexander Pope এর An Essay on Criticism থেকে প্রশ্নোক্ত quotation টি নেওয়া হয়েছে।
Which century was the 'victorian period'
Correct Answer:
B: 19th century
Explanation:
Which century was the 'victorian period' Correct Answer 19th century Victorian period এর সময়কাল 1832 - 1901 হওয়ায় এটি 19th century এর একটি period।
'Let him be told to go' change the voice
Correct Answer:
D: Tell him to go
Explanation:
'Let him be told to go' change the voice Correct Answer Tell him to go Let দ্বারা passive sentence শুরু হলে সাধারণত Imperative sentence কে নির্দেশ করে। প্রশ্নোক্ত passive sentence এ মূল verb told থাকায় Tell him to go হচ্ছে সঠিক Active voice.
Children like to watch science- movies.
Correct Answer:
A: fiction
Explanation:
Children like to watch science- movies. Correct Answer fiction option গুলোর মধ্যে fiction অর্থ গল্প, কাহিনী। fraction অর্থ ভগ্নাংশ, খন্ড। faction অর্থ দলাদলি। friction অর্থ সংঘর্ষ, ঘর্ষণ। তাই এখানে fiction হবে কারণ শিশুরা বৈজ্ঞানিক কল্পকাহিনি দেখতে ভালোবাসে।
What is the antonym of the world 'eminent'
Correct Answer:
D: Unknown
Explanation:
What is the antonym of the world 'eminent' Correct Answer Unknown Eminent অর্থ বিখ্যাত যার antonym হচ্ছে unknown.
Choose the correct synonym of the world 'probity'.
Correct Answer:
B: Honesty
Explanation:
Choose the correct synonym of the world 'probity'. Correct Answer Honesty Probity অর্থ সততা, ন্যায়পরায়ণতা। যার synonym হচ্ছে honesty।
The world diabetic is-
Correct Answer:
C: both noun and adjective
Explanation:
The world diabetic is- Correct Answer both noun and adjective Oxford Dictionary অনুযায়ী diabetic শব্দটি Adjective ও Noun উভয়ই।
নিচের কোনটি কম্পিউটারের মেমোরি ডিভাইস নয় ?
Correct Answer:
ঘ: Memory card
Explanation:
নিচের কোনটি কম্পিউটারের মেমোরি ডিভাইস নয় ? সঠিক উত্তর Memory card নিচে কয়েকটি সহায়ক মেমোরির নাম দেয়া হলো - ফ্লপি ডিস্ক – Floppy Diskহার্ড ডিস্ক – Hard Diskসিডি – CD - Compact Diskসিডি - আর – CD - R - Compact Disk Readableসিডি - আরডব্লিউ – CD - RW – Compact Disk Rewritableডিভিডি - রম – DVD - Digital Video Diskম্যাগনেটো অপটিক্যাল ডিস্ক – Magneto Optical Diskজিপ ডিস্ক – ZIP Diskডিজিটাল টেপ – Digital Tapeচৌম্বক টেপ – Magnetic Tapeচৌম্বক ড্রাম – Magnetic Drum
GSM-পূর্ণ রুপ কি?
Correct Answer:
গ: Global system for mobile communication
Explanation:
GSM-পূর্ণ রুপ কি? সঠিক উত্তর Global system for mobile communication GSM এর পূর্ণরূপ Global system for mobile communications .
'আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান' বলা হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে
Correct Answer:
গ: ২৭ নং
Explanation:
'আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান' বলা হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে সঠিক উত্তর ২৭ নং বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগে নাগরিকদের মৌলিক অধিকার উল্লেখ করা হয়েছে। এ ভাগের ২৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে ' আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান'।
কোনটি মূল্যবোধের চালিকা শক্তি?
Correct Answer:
ক: সংস্কৃতি
Explanation:
কোনটি মূল্যবোধের চালিকা শক্তি? সঠিক উত্তর সংস্কৃতি সমাজভেদে মানুষের আচার - আচরণে যে পার্থক্য লক্ষ্য করা যায় তা মূলত সংস্কৃতির পার্থক্যের জন্যই। মূল্যবোধ হলো একটি এমন একটি উপাদান যা ব্যক্তি সমাজের নিকট থেকে এবং সমাজ ব্যক্তির নিকট থেকে প্রত্যাশা করে। আর সংস্কৃতিই যেহেতু মানুষকে তার আচরণটি শেখায়, তাই স্বাভাবিকভাবেই সংস্কৃতি মূল্যবোধের চালিকা শক্তি।
বাংলাদেশ - ভারত স্থলসীমান্ত চুক্তি বিল লোকসভায় কবে পাশ হয়?
Correct Answer:
খ: ৭ মে ২০১৫
Explanation:
বাংলাদেশ - ভারত স্থলসীমান্ত চুক্তি বিল লোকসভায় কবে পাশ হয়? সঠিক উত্তর ৭ মে ২০১৫ বাংলাদেশ - ভারত স্থল সীমান্ত চুক্তি ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পায় ৫ মে ২০১৫। এরপর ৬ মে ২০১৫ তা ভারতের রাজ্যসভায় এবং ৭ মে ২০১৫ লোকসভায় সর্বসম্মতি ক্রমে পাস হয়।
বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় কত?
Correct Answer:
ঘ: ১৪৬৫ মার্কিন ডলার
Explanation:
বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় কত? সঠিক উত্তর ১৪৬৫ মার্কিন ডলার বাংলাদেশের মানুষের বার্ষিক মাথাপিছু গড় আয় দুই হাজার ডলার ছাড়িয়ে গেছে। বিদায়ী অর্থবছর (২০১৯ - ২০) শেষে দেশের মানুষের মাথাপিছু গড় আয় দাঁড়িয়েছে ২ হাজার ৬৪ ডলার। তার আগের অর্থবছরে মাথাপিছু গড় আয় ছিল ১ হাজার ৯০৯ ডলার। অর্থাৎ, দেশের মানুষের মাথাপিছু গড় আয় এক বছরের ব্যবধানে ১৫৫ ডলার বেড়েছে।
বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে?
Correct Answer:
গ: ১ জুলাই ২০১৫
Explanation:
বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে? সঠিক উত্তর ১ জুলাই ২০১৫ ১ জুলাই ২০১৫ বিশ্বব্যাংক কর্তৃক প্রকাশিত তালিকায় বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়।
ঐতিহাসিক ছয় দফার প্রথম দফা কি?
Correct Answer:
ঘ: প্রাদেশিক স্বায়ত্তশাসন
Explanation:
ঐতিহাসিক ছয় দফার প্রথম দফা কি? সঠিক উত্তর প্রাদেশিক স্বায়ত্তশাসন ১৯৬৬ সালের ৫ - ৬ ফেব্রুয়ারি লাহারো বিরোধীদলীয় নেতাদের একটি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন। এর প্রথম দফা ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন।
স্বাধীন বাংলাদেশের মন্ত্রীসভা কবে গঠিত হয়?
Correct Answer:
গ: ১০ এপ্রিল ১৯৭১
Explanation:
স্বাধীন বাংলাদেশের মন্ত্রীসভা কবে গঠিত হয়? সঠিক উত্তর ১০ এপ্রিল ১৯৭১ স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল। এবং শপথ গ্রহণ করে ১৭ এপ্রিল ১৯৭১ সালে।
বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী কবে গৃহীত হয়?
Correct Answer:
খ: ১৯৭৩ সালে
Explanation:
বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী কবে গৃহীত হয়? সঠিক উত্তর ১৯৭৩ সালে বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী বিল উত্থাপন করেছিলেন প্রথম আইনমন্ত্রী শ্রী মনোরঞ্জন ধর। বিলটি ১৯৭৩ সালের ১৫ জুলাই সংসদে গৃহীত হয়। সংশোধনের বিষয়বস্তু ছিল - যুদ্ধাপরাধী সহ অন্যান্য গণবিরোধীদের বিচার নিশ্চিত করা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান কার্যকর করা হয় কোন সালে?
Correct Answer:
খ: ১৯৭২
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান কার্যকর করা হয় কোন সালে? সঠিক উত্তর ১৯৭২ বাংলাদেশের সংবিধান প্রণয়নের লক্ষে গঠিত গণপরিষদ একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করে। এই কমিটির রচিত খসড়া সংবিধান গণপরিষদে গৃহীত হয় ১৯৭২সালের ৪ নভেম্বর। আর এটি কার্যকর হয় ১৬ ডিসেম্বর ১৯৭২।
বাংলাদেশের সবচেয়ে বড় নদীবন্দর কোনটি?
Correct Answer:
ঘ: নারায়নগঞ্জ
Explanation:
বাংলাদেশের সবচেয়ে বড় নদীবন্দর কোনটি? সঠিক উত্তর নারায়নগঞ্জ বাংলাদেশের প্রধান ও বৃহত্তম নদীবন্দর নারায়ণগঞ্জে। এটি শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত।
অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ অনুসারে, বাংলাদেশের দারিদ্রোর হার কত?
Correct Answer:
ক: ৩১.৫০%
Explanation:
অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ অনুসারে, বাংলাদেশের দারিদ্রোর হার কত? সঠিক উত্তর ৩১.৫০% অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ অনুসারে, উচ্চ দারিদ্র্য রেখা ব্যবহার করে দেশে দারিদ্রের হার ৩১.৫%।
জাতীয় সংসদের ১নং আসনটি কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
গ: পঞ্চগড়
Explanation:
জাতীয় সংসদের ১নং আসনটি কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর পঞ্চগড় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদের ১নং আসন পঞ্চগড় জেলার তেতুলিয়া - সদর আটায়ারি।
বাংলাদেশে প্রথম জাতীয় সংসদের নির্বাচন কবে হয়?
Correct Answer:
ক: ৭ মার্চ ১৯৭৩
Explanation:
বাংলাদেশে প্রথম জাতীয় সংসদের নির্বাচন কবে হয়? সঠিক উত্তর ৭ মার্চ ১৯৭৩ বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালের ৭ মার্চ, বুধবার।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা সাল কত ছিল?
Correct Answer:
ক: ১৩৫৮
Explanation:
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা সাল কত ছিল? সঠিক উত্তর ১৩৫৮ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা সাল ছিল ৮ ফাল্গুন ১৩৫৮ এবং দিনটি ছিল বৃহস্পতিবার।
১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে মোট কয়টি আসন লাভ করে?
Correct Answer:
খ: ১৬৭
Explanation:
১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে মোট কয়টি আসন লাভ করে? সঠিক উত্তর ১৬৭ ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে ১৩ টি মহিলা আসন সহ মোট আসন সংখ্যা ছিল ৩১৩ টি। পূর্ব পাকিস্তানের মোট ১৬৯ টি আসনের মধ্যে আওয়ামী লীগ সংরক্ষিত আসন সহ ১৬৭ টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
পাহাড়পুর বৌদ্ধ বিহার এর নির্মাতা কে?
Correct Answer:
খ: ধর্মপাল
Explanation:
পাহাড়পুর বৌদ্ধ বিহার এর নির্মাতা কে? সঠিক উত্তর ধর্মপাল পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর বিহার নির্মিত হয় অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে। এটির নির্মাতা ছিলেন পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব।
কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের রাজস্ব আয় সর্বোচ্চ?
Correct Answer:
ঘ: মূল্য সংযোজন কর
Explanation:
কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের রাজস্ব আয় সর্বোচ্চ? সঠিক উত্তর মূল্য সংযোজন কর মূল্য সংযোজন কর আইন জাতীয় সংসদে পাস হয় ১৯৯১ সালের ২১ জুলাই। আর এটি চালু হয় ১ জুলাই ১৯৯১। মূল্য সংযোজন কর (VAT) থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ আয় আসে।
নিচের কোন নদী বাংলাদেশে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে?
Correct Answer:
গ: হালদা
Explanation:
নিচের কোন নদী বাংলাদেশে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে? সঠিক উত্তর হালদা হালদা নদী খাগড়াছড়ি জেলার ফটিকছড়ি উপজেলার বাদনাতলী পাহাড় থেকে উৎপত্তি লাভ করে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি, হাটাহাজারী, চাদগাও অতিক্রম করে রাউজান উপজেলাতে কর্ণফুলী নদীতে পড়েছে। এই মিলিত প্রবাহ বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
বিশ্বকাপ ফুটবল ২০১৪-এর মাসকট কি ছিল?
Correct Answer:
ঘ: ফুলেকো
Explanation:
বিশ্বকাপ ফুটবল ২০১৪-এর মাসকট কি ছিল? সঠিক উত্তর ফুলেকো ১৬ সেপ্টম্বর ২০১২ ব্রাজিলের সবচেয়ে বিপন্ন প্রজাতিগুলোর একটি প্রাণী আরমাডিল্লোর আদলে ফিফা বিশ্বকাপের মাসকট উন্মুক্ত করা হয়। এ মাসকটের নামকরণ করা হয় ফুলেকো।
জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন ?
Correct Answer:
গ: নিরাপত্তা পরিষদের
Explanation:
জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন ? সঠিক উত্তর নিরাপত্তা পরিষদের জাতিসংঘ সচিবালয়ের প্রধান মহাসচিব। জাতিসংঘের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই তৃতীয়াংশ সদদ্যের ভোটে নির্বাচিত হন।
মুক্তিযুক্ত চলাকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
Correct Answer:
খ: ১১
Explanation:
মুক্তিযুক্ত চলাকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? সঠিক উত্তর ১১ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়। মুক্তিযুদ্ধের সময় সাব সেক্টর ছিল ৬৪ টি।
কোন সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয়?
Correct Answer:
গ: কোপেন হেগেন
Explanation:
কোন সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয়? সঠিক উত্তর কোপেন হেগেন ২০০৯ সালে ডেনমার্কের কোপেনহেগেনে COP (Conference of the Parties) এর ১৫তম সম্মেলনে প্রতিষ্ঠিত 'কোপেনহেগেন চুক্তি' গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গিকার করে।
Economist Intelligence Unit (2015)- এর মতে বিশ্বের সবচেয়ে ব্যায়বহুল শহর কোনটি?
Correct Answer:
ক: সিঙ্গাপুর
Explanation:
Economist Intelligence Unit (2015)- এর মতে বিশ্বের সবচেয়ে ব্যায়বহুল শহর কোনটি? সঠিক উত্তর সিঙ্গাপুর গবেষণা সংস্থা Economist Intelligence Unit এর ২০১৫ প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
ফিজিওলজি বা মেডিসিন এ নোবেল পুরস্কার ২০১৫ পাননি নিচের কোন ব্যাক্তি?
Correct Answer:
ঘ: John O Keefe
Explanation:
ফিজিওলজি বা মেডিসিন এ নোবেল পুরস্কার ২০১৫ পাননি নিচের কোন ব্যাক্তি? সঠিক উত্তর John O Keefe ২০১৫ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পান আয়ারল্যান্ডের উইলিয়াম ক্যাম্পবেল, জাপানের সাতোশি ওমুরা এবং চীনের ইউইউ তু।
পার্বত্য অঞ্চলের নদীর কোন ধরনের ক্ষয় বেশি হয়?
Correct Answer:
খ: নিম্নক্ষয়
Explanation:
পার্বত্য অঞ্চলের নদীর কোন ধরনের ক্ষয় বেশি হয়? সঠিক উত্তর নিম্নক্ষয় পাবর্ত্য অঞ্চলের নদীসমূহের সাধারণত নিম্নক্ষয় হয়।
জাতিসংঘের ২০১৫ অধিবেশনে পরিবেশ বিষয়ক 'চ্যাম্পিয়নস অফ দি আর্থ' পুরস্কারটি কে পান?
Correct Answer:
খ: শেখ হাসিনা
Explanation:
জাতিসংঘের ২০১৫ অধিবেশনে পরিবেশ বিষয়ক 'চ্যাম্পিয়নস অফ দি আর্থ' পুরস্কারটি কে পান? সঠিক উত্তর শেখ হাসিনা ২০১৫ সালে পলিসি লিডারশিপ এ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার লাভ করেন।
ব্যবসার বিশ্লেষক ফার্ম আইএইচএস'র বিশ্লেষণে ২০১৪ সালে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে?
Correct Answer:
খ: ভারত
Explanation:
ব্যবসার বিশ্লেষক ফার্ম আইএইচএস'র বিশ্লেষণে ২০১৪ সালে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে? সঠিক উত্তর ভারত ব্যবসায় বিশ্লষক ফার্ম আইএইচএস'র বিশ্লেষণ অনুযায়ী ২০১৪ সালে অস্ত্র আমাদানিতে শীর্ষ দেশ ভারত।
বড়দের সম্মান করা, দানশীলতা, শ্রমের মর্যাদা ইত্যাদি কোন মূল্যবোধ?
Correct Answer:
ক: সামাজিক
Explanation:
বড়দের সম্মান করা, দানশীলতা, শ্রমের মর্যাদা ইত্যাদি কোন মূল্যবোধ? সঠিক উত্তর সামাজিক বড়দের সম্মান করা, দানশীলতা, শ্রমের মর্যাদা মূল্যবোধের সামাজিক দিক।
২০১৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী নিচের কোন সংস্থা কিংবা ব্যাক্তি?
Correct Answer:
ক: ডিউনিশিয়ান ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট
Explanation:
২০১৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী নিচের কোন সংস্থা কিংবা ব্যাক্তি? সঠিক উত্তর ডিউনিশিয়ান ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট ২০১৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী সংস্থা কিংবা ব্যাক্তি হচ্ছে - ডিউনিশিয়ান ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট।
২০১৫ সালে সাহিত্য নোবেল পুরস্কার বিজয়ী Svetlana Alexievich কোন দেশের নাগরিক?
Correct Answer:
গ: বেলারুশ
Explanation:
২০১৫ সালে সাহিত্য নোবেল পুরস্কার বিজয়ী Svetlana Alexievich কোন দেশের নাগরিক? সঠিক উত্তর বেলারুশ Svetlana Alexievich হলো বেলারুশের নাগরিক। সোভিয়েত সময়কালের যুদ্ধের ভীতিকর অবস্থার অভিজ্ঞতা ও অত্যাচারের কালানুক্রমিক সাহিত্যরূপের জন্য তিনি ২০১৫ সালে সাহিত্যে নোবেল পান।
২০৭৪০ সংখ্যক সৈন্যকে বর্গাকারে সাজাতে গিয়ে ৪ জন সৈন্য অতিরিক্ত হয়। প্রতি সারিতে সৈন্য সংখ্যা কত ?
Correct Answer:
খ: ১৪৪
Explanation:
২০৭৪০ সংখ্যক সৈন্যকে বর্গাকারে সাজাতে গিয়ে ৪ জন সৈন্য অতিরিক্ত হয়। প্রতি সারিতে সৈন্য সংখ্যা কত ? সঠিক উত্তর ১৪৪ ২০৭৪০ সংখ্যক সৈন্যকে বর্গাকারে সাজাতে গিয়ে ৪ জন অতিরিক্ত হয় তাহলে , সৈন্য বর্গাকারে সাজানো হয় = (২০৭৪০ - ৪)জন = ২০৭৩৬ জন ২০৭৩৬ এর বর্গমূল = ১৪৪ তাহলে , সারি ১৪৪ টি
চালের দাম ২৫% বেড়ে যাওযায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার বাৎসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন?
Correct Answer:
ক: ২০%
Explanation:
চালের দাম ২৫% বেড়ে যাওযায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার বাৎসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন? সঠিক উত্তর ২০% ধরি, চালের পূর্ব মূল্য ১০০ টাকা " বর্তমান " ১২৫ টাকা তাহলে ব্যয় অপরিবর্তীত রাখতে, ১২৫ টাকার স্থলে ব্যবহার করবে ১০০ টাকার চাল ১ " " " " ১০০/১২৫ " ১০০ " " " " ১০০×১০০/১২৫ " = ৮০ টাকার চাল ব্যবহার কমাবে (১০০ - ৮০) বা ২০%
একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
Correct Answer:
খ: ১৮
Explanation:
একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত? সঠিক উত্তর ১৮ মনে করি, সংখ্যাটি x তিনগুণ 3x দ্বিগুণ 2x প্রশ্নমতে,3x + 2x = 90 বা,5x = 90 বা,x = 90/5 বা,x = 18 সুতরাং,সংখ্যাটি 18 ।
রতনের আয় বকুলের আয় অপেক্ষা ২৫% বেশি বকুলের আয় রতনের আয় অপেক্ষা কত% কম?
Correct Answer:
গ: ২০%
Explanation:
রতনের আয় বকুলের আয় অপেক্ষা ২৫% বেশি বকুলের আয় রতনের আয় অপেক্ষা কত% কম? সঠিক উত্তর ২০% ধরি, বকুলের আয় = ১০০ টাকা তাহলে, রতনের আয় = ১০০ + ২৫ = ১২৫ টাকা রতনের আয় ১২৫ টাকা হবে বকুলের আয় ১০০ টাকা রতনের আয় ১০০ টাকা হলে বকুলের আয় = (১০০×১০০)/১২৫ টাকা = ৮০ টাকা। সুতরাং, বকুলের আয় কম = (১০০ - ৮০)% = ২০%