Police Station Education Officer MCQs
Showing 50 questions (Total: 1073)
”রূপসী বাংলা” কাব্যগ্রন্থটি কোন কবির?
Correct Answer:
ঘ: জীবনানন্দ দাশ
Explanation:
”রূপসী বাংলা” কাব্যগ্রন্থটি কোন কবির? সঠিক উত্তর জীবনানন্দ দাশ বাংলা সাহিত্যের রুপসী বাংলার কবি জীবনানন্দ দাশের অন্যতম কাব্যগ্রন্থ 'রুপসী বাংলা' (১৯৫৭) । তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: ঝরাপালক ,ধূসর পাণ্ডুলিপি ,বনলতা সেন, মহাপৃথিবী ,সাতটি তারার তিমির ,বেলা অবেলা কালবেলা । অন্যদিকে বুদ্ধদেব বসুর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: খসড়া, এক মুঠো, মাটির দেয়াল , পারাপার ,অভিজ্ঞান বসন্ত। বিষ্ণুদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: উর্বশী ও আর্টেমিস, চোরাবালি ,সাত ভাই চম্পা, নাম রেখেছি কােমল গান্ধার।
জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন?
Correct Answer:
গ: নিরাপত্তা পরিষদের
Explanation:
জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন? সঠিক উত্তর নিরাপত্তা পরিষদের জাতিসংঘ সচিবালয়ের প্রধান মহাসচিব (সেক্রেটারি জেনারেল)। নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই - তৃতীয়াংশ সদস্যদের ভোটে জাতিসংঘের মহাসচিব নিযুক্ত হন। জাতিসংঘ মহাসচিবের মেয়াদকাল ৫ বছর।
”আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর”-এই শাশ্বত বাণী রচনা করেছেন কে?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ
Explanation:
”আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর”-এই শাশ্বত বাণী রচনা করেছেন কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ 'আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর' - এ শাশ্বাত বাণীর রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর । তার আরো কয়েকটি শেষ্ঠ বাণী - 'মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ', ' গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়' মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে/ মানবের মাঝে আমি বাঁচিবার চাই'।
চর্যাপদের আবিষ্কার কাল কত?
Correct Answer:
ঘ: ১৯০৭
Explanation:
চর্যাপদের আবিষ্কার কাল কত? সঠিক উত্তর ১৯০৭ চর্যাপদের আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী। ১৯০৭ সালে নেপালের রয়েল লাইব্রেরি থেকে চর্যাপদ আবিষ্কার করেন। ১৯১৬ সালে (১৩২৩ বঙ্গাব্দে) কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ আধুনিক লিপিতে প্রকাশিত হয়। এর সম্পাদনা করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী।
মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ কোনটি?
Correct Answer:
ঘ: উদাসীন পথিকের মনের কথা
Explanation:
মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ কোনটি? সঠিক উত্তর উদাসীন পথিকের মনের কথা 'উদাসীন পথিকের মনের কথা' (১৮৯০) মীর মশাররফ হোসেন রচিত ব্যক্তিগত জীবনের পটভূমিতে লেখা অন্যতম গ্রন্থ। 'হুতোম প্যাঁচার নকশা (১৮৬২) কালীপ্রসন্ন সিংহ রচিত অন্যতম গ্রন্থ । 'আলালের ঘরের দুলাল' (১৮৫৮) প্যারীচাঁদ মিত্র রচিত বাংলা ভাষার প্রথম উপন্যাস । 'কমলাকান্তের দপ্তর' বঙ্কিমচন্দ্র রচিত ব্যঙ্গাত্মক ও রসাত্মক প্রবন্ধ।
ভাষা আন্দোলনভিত্তিক কবিতা কোনটি?
Correct Answer:
গ: একুশে ফেব্রুয়ারি
Explanation:
ভাষা আন্দোলনভিত্তিক কবিতা কোনটি? সঠিক উত্তর একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনভিত্তিক কবিতা হলো - সিকানদার আবু জাফর রচিত 'একুশে ফেব্রুয়ারি ' 'বায়ান্নর দিনগুলো ' জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী' (২০১২) গ্রন্থ থেকে সংকলিত। 'ফেব্রুয়ারি ১৯৬৯' - দেশপ্রেম, গণজাগরণ ও সংগ্রামী চেতনার কবিতা।
মনসামঙ্গল কাব্যের সবচেয়ে জনপ্রিয় কবি কে?
Correct Answer:
খ: বিজয়গুপ্ত
Explanation:
মনসামঙ্গল কাব্যের সবচেয়ে জনপ্রিয় কবি কে? সঠিক উত্তর বিজয়গুপ্ত বাংলা সাহিত্যের মধ্যযুগে রচিত মঙ্গলকাব্যের মধ্যে 'মনসামঙ্গল' একটি । কয়েকজন কবি মিলে এটি রচনা করেন। মনসামঙ্গল 'কাব্যের সবচেয়ে জনপ্রিয় কবি হলেন বিজয় গুপ্ত। এ কাব্যের প্রথম কবিতা রচিয়িতা ও বিজয় গুপ্ত।
Super-lunar region কি দিয়ে তৈরি?
Correct Answer:
ঘ: ইথার
বাংলা সাহিত্যের আদি নিদর্শ কী?
Correct Answer:
ক: চর্যাপদ
Explanation:
বাংলা সাহিত্যের আদি নিদর্শ কী? সঠিক উত্তর চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ । ১৯০৭ সালে নেপালের রয়েল লাইব্রেরি থেকে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদটি আবিষ্কার করেন। 'শ্রীকৃষ্ণকীর্তন' মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ এবং বাংলা ভাষায় কোনো লেখকের একক গ্রন্থ ও এটি । রামাই পণ্ডিত রচিত বৌদ্ধ ধর্মীয় তত্ত্বের গ্রন্থের নাম শূন্যপূরাণ। 'নিরঞ্জনের রুষ্মা' শূন্যপুরাণ নামক কাব্যগ্রন্থের অংশবিশেষ।
”গৃহী” শব্দটির বিপরীত শব্দ লিখুন।
Correct Answer:
গ: সন্ন্যাসী
Explanation:
”গৃহী” শব্দটির বিপরীত শব্দ লিখুন। সঠিক উত্তর সন্ন্যাসী 'গৃহী' শব্দের বিপরীত শব্দ 'সন্ন্যাসী' । 'গৃহী' শব্দের সমার্থক শব্দ - গৃহস্থ, সংসারী। প্রবাসী বা পরবাসী হলো - বিদেশে বাসকারী। গৃহহীন হলো - আশ্রয়হীন।
তোমার সামনে চারটি দরজা আছে, কোন দরজা দিয়ে তুমি নিরাপদে বের হবে?
Correct Answer:
গ: এক দররজায় তিন মাসের একটি ক্ষুধার্ত বাঘ আছে
Explanation:
তোমার সামনে চারটি দরজা আছে, কোন দরজা দিয়ে তুমি নিরাপদে বের হবে? সঠিক উত্তর এক দররজায় তিন মাসের একটি ক্ষুধার্ত বাঘ আছে তিন মাস ধরে একটি বাঘ ক্ষুধার্ত থাকলে সে এতটাই শক্তিহীন হওয়ার কথা যে সে চলতে পারবেনা। অর্থাৎ উঠে দাঁড়ানো পর্যন্ত ক্ষমতা থাকার কথা নয় । সে ক্ষেত্রে ঐ বাঘের সম্মুখ দিয়ে কোনো প্রাণী হাটা - চলা করলে ও সে নিরাপদ । সুতরাং এ ক্ষেত্রে আমি বাঘের দরজাটাই ব্যবহার করব। অন্য তিনটি দরজার বিপদ এরিয়ে যেতে পারার সম্ভবনা খুবই কম।
Fill in the blank with appropriate preposition : He persisted ---- misunderstanding me.
Correct Answer:
C: on
Explanation:
Fill in the blank with appropriate preposition : He persisted ---- misunderstanding me. Correct Answer on Persist in sth / in doing sth - যুক্তি, ব্যর্থতা বা বিরোধিতা সত্ত্বে ও কোনো বিষয়ে নিজস্ব অভিমত বজায় রাখা/ নাছোড়বান্দার মতো অটল থাকা। Persist with - কোনো বিষয়ে বিরতিহীনভাবে পরিশ্রম করে যাওয়া । সুতরাং সঠিক উত্তর হবে (গ)।
Dry Ice কী?
Correct Answer:
D: চাপে কার্বন ডাই-অক্সাইডের কঠিন অবস্থা
Explanation:
Dry Ice কী? Correct Answer চাপে কার্বন ডাই-অক্সাইডের কঠিন অবস্থা কার্বন ডাই অক্সাইড উচ্চচাপে ঘনীভূত করা হলে যে ধোঁয়াটে জমাটবহ অবস্থার সৃষ্টি হয় তাকে dry ice বা শুষ্ক বরফ বলে। নাট্য মঞ্চে কৃত্রিম আবহ বা পরিবেশ সৃষ্টিতে এটি ব্যবহৃত হয়।
অর্থগতভাবে বাংলা শব্দের শ্রেণিবিভাগ কয়টি?
Correct Answer:
খ: ৩টি
Explanation:
অর্থগতভাবে বাংলা শব্দের শ্রেণিবিভাগ কয়টি? সঠিক উত্তর ৩টি অর্থগতভাবে বাংলা শব্দকে ৩ শ্রেণিতে বিভক্ত করা হয়েছে। যেমন - যৌগিক ,রুঢ়ি ও যোগরুঢ় শব্দ। গঠন অনুসারে শব্দ ২ প্রকার । যেমন - মৌলিক ও সাধিত শব্দ । উৎস অনুসারে শব্দ ৫ প্রকার। যেমন - তৎসম ,অর্ধ - তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি।
Which of the is the right spelling?
Correct Answer:
D: Tsunami
Explanation:
Which of the is the right spelling? Correct Answer Tsunami Tsunami ( সুনামি) একটি জাপানি শব্দ যার অর্থ সমুদ্রের তলদেশে ভূমিকম্পের ফলে সৃষ্ট সামদ্রিক ঢেউ বা জলোচ্ছ্বাস।
রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে?
Correct Answer:
গ: বলাকা
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে? সঠিক উত্তর বলাকা রবীন্দ্রনাথ ঠাকুরের 'বলাকা' কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে।
A Pilgrim is a person who undertakes journey to a ---
Correct Answer:
B: holy place
Explanation:
A Pilgrim is a person who undertakes journey to a --- Correct Answer holy place একজন তীর্থযাত্রী ধর্মীয়ভাবে কোনো পবিত্র স্থানে গমন/ তীর্থযাত্রা করেন। যেমন মুসলমানদের জন্য পবিত্র স্থান বা holy place হচ্ছে মক্কা শরীফ।
”একেই কি বলে সভ্যতা” কোন ধরনের নাটক?
Correct Answer:
খ: প্রহসন
Explanation:
”একেই কি বলে সভ্যতা” কোন ধরনের নাটক? সঠিক উত্তর প্রহসন 'একেই কি বলে সভ্যতা ' - মাইকেল মধুসূদন দত্ত রচিত দুই অঙ্ক বিশিষ্ট প্রহসন জাতীয় নাটক । এখানে লেখক নবলদ্ধ ইংরেজি শিক্ষাভিমানী যুবকদের উচ্ছৃঙ্খলভাব ও অনাচারের কথা বর্ণনা করেছেন।
Which one of the following sentences is correct
Correct Answer:
B: I shall look up the word in the dictionary
Explanation:
Which one of the following sentences is correct Correct Answer I shall look up the word in the dictionary অভিধান বা Dictionary - তে শব্দ খোঁজার সঠিক word হচ্ছে Look up ।
The right form of verbs in the following sentence will be-- Would you mind (sing) a song?
Correct Answer:
D: singing
Explanation:
The right form of verbs in the following sentence will be-- Would you mind (sing) a song? Correct Answer singing কিছু word বা শব্দ আছে যেগুলোর পরে verb আসলে ঐ verb - এর সাথে ing যোগ করতে হয়। যেমন: mind, cannot help, could not help, with a view to look forward to, get /be used to, worth ইত্যাদি।
দেশি শব্দের উদাহরণ কোনটি?
Correct Answer:
ঘ: ডিঙা
Explanation:
দেশি শব্দের উদাহরণ কোনটি? সঠিক উত্তর ডিঙা 'ডিঙা' দেশি শব্দ। এরুপ কুলা, ঢেঁকি, ডাব , ডাগর ইত্যাদি দেশি শব্দ । 'গিন্নি' অর্ধ - তৎসম শব্দ। 'চাঁদ' তদ্ভব শব্দ। 'বৃক্ষ' তৎসম শব্দ।
Choose the appropriate meaning from the four alternatives of the following idiom--- "FOR GOOD"
Correct Answer:
B: Permantently
Explanation:
Choose the appropriate meaning from the four alternatives of the following idiom--- "FOR GOOD" Correct Answer Permantently For good - চিরতরে /স্থায়ীভাবে , Permanetly - স্থায়ীভাবে ।Temporarily - সাময়িকভাবে, Seriously - আন্তরিকভাবে / গম্ভীরভাবে, For a good cause - ভালো একটি কারণের জন্যে।
বাংলা ভাষার সার্থক মহাকাব্য কোনটি?
Correct Answer:
ক: মেঘনাদবধ কাব্য
Explanation:
বাংলা ভাষার সার্থক মহাকাব্য কোনটি? সঠিক উত্তর মেঘনাদবধ কাব্য সংস্কৃত মহাকাব্য 'রামায়ণ ' এর খণ্ডকাহিনি অবলম্বন করে মধুসূদন দত্ত ১৮৬১ সালে রচনা করেন 'মেঘনাদবধ কাব্য'। এটি বাংলা ভাষার সার্থক মহাকাব্য । বৃত্রসংহার (প্রথম খণ্ড ১৮৭৫ ও দ্বিতীয় খণ্ড ১৮৭৭) , কুরুক্ষেত্র (১৮৯৪) ও মহাশ্মশান (১৯০৫) বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য মহাকাব্য । এগুলো রচনা করেছেন যথাক্রমে - হেমচন্দ্র, নবীনচন্দ্র ও কায়কোবাদ।
”সওগাত” পত্রিকার সম্পাদক কে?
Correct Answer:
খ: মোহাম্মদ নাসিরউদ্দীন
Explanation:
”সওগাত” পত্রিকার সম্পাদক কে? সঠিক উত্তর মোহাম্মদ নাসিরউদ্দীন 'সওগাত' পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন । ড.মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত মোহাম্মদ নাসির উদ্দীন। ড.মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত পত্রিকা - আঙুর (কিশোর পত্রিকা)। এস. ওয়াজেদ আলি সম্পাদিত পত্রিকা।গুলিস্তা।
”লুঙ্গি” কোন ভাষা থেকে আগত শব্দ?
Correct Answer:
ক: বর্মী
Explanation:
”লুঙ্গি” কোন ভাষা থেকে আগত শব্দ? সঠিক উত্তর বর্মী 'লুঙ্গি' বর্মি শব্দ। এরুপ ফুঙ্গি কিয়াং' লামা। চীনা শব্দ - চা, চিনি । তুর্কি শব্দ - চাকর, চাকু, তোপ ইত্যাদি।
”ঠকচাচা” চরিত্রটি কোন উপন্যাসে বিদ্যমান?
Correct Answer:
ঘ: আলালের ঘরের দুলাল
Explanation:
”ঠকচাচা” চরিত্রটি কোন উপন্যাসে বিদ্যমান? সঠিক উত্তর আলালের ঘরের দুলাল 'ঠকচাচা' চরিত্রটি 'আলালের ঘরের দুলাল' উপন্যাসে বিদ্যমান। এছাড়া এ উপন্যাসের অন্যান্য চরিত্র - মতিলাল, বাঞ্ছারাম ,বাবু রাম বাবু। কাজী নজরুল ইসলাম রচিত 'মৃত্যুক্ষুধা ' উপন্যাসের প্রধান চরিত্র - মোয়াজ্জেম ও রুবি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'চোখের বালি ' উপন্যাসের মূল চরিত্র - মধূসূদন ও কুমুদিনী।
The opposite of the word "deligant" is--
Correct Answer:
A: careless
Explanation:
The opposite of the word "deligant" is-- Correct Answer careless প্রশ্নে দেয়া শব্দটির সঠিক বানান হবে diligent (adj) যার অর্থ পরিশ্রমী/ অধ্যবসায়ী বা কাজের প্রতি যত্নশীল। এই শব্দটির opposite বা বিপরীত শব্দ careless বা যত্নহীন/অসাবধান। Industrious (adj) - পরিশ্রমী; meticulous (adj) - অতি সতর্ক ; Indolent (adj) - অলস।
What will be the appropriate article in the blank of the sentence? you are ---- Nazrul, I see.
Correct Answer:
A: a
Explanation:
What will be the appropriate article in the blank of the sentence? you are ---- Nazrul, I see. Correct Answer a তুলনা করার ক্ষেত্র Proper Noun যদি Common Noun হিসেবে ব্যবহৃত হয় তখন তার পূর্বে a/an ব্যবহৃত হয়।
The adjective of the word "accident" is----
Correct Answer:
C: accidental
Explanation:
The adjective of the word "accident" is---- Correct Answer accidental Accident শব্দটি Noun এবং এর অর্থ দুর্ঘটনা । আর এই শব্দটির Adjective হচ্ছে Accidental - আকস্মিক । Accidentally (adv) - আকাস্মিকভাবে, Mishap (n) - দুর্ঘটনা; Disaster (n) - দুর্যোগ/ বিপর্যয়।
ভাষা আন্দোলনের পটভুমিকায় রচিত মুনীর চৌধুরীর নাটক কোনটি?
Correct Answer:
ঘ: কবর
Explanation:
ভাষা আন্দোলনের পটভুমিকায় রচিত মুনীর চৌধুরীর নাটক কোনটি? সঠিক উত্তর কবর ভাষা আন্দোলনের পটভূমিকায় রচিত মুনীর চৌধুরীর নাটক 'কবর' (১৯৬৬) । এটি মার্কিন নাট্যকার I Irwin Shaw রচিত Bury the Dead (১৯৩৬) নাটক অনুসরণে দেশীয় ঘটনা কেন্দ্র করে রচিত। পানিপথের তৃতীয় যুদ্ধের (১৭৬২) ঘটনা অবলম্বনে রচিত - 'রক্তাক্ত প্রান্তর'(১৯৬২) ।
মাইকেল মধুসূদন দত্তের “কৃষ্ণকুমারী” কোন ধরনের নাটক?
Correct Answer:
ক: ট্র্যাজিডি
Explanation:
মাইকেল মধুসূদন দত্তের “কৃষ্ণকুমারী” কোন ধরনের নাটক? সঠিক উত্তর ট্র্যাজিডি বিস্ময়কর প্রতিভার অধিকারী মাইকেল মধূসূদন দত্ত বাংলা সাহিত্যে প্রথম আধুনিক কবি, সনেট রচয়িতা, সার্থক নাটক রচয়িতা, প্রথম সার্থক ট্র্যাজিডি নাটক রচয়িতাসহ বহু প্রথমের জনক। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক 'কৃষ্ণকুমারী' (১৮৬১) । নাট্যকার এর কাহিনি সংগ্রহ করেছেন উইলিয়াম টডের 'রাজস্থান' গ্রন্থ থেকে। কৃষ্ণকুমারী ,মদনিকা, ভীমসিংহ , জগৎসিংহ, ধনদাস - নাটকটির প্রধান চরিত্র।
”আমি বিজয় দেখেছি” গ্রন্থটি কার লেখা?
Correct Answer:
গ: এম. আর আখতার মুকুল
Explanation:
”আমি বিজয় দেখেছি” গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর এম. আর আখতার মুকুল চরমপত্র' খ্যাত লেখক প্রাবন্ধিক এম আর আখতার মুকুল রচনা করনে 'আমি বিজয় দেখেছি' (১৯৮৫) ।রশীদ হায়দার রচিত গ্রন্থ - অন্ধ কথামালা (১৯৮২), অসমবৃক্ষ (১৯৮৭) । জাহানারা ইমাম রচিত গ্রন্থ - একাত্তরের দিনগুলি (১৯৮৬) । সেলিনা হোসেন রচিত গ্রন্থ - হাঙর নদী গ্রেনেড, পোকামাকড়ের ঘরবসতি।
Fill in the gap from any one of the following : ---- Exercise?
Correct Answer:
B: How often do you
Explanation:
Fill in the gap from any one of the following : ---- Exercise? Correct Answer How often do you সাধারণত WH question দিয়ে প্রশ্ন করার সময় WH question - এর পরে এবং subject - এর আগে সাহায্যকারী বা Auxiliary verb ব্যবহৃত হয়। সুতরাং প্রশ্নটি হবে - How often do you exercise?
কাজী নজরুল ইসলামের “ঝিলিমিলি” কোন ধরনের গ্রন্থ?
Correct Answer:
খ: নাটক
Explanation:
কাজী নজরুল ইসলামের “ঝিলিমিলি” কোন ধরনের গ্রন্থ? সঠিক উত্তর নাটক কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি লাভ করলেও তিনি কয়েকটি নাটক রচনা করেছেন। যেমন - আলেয়া, মধুমালা , ঝিলিমিলি ও পুতুলের বিয়ে । 'ঝিলিমিলি' নাট্যগ্রন্থটি তিনটি ছোট নাটক নিয়ে ১৯৩০ সালে প্রকাশ পায়।
What does "apartheid" refer to?
Correct Answer:
C: Discrimination
Explanation:
What does "apartheid" refer to? Correct Answer Discrimination 'Apartheid ' শব্দের অর্থ বর্ণবৈষম্য। নিম্নোক্ত চারটি option - এর মধ্যে (ক) Apart অর্থ আলাদা, (খ) Distance অর্থ দূরত্ব , (গ) Discrimination অর্থ বৈষম্য এবং (ঘ) Dialogue অর্থ সংলাপ । সুতরাং ' Apartheid ' শব্দের সঠিক অর্থ (গ) Discrimination । তাই সঠিক উত্তর (গ)।
Translate the sentence into English--- ”তার সব চেষ্টাই ব্যর্থ হলো”--
Correct Answer:
ক: All his efforts ended in smoke
Explanation:
Translate the sentence into English--- ”তার সব চেষ্টাই ব্যর্থ হলো”-- সঠিক উত্তর All his efforts ended in smoke End in smoke - ব্যর্থ হওয়া । সঠিক উত্তর (ক)।
পল্লিকবি জসীম উদ্দীন জন্মগ্রহণ করেন কত খ্রি.?
Correct Answer:
খ: ১৯০৩
Explanation:
পল্লিকবি জসীম উদ্দীন জন্মগ্রহণ করেন কত খ্রি.? সঠিক উত্তর ১৯০৩ পল্লিকবি জসীমউদ্দীন ১৯০৩ সালে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে 'গীতাঞ্জলির ' জন্য নোবেল পুরস্কার পান।
The word "manifestation" means
Correct Answer:
A: presentation
Explanation:
The word "manifestation" means Correct Answer presentation 'Manifestation ' শব্দের অর্থ প্রদর্শন, (ক) Presentation অর্থ প্রদর্শন / উপস্থাপন , (খ) right অর্থ অধিকার , (গ) change অর্থ পরিবর্তন এবং (ঘ) sign অর্থ প্রতীকী চিহ্ন বা বস্তু। সুতরাং Manifestation অর্থ (ক) presentation .
Substitution for cardiologist will be--
Correct Answer:
C: heart specialist
Explanation:
Substitution for cardiologist will be-- Correct Answer heart specialist Nerve specialist : স্নায়ু বিশেষজ্ঞ, (খ) Eye specialist : চক্ষুরোগ বিশেষজ্ঞ (গ) Heart specialist : হৃৎপিণ্ড বিশেষজ্ঞ বা Cardiologist ও বলা হয় এবং (ঘ) Bone specialist : অস্থি/হাড় বিশেষজ্ঞ। সুতরাং সঠিক উত্তর (গ)।
গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে? দেখে যেন মনে হয় চিনি উহারে।-রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?
Correct Answer:
গ: সোনারতরী
Explanation:
গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে? দেখে যেন মনে হয় চিনি উহারে।-রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ? সঠিক উত্তর সোনারতরী পঙক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিখ্যাত রুপক কবিতা ' সোনার তরী কবিতার অংশ।
The word "hospitality" is related to---
Correct Answer:
B: entertainment
Explanation:
The word "hospitality" is related to--- Correct Answer entertainment Hospitality (n) - আপ্যায়ন / আতিথেয়তা, Entertainment (n) - আপ্যায়ন/ আমোদপ্রমোদ। সুতরাং Hospitality শব্দটি entertainment - শব্দটির সাথে সম্পর্কিত । অন্যদিকে, patient অর্থ - রোগী ; Pathology - রোগবিদ্যা ; enjoyment - উপভোগ/ আনন্দ।
Find out the correct sentence :
Correct Answer:
A: He is a boy of three
Explanation:
Find out the correct sentence : Correct Answer He is a boy of three He is a boy of three মানে 'তার বয়ষ তিন বছর'।
Which one is in the singular number?
Correct Answer:
D: Thesis
Explanation:
Which one is in the singular number? Correct Answer Thesis Thesis শব্দটি singular number এবং এর অর্থ প্রবন্ধ। Thesis - এর plural form - Theses । এছাড়া, Data, Oxen, Criteria শব্দগুলো plural এবং এই শব্দগুলোর singular number যথাক্রমে - Datum, ox, criterion।
The superlative form of the word "late" is--
Correct Answer:
B: Latest
Explanation:
The superlative form of the word "late" is-- Correct Answer Latest Late শব্দটির comparative form হবে later এবং superlative form হবে latest ।
Write down the adjectival form of the word "cartoon"
Correct Answer:
A: cartoonish
Explanation:
Write down the adjectival form of the word "cartoon" Correct Answer cartoonish Cartoon এর adjectival form হবে ' cartoonish '/ cartoonlike/cartoony ।
What is the steering of a car used for ?
Correct Answer:
D: Directing
Explanation:
What is the steering of a car used for ? Correct Answer Directing একটি গাড়ির steering - এর কাজ গাড়ি নিয়ন্ত্রণ/ পরিচালনা করা অর্থাৎ Directing করা । অন্য তিনটি options - এর মধ্যে Speeding - এর জন্য Accelerator, Stopping - এর জন্য Brake এবং Changing speed - এর জন্য Gear প্রয়োজন। অতএব, সঠিক উত্তর (ঘ)।
To complete the sentence "He was charged ---- treason, we need:
Correct Answer:
D: with
Explanation:
To complete the sentence "He was charged ---- treason, we need: Correct Answer with Charge with - কাউকে কোনো অপরাধে বা দোষে অভিযুক্ত করা । He was charged with treason - তাকে বিশ্বাসঘাতকতার দায়ে অভিযুক্ত করা হয়েছিল।
Which of the following is the right spelling?
Correct Answer:
D: Tsunami
Explanation:
Which of the following is the right spelling? Correct Answer Tsunami Tsunami - সুনামি A long high sea wave caused by an earthquake, submarine landslide, or other disturbance.
Which one is the correct phrase to fill in the gap of ---- "The teacher beat the student"---
Correct Answer:
C: black and blue
Explanation:
Which one is the correct phrase to fill in the gap of ---- "The teacher beat the student"--- Correct Answer black and blue Black and blue - বেদম প্রহার। The teacher beat the student black and blue - শিক্ষক ছাত্রটিকে বেদম প্রহার করলেন। One by one - একজনের পর একজন; black and white - লিখিতভাবে ; one after another - একটির পর আরেকটি ।
Translate the sentence into English : ---- "ট্রেনটি ঢাকা যাবে”---
Correct Answer:
ক: The train is bound for Dhaka
Explanation:
Translate the sentence into English : ---- "ট্রেনটি ঢাকা যাবে”--- সঠিক উত্তর The train is bound for Dhaka কোথাও বা কোনো দিকে যেতে প্রস্তুত/ গমনোদ্যত/ গমনরত অবস্থা বুঝাতে bound for ব্যবহৃত হয়।