Pre-Primary Assistant Teacher Recruitment Examination MCQs
Showing 50 questions (Total: 291)
তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি। -কোন ধরনের বাক্য?
Correct Answer:
ক: যৌগিক
Explanation:
তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি। -কোন ধরনের বাক্য? সঠিক উত্তর যৌগিক তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি। এটি একটি যৌগিক বাক্য। যৌগিক বাক্যঃ পরস্পর নিরপেক্ষ দুই বা দুয়ের অধিক বাক্য যখন কোনো সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি সম্পূর্ণ বাক্য তৈরি করে, তখন তাকে যৌগিক বাক্য বলে। যেমন - সে দরিদ্র, কিন্তু সুখী।
বঙ্গবন্ধু শেখ মুজিব কর্তৃক ছয় দফা উত্থাপিত হয়--
Correct Answer:
ঘ: লাহোরে
Explanation:
বঙ্গবন্ধু শেখ মুজিব কর্তৃক ছয় দফা উত্থাপিত হয়-- সঠিক উত্তর লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিব কর্তৃক ছয় দফা উত্থাপিত হয় - - লাহোরে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনের নির্বাচনী বিষয় কমিটিতে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন। এটি বাংলার মানুষের মুক্তির সনদ হিসেবে বিবেচিত।
বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম--
Correct Answer:
গ: বিএসইসি
Explanation:
বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম-- সঠিক উত্তর বিএসইসি বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম - - বিএসইসি। বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান নাম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংক্ষেপে বিএসইসি। এটি প্রতিষ্ঠিত হয় ৮ জুন ১৯৯৩। ডিএসসি হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ।
মুক্তিযুদ্ধের ছয় নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন?
Correct Answer:
ক: উইং কমান্ডার এম কে বাশার
Explanation:
মুক্তিযুদ্ধের ছয় নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? সঠিক উত্তর উইং কমান্ডার এম কে বাশার মুক্তিযুদ্ধের ছয় নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার এম কে বাশার। মোহাম্মদ খাদেমুল বাশার (জন্ম: নাটোর জেলার সিংড়া উপজেলার ছাতারদিঘি ১ সেপ্টেম্বর, ১৯৩৫ - মৃত্যু: ১ সেপ্টেম্বর ১৯৭৬) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম খেতাব প্রদান করে। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। তার পৈতিক নিবাস বগুড়ায়। মোহাম্মদ খাদেমুল বাশার জুন মাস থেকে মুক্তিবাহিনীর ৬ নম্বর সেক্টরে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। বৃহত্তর রংপুর ও বৃহত্তর দিনাজপুর জেলার অংশবিশেষ নিয়ে ছিল এ সেক্টর।
কোথায় বাংলাদেশ, ভারত ও মায়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে--
Correct Answer:
ঘ: রাঙামাটি
Explanation:
কোথায় বাংলাদেশ, ভারত ও মায়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে-- সঠিক উত্তর রাঙামাটি বাংলাদেশ, ভারত ও মায়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে - - রাঙামাটিতে। রাঙ্গামাটি জেলা বাংলাদেশের দক্ষিণ - পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি একটি পার্বত্য জেলা। এ জেলার দক্ষিণে বান্দরবান জেলা, পশ্চিমে চট্টগ্রাম জেলা ও খাগড়াছড়ি জেলা, উত্তরে ভারতের ত্রিপুরা প্রদেশ এবং পূর্বে ভারতের মিজোরাম প্রদেশ ও মায়ানমারের চিন প্রদেশ অবস্থিত। এটি বাংলাদেশের একমাত্র জেলা, যার সাথে ভারত ও মায়ানমার দুটি দেশেরই আন্তর্জাতিক সীমানা রয়েছে।
ভবন নির্মাণের সময় কি মেনে চলা বাধ্যতামূলক?
Correct Answer:
খ: বিল্ডিং কোড
Explanation:
ভবন নির্মাণের সময় কি মেনে চলা বাধ্যতামূলক? সঠিক উত্তর বিল্ডিং কোড ভবন নির্মাণের সময় বিল্ডিং কোড মেনে চলা বাধ্যতামূলক। ১৯৯৩ সালের ২৮শে ডিসেম্বর অনুষ্ঠিত একনেক সভায় ‘বাংলাদেশ বিল্ডিং কোড ১৯৯৩’ অনুমোদন করা হয়। তখন পর্যন্ত কোড বাস্তবায়নের পক্ষে কোনো আইন অথবা কোনো কর্তৃপক্ষ ছিল না। ফলে নির্মাণের সাথে যুক্ত ভবনের মালিক থেকে শুরু করে ডিজাইনার বা স্থানীয় কোনো কর্তৃপক্ষের (যথা: রাজউক) বিল্ডিং কোড অনুসরণের কোনো বাধ্যবাধকতা ছিল না। কোড থাকলেও সেটার অনুসরণ ছিল ভলান্টিয়ারি। অনেক পরে ২০০৬ সালে এসে ১৯৫২ সালের বিল্ডিং কন্সট্রাকশন অ্যাক্ট সংশোধন করে তাতে ১৮(ক) অনুচ্ছেদ যুক্ত করে ‘বাংলাদেশ বিল্ডিং কোড’ এর পক্ষে একটা আইনগত ভিত্তি দেয়া হয় এবং ২০০৬ সালে বিল্ডিং কোডটি যুগোপযোগী করে সংশোধন করা হয়। ১৯৫২ সালের নির্মাণ আইন সংশোধন করে বিল্ডিং কোড অনুচ্ছেদ তৈরী করা হলেও নির্মাণের সাথে যুক্ত জটিলতা নিরসনে সেটা যথেষ্ট ছিল না। ফলে বিল্ডিং কোডকে বাস্তবায়ন করবে এবং কীভাবে করবে সেই প্রশ্নটির কোনো সূরাহা হয়নি। ২০০৬ এর মতো ২০১৫ সালের বিল্ডিং কোডেও প্রশাসনিক কাঠামোর একটা প্রস্তাবনা রাখা হয়েছে।
জুলিও কুরী একজন বিশ্ববিখ্যাত--
Correct Answer:
ঘ: বৈজ্ঞানিক
Explanation:
জুলিও কুরী একজন বিশ্ববিখ্যাত-- সঠিক উত্তর বৈজ্ঞানিক জুলিও কুরী একজন বিশ্ববিখ্যাত - - বৈজ্ঞানিক। জঁ ফ্রেদেরিক জোলিও - কুরি (জন্ম: ১৯ মার্চ, ১৯০০ - মৃত্যু: ১৪ আগস্ট, ১৯৫৮) ছিলেন বিখ্যাত ফরাসী পদার্থবিশারদ। তিনি এবং তার স্ত্রী ইরিন জোলিও - কুরি যৌথভাবে কৃত্রিম তেজস্ক্রিয় পদার্থ আবিস্কারের ফলে রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেন। কুরি দম্পতির এ সাফল্যে অদ্যাবধি সফলতম নোবেল বিজয়ী পরিবারে আসীন রয়েছে। [১] জন্মকালীন সময়ে তার নাম ছিল জঁ ফ্রেদেরিক জোলিও।
”রয়টার্স” কি?
Correct Answer:
ঘ: সংবাদ সংস্থা
Explanation:
”রয়টার্স” কি? সঠিক উত্তর সংবাদ সংস্থা ”রয়টার্স” হল একটি সংবাদ সংস্থা। রয়টার্স(ইংরেজি: Reuters) লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা। এটি ১৮৫১ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইর্য়ক শহরে অবস্থিত। এটি থমসন রয়টার্সের একটি বিভাগীয় প্রতিষ্ঠান। সারা বিশ্বে ২০০টি স্থানে এর দপ্তর রয়েছে। ২০০৮ সাল পর্যন্ত রয়টার্স সংবাদ সংস্থা স্বাধীন কোম্পানি রয়টারস গ্রুপ পিএলসির অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং পুঁজি বাজারের তথ্য প্রদান করে। ২০০৮ সালে থমসন করপোরেশন রয়টার্স গ্রুপকে কিনে নেওয়ার পর রয়টার্স সংবাদ সংস্থা থমসন রয়টার্সের অংশ হয় এবং মিডিয়া বিভাগ সৃষ্টি করে। রয়টার্স ইংরেজি, ফরাসি, জার্মান, ইতালীয়, স্পেনীয়, পর্তুগিজ, রুশ, উর্দু, আরবি, জাপানি, কোরীয় ও চীনা ভাষায় সংবাদ পরিবেশন করে।
”সে এমনভাবে কথা বলে মনে হয় সব জানে” বাক্যটির সঠিক ইংরেজি কোনটি?
Correct Answer:
ঘ: He talks as if he knew everything
Explanation:
”সে এমনভাবে কথা বলে মনে হয় সব জানে” বাক্যটির সঠিক ইংরেজি কোনটি? সঠিক উত্তর He talks as if he knew everything ”সে এমনভাবে কথা বলে মনে হয় সব জানে” বাক্যটির সঠিক ইংরেজি হচ্ছে - He talks as if he knew everything
Fill in the blank : Between,- this is the greatest book I've ever read.
Correct Answer:
B: you and me
Explanation:
Fill in the blank : Between,- this is the greatest book I've ever read. Correct Answer you and me Between, - this is the greatest book I've ever read. বাক্যের শূন্যস্থানে হবে you and me. Between ও among এরপরে pronoun আসলে তার objective রূপ ব্যবহার হয়। যেমন - between you and me, among us ইত্যাদি।
Choose the correct sentence--
Correct Answer:
D: Death is preferable to dishonour
Explanation:
Choose the correct sentence-- Correct Answer Death is preferable to dishonour the correct sentence - - Death is preferable to dishonour. Preferable - শব্দটি একটি comparative word বিধায় এর পূর্বে 'more' ব্যবহৃত হয় না এবং কোন কিছুর সাথে তুলনা করতে 'then' এর স্থলে 'to' বসে।
He is a better worker than I.
Correct Answer:
D: Adjective
Explanation:
He is a better worker than I. Correct Answer Adjective He is a better worker than I. বাক্যটিতে Better হলো Adjective. প্রশ্নোক্ত বাক্যে 'better' শব্দটি worker শব্দটিকে quality করেছে এবং এটি good এর comparative রূপ। সুতরাং বৈশিষ্ট্যগত ও অর্থগত দিক থেকে 'better' শব্দটি Adjective.
Choose the correct sentence?
Correct Answer:
C: He was hanged for murder
Explanation:
Choose the correct sentence? Correct Answer He was hanged for murder the correct sentence is - He was hanged for murder. ফাঁকি দেওয়া অর্থে 'Hang' verb এর past ও past participle form হয় 'hanged' এবং এর পর 'for' preposition বসে। সুতরাং 'He was hanged for murder' সঠিক।
The word"reproduction" is---
Correct Answer:
D: a noun
Explanation:
The word"reproduction" is--- Correct Answer a noun The word"reproduction" is - - - a noun. Reproduction শব্দটির suffix 'tion' ই ইঙ্গিত করেছে যে এটি noun । এছাড়া অর্থগত দিক থেকেও reproduction noun - যার অর্থ পুনরুৎপাদন, জন্মদান।
He said, "I have been working since sunrise" Make it indirect speech.
Correct Answer:
A: He said that he had been working since sunrise
Explanation:
He said, "I have been working since sunrise" Make it indirect speech. Correct Answer He said that he had been working since sunrise He said, "I have been working since sunrise" indirect speech is - He said that he had been working since sunrise. প্রশ্নোক্ত বাক্যটি Indirect করতে he said + that + I কে he + present perfect continuous কে past perfect continuous এ রূপান্তর করতে হবে। তাই নিয়ম অনুযায়ী (ক) option ই সঠিক।
Which pair contains words opposed to each other?
Correct Answer:
C: innocence, experience
Explanation:
Which pair contains words opposed to each other? Correct Answer innocence, experience The pair contains words opposed to each other is - innocence, experience. innocence শব্দটির অর্থ : নিরীহতা, সরলতা, নির্মলতা, নিরীহতা, অনপরাধ, অনবদ্যতা, পাপশূন্যতা, পবিত্রতা। experience শব্দটির অর্থ : অভিজ্ঞতা, পরিচয়, পক্বত্ব, শেখা, অভিজ্ঞতা, অনুভব, জ্ঞান, পারদর্শিতা, বিচক্ষণতা, অভিজ্ঞতা লব্ধ বস্তু। তাই innocence, experience শব্দটির দুটি বিপরীতার্থক।
"Proclaim" means :
Correct Answer:
A: declare
Explanation:
"Proclaim" means : Correct Answer declare "Proclaim" means : declare. Proclaim শব্দটির অর্থ : বলুন, প্রচার করা, প্রচারিত করা, প্রদর্শন করা, উচ্চকণ্ঠে জাহির করা, ইস্তাহার দেত্তয়া, জনসাধারণ্যে বা ব্যাপকভাবে প্রচার করা, সরকারিভাবে ঘোষণা করা। declare শব্দটির অর্থ : ঘোষণা, ঘোষণা করা, ঘোষণা করা, নিজের আয় ইত্যাদি সম্পর্কে বিবৃতি দেওয়া, ডিক্লেয়ার করা, রঙ দেখান, ধরা।
Who is the author of "India Wins Freedom"?
Correct Answer:
A: Abul Kalam Azad
Explanation:
Who is the author of "India Wins Freedom"? Correct Answer Abul Kalam Azad the author of "India Wins Freedom" is - Abul Kalam Azad. 'India wins freedom' বইটির লেখক মাওলানা আবুল কালাম আজাদ। বইটি ভারতের স্বাধীনতার সংগ্রাম বিষয়ক। তিনি ১৮৮৮ সালের ১১ নভেম্বর সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন এবং ১৯৫৮ সালের ২২ ফেব্রুয়ারি মারা যান।
The right Bangla translation of "He came off with flying colours"?
Correct Answer:
A: তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন
Explanation:
The right Bangla translation of "He came off with flying colours"? Correct Answer তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন "He came off with flying colours" বাক্যটির সঠিক বাংলা অনুবাদ হচ্ছে - তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন। Come off with flying colours - এর অর্থ বিজয়ী হওয়া সাফল্য অর্জন করা। সুতরাং phrase meaning হিসেবে (ক) 'তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন' এটাই সঠিক।
DOT MATRIX is a kind of :
Correct Answer:
B: Printer
Explanation:
DOT MATRIX is a kind of : Correct Answer Printer DOT MATRIX is a kind of : Printer. The process of doing dot matrix printing can involve dot matrix printers, both for impact and non - impact printers. Almost all modern computer printers (both impact and non - impact) create their output as matrices of dots, and they may use laser printing inkjet printing dot matrix printers Except for impact dot matrix printers, it is not customary to call the others by that term.
অন্যের দোষ ধরা সহজ-এর ইংরেজি হলো--
Correct Answer:
ক: It is easy to Find Fault with others
Explanation:
অন্যের দোষ ধরা সহজ-এর ইংরেজি হলো-- সঠিক উত্তর It is easy to Find Fault with others অন্যের দোষ ধরা সহজ - এর ইংরেজি হলো - - It is easy to Find Fault with others. অন্যের দোষ ধরা অর্থে 'To find fault with others' phrase টি ব্যবহৃত হয়। সুতরাং অন্যের দোষ ধরা সহজ - এর ইংরেজি হলো - It is easy to Find Fault with others.
The book "Man and Superman" is written by--
Correct Answer:
A: Bernard Shaw
Explanation:
The book "Man and Superman" is written by-- Correct Answer Bernard Shaw The book "Man and Superman" is written by - - Bernard Shaw. George Bernard Shaw ( 26 July 1856 – 2 November 1950), known at his insistence simply as Bernard Shaw, was an Irish playwright, critic, polemicist and political activist. His influence on Western theatre, culture and politics extended from the 1880s to his death and beyond. He wrote more than sixty plays, including major works such as Man and Superman (1902), Pygmalion (1912) and Saint Joan (1923). With a range incorporating both contemporary satire and historical allegory, Shaw became the leading dramatist of his generation, and in 1925 was awarded the Nobel Prize in Literature.
Antonym of "tedious" is :
Correct Answer:
B: refreshing
Explanation:
Antonym of "tedious" is : Correct Answer refreshing Antonym of "tedious" is : refreshing. tedious শব্দটির অর্থ: দুরূহ, বিরক্তিকর, ক্লান্তিকর, ক্লান্তিজনক। refreshing শব্দটির অর্থ : সতেজকারক, সঞ্জীবনী, সতেজকারক, ক্লান্তিহর, চাঙ্গায়নী, অবসাদ দূর করে এমন। সুতরাং অর্থগত দিক থেকে tedious এর antonym হচ্ছে refreshing.
A person leaves his or her country to settle in another country---
Correct Answer:
C: Emigrant
Explanation:
A person leaves his or her country to settle in another country--- Correct Answer Emigrant A person leaves his or her country to settle in another country - - - Emigrant. Foreigner - একটি দেশে বসবাসকারী বা ভ্রমণকারী ভিন্ন দেশের নাগরিক। Traveler - ভ্রমণকারী। Emigrant - অন্য দেশে বাস করতে আসা স্বদেশ ত্যাগকারী এবং immigrant - ভিন্নদেশ থেকে আসা অন্য দেশে স্থায়ীভাবে বসবাসকারী।
Please bring me a cup of tea "What kind of sentence is this?
Correct Answer:
A: impreative
Explanation:
Please bring me a cup of tea "What kind of sentence is this? Correct Answer impreative Please bring me a cup of tea. The sentence is impreative. প্রশ্নোক্ত বাক্যটিতে 'Please' শব্দটি দ্বারা অনুরোধ বোঝাচ্ছে। আর যে বাক্য আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ ইত্যাদি প্রকাশ করে তাকে imperative sentence বলে। সুতরাং এটি একটি imperative sentence.
Which one is correct form of "Who gave you this pen"?
Correct Answer:
C: By whom were you given this pen?
Explanation:
Which one is correct form of "Who gave you this pen"? Correct Answer By whom were you given this pen? The correct form of "Who gave you this pen"? is - By whom were you given this pen? Interrogative active sentence 'who' দ্বারা শুরু হলে passive করার সময় তা By whom হয়ে যায় এবং এর পরে auxiliary verb + subject + verb এর past participle + extension ব্যবহৃত হয়। সুতরাং নিয়মানুযায়ী, By whom were you given this pen? সঠিক।
Fill in the blank: Frustration results ---- violence.
Correct Answer:
A: in
Explanation:
Fill in the blank: Frustration results ---- violence. Correct Answer in Frustration results - - - - violence. বাক্যের শূন্যস্থানে in বসবে। কোন কিছুর পরিণতিতে বা ফল স্বরূপ অন্য কিছু হওয়া অর্থ result in sth ব্যবহৃত হয়।
”অর্ঘ্য” শব্দের অর্থ কি?
Correct Answer:
ক: পূজার উপকরণ
Explanation:
”অর্ঘ্য” শব্দের অর্থ কি? সঠিক উত্তর পূজার উপকরণ অর্ঘ্য [ arghya ] বি. পূজার উপকরণ ('রচেনি পূজার অর্ঘ্য': রবীন্দ্র); সম্মানিত ব্যক্তিকে বরণের জন্য মালা চন্দন ইত্যাদি উপচার।
”জীবনতরী” কি?
Correct Answer:
খ: ভাসমান হাসপাতাল
Explanation:
”জীবনতরী” কি? সঠিক উত্তর ভাসমান হাসপাতাল উপকূলীয় এলাকা এবং চরাঞ্চলের মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের জন্য ‘জীবন খেয়া’ নামে একটি ভাসমান হাসপাতাল চালু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপরে খুলনার দাকোপ উপজেলার বানীশান্ত পল্লীতে চিকিৎসা প্রদানের মাধ্যমে এ হাসপাতালের যাত্রা শুরু হয়।
”বাগধারা” কোথায় আলোচিত হয়?
Correct Answer:
খ: বাক্যতত্ত্বে
Explanation:
”বাগধারা” কোথায় আলোচিত হয়? সঠিক উত্তর বাক্যতত্ত্বে ”বাগধারা” বাক্যতত্ত্বে আলোচিত হয়। ব্যাকরণের প্রধান ও মৌলিক আলোচ্য বিষয় চারটি। যথা - ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্ব। বাক্যতত্ত্বের প্রধান আলোচ্য বিষয় বাগধারা, বিরাম বা যতি চিহ্ন, বাক্যের গঠন প্রণালী ইত্যাদি। রুপ তত্ত্বের প্রধান আলোচ্য বিষয় সমাস, কারক, ধাতু, লিঙ্গ, বচন, উপসর্গ, অনুসর্গ। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় সন্ধি, ণত্ব বিধান, ষত্ব বিধান, ধ্বনির স্বরূপ বিশ্লেষণ।
”মহা পৃথিবী” কাব্যগ্রন্থ কার লেখা?
Correct Answer:
খ: জীবনানন্দ দাশ
Explanation:
”মহা পৃথিবী” কাব্যগ্রন্থ কার লেখা? সঠিক উত্তর জীবনানন্দ দাশ ”মহা পৃথিবী” কাব্যগ্রন্থ জীবনানন্দ দাশের লেখা। জীবনানন্দ দাশ (১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯ - ২২ অক্টোবর, ১৯৫৪; ৬ ফাল্গুন, ১৩০৫ - ৫ কার্তিক, ১৩৬১ বঙ্গাব্দ) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম। গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা - পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন। জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মাঝে রয়েছে রূপসী বাংলা, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা, শ্রেষ্ঠ কবিতা ইত্যাদি।
”প্রকৃতি” বলতে কি বুঝায়?
Correct Answer:
খ: শব্দ ও ধাতুর মূল
Explanation:
”প্রকৃতি” বলতে কি বুঝায়? সঠিক উত্তর শব্দ ও ধাতুর মূল ”প্রকৃতি” বলতে শব্দ ও ধাতুর মূল বুঝায় । প্রকৃতি মূলত দুই প্রকার। যথা : নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতি।
”অক্টোপাস” উপন্যাসের লেখক কে?
Correct Answer:
খ: শামসুর রাহমান
Explanation:
”অক্টোপাস” উপন্যাসের লেখক কে? সঠিক উত্তর শামসুর রাহমান ”অক্টোপাস” উপন্যাসের লেখক শামসুর রাহমান। তার মোট ৪টি উপন্যাস রয়েছে। উপন্যাস - ৪টি হলো: ‘অক্টোপাস’ (১৯৮৩), ’অদ্ভুত আঁধার এক’ (১৯৮৫), ‘নিয়ত মন্তাজ’ (১৯৮৫), ‘এলো সে অবেলায়’ (১৯৯৪)।
”গম্ভীর ধ্বনী” এর বাক্যসংকোচন করুন
Correct Answer:
ক: মন্দ্র
Explanation:
”গম্ভীর ধ্বনী” এর বাক্যসংকোচন করুন সঠিক উত্তর মন্দ্র ”গম্ভীর ধ্বনী” এর বাক্যসংকোচন হলো মন্দ্র। অন্যদিকে 'মন্ত্র' শব্দের অর্থ - হিন্দুদের দেব পূজা প্রভৃতি তে ব্যবহৃত পবিত্র বাক্য বা শব্দ (বিবাহের মন্ত্র, সাপের মন্ত্র ইত্যাদি)।
”বিকৃত” শব্দের প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কর?
Correct Answer:
গ: বি+কৃ+ত
Explanation:
”বিকৃত” শব্দের প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কর? সঠিক উত্তর বি+কৃ+ত ”বিকৃত” শব্দের প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় হচ্ছে বি + কৃ + ত। সূত্র : বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান পৃষ্ঠা ৮৬৭ নং অনুযায়ী বিকৃত এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় হলো বি + √কৃ + ত(ক্ত)।
Diamond cuts Diamonds-এর অনুবাদ কোনটি?
Correct Answer:
গ: মানিকে মানিক চেনে
Explanation:
Diamond cuts Diamonds-এর অনুবাদ কোনটি? সঠিক উত্তর মানিকে মানিক চেনে Diamond cuts Diamonds - এর অনুবাদ মানিকে মানিক চেনে। Diamond cuts Diamonds - একটি proverb যার সঠিক বাংলা অর্থ হচ্ছে - মানিকে মানিক চেনে।
গুণহীনে ত্যাগ কর। -বাক্যে ”গুণহীনে” কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: কর্মে ৭মী
Explanation:
গুণহীনে ত্যাগ কর। -বাক্যে ”গুণহীনে” কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্মে ৭মী গুণহীনে ত্যাগ কর। - বাক্যে ”গুণহীনে” কর্ম কারকে সপ্তমী বিভক্তি। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম ও গৌণ কর্ম। যেমন: ছেলেটিকে বিছানায় শোয়াও। গুনহীনে ত্যাগ করো।
”উচাটন”-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
খ: প্রশান্ত
Explanation:
”উচাটন”-এর বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর প্রশান্ত ”উচাটন” - এর বিপরীতার্থক শব্দ প্রশান্ত। একটি শব্দের বিপরীত অর্থবাচক শব্দকে বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ বলে । যেমন ঊর্ধ্বটান - অধঃটান, উচাটন - প্রশান্ত।
ঈষৎ পাংশুবর্ণ-এর বাক্য সংকোচন---
Correct Answer:
খ: কয়রা
Explanation:
ঈষৎ পাংশুবর্ণ-এর বাক্য সংকোচন--- সঠিক উত্তর কয়রা ঈষৎ পাংশুবর্ণ - এর বাক্য সংকোচন - - কয়রা। ঈষৎ পাংশুবর্ণ = কয়রা। ঈষৎ পান্ডুবর্ণ = ধূসর। ঈষৎ রক্তবর্ণ = আরক্ত।
”সূর্য” এর সমার্থক প্রতিশব্দ--
Correct Answer:
গ: মিহির
Explanation:
”সূর্য” এর সমার্থক প্রতিশব্দ-- সঠিক উত্তর মিহির ”সূর্য” এর সমার্থক প্রতিশব্দ - - মিহির। হিরণ শব্দের সমার্থক শব্দ স্বর্ণ, সোনা, সুবর্ণ ইত্যাদি। দ্যুলোক শব্দের সমার্থক শব্দ হচ্ছে স্বর্গ, স্বর্গলোক, অমরাবতী ইত্যাদি। মিহির শব্দের সমার্থক শব্দ রবি, আফতাব, ভানু, আদিত্য ইত্যাদি। ধরিত্রী শব্দের সমার্থক শব্দ ধরা, ধরণী, বসুন্ধরা ইত্যাদি।
”সন্ধি” ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
Correct Answer:
গ: ধ্বনিতত্ত্ব
Explanation:
”সন্ধি” ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? সঠিক উত্তর ধ্বনিতত্ত্ব ”সন্ধি” ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশের আলোচ্য বিষয়। সব ভাষার ব্যাকরণের প্রধানত চারটি বিষয়ের আলোচনা হয় ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে আলোচিত হয়। ধ্বনির উচ্চারণ প্রণালী, উচ্চারণের স্থান, বর্ণ বিন্যাস, ধ্বনি সংযোগ বা সন্ধি, ধ্বনির পরিবর্তন ও লোপ, ণত্ব ও ষত্ব বিধান ইত্যাদি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়।
”নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা” - পঙক্তিটির রচয়িতা কে?
Correct Answer:
গ: রামনিধি গুপ্ত
Explanation:
”নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা” - পঙক্তিটির রচয়িতা কে? সঠিক উত্তর রামনিধি গুপ্ত ”নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা” - পঙক্তিটির রচয়িতা রামনিধি গুপ্ত। অন্যদিকে আব্দুল হাকিম অতুলপ্রসাদ সেন ও শেখ ফজলুল করিমের বিখ্যাত উক্তি হল যথাক্রমে "দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়/ নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়", "মোদের গরব মোদের আশা / আ মরি বাংলা ভাষা", ও "সুন্দর হে দাও দাও সুন্দর জীবন / হোক দূর অকল্যাণ সকল অশোভন"।
”ব্যর্থ” শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো--
Correct Answer:
ক: বি+অর্থ
Explanation:
”ব্যর্থ” শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো-- সঠিক উত্তর বি+অর্থ ”ব্যর্থ” শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো - - বি + অর্থ। ব্যর্থ শব্দের অর্থ বৃথা, বিফল, নিষ্ফল। সংস্কৃত বি এর সাথে অর্থযক্ত হয়ে শব্দটি গঠিত।
বাংলা ভাষায় যতি চিহ্ন প্রচলন করেন কে?
Correct Answer:
ক: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Explanation:
বাংলা ভাষায় যতি চিহ্ন প্রচলন করেন কে? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষায় যতি চিহ্ন প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (২৬ সেপ্টেম্বর ১৮২০ – ২৯ জুলাই ১৮৯১) উনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। তাঁর প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য প্রথম জীবনেই তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। তার প্রথম প্রকাশিত গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি। এ গ্রন্থে তিনি জ্যোতিবা বিরাম চিহ্নের সফল ব্যবহার করেন।
”পঞ্চম স্বর”-এর অর্থ কী?
Correct Answer:
ক: কোকিলের সুরলহরী
Explanation:
”পঞ্চম স্বর”-এর অর্থ কী? সঠিক উত্তর কোকিলের সুরলহরী ”পঞ্চম স্বর” - এর অর্থ কোকিলের সুরলহরী। পঞ্চম স্বর বা পঞ্চম রাগ এর অর্থ স্বরগ্রামের পঞ্চম স্বর; 'পা' নাম স্বর বা কোকিলের স্বর। উপরিউক্ত কোকিলের সুরলহরীই সঠিক।
A beggar must not be a chooser-এ বাক্যের যথার্থ অনুবাদ--
Correct Answer:
খ: ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া
Explanation:
A beggar must not be a chooser-এ বাক্যের যথার্থ অনুবাদ-- সঠিক উত্তর ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া A beggar must not be a chooser - এ বাক্যের যথার্থ অনুবাদ - - ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া।
কোন দুটি মূল স্বরধ্বনি নয়?
Correct Answer:
ক: ঐ, ঔ
Explanation:
কোন দুটি মূল স্বরধ্বনি নয়? সঠিক উত্তর ঐ, ঔ ঐ, ঔ দুটি মূল স্বরধ্বনি নয়। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি সাতটি। যথা - অ, আ, ই, উ, এ, অ্যা, ও। অপরদিকে বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনির সংখ্যা ২৫ টি। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর জ্ঞাপক দুটি বর্ণ ঐ এবং ঔ।
”ভূষন্তীর কাক” বাগধারাটির অর্থ---
Correct Answer:
খ: দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি
Explanation:
”ভূষন্তীর কাক” বাগধারাটির অর্থ--- সঠিক উত্তর দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি ”ভূষন্তীর কাক” বাগধারাটির অর্থ - - - দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি। বাগধারা শব্দের আভিধানিক অর্থ কথার বচন ভঙ্গি বা ভাব বা কথার ঢং। বাক্য বা বাক্যাংশের বিশেষ প্রকাশভঙ্গিকে বলা হয় বাগধারা। বিশেষ প্রসঙ্গে শব্দের বিশিষ্টার্থক প্রয়োগের ফলে বাংলায় বহু বাগধারা তৈরী হয়েছে। আরো কিছু বাগধারা হলো : অল্পবিদ্যা ভয়ঙ্করী - সামান্য বিদ্যার অহঙ্কার, ইঁদুর কপালে - নিতান্ত মন্দ ভাগ্য।
”দ্যুলোক” শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: দিব্ + লোক
Explanation:
”দ্যুলোক” শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর দিব্ + লোক ”দ্যুলোক” শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ হচ্ছে দিব্ + লোক। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি 'দ্যুলোক' এর যথার্থ সন্ধি বিচ্ছেদ হল : দিব্ + লোক। আরো কয়েকটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি হল : এক্ + দশ = একাদশ, ষট্ + দশ = ষোড়শ, মনস্ + ঈশা = মনীষা, বৃহৎ + পতি = বৃহস্পতি, গো + পদ = গোষ্পদ, দিব্ + লোক = দ্যুলোক, বন্ + পতি = বনস্পতি, পর্ + পর = পরস্পর, আ + চর্য = আশ্চর্য, তৎ + কর = তস্কর
”আফতাব” শব্দের সমার্থ কোনটি?
Correct Answer:
গ: অর্ক
Explanation:
”আফতাব” শব্দের সমার্থ কোনটি? সঠিক উত্তর অর্ক ”আফতাব” শব্দের সমার্থ হচ্ছে অর্ক। 'আফতাব' শব্দের আরো কিছু সমার্থক শব্দ হলো : সূর্য, দিবাকর, প্রভাকর, ভাস্কর, রবি, সবিতা, আদিত্য, মিহির, ভানু প্রভৃতি। অন্যদিকে জলদি ও অর্ণব শব্দের সমার্থক শব্দ - সাগর এবং রাতুল শব্দের অর্থ হলো - রক্তবর্ণ বা লাল।