Pre-Primary Assistant Teacher Recruitment Examination MCQs
Showing 50 questions (Total: 291)
উপসর্গের কাজ কী?
Correct Answer:
ক: নতুন শব্দ গঠন
Explanation:
উপসর্গের কাজ কী? সঠিক উত্তর নতুন শব্দ গঠন উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা। বাংলা ভাষায় উপসর্গ মূলত তিন প্রকার। যথা : খাঁটি বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ, বিদেশি উপসর্গ। এরমধ্যে খাঁটি বাংলা উপসর্গ ২১ টি এবং সংস্কৃত উপসর্গ ২০ টি ও বিদেশি উপসর্গ ১৯ টি।
কোনটি সন্ধিজাত শব্দ?
Correct Answer:
ক: উন্মনা
Explanation:
কোনটি সন্ধিজাত শব্দ? সঠিক উত্তর উন্মনা উন্মনা হচ্ছে সন্ধিজাত শব্দ। প্রদত্ত অপশনে সন্ধিজাত শব্দ হলো উন্মনা। উন্মনা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে : উৎ + মনস্' ।
”মান্দারিন” কোন দেশের ভাষা?
Correct Answer:
ক: চীন
Explanation:
”মান্দারিন” কোন দেশের ভাষা? সঠিক উত্তর চীন ”মান্দারিন” চীন দেশের ভাষা। বিশ্বের সবচেয়ে বেশি মানুষের মুখের ভাষা মান্দারিন। এটি চীনের ভাষা। জাপান, থাইল্যান্ড ও ভিয়েতনামের ভাষার যথাক্রমে জাপানিজ, থাই ও ভিয়েতনামিজ।
”জায়া ও পতি” সমাস করলে কি হয়?
Correct Answer:
খ: দম্পতি
Explanation:
”জায়া ও পতি” সমাস করলে কি হয়? সঠিক উত্তর দম্পতি ”জায়া ও পতি” সমাস করলে হয় দম্পতি। দম্পতি দ্বন্দ্ব সমাসের উদাহরণ। আবার যে সমাসে অন্যান্য পদের বিলুপ্তি ঘটে প্রথম পদটির সঙ্গে শেষ পদটির সামঞ্জস্য রচিত হয় তাকে বলা হয় একশেষ দ্বন্দ্ব। সুতরাং এটি একটি একশেষ দ্বন্দ্ব সমাস।
”কর্বুর” শব্দের অর্থ--
Correct Answer:
খ: রাক্ষস
Explanation:
”কর্বুর” শব্দের অর্থ-- সঠিক উত্তর রাক্ষস ”কর্বুর” শব্দের অর্থ - - রাক্ষস। বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান অনুযায়ী 'কবুর' শব্দের কোন অর্থ নেই। তবে 'কবুর' এর স্থলে 'কর্বুর' হলে সঠিক উত্তর হবে রাক্ষস।
”মৃন্ময়” শব্দের সন্ধি বিচ্ছেদ --
Correct Answer:
গ: মৃৎ + ময়
Explanation:
”মৃন্ময়” শব্দের সন্ধি বিচ্ছেদ -- সঠিক উত্তর মৃৎ + ময় ”মৃন্ময়” শব্দের সন্ধি বিচ্ছেদ - - মৃৎ + ময়। মৃন্ময় শব্দটির অর্থ মাটির তৈরি, মৃত্তিকা নির্মিত বা মেটে। সংস্কৃত √মৃদ্ এর সাথে ক্বিপ যুক্ত হয়ে মৃন্ময় শব্দটি গঠিত।
”সুরঞ্জনা ওইখানে যেয়নাকো তুমি” -কোন কবি এ কথা বলেছিলেন?
Correct Answer:
ঘ: জীবনানন্দ দাশ
Explanation:
”সুরঞ্জনা ওইখানে যেয়নাকো তুমি” -কোন কবি এ কথা বলেছিলেন? সঠিক উত্তর জীবনানন্দ দাশ কবি জীবনানন্দ দাশ
”বিদিত” শব্দটির বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: অজ্ঞাত
Explanation:
”বিদিত” শব্দটির বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর অজ্ঞাত ”বিদিত” শব্দটির বিপরীত শব্দ অজ্ঞাত। বিদিত শব্দটি বিশেষণ পদ যার অর্থ পরিজ্ঞাত, অবগত, জেনেছে এমন। এর বিপরীত শব্দ অজ্ঞাত।
কোনটি সঠিক?
Correct Answer:
ঘ: পথের দাবি (উপন্যাস)
Explanation:
কোনটি সঠিক? সঠিক উত্তর পথের দাবি (উপন্যাস) প্রদত্ত অপশন গুলোর মধ্যে পথের দাবি (উপন্যাস) এটি সঠিক। 'পথের দাবী' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস। 'একাত্তরের দিনগুলি' জাহানারা ইমামের মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিচারণ মূলক গ্রন্থ। 'গোরা' রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস। 'বিদ্রোহী' হলো কাজী নজরুল ইসলামের একটি কবিতা।
”দম্পতি” কোন সমাস?
Correct Answer:
খ: দ্বন্দ্ব
Explanation:
”দম্পতি” কোন সমাস? সঠিক উত্তর দ্বন্দ্ব ”দম্পতি” দ্বন্দ্ব সমাস। যে সমাসে অন্যান্য পদের বিলুপ্তি ঘটে প্রথম পদটির সঙ্গে শেষ পদটির সামঞ্জস্য রচিত হয় তাকে বলে একশেষ দ্বন্দ্ব। সুতরাং দম্পতি একশেষ দ্বন্দ্ব সমাস।
"The spirit of Islam" বইটির লেখক কে?
Correct Answer:
ঘ: সৈয়দ আমীর আলী
Explanation:
"The spirit of Islam" বইটির লেখক কে? সঠিক উত্তর সৈয়দ আমীর আলী "The spirit of Islam" বইটির লেখক সৈয়দ আমীর আলী। সৈয়দ আমির আলী (জন্ম: ৬ই এপ্রিল, ১৮৪৯ - মৃত্যু: ৩রা আগস্ট, ১৯২৮) ছিলেন একজন ভারতীয় মুসলিম আইনজ্ঞ যিনি কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি ছিলেন। এছাড়াও তিনি ছিলেন একাধারে একজন আইনজ্ঞ, সমাজ সংস্কারক এবং লেখক। তিনি ইসলামের ইতিহাস নিয়ে কয়েকটি বিখ্যাত বই লিখেছিলেন। তার বইগুলোর মধ্যে অন্যতম হল "দ্যা স্প্রিট অফ ইসলাম"। এই বইটিই পরবর্তীকালে ব্রিটিশ রাজের সময় ভারতের আইনে মুসলিম আইন প্রবর্তন করার পেছনে ভূমিকা রেখেছিল। সৈয়দ আমীর আলী অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। উনিশ শতকের আশির দশকে তিনি ভারতীয় মুসলমানদের রাজনৈতিক জাগরণের উদ্যোক্তা ছিলেন।
”একাদশে বৃহস্পতি” এর অর্থ কী?
Correct Answer:
খ: সৌভাগ্যের বিষয়
Explanation:
”একাদশে বৃহস্পতি” এর অর্থ কী? সঠিক উত্তর সৌভাগ্যের বিষয় ”একাদশে বৃহস্পতি” এর অর্থ সৌভাগ্যের বিষয়। একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ - সৌভাগ্যের বিষয়, সৌভাগ্য পূর্ণ। পোয়াবারো বাগধারাটির অর্থ - সৌভাগ্য।
”ঠাকুর” পরিবারের আসল পদবি ছিল--
Correct Answer:
খ: কুশারী
Explanation:
”ঠাকুর” পরিবারের আসল পদবি ছিল-- সঠিক উত্তর কুশারী ”ঠাকুর” পরিবারের আসল পদবি ছিল - - কুশারী। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ঠাকুর পরিবারের। তাদের পরিবারটি পিরালী ব্রাহ্মণ বংশের ছিল। তবে ঠাকুর পরিবারের আসল পদবি ছিল কুশারী।
কোনো ই-মেইল-এ CC এর অর্থ কি?
Correct Answer:
খ: Carbon Copy
Explanation:
কোনো ই-মেইল-এ CC এর অর্থ কি? সঠিক উত্তর Carbon Copy কোনো ই - মেইল - এ CC এর অর্থ হলো Carbon Copy. একই ইমেইল যখন একাধিক address এ প্রেরণ করা হয় তখন অন্য ব্যক্তিদের address ঐ CC (Carbon Copy) BOX এ উল্লেখ করতে হয়। Sent করার পর ইমেইলটি একই সাথে সব address এ চলে যায়।
চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায়, তার কারণ কি?
Correct Answer:
ক: বায়ুমন্ডলীয় প্রতিসরণ
Explanation:
চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায়, তার কারণ কি? সঠিক উত্তর বায়ুমন্ডলীয় প্রতিসরণ চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায়, তার কারণ হলো বায়ুমন্ডলীয় প্রতিসরণ। বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে চাঁদ দিগন্তের কাছে বড় দেখায়। কেননা এই বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে আলোকরশ্মি দিক পরিবর্তন করে। তার ফলে চাঁদ বড় দেখায়। অন্যদিকে আলোর বিচ্ছুরণ, অপবর্তন, দৃষ্টি বিভ্রম এর সাথে প্রাসঙ্গিক নয়।
মো. জিল্লুর রহমান বাংলাদেশের কততম রাষ্ট্রপতি ছিলেন?
Correct Answer:
ক: ১৯তম
Explanation:
মো. জিল্লুর রহমান বাংলাদেশের কততম রাষ্ট্রপতি ছিলেন? সঠিক উত্তর ১৯তম মো. জিল্লুর রহমান বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি ছিলেন। জিল্লুর রহমান (জন্ম: ৯ মার্চ, ১৯২৯ - মৃত্যু: ২০ মার্চ, ২০১৩) বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের বিশিষ্ট রাজনীতিবিদ। ১৯৫২ সালের বাংলা ভাষা আন্দোলন থেকে শুরু করে এ যাবৎ দেশের সবকয়টি আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি এম এম রহুল আমিন তাকে বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করান।
ফিফার কার্যালয় কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: সুইজারল্যান্ড
Explanation:
ফিফার কার্যালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর সুইজারল্যান্ড ফিফার কার্যালয় সুইজারল্যান্ড অবস্থিত। FIFA এর পূর্ণরূপ হল Federation of international football association. ফিফার সদর দপ্তর বা কার্যালয় সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত। ফিফার জন্ম হয় ১৯০৪ সালের ২১ মে ফ্রান্সের রাজধানী প্যারিসে।
GIS এর অর্থ কি?
Correct Answer:
খ: Geographic Information System
Explanation:
GIS এর অর্থ কি? সঠিক উত্তর Geographic Information System GIS এর পূর্ণরূপ হলো : Geographic Information System. ভৌগোলিক তথ্য ব্যবস্থা - র (ইংরেজি: Geographic Information System) মাধ্যমে দৈশিক তথা ভৌগোলিক উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ ও উপস্থাপন করা হয়। এর ইংরেজি প্রতিশব্দ হল জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (Geographic Information System) এবং একে সংক্ষেপে জি আই এস (GIS) বলা হয় । জি আই এস হল ভূতথ্যবিজ্ঞান - এর একটা বৃহত্তর অংশ। সাধারণ ভাবে ভৌগোলিক তথ্যের সংহতি, সংরক্ষণ, সম্পাদনা, বিশ্লেষণ, বণ্টন ও প্রদর্শনে ব্যবহৃত তথ্য ব্যবস্থা প্রনালীকে এই পরিভাষিক শব্দটির প্রকাশ করা যেতে পারে।
নিম্নের কোন ক্রিকেটার ইংল্যান্ডের নাগরিক?
Correct Answer:
ক: নাসের হুসেইন
Explanation:
নিম্নের কোন ক্রিকেটার ইংল্যান্ডের নাগরিক? সঠিক উত্তর নাসের হুসেইন ক্রিকেটার নাসের হুসেইন ইংল্যান্ডের নাগরিক। নাসের হুসেন, (জন্ম: ২৮ মার্চ, ১৯৬৮) ভারতের মাদ্রাজে জন্মগ্রহণকারী ব্রিটিশ - ভারতীয় বংশোদ্ভূত বিখ্যাত ও সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা। ইংল্যান্ড ক্রিকেট দলের পক্ষে ১৯৮৭ থেকে ২০০৪ সাল মেয়াদে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করেন। পাশাপাশি দলের অধিনায়কেরও দায়িত্ব পালন করেছেন তিনি। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলেছেন। এছাড়াও, ডানহাতে লেগ ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন তিনি। কাউন্টি ক্রিকেটে এসেক্স দলে খেলেন।
Choose the correct passive voice : His behaviour worried us.
Correct Answer:
D: We were worried by his behaviour
Explanation:
Choose the correct passive voice : His behaviour worried us. Correct Answer We were worried by his behaviour the correct passive voice : "His behaviour worried us" - We were worried by his behaviour. প্রশ্নোক্ত sentence টি past indefinite tense এ থাকায় বের passive করতে হলে object কে subject + be verb এর first form (was/were) + মূল verb এর past participle + by /with /at + subject, object হিসেবে। তবে worried এরপর 'by sth' ব্যবহৃত হয়।
Lunar eclipse occurs on--
Correct Answer:
C: A full moon day
Explanation:
Lunar eclipse occurs on-- Correct Answer A full moon day Lunar eclipse occurs on - - A full moon day. পূর্ণিমা তিথিতে সূর্য পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় এলে সূর্যের আলো পৃথিবীর বাঁধার জন্য চাঁদের উপর পড়তে পারেনা। ফলে সাময়ীকভাবে চাঁদকে দেখা যায় না। একে চন্দ্র গ্রহন বলে। সুতরাং চন্দ্রগ্রহণ হয় সাধারণত পূর্ণিমা তিথিতে বা A full moon day তে।
The appropriate meaning of the word Deversity (Diversity) is
Correct Answer:
D: Variety
Explanation:
The appropriate meaning of the word Deversity (Diversity) is Correct Answer Variety The appropriate meaning of the word Deversity (Diversity) is - Variety. Diversity শব্দটির অর্থ : বৈচিত্র্য, বহুতা, বৈচিত্র্য, বিভিন্নতা, নানাত্ব, বৈচিত্র। Variety শব্দটির অর্থ : বৈচিত্র্য, বৈচিত্র্য, রকম, পার্থক্য, প্রভেদ, বিভিন্নতা, বিশেষ, জলসা, বিভিন্ন দ্রব্যের সমবায়, প্রকার। সুতরাং Diversity শব্দের meaning হচ্ছে Variety.
The synonym of "Futile" is
Correct Answer:
C: Useless
Explanation:
The synonym of "Futile" is Correct Answer Useless The synonym of "Futile" is - Useless. Futile : বৃথা, ব্যর্থ, পণ্ড, বৃথা, নিরর্থ, অকার্যকর, অনর্থক, নিরর্থক, তুচ্ছ, বেফায়দা, নষ্ট। Useless : বেহুদা, ত্তঁছা, অকেজো, অব্যবহাযর়্, অন্ত:সারশূণ্য, ফালতু, নিষ্ফল, নিরর্থ, অনর্থক, নিরর্থক, বেফায়দা, বেকার, অকার্যকর. সুতরাং এখানে Futile এর synonym হচ্ছে Useless.
The verb "succumb" means
Correct Answer:
D: submit
Explanation:
The verb "succumb" means Correct Answer submit Succumb means fail to resist pressure, temptation or some other negative force. The synonym of succumb are yield, submit, surrender.
Who wrote the book "Paradise Regained"?
Correct Answer:
D: John Milton
Explanation:
Who wrote the book "Paradise Regained"? Correct Answer John Milton the book "Paradise Regained" wrote is - John Milton. Paradise Regained একটি epic যার লেখক হচ্ছেন John Milton.
Choose the word that replaces best the underlined word in the sentence. " Colonialism has engendered diverse effects around the world"
Correct Answer:
C: caused
Explanation:
Choose the word that replaces best the underlined word in the sentence. " Colonialism has engendered diverse effects around the world" Correct Answer caused " Colonialism has engendered diverse effects around the world" বাক্যে engendered শব্দটির পরিবর্তে caused বসবে। Engendered শব্দের অর্থ হচ্ছে - কারণস্বরূপ হওয়া। সুতরাং 'caused' দ্বারা engendered কে replace করা যায়।
To read between the lines means--
Correct Answer:
B: to grasp the hidden meaning
Explanation:
To read between the lines means-- Correct Answer to grasp the hidden meaning To read between the lines means - to grasp the hidden meaning. To read between the line একটি phrase যার অর্থ তাৎপর্য বুঝা পড়া। অর্থাৎ 'to grasp the hidden meaning'.
He requested the he might be allowed to come in. Which of the following is the correct direct speech?
Correct Answer:
C: He said, "May I come in."
Explanation:
He requested the he might be allowed to come in. Which of the following is the correct direct speech? Correct Answer He said, "May I come in." the correct direct speech - He requested the he might be allowed to come in. is - He said, "May I come in." Option গুলোর মধ্যে গ ই সঠিক। অন্য option গুলোর মধ্যে ভুল রয়েছে। যেমন ক let দ্বারা অনুমতি বোঝায় বলে allow এর ব্যবহার অতিরিক্ত ও ভুল; খ 'let' bare infinitive বলে এরপরে যে verb আসে তার পূর্বে To বসে না। কিন্তু এখানে 'to come' ভুল ঘ let এর পর verb এর present form না বসে allowed হয়েছে যা ভুল।
Change the narration : he said to me "Let us go home together."
Correct Answer:
C: He proposed to me that we should go home together.
Explanation:
Change the narration : he said to me "Let us go home together." Correct Answer He proposed to me that we should go home together. he said to me "Let us go home together." The correct indirect speech is - He proposed to me that we should go home together. Let এরপরে us থাকলে indirect করার সময় reporting verbটি পরিবর্তিত হয় propose হয় + inverted comma উঠে যেয়ে that বসে + we/they + should + reported speech এর মূল verb থেকে শেষ পর্যন্ত বসে।
Fill in the blanks : his illness is a mere pretext -------- his absence.
Correct Answer:
A: for
Explanation:
Fill in the blanks : his illness is a mere pretext -------- his absence. Correct Answer for his illness is a mere pretext - - - - - - - - his absence. বাক্যের শূন্যস্থানে for বসবে। কোন কিছুর জন্য অজুহাত বোঝাতে 'pretext for' ব্যবহৃত হয়।
The right Bangla Translation of "He come of with flying colours."
Correct Answer:
D: তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন
Explanation:
The right Bangla Translation of "He come of with flying colours." Correct Answer তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন "He come of with flying colours." বাক্যটি শুদ্ধ বাংলা অনুবাদ হচ্ছে - তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন। come of with flying colours অর্থ সাফল্য বা বিজয় অর্জন করে নিয়ে আসা। সুতরাং He come of with flying colours এর সঠিক অনুবাদ হচ্ছে - তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন।
Fill in the blanks : I cannot stop ----- Meanness.
Correct Answer:
D: for
Explanation:
Fill in the blanks : I cannot stop ----- Meanness. Correct Answer for I cannot stop - - - - - Meanness বাক্যের শূন্যস্থানে for বসবে। কোন কিছুর জন্য থেমে যাওয়া বা দেরি করা অর্থে stop for (sth) ব্যবহৃত হয়।
Fill in the blank : You should ----- swimming.
Correct Answer:
C: start up
Explanation:
Fill in the blank : You should ----- swimming. Correct Answer start up You should - - - - - swimming. শূন্যস্থান খেতে হবে Start up. কেননা Start up এর অর্থ কোনকিছু শুরু করা বা চালু করা। তাহলে you should start up swimming বাক্যটির অর্থ দাঁড়ায় : তোমার সাঁতার শুরু করা উচিত।
Synonym of " defraud"
Correct Answer:
C: None of them
Explanation:
Synonym of " defraud" Correct Answer None of them Synonym of " defraud" is - None of them. defraud : প্রতারণা করা, প্রতারণা করা, ঠকান, জুয়াচুরি করা, ঠকাইয়া লত্তয়া, প্রতারিত করিয়া লত্তয়া, প্রবঞ্চনা করা। fraudulently : জালিয়াতির মাধ্যমে। defray : বহন করা, বহন করা, অর্পণ করা, চলা, চালান, ব্যয়ভারবহন করা। Option এ থাকা শব্দগুলো defraud এর সমার্থক নয়।
Identify the correct passive form of "He is going to open a shop".
Correct Answer:
A: A shop is going to be opened by him
Explanation:
Identify the correct passive form of "He is going to open a shop". Correct Answer A shop is going to be opened by him "He is going to open a shop" the correct passive voice is - A shop is going to be opened by him. 'Be going to' একটি modal auxiliary হিসেবে ব্যবহৃত হয় বলে passive sentence এ এটি অপরিবর্তিত থাকে। সুতরাং এর গঠন হচ্ছে - object কে subject + be going to + be + verb এর past participle + by subject কে object. তাই নিয়ম অনুযায়ী A shop is going to be opened by him সঠিক।
Fill in the blank : He is quit ----- in dealing with people.
Correct Answer:
D: diplomatic
Explanation:
Fill in the blank : He is quit ----- in dealing with people. Correct Answer diplomatic He is quit - - - - - in dealing with people. বাক্যের শূন্যস্থানে diplomatic বসবে। যারা বিভিন্ন মানুষ বা দেশের মধ্যে সম্পর্ক বজায় রাখতে খুব কৌশলী, তাদেরকে diplomatic বলে।
বাকু কোন দেশের রাজধানী?
Correct Answer:
গ: আজারবাইজান
Explanation:
বাকু কোন দেশের রাজধানী? সঠিক উত্তর আজারবাইজান বাকু পশ্চিম এশিয়ার দেশ আজারবাইজানের রাজধানী। লাটভিয়া, রাশিয়া ও উজবেকিস্তানের রাজধানীর যথাক্রমে রিগা, মস্কো ও তাসখন্দ।
সম্প্রতি কোন দিনটিকে “মুক্তিযোদ্ধা দিবস” ঘোষণা করা হয়েছে?
Correct Answer:
ক: ১ ডিসেম্বর
Explanation:
সম্প্রতি কোন দিনটিকে “মুক্তিযোদ্ধা দিবস” ঘোষণা করা হয়েছে? সঠিক উত্তর ১ ডিসেম্বর সম্প্রতি ১ ডিসেম্বরকে 'মুক্তিযোদ্ধা দিবস' ঘোষণা করা হয়েছে। ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চ ১৯৭১ সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বিশাল সমাবেশে ঐতিহাসিক ভাষণ প্রদান করেন।
ASCII -এর পূর্ণ নাম ---
Correct Answer:
গ: American Standard Code for Information Interchange
শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়?
Correct Answer:
গ: ইয়াঙ্গুন
Explanation:
শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়? সঠিক উত্তর ইয়াঙ্গুন শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর অবস্থিত ইয়াঙ্গুনে। ২৯ মার্চ ১৮৫৭ ভারতীয় উপমহাদেশে সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়। ইংরেজ সরকার বিদ্রোহের পর ১৮৫৮ সালে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে বা ইয়াঙ্গুনে নির্বাচনে দেয়। তিনি নির্বাসনে থাকা অবস্থায় মারা গেলে তাকে সেখানেই সমাহিত করা হয়।
জাতীয় “ই-তথ্যকোষ” উদ্বোধন করা হয় কবে?
Correct Answer:
ক: ২৭ ফেব্রুয়ারী ২০১১
Explanation:
জাতীয় “ই-তথ্যকোষ” উদ্বোধন করা হয় কবে? সঠিক উত্তর ২৭ ফেব্রুয়ারী ২০১১ জাতীয় “ই - তথ্যকোষ” উদ্বোধন করা হয় ২৭ ফেব্রুয়ারী ২০১১। বাংলা ভাষার সর্বপ্রথম জীবন ও জীবিকা ভিত্তিক তথ্য ভান্ডার জাতীয় ই - তথ্যকোষের আনুষ্ঠানিক উদ্বোধন হয় ২৭ ফেব্রুয়ারী ২০১১। ৫০, ০০০ পৃষ্ঠার এ তথ্যকোষ এ চার ঘণ্টার অডিও এবং ২২ ঘন্টার ভিডিও ফুটেজ রয়েছে। জাতীয় ই - তথ্যকোষের তথ্যগুলোকে মোট ১১ টি বিষয়ে সাজানো হয়েছে।
LAN কার্ডের অপর নাম কি?
Correct Answer:
ক: Network Interface Card
Explanation:
LAN কার্ডের অপর নাম কি? সঠিক উত্তর Network Interface Card LAN কার্ডের অপর নাম Network Interface Card. LAN এর পূর্ণরূপ হল - Local Area Network.
অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারেন কে?
Correct Answer:
গ: রাষ্ট্রপতি
Explanation:
অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারেন কে? সঠিক উত্তর রাষ্ট্রপতি অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারেন রাষ্ট্রপতি। বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুসারে সংসদের অধিবেশন না থাকলে কোন জরুরী পরিস্থিতি মোকাবেলার জন্য অধ্যাদেশ জারি করতে পারেন। সংসদ ভেঙ্গে যাওয়া অবস্থায় ও তিনি ক্ষমতা প্রয়োগ করতে পারেন।
কোনটি “ক্ষুধার্ত” শব্দের সন্ধি বিচ্ছেদ?
Correct Answer:
ঘ: ক্ষুধা + ঋত
Explanation:
কোনটি “ক্ষুধার্ত” শব্দের সন্ধি বিচ্ছেদ? সঠিক উত্তর ক্ষুধা + ঋত “ক্ষুধার্ত” শব্দের সন্ধি বিচ্ছেদ ক্ষুধা + ঋত। অ/আ এরপরে ঋ কার থাকলে উভয়ে মিলে অর হয় এবং তা ‘অ/আ’ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। যেমন: দেব + ঋষি = দেবর্ষি, অধম + ঋণ = অধমর্ণ, উত্তম + ঋণ = উত্তমর্ণ, মহা + ঋষি = মহর্ষি, রাজা + ঋষি = রাজর্ষি।
"He was taken to task"-এর বাংলা হলো-
Correct Answer:
খ: তাকে তিরস্কার করা হয়েছিল
Explanation:
"He was taken to task"-এর বাংলা হলো- সঠিক উত্তর তাকে তিরস্কার করা হয়েছিল "He was taken to task" - এর বাংলা হলো - তাকে তিরস্কার করা হয়েছিল। Take one to task একটি idiom যার অর্থ কাউকে তীব্রভাবে তিরস্কার করা। বাক্যটি passive sentence এ রয়েছে যার অর্থ তাকে তিরস্কার করা হয়েছিল।
গম্ভীরা গানের উৎপত্তি কোথায়?
Correct Answer:
ক: মালদহ
Explanation:
গম্ভীরা গানের উৎপত্তি কোথায়? সঠিক উত্তর মালদহ গম্ভীরা গানের উৎপত্তি মালদহ। গম্ভীরা বাংলাদেশের উত্তর অঞ্চল তথা রাজশাহী অঞ্চলের গান। এই গানের উৎপত্তি ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলায়।
নিচের কোন শব্দটি ভুল?
Correct Answer:
ঘ: মুহর্মুহূ
Explanation:
নিচের কোন শব্দটি ভুল? সঠিক উত্তর মুহর্মুহূ প্রদত্ত অপশন গুলোর মধ্যে ভুল বানানটি হল মুহর্মুহূ। বানানটি শুদ্ধ রূপ হল মুহুর্মুহু। অন্যান্য বানানগুলো শুদ্ধ রয়েছে যেমন: স্বায়ত্তশাসন, শ্রদ্ধাঞ্জলি, অভ্যন্তরীণ।
বজ্রে তোমার বাজে বাঁশী? কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: অপাদানে ৭মী
Explanation:
বজ্রে তোমার বাজে বাঁশী? কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অপাদানে ৭মী বজ্রে তোমার বাজে বাঁশী? অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন - বজ্রে তোমার বাজে বাঁশী।
”আদালত” শব্দটি কোন ভাষার শব্দ?
Correct Answer:
ক: আরবি
Explanation:
”আদালত” শব্দটি কোন ভাষার শব্দ? সঠিক উত্তর আরবি ”আদালত” শব্দটি আরবি ভাষার শব্দ । আরবি ভাষা থেকে বাংলা ভাষায় বহু শব্দ এসেছে । কিছু আরবি শব্দ হলাে আল্লাহ , ওযু , হজ , যাকাত , হালাল , হারাম , দোয়াত , নগদ , বাকি , মহকুমা , মােক্তার , তারিখ , খবর , খাজনা , জনাব , দলিল , নবাব , মসজিদ , লেবু , মন ইত্যাদি ।
”সন্ধ্যা” শব্দের বিশেষণটি নির্দেশ করুন?
Correct Answer:
ঘ: সান্ধ্য
Explanation:
”সন্ধ্যা” শব্দের বিশেষণটি নির্দেশ করুন? সঠিক উত্তর সান্ধ্য ”সন্ধ্যা” শব্দের বিশেষণটি হচ্ছে সান্ধ্য। বাংলা ব্যাকরণ মতে– বাক্যে ব্যবহৃত যে প্রকার পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদকে বিশেষিত করে, তাকেই বিশেষণ বলে।