Social Service Officer of the Department of Social Services of the Ministry of Social Welfare MCQs
Showing 50 questions (Total: 72)
বাংলা সাহিত্যে চলিত রীতি প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা?
Correct Answer:
গ: সবুজপত্র
Explanation:
বাংলা সাহিত্যে চলিত রীতি প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা? সঠিক উত্তর সবুজপত্র ১৯১৪ সালে প্রকাশিত প্রমথ চৌধুরী সম্পাদিত ‘সবুজপত্র‘ প্রত্রিকাটি কেবল বাংলা সাহিত্যে চলিত রীতি প্রচলনেই অগ্রণী ভূমিকা পালন করেনি, প্রমথ চৌধুরীর বীরবলী রীতি নামে যে মৌখিক ভাষারীতি সাহিত্যে প্রচলন করে যুগান্তর এনেছিলেন তা প্রচারের মাধ্যম ছিল এ সবুজপত্র পত্রিকাটি।
”পর্বতের মুষিক প্রসব” প্রবচনটির অর্থ-
Correct Answer:
ক: বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন
Explanation:
”পর্বতের মুষিক প্রসব” প্রবচনটির অর্থ- সঠিক উত্তর বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন ‘পর্বতের মুষিক প্রসব’ প্রবচনটি আলংকারিক অর্থে ব্যবহৃত হয়েছে। যার অর্থ হলো বিরাট সম্ভাবনা সত্ত্বেও অতিসামান্য ফললাভ বা বিপুল উদ্যোগে তুচ্ছ আয়োজন।
”ফোর্ট উইলিয়াম যুগে” সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন-
Correct Answer:
ক: মৃত্যুঞ্জয় বিদ্যালংকার
Explanation:
”ফোর্ট উইলিয়াম যুগে” সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন- সঠিক উত্তর মৃত্যুঞ্জয় বিদ্যালংকার ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তার রচিত গ্রন্থগুলো হলো বত্রিশ সিংহাসন, হিতোপদেশ, রাজাবলি, প্রবোধচন্দ্রিকা, বেদান্ত চন্দ্রিকা।
”নন্দিত” শব্দের বিপরীত শব্দ হচ্ছে
Correct Answer:
ক: নিন্দিত
Explanation:
”নন্দিত” শব্দের বিপরীত শব্দ হচ্ছে সঠিক উত্তর নিন্দিত নন্দিত বিশেষণবাচক শব্দ। এর অর্থ আনন্দিত, আহ্লাদিত, তোষিত। অর্থাৎ যাকে আনন্দ দেয়া হয়েছে এমন। অপরদিকে এর বিপরীত শব্দ হচ্ছে নিন্দিত। এটিও বিশেষণবাচক শব্দ। এর অর্থ নিন্দা করা হয়েছে এমন ।
”একাত্তরের ডায়েরী” কার রচনা?
Correct Answer:
খ: সুফিয়া কামাল
Explanation:
”একাত্তরের ডায়েরী” কার রচনা? সঠিক উত্তর সুফিয়া কামাল জননী সাহসিকা বেগম সুফিয়া কামালের রচিত ‘একাত্তরের ডায়েরি’। মুক্তিযুদ্ধকালীন ৯ মাসের স্মৃতি তিনি তাৎক্ষনিকভাবে লিখে রেখেছেন, যা পরবর্তি সময়ে ‘একাত্তরের ডায়েরি’ নামে প্রকাশিত হয়।
কোন কবি “ধর্মমঙ্গল” কাব্যের প্রণেতা?
Correct Answer:
খ: রূপরাম চক্রবর্তী
Explanation:
কোন কবি “ধর্মমঙ্গল” কাব্যের প্রণেতা? সঠিক উত্তর রূপরাম চক্রবর্তী বাংলা সাহিত্যের মধ্যযুগে বিশেষ এক শ্রেণীর ধর্মবিষয়ক আখ্যান কাব্য হলো মঙ্গলকাব্য। প্রায় বিশজন কবি ধর্মমঙ্গল কাব্য রচনা করেছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। ধর্মমঙ্গল কাব্যের আদিকবি ময়ূরভট্ট। এছাড়াও খেলারাম চক্রবর্তী, মানিকরাম, রুপরাম, চক্রবর্তী, শ্যাম পন্ডিত, সীতারাম দাস, রাজারাম দাস, দ্বিজ প্রভুরাম, ঘনরাম চক্রবর্তী প্রমুখ ধর্মমঙ্গল কাব্য রচনা করেছেন।
বাংলা সাহিত্যে “কিশোর কবি” নামে পরিচিত কে?
Correct Answer:
ঘ: সুকান্ত ভট্টাচার্য
Explanation:
বাংলা সাহিত্যে “কিশোর কবি” নামে পরিচিত কে? সঠিক উত্তর সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যের জনপ্রিয় সাম্যবাদী কবি। অত্যন্ত অল্প বয়সে তার কবি প্রতিভা প্রকাশিত হওয়ায় ও তার মৃত্যু তরুণ বয়সে হওয়ায় তিনি কিশোর কবি নামে পরিচিত।
কোনটি আধুনিক যুগের কাব্য?
Correct Answer:
ঘ: সারদা মঙ্গল
Explanation:
কোনটি আধুনিক যুগের কাব্য? সঠিক উত্তর সারদা মঙ্গল শ্রেণীগত দিক দিয়ে মঙ্গলকাব্যকে দুই ভাগে ভাগ করা যায়। যথা - পৌরাণিক ও লৌকিক। সারদা মঙ্গ্লকাব্য হলো লৌকিক মঙ্গলকাব্য। এ মঙ্গলকাব্যটি বিদ্যা ও চারুকলার অধিষ্ঠাত্রী দাবী সারদা বা সরস্বতীর কাহিনী অবলম্বনে রচিত। সারদা মঙ্গলের কবিগণ হলেন দয়ারাম, বীরেস্বর, রাজসিংহ প্রমুখ।
”পদ্মরাগ” লিখেছেন-
Correct Answer:
খ: রোকেয়া সাখাওয়াত হোসেন
Explanation:
”পদ্মরাগ” লিখেছেন- সঠিক উত্তর রোকেয়া সাখাওয়াত হোসেন মুস্লিম নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপ্ন্যাস ‘পদ্মরাগ’। এছাড়াও তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ মতিচুর, অবরোধবাসিনী,
”পথিক, তুমি পথ হারাইয়াছ?” -উদ্ধৃতাংশের পথিক কে?
Correct Answer:
খ: নবকুমার
Explanation:
”পথিক, তুমি পথ হারাইয়াছ?” -উদ্ধৃতাংশের পথিক কে? সঠিক উত্তর নবকুমার ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত এ উক্তিটি কপালকুন্ডলা উপন্যাসের। উপন্যাসের প্রধান নারী চরিত্র কপালকুন্ডলা নায়ক নবকুমারকে বনে দেখে উক্তিটি করেন। নবকুমারকে বাঘে খেয়েছে। তারা নদীর ধারের নির্জন বনে নবকুমারকে রেখে বাড়ি ফিরেছিল। আর নবকুমার বনে বনে ঘুরতে ঘুরতে সহসা এ প্রশ্নের মুখে পড়েছিল। প্রশ্ন করেছিল উপন্যাসের নায়িকা কপালকুন্ডলা।
”আনন্দের মৃত্যু” উপন্যাসটির রচয়িতা হচ্ছেন-
Correct Answer:
ঘ: সৈয়দ শামসুল হক
Explanation:
”আনন্দের মৃত্যু” উপন্যাসটির রচয়িতা হচ্ছেন- সঠিক উত্তর সৈয়দ শামসুল হক লেখক সৈয়দ সামসুল হক প্রকাশিত গল্পগ্রন্থগুলো হলো তাস, শিত বিকেল, আনন্দের মৃত্যু, প্রচীন বংশের নিঃস্ব সন্তান, উলেশ্বরীর গল্পগুলো। সৈয়দ শ্মসুল হকের প্রেমের গল্প, শ্রেষ্ঠগল্প, রক্তগোলাপ।
Blank Verse অর্থ-
Correct Answer:
খ: অমিত্রাক্ষর
Explanation:
Blank Verse অর্থ- সঠিক উত্তর অমিত্রাক্ষর অনুপ্রাস - এর ইংরাজি Alliteraion. মহাকাব্য ইংরেজি epic, Blank Verse অর্থ অমিত্রাক্ষর।
”সমকাল” পত্রিকার সম্পাদক-
Correct Answer:
গ: সিকান্দার আবু জাফর
Explanation:
”সমকাল” পত্রিকার সম্পাদক- সঠিক উত্তর সিকান্দার আবু জাফর সিকান্দার আবু জাফর সম্পাদিত ‘সমকাল’ পত্রিকাটি ১৯৫৭ সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয় একটি মাসিক সাহিত্য পত্র হিসেবে।
কোনটি নজরুলের রচনা নয়?
Correct Answer:
খ: শেষ প্রশ্ন
Explanation:
কোনটি নজরুলের রচনা নয়? সঠিক উত্তর শেষ প্রশ্ন অপ্রাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিতর্ক প্রধান ও সমস্যামুলক উপন্যাস ‘শেষ প্রশ্ন’। উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র কমল, শিবনাথ, মনোরমা, অজিত, নীলিমা, আশুবাবু প্রভৃতি।
”বিষাদ-সিন্ধু” কার রচনা?
Correct Answer:
গ: মীর মশাররফ হোসেন
Explanation:
”বিষাদ-সিন্ধু” কার রচনা? সঠিক উত্তর মীর মশাররফ হোসেন ঔপন্যাসিক, নাট্যকার ও গদ্যরচয়িতা মীর মশাররফ হোসেন রচিত ‘বিষাদ সিন্ধু’ একটি ইতিহাস - আশ্রিত উপন্যাস। এ উপন্যাসটিকে মোট তিনটি পর্বে সাজানো হয়েছে। যথা - মহররম পর্ব, উদ্ধার পর্ব, এজিদ - বধ পর্ব।
”আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে” ? -”ভিখারী রাঘব” কে ?
Correct Answer:
গ: রাম
Explanation:
”আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে” ? -”ভিখারী রাঘব” কে ? সঠিক উত্তর রাম প্রদত্ত উক্তিটি রাজা দশরথের পুত্র রামচন্দ্রের কাহিনি নিয়ে রচিত প্রাচীন সংস্কৃত মহাকাব্য রামায়ণ থেকে উদ্ধৃত। এর রচয়িতা মহাকরি বাল্মীকি। প্রশ্নানুসারে, ভিখারী রাঘব হলেন রঘুবংশীয় অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র। সীতা তার স্ত্রী।
কোনটি “মহাকাব্য”?
Correct Answer:
গ: প্যারাডাইস লস্ট
Explanation:
কোনটি “মহাকাব্য”? সঠিক উত্তর প্যারাডাইস লস্ট জন মিল্টন রচিত ‘প্যারাডাইস লস্ট’ একটি মাহাকাব্য। এ মহাকাব্যটি প্যারাডাইস রিগেইনডকে অনুসরণ করে লেখা হয়, যা ১৬৬৭ সালে প্রকাশিত হয়। এ মহাকাব্যে আদম ইভের সৃষ্টি, স্বর্গ থেকে পতন দেখানো হয়েছে।
”শাকে দিনু কানাসোঁআ পানি”- কানাসোঁআ শব্দের অর্থ-
Correct Answer:
গ: কানায় কানায় পরিপূর্ণ
Explanation:
”শাকে দিনু কানাসোঁআ পানি”- কানাসোঁআ শব্দের অর্থ- সঠিক উত্তর কানায় কানায় পরিপূর্ণ কানসোয়া শব্দের অর্থ - কানায় কানায় পরিপূর্ণ। কোন জিনিস টুই টুম্বুর বা সম্পূর্ণ ভাবে পূরণ বুঝাইতে কানসোঁয়া শব্দটি ব্যবহৃত হয়।
কোনটি সেলিম আল দীন রচিত নাটক?
Correct Answer:
ঘ: বন পাংশুল
Explanation:
কোনটি সেলিম আল দীন রচিত নাটক? সঠিক উত্তর বন পাংশুল নাট্যকার সেলিম আল দীন রচিত কতিপয় নাটক হলো উওন্ডিস ও বিবিধ বেলুন, বাসন, শকুন্তলা, কীত্তনখোলা, কেরামত মঙ্গল, যৈবতী কন্যার মন, চাকা, হরগজ, প্রাচ্য, হাতহদাই, নিমজ্জন, ধাবমান, বন পাংশুল, স্বর্ণ বোয়াল, পুত্র, স্বপ্ন রজনীগণ, ঊষা উৎসব প্রভৃতি।
কোন শব্দটি “বৃক্ষ” শব্দের প্রতিশব্দ নয়?
Correct Answer:
খ: কলাপী
Explanation:
কোন শব্দটি “বৃক্ষ” শব্দের প্রতিশব্দ নয়? সঠিক উত্তর কলাপী ‘বৃক্ষ’ শব্দের প্রতিশব্দ হলো গাছ, তরু, আআদপ, বিটপী, দ্রুউম, মহীরুহ, শাখী, অটবী, পল্লবী। ক্লাপী অর্থ ময়ূর।
”মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা”- চরণটি কার লেখা?
Correct Answer:
গ: অতুলপ্রসাদ সেন
Explanation:
”মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা”- চরণটি কার লেখা? সঠিক উত্তর অতুলপ্রসাদ সেন কবি, গীতিকার ও সুরকার অতুল্প্রসাদ সেন রচিত ‘মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা’ চরণ ষাটের দশকে পূর্ব বাংলায় বাঙালি জাতীয়তাবাদী আওন্দোলনকারীদের মনে উদ্দীপনার সঞ্চার করেছিল।
কোনটি শামসুর রাহমানের আত্মজীবনী?
Correct Answer:
ঘ: কালের ধুলোয় লেখা
Explanation:
কোনটি শামসুর রাহমানের আত্মজীবনী? সঠিক উত্তর কালের ধুলোয় লেখা আধুনিক কবি শামসুর রহমানের আত্মজীবনী ‘কালোর ধূলোয় লেখা’। তার এ সাহিত্যকর্মটি ২০০৪ সালে প্রকাশিত হয়। তিনি মৃত্যুবরণ করেন ২০০৬ সালের ১৭ আগস্ট।
The word "decade" means-
Correct Answer:
D: a period of then years
Explanation:
The word "decade" means- Correct Answer a period of then years Decade অর্থ - দশক অর্থাৎ a period of ten years. যেমন - ১৯০০ - ১৯০৯। তাই (ঘ)ই সঠিক উত্তর।
Which word is opposite of "contraction"?
Correct Answer:
B: Expansion
Explanation:
Which word is opposite of "contraction"? Correct Answer Expansion Contraction অর্থ - সংকোচন; Connection অর্থ - সংযোগ; Expansion অর্থ - বিস্তার, প্রসারণ। Opposite অর্থ - বিপরীত; Shrinking অর্থ - সংকোচন। এখানেContraction এর বিপরীত হচ্ছে Expansion. সুতরাং সঠিক উত্তর Option (খ)।
”মাথা খাও, ভুলিওনা খেয়ো মনে করে”- “মাথা খাও” বলতে-
Correct Answer:
গ: মাথার দিব্যি
Explanation:
”মাথা খাও, ভুলিওনা খেয়ো মনে করে”- “মাথা খাও” বলতে- সঠিক উত্তর মাথার দিব্যি মাথা খাও অর্থা মাথার দিব্যি।
What does the abbreviation "AD" stand for?
Correct Answer:
C: Anno Domini
Explanation:
What does the abbreviation "AD" stand for? Correct Answer Anno Domini AD এর পূর্ণ্রুপ হচ্ছে Anno Domini অর্থাৎ যিশুর জন্মের বাছর। তাই সঠিক উত্তর (গ)।
The antonym of the word "biased" is--
Correct Answer:
D: neutral
Explanation:
The antonym of the word "biased" is-- Correct Answer neutral Biased অর্থ - পক্ষপাতী; personal অর্থ - ব্যক্তিগত; interested অর্থ - আগ্রহী, স্বার্থান্বেষী; different অর্থ - ভিন্নতর, অন্যরকম, ভিন্ন; neutral অর্থ - নিরপেক্ষ। এখানে biased এর antonym হচ্ছে neutral. সুতরাং উত্তর হবে Option (ঘ)।
The word "hardly" means-
Correct Answer:
B: almost never
Explanation:
The word "hardly" means- Correct Answer almost never Hardly (নেতিবাচক) অর্থ - প্রায় না, বলতে গেলে না অর্থাৎ almost never. Always অর্থ - সর্বদা; Seriously অর্থ - ঐকান্তিকভাবে, একনিষ্ঠভাবে; regularly অর্থ - নিয়মিতভাবে। সুতরাং সঠিক উত্তর (খ)।
I avoided going by car ----- purpose.
Correct Answer:
D: on
Explanation:
I avoided going by car ----- purpose. Correct Answer on on purpose অর্থ - ইচ্ছাকৃতভাবে, উদেশ্যমূলকভাবে। Purpose এর পূর্বে in, for বা by বসে না। তাই (ঘ) - ই সঠিক উত্তর।
My father never approved of --- a foreigner.
Correct Answer:
B: her marrying
Explanation:
My father never approved of --- a foreigner. Correct Answer her marrying Approve of এরপরে gerund অর্থাৎ verb + ing বসে। আবার gerund - এর পূর্বে possessive adjective (যেমন - my, your,her, our) বসে। তাই (খ) - ই সঠিক উত্তর।
---- discovery of insulin, it was not possible to treat diabetes.
Correct Answer:
C: Prior to the
Explanation:
---- discovery of insulin, it was not possible to treat diabetes. Correct Answer Prior to the Prior (পূর্বে, আগে) এরপর preposition বসে, অর্থাৎ prior to something. একমাত্র option (গ) তে prior এরপর to আছে। তাই correct answer (গ)।
A person who hates the company of others is-
Correct Answer:
B: unsociable
Explanation:
A person who hates the company of others is- Correct Answer unsociable antisocial অর্থ - সমাজবিরোধী অর্থাৎ - opposed to the laws and customs of an organized community. Unknown অর্থ - অজ্ঞাত অর্থাৎ not known. Unsociable অর্থ - অসঙ্গপ্রিয়, অমিশুক অর্থাৎ A person who hates the company of others. Gregarious অর্থ - সঙ্গলিপ্সু অর্থাৎ a person who loves the company of others. তাই সঠিক উত্তর (খ)।
It was our policy to deal with the problems as they-
Correct Answer:
A: arose
Explanation:
It was our policy to deal with the problems as they- Correct Answer arose arise (vi) অর্থ - আবির্ভূত হওয়া; Rise (vi) অর্থ - ওঠা, বৃদ্ধি পাওয়া;(Raise (vt) - উঠানো; উত্তোলন করা; rouse (vt, vi) - জাগানো বা জাগা। বাক্যে শূন্যস্থানের পরে কোনো object না থাকায় শূন্যস্থানে intransitive verb বসবে। Rise এর অর্থ এখানে সঙ্গতিপূর্ণ নয়। তাই (ক) - ই সঠিক উত্তর।
The boy takes --- his grandfather.
Correct Answer:
D: after
Explanation:
The boy takes --- his grandfather. Correct Answer after Take after অর্থ - সদৃশ হওয়া; অর্থাৎ resemble. The boy takes after his grandfather অর্থ - ছলেটি তার দাদার মতো। তাই (ঘ) - ই সঠিক উত্তর।
Fear of the police mad the thief --- away.
Correct Answer:
A: run
Explanation:
Fear of the police mad the thief --- away. Correct Answer run Make somebody do something অর্থ - কাউকে দিয়ে কিছু করানো। অর্থাৎ make + sb + verb এর base form. তাই নিয়মানুযায়ী (ক) - ই সঠিক উত্তর।
"Modus Operandi" means--
Correct Answer:
B: method of operation
Explanation:
"Modus Operandi" means-- Correct Answer method of operation Modus Operandi অর্থ - কার্যপ্রণালী অর্থাৎ method of operation. তাই (খ) - ই সঠিক উত্তর।
The active form of "Let it be done" is-
Correct Answer:
C: Do it
Explanation:
The active form of "Let it be done" is- Correct Answer Do it verb দ্বারা আরম্ভ হওয়া imperative sentence কে passive করার নিয়ম হলো - Let + object + be + verb এর past participle বসে। Active করার নিয়মানুযায়ী (গ) - ই সঠিক উত্তর।
Our country is facing a ---- environmental crisis that needs to be -----.
Correct Answer:
C: severe - mitigated
Explanation:
Our country is facing a ---- environmental crisis that needs to be -----. Correct Answer severe - mitigated (ক) Hard (শক্ত, কঠিন) ratify (অনুসমর্থন করা) (খ) Major(বড়) jeopardize (বিপদগ্রস্ত করা) (গ) Severe তীব্র, প্রবল – mitigate (উপশম করা)। (ঘ) acute (তীব্র) - ahorten (সংক্ষিপ্ত করা)। environmental crisis (পরিবেশগত সংকট) থাকায় দ্বিতীয় শূন্য স্থানে ratify, jeopardize বা shorten সামঞ্জস্যপূর্ণ নয়। তাই অপশন (গ) - ই সঠিক উত্তর।
A stitch in time saves ----.
Correct Answer:
A: nine
Explanation:
A stitch in time saves ----. Correct Answer nine A stitch in time saves nine. এটি একটি প্রবাদ বাক্য যার অর্থ - সময়ের এক ফোঁড় দুঃসময়ের দশ ফোঁড়। তাই correct answer (ক)।
Astronomy : Stars :: Biology :
Correct Answer:
B: Plants
Explanation:
Astronomy : Stars :: Biology : Correct Answer Plants Astronomy (জ্যোতির্বিজ্ঞান) is the study of stars (নক্ষত্র). Biology (জীববিজ্ঞান) is the study of plants (উদ্ভিদ)। তাই (খ) - ই সঠিক উত্তর।
The word "nuptial" is related to -
Correct Answer:
A: marriage
Explanation:
The word "nuptial" is related to - Correct Answer marriage nuptial অর্থ - বিয়ে সংক্রান্ত অর্থাৎ related marriage (বিবাহ)। সুতরাং সঠিক উত্তর (ক)।
United we stand divided we ---.
Correct Answer:
A: fall
Explanation:
United we stand divided we ---. Correct Answer fall united we stand divided we fall. এটি একটি প্রবাদ বাক্য যার অর্থ - একতাই উথথান বিভেদেই পতন। সুতরং সঠিক উত্তর (ক)।
Dark : light : : cold :
Correct Answer:
B: heat
Explanation:
Dark : light : : cold : Correct Answer heat dark (adj) অর্থ - অন্ধকার; Light (n) আলো; Cold (adj) অর্থ - ঠান্ডা, শীতল; Sunshine (n) সুর্যালোক; Heat (n) - তাপ, উত্তাপ, গরম; Hot (adj) গরম, উত্তপ্ত; Bright (adj) - উজ্জ্বল। Light (আলো) এর অভাবে Dark (অন্ধকার) হয়। Heat (তাপ এর অভাবে Cold (শীতল) হয়। তাই (খ) - ই সঠিক উত্তর।
Which one means "unlimited power"?
Correct Answer:
C: Omnipotent
Explanation:
Which one means "unlimited power"? Correct Answer Omnipotent Omnipptent অর্থ - সর্বশক্তিমান অর্থাৎ one who has unlimited power. Omnipresent অর্থ - সর্বত্র বিরাজমান অর্থাৎ One who is present everywhere. Omniscient অর্থ - সর্বজ্ঞ অর্থাৎ one who knows everything. Omnibus অর্থ - বিচিত্র বিষয় সম্বলিত। সুতরাং অর্থানুযাইয়ী (গ) - ই সঠিক উত্তর।
What does the abbreviation "P.S" stand for?
Correct Answer:
C: Post script
Explanation:
What does the abbreviation "P.S" stand for? Correct Answer Post script P.S - এর পূর্নরুপ - post script যার অর্থ - পুনশ্চ। সুতরাং সঠিক উত্তর (গ)।
The word "senile" is related to-
Correct Answer:
A: old age
Explanation:
The word "senile" is related to- Correct Answer old age senile অর্থ - বার্ধক্যজনিত অর্থাৎ related to old age. সুতরাং সঠিক উত্তর (ক)।
"A la mode" means-
Correct Answer:
A: according to the current fashion
Explanation:
"A la mode" means- Correct Answer according to the current fashion A la mode অর্থ - আধুনিক রীতি অনুসারে অর্থাৎ according to current fashion. সুতরাং এ অর্থে সঠিক উত্তর (ক)।
কোন সালে বাংলাদেশ জাতিসংঘ সদস্যপদ লাভ করে?
Correct Answer:
ঘ: ১৯৭৪
Explanation:
কোন সালে বাংলাদেশ জাতিসংঘ সদস্যপদ লাভ করে? সঠিক উত্তর ১৯৭৪ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য দিসেবে সদস্যপদ লাভ করে। এটি ছিল জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশন।
সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন সংখ্যা ৪৫-এ উন্নীত করা হয়?
Correct Answer:
ঘ: চতুর্দশ
Explanation:
সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন সংখ্যা ৪৫-এ উন্নীত করা হয়? সঠিক উত্তর চতুর্দশ সংবিধানের কোন সংশোধনী অনুযায়ী জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন ৪৫ - এ উন্নীত করা হয়। এ সংশোধনটি উথথাপন করা হয় প্রথম বার ২৭ মার্চ ২০০৪ ও দ্বিতীয় বার ২৮ এপ্রিল ২০০৪ সালে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এ সংখা ৫০ এ উন্নীত করা হয়।
"To be or not to be that is the ----".
Correct Answer:
C: question
Explanation:
"To be or not to be that is the ----". Correct Answer question ‘To be or not be that is the question’ is a quotation from Shakespeaer’s tragedy Hamlet. তাই সঠিক উত্তর (গ)।