Various ministries Section MCQs
Showing 50 questions (Total: 75)
A person who is able to do many different thinngs is called -
Correct Answer:
D: versatile
Explanation:
A person who is able to do many different thinngs is called - Correct Answer versatile বিভিন্ন ধরনের কাজ করতে সক্ষম ব্যক্তিকে বলা হয় versatile (নানা বিষয়ে আগ্রহী ও কুশলী)। তাছাড়া exceptional অর্থ অসাধারণ ব্যতিক্রমী, talented অর্থ প্রতিভাবান; গুণী আর brilliant অর্থ প্রতিভাবান; মেধাবী, সুদক্ষ।
The sparrows were ____.
Correct Answer:
B: chirping
Choose the correct answer ,
Correct Answer:
C: The scenery of chittogong is better than that of dhaka
Explanation:
Choose the correct answer , Correct Answer The scenery of chittogong is better than that of dhaka বাক্যগুলােতে scenery শব্দটি থাকায় বােঝা যাচ্ছে, চট্টগ্রামের scenery - এর সাথে ঢাকার scenery - এর তুলনা বােঝাচ্ছে। সুতরাং সঠিক বাক্যটি হলাে: The scenery of Chittagong is better than that of Dhaka ।
Which of the following words means nearly the opposite of 'shrewd' ?
Correct Answer:
C: stupid
Explanation:
Which of the following words means nearly the opposite of 'shrewd' ? Correct Answer stupid 'Shrewd' অর্থ সুস্থ বিচারবুদ্ধি ও কাণ্ডজ্ঞান সম্পন্ন, বিচক্ষণ, তীক্ষ্ণবুদ্ধি যার বিপরীত শব্দ stupid (জড়বুদ্ধি, নির্বোধ, বােকা)। অন্যদিকে cunning অর্থ ধূর্ত, দক্ষ, crafty অর্থ কুশলী, sagacious অর্থ সুস্থ বিচার বুদ্ধি সম্পন্ন, কাণ্ডজ্ঞান সম্পন্ন।
children ____ to respect their parents.
Correct Answer:
D: ought
Explanation:
children ____ to respect their parents. Correct Answer ought কোনাে কিছু করা উচিত বােঝাতে should বা ought to modal verb ব্যবহার হয়। কিন্তু should - এর পর verb এর base form বসে। কিন্তু প্রদত্ত বাক্যে to ব্যবহার হয়েছে। সুতরাং প্রদত্ত বাক্যে ought বসবে।
select the word that has the same meaning as 'stubborn' :
Correct Answer:
A: obdurate
Explanation:
select the word that has the same meaning as 'stubborn' : Correct Answer obdurate 'Stubborn' (একগুয়ে; জেদি সংকল্পবদ্ধ) - এর একই অর্থবােধক শব্দ হলা - Obdurate (একগুয়ে; অনমনীয়; অনুশােচনাহীন)। তাছাড়া docile অর্থ সহজে বশ মানে এমন; বাধ্য, impertinent অর্থ অপ্রাসঙ্গিক; অসঙ্গত আর intractable অর্থ সহজে নিয়ন্ত্রণ করা যায় না এমন; দুর্দান্ত।
Identify the correctly spelt word :
Correct Answer:
B: adversity
Explanation:
Identify the correctly spelt word : Correct Answer adversity সঠিক বানানযুক্ত word হলাে ad - ver - sity যার অর্থ নিদারুণ দুর্দশা, দুরবস্থা, দুঃখযন্ত্রণা।
The idioms ' a snake in the grass' means -
Correct Answer:
C: a hidden enemy
Explanation:
The idioms ' a snake in the grass' means - Correct Answer a hidden enemy 'A snake in the hidden grass' অর্থ লুকানো বিপদ বা লুকানো শত্রু যা a hidden enemy দ্বারা প্রকাশ পায় ।
The letter A ___ year ago .
Correct Answer:
B: was written
Explanation:
The letter A ___ year ago . Correct Answer was written A year ago বাক্যে থাকায় বাক্যটি past indefinite tense এ হবে। আর letter একা একা লেখা হয় না, কারাে কর্তৃর্ক লেখা হয়। সুতরাং বাক্যটি passive voice - এ হবে এবং শূন্যস্থানে was written বসবে।
We need as _____ people as possible .
Correct Answer:
A: many
Explanation:
We need as _____ people as possible . Correct Answer many Countable noun people - এরপূর্বে countable determiner many বসবে। আর many বসিয়ে বাক্যটির বাংলা : আমাদের যতটা সম্ভব অনেক লোকজন প্রয়োজন ।
What is the correct passive form of the sentence below? 'Do it'.
Correct Answer:
A: Let it be done
Explanation:
What is the correct passive form of the sentence below? 'Do it'. Correct Answer Let it be done 'Do it' imperative বাক্যটির passive voice - এর structure হলো Let + ob + be + verb - এর P.P. I সুতরাং বাক্যটির সঠিক passive form হলাে Let it be done ।
you knew everything ___?
Correct Answer:
B: didn't you ?
Explanation:
you knew everything ___? Correct Answer didn't you ? Past indefinite যুক্ত affirmative বাক্যের tag question - এর structure হলো : didnot + sub + question mark । সুতরাং সঠিক অংশটি didn't you?
some day scientists will ____ find a cure for cancer .
Correct Answer:
B: be able to
Explanation:
some day scientists will ____ find a cure for cancer . Correct Answer be able to Someday অর্থ ভবিষ্যতের কোনাে সময়ে আর have to দ্বারা বাধ্যবাধকতা বােঝায়। সুতরাং have to প্রদত্ত বাক্যে ব্যবহার করা যাবে না তাই be able to বাক্যে ব্যবহৃত হবে। Be able to বসিয়ে বাক্যের বাংলা : যেকোনাে দিন বিজ্ঞানীরা ক্যান্সারের ঔষধ আবিষ্কারে সক্ষম হবে।
Did you see her ___ towards you ?
Correct Answer:
B: coming
Explanation:
Did you see her ___ towards you ? Correct Answer coming See somebody + verb + ing হলাে সঠিক form । সুতরাং শূন্যস্থানে coming বসবে। আর coming যােগে বাক্যটির বাংলা : তুমি কি তাকে তােমার দিকে আসতে দেখলে?
Engineers are still typing to successfully ___ the power of sunlight for effecient production of electrycity.
Correct Answer:
A: harness
Explanation:
Engineers are still typing to successfully ___ the power of sunlight for effecient production of electrycity. Correct Answer harness শূন্যস্থানে harness বসবে, কেননা harness অর্থ বিদ্যুৎ শক্তি উৎপাদনের জন্য নদী, জলপ্রপাত, সৌরশক্তি ইত্যাদি ব্যবহার করা। তাছাড়া control অর্থ নিয়ন্ত্রণ করা, generate অর্থ উৎপাদন করা আর regulate অর্থ প্রণালিবদ্ধভাবে নিয়ন্ত্রণ করা।
Refugees should receive ___ treatment .
Correct Answer:
B: humane
Explanation:
Refugees should receive ___ treatment . Correct Answer humane Humane শব্দটির অর্থ কোমলহৃদয়; দয়াল; মানবিক যা প্রদত্ত শূন্যস্থানের জন্য যথাযথ। তাছাড়া noun - এর পূর্বে adjective প্রয়ােজন adverb নয়। Human (মানবীয়) শব্দটি adjective হলেও শূন্যস্থানের জন্য যথাযথ নয়।
The word 'impoverish' is a/an-
Correct Answer:
B: verb
Explanation:
The word 'impoverish' is a/an- Correct Answer verb Noun Verb Adjective Impoverishment Impoverish Impoverished
He was deaf ___ all our requests for help
Correct Answer:
B: to
Explanation:
He was deaf ___ all our requests for help Correct Answer to যদি কানে কম শুনে বা শুনতে পায়না তাহলে Deaf of হবে আর যদি কারও কথায় বা কাজে গুরুত্ব কেউ না দেয় তখন Deaf to হবে।
choose the correct indirect speech : he said , 'man is mortal.'
Correct Answer:
D: he said that man is mortal
Explanation:
choose the correct indirect speech : he said , 'man is mortal.' Correct Answer he said that man is mortal Reported speech - এ চিরসত্য বাক্য থাকলে indirect speech - এ reported speech - এর verb - এর কোন রূপ পরিবর্তন হয় না। আর assertive বাক্যকে indirect করতে said - এর পর that ব্যবহৃত হয়। সুতরাং প্রদত্ত বাক্যের সঠিক indirect narration : He said that man is mortal.
বাংলা স্বরবর্ণের স্বরধ্বনিমূল কয়টি ?
Correct Answer:
ঘ: সাতটি
Explanation:
বাংলা স্বরবর্ণের স্বরধ্বনিমূল কয়টি ? সঠিক উত্তর সাতটি বাংলা স্বরবর্ণে স্বরধ্বনিমূল সাতটি । এদের মৌলিক স্বরধ্বনির মৌলিক স্বরবর্ণ বলে। অন্যভাবে বলা যায়, যেসব স্বরধ্বনি বিশ্লেষণ করলে অন্য কোন স্বরধ্বনি পাওয়া যায় না, তাদের মৌলিক স্বরধ্বনি বলে। যেমন: অ, আ, অ্যা, ই, উ, এ, ও।
I ___ him yesterday
Correct Answer:
A: met
Explanation:
I ___ him yesterday Correct Answer met বাক্যে yesterday থাকার কারণে বাক্যটি past indefinite tense - এ হবে । আর meet verb - এর past form হলাে met। সুতরাং বাক্যে met বসবে আর বাক্যটির বাংলা হবে: আমি গতকাল তার সাথে সাক্ষাত করলাম।
রবীন্দ্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: রবি + ইন্দ্র
Explanation:
রবীন্দ্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর রবি + ইন্দ্র ই - কার কিংবা ঈ - কারের পর ই - কার কিংবা ঈ - কার থাকলে উভয় মিলে দীর্ঘ ঈ - কার হয়। দীর্ঘ ঈ - কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন - অতি + ত = অতীত, পরি + ঈক্ষা = পরীক্ষা, রবি + ই = রবীন্দ্র।
শংকর ধাতু পিতলের উপাদান -
Correct Answer:
খ: তামা ও দস্তা
Explanation:
শংকর ধাতু পিতলের উপাদান - সঠিক উত্তর তামা ও দস্তা পিতল এক প্রকারের সংকর ধাতু যা দস্তা ও তামার সংমিশ্রণে তৈরি করা হয়। পিতলে তামা ও দস্তার পরিমাণে তারতম্য ঘটতে পারে এবং এর ফলে বিভিন্ন বৈশিষ্ট্যের বিভিন্ন ধরনের পিতল তৈরি সম্ভব। চীনে খ্রীষ্টপূর্ব ৫০০ অব্দ পূর্বেও পিতলের ব্যবহার দেখা যায়।
কোন ধরণের শব্দে ণ এবং ষ ব্যবহৃত হয়?
Correct Answer:
খ: তৎসম
Explanation:
কোন ধরণের শব্দে ণ এবং ষ ব্যবহৃত হয়? সঠিক উত্তর তৎসম ‘ণ' এবং 'ষ' দুটি সংস্কৃত বর্ণ। তাই - এ বর্ণ দুটি তৎসম বা সংস্কৃত শব্দে ব্যবহৃত হয়। বিদেশি শব্দে কখনােই ‘ণ’ ও ‘ষ’ বর্ণ দুটি ব্যবহৃত হয় না।
The plural of analysis-is
Correct Answer:
A: analyses
Explanation:
The plural of analysis-is Correct Answer analyses 'Analyses' অর্থ মন্তব্য সহকারে ( বই, কোন চরিত্র বা পরিস্থিতির ) বিশ্লেষণ যার plural form হলো analyses ।
প্রচলিত শব্দটি কোন প্রত্যয়যোগে গঠিত?
Correct Answer:
ক: ইত প্রত্যয়
Explanation:
প্রচলিত শব্দটি কোন প্রত্যয়যোগে গঠিত? সঠিক উত্তর ইত প্রত্যয় সংস্কৃত তদ্ধিত প্রত্যয় ষ্ণ, ষ্ণি, ষ্ণ্য, ষ্ণিক, ইত, ইমন, ইল, ইষ্ট, ঈন, তর, তম, তা, ত্ব, নীন, নীয়, বতুপ, বি, র, ল প্রভৃতি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়যােগে যে সমস্ত শব্দ গঠিত হয়, সেগুলাে বাংলা ভাষায় ব্যবহৃত হয়। কয়েকটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয় ১. ইত - প্রত্যয় : উপকরণজাত বিশেষণ গঠনে কুসুম + ইত = কুসুমিত, তরঙ্গ + ইত = তরঙ্গিত, কণ্টক + ইত = কণ্টকিত । ২. ইমন - প্রত্যয় : বিশেষ্য গঠনে নীল + ইমন = নীলিমা। মহৎ + ইমন = মহিমা ৩. ইল্ - প্রত্যয় : উপকরণজাত বিশেষণ গঠনে পঙ্ক + ইল্ = পঙ্কিল, উর্মি + ইল্ = ঊর্মিল, ফেন + ইল্ = ফেনিল । ৪. ইষ্ঠ - প্রত্যয় ; অতিশায়নে গুরু + ইষ্ঠ = গরিষ্ঠ, লঘু + ইষ্ঠ = লঘিষ্ঠ। ৫. ইন্ (ঈ) - প্রত্যয় : সাধারণ বিশেষণ গঠনে জ্ঞান + ইন্ = জ্ঞানিন্ । সুখ + ইন্ = সুখিন্। গুণ + ই্ = গুণিন্ । মান + ইন্ = মানিন্।
সিরাজমার মুনীরা কার কাব্যগ্রন্থের নাম?
Correct Answer:
ক: ফররুখ আহমদ
Explanation:
সিরাজমার মুনীরা কার কাব্যগ্রন্থের নাম? সঠিক উত্তর ফররুখ আহমদ 'সিরাজুম মুনীরা' কাব্যগ্রন্থটির রচয়িতা মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদ। তার রচিত আরও কয়েকটি কাব্যগ্রন্থ হলাে সাত সাগরের মাঝি, হাতেমতায়ী, নৌফেল ও হাতেম, মুহর্তের কবিতা। তার শিশুতােষ গ্রন্থ : পাখির বাসা।
এ যে আমাদের চেনা লোক - চেনা কোন পদ?
Correct Answer:
ঘ: বিশেষণ
Explanation:
এ যে আমাদের চেনা লোক - চেনা কোন পদ? সঠিক উত্তর বিশেষণ যে শব্দ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে। যেমন— চলন্ত গাড়ি, এ যে আমার চেনা লােক।
নীল লোহিত - কোন লেখকের ছদ্মনাম?
Correct Answer:
ক: সুনীল গঙ্গোপাধ্যায়
আকাশ কুসুম বাগধারাটিতে বুঝায় -
Correct Answer:
গ: অসম্ভব কল্পনা
Explanation:
আকাশ কুসুম বাগধারাটিতে বুঝায় - সঠিক উত্তর অসম্ভব কল্পনা আকাশকুসুম বাগধারার অর্থ অসম্ভব কল্পনা। অকালকুষ্মাণ্ড বাগধারার অর্থ অপদার্থ অকেজো । আষাঢ়ে গল্প বাগধারার অর্থ অবিশ্বাস্য কাহিনী বা ঘটনা ।
রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনটি?
Correct Answer:
ঘ: গোরা
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনটি? সঠিক উত্তর গোরা রবীন্দ্রনাথ ঠাকুর মোট ১৩ উপন্যাস রচনা করেছিলেন। এগুলি হল: বৌ - ঠাকুরাণীর হাট (১৮৮৩), রাজর্ষি (১৮৮৭), চোখের বালি (১৯০৩), নৌকাডুবি (১৯০৬), প্রজাপতির নির্বন্ধ (১৯০৮), গোরা (১৯১০), ঘরে বাইরে (১৯১৬), চতুরঙ্গ (১৯১৬), যোগাযোগ (১৯২৯), শেষের কবিতা (১৯২৯), দুই বোন (১৯৩৩), মালঞ্চ (১৯৩৪) ও চার অধ্যায় (১৯৩৪)। গোরা রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ উপন্যাস। এই উপন্যাসে দেখানো হয়েছে ঊনবিংশ শতাব্দীর শেষার্ধের হিন্দু ও ব্রাহ্মসমাজের সংঘাত ও ভারতের তদানীন্তন সামাজিক ও রাজনৈতিক সমস্যাগুলি।
পুতুলনাচের ইতিকথা উপন্যাসটি কার রচনা?
Correct Answer:
গ: মানিক বন্দোপাধ্যায়
Explanation:
পুতুলনাচের ইতিকথা উপন্যাসটি কার রচনা? সঠিক উত্তর মানিক বন্দোপাধ্যায় মানিক বন্দোপাধ্যায় রচিত মনস্তত্ত্বমূলক উপন্যাস হলো - পুতুল নাচের ইতিকথা। এ উপন্যাসে প্রকাশ পেয়েছে বাঙালি শিক্ষিত মধ্যবিত্তের অন্তর্গত টানাপোড়েন ও অস্তিত্ব সংকট। এ উপন্যাসের চরিত্র হলো - শশী, কুসুম, গোপাল, যাদব ইত্যাদি।
বাংলা সাহিত্যে বিদ্রোহী কবির উপাধি কে পেয়েছেন ?
Correct Answer:
গ: কাজী নজরুল ইসলাম
Explanation:
বাংলা সাহিত্যে বিদ্রোহী কবির উপাধি কে পেয়েছেন ? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম নাম উপাধি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি সুভাষ মুখোপাধ্যায় পদাতিক কবি সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি
মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি?
Correct Answer:
ঘ: পায়ের আওয়াজ পাওয়া যায়
Explanation:
মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি? সঠিক উত্তর পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধবিষয়ক প্রথম কাব্যনাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়'। এটি মুক্তিযুদ্ধ বিষয়ক তার সর্বাধিক সার্থক ও মঞ্চসফল কাব্যনাটক। 'নূরলদীনের সারাজীবন’ তার রচিত দ্বিতীয় কাব্যনাটক। এটি ঐতিহাসিক ঘটনা ও চরিত্রের আলােকে রচিত। 'সুবচন নির্বাসনে’ আবদুল্লাহ আল মামুন রচিত বিখ্যাত নাটক। 'রক্তাক্ত প্রান্তর’ মুনীর চৌধুরী রচিত পানিপথের দ্বিতীয় যুদ্ধের কাহিনি নিয়ে প্রকাশিত তার প্রথম পূর্ণাঙ্গ নাটক।
অগ্নি'র সমার্থক বা প্রতিশব্দ কোনটি?
Correct Answer:
ক: পাবক
Explanation:
অগ্নি'র সমার্থক বা প্রতিশব্দ কোনটি? সঠিক উত্তর পাবক অগ্নি শব্দের সমার্থক আগুন, অনাল, পাবক, বহ্নি, হুতাশন । দিবা অর্থ দিন, দিবস । অনিল অর্থ বায়ু, বাতাস, সমীরন ।
কবর নাটক কোন পটভূমিতে রচিত?
Correct Answer:
খ: বায়ান্নের ভাষা আন্দোলন
Explanation:
কবর নাটক কোন পটভূমিতে রচিত? সঠিক উত্তর বায়ান্নের ভাষা আন্দোলন ‘কবর’ ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিকায় রচিত। ১৯৫৩ সালের ১৭ জানুয়ারি নাটকটি রচিত হয়; তখন তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাজবন্দী জানা যায়, আরেক রাজবন্দী রণেশ দাশগুপ্ত মুনীর চৌধুরীর কাছে চিঠি লিখেছিলেন জেলখানায় মঞ্চস্থ করা যায় এমন একটি নাটক লিখে দেয়ার জন্য।
Null and void এর বাংলা পরিভাষা কী?
Correct Answer:
ক: বাতিল
Explanation:
Null and void এর বাংলা পরিভাষা কী? সঠিক উত্তর বাতিল 'Null and Void ' এর পরিভাষা হলো : 'বাতিল'। অন্য option গুলোর মধ্যে পালাবদল - এর ইংরেজি পরিভাষা হচ্ছে by turns; মামুলি - trifling এবং নিরপেক্ষ = neutral ।
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী ১ম আফ্রিকান দেশ কোনটি?
Correct Answer:
খ: সেনেগাল
Explanation:
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী ১ম আফ্রিকান দেশ কোনটি? সঠিক উত্তর সেনেগাল আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেনেগাল ১ ফেব্রুয়ারি ১৯৭২ বাংলাদেশকে স্বীকৃতি দেয়। সুদান - ১৬ আগস্ট ১৯৭৫। ঘানা - ৮ ডিসেম্বর ১৯৭২। মিশর - ১৫ সেপ্টেম্বর ১৯৭৩।
একটি ধানের শিষের উপরে একটি শিশির বিন্দু - এর রচয়িতা কে?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
২২ তম বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে ?
Correct Answer:
খ: কাতার
Explanation:
২২ তম বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে ? সঠিক উত্তর কাতার বিশ্ব ফুটবলের ২২ তম আসর ২০২২ ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আরব আমিরাতের দেশ কাতারে। মোট ১২ টি ভেন্যুতে এই খেলা হবে আর অংশগ্রহণ করবে ৩২টি দল। সিদ্ধান্ত হলে আগামী বিশ্বকাপে ৪৮টি দেশ অংশগ্রহণ করতে পারে।
ভারতের জাতীয় সংগীতের রচয়িতা কে?
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
ভারতের জাতীয় সংগীতের রচয়িতা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর জনগণমন - অধিনায়ক জয় হে ভারতের জাতীয় সঙ্গীত। এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক তৎসম বাংলা ভাষায় রচিত। গানটির রচনাকাল জানা যায় না। ১৯১১ খ্রিষ্টাব্দে জাতীয় কংগ্রেসের একটি সভায় এটি প্রথম গীত হয়। ১৯৫০ খ্রিষ্টাব্দে স্বাধীন ভারতের জাতীয় সঙ্গীত স্বীকৃতি লাভ করে এর প্রথম স্তবকটি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দেমাতরম গানটিও সমমর্যাদায় জাতীয় সংগীতের স্বীকৃতি লাভ করে। বর্তমানে জনগণমন ভারতের জাতীয় সংগীত বা জাতীয় স্তোত্র বা স্তব রাষ্ট্রগীত (ন্যাশনাল অ্যানথেম) ও বন্দেমাতরম ভারতের রাষ্ট্রগান (ন্যাশানাল সং) বিবেচিত হয়।
অলীক - এর বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: সত্য
Explanation:
অলীক - এর বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর সত্য অলীক এর বিপরীত শব্দ - সত্য গরল - অমৃত অনুরাগ - বিরাগ সরল - কুটিল
কারাগারে রোজনামচা - গ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
গ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Explanation:
কারাগারে রোজনামচা - গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় আত্মজীবনীমুলক গ্রন্থ 'কারাগারের রোজনামচা'। এই বইটি বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত হয় ১৭ মার্চ ২০১৭ সালে। গ্রন্থটিতে ১৯৬৬ - ১৯৬৮ সালে বঙ্গবন্ধুর কারাস্মৃতি স্থান পেয়েছে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নৌপথে ছিল?
Correct Answer:
ঘ: ১০ নং
Explanation:
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নৌপথে ছিল? সঠিক উত্তর ১০ নং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নৌপথ ১০ নম্বর সেক্টরের অধীন ছিল। এ সেক্টর নৌবাহিনীর আটজন বাঙালি কর্মকর্তা নিয়ে গঠিত হয়। এ সেক্টরের কোনাে নিয়মিত কমান্ডার ছিল না।
স্যাকারিন প্রস্তুত করা হয় কোনটি থেকে -
Correct Answer:
ঘ: টলুইন
Explanation:
স্যাকারিন প্রস্তুত করা হয় কোনটি থেকে - সঠিক উত্তর টলুইন টলুইন থেকে প্রস্তুতকৃত স্যাকারিন একটি মিষ্টি জৈব পদার্থ। এটি চিনির চেয়ে প্রায় ৫০০ গুণ বেশি মিষ্টি। স্যাকারিনে খাদ্যগুণ নেই।
নোবেল পুরষ্কার প্রবর্তন করা হয় কত সালে?
Correct Answer:
গ: ১৯০১
Explanation:
নোবেল পুরষ্কার প্রবর্তন করা হয় কত সালে? সঠিক উত্তর ১৯০১ ১৯০১ খ্রিষ্টাব্দে নোবেল পুরস্কার প্রবর্তিত হয়। ঐ বছর থেকে সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল এবং অনন্যসাধারণ গবেষণা ও উদ্ভাবন এবং মানবকল্যাণমূলক তুলনারহিত কর্মকাণ্ডের জন্য এই পুরস্কার প্রদান করা হচ্ছে। মোট ছয়টি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়। বিষয়গুলো হলো: পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, অর্থনীতি, সাহিত্য এবং শান্তি। নোবেল পুরস্কারকে এ সকল ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পদক হিসেবে বিবেচনা করা হয়। নোবেল পুরস্কারপ্রাপ্তদেরকে ইংরেজিতে নোবেল লরিয়েট বলা হয়।
জৈব এসিড হলো -
Correct Answer:
ঘ: এসিটিক এসিড
Explanation:
জৈব এসিড হলো - সঠিক উত্তর এসিটিক এসিড যেসব এসিডে কার্বক্সিলিক মূলক বা সালফোনিক এসিড মূলক থাকে তাদেরকে জৈব এসিড বলে। উপরােল্লিখিত এসিডগুলাের মধ্যে এসিটিক এসিড জৈব এসিড। কারণ এর মধ্যে কার্বক্সিলিক মূলক বিদ্যমান। এসিটিক এসিডের সংকেত CH3COOH ।
কোন দেশের সংবিধান ১৫৩ টি অনুচ্ছেদ রয়েছে?
Correct Answer:
ঘ: বাংলাদেশ
Explanation:
কোন দেশের সংবিধান ১৫৩ টি অনুচ্ছেদ রয়েছে? সঠিক উত্তর বাংলাদেশ বাংলাদেশের সংবিধানে একটি প্রস্তাবনা ৭টি তফসিল, ১১টি অধ্যায়, ১৩টি পরিচ্ছেদ ও ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে। বাংলাদেশ সংবিধান এ পর্যন্ত ১৭ বার সংশােধন হয়েছে।
ঢাকাকে সর্বপ্রথম রাজধানী ঘোষনা করা হয় -
Correct Answer:
খ: ১৬১০
বাংলাদেশের টি -20 ক্রিকেটের বর্তমান অধিনায়ক কে?
Correct Answer:
ক: সাকিব আল হাসান