Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ 'একাত্তরের দিনগুলি' কে রচনা করেছেন?
Correct Answer:
ঘ: জাহানারা ইমাম
Explanation:
মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ 'একাত্তরের দিনগুলি' কে রচনা করেছেন? সঠিক উত্তর জাহানারা ইমাম মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা 'একাত্তরের দিনগুলি' গ্রন্থের রচয়িতা শহীদ জননী নামে খ্যাত জাহানারা ইমাম । মুক্তিযুদ্ধভিত্তিক আরও দুটি স্মৃতিকথামূলক গ্রন্থ হলো 'একাত্তরের ডায়েরি' ( সুফিয়া কামাল ) ও 'আমি বিজয় দেখেছি' ( এম আর আখতার মুকুল ) ।
বিদেশি উপসর্গের ব্যবহার রয়েছে নিচের কোন শব্দে?
Correct Answer:
ঘ: নাবালক
Explanation:
বিদেশি উপসর্গের ব্যবহার রয়েছে নিচের কোন শব্দে? সঠিক উত্তর নাবালক প্র + গতি = প্রগতি , বি + হার = বিহার , সু + লভ = সুলভ । এখানে প্র,বি ও সু হলো তৎসম উপসর্গ। না + বালক = নাবালক, এখানে, 'না' হলো ফারসি উপসর্গ।
সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়?
Correct Answer:
গ: র, এর
Explanation:
সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়? সঠিক উত্তর র, এর সম্বন্ধ পদের বিভক্তি : (ক) সম্বন্ধ পদে 'র' বা 'এর' বিভক্তি (ষষ্ঠী বিভক্তি) যুক্ত হয়ে থাকে। যথা: আমি + র = আমার (ভাই), খালিদ + এর = খালিদের (বই) ইত্যাদি। (খ) সময়বাচক অর্থে সম্বন্ধ পদে কার> কের বিভক্তি যুক্ত হয়। যথা - আজি + কার = আজিকার > আজকের (কাগজ)। পূর্বে + কার = পূর্বেকার (ঘটনা)। কালি + কার = কালিকার > কালকার > কালকের। কিন্তু 'কাল' শব্দের উত্তর শুধু 'এর' বিভক্তিই যুক্ত হয়। যেমন - কাল + এর = কালের। উদাহরণ - সে কত কালের কথা।
নিচের কোনটি সর্বনামের প্রকারভেদ নয়?
Correct Answer:
ঘ: পূরণবাচক
Explanation:
নিচের কোনটি সর্বনামের প্রকারভেদ নয়? সঠিক উত্তর পূরণবাচক বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয়, তাকে সর্বনাম বলে। ভাষায় সর্বনামের ব্যবহারের উদ্দেশ্য হলো বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করা। যেমন - যারা দেশের ডাকে সাড়া দিতে পারে, তারাই তো সত্যিকারের দেশপ্রেমিক ।
'দেবদত্ত' কোন সমাস ?
Correct Answer:
ক: চতুর্থ তৎপুরুষ
Explanation:
'দেবদত্ত' কোন সমাস ? সঠিক উত্তর চতুর্থ তৎপুরুষ পূর্বপদে চতুর্থী বিভক্তি (কে, জন্য, নিমিত্ত ইত্যাদি) লোপ পেয়ে যে সমাস হয়, তাই চতুর্থী তৎপুরুষ সমাস। যেমন – গুরুকে ভক্তি = গুরুভক্তি; দেবকে দত্ত = দেবদত্ত ।
কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলাম কারাদণ্ড হয়?
Correct Answer:
গ: আনন্দময়ীর আগমনে
Explanation:
কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলাম কারাদণ্ড হয়? সঠিক উত্তর আনন্দময়ীর আগমনে 'ধূমকেতুর' সেপ্টেম্বর সংখ্যায় রাজনৈতিক কবিতা 'আনন্দময়ীর আগমনে' প্রকাশিত হলে পত্রিকার এ সংখ্যা নিষিদ্ধ হয় । এই কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামকে ব্রিটিশ সরকার ১ বছর কারাদণ্ড দেন । 'প্রলয় শিখা' কাব্যের জন্য কবি ৬ মাস কারাভোগ করেন ।
যৌগিক ক্রিয়ার একটি উদাহরণ হলো -
Correct Answer:
খ: হেসে ওঠা
Explanation:
যৌগিক ক্রিয়ার একটি উদাহরণ হলো - সঠিক উত্তর হেসে ওঠা একটি সমাপিকা ও একটি অসমপিকা ক্রিয়া যদি একত্রে বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে, তবে তাকে যৌগিক ক্রিয়া বলে।
'ইউসুফ জোলেখা' কী জাতীয় রচনা?
Correct Answer:
গ: রোমন্টিক প্রণয় কাব্য
Explanation:
'ইউসুফ জোলেখা' কী জাতীয় রচনা? সঠিক উত্তর রোমন্টিক প্রণয় কাব্য ইউসুফ জোলেয়া একটি রোমান্টিক প্রনয়োপ্যাখ্যান
'Comparative' -শব্দটির পরিভাষা হলো-
Correct Answer:
ক: তুলনামূলক
Explanation:
'Comparative' -শব্দটির পরিভাষা হলো- সঠিক উত্তর তুলনামূলক Comparative শব্দটির পরিভাষা হলো – তুলনামূলক । এছাড়া সাম্যবাদ এর ইংরেজি প্রতিশব্দ Communism/ Democracy; খেসারত এর ইংরেজি প্রতিশব্দ – Compensation /Penalty, প্রতিযোগিতা এর ইংরেজি প্রতিশব্দ – Competition Contest.
মেঘমল্লার গ্রন্থের রচয়িতা হলেন -
Correct Answer:
গ: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
Explanation:
মেঘমল্লার গ্রন্থের রচয়িতা হলেন - সঠিক উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মেঘমল্লার গ্রন্থের রচয়িতা হলেন - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (১২ই সেপ্টেম্বর, ১৮৯৪ - ১লা নভেম্বর, ১৯৫০) ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। তিনি মূলত উপন্যাস ও ছোটগল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিত তাঁর সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। গল্প - সংকলন: মেঘমল্লার (১৯৩১) মৌরীফুল (১৯৩২) যাত্রাবাদল (১৯৩৪) জন্ম ও মৃত্যু (১৯৩৭)।
'ডন' কোন দেশের পত্রিকা?
Correct Answer:
ঘ: পাকিস্তান
Explanation:
'ডন' কোন দেশের পত্রিকা? সঠিক উত্তর পাকিস্তান ডন (ইংরেজি: Dawn, অনুবাদ 'প্রভাত') হচ্ছে পাকিস্তানের সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে বেশি পঠিত এবং জনপ্রিয় ইংরেজি পত্রিকা। দেশটির অন্যতম তিন বৃহৎ ইংরেজি পত্রিকাগুলোর মধ্যে ডন সবচেয়ে বেশি জনপ্রিয় এবং এটি 'ডন গ্রুপ অব নিউজপেপার্স' নামে একটি শিল্পপ্রতিষ্ঠান চালায়। পত্রিকাটি 'পাকিস্তান হেরাল্ড পাবলিকেশন্স' দ্বারা প্রকাশিত হয় এবং হেরাল্ড নামে পত্রিকাটির আলাদা একটি ম্যাগাজিন আছে যা প্রতিদিন বের হয় পত্রিকাটির সঙ্গেই, আরো ম্যাগাজিন হলো 'স্পাইডার' (মাসিক) এবং 'অরোরা' (দৈনিক
নিচের কোনটি কবি নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা?
Correct Answer:
ক: ধূমকেতু
Explanation:
নিচের কোনটি কবি নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা? সঠিক উত্তর ধূমকেতু কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা 'ধূমকেতু' - ১৯২২ (অর্ধ - সাপ্তাহিক)। তাঁর সম্পাদিত অন্যান্য পত্রিকাগুলো হলোঃ লাঙল, দৈনিক নবযুগ। তিনি 'ধূমকেতু' পত্রিকায় দেশের মুক্তির দিশারি হিসেবে 'অনুশীলন' ও 'যুগান্তর' দলের সন্ত্রাসবাদী আন্দোলনকে উৎসাহ প্রদান ও ভারতের পূর্ণ স্বাধীনতা দাবি করে তৎকর্তৃক বহু অগ্নিঝরা সম্পাদকীয়, কবিতা ও প্রবন্ধ প্রকাশ করেন। ১৯২৩ সালে ব্রিটিশ সরকার এ পত্রিকা নিষিদ্ধ করেন। 'সমকাল' পত্রিকার সম্পাদক সিকান্দার আবু জাফর; মোসলেম ভারত' পত্রিকার সম্পাদক মুহাম্মদ মোজাম্মেল হক এবং 'সবুজ পত্র ' পরিবার সম্পাদক প্রমথ চৌধুরী।
কায়েকোবাদের প্রকৃত নাম কী?
Correct Answer:
ক: কাজেম আল কোরশী
Explanation:
কায়েকোবাদের প্রকৃত নাম কী? সঠিক উত্তর কাজেম আল কোরশী কায়কোবাদ এর আসল নাম কাজেম আল কোরায়েশী
'গৃহ' শব্দের সমার্থক নয় -
Correct Answer:
গ: নীর
Explanation:
'গৃহ' শব্দের সমার্থক নয় - সঠিক উত্তর নীর 'গৃহ' শব্দের সমার্থক নয় - নীর। 'গৃহ' শব্দের সমার্থক: ঘর, গৃহ, আলয়, নিবাস, আবাস, আশ্রয়, নিলয়, নিকেতন, ভবন, সদন, বাড়ি, বাটী, বাসস্থান।
'রাইফেল রোটি আওরাত' উপন্যাসের আখ্যানকেন্দ্র কোথায়?
Correct Answer:
ক: বিশ্ববিদ্যালয়
Explanation:
'রাইফেল রোটি আওরাত' উপন্যাসের আখ্যানকেন্দ্র কোথায়? সঠিক উত্তর বিশ্ববিদ্যালয় আনোয়ার পাশা রচিত মুক্তিযুদ্ধের ওপর প্রথম উপন্যাস ‘রাইফেল রোটি আওরাত’ (১৯৭৩) । ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে, তিনি এপ্রিলে এটি রচনা শুরু করেন এবং জুন মাসে সমাপ্ত করেন। ২৫ মার্চের কালো রাতে পাকিস্তানি বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে ধ্বংসযজ্ঞ চালায়, তার বিস্তারিত বর্ণনা আছে এ উপন্যাসে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সুদীপ্ত শাহীনের মাধ্যমে ঔপন্যাসিক নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন।
স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত উপন্যাস কোনটি?
Correct Answer:
গ: আগুনের পরশমণি
Explanation:
স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত উপন্যাস কোনটি? সঠিক উত্তর আগুনের পরশমণি ঢাকায় গেরিলা অপারেশন, গেরিলাদের গোপন তৎপরতা , স্বাধীনতা সমর্থনকারী ও বিরোধিতাকারী চরিত্রের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চিত্র উপস্থাপিত হয়েছে, হুমায়ুন আহমেদ রচিত ‘ আগুণের পরশমণি ‘উপন্যাসে। উপন্যাসটির চলচ্চিত্ররুপ আটটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। হুমায়ূন আহমেদের সায়েন্স ফিকশন উপন্যাস ‘কুহক’ এবং প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ । রবীন্দ্রনাথ ঠাকুরের সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস ‘যোগাযোগ’।
'এ গাঁর চাষী নিঘুম রাতে বাঁশের বাঁশীর সুরে ওইনা গাঁয়ের মেয়ের সাথে গহন ব্যথায় ঝুঁরে! চরণ দুটি যে বিখ্যাত রচনার অন্তর্গত -
Correct Answer:
ক: নকশী কাঁথার মাঠ
Explanation:
'এ গাঁর চাষী নিঘুম রাতে বাঁশের বাঁশীর সুরে ওইনা গাঁয়ের মেয়ের সাথে গহন ব্যথায় ঝুঁরে! চরণ দুটি যে বিখ্যাত রচনার অন্তর্গত - সঠিক উত্তর নকশী কাঁথার মাঠ 'এ গাঁর চাষী নিঘুম রাতে বাঁশের বাঁশীর সুরে ওইনা গাঁয়ের মেয়ের সাথে গহন ব্যথায় ঝুঁরে! চরণ দুটি যে বিখ্যাত রচনার অন্তর্গত - নকশী কাঁথার মাঠ। নকশী কাঁথার মাঠ ১৯২৯ খ্রিষ্টাব্দে প্রকাশিত বাংলা সাহিত্যের একটি অনবদ্য আখ্যানকাব্য। বাংলা ভাষায় রচিত এই আখ্যানকাব্যের লেখক বাংলাদেশের পল্লীকবি জসীম উদ্ দীন। বাংলা কবিতার জগতে যখন ইউরোপীয় ধাঁচের আধুনিকতার আন্দোলন চলছিল তখন প্রকাশিত এই কাব্যকাহিনী ঐতিহ্যগত ধারার শক্তিমত্তাকে পুনঃপ্রতিপন্ন করে। এটি জসীমউদদীনের একটি অমর সৃষ্টি হিসাবে বিবেচিত। কাব্যগ্রন্থটি ইংরেজিতে অনুবাদিত হয়ে বিশ্বপাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। নকশী কাঁথার মাঠ কাব্যোপন্যাসটি রূপাই ও সাজু নামক দুই গ্রামীণ যুবক - যুবতীর অবিনশ্বর প্রেমের করুণ কাহিনী। এই দুজনই ছিলেন বাস্তব চরিত্র।
উদ্ধরণ চিহ্নের পূর্বে (খণ্ডবাক্যের শেষে) বসাতে হবে-
Correct Answer:
খ: কমা
Explanation:
উদ্ধরণ চিহ্নের পূর্বে (খণ্ডবাক্যের শেষে) বসাতে হবে- সঠিক উত্তর কমা উদ্ধরণ চিহ্নের পূর্বে ( খন্ডবাক্যের শেষে ) কমা বসাতে হয় । যেমন - সাহেব বললেন, 'ছুটি পাবেন না । ' একটি ও পূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন ব্যবহৃত হয় । উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে হলে কোলন এবং ডেস চিহ্ন একসঙ্গে ব্যবহৃত হয় । সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহৃত হয় ।
'রাত্রিকালীন যুদ্ধকে' এক কথায় কী বলা হয়?
Correct Answer:
ঘ: সৌপ্তিক
Explanation:
'রাত্রিকালীন যুদ্ধকে' এক কথায় কী বলা হয়? সঠিক উত্তর সৌপ্তিক এক কথায় প্রকাশ : রাত্রিকালীন যুদ্ধ - সৌপ্তিক ; নিন্দা করার ইচ্ছা জুগুপ্সা । 'ভুজঙ্গ' শব্দের অর্থ সাপ ।
নিচের যে গুচ্ছে ভাষার অপপ্রয়োগের কোনো দৃষ্টান্ত নেই-
Correct Answer:
ঘ: পরিবারবর্গ , স্বনামধন্য, ঐক্যবদ্ধ
Explanation:
নিচের যে গুচ্ছে ভাষার অপপ্রয়োগের কোনো দৃষ্টান্ত নেই- সঠিক উত্তর পরিবারবর্গ , স্বনামধন্য, ঐক্যবদ্ধ শুদ্ধ শব্দ - জন্মবার্ষিকী, কেবল, স্বোপার্জিত,সর্বজনীন, অত্র, স্থান, কর্তৃপক্ষ, সবিনয়, বিনয়, একত্র, সাম্প্রতিক।
'আনন্দাশ্রু' যে সমাসের উদাহরণ -
Correct Answer:
ঘ: কর্মধারয়
Explanation:
'আনন্দাশ্রু' যে সমাসের উদাহরণ - সঠিক উত্তর কর্মধারয় আনন্দাশ্রু = আনন্দ যে অশ্রু (কর্মধারায়)
'পুঁটিমাছের প্রাণ' বাগধারাটির অর্থ কী?
Correct Answer:
গ: ক্ষীণজীবী
Explanation:
'পুঁটিমাছের প্রাণ' বাগধারাটির অর্থ কী? সঠিক উত্তর ক্ষীণজীবী পুঁটিমাছের প্রাণ বাগধারার অর্থ ক্ষীণজীবী ভূশক্তির কাক অর্থ দীর্ঘজীবী
কোনটি তৎসম শব্দ নয়?
Correct Answer:
ঘ: ডিঙ্গা
Explanation:
কোনটি তৎসম শব্দ নয়? সঠিক উত্তর ডিঙ্গা যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ । যেমন: চন্দ্র, সূর্য, ভবন, নক্ষত্র, নক্ষত্র, ধর্ম, পাত্র, মানুষ্য । 'ডিঙ্গি' দেশি শব্দ ।
লোকজ শব্দ ' দইয়ল' এর প্রমিত রুপ হলো -
Correct Answer:
গ: দোয়েল
Explanation:
লোকজ শব্দ ' দইয়ল' এর প্রমিত রুপ হলো - সঠিক উত্তর দোয়েল লোকজ শব্দ " দইয়ল" - এর প্রমিত রূপ দোয়েল। দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি।
'নির্মোক' কোন শব্দগুচ্ছের সংকুচিত রুপ ?
Correct Answer:
ক: সাপের খোলস
Explanation:
'নির্মোক' কোন শব্দগুচ্ছের সংকুচিত রুপ ? সঠিক উত্তর সাপের খোলস সাপের খোলস - নির্মোক । আরো কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ : ময়ূরের ডাক - কেকা বাঘের চর্ম - কৃত্তি হরিণের চর্ম - অজিন লাফিয়ে চলে যে - প্লবগ লাভ করার ইচ্ছা - লিপ্সা
'শাক-সবজি' শব্দটি নিচের কোন দুইয়ের মিলন?
Correct Answer:
ঘ: তৎসম + ফারসি
Explanation:
'শাক-সবজি' শব্দটি নিচের কোন দুইয়ের মিলন? সঠিক উত্তর তৎসম + ফারসি 'শাকসবজি' শব্দটি তৎসম + ফারসি - এর মিলনে গঠিত আরো কয়েকটি মিশ্র শব্দ রাজা - বাদশা ( তৎসম + ফারসি ) ডাক্তার - খানা ( ইংরেজি + ফারসি ) চৌহদ্দি ( ফারসি + আরবি ) ।
গঠনগত দিক থেকে শব্দ কয়ভাগে বিভক্ত?
Correct Answer:
খ: দুই
Explanation:
গঠনগত দিক থেকে শব্দ কয়ভাগে বিভক্ত? সঠিক উত্তর দুই গঠনমূলকভাবে শব্দ ২ প্রকার। যথা: মৌলিক শব্দ : যে শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে। মৌলিক শব্দগুলোই হচ্ছে ভাষার মূল উপকরণ। যেমন – গোলাপ, নাক ,লাল,তিন। সাধিত শব্দ : যেসব শব্দকে বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, সেগুলোকে সাধিত শব্দ বলে। সাধারণত একাধিক শব্দের সমাস, প্রত্যয় বা উপসর্গ যোগ হয়ে সাধিত শব্দ গঠিত হয়। যেমন – নীলাকাশ (নীল যে আকাশ) , গরমি (গর + মিল) , চাঁদমুখ (চাঁদের মতো মুখ ), চলন্ত (চল্ + অন্ত) , প্রশাসন (প্র + শাসন) ।
আধুনিক বাংলা গীতিকবিতার উৎস কী?
Correct Answer:
ঘ: টপ্পা গান
Explanation:
আধুনিক বাংলা গীতিকবিতার উৎস কী? সঠিক উত্তর টপ্পা গান টপ্পা থেকেই আধুনিক বাংলা গীতিকবিতার সূত্রপাত বলে অনেকের ধারণা। টপ্পা এক ধরনের গান। কবিগানের সমসাময়িককালে কলকাতা ও শহরতলিতে রাগ - রাগিনী সংযুক্ত এক ধরনের ওস্তাদি গানের প্রচলন ঘটেছিল, এগুলোই টপ্পা গান হিসেবে পরিচিত। টপ্পা গানের জনক রামনিধি গুপ্ত । তিনি বিহারের ছাপড়ায় গমন করে হিন্দুয়ানি টপ্পা শিক্ষাগ্রহণ করেন।
রোমান্টিক কাব্যের কবি নন কে?
Correct Answer:
গ: শেখ ফয়জুল্লাহ
Explanation:
রোমান্টিক কাব্যের কবি নন কে? সঠিক উত্তর শেখ ফয়জুল্লাহ শেখ ফয়জুল্লাহ নাথ সাহিত্যের আদি কবি। তাঁর নাথ ধর্মবিষয়ের আখ্যানকাব্যের নাম 'গোরক্ষ বিজয়' ।
'Prothesis' এর বাংলা প্রতিশব্দ কোনটি?
Correct Answer:
খ: আদিস্বরাগম
Explanation:
'Prothesis' এর বাংলা প্রতিশব্দ কোনটি? সঠিক উত্তর আদিস্বরাগম Prothesis - এর বাংলা প্রতিশব্দ আদি স্বরাগম উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে বলে আদি স্বরাগম । যেমন স্কুল > ইস্কুল, স্টেশন > ইস্টিশন ।
'বর্ষীয়ান' এর প্রত্যয়-
Correct Answer:
খ: বৃদ্ধ +ঈয়স
Explanation:
'বর্ষীয়ান' এর প্রত্যয়- সঠিক উত্তর বৃদ্ধ +ঈয়স 'বর্ষীয়ান' এর সঠিক প্রকৃতি - প্রত্যয় বৃদ্ধ + ঈয়স্ । এরূপ আরো কয়েকটি প্রকৃত - প্রত্যয় - গুরু + ইয়স্ = গরীয়স্ > গরীয়ান, লঘু + ঈয়স্ = লঘীয়স্ > লঘীয়ান, বলবৎ + ঈয়স্ = বলীয়ান ।
'বীণাপাণি' কোন সমাসের উদাহরণ?
Correct Answer:
খ: ব্যাধিকরণ বহুব্রীহি
Explanation:
'বীণাপাণি' কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তর ব্যাধিকরণ বহুব্রীহি যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদের দুটিই বিশেষ্যপদ হয়, তাকে বলে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। যেমন - বীণা পানিতে যার = বীণাপাণি আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ দু কান কাটা যার = দুকানকাটা
'বল বীর বল উন্নত মম শির' বাক্যটি কী?
Correct Answer:
খ: আদেশসূচক
Explanation:
'বল বীর বল উন্নত মম শির' বাক্যটি কী? সঠিক উত্তর আদেশসূচক 'বল বীর বল উন্নত মম শির' - এটি অনুজ্ঞা বা আদেশসূচক বাক্য ।
অ্যালুমিনিয়াম ফসফেটকে চলতি বাংলায় কী বলে?
Correct Answer:
খ: ফিটকিরি
Explanation:
অ্যালুমিনিয়াম ফসফেটকে চলতি বাংলায় কী বলে? সঠিক উত্তর ফিটকিরি অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় বলা হয় ফিটকিরি। পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট এবং ২৪ অণু পানির মিশ্রণে তৈরি হয় ফিটকিরি। ক্যালসিয়াম অক্সাইডের ব্যবহারিক নাম চুন। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম বাই - কার্বনেটের ব্যবহারিক নাম যথাক্রমে কস্টিকসোডা এবং বেকিং পাউডার।
'ব্রীহি' শব্দের অর্থ-
Correct Answer:
খ: ধান
Explanation:
'ব্রীহি' শব্দের অর্থ- সঠিক উত্তর ধান 'ব্রীহি' সংস্কৃত শব্দ, যার অর্থ আউশ ধান । 'সুশ্রী' শব্দের অর্থ অতিশয় সুন্দর বা সুদর্শন। 'হাতির ডাক' - এর এক কথায় প্রকাশ বৃংহতি। বৃহৎ অর্থ বড়।
'বাবা' কোন ভাষা থেকে আগত শব্দ?
Correct Answer:
ঘ: তুর্কি
Explanation:
'বাবা' কোন ভাষা থেকে আগত শব্দ? সঠিক উত্তর তুর্কি তুর্কি শব্দ - উজবুক , কাঁচি, কাবু, কুলি, চাকর, চাকু, তোপ, দারোগা, বন্দুক , বাবা, মুচলেকা ,লাশ রেনেসাঁ, চকমক, বেগম।
'হুলিয়া' কবিতাটি কার রচনা?
Correct Answer:
গ: নির্মলেন্দু গুণ
Explanation:
'হুলিয়া' কবিতাটি কার রচনা? সঠিক উত্তর নির্মলেন্দু গুণ নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী (জন্ম: জুন ২১, ১৯৪৫, আষাঢ় ৭, ১৩৫২ বঙ্গাব্দ), যিনি নির্মলেন্দু গুণ নামে ব্যাপক পরিচিত,তিনি একজন বাংলাদেশী কবি এবং চিত্রশিল্পী। কবিতার পাশাপাশি তিনি গদ্য এবং ভ্রমণকাহিনীও লিখেছেন। তার কবিতায় মূলত নারীপ্রেম, শ্রেণি - সংগ্রাম এবং স্বৈরাচার বিরোধিতা, এ - বিষয়সমূহ প্রকাশ পেয়েছে। ১৯৭০ সালে প্রথম কাব্যগ্রন্থ প্রেমাংশুর রক্ত চাই প্রকাশিত হবার পর জনপ্রিয়তা অর্জন করে। এ - গ্রন্থের ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা হুলিয়া কবিতাটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং পরবর্তীতে এর উপর ভিত্তি করে তানভীর মোকাম্মেল একটি পরীক্ষামূলক চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। এছাড়াও তার স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো কবিতাটি বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকে পাঠ্য। তিনি ১৯৮২ সালে বাংলা একাডেমী , ২০০১ সালে একুশে পদক এবং ২০১৬ সালে স্বাধীনতা পুরস্কার অর্জন করেন।
'শূণ্যপুরাণ' রচনা করেছেন -
Correct Answer:
ক: রামাই পণ্ডিত
Explanation:
'শূণ্যপুরাণ' রচনা করেছেন - সঠিক উত্তর রামাই পণ্ডিত রামাই পণ্ডিত রচিত ৫১ টি অধ্যায় সম্বলিত সংস্কৃত ভাষায় গদ্য পদ্য মিশ্রিত চম্পুকাব্য ‘শূন্যপুরাণ’ । এর মূল নাম পাওয়া যায়নি, তাই নগেন্দ্রনাথ বসু রামাই পণ্ডিতের ভূমিকায় পাওয়া যায়নি, তাই নগেন্দ্রনাথ বসু রামাই পণ্ডিতের ভূমিকায় পাওয়া শূন্যপূরাণ অনুসারে দেবতা ধর্মঠাকুরের পূজা পদ্ধতির বর্ণনা আছে বলেই এর নাম রাখা হয় ‘শূন্যপুরাণ’ । ‘নিরঞ্জনেররুষ্মা’ বা ‘নিরঞ্জনের উষ্মা’ এ কাব্যের অংশ বিশেষ। নগেন্দ্রনাথ বসু তিনটি পুঁথিপাঠ সংগ্রহ করে ‘শূন্যপুরাণ’ নামে ‘বঙ্গীয় সাহিত্য পরিষদ’ থেকে এটি প্রকাশ করেন।
'কনাভৃৎ' শব্দের সমার্থক শব্দ কী?
Correct Answer:
খ: চন্দ্র
Explanation:
'কনাভৃৎ' শব্দের সমার্থক শব্দ কী? সঠিক উত্তর চন্দ্র প্রকৃতপক্ষে শব্দটি হবে কলাভৃৎ। শব্দটির অর্থ - চন্দ্র।
'রুপসী বাংলা' কার কাব্যগ্রন্থ?
Correct Answer:
গ: জীবনানন্দ দাশ
Explanation:
'রুপসী বাংলা' কার কাব্যগ্রন্থ? সঠিক উত্তর জীবনানন্দ দাশ রূপসী বাংলা বাংলা ভাষার অন্যতম প্রধান কবি জীবনানন্দ দাশের সর্বাধিক জনপ্রিয় কাব্যগ্রন্থ। কবি জীবদ্দশায় এ গ্রন্থটি বা এর অন্তর্ভুক্ত কোন কবিতা প্রকাশ করেন নি। ১৯৫৪ খ্রিষ্টাব্দে দুঘর্টনায় অকালমৃত্যুর পর এর পাণ্ডুলিপির খাতাটি আবিষ্কৃত হয়। কবি এ গ্রন্থটির প্রচ্ছদনাম নির্বাচন করেছিলেন বাংলার ত্রস্ত নীলিমা। জীবনানন্দ কেন স্বীয় জীবদ্দশায় এ কাব্যগন্থটি প্রকাশ করেননি তা অদ্যাবধি এক পরম বিস্ময় হয়ে আছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এর কবিতাগুলি বাঙালিদের বিশেষভাবে অনুপ্রেরণা যুগিয়েছিল।
কোনটি নিলীন বর্ণ -
Correct Answer:
ঘ: অ
Explanation:
কোনটি নিলীন বর্ণ - সঠিক উত্তর অ শব্দের মধ্যে অন্য বর্ণের সাথে বিলীনভাবে ব্যবহৃত বর্ণ 'অ'। যেমন - কর, বল। এখানে ক এবং র, ও ব এবং ল বর্ণের সাথে 'অ' বিলীন হয়ে আসে । (ক্ + অ + র্ + অ; ব্ + অ + ল + অ) ।
'ডিজিটাল বাংলাদেশ দিবস' কত তারিখে পালিত হয়?
Correct Answer:
ঘ: ১২ ডিসেম্বর
Explanation:
'ডিজিটাল বাংলাদেশ দিবস' কত তারিখে পালিত হয়? সঠিক উত্তর ১২ ডিসেম্বর 'ডিজিটাল বাংলাদেশ দিবস' পালিত হয় প্রতিবছর ১২ ডিসেম্বরে। এ দিবসটির পূর্বনাম ছিল আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস। ২৭ নভেম্বর , ২০১৭ সাল বাংলাদেশ সরকার এ দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের ঘোষণা দেয় এবং ২৬ নভেম্বর, ২০১৮ সালে আইসিটি দিবসের পরিবর্তে এ দিনটিকে 'ডিজিটাল বাংলাদেশ দিবস' হিসেবে ঘোষণা করা হয়। ১ নভেম্বর জাতীয় যুব দিবস।
'হ্ম' যুক্ত বর্ণটি কীভাবে গঠিত হয়েছে?
Correct Answer:
ক: হ্ + ম
Explanation:
'হ্ম' যুক্ত বর্ণটি কীভাবে গঠিত হয়েছে? সঠিক উত্তর হ্ + ম 'হ্ম' যুক্তবর্ণটি বিশ্লেষণ করলে হ্ + ম পাওয়া যায় । যেমন - ব্রাহ্মণ । আরো কয়েকটি উল্লেখযোগ্য যুক্তবর্ণ : ক্ + ষ = ক্ষ, ষ্ + ম = ষ্ম, হ্ + ন = হ্ন, ঞ্ + জ = ঞ্জ, হ্ + ণ = হ্ণ, জ্ + ঞ = জ্ঞ ।
'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' - কার প্রার্থনা?
Correct Answer:
গ: ঈশ্বরী পাটনী
Explanation:
'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' - কার প্রার্থনা? সঠিক উত্তর ঈশ্বরী পাটনী ভারতচন্দ্র রায়গুণাকর বাংলা সাহিত্যের প্রথম ‘নাগরিক কবি ‘ এবং মঙ্গলযুগের শেষ কবি। তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে ‘অন্নদামঙ্গল কাব্য’ (১৭৫২ - ৫৩) রচনা করেন। এ কাব্যের বিখ্যাত চরিত্র ঈশ্বরী পাটনীর অমর উক্তি - ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’।
'পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে'- এ প্রবচনটির অর্থ নিচের কোনটি ?
Correct Answer:
ক: বিপদে পড়ে কাজ করা
Explanation:
'পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে'- এ প্রবচনটির অর্থ নিচের কোনটি ? সঠিক উত্তর বিপদে পড়ে কাজ করা " পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে " - এ প্রবাদ - প্রবচনটি নিহিতার্থ হলো বিপদে পড়ে ইচ্ছার বিরুদ্ধে কাজ করা। বাক্যে ব্যবহার : তোমার কথাই রাখবো, কী আর করা - পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে।
'গোঁফ খেজুরে' কোন সমাস?
Correct Answer:
ক: মধ্যপদলোপী বহুব্রীহি
Explanation:
'গোঁফ খেজুরে' কোন সমাস? সঠিক উত্তর মধ্যপদলোপী বহুব্রীহি 'গোঁফ - খেজুরে' শব্দটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাস এবং এর ব্যাসবাক্য হলো 'গোঁফে খেজুর পরে থাকলেও খায় না যে'। এ ব্যাসবাক্যটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের সকল শর্ত পূরণ করছে এবং এর অর্থ নিতান্ত অলসকেও যথার্থতা দান করেছে।
'শিকায় তোলা' বাগধারাটির অর্থ -
Correct Answer:
ক: মুলতবি রাখা
Explanation:
'শিকায় তোলা' বাগধারাটির অর্থ - সঠিক উত্তর মুলতবি রাখা "শিকেয় তোলা " বাগধারাটির অর্থ স্থগিত রাখা, মুলতবি রাখা। " ভরাডুবি" অর্থ সর্বনাশ। "ঢাকঢাক গুড়গুড় " বাগধারাটির অর্থ লুকোচুরি।
মুনীর চৌধুরীর 'কবর' নাটকের পরিপ্রেক্ষিত হচ্ছে.....
Correct Answer:
গ: ভাষা আন্দোলন
Explanation:
মুনীর চৌধুরীর 'কবর' নাটকের পরিপ্রেক্ষিত হচ্ছে..... সঠিক উত্তর ভাষা আন্দোলন মুনীর চৌধুরী রচিত ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক 'কবর' । তার রচিত 'রক্তাক্ত প্রান্তর' নাটকের পটভূমি পানিপথের তৃতীয় যুদ্ধ । তাঁর রচিত আরও কয়েকটি নাটক - চিঠি, দণ্ডকারণ্য, কেউ কিছু বলতে পারে না, মুখরা রমণী বশীকরণ ।
'নীল আকাশের নীচে আমি রাস্তা চলেছি একা'। বাক্যটিতে 'রাস্তা' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: করণে শূণ্য
Explanation:
'নীল আকাশের নীচে আমি রাস্তা চলেছি একা'। বাক্যটিতে 'রাস্তা' শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর করণে শূণ্য 'করণ' শব্দটির অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়। কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে, তাকে করণ কারক বলে। ক্রিয়াপদকে 'কিসের দ্বারা' বা 'কি উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তাই করণ কারক। যেমন - নীরা কলম দিয়ে লেখে ( উপকরণ - কলম ) । 'জগতে কীর্তিমান হও সাধনায় । ' (উপায় - সাধনা) । 'নীল আকাশের নীচে আমি রাস্তা চলেছি একা। ' (উপায় - রাস্তা)।
উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দভাণ্ডারকে কত ভাগে ভাগ করা হয়েছে?
Correct Answer:
গ: ৫ ভাগে
Explanation:
উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দভাণ্ডারকে কত ভাগে ভাগ করা হয়েছে? সঠিক উত্তর ৫ ভাগে উৎপত্তি বা উৎস অনুসারে বাংলা ভাষার শব্দকে ৫ ভাগে ভাগ করা হয়েছে । যথা : তৎসম, অর্ধ - তৎসম, তদ্ভব, দেশী ও বিদেশী । গঠন অনুসারে দুই ভাগে ভাগ করা হয়েছে । যথা : মৌলিক ও সাধিত । অর্থ অনুসারে তিন ভাগে ভাগ করা হয়েছে। যথা: যৌগিক, রূঢ়ি ও যোগরূঢ় ।